Web Analytics

শনিবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে সামান্তা শারমিন বলেন, কোনো প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নারীর নিরাপত্তার সঙ্গে নাগরিক নিরাপত্তাও জড়িত। আমাদের দেশে সেই নিরাপত্তা হুমকির সম্মুখীন। গত ৫৩ বছর নারীদের অধিকার নয়, দমন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের যে ঘটনা ঘটেছে আর তার জন্য আমরা রাজপথে বিচারের দাবিতে খেদিয়ে যাচ্ছি; সেটাই প্রমাণ করে ফ্যাসিস্ট কাঠামোর এখনো বিলোপ হয়নি। অভিযোগ করেন, নতুন রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে রাষ্ট্রকাঠামোতে নারীর নেতৃত্ব তুলে আনতে যা করা প্রয়োজন, কাঠামো ঠিক তার উল্টো দিকে চলছে।

08 Mar 25 1NOJOR.COM

প্রশ্নবিদ্ধ আইনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না: সামান্তা শারমিন

নিউজ সোর্স

RTV 08 Mar 25

প্রশ্নবিদ্ধ আইনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না: সামান্তা শারমিন

কোনো প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব সামান্তা শারমিন। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।