Web Analytics

গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত হত্যাসহ মোট দেড় ডজন মামলার আসামি চসিকের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম। আত্মগোপনে ছিলেন তিনি। তাকে গ্রেফতার করা হয় বসুন্ধরার আলিশান বাসা থেকে। গণঅভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই নগরীর ষোলশহর ও মুরাদপুর এলাকায় জসিমের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাত্র-জনতার ওপর হামলা চালায়। আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে সাবেক কাউন্সিলর জসিম। এ ঘটনায় সেদিন ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মো. ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থীও গুরুতর আহত হয়।

08 Mar 25 1NOJOR.COM

ওয়াসিম আকরাম ও ফয়সাল আহমেদ শান্ত হত্যাসহ মোট দেড় ডজন মামলার আসামি জহুরুল আলম জসিম গ্রেফতার

নিউজ সোর্স

ওয়াসিম আকরাম ও ফয়সাল আহমেদ শান্ত হত্যাসহ মোট দেড় ডজন মামলার আসামি জহুরুল আলম জসিম গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম ও শিবিরকর্মী ফয়সাল আহমেদ শান্ত হত্যাসহ মোট দেড় ডজন মামলার আসামি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম। গণঅভ্যুত্থানের পর নানা স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। সর্বশেষ আশ্রয় নেন রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরায়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।