Web Analytics

ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার ‘পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে’। তিনি লেখেন, 'ইরানের সঙ্গে চুক্তি কেবল তখনই হবে, যদি এটি ট্রাম্পের চুক্তি হয়। যেকোনো চূড়ান্ত ব্যবস্থার জন্য মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে।' ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমেরিকান পক্ষ থেকে বিভিন্ন অবস্থান শুনেছি, যার মধ্যে কিছু পরস্পরবিরোধী। এগুলো সঠিক আলোচনা প্রক্রিয়ার জন্য সহায়ক না। ‘ তিনি বলেন, ‘যদি তারা গঠনমূলক অবস্থান নিয়ে আসে, তাহলে আমি আশাবাদী যে আমরা একটি সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা শুরু করতে পারব। যদি পরস্পরবিরোধী এবং বিরোধপূর্ণ অবস্থান অব্যাহত থাকে, তাহলে প্রক্রিয়াটি কঠিন হয়ে উঠবে।

17 Apr 25 1NOJOR.COM

ইরানকে তার ‘পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে: স্টিভ উইটকফ

জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই। রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল। তিনি বলেন, অতীতের অনেক বিজয় ধরে রাখতে পারিনি। কমিশন ও সরকারকে সহযোগিতা করছি বিজয় যাতে হাতছাড়া না হয়। আরও বলেন, ভালো চাই, খুব বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায়। বিএনপির সংস্কার শুধু দাবি নয়, এটি দলের প্রতিশ্রুতি। সবকিছুর মূলে জনগণ। জনগণের সম্মতিতে যেন সব হয়। তিনি বলেন, ঐকমত্যে জুলাই সনদ না হলেও বিএনপির ৩১-দফা সনদ আছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য, যার মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারি।

17 Apr 25 1NOJOR.COM

দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে চাই, ঐকমত্যে জুলাই সনদ না হলেও বিএনপির ৩১-দফা সনদ আছে: নজরুল ইসলাম

প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, যখন আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল, তখন সাকিব নৈতিকভাবে অপ্রতিরোধ্য একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। সাকিব আল হাসানের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত শুধু একটি ভুল পদক্ষেপই নয়, বরং এটি বিশ্বাসঘাতকতা‌ ছিল। তিনি লিখেন, এটি দুটি বিষয়ের একটির ইঙ্গিত দেয়। হয় গভীর রাজনৈতিক সরলতা অথবা ব্যক্তিগত লাভের জন্য পরিচালিত সুযোগবাদ। যা এটিকে আরও ভয়াবহ করে তোলে তা হল তার নীরবতা। বিশেষ করে তার সরকার এবং তার নিজের শহর মাগুরায় তার সমর্থকদের দ্বারা পরিচালিত সহিংসতা এবং হত্যাকাণ্ড সম্পর্কে। আরো লিখেছেন, সাকিব বাংলাদেশের সর্বকালের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন। কিন্তু, প্রতিভা ও জাতীয় দলের হয়ে পারফর্ম করা কিন্তু দায়মুক্তি দেয় না। তার রাজনৈতিক পদক্ষেপে বিতর্কিত ব্যক্তিত্বদের সাথে তার সম্পর্ক সবকিছু একই দিকে নির্দেশ করে। সেটি হলো ব্যক্তিগত লাভ, জনসেবা নয়।

17 Apr 25 1NOJOR.COM

সাকিবের আ.লীগে যোগদানের সিদ্ধান্ত শুধু ভুল না, বিশ্বাসঘাতকতা ছিল: প্রেস সচিব

১৫ এপ্রিল চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় বাসযাত্রী এক কিশোরীকে রাতভর ধর্ষণের করেছেন চালক, হেলপার ও সুপারভাইজার। এই ঘটনায় ধর্ষক বাসচালক লোকমান (২৬) ও হেলপার হানিফকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন সুপারভাইজার মোবারক হোসেন। আসামিরা ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। কিশোরীকে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

17 Apr 25 1NOJOR.COM

বাসে আটকে রেখে কিশোরীকে রাতভর ধর্ষণ, চালক ও হেলপার গ্রেফতার

বিবিসির অনুসন্ধানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে নতুন আয়নাঘরের সন্ধান মিলেছে। এই গোপন কক্ষগুলোর একটিতে দীর্ঘ আট বছর আটকে রেখে নির্যাতন করা হয়েছিল ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমকে। কারাগারে বেশিরভাগ সময়েই চোখ বেঁধে রাখা হত তাকে। বিমান অবতরণের শব্দ শুনতে পেতেন তিনি। এ বর্ণনা থেকে তদন্তকারীরা বিমানবন্দরের খুব কাছে নির্মিত সেই আয়নাঘর আবিষ্কার করেন। তদন্তকারীরা একটি বড় ভবনের পেছনে একটি নবনির্মিত দেয়াল ভাঙার পর একটি সরু করিডোর আবিষ্কার করেন। ঘুটঘুটে অন্ধকার সেই করিডর। করিডরের বাইরে ডানে ও বামে ছোট ছোট জানালাবিহীন বেশ কয়েকটি কক্ষ। সেখানের একটিতে আটকে রাখা হয় ব্যারিস্টার কাসেমকে। কাসেমকে রাখা হয়েছিল যেই কক্ষটিতে সেটা এত ছোট যে, একজন সাধারণ মানুষের সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হবে। আলো-বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় দুর্গন্ধ বের হচ্ছিল সেখান থেকে।

17 Apr 25 1NOJOR.COM

শাহজালাল বিমানবন্দরের পাশে আয়নাঘর আবিষ্কার, গোপন করার জন্য তোলা হয়েছিল নতুন দেয়াল

আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তারা হলেন- সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), মীর মারুফ, আমিনুর রহমান (২৪), আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪) ও ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)। সিজন অগ্নিসংযোগের রাতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ‘মিশন কমপ্লিট’! আজ এ নিয়ে উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করা হবে।

17 Apr 25 1NOJOR.COM

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার মামলায় ৬ আটক, একজন লিখেছিলেন মিশন কমপ্লিট

সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মডেল মেঘনা আলমকে। বৃহস্পতিবার মেঘনা আলমকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখান। গত ৯ এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ডিবি।

17 Apr 25 1NOJOR.COM

বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগ, প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মেঘনা আলমকে

গাজায় ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরাইল। তবে হামাস ইতোমধ্যে সম্পূর্ণভাবে নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান করেছে। তথ্য অনুযায়ী, প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে হামাস ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে, ইসরাইল ১২০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি এবং ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে আটককৃত ১,০০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে। ১৮ মার্চের যুদ্ধবিরতি চুক্তি ভাঙনের আগে গাজায় পূর্ব অবস্থানে ফিরে যাবে আইডিএফ। ফিলিস্তিনিদের নেতজারিম করিডোর পার হওয়ার অনুমতি দেওয়া হবে। মানবিক সহায়তা বিতরণ পুনরায় শুরু হবে এবং অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে। মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনা শুরু হবে। পরবর্তী ধাপে, হামাস জীবিত জিম্মিদের প্রমাণাদি দেবে এবং মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেবে।

17 Apr 25 1NOJOR.COM

গাযায় ইসরাইলের ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব, অস্ত্র নিরস্ত্রীকরণের শর্ত হামাসের প্রত্যাখ্যান

দীর্ঘ ১৫ বছর পর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এজন্য বুধবার ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। মোটা দাগে বাণিজ্য, বিনিয়োগ, কানেকটিভিটি; বিশেষ করে আকাশপথে যোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি, খেলাধুলাসহ বিভিন্ন খাতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। সার্ক, ওআইসি, ডি-৮ এর মতো প্ল্যাটফর্মগুলোতে আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। সর্বশেষ ২০১০ সালে বৈঠক হয়েছিল ইসলামাবাদে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব।

17 Apr 25 1NOJOR.COM

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ, সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টার সঙ্গেও

সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে আজ রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছিলেন। বেলা ১১টা পর্যন্ত সেই কর্মসূচি শিথিল থাকছে বলে জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। এই সময় শিক্ষা মন্ত্রণালয়ে তাদের একটি বৈঠক রয়েছে। বৈঠক যদি ফলপ্রসূ হয় তবে তাদের রেলপথ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হবে আর ফলপ্রসূ না হয় তবে নতুন করে কর্মসূচি দেওয়া হবে।

17 Apr 25 1NOJOR.COM

পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক

আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাঁধায় কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ। ওই এলাকায় বাড়িয়েছে বিজিবির নজরদারি। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ইউএনও রেজওয়ানুল কবীর বলেন, বাংলাদেশ সীমান্তে রাস্তা নির্মাণ না হলে সহজেই এর সমাধান হবে না। ওই এলাকায় রাস্তা ও ব্রিজ নির্মাণ কাজে নদী থেকে বালি ব্যবহার নিয়ে একটু জটিলতা রয়েছে। সামনে বর্ষা আগত, ঠিকাদারের সঙ্গে কথা বলে বাংলাদেশ সীমান্ত দিয়ে মানুষের চলাচলের বিকল্প রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

17 Apr 25 1NOJOR.COM

আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বাধায় কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ

বুধবার রাফাহ শহরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। ভোর থেকে ছিটমহলের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে ২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তীব্র বোমা হামলার পর জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। শুধু গুলিই নয়, আবাসন আল-কাবিরা শহরের নিকটবর্তী খান ইউনিসে কামান হামলাও চালানো হয়েছে। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের পাশাপাশি বুরেজ শিবিরেও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় তিনজন নিহত হয়েছেন। তুফাহ পাড়ায় আল-নাফাক স্ট্রিটে হাসুনা পরিবারের কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও আল-শাফ এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় আরও তিনজন নিহত হয়।

17 Apr 25 1NOJOR.COM

রাফাহ শহরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা

ইসরাইলি দখলদার বাহিনীর ফিলিস্তিনের ওপর গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্র সংসদ-টাকসু। বিক্ষোভটি মাদ্রাসার মূল ফটক থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এরশাদনগর, হোসেন মার্কেট, কলেজগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে এশিয়া পেট্রলপাম্প এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। ভিপি ইকবাল কবিরের সভাপতিত্বে ও জিএস সাইদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান। বক্তারা বলেন, অতিসত্ত্বর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা বন্ধ করতে হবে। বিশ্বের সব মুসলমান একত্রিত হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

17 Apr 25 1NOJOR.COM

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ: তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা সংসদের বিক্ষোভ

প্রধান উপদেষ্টার নির্দেশনায় ভূমিকম্পে মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি সফল ও সুসমন্বিত মানবিক সহায়তা মিশন সম্পন্ন করেছে। এই মিশনে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী উদ্ধারকারী ও চিকিৎসক দলের সদস্যদের সম্মান জানাতে বুধবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সশস্ত্র প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক দেন। অনুষ্ঠানে ঢাকাস্থ মিয়ানমারের মিলিটারি, নেভাল ও এয়ার এটার্চসহ সেনা, নৌ, বিমানবাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

17 Apr 25 1NOJOR.COM

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহায়তা মিশন সমাপ্ত: আইএসপিআর

এক বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে সমমনা ইসলামি দলগুলো। বৈঠকে খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বখেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টিসহ সমমনা ইসলামি দলসমূহের নেতারা উপস্থিত ছিলেন। তারা নয়টি বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। তন্মধ্যে সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে। ‘বহুত্ববাদ’ সংবিধানে সংযুক্ত করা যাবে না। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বৃদ্ধি ও শিল্পখাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত (৩৩%) মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভারতে পাশকৃত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে। পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্ত্বরে গণহত্যা, জুলাই গণ-অভ্যূত্থানকালে হত্যাকাণ্ডসহ বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। হেফাজতের নেতা কর্মীদেরসহ রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসনরোধ করতে হবে। ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।

17 Apr 25 1NOJOR.COM

ডিসেম্বর নির্বাচন নিয়ে খেলাফতে মজলিস, নেজামে ইসলামসহ সমমনা ইসলামী দলগুলোর ঐক্যমত, আওয়ামী আমলের গুম খুনে জড়িতদের বিচার দাবি

পলিটেকনিক শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে ওএসডি করা হয়েছে। তার স্থলে সাহেলা পারভীনকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রেলপথ অবরোধের ঘোষণা দেয় সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সারা দেশে তারা বিক্ষোভ মিছিল করেছে।

17 Apr 25 1NOJOR.COM

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢাকা পলিটেকনিকে নতুন অধ্যক্ষ নিয়োগ

সাতটি দেশকে ‘নিরাপদ’ দেশের তালিকায় যুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি জানিয়েছে, তারা বাংলাদেশ, কসোভো, কলম্বিয়া, মিসর, ভারত, মরক্কো এবং তিউনিশিয়াকে ‘নিরাপদ’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রস্তাব দিয়েছে। এতে করে এসব দেশের মানুষের ইইউ দেশগুলোতে আশ্রয় পাওয়া কঠিন হয়ে যাবে। এছাড়া এর মাধ্যমে ওই দেশগুলোতে আশ্রয়ে থাকা প্রবাসীদের ফেরানোর পথটিও সহজ করা হবে। ইইউর এ উদ্যোগের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। কারণ ইউরোপীয় দেশগুলোর সরকার এখন আশ্রয় আবেদনগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারবে। ইইউ জানায়, তাদের সদস্য হওয়ার জন্য আবেদন করা দেশগুলোও নীতিগতভাবে ‘নিরাপদ’ দেশ হিসেবে বিবেচিত হবে। ইইউর সদস্য রাষ্ট্রগুলো অন্য আরও দেশকেও নিরাপদ হিসেবে ঘোষণা দিতে পারে। তবে এ সাতটি দেশকে বাদ দেওয়া যাবে না।

17 Apr 25 1NOJOR.COM

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, ইইউ দেশগুলোতে আশ্রয় পাওয়া কঠিন হয়ে যাবে

লালমনিরহাটের সিংগীমারী সীমান্তের বিজিবি ক্যাম্প এলাকায় বিএসএফের গুলিতে হাসিবুল ইসলাম নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তিনি এখন চিকিৎসাধীন। কাঁটাতারের বেড়ার এপারে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে হাসিবুলকে গুলি করা হয়। সীমান্ত এলাকায় থাকা নিজেদের জমি থেকে দুপুরে ঘাস কাটতে যায় হাসিবুল। একপর্যায়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বিএসএফের একটি টহল বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে কোনো কারণ ছাড়াই খুব কাছ থেকে গুলি করে। বিজিবি জানায়, বাংলাদেশিকে গুলি করার ঘটনায় বিজিবির আহ্বানে বুধবার বিকাল ৫টায় ওই সীমান্তে পতাকা বৈঠকে অংশ নেয় বিএসএফ। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশিকে ফেরত চাওয়া হয়েছে।

17 Apr 25 1NOJOR.COM

সীমান্তের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশিকে গুলি বিএসএফের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় অংশ না নেওয়ায় খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রীদের দুপুরের খাবার বন্ধ করে দিয়েছে প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন। বুধবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুপুরে বিশেষ পান্তাভাতের আয়োজন করা হয়। বেলা ১১টায় নববর্ষের আনন্দ শোভাযাত্রায় ওই হল থেকে মাত্র সাতজন শিক্ষার্থী অংশ নেন। এতে ক্ষিপ্ত হয়ে দুপুরের পান্তাভাতের আয়োজনটি বন্ধ করে দেন হলের প্রভোস্ট ড. জালাল! হলটির ডাইনিংয়ে দুপুরে স্বাভাবিক খাবারের আয়োজনও করা হয়নি। ফলে হলের আবাসিক শিক্ষার্থীরা দুপুরের খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েন। এতে তারা প্রতিবাদ জানিয়ে প্রভোস্ট কার্যালয়ের সামনে স্লোগান দেন।

17 Apr 25 1NOJOR.COM

বৈশাখী শোভাযাত্রায় না যাওয়ায় ছাত্রীদের খাবার বন্ধ করলেন প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের সব মানুষের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছসহ সব ধরনের মাছ রক্ষায় কাজ করতে হবে। সঠিক পদ্ধতিতে চাষকৃত মাছেরও উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, অনেকেই বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গিয়ে অপরিকল্পিত কাজ করছে। তাদেরকে সচেতন ও প্রশিক্ষিত করতে মৎস্য কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মৎস্য উপদেষ্টা বলেন, স্বাদ ও পুষ্টিগুণে অনন্য দেশীয় প্রজাতির মাছ। আর এত প্রজাতির মাছ অন্য কোন দেশে নেই। প্রায় বিলুপ্তির পথে থাকা মাছগুলোকে আমাদেরই রক্ষা করতে হবে। সব প্রকল্পকে আদর্শ ও আন্তর্জাতিক মানের করা উচিত। আর এজন্য সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়া দেশীয় মাছ কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে রক্ষা করার বার্তা দেন।

17 Apr 25 1NOJOR.COM

দেশের সব মানুষের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছসহ সব ধরনের মাছ রক্ষায় কাজ করতে হবে: মৎস্য উপদেষ্টা

বাংলাদেশি কাঠুরিয়াকে আরকান আর্মি কতৃর্ক ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। দফায় দফায় মিটিং করে ঘটনার পর থেকে বিজিবি নানা তৎপরতা চালাচ্ছে তাকে ফেরত আনতে। পক্ষান্তরে বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। লে. কর্নেল কপিল উদ্দিন কায়েস বলেছেন, ঘটনাটি জানার পর থেকে নিজ অবস্থান থেকে তাকে ফেরৎ আনতে নানা তৎপরতা চালাচ্ছে বিজিবি। যেহেতু দুই দেশের বিষয় সুতারাং সহজেই এটি শেষ হচ্ছে না! মুফিজকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের বৃহত্তর ৩ গ্রামের কয়েক হাজার মানুষ ফুঁসে উঠেছে। সোমবার ফুলতলী স্কুল মাঠে সভা করে সীমান্তে কোন ধরনের যোগাযোগে সহায়তা না করার ঘোষণা দেওয়া হয়। মাইকিং করে যোগাযোগ বন্ধ ও মুফিজুর রহমানকে ফেরত চেয়ে প্রতিবাদ সমাবেশ করা হয়।

17 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশি কাঠুরিয়াকে আরকান আর্মি কতৃর্ক ধরে নেওয়ার ঘটনায় মিয়ানমার সীমান্তে উত্তেজনা

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন করে ভালোবাসা, সবাইকে নিয়ে চলা, প্রতিজ্ঞা করা এবং ভাবার সময় এসেছে আমাদের। ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে, আর বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়। এ বাংলাদেশের সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখব- হোক না, এই নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম ছোট বাচ্চারা যেভাবে প্রাণ দিয়েছিল তারা সেই স্বপ্নটা দেখতে পেরেছে কিনা জানি না, কিন্তু আমরা সেই স্বপ্নটা তাদের জন্য দেখব। তিনি দেশের তরুণ ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৫১ শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধি তোমরা। তোমরা কি ভেবেছ, তোমরা কতটা ক্ষমতাবান, ভাবোনি। ভাবলে মন্ত্রণালয় এতো প্রান্তিক একটা জায়গায় পড়ে থাকত না।

17 Apr 25 1NOJOR.COM

নতুন করে ভালোবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

যুদ্ধকালীন অস্থিরতার মধ্যেও মার্কিন ডলারকে টপ বিশ্বের সবচেয়ে ভালো পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে রুশ রুবল। ডলারের ওপর আস্থা কমে যাওয়া উত্থানের অন্যতম কারণ। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ৩৮ শতাংশ বেড়েছে। ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ ডলারের পতনে ভূমিকা রেখেছে। রুবলের বিনিয়োগ-রিটার্ন সুইডিশ ক্রোনার ও সুইস ফ্রাঁককে ছাড়িয়ে গেছে। এই দুই মুদ্রার মান বেড়েছে যথাক্রমে ১৩ ও ১১ শতাংশ। ব্রিটিশ পাউন্ডের মান বেড়েছে প্রায় ৬ শতাংশ। সোনা ও রূপার দামও বেড়েছে যথাক্রমে ২৩ ও ১২ শতাংশ। রুশ মুদ্রার এমন উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে উচ্চ সুদের হার। বর্তমানে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারক হার ২১ শতাংশ। এছাড়া বিদেশি কোম্পানিগুলোকে অর্থ সরিয়ে নেওয়ার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

17 Apr 25 1NOJOR.COM

বিশ্বের সবচেয়ে ভালো পারফর্ম করা মুদ্রা রুশ রুবল, বছরের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ৩৮ শতাংশ বেড়েছে

পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতাদের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তাদের বিরুদ্ধে করা মামলাগুলো ট্রাইব্যুনালে ব্যক্তিকেন্দ্রিক মামলা। আরও বলেন, এসব মামলা ছাড়াও জুলাই-আগস্টের ঘটনার বিভিন্ন স্থানের ওপর ভিত্তি করে কিছু মামলার তদন্ত চলছে। এর মধ্যে আশুলিয়া, রামপুরা, চানখাঁরপুলসহ বেশ কয়েকটি স্থানের মামলা উল্লে­খযোগ্য। যেসব মামলায় নৃশংসতা বেশি, সেগুলোয় আমরা অগ্রাধিকার দিচ্ছি। এ কারণে অন্য মামলার তদন্ত কিছুটা ধীরগতিতে চলছে। তবে এর মানে এ নয় যে মামলাগুলো থেমে আছে। তিনি জানান, শেখ হাসিনা সব অপরাধের কেন্দ্রবিন্দু। তার নির্দেশেই সব অপরাধ সংঘটিত হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত হলে সহযোগীদের বিরুদ্ধে তদন্ত অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ কারণে শেখ হাসিনার মামলা শেষ করে বাকিগুলো এর সঙ্গে সংযুক্ত করা হবে, যা তদন্ত প্রক্রিয়াকে সহজ করবে।

17 Apr 25 1NOJOR.COM

পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার

বাংলাদেশ বিমান বাহিনীর ৭১নং স্কোয়াড্রনে নতুন স্থাপিত জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন‌। এর ফলে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই অঙ্গীকারে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। নতুন অন্তর্ভুক্ত রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও অত্যাধুনিক এই রাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

17 Apr 25 1NOJOR.COM

বিমান বাহিনীর ৭১নং স্কোয়াড্রনে নতুন স্থাপিত জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন করেছেন বিমান বাহিনীর প্রধান

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণায় উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত ১০টি দেশের নাম। শীর্ষে রয়েছে চীন। ১০ম স্থানে ভারত। ভারত সম্পর্কে বলা হয়েছে, ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চলমান সীমান্ত বিরোধ এবং অভ্যন্তরীণ অস্থিরতা আগুনে ঘি ঢালছে। প্রতিবেদন মতে, চীন প্রায়শই তার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা, ব্যাপক সেন্সরশিপ এবং বিশ্বব্যাপী দূষণে ভূমিকার জন্য সমালোচিত। হংকং, তাইওয়ান এবং ম্যাকাওয়ের স্বাধীনতা দিতে অস্বীকৃতি এবং উইঘুর মুসলিম জনগোষ্ঠীর প্রতি দেশটির আচরণ বিশ্বব্যাপী অবিশ্বাসকে আরও গভীর করেছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। চতুর্থ অবস্থানে আছে উত্তর কোরিয়া। আর গাজায় গণহত্যা চালানো ইসরাইল আছে এ তালিকার পঞ্চম স্থানে। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ইরান ও ইরাক। নবম ও দশম স্থানে জায়গা পেয়েছে সিরিয়া এবং ভারত।

17 Apr 25 1NOJOR.COM

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ১০ম স্থানে ভারত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-২০২৬ এর জন্য ফাইন্যান্স বিভাগের প্রফেসর মো. আমজাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনে অন্য সদস্যরা হলেন, প্রফেসর মো. নিজাম উদ্দীন (সিন্ডিকেট সদস্য), প্রফেসর এফ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক), প্রফেসর মোহা. এনামুল হক (পরিচালক, মানসিক স্বাস্থ্য কেন্দ্র), প্রফেসর মোহাম্মদ আব্দুল হান্নান (সাবেক ডীন, আইন অনুষদ), প্রফেসর মো. আমিনুল হক (পরিসংখ্যান বিভাগ) ও প্রফেসর মোস্তফা কামাল আকন্দ (নৃবিজ্ঞান বিভাগ)। ফেব্রুয়ারি মাসে রাকসু নির্বাচনের রোডম্যাপে বলা হয়, আগামী জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে।

17 Apr 25 1NOJOR.COM

সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, রাকসু নির্বাচন কমিশন গঠন

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গনে একসঙ্গে ১৮০ ইহুদিকে প্রার্থনার অনুমতি দেওয়ার পর বুধবার শতাধিক ইহুদিকে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করতে দেখা গেছে। এর আগে ৩০ জনের বেশি একসাথে প্রবেশ করতে পারতেন না। ১৯৬৭ সালে আল-আকসা নিজেদের দখলে নেয় ইসরাইল। চুক্তি অনুযায়ী, সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন। আর ইহুদিরা প্রবেশ করতে পারেন, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। এরপরও সেখানে ‘টেম্পল মাউন্টে’ প্রার্থনা করে থাকেন ইহুদিরা। জেরুজালের প্রধান রাব্বিনাত ঘোষণা করেছিলেন, টেম্পল মাউন্টে ‘আধ্যাত্মিকভাবে পূতপবিত্র’ ইহুদি ছাড়া অন্য কেউ প্রার্থনা করতে পারবেন না। অর্থডক্সরা একে বৈষম্য বলেছে। এর আগে কয়েকজন মন্ত্রীও প্রার্থনা করেছেন। এতে সংঘাত বাড়তে পারে।

17 Apr 25 1NOJOR.COM

এই প্রথম ৩০ জন থেকে শতাধিক ইহুদির আল আকসায় প্রার্থনা, এটা রীতি ও চুক্তি ভঙ্গ করে

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের এ তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিনের এ তালিকায় বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদের নাম রয়েছে। এতে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লডিয়া শেইনবাউম, টেড্রোস আধানম ঘেব্রেয়েসাসসহ আরও অনেকের নাম রয়েছে। গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে দিল্লি চলে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অপর ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন উপদেষ্টা।

17 Apr 25 1NOJOR.COM

টাইম ম্যাগাজিন: বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

এনসিপি নেতা শারমিন লিখেছেন, "আজ বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে। অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়। যদিও সেটা বৈষম্য, কিন্তু ভবিষ্যৎ রাজনীতির সুস্থ পরিবেশের জন্য আপত্তি করছি না। তবে একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট সময় বলতেন, তাহলে এর বাইরের সব রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হতো।" জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের সময় ঠিক হবে উল্লেখ করে সামান্তা শারমিন লিখেছেন, তারপর অন্তর্বর্তী সরকারকে দিতে হবে নির্বাচন প্রক্রিয়ার রোডম্যাপ। বাংলাদেশের জনগণ জানবে কোন কোন বিষয়ে সব পক্ষ একমত হচ্ছে। যদি কোনো রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কারে একমত না হয়, তার ভিত্তিতে তার জনসমর্থন কমবে। তবে একমত হওয়া সংস্কারের পর সবাই নির্বাচনে সোৎসাহে অংশ নেবে। বিশেষত কদিন আগে বলে ওঠা ‘এই সরকারের কোনো সংস্কার মানব না’ নেতাকে নিয়ে করা বৈঠকে এটুকু সাবধানতা দরকার বৈকি।

17 Apr 25 1NOJOR.COM

এককভাবে বিএনপিকে নিয়ে রোডম্যাপ ঘোষণা করলে বাকি দলগুলো অসন্তুষ্ট হতো, জুলাই চার্টারের পর নির্বাচনের রোডম্যাপ দিতে হবে: শামান্তা

যুক্তরাষ্ট্রে ৩৭ শতাংশ পালটা শুল্ক আরোপ নিয়ে আগামী সপ্তাহে ইউনাইটেড স্টেটস অব ট্রেড রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল বৈঠক করবে। দলে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা থাকবে। উপদেষ্টা বশিরউদ্দিন বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলে আমাদের খরচ প্রায় দুই হাজার কোটি টাকা বেড়ে যাবে। আমরা চেষ্টা করছি, দিন-রাত থেকে আলোচনা করছি। আমি নিজে পহেলা বৈশাখে সারা দিন বিমানবন্দরে কাটিয়েছি। নিজে বোঝার চেষ্টা করেছি, কেন পণ্যবাহী কার্গো আরেক দেশের সহায়তা নিয়ে তৃতীয় দেশে যেতে হচ্ছে। তিনি বলেন, সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতি বা টাকার ক্রয় ক্ষমতা যদি থাকে, তাহলে পণ্য মূল্য বৃদ্ধি পেলেও সংসার খরচে চাপ ততটা পড়বে না। আপনারা দেখেছেন ক্রমান্বয়ে আমাদের মূল্যস্ফীতি নামছে। আমাদের টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

17 Apr 25 1NOJOR.COM

ইউএসটিআর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা, ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বাড়বে ২ হাজার কোটি টাকা: বশিরউদ্দীন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি। নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে, সেটাও বলেছি। এখানে সংস্কারের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, যেসব বিষয়ে সকলের ঐকমত্য থাকবে সেসব বিষয়ে সংস্কার করা হবে। তিনি বলেন, সহজ বিষয়- আমরা সংস্কার প্রস্তাব জমা দিয়েছি। সকলের যেসব বিষয়ে ঐকমত্য আছে আমরা সেটি দিয়েছি। ঐকমত্য হলে সেটা এক মাসের মধ্যেই হয়ে যাবে। আরও বলেন, মার্কিন প্রতিনিধি দল জানতে চেয়েছে বিএনপির পলিসি কী হবে। অর্থনৈতিক পলিসি কী হবে সেটা আমরা তাদেরকে বলেছি। অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে। আমরা তাদের বলেছি আমরা আগামী দিনে আরও বড় অর্থনৈতিক সংস্কারের দিকে যাবো। সেটাতে তারা আশ্বস্ত হয়েছে।

16 Apr 25 1NOJOR.COM

আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি, সকলের যেসব বিষয়ে ঐক্যমত আছে, ঐক্যমত হলে এক মাসের মধ্যে হয়ে যাবে: খসরু

মঙ্গলবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেনিয়ামিন নেতানিয়াহু অনুপ্রবেশ করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার উত্তর গাজায় তিনি এ অনুপ্রবেশ করেন। সেখানে তিনি ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেছেন, ‘আরও আঘাতের’ শিকার হবে হামাস। ইসরাইলি সেনাদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্ট দেখান নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের নেতা আবারও ইসরাইলকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও তিনি একই কাজ করছেন। ১৮ মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় উপত্যকাটিতে অন্তত ৫১ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

16 Apr 25 1NOJOR.COM

উত্তর গাজায় অনুপ্রবেশ করেছেন নেতানিয়াহু, আরো হিংস্র হওয়ার হুমকি দিয়েছেন হামাসকে

চীনের ওপর শুল্কের পরিমাণ আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর এখন মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৫ শতাংশ। হোয়াইট হাউস বলেছে, চীনের পাল্টা পদক্ষেপের কারণে এখন থেকে যুক্তরাষ্ট্রে তাদের পণ্যের ওপর ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা হবে। এ পদক্ষেপকে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসির’ অংশ হিসেবে উল্লেখ করেছে। ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে, চীন ইচ্ছাকৃতভাবে সামরিক, মহাকাশ ও সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অত্যাবশ্যকীয় উচ্চ-প্রযুক্তি উপকরণ, যেমন গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং অ্যান্টিমনি সরবরাহ সীমিত করছে। উল্লেখ্য, চীন ছয়টি ভারী বিরল মৃত্তিকা ধাতু ও বিরল মৃত্তিকা চুম্বকের রপ্তানি স্থগিত করেছে।

16 Apr 25 1NOJOR.COM

চীনের ছয়টি বিরল মৃত্তিকা ধাতু ও চুম্বন রপ্তানি স্থগিতের পর ট্রাম্প চীনের উপর শুল্ক ২৪৫ শতাংশে উন্নীত করেছে

নওগাঁ সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। এক সেবাগ্ৰহীতা বলেন, এই অফিস গুলোতে টাকা ছাড়া কোন কাজ হয় না। দুদক যদি এমন অভিযান সপ্তাহে একবার করে পরিচালনা করে তাহলে আমরা সকলেই উপকৃত হবো। দুদক কর্মকর্তা মেহবুবা খাতুন রিতা বলেন, সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখকদের যোগসাজশে হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এমন কয়েকটি অভিযোগের প্রেক্ষিতেই এই অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে কমিশনার বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে। সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, দুদক কিছু অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে। কিন্তু আমাদের সুনির্দিষ্টভাবে কোন কিছুই দেখাতে পারেন নাই। সুনির্দিষ্ট ভাবে কোন কিছু দেখাতে পারলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

16 Apr 25 1NOJOR.COM

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান 

গ্রেপ্তার শুনানির জন্য আদালতে তোলা হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী দুটি দলের ফ্যাসিস্ট নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে। কাঠগড়ায় দাঁড়িয়ে তারা শুনানি শুনছিলেন। একপর্যায়ে ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে।’ এ সময় মেননও মুচকি হাসেন। এদিকে শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়।

16 Apr 25 1NOJOR.COM

ফ্যাসিস্টদের দম্ভ: কাঠগড়ায় দাঁড়িয়ে মেননকে ইনু, ‘দিন আমাদেরও আসবে’

আগামী ডিসেম্বরের টাইমলাইন ধরেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে জুলাই মাসের মধ্যেই এ নির্বাচনের অ্যাকশনপ্ল্যান ঘোষণা করবে তারা। কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এজন্য আইন সংশোধন করা লাগবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় হবে। এটা জুলাই-আগস্ট হতে পারে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা প্রসঙ্গে বলেন, আমি বেশ কিছু জেলায় ভিজিট করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে, তারা আরও ইম্প্রুভ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন উন্নত হচ্ছে। আপনারা দেখে থাকবেন এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেওয়া হবে।

16 Apr 25 1NOJOR.COM

জুলাইয়ে জাতীয় নির্বাচনের অ্যাকশনপ্ল্যান ঘোষণা করবে ইসি: আনোয়ারুল ইসলাম সরকার

ছয় দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে। টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে ও পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে‌।

16 Apr 25 1NOJOR.COM

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

আরাকান আর্মির হাতে বন্দি ৫৫ জন জেলেকে ফেরত আনা হয়েছে। বুধবার নাফ নদী হয়ে জেরিঘাট দিয়ে তারা ফিরে আসেন। বিজিবির দাবি, বিজিবির বিচক্ষণতা, আন্তরিকতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় মিয়ানমার হতে জেলেদের দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। কর্ণেল আশিকুর রহমান বলেন, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে গমন করার পর অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘদিন যাবত আরাকান আর্মি ৫৫ জন জেলেকে আটকে রাখে। বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

16 Apr 25 1NOJOR.COM

৫৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে। এ সময় প্রধান উপদেষ্টা পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে বলেছেন, ‘আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এ ঘটনা তদন্তে সফল হতেই হবে। এ রহস্য উদঘাটন করতেই হবে।’ কমিশনপ্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ১৬ বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিদেশি থাকাদের বিষয়ে খোঁজ নিচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাতকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন ২৩ জন বিদেশে অবস্থান করছেন। তার মধ্যে ৮ জন সাক্ষাতকার দেওয়ার জন‍্য যোগাযোগ করেছেন।’ একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে কাউকে সামরিক বাহিনী অভ্যন্তরীণ বিচার করেনি বলেও তিনি জানান!

16 Apr 25 1NOJOR.COM

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

আইন উপদেষ্টা বলেছেন, সরকার বিএনপির মতামত অত্যন্ত গুরত্বের সঙ্গে নিয়েছে। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না। আরো বলেছেন, সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে‌। আসিফ নজরুল বলেন, ‘নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকারের কালবিলম্বের বিন্দুমাত্র ইচ্ছা নেই। ডিসেম্বর থেকে জুন মানে ডিসেম্বরে নির্বাচন হবে না, তেমন নয়। আমরা বলেছি, এই সময়র মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে।’ বিএনপির অসন্তোষ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘বৈঠকে ওনাদের হ্যাপি মনে হয়েছে। ওনারা অনেক বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং তাদের সন্তুষ্ট মনে হয়েছে।’

16 Apr 25 1NOJOR.COM

সংস্কারের ব্যাপারে বিএনপি আন্তরিক, জুনের পরে কখনোই নয়, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে: আসিফ নজরুল

মার্কিন কূটনীতিকদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বর্তমান সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। বিভিন্ন জায়গায় এনসিপি’র নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে। সেখানে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। তিনি বলেন, প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে। মাঠ পর্যায়ে যে চাদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়। একটি লেবেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে। নাহিদ বলেন, সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি, সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা-সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। আমরা এখানে নূন্যতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে, তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা, সেটাও বিবেচনাধীন থাকবে। আরও বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনের টাইমফ্রেম আমরা প্রাথমিকভাবে সমর্থন করছি, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই কি কি কাজ করে নির্বাচনে যেতে হবে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বিচার, বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার ও জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ব্যতীত নির্বাচনের সময় নিয়ে কথা বলে আসলে লাভ নেই।

16 Apr 25 1NOJOR.COM

প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়, মৌলিক সংস্কার ছাড়া এনসিপির নির্বাচনে অংশগ্রহণ বিবেচনাধীন: নাহিদ

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর জামায়াত আমির বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছে তার দল। আগামী রমজানের আগে নির্বাচন দেখতে চান তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী একইসঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচারও দেখতে চায় বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

16 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছে, আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে। তিনি চিঠিতে লিখেছেন, উন্নয়ন এবং সংস্কারের কথা বলে গণতন্ত্রকে পিছিয়ে রাখাকে ভ্রান্ত ধারণা। একইসঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমেই সবার জন্য উন্নয়ন সম্ভব এবং এর জন্য রাষ্ট্রব্যবস্থা, আইন ও নীতির সংস্কার জরুরি। তিনি লিখেছেন, ‘আগে উন্নয়ন পরে গণতন্ত্র’ এবং ‘আগে সংস্কার পরে গণতন্ত্র’ উভয় তত্ত্ব ভ্রান্ত।' দেশের যুগান্তরকারী সংস্কার বিএনপির হাত ধরে এসেছে উল্লেখ করে ৩১ দফা, ভিশন ৩০ এবং জিয়ার ১৯ দফা দেখানো হয়। চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনমনে সৃষ্ট বিভ্রান্তি অবসানে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। সরকারকে বিএনপি সমর্থন জানিয়ে বলা হয়, অর্থনীতি পুনরুদ্ধার, দেশের স্থিতিশীলতা এবং বিচার প্রতিষ্ঠায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন জরুরি।

16 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টাকে বিএনপি মহাসচিবের চিঠি, উন্নয়ন এবং সংস্কারের কথা বলে গণতন্ত্রকে পিছিয়ে রাখা ভ্রান্ত ধারণা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জানান, বৈঠকের আউটকাম নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। বৈঠকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়া যায়নি। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। তিনি আরো বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো। এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি অবনতি হবে বলেও আশঙ্কা করেন।

16 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি, বলেছেন ডিসেম্বর থেকে জুন, অসন্তুষ্ট বিএনপি

জিলাপিকাণ্ডে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মনোয়ার হোসেনকে ফেরাতে প্রতিবাদ মিছিল করেছে ইটনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারুফুল আলম খান বলেন, একটা অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ইটনায় কোনো সমন্বয়ক বলে শব্দ ছিল না। ইটনায় যতটুকু আন্দোলন হয়েছে তা শুধু জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হয়েছে। ভুয়া সমন্বয়ক সেজে ইটনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে কেউ কেউ। একজন দক্ষ ন্যায়পরায়ণ মানবপ্রেমি ওসিকে বদলির মাধ্যমে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সমন্বয়ক সেজে লুটপাট করছে। আমরা ওই সমন্বয়ক দাবিকারীর বিচার চাই। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন বলেন, আমরা খুব নির্দিষ্টভাবে বুঝতে পারছি স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন সাবেক ওসি মনোয়ার হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছিলেন।

16 Apr 25 1NOJOR.COM

জিলাপিকাণ্ডে প্রত্যাহার হওয়া ওসিকে ফেরাতে বিএনপির প্রতিবাদ মিছিল

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল-জায়ানি এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান বিভিন্ন বিষয়সহ পারস্পরিক উদ্বেগের প্রসঙ্গগুলো নিয়েও মতবিনিময় করেন। আলোচনায় অর্থনৈতিক, কূটনৈতিক ও প্রবাসীকল্যাণসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। এই টেলিফোন সংলাপকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার পথ সুগম করবে।

16 Apr 25 1NOJOR.COM

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে। এখন সবদিক থেকে যাচাইবাছাই চলছে। যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, তা নিয়েও কাজ চলছে। সৈয়দ রেফাত আহমেদ বলেন, অচিরেই এটি চূড়ান্ত রূপ পাবে। কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কি না তা দূরীকরণেরও কাজ চলছে। আরও বলেন, আইনজীবীদের বিশেষ করে নারী আইনজীবীদের যে অবকাঠামোগত অসুবিধা রয়েছে, তা অচিরেই দূর করা হবে। এ সময় স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি।

16 Apr 25 1NOJOR.COM

দ্রুতই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি

মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে আওয়ামী ফ্যাসিস্টরা। পয়লা বৈশাখে ঢাকায় হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়। এ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। আরও লিখেছেন, গত কয়েক দিন লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকানি দিচ্ছিলো, তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’! আরো বলেন, এ আক্রমণ বলে জুলাই চলমান।

16 Apr 25 1NOJOR.COM

চিত্রশিল্পীর বাড়িতে আওয়ামী ফ্যাসিস্টদের আগুন, হামলাকারীদের ধরতে কাজ করছে পুলিশ: উপদেষ্টা ফারুকী

এখন পর্যন্ত তদন্তে এস আলম গ্রুপের নামে শুধু দেশের ভেতরে ৬ হাজার ২৩১ বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। শুধু চট্টগ্রামেই পাওয়া গেছে ৫ হাজার বিঘা জমি। ঢাকা ও চট্টগ্রামে ১৭টি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। সব মিলে এসব সম্পদের মূল্য গড় হিসাবে ৬৪ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে এখন পর্যন্ত এস আলম গ্রুপের নামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২ লাখ কোটি টাকা লুট করার তথ্য পাওয়া গেছে। এর একটি অংশ বিদেশে পাচার করেছেন। কিছু অংশ শিল্পে বিনিয়োগ করেছেন। একটি অংশ জমিতে বিনিয়োগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী বাণিজ্যিকভাবে ঋণ নিয়ে সেই টাকা দিয়ে বাণিজ্যিকভাবে জমি কেনা যাবে না। এস আলম তা লঙ্ঘন করেছে। আর্থিক গোয়েন্দা বিভাগের সর্বশেষ তথ্যমতে, এস আলম গ্রুপের নামে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস, কানাডা ও মালয়েশিয়ায় সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এস আলম গ্রুপের নামে কেনা বিভিন্ন কোম্পানির ২৫ হাজার ৩৬৬ কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে।

16 Apr 25 1NOJOR.COM

এস আলম গ্রুপের নামে শুধু দেশের ভেতরে বিভিন্ন অঞ্চলে কেনা ও দখল করা ৬ হাজার ২৩১ বিঘা জমির সন্ধান পাওয়া গেছে

গাজায় বিমান হামলার পর ইসরাইলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে হেফাজাতে রাখা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা। এর আগে ব্রিগেড গত শনিবার একটি ভিডিও প্রকাশ করে হামাস। যেখানে আলেকজান্ডারকে জীবিত দেখানো হয়েছে, যেখানে তিনি তার মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য ইসরাইলি সরকারের সমালোচনা করেছেন। এর আগে হামাস জানিয়েছে, যদি গাজায় একটি ‘গুরুতর ও স্থায়ী’ যুদ্ধবিরতির নিশ্চয়তা দেওয়া হয়, তবে তারা ইসরাইলের বন্দিদের মুক্তি দিতে প্রস্তুত।

16 Apr 25 1NOJOR.COM

ইসরাইলি-মার্কিন জিম্মিদের সঙ্গে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’, দাবি হামাসের

আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে ৬ দশমিক ৪ মাত্রা জানালেও পরে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভারতীয় সময় বুধবার ভোর ৪টা ৪৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরে দিল্লি ও এনসিআর এলাকায় কম্পন অনুভূতের খবর মিলেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, আজ সকালেই তাজিকিস্তানে ৫.৮ মাত্রার একটি পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে দেশটিতে এটি তৃতীয় উল্লেখযোগ্য ভূমিকম্প।

16 Apr 25 1NOJOR.COM

আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিএনপির একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও নজরুল ইসলাম খান রয়েছেন। নেতারা জানান, বুধবারের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চান নেতারা। ১৭ এপ্রিল সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

16 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মঙ্গলবার সরকারি সফরে কাতারে পৌঁছান এবং আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন। মূল আলোচ্য বিষয় ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি। কাতারের আমিরি দিওয়ান বলছে, দুই নেতা রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। কাতারে সফরের আগে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। এর আগে আল-শারা সৌদি আরব, তুরস্ক, মিশর ও জর্দান সফর সম্পন্ন করেছেন, যা সিরিয়ার নতুন নেতৃত্বের কূটনৈতিক পুনঃসম্পর্ক স্থাপনের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। ৩০ জানুয়ারি কাতারের আমির শেখ তামিমই ছিলেন বিশ্বের প্রথম নেতা যিনি বাশার আল-আসাদের পতনের পর সিরিয়া সফর করেন।

16 Apr 25 1NOJOR.COM

কাতারে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

কক্সবাজারগামী ট্রেন প্রবাল এক্সপ্রেসে লোহাগড়ায় চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ট্রেনে আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে এক দম্পতি তাদের এক ছেলেশিশুসহ লাফ দেন। এ ঘটনায় মো. হামদান নামের ৮ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুর মা-বাবা। গুরুতর আহতরা হলেন কক্সবাজার জেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা আবদুর রাজ্জাক (২৪) ও তার স্ত্রী লিজা আক্তার (১৮)। স্টেশনমাস্টার দিদার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ট্রেনের একটি বগিতে আগুন লাগে। এ সময় বগিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলা হয়।

16 Apr 25 1NOJOR.COM

আগুন আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের কাছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি প্রসঙ্গ তুললে তিনি বলেন, টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার। আরো বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণের দ্বারাই নির্ধারিত হবে। দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে, তারা কীভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবিলা করবে। ব্রুস আরো বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে এটাকে তুচ্ছ বলে উল্লেখ করতে চাই না। গত ২০-২৫ বছর ধরে আমরা দেখেছি, ভুল সিদ্ধান্ত কীভাবে জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে। কাজেই অনেক দেশের সামনে এখন স্পষ্ট পথ রয়েছে— তারা কী বিকল্প বেছে নেবে।

16 Apr 25 1NOJOR.COM

টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র, বলেছে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণের দ্বারাই নির্ধারিত হবে

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর প্রায় ১৭ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করেছেন আদালত। এছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা প্রায় চার হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে ও ৮৪ জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত টাস্কফোর্স। এর প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। যে ১০ শিল্পগোষ্ঠী নিয়ে তদন্ত চলছে, সেগুলো হলো-এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, সিকদার গ্রুপ ও আরামিটসহ আরেকটি গ্রুপ। এসব গ্রুপের পাশাপাশি গ্রুপের প্রধানদের ব্যক্তিগত আর্থিক বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে। তাদের অনেকেই বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। অর্থ উদ্ধারে টাস্কফোর্স দ্রুত কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

16 Apr 25 1NOJOR.COM

১০ শিল্পগোষ্ঠীর ১৭ হাজার কোটি টাকার শেয়ার জব্দ : আন্তঃসংস্থা টাস্কফোর্স

ছাত্রদল এক বিবৃতিতে বলেছে, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুয়েটে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৭জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রদল এই বিষয়টি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটকে সহানুভূতির সঙ্গে পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে । বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ১৫ বছর ধরে ছাত্রলীগ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রমাগত মব কালচার তৈরি করে যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছিল, সেই পথ পরিহার করে সবাইকে সুস্থ মত প্রকাশের সুযোগ করে দেওয়া, সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কাঠামোর উন্নয়ন, গণতান্ত্রিক চর্চার অধিকার, পারস্পরিক সহাবস্থান, মানসম্মত আবাসন ও খাবারের ব্যবস্থাসহ শিক্ষাব্যবস্থার প্রত্যাশিত সংস্কারের আহ্বান জানাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।

16 Apr 25 1NOJOR.COM

কুয়েটে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

এনসিপি নেতা সারজিস আলম ‘৩টি চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে ১টি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। তিনি লিখেন, রংপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতে কীভাবে বছরের পর বছর দুর্বিষহ জীবনযাপন করেছে, ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছে; সেগুলো প্রধান উপদেষ্টাকে বলার চেষ্টা করেছি। পাশাপাশি জেলাভেদে এই বিভাগের স্বাস্থ্যসেবার অবস্থা এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছি। আরো বলেন, রংপুর বিভাগকে স্বাস্থ্যসেবার একটি হাব হিসেবে গড়ে তুললে যেভাবে এটি পার্শ্ববর্তী কয়েকটি দেশের সুচিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা হতে পারে সেগুলো তুলে ধরেছি।

16 Apr 25 1NOJOR.COM

তিনটি চায়না-বাংলাদেশ হাসপাতালের মধ্যে একটি রংপুরে করার সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টার প্রতি সারজিসের কৃতজ্ঞতা

মেডিকোর প্রতিষ্ঠাতা মো. জোবায়দুর রহমান জনি বলেন, ২০২৩ সালের ২ আগস্ট আমার ফ্ল্যাটে সাদা পোশাকে সিআইডি কর্মকর্তা জুয়েল চাকমার সঙ্গে আরও ৭/৮ জন পুলিশ প্রবেশ করেন। আমার স্ত্রীকে হিজাব পরার সুযোগ না দিয়ে জোর করে ঢুকে লুণ্ঠন করে আমাকে তুলে নিয়ে যায়। আমাকে পেটানোর ছবি স্ত্রীকে পাঠানো হয়। তৎকালীন সিআইডি প্রধান ৫ কোটি টাকা না দিলে ক্রসফায়ারের হুমকি দেন। পরবর্তীতে আমার পরিবার গাড়ি, ফ্ল্যাট ও জমি বিক্রি করে সিআইডির এসআই মেহেদি হাসানের গাড়িচালক সবুজের কাছে দফায় দফায় ৪ কোটি টাকা পরিশোধ করা হয় এবং এসআই আতিকুর রহমান টাকা দেওয়ার স্থান ও সময় জানিয়ে তদারকি করত। এছাড়া প্রশ্নফাঁসের অবিযোগকে অস্বীকার করেছেন জোবায়দুর রহমান। তিনি জানান, ১৫ এপ্রিল আদালতে বিভিন্ন অভিযোগে সিআইডির তৎকালীন কর্মকর্তা বর্তমানে র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, তৎকালীন সিআইডিতে কর্মরত বর্তমানে বরিশাল মেট্রোপলিটনের এসআই মেহেদি হাসান এবং সিআইডির এসআই আতিকুর রহমানসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেছি।

16 Apr 25 1NOJOR.COM

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ ‘মেডিকো’র প্রতিষ্ঠাতার

গোয়েন্দা তথ্য বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে ঢাকামুখী হচ্ছেন। মূল টার্গেট পুলিশের মনোবল ভেঙ্গে দেওয়া, তাদের বিধ্বস্ত করা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, সরকার ক্ষতিগ্রস্ত হবে। গোয়েন্দা সূত্র বলছে, গত ৭ মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় মোট ৩২২টি মামলা হয়েছে। বেশির ভাগ হামলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় সাত মাসে ডিএমপির বিভিন্ন থানায় ৬৩টি মামলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিতে হবে কঠোর ব্যবস্থা!

16 Apr 25 1NOJOR.COM

পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন, মূল টার্গেট পুলিশকে বিধ্বস্ত করা

ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে লিবার্টি জাস্টিস সেন্টার’। মামলায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের বিষয়টি স্থগিত করার অনুরোধ জানানো হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন বলে জানানো হয়। আরো জানিয়েছে, তারা পাঁচটি ক্ষতিগ্রস্ত মার্কিন আমদানিকারক সংস্থার পক্ষে এ মামলাটি করেছে। মামলায় ক্ষতিগ্রস্ত হিসাবে যে ব্যবসাগুলোর নাম উঠে এসেছে, তন্মধ্যে রয়েছে নিউইয়র্কের একটি ওয়াইন ও স্পিরিট আমদানিকারক প্রতিষ্ঠান, একটি স্পোর্টফিশিং যন্ত্রপাতি উৎপাদন ও বিক্রয়কারী ই-কমার্স কোম্পানি, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান থেকে আমদানি করা রজন দিয়ে তৈরি ইউএসভিত্তিক পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান, ভার্জিনিয়ার একটি ইলেকট্রনিক কিট ও বাদ্যযন্ত্র নির্মাতা ক্ষুদ্র ব্যবসা এবং ভেরমন্টের নারীদের সাইক্লিং পোশাক প্রস্তুতকারক একটি ব্র্যান্ড।

16 Apr 25 1NOJOR.COM

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে নারী, শিশুসহ অন্তত ২৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত বাংলাদেশিদের মধ্যে ১১ জন নারী, ৯ জন পুরুষ ও চারজন শিশু।সুন্দরবন এলাকার চিলমারি বনাঞ্চলের একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কারও কাছেই ভারতে প্রবেশের বৈধ নথিপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের মুখে তারা উপকূলীয় পথ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের কথা স্বীকার করেছেন।

16 Apr 25 1NOJOR.COM

পশ্চিমবঙ্গে চিলমারি বনাঞ্চলের একটি গ্রাম থেকে একদিনে ২৪ বাংলাদেশি গ্রেফতার

রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ার কারণে দেশের মোট রিজার্ভ বেড়ে ২৬.৫১ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৬ হাজার ৫১৫.৯৯ মিলিয়ন ডলার। আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ এখন ২১ হাজার ১৭৫ দশমিক ৫৪ মিলিয়ন মার্কিন ডলার। গত ৮ মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা বাবদ ১৭৫ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ ১ হাজার ৯৭০ কোটি ডলারে নেমেছিল। এরপর থেকে রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। গত ১৩ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬ হাজার ৩৮৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। আর আইএমএফ’র হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ২১ হাজার ১১৪ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

16 Apr 25 1NOJOR.COM

রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৬.৫১ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মী প্রভাষক আবুল হাশেম (৫০) ও তার পুত্র তাহমীদ আরমান জীমকে (১৮) পিটিয়ে আহত করেছেন বিএনপির নেতা আব্দুল আজিজসহ তার অনুসারীরা। বৈশাখী মেলায় অশ্লীল নাচ-গানের ভিডিও করায় তাদের পেটানো হয় বলে জানা গেছে। জানা গেছে, প্রভাষক আবুল হাশেম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবৈধ ভেকু ও ট্রাক্টর চলাচল বন্ধের দাবি করে আসছে এবং তার গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচলে বাধা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বন্দবেড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাক্টর সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ। প্রভাষককে নানাভাবে হুমকি-ধমকিও দিত আজিজ।

16 Apr 25 1NOJOR.COM

মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মীকে পেটালেন বিএনপি নেতা

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১১ আসামিকে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন- প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)। জানা যায়, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় গত ২৬ জানুয়ারি নগরীর কোতোয়ালি থানার বান্ডেল রোডের সেবক কলোনি থেকে ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

16 Apr 25 1NOJOR.COM

আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ আসামিকে আরও ১ মামলায় শ্যোন অ্যারেস্ট

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানির বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এই কেন্দ্র থেকে বাংলাদেশে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধের পর মেরামত শেষে দুটি ইউনিট চালু করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চালু হয়েছে দ্বিতীয় ইউনিটটিও। উল্লেখ্য, আদানীর সাথে বিগত লীগ সরকার এক অসম চুক্তির মাধ্যমে বিদ্যুৎ আমদানী শুরু করে। ইদানিং বিদ্যুৎ দর নিয়েও নতুন সরকারের সাথে আদানির বনিবনা হচ্ছিল না। এর আগে একবার বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছিল আদানী!

16 Apr 25 1NOJOR.COM

মেরামত শেষে আদানির বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু করা হয়েছে

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারে ১২০ টন ত্রাণসামগ্রী যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর শেষে ‘বানৌজা সমুদ্র অভিযান’ বাংলাদেশের উদ্দেশ্যে গত ১৩ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর ত্যাগ করে। এতে উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলও ছিল। উল্লেখ্য, বিভিন্ন সময়ে মিয়ানমারে আটক থাকা ২০ জন বাংলাদেশি নাগরিককে ‘বানৌজা সমুদ্র অভিযান’ জাহাজ এর মাধ্যমে দেশে নিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনী। তারা প্রায় ০২ বছর যাবৎ মানব পাচারের শিকার হয় মিয়ানমারে আটক ছিল। জানা যায়, উন্নত রাষ্ট্রে প্রেরণ ও চাকরির প্রলোভনে পাচারকারী চক্রের কবলে পড়ে তারা মিয়ানমারে গমন করে।

16 Apr 25 1NOJOR.COM

মিয়ানমার থেকে উদ্ধারকারী দলসহ আটক নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে নৌবাহিনী জাহাজ

সোমবার রাতে ঢাকার দোহারে ডাকাতরা ৩৩ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। ব্যবসায়ী মো. শাহজাহানের বাড়ির নিচতলার বারান্দার গেট ভেঙ্গে বাড়ির দ্বিতীয় তলায় ঘরের ভিতর প্রবেশ করে ৮-১০ জনের একটি ডাকাত চক্র। এ সময় ডাকাতরা মো. শাহজাহানের গলায় ছুরি ধরে তার স্ত্রী আকলিমা আক্তারকে গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে দিতে বলেন। তিনি সব খুলে দিলে ঘরের সবাইকে এক পর্যায় হাত বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারিতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা দিতে বলেন। মেয়ে নুসরাত জাহান ও তাসনিম জাহানের ঘরসহ তিনটি ঘরের আলমারি ও অন্যান্য সব আসবাবপত্র ভেঙ্গে ৩৩ ভরি স্বর্ণ ও নগদ আনুমানিক দুই লাখ টাকা নিয়ে যায়! এ সময় বাড়ির সিসি ক্যামেরার ডি বিআরও খুলে নেয় ডাকাতরা।

16 Apr 25 1NOJOR.COM

দোহারে দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণ-নগদ টাকা লুট

হাওড়ের ফসল রক্ষা বাঁধের কাজের টেন্ডার পাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সংগঠক আফজাল হোসাইন শান্তর কাছে জিলাপি খেতে চাওয়া ওসি মো. মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। এর আগে তাকে ফোন করে জিলাপি খাওয়ানোর কথা বলার একটি অডিও রেকর্ড সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এমন ঘটনার একদিন পরই পুলিশ লাইনসে সংযুক্ত হলেন ওসি মনোয়ার।

16 Apr 25 1NOJOR.COM

টেন্ডার পাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্রনেতার কাছে জিলাপি খেতে চাওয়া ওসিকে বদলি

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে দুপুর থেকে অবস্থান কর্মসূচি শেষে ‘পদযাত্রা’ করে যমুনার দিকে গিয়েছেন প্রার্থীরা। দুপরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পিএসসির সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারীরা। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ফিরে এসে আবার সড়কে অবস্থান নেন চাকরিপ্রার্থীরা। সন্ধ্যার পর ‘লং মার্চ ফর যমুনা’ কমসূচি শুরু করেন তারা। ‎উল্লেখ্য, গত ৮ এপ্রিল ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে একদল চাকরিপ্রার্থী পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাদের দাবি, বাকি থাকা ভাইভা প্রার্থীদের জন্য পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করতে হবে। চলতি বছরের মে মাসের মধ্যে ভাইভা শেষ করা। জুন মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল দিতে হবে। এ ছাড়া চাকরিপ্রত্যাশীরা, নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিলের দাবি জানান।

16 Apr 25 1NOJOR.COM

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে ‘পদযাত্রা’ করে যমুনার দিকে গিয়েছেন প্রার্থীরা

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে ইজারা ও বায়না দলিলে বান্দরবানের লামা উপজেলায় ৩০৪ দশমিক ৫৯ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার স্বামীকর্তৃক অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা স্ত্রীর নামে ৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা প্রদান এবং ১১টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ২০৩ টাকা জমা ও ১৩ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৯৭৫ টাকা উত্তোলনসহ সর্বমোট ২৭ কোটি ১১ লাখ ৯৫ হাজার ১৭৮ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করায় মামলা দায়ের করা হয়েছে।

16 Apr 25 1NOJOR.COM

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দের আদেশ

বিজিএমইএ’র নেতারা বলেন, রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য কর্পোরেট করহার ১২ শতাংশ এবং এলইইডি সার্টিফিকেট কারখানার জন্য ১০ শতাংশ নির্ধারিত আছে যা আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকার কথা। এই সময় তৈরি পোশাক শিল্পে কর্পোরেট করহার পরিবর্তন করা হলে স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের আস্থার ঘাটতি দেখা দেবে। সংকট তৈরি হবে পোশাক খাতে। এদিকে, এনবিআরের আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়ন করার দাবি তুলেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি এবং বিভিন্ন অগ্নিনিরাপত্তা সরঞ্জামাদি পুনঃস্থাপনের ক্ষেত্রে আমদানির ওপর কর রেয়াত দাবি করে সংগঠনটি।

16 Apr 25 1NOJOR.COM

কর্পোরেট করহার ১২ শতাংশ এবং এলইইডি সার্টিফিকেট কারখানার জন্য ১০ শতাংশ অপরিবর্তিত চায় বিজিএমইএ

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের যাতে সম্পর্কের উন্নয়ন হয়। সেই আলোকে পাকিস্তান ও ইন্ডিয়া আমাদের সার্কের অন্তর্ভুক্ত, তাই আমরা তাদের সঙ্গে সম্পর্কে উন্নয়ন চাচ্ছি। ভুটানও নেপালের সঙ্গেও চাচ্ছি। তিনি বলেন, গত সপ্তাহে একটা সিদ্ধান্ত এসেছে যে নেপালের জন্য আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করবো। এটার জন্য আমরা জমি দেখছি উত্তরবঙ্গে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যেসব বিষয় আছে সব নিয়ে কথা হবে। তিনি আরও বলেন, আমাদের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুকু অক্ষুণ্ন রাখা যায়, কূটনীতিতে আমরা সেটাই করছি। তিনি জানান, প্রধান উপদেষ্টার অন্যতম প্রচেষ্টা হচ্ছে সার্ক পুনরুজ্জীবিত করা।

16 Apr 25 1NOJOR.COM

আমরা সার্কের অন্তর্ভুক্ত সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব

ইসরাইলী বিমানবাহিনীর ১০০০ সেনা যুদ্ধ বন্ধের দাবিতে খোলা চিঠি দিয়েছিল। এবার তাদের সেই সমর্থন জানালেন ২৫০ জনের বেশি সাবেক মোসাদ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী। এদের মধ্যে আছেন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ড্যানি ইয়াতোম, এফ্রায়িম হালেভি ও তামির পারদো। তাদের চিঠিতে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধ চলতে থাকায় বন্দি ও সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে। এই কষ্ট থামাতে সরকারকে সাহসী ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। বন্দিদের মুক্তি পাওয়া জাতীয় নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন।' তারা বলেন, ‘অতিবাহিত হওয়া প্রতিটি দিন বন্দিদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। বিলম্ব হওয়া প্রতিটি মুহূর্ত আমাদের জন্য লজ্জাজনক।’ চিকিৎসকরা বলেন, ‘আমরা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে রিজার্ভ চিকিৎসক হিসাবে কাজ করি। আমরা দাবি করছি, গাজা যুদ্ধ অবিলম্বে থামাতে হবে এবং বন্দিদের ফিরিয়ে আনতে হবে।’ তাদের মতে, যুদ্ধ এখন আর নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক স্বার্থে চালানো হচ্ছে। দেশটির ৩৫০ জন লেখক, কবি ও সম্পাদকও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে সাবেক সেনাপ্রধান হালুৎজ বলেন, ইসরাইলের জন্য ‘একটি সরাসরি হুমকি’। সে দেশের শত্রু!

16 Apr 25 1NOJOR.COM

গাজায় যুদ্ধ বন্ধের দাবি: নেতানিয়াহুর ওপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরাইলি সেনারা

সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের পঞ্চগড়ের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, মধ্য রাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একইসঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বোদা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে হিসেব করেছি। তবে আগুনের সূত্রপাত এখনো বলা যাচ্ছে না। এটা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে।

16 Apr 25 1NOJOR.COM

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ এনেছে চীন। হারবিনের পুলিশ জানিয়েছে, ফেব্রুয়ারিতে সেখানে শীতকালীন এশিয়ান গেমস চলাকালীন সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে চীনের গুরুত্বপূর্ণ খাতগুলোকে টার্গেট করা হয়। ইতোমধ্যেই তদন্তে নেমেছে চীনের পুলিশ। তিন এজেন্টের নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে তারা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় জড়িত বলেও অভিযোগ করা হয়েছে। এনএসএ-এর সঙ্গে জড়িত ব্যক্তিরা হলেন- ক্যাথরিন এ উইলসন, রবার্ট জে স্নেলিং এবং স্টিফেন ডব্লিউ জনসন। তাদেরকে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং শিল্প খাতের অন্যান্য প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলায় অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে চীনা নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি চীনে হলিউডের চলচ্চিত্র আমদানি করা বন্ধ করে দেওয়া হয়েছে।

16 Apr 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ এনেছে চীন

ইইউয়ের আট রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভা করেছে এনসিপি। দলের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। ডা. তাসনিম জারা লেখেন, ইউরোপীয় ইউনিয়ন এবং আটটি সদস্য রাষ্ট্র— স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত। ইউরোপীয় ইউনিয়ন লিখেছে, নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সাথে আজ মতবিনিময় হয়েছে। এতে এনসিপির দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকার, পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য ইইউয়ের সমর্থন নিয়ে আলোচনা হয়েছে।

16 Apr 25 1NOJOR.COM

এনসিপির রাজনীতি এবং দেশের গণতান্ত্রিক উত্তোরণ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ৮ রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতিমূলক বৈঠক করেছে ইসি। ভোটের সামগ্রী চাহিদা নিরূপণ, সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। সচিব জানান, বৈঠকে নির্বাচনের জন্য নানা ধরনের সামগ্রী মুদ্রণ করতে কী পরিমাণ পেপার লাগবে, বাজেট কত হতে পারে এবং কেনাকাটা থেকে মুদ্রণে কত সময় লাগবে তা নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় কাগজ কেনাকেটা ও মুদ্রণ কাজ ভোটের আগে চার মাসের মধ্যে করার প্রস্তুতি রাখছে নির্বাচন কমিশন সচিবালয়। আখতার আহমেদ জানান, নির্বাচন প্রস্তুতি যেন পিছিয়ে না থাকে সে জন্য কাজগুলো গুছিয়ে রাখা হচ্ছে। তিনি বলেন, মূলত পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিং পর্যন্ত সময়সীমা কতটুকু লাগে। উনারা বলেছেন যে, তিন মাস থেকে চার মাস সময় লাগে। যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন হবে সেভাবে। নির্বাচনের তারিখ বা নির্বাচনের সিডিউল সম্পর্কে যে সিদ্ধান্তটা হবে, তখন যেন আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা থাকে।

16 Apr 25 1NOJOR.COM

নির্বাচন ঘিরে ইসির বৈঠক, ভোটের সামগ্রী কেনাকাটার প্রস্তুতি

ফেসবুক পোস্টে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।” তিনি লেখেন, ‘যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি— অতিশীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’ আরও লেখেন, ‘আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’

16 Apr 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নিয়ে আমাদের আপোষহীষতাকে যেদিন থেকে শিষ্টাচারবহির্ভূত বলা হয়েছে, সেদিন থেকে লীগের মিছিল দীর্ঘ হয়েছে: হাসানাত

এনসিপি নেতা সামান্তা শারমিন বলেন, আমাদের দল এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো শুধু একটি সেন্ট্রাল কমিটি রয়েছে, যেখানে ২১৭ জন সদস্য কাজ করছেন। এই ২১৭ জনের কাঁধেই পুরো দেশের সাংগঠনিক দায়িত্ব। অনেকেই বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে কাজ করছেন, ফলে ঢাকায় উপস্থিতির সংখ্যা স্বাভাবিকভাবেই কিছুটা কম ছিল। আরও বলেন, ঢাকা শহরজুড়ে অসংখ্য কর্মসূচি হয়েছে। আমাদের পক্ষে প্রতিটি স্থানে সরাসরি উপস্থিত থাকা সম্ভব হয়নি। বর্ষবরণ সার্বজনীন উৎসব হলেও, এতে বাধা দেওয়ার প্রবণতা আগেও দেখা গেছে। তাই আমরা সতর্ক ছিলাম, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে, আমাদের পক্ষ থেকে তা মোকাবিলা করা সম্ভব হয়। তিনি জানান, এনসিপি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে নানা জায়গায় ছড়িয়ে থেকে নিরাপদ ও শান্তিপূর্ণ বর্ষবরণে সহায়তা করার চেষ্টা করেছে।

15 Apr 25 1NOJOR.COM

এনসিপির শুধু একটি সেন্ট্রাল কমিটি, সেন্ট্রাল নেতারাও স্থানীয় পর্যায়ে কাজ করছেন: ফলত নববর্ষের আয়োজনে উপস্থিতি কম ছিল: শামান্তা

বান্দরবানে মারমা জনগোষ্ঠীর প্রধান উৎসব সাংগ্রাইয়ে জলকেলিতে মেতেছেন মারমা তরুণ-তরুণীরা। প্রচলিত আছে জলকেলির মাধ্যমে মারমা জনগোষ্ঠীর তরুণ তরুণীরা ভাবের আদান প্রদান করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মঙ্গলবার বিকালে কুহালং ইউনিয়নের হেডম্যানপাড়ায় সাঙ্গু নদীর চরে জলকেলি উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা শিল্পীরা নাচে গানে উৎসব মাতিয়ে তোলেন। দলবদ্ধ নারী-পুরুষ নৌকাবাইচ প্রতিযোগিতা এবং তৈলাক্ত বাঁশ আরোহণের আয়োজন চলে। অপরদিকে বান্দরবানের উজানিপাড়া, জাদীপাড়াসহ পাহাড়ি পল্লিগুলোতে সোমবারও রাতব্যাপী হরেক রকমের পিঠা তৈরির প্রতিযোগিতা চলে। সোমবার ধর্মীয় বিধিবিধানও পালন করছেন তারা।

15 Apr 25 1NOJOR.COM

সাংগ্রাই উৎসব, জলকেলিতে মেতেছেন মারমা তরুণ-তরুণীরা

এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে পূর্ণ উদ্যেমে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রেস সচিব বলেছেন, "প্রধান উপদেষ্টা বলেছেন, একইসঙ্গে সতর্ক থাকতে হবে এলডিসি উত্তরণের প্রেক্ষিতে কোন খাত যেন কোন ধরনের ক্ষতির মুখে না পড়ে। পাশাপাশি এলডিসি উত্তরণের প্রেক্ষিতে সর্বোচ্চ সুবিধা কীভাবে আদায় করা যায়, সেটাও নিশ্চিত করতে হবে।" তিনি জানান, বিষয়টি সার্বক্ষণিক মনিটারিং করতে একটি ডেডিকেটেড টিম গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী জানান, পোশাকসহ রপ্তানি খাতের কোথাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রধান উপদেষ্টা এই ইস্যুগুলোতে দ্রুতগতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন হলে দেশের শ্রম পরিস্থিতির ক্ষেত্রে বিদেশী ক্রেতাদের শর্ত পূরণের অনেক জায়গায় দ্রুত উন্নতি ঘটবে।

15 Apr 25 1NOJOR.COM

এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে জামায়াত আমির বলেন, ‘বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি। উনি অসুস্থ। ওনার খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর আমাদের দেখা হয়েছে। আমরা ওনার জন্য দোয়া করেছি, ওনার কাছে দোয়া চেয়েছি।’ তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা প্রশ্নের জবাবে বলেন, দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথাই হয়। অনেক কথাই হয়েছে। তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি। শফিকুর রহমান গত ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। এই সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের উপদেষ্টা মাহমুদুল হাসান। সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ান ককাসের এমপিদের সঙ্গে বৈঠক, ইইউর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক হয় জামায়াত প্রতিনিধিদলের।

15 Apr 25 1NOJOR.COM

বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, একসঙ্গে অনেকদিন কাজ হয়েছে, অসুস্থ উনি, খোঁজখবর নেওয়া দায়িত্ব: জামায়াত আমির

বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল লিখেছেন, ‘ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এ সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। দুই ডাক্তারের এ সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে। বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাবার আগে সেনাপ্রধান সস্ত্রীক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাতকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি।’

15 Apr 25 1NOJOR.COM

লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির: মারুফ কামাল

ভারতের উত্তরাখণ্ডে একসঙ্গে ১৭০টি মাদ্রাসা বন্ধের ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ আলেমদের সংগঠন সাধারণ আলেম সমাজ। বিবৃতিতে বলা হয়, সাধারণ আলেম সমাজ মনে করে এই সিদ্ধান্ত ভারতের ধর্মনিরপেক্ষতার মুখে চপেটাঘাত এবং সেখানে মুসলিম শিক্ষাব্যবস্থাকে পেছনে ঠেলে দেওয়ার পরিকল্পিত পদক্ষেপ। এটি ধর্মীয় জনগোষ্ঠীকে সাংস্কৃতিকভাবে নিশ্চিহ্ন করার রাষ্ট্রীয় প্রয়াস। আলেমরা জানান, বাংলাদেশে আমরা এটি কল্পনাই করতে পারি না। যদি বাংলাদেশে একসঙ্গে ১৭০টি মন্দির বন্ধ করে দেওয়া হতো এবং শীর্ষপর্যায়ের কেউ সেটিকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করতেন, তাহলে গোটা দুনিয়ায় কী তোলপাড় হতো, তা অনুমেয়। অথচ ভারতে দিনের পর দিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলিম নিপীড়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং উপাসনলায় বন্ধ, গরু, নামাজ, হিজাব এবং মুসলিমদের ওয়াকফকৃত সম্পদে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের লক্ষ্যে মুসলমানদের নাগরিক অধিকার খর্ব করে একের পর এক আইন পাস করা হচ্ছে। এর কোনো জবাবদিহিতা নেই। এছাড়া তারা বলেন, বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলে ‘কমিউনাল ভায়োলেন্স’ বলে প্রচার করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্টে লিপ্ত হয়!

15 Apr 25 1NOJOR.COM

উত্তরাখণ্ডে ১৭০ মাদ্রাসা বন্ধে তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে তরুণ আলেম সমাজ

গত সপ্তাহে সুদানের দারফুরের এল-ফাশের শহরের আশপাশের শরণার্থী শিবিরগুলোতে ভয়াবহ স্থল ও বিমান হামলা চালায় আরএসএফ। তাদের লক্ষ্য ছিল এল-ফাশের দখল নেওয়া। জাতিসংঘ জানিয়েছে, তারা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ১৪৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পেরেছে, প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, তথ্য যাচাই প্রক্রিয়া চলছে। বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যমতে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৯ জন ত্রাণকর্মী রয়েছেন। আরএসএফ বলেছে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়নি, বরং সহিংসতার দৃশ্যগুলো সাজানো হয়েছে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। আরএসএফ ঘোষণা করে— তারা সফলভাবে শিবিরটি মুক্ত করেছে এবং সেনাবাহিনী জামজাম শিবিরকে সেনাঘাঁটি হিসেবে ব্যবহার করছিল এবং সাধারণ মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছিল।

15 Apr 25 1NOJOR.COM

সুদানে আরএসএফের হামলায় ৪ শতাধিক মানুষের মৃত্য: জাতিসংঘের মুখপাত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে, তাহলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা চালানো হবে। ট্রাম্প বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে। তারা কোনওভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’ এদিকে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। আলোচনাকে উভয় পক্ষ ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেন, ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময়ক্ষেপণ করছে। আলোচনার পরবর্তী পর্ব আবারও ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহের শেষে। ট্রাম্প বলেন, ‘চুক্তি স্পষ্ট হতে হবে—ইরান কোনওভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, এটিই চূড়ান্ত’। আরও দাবি করেন, ‘ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে। পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি’।

15 Apr 25 1NOJOR.COM

ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে, তাহলে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা চালানো হবে: ট্রাম্প

আজ দুপুর বিসিবিতে দুদকের কর্মকর্তারা প্রায় ১ ঘণ্টারও বেশি সময় অভিযান চালান। সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘মুজিব ১০০ প্রোগ্রামে যে ব্যয় দেখানো হয়েছে, তাতে একটা অ্যানোমলি আছে। কনসার্টসহ যে আয়োজনটা হয়েছিল, সেখানে ২৫ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। সেখানে আসলে খরচ হয়েছে ৭ কোটি টাকা। এখানে প্রায় ১৯ কোটি টাকা খরচ দেখানো হয়নি। ফিন্যান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্টগুলো চেয়েছি। টিকিট বিক্রি বাবদ দুই কোটি টাকা আয় হয়েছে, এই দুই কোটি টাকাও আয়ে দেখানো হয়নি। আত্মসাতের ইস্যুটা যেটা, সেখানে অঙ্কটা আরও বাড়তে পারে। বরাদ্দ ছিল ১৫ কোটি, খরচ দেখানো হয়েছে ২৫ কোটি, আর খরচ আসলে হয়েছে মোটে ৭ কোটি।’ দুদক সহকারী পরিচালক আল আমিন বলেন, ‘আরেকটা বিষয় আমরা দেখেছি টিকিট সেলিংয়ের ব্যাপারে। এ খাতে কীভাবে এত বড় অ্যানোমলি হয়, সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, তা পর্যালোচনা করে দেখব আমরা।’ এছাড়াও তৃতীয় বিভাগের দল নির্বাচনের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ আছে।

15 Apr 25 1NOJOR.COM

মুজিব শতবর্ষে বিসিবি থেকে প্রাথমিকভাবে ১৯ কোটি টাকা সরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে: দুদক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবালকে গত ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩ পরোয়ানামূলে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। সেহেতু জাবেদ ইকবালকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১১ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

15 Apr 25 1NOJOR.COM

র‍্যাবের সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবাল বরখাস্ত, এর আগে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তবে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ছাত্রদলের এক কর্মীকে আগে মারধর করেছে। মারধরের শিকার শাওন হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি চবি শাখা ছাত্রলীগের সিএফসি উপগ্রুপের সদস্য বলে জানা গেছে। ছাত্রদল ঐ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তরেও বাঁধা দেয় বলে জানিয়েছে পুলিশ।

15 Apr 25 1NOJOR.COM

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা

এক বিবৃতিতে জামায়াত নেতা গোলাম পরওয়ার বলেন, ‘গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটারপ্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে- তা অযৌক্তিক। গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির ফলে নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের মূল্য এখন ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা পরিশোধ করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত নতুন শিল্প উদ্যোক্তাদের আশাহত করেছে। তাই নতুন শিল্প বিকাশের স্বার্থে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।’ তিনি বলেন, অপরদিকে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের দুর্ভোগ আরও বাড়বে। সয়াবিন তেল সাধারণত দরিদ্র জনগণই রান্নার কাজে ব্যবহার করে থাকে। গ্যাসের এই মূল্যবৃদ্ধি সাধারণ ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগের কারণ হবে। কাজেই সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরকারকে সরে আসা উচিত।’

15 Apr 25 1NOJOR.COM

সয়াবিন তেল ও শিল্প গ্যাসের মূল্যবৃদ্ধি, এ সিদ্ধান্ত সরকারের অপরিণামদর্শিতা: গোলাম পরওয়ার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে। স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরইমধ্যে দুইটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে। উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

15 Apr 25 1NOJOR.COM

বোতলজাত সয়াবিন প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে

ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয়েছে। বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে এনবিআর। তবে স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্রশিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। জানা গেছে, চীন, তুরস্ক, উজবেকিস্তান এবং দেশে উৎপাদিত সুতার দাম প্রায় একই রকম হলেও স্থলবন্দর দিয়ে আমদানি করা সুতা চট্টগ্রাম কাস্টম হাউসে ঘোষিত দামের চেয়ে অনেক কম দামে আসে। এতে দেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না।‌

15 Apr 25 1NOJOR.COM

বন্ধ করা হলো ভারত থেকে স্থলপথে সুতা আমদানি, সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে

শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে অবৈধ সুবিধা নিয়ে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। দুদক সূত্রে জানা যায়, আসামিরা হলেন- টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন। জানা যায়, আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নিয়ে ও পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ ও প্রদান করেছেন।

15 Apr 25 1NOJOR.COM

গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে দুদকের মামলা, আসামি টিউলিপসহ ৩

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পান আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন। সেদিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি।

15 Apr 25 1NOJOR.COM

বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন

ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে ইসরাইলি নাগরিকদের প্রবেশে আইন জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটননির্ভর দেশ মালদ্বীপ। মঙ্গলবার মালদ্বীপের সংসদে আইনটি পাস হয়। এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটির অনুমোদন দেন। এটি অনতিবিলম্বে কার্যকর হবে! এক বিবৃতিতে মোহাম্মদ মুইজ্জু বলেছেন, "নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।" ইসরাইলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে গত বছরের জুনে জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

15 Apr 25 1NOJOR.COM

সংসদে আইন করে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। এ কথা জনগণ বলেছে। নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার নেই। তিনি বলেন, চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগেরদিন হামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবিপ্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘলা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই। এটা রুটিন প্রক্রিয়া। কেউ দায়িত্বে আসবেন, আবার চলেও যাবেন। পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে। জাহাঙ্গীর আলম বলেন, প্রথমবারের মতো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন সফল হয়েছে।

15 Apr 25 1NOJOR.COM

৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে: কবে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বলেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেঘনা আলমের প্রতি বেআইনি কোনো আচরণ হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী। তিনি বলেন, প্রচলিত আইনেই মডেল মেঘনা আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার হচ্ছে। বেআইনি কাজ তো না। আরো বলেন, "অভিযোগ ও ঘটনার বিষয়ে কাজ হচ্ছে। বিষয়টি হাইকোর্টে গেছে। এটি এখন বিচারাধীন বিষয়। সাব-জুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। দেখি কী আসে ওখান থেকে।" যদিও আইন উপদেষ্টা বলেছেন, গ্রেফতার প্রক্রিয়া সঠিক নয়!

15 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী: মেঘনার প্রতি বেআইনি কোনো আচরণ হয়নি

সাগর সরোওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আদালত আগামী ২১ মে পর্যন্ত সময় দিয়েছেন। এই নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১৮ বার পেছানো হলো। ইতোমধ্যে কারাগারে থাকা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতিসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। এই ছয়জন হলেন- বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক এডিজি মশিউর রহমান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ সোহেল এবং জোড়া খুনের মামলার অভিযুক্ত হুমায়ুন কবির এবং পলাশ রুদ্র পাল। পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, এ মামলায় আদালতের অনুমতি নিতে হয়নি এমন অর্ধশতাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তদন্ত কর্মকর্তারা।

15 Apr 25 1NOJOR.COM

১১৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদনের সময়

গত ২৪ ঘন্টায় একনজরে ১৩২ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।