Web Analytics

মঙ্গলবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেনিয়ামিন নেতানিয়াহু অনুপ্রবেশ করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার উত্তর গাজায় তিনি এ অনুপ্রবেশ করেন। সেখানে তিনি ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেছেন, ‘আরও আঘাতের’ শিকার হবে হামাস। ইসরাইলি সেনাদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্ট দেখান নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের নেতা আবারও ইসরাইলকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও তিনি একই কাজ করছেন। ১৮ মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় উপত্যকাটিতে অন্তত ৫১ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

16 Apr 25 1NOJOR.COM

উত্তর গাজায় অনুপ্রবেশ করেছেন নেতানিয়াহু, আরো হিংস্র হওয়ার হুমকি দিয়েছেন হামাসকে

নিউজ সোর্স

উত্তর গাজায় অনুপ্রবেশ করেছেন নেতানিয়াহু, আরো হিংস্র হওয়ার হুমকি দিয়েছেন হামাসকে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি এ সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয়। এমন সময় নেতানিয়াহু গাজা সফর করলেন, যখন উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।