Web Analytics

গোয়েন্দা তথ্য বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে ঢাকামুখী হচ্ছেন। মূল টার্গেট পুলিশের মনোবল ভেঙ্গে দেওয়া, তাদের বিধ্বস্ত করা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, সরকার ক্ষতিগ্রস্ত হবে। গোয়েন্দা সূত্র বলছে, গত ৭ মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় মোট ৩২২টি মামলা হয়েছে। বেশির ভাগ হামলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় সাত মাসে ডিএমপির বিভিন্ন থানায় ৬৩টি মামলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিতে হবে কঠোর ব্যবস্থা!

16 Apr 25 1NOJOR.COM

পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন, মূল টার্গেট পুলিশকে বিধ্বস্ত করা

নিউজ সোর্স

পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন, মূল টার্গেট পুলিশকে বিধ্বস্ত করা

সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগে বাড়ছে নানা অপকর্ম। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য— পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। তাদের মূল টার্গেট এখন পুলিশ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশবাহিনীর মনোবল ভেঙে দিতে উঠেপড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসররা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।