Web Analytics

কুড়িগ্রামের রৌমারীতে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মী প্রভাষক আবুল হাশেম (৫০) ও তার পুত্র তাহমীদ আরমান জীমকে (১৮) পিটিয়ে আহত করেছেন বিএনপির নেতা আব্দুল আজিজসহ তার অনুসারীরা। বৈশাখী মেলায় অশ্লীল নাচ-গানের ভিডিও করায় তাদের পেটানো হয় বলে জানা গেছে। জানা গেছে, প্রভাষক আবুল হাশেম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবৈধ ভেকু ও ট্রাক্টর চলাচল বন্ধের দাবি করে আসছে এবং তার গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচলে বাধা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বন্দবেড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাক্টর সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ। প্রভাষককে নানাভাবে হুমকি-ধমকিও দিত আজিজ।

16 Apr 25 1NOJOR.COM

মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মীকে পেটালেন বিএনপি নেতা

নিউজ সোর্স

মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মীকে পেটালেন বিএনপি নেতা

কুড়িগ্রামের রৌমারীতে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মী ও যাদুরচর ডিগ্রি কলেজের প্রভাষক আবুল হাশেম (৫০) ও তার পুত্র তাহমীদ আরমান জীমকে (১৮) পিটিয়ে আহত করলেন বন্দবেড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ তার অনুসারীরা। বৈশাখী মেলায় অশ্লীল নাচ-গানের ভিডিও করায় তাদের পেটানো হয় বলে জানা গেছে। এতে দুজনেই মারাত্মকভাবে আহত হন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।