Web Analytics

ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার ‘পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে’। তিনি লেখেন, 'ইরানের সঙ্গে চুক্তি কেবল তখনই হবে, যদি এটি ট্রাম্পের চুক্তি হয়। যেকোনো চূড়ান্ত ব্যবস্থার জন্য মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে।' ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমেরিকান পক্ষ থেকে বিভিন্ন অবস্থান শুনেছি, যার মধ্যে কিছু পরস্পরবিরোধী। এগুলো সঠিক আলোচনা প্রক্রিয়ার জন্য সহায়ক না। ‘ তিনি বলেন, ‘যদি তারা গঠনমূলক অবস্থান নিয়ে আসে, তাহলে আমি আশাবাদী যে আমরা একটি সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা শুরু করতে পারব। যদি পরস্পরবিরোধী এবং বিরোধপূর্ণ অবস্থান অব্যাহত থাকে, তাহলে প্রক্রিয়াটি কঠিন হয়ে উঠবে।

17 Apr 25 1NOJOR.COM

ইরানকে তার ‘পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে: স্টিভ উইটকফ

নিউজ সোর্স

ইরানকে তার ‘পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে: স্টিভ উইটকফ

দ্বিতীয় দফার পরমাণবিক আলোচনার মাত্র কয়েকদিন আগে ইরানের প্রতি পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।