দেশে নিরাপদ ও টেকসই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা গড়ে তুলতে সরকার কৃষি উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সীমিত ভূমি ব্যবহার করে কৃষিখাতের উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টা বার বার নির্দেশ দিচ্ছেন। এছাড়া সরকার খাদ্য উৎপাদনে বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি ও উপকরণের সঠিক ব্যবহারের প্রতি মনোযোগ দিয়েছে। বৈশ্বিক চলমান বাণিজ্য যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, এই সম সময়ে বাণিজ্য সংরক্ষণশীলতা গুরুত্বপূর্ণ, যারা বেশি ফসল উৎপাদন করতে পারবে কেবল তারা ভালো থাকবে। ৭৪ এর দুর্ভিক্ষ যেন আবার হানা না দেয় এজন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়ার প্রতি জোর দেন।
কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরত্ব দিচ্ছে: প্রেস সচিব
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ইউনিটের কমিটি বাতিলের দাবিতে লালখানে সড়ক অবরোধ করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলন করে ৫০ জন পদত্যাগ করার ঘোষণাও দিয়েছেন। অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে ব্যবসায়ী, নারী হেনস্তায় অভিযুক্ত এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের স্থান দেওয়া হয়েছে। তারপর কমিটি বাতিলসহ তিন দফা দাবি দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেলকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। পাঁচ আগস্টের পর যারা গরম বক্তব্য দিয়েছেন তারা মূল পদ পেয়েছে, নারী যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি বলে কমিটি নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে তদন্তসমেত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
চট্টগ্রামে বৈষম্যবিরোধীদের একাংশের সড়ক অবরোধ-বিক্ষোভ
ধর্মবিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন বলেছেন, সরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধ-স্বায়ত্তশাসিত, ওয়াক্ফ নিয়ন্ত্রিত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন কাঠামো করার চিন্তা ভাবনা করছে সরকার। ডিসি সম্মেলন শেষে তিনি বলেন, আমরা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ করার কাজে হাত দিয়েছি। তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় দেবোত্তর সম্পত্তি বেহাত হয়ে গেছে। আমরা উদ্ধার করার কাজ করছি। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন কাজ গেলে তা বাস্তবায়ন করেন। তিনি জানান, সরকার ৩০০ মডেল মসজিদ নির্মাণ সম্পন্ন করেছে, আরো ২১৪টি নতুন মডেল মসজিদ নির্মাণ করা হবে।
ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো হচ্ছে: ধর্ম উপদেষ্টা
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চাঁচড়া ইউনিয়নের শ্যামলছায়া পার্ক থেকে ছাত্র ও স্থানীয় জনতা আটক করে। অসদাচরণ ও জনসন্তোষের অভাবের অভিযোগে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে। পরে রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনা জনমনে ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কর্তৃপক্ষ।
শেখ হাসিনার সাবেক সামরিক সচিবকে ছাত্র-জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে
মেডিকেলসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদায়নে কারা সহযোগিতা করছেন এই প্রশ্ন করেছেন বিএনপির সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি এই সময়ে অভিযোগ করেন বিএনপির একসময়কার মিত্র রাজনৈতিক দল নিজেদের লোক পরিচয়ে মেডিকেলে আওয়ামী লীগের পুনর্বাসন করছে। এই সময়ে তিনি তারেক রহমানের নির্দেশনায় জুলাইয়ের আহতদের সেবা ও অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, যারা বিগত সময়ে আওয়ামী লীগের সহযোগী ছিল, এদেরকে ঢাকার বাইরে বদলির এক মাস পর আবার ফেরত আনা হয়েছে। যারা হাসিনার আমলে বৈষম্যের শিকার হয়েছেন এদের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
দোসরদের যারা পদায়ন দিচ্ছে তাদের চিহ্নিত করতে হবে: ডা. রফিক
শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা অন্তবর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনে শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দায়ী করা হয়েছে। এর একটা চাপ তৈরি হয়েছে। যাতে ইন্ডিয়া টুডে'র জরিপে দেখা গেছে ৫৫% ভারতীয় চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। মাত্র ১৬-১৭% মানুষ ভারতে রাখতে চায়। আওয়ামী লীগের নির্বাচন প্রশ্নে প্রেস সচিব বলেছেন, বিচার হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিবে জনগণ ও রাজনৈতিক দলগুলো। দুবাইয়ে পাঁচ ছয়জন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রধান উপদেষ্টার, শফিকুল আলম আশা করছেন শীঘ্রই ভিসা নিষেধাজ্ঞা উঠে যাবে।
হাসিনাকে এনে বিচার করা সরকারের মূল লক্ষ্য: প্রেস সচিব
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা সারমিন আহত ও শহীদ পরিবারদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, শহিদের রক্তদানের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের কখনই ভুলব না। শিক্ষার্থীদের প্রাণ যারা কেরে নিয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে- সে কথা অনেকেই ভুলে যাচ্ছেন। আমরা তা মনে করিয়ে দিচ্ছি। এই সময়ে তিনি আরো বলেন, যাদেরকে একবারও চোখে দেখবেন না তাদেরকে ভোট দেবেন না। তিনি অঙ্গীকার করেন, জাতীয় নাগরিক কমিটি সবসময় পাশে থাকবে।
গণহত্যায় জড়িতদের বিচারের কথা অনেকেই ভুলে যাচ্ছেন: সামান্তা সারমিন
মঙ্গলবার চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশিরা উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে চাইলে জরুরি রোগীরা যেন একদিনের মধ্যেই ভিসা পান সে বিষয়ে কাজ চলছে। বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি সে রকম ব্যবস্থা করতে চাই। এই সময়ে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে চীন সম্মান করে ও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পছন্দ করে না।
ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল চীন
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেননি চেম্বার আদালত। পরবর্তী শুনানির জন্য আগামী ২ মার্চ নির্ধারণ করেছেন আদালত। গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। এ নিয়ে আন্দোলন করছে সুপারিশকৃতরা।
স্থগিত হয়নি প্রাথমিকের নিয়োগ বাতিলের রায়, শুনানি ২ মার্চ
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী অনুমতি থাকার পরও রাফাহ সীমান্তে পুনর্গঠন সামগ্রী প্রবেশ করতে দেয়নি ইসরাইল। এ নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠে। প্রতিক্রিয়ায় হামাস জানায়, তারা জিম্মি মুক্তি থেকে সরে আসবে। ফলে যুদ্ধবিরতি ঠিকবে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে চাপের মুখে পড়ে গাজায় পুনর্গঠন সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে ইসরাইল। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। ছয়জন জীবিত জিম্মি ও বাকি মৃত জিম্মিদের দ্রুত হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে নেতানিয়াহু এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চাপের মুখে গাজায় পুনর্গঠন সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে ইসরাইল
মঙ্গলবার ডিসি সম্মেলনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের কার্য-অধিবেশনে দেশের প্রতিরক্ষায় যুবসমাজ যাতে অংশ নিতে পারেন সেজন্য তাদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো বলেন, চিফ অব জেনারেল স্টাফ বলেছেন আনসার ভিডিপির মাধ্যমে প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়নে একটা করে কোম্পানিকে অলরেডি ট্রেনিং দেওয়া হচ্ছে। একজন ডিসি অনুরোধ করেছিলেন- এটাকে আরও ব্যাপক আকারে করা যায় কিনা। এতে রাজনৈতিক ও আর্থিক সংশ্লিষ্টতা আছে। সরকার সিদ্ধান্ত নিলে এমনটা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসিদের
জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে মতবিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। তিনি জানান, আওয়ামী লীগের যারা অন্যায়ের সাথে যুক্ত না কিন্তু নির্বাচন করতে চায়, তারা ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবে। তবে গণহত্যাকারীদের এই সুযোগ নেই। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নেই, প্রশাসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করতে চান না। এজন্য দ্রুত স্থানীয় হওয়া জরুরি। নির্বাচন না হলে প্রশাসক নিয়োগ দিতে হবে।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা আসিফ
যুক্তরাষ্ট্র যে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে, তাদের জায়গা দেবে কোস্টারিকা। মধ্যপ্রাচ্য এবং ভারতের ২০০ অভিবাসী যাচ্ছেন সেখানে। এর আগে পানামা এবং গুয়েতামালা একই কাজ করেছিল। কোস্টারিকা জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে অবৈধ অভিবাসীপ্রত্যাশীদের ডিপোর্ট করছে, তাদের নিজেদের দেশে জায়গা দিতে চায় তারা। কোস্টারিকার প্রেসিডেন্টের অফিস আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করেছে। অস্থায়ী ক্যাম্পে জায়গা দেওয়া হবে তাদের, তবে নিজ দেশে কবে ফিরবে তারা তা এখনো নিশ্চিত করে বলেনি।
ভারতীয় অভিবাসীদের অস্থায়ী জায়গা দেবে কোস্টারিকা
সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি জব্দ ও ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর আদালত এ আদেশ দেন। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেন আদালত। আবেদনে বলা হয়েছে, আরিফা জেসমিনের নামে সম্পদ-সম্পত্তি মালিকানা পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর-অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। আরিফা জেসমিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি। এর আগে ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।
পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ, ১৯ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
মঙ্গলবার পিআইবি ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গুম ও আয়নাঘর শুরু হয়েছিল শেখ মুজিবের শাসনামল থেকেই। শেখ মুজিব যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেটিই বাস্তবায়ন করেন শেখ হাসিনা। তিনি বলেন, যে সুন্দর স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, সে স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সবার স্বপ্ন পূরণ হবে। শুধু নির্বাচন এবং সংস্কার দিয়ে কাজ শেষ হবে না জানিয়ে তিনি বলেন, সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন রাষ্ট্র গঠন করার।
গুম-আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু: মাহফুজ আলম
২০২১ সালে ক্ষমতা নেওয়ার পর তালেবান প্রতিবেশী ও আঞ্চলিক শক্তিগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ রেখেছে। এবার তালেবান সরকারের একটি প্রতিনিধিদল জাপান সফরে গিয়েছে, খবর আল জাজিরার। মানবিক সহায়তা ও সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে কথা হবে দেশটির কর্মকর্তাদের সাথে। স্থানীয় সময় রোববার পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল জাপানে পৌঁছেছে। তারা থাকবেন আগামী এক সপ্তাহ! একে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নিজেদের চেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন আফগানিস্তানের অর্থ উপমন্ত্রী লতিফ নাজারি।
প্রথমবারের মতো জাপানে কূটনৈতিক সফরে তালেবান
১৮ ফেব্রুয়ারি কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। তারা বিশ্ববিদ্যালয় হলগুলো প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবন ঘেরাও করে। এর প্রতিক্রিয়ায় ছাত্রদল কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়, যা সংঘর্ষে রূপ নেয় এবং এতে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের সময় কিছু আন্দোলনকারী রামদা হাতে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পাঠানো হয়।
কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন, ছাত্রদলের হামলায় আহত ৬০
জেলা প্রশাসক সম্মেলনের শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সরকারকে চূড়ান্ত মহাপরিকল্পনা দেবে। তিনি বলেন, বর্তমানে মহাপরিকল্পনা নেই। বাস্তবায়ন কীভাবে হবে! উপদেষ্টা বলেন, ‘চায়নিজ একটি গ্রুপ পরিকল্পনা জমা দিয়েছিল। যেটা ফিজিবল না, টেকসই না। তাদের সঙ্গে আলোচনার পর সেই পরিকল্পনা নতুন করে করার সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে মনমোহন সিং এবং নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের তিস্তা চুক্তির আশাভাঙ্গ ঘটেছে।
তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক প্রতিবেদন অক্টোবর থেকে ডিসেম্বরে
বাংলাদেশ সরকার নতুন পাসপোর্ট ব্যবস্থা চালু করেছে, যাতে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পাসপোর্ট এখন অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্র (NID) তথ্যের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের এবং জন্ম নিবন্ধন সনদ যাচাইয়ের মাধ্যমে প্রবাসী ও অপ্রাপ্তবয়স্কদের প্রদান করা হবে। পাসপোর্ট পুনঃইস্যু করার ক্ষেত্রে মৌলিক তথ্য পরিবর্তন হলে NID-এর তথ্য ব্যবহার করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই পরিবর্তন ঘোষণা করেছেন, যা আবেদনকারীদের দ্রুত পাসপোর্ট প্রদান নিশ্চিত করবে।
নতুন পাসপোর্ট ব্যবস্থা: পুলিশ ভেরিফিকেশন বাতিল, NID ও জন্ম নিবন্ধন তথ্য যথেষ্ট
এক গবেষণায় উঠে এসেছে যে বাংলাদেশি পোশাক শ্রমিকদের ৯৮.৭% সর্বজনীন পেনশন স্কিমে (UPS) অন্তর্ভুক্ত হননি, যার মূল কারণ আর্থিক অসচ্ছলতা ও সচেতনতার অভাব। উচ্চ পরিশোধের হার এবং ডিজিটাল আবেদন প্রক্রিয়া শ্রমিকদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। চাকরি হারানোর আশঙ্কা, ছাঁটাই এবং কর্মস্থলের ঝুঁকিও অন্তর্ভুক্তিকে বাধাগ্রস্ত করছে। গবেষণাটি অনুদান কমানো, চাকরি পরিবর্তনের সুযোগ দেওয়া ও আর্থিক সহায়তা নিশ্চিত করার সুপারিশ করেছে। এছাড়া, শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিয়োগকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
উচ্চ ব্যয় ও সচেতনতার অভাবে ৯৮% পোশাক শ্রমিক সর্বজনীন পেনশনের বাইরে
ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত বলে নিশ্চিত করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। জেলেনস্কির মেয়াদ শেষ হওয়ায় তার বৈধতা নিয়ে প্রশ্ন থাকলেও শান্তি প্রতিষ্ঠাই লক্ষ্য হলে রাশিয়া আলোচনায় আগ্রহী। এদিকে, রিয়াদে একটি সম্মেলনে ইউক্রেন যুদ্ধ ও আমেরিকা-রাশিয়া সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে। তবে সেখানে ইউক্রেনের অংশগ্রহণ নেই, যা জেলেনস্কি প্রত্যাখ্যান করেছেন। এই সম্মেলনে পুতিন-ট্রাম্প বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে।
শান্তি আলোচনায় জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত পুতিন
দুইদিনের সফরে ভারতে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। সোমবার তাকে ব্যতিক্রমী সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি সাধারণত রাষ্ট্রীয় অতিথিদের বরণ করতে বিমানবন্দরে যান না। মঙ্গলবার তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মোদির সঙ্গে বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। সোমবার রাতেই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানালেন মোদি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন ও পুনর্গঠনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি জানান, বিষয়টি আলোচনায় রয়েছে এবং পরবর্তী সভায় নতুন নাম চূড়ান্ত হতে পারে। ২০০৪ সালে সন্ত্রাস ও অপরাধ দমনের জন্য গঠিত এই বাহিনী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ে। অন্তর্বর্তীকালীন সরকারের গুম–তদন্ত কমিশনের প্রতিবেদনে ৪০০টি গুমের ঘটনায় ১৭২টিতে র্যাবের সম্পৃক্ততা পাওয়া গেছে।
র্যাবের নাম ও কাঠামো পরিবর্তন হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের প্রধান জাতীয় স্টেডিয়াম সংস্কার করতে এতো সময় কেন লাগলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, এই ৬ বছরে ২-৩টা স্টেডিয়াম বানানো যেতো। সোমবার এক অনুষ্ঠানে এসে তিনি আরো বলেন, স্টেডিয়াম সংস্কারে কোনো অনিয়ম হয়েছে কিনা খতিয়ে দেখতে হবে। তিনি আরো বলেন, আমার কাছে সংস্কারে সময় বাড়তির আবেদন নিয়ে আসা হয়েছিল। আমি নাকচ করেছি। সময়ের মধ্যে শেষ করতে হবে বলেছি। আশা করি মার্চের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। পুরনো স্টেডিয়াম, এর সংস্কার কাজের উদ্যোগের সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন করেন তিনি।
স্টেডিয়াম সংস্কারে এত সময় কেন, প্রশ্ন ক্রীড়া উপদেষ্টার
যুক্তরাষ্ট্রে হাউস ও সিনেট রিপাবলিকানদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। ট্রাম্পের দুটি আইনি এজেন্ডা পাশ করার জন্য বিপরীত কৌশলে এগিয়ে যাচ্ছে তারা। এর আগে হাউস বাজেট কমিটি বিশাল বিলের জন্য বাজেট প্রস্তাব এগিয়ে নিয়েছে, যাতে ট্রাম্পের ইচ্ছার তালিকাভুক্ত নানা বিষয় অন্তর্ভুক্ত। কয়েক সপ্তাহের অভ্যন্তরীণ দ্বন্দ্বের পর এটি অনুমোদিত হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে হাউসে এ বিষয়ে ভোট হতে পারে। তবে মধ্যপন্থী ও রক্ষণশীলরা এতে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। অপরদিকে সিনেট রিপাবলিকানরা তাদের প্রস্তাব বাজেট কমিটি থেকে অনুমোদন করিয়ে নিয়েছে। এ সপ্তাহে সেটির ভোটাভুটি হতে পারে। দুই কক্ষ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কারা আগে অনুমোদন করিয়ে আনবে, কাদেরটা আটকে যাবে। স্পিকার ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছেন।
যুক্তরাষ্ট্রে হাউস ও সিনেটে বাড়ছে রিপাবলিকানদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ৯৭ বোতল ফেনসিডিলসহ লতিফা বেগম (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৩টার দিকে উপজেলার আব্দুল্লাপুর পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে টঙ্গীবাড়ি থানা পুলিশ। এ বিষয়ে থানার ওসি মহিবুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে অভিযান চালানো হয়। এতে লতিফার ঘরের আলমারির ভেতর থেকে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
৯৭ বোতল ফেনসিডিলসহ একজন আটক
আন্দোলনরত সহকারী শিক্ষকদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে সরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, আদালতের রায়ে তারা ক্ষুব্ধ। আমরা আপিল করেছি। বিচারাধীন হওয়াতে প্রশাসনিকভাবে কিছু করার সুযোগ নেই। উপদেষ্টা জানান, তার মন্ত্রণালয় স্বাধীনভাবে ফল ঘোষণা করেনি, আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে ফলাফল ঘোষণা করেছে। এর আগে ডিসি সম্মেলনে তিনি দিকনির্দেশনা দিয়েছেন।
আইনি প্রক্রিয়া মেনেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছিল: উপদেষ্টা
বান্দরবানের লামায় অপহরণের তিনদিন পর অপহৃত ২৫ শ্রমিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাইশরি ঝিরি থেকে তাদের উদ্ধার করা হয়। যৌথবাহিনীর দাবি, অভিযানকালে অপহরণকারীরা অপহৃতদের রেখে পালিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি ছয়টি রাবার বাগানে হামলা করে সশস্ত্র সন্ত্রাসীরা ২৫ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। তারা আরো জানিয়েছে, মুক্তিপণ পেয়েই পঁচিশ শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে।
অপহরণের ৩ দিন পর মুক্তি পেল ২৫ শ্রমিক
সোমবার বসতি স্থাপনবিরোধী একটি নজরদারি সংস্থা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে আরো হাজার খানেক বসতি নির্মাণের দরপত্র ঘোষণা করেছে ইসরাইল। সংস্থাটি জানিয়েছে, নতুন বসতি নির্মাণের ফলে ইফরাত বসতির জনসংখ্যা বৃদ্ধি পাবে ৪০% এবং এতে নিকটস্থ বেথেলহাম শহরের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে গাজা ও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে নেয় ইসরাইল। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য তিনটি অঞ্চলই চায়। বসতি স্থাপনকে শান্তির জন্য বাঁধা হিসেবে গণ্য করে তারা। তবে ট্রাম্প বসতি স্থাপনে সমর্থন জানিয়েছে।
পশ্চিম তীরে আরও এক হাজার বসতি স্থাপন করবে ইসরাইল
কিয়েভের উপর কেউ শান্তি চুক্তি চাপিয়ে দিবে না, জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ। ন্যাটোর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওয়াশিংটন ভবিষ্যতে ইউরোপীয় শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চয়তা দেবে কিনা এ বিষয়ে পরে আলাপ হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ সৌদি আরবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করবেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন তারা। মার্কিন দূত জানিয়েছেন, তিনি চলতি সপ্তাহেই কিয়েভে জেলেনস্কির সাথে গিয়ে সাক্ষাৎ করবেন। ইউক্রেন সংক্রান্ত শান্তি আলোচনায় ইউরোপীয় নেতারা অংশ নিতে চাপ দিচ্ছেন, তবে সবাইকে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দূত।
ইউক্রেনের ওপর শান্তিচুক্তি চাপিয়ে দেওয়া হবে না: ট্রাম্পের দূত
চলতি মাসের শেষ সপ্তাহে গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা নতুন দল আসতে যাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু হওয়ার আগেই নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে চরম বিরোধ। বিবিসি বাংলা এ নিয়ে জানতে চেয়েছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বের কাছে। তারা বলেছেন, নতুন দলের আহ্বায়ক হিসেবে সবাই নাহিদ ইসলামকে নিয়ে ঐক্যমত, কিন্তু তিন পদ নিয়ে তৈরি হয়েছে বিরোধ। এ ইস্যুতে তৈরি হয়েছে চারটি বলয়। ঢাবি সাবেক শিবির সভাপতি রাফে সালমান রিফাত বলেন, অতীতের মতো শিবির ট্যাগিং করে আমাদেরকে উপরের পদে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় রাফে সালমানের অনুসারীরা গণঅভ্যুত্থানে শিবির ও সাবেক শিবির নেতাদের ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন। সংগঠনের নেতারা বলছেন আন্তরিকতার সাথে আলোচনা চলছে, শীঘ্রই এর সুরাহা করবেন তারা।
পদ নিয়ে দ্বন্দ্ব ও বিরোধ বাড়ছে জাতীয় নাগরিক কমিটিতে
শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফিলিস্তিনি ভেবে দুই ইসরাইলি পর্যটককে গুলি করে আহত করেছে এক মার্কিনি। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন অভিযুক্তের নাম মর্ডেচাই ব্রাফম্যান। রোববার তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় দুজন লোককে ফিলিস্তিনি মনে করে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। তবে তারা বেঁচে যান। পুলিশ জানিয়েছে, তারা ফিলিস্তিনি নয়, ইসরাইলি পর্যটক।
ফিলিস্তিনি ভেবে ২ ইসরাইলি পর্যটককে গুলি মার্কিন যুবকের
সোমবার দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়। এর আগে ওমানে তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ হয় জয়শঙ্করের। এই সাক্ষাৎকার সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ১৫ বছর একটা সম্পর্কে অভ্যস্ত ছিল, এখন তা ভেঙে পড়ায় বৈরিতা দেখা গেছে কিছু। ছয় মাসের মাথায় এই বৈরিতা শেষ হয়ে যাওয়া উচিত, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নেই, সবাই সমান অধিকার ভোগ করছে, ভারতকে শেখ হাসিনা প্রত্যাবর্তনের চিঠি দেওয়া হয়েছে, ফেরত দেওয়ার আগ পর্যন্ত বিধিনিষেধে রাখতেও সুপারিশ করেছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে হত্যা করা যাবে না প্রসঙ্গে কড়াকড়ি অবস্থান এবং আদানি চুক্তি খতিয়ে দেখার দিকে জোর দিয়েছেন!
ঢাকা-দিল্লি সম্পর্ক ‘নির্দিষ্ট সরকারকেন্দ্রিক’ হওয়া উচিত নয়
জুলাই -আগস্ট গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে আদালত। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে চিফ প্রসিকিউটর মিজানুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এর আগে ১৭ ডিসেম্বর শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। উল্লেখ্য গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার কার্যক্রম চলছে। অভিযোগ ১৫০০ মানুষ খুনের!
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ
জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা দিয়ে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর শুনানি হতে পারে আজ। মঙ্গলবার আদালতের কার্যতালিকায় রয়েছে এটি। এর আগে গত ১৪ জানুয়ারি দ্বিতীয়বারের মতো এ বিষয়ে শুনানি হয়েছিল। পরবর্তী তারিখ দেওয়া হয়েছিল ২১ জানুয়ারি। কিন্তু একজন বিচারপতি অসুস্থ থাকায় তখন তা আর হয়নি। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার আদালতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চে শুনানির কার্যতালিকায় উঠে এসেছে।
জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের শুনানি আজ
ভারতের সঙ্গে পানিবন্টন নিয়ে সুরাহা না হওয়াতে বহুমুখী তিস্তা মেগা প্রকল্প নেয় বাংলাদেশ। এটি বাস্তবায়ন হলে দেশের পাঁচ জেলায় দুই কোটিরও বেশি মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে। এটি বাংলাদেশের আত্মরক্ষামূলক প্রকল্প হলেও ভারত ও চীন ভূরাজনৈতিক কারণে পরস্পর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। চীন আগ্রহী হলেও ভারত এতে বাঁধা। অপরদিকে বাংলাদেশের জনগণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে লাগাতার আন্দোলন করে আসছে। প্রথমে চীনের সাথে মহাপরিকল্পনা হলেও পরে ভারতকে এ প্রকল্প দেয় হাসিনা, এতে চীনের সাথে সম্পর্কের টানাপোড়েন ঘটে শেখ হাসিনার। চীন আবার আগ্রহ প্রকাশ করেছে। বাস্তবায়িত হলে নদীর গভীরতা বাড়বে ১০ মিটার, নৌযান চলবে ১২ মাস! তীর, রক্ষা নদী খনন, চর খনন, কৃষি জমি উদ্ধার, নৌ বন্দর স্থাপনসহ বিভিন্ন কাজ করার উদ্যোগ রয়েছে। এতে ঐ এলাকার পুরো জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।
তিস্তা প্রকল্পে পাল্টে যাবে উত্তরের দুই কোটি মানুষের জীবনমান
জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় একদলীয় সরকার ক্ষমতায় থাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ করেছে, নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে সামগ্রিক নিরাপত্তা খাতকে গ্রাস করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তাকে পেশাদারিত্ব, সততা ও যোগ্যতার ভিত্তিতে নয়, দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে। এমনকি পারিবারিক আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডও চেক করে নিয়োগ দেওয়া হতো! ডিআইজি এবং এর উপরের র্যাঙ্ক্ষের নিয়োগ সরাসরি শেখ হাসিনা অনুমোদন করতেন বলে জানিয়েছে জাতিসংঘ!
দীর্ঘ একদলীয় শাসন নিরাপত্তা খাতকে রাজনৈতিকভাবে প্রভাবিত করেছে
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে খাদে পড়ার ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১২-১৪ জন। এরমধ্যে শিশু রয়েছেন ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন আহত নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। পুলিশ ধারণা করছেন, উচ্চ গতিতে বাস চালানোর কারণে এইরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
বলিভিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ৮০০ মিটার নিচে বাস, নিহত ৩১
লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিরুদ্ধে আসামিকে না ধরার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামি, এতে অনিরাপদ ফিল করছেন তারা। কিন্তু পুলিশ গ্রেফতার করছে না। এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। জানিয়েছে আসামি আত্মগোপনে আছে। তাই গ্রেফতার করতে পারছে না। এজহারে উল্লেখ আছে, জিল্লুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মেহরাজের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এরপর এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা করেন জিল্লুর। একাধিক আসামিদের মধ্যে মেহরাজ জামিন আনেননি আদালত থেকে, তবু তাকে গ্রেফতার করা হচ্ছে না!
পুলিশের বিরুদ্ধে আসামিকে গ্রেফতার না করার অভিযোগ
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, দীপু মণি, শাজাহান খান, আব্দুর রাজ্জাক, উপদেষ্টা সালমান এফ রহমানসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। গত ১৬ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে আজ আসামিদের হাজির করা হয়েছে।
শেখ হাসিনার ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে
পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রামে কুকি চিন ন্যাশনাল আর্মি যে সহিংসতা চালাচ্ছে এতে সেখানে কয়েকটি উপজেলায় পর্যটন শিল্প স্থবির হয়ে আছে। এ কারণে সেখানকার যুবসমাজ কাজ ও চাকরি হারাচ্ছে। ফলত ঝুঁকে যাচ্ছে সন্ত্রাসে। এ থেকে উত্তরণের পথ বাতলে দেওয়া প্রসঙ্গে বিশেষ সহকারী বলেন, কুকি চিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাত জন সেনা নিহত হয়েছে। এ অভিযান চলবে কুকি চীন যতদিন থাকবে।
কুকি-চিন নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে
কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। গত চার বছর এ ক্ষমতা ব্যবহার করে উৎকোচের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। বিপুল অর্থ কামিয়েছেন, পরিচয় দিতেন গোপালগঞ্জের বাসিন্দা। আওয়ামী লীগ, ছাত্র-যুবলীগের নেতাকর্মীদের দিতেন উপঢৌকন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইমলাইন জুড়ে কেবল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ছবি, যদিও ক্ষমতার পালাবদলের পর সব ডিলিটেড! লাইসেন্সের বিনিময়ে গ্রহণ করতেন ঘোষ, তার সহযোগী ছিল সহকর্মী সাহাবুদ্দিন আহমেদ ও কামরুন নাহার। খোঁজ নিয়ে তার বিভিন্ন চাঁদাবাজি ও ঘোষের অহরহ তথ্য পাওয়া গেছে।
ডিডি ইমরুলের উৎকোচ রাজত্ব, দুই কর্মচারীর মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন ঘুসের রাজত্ব
আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে সাহসী দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের বর্বর গণবিরোধী এ পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জাতিগত নিধনের সামিল বলে নিন্দা জানিয়েছে। অপরদিকে ইসরাইল স্বেচ্ছায় ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের জন্য একটি অধিদপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছে।
ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবে ‘প্রতিশ্রুতিবদ্ধ’ নেতানিয়াহু
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার বিকাল ৪টায় পল্টন মোড়ে অনুষ্ঠেয় বিক্ষোভে নেতৃত্ব দেবেন আমির শফিকুর রহমান। বিবৃতিতে পরওয়ার বলেন, এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরের অধিক সময় কারাগারে আটকে আছেন। তাকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের পরও চিকিৎসা দেওয়া হয়নি। তিনি বলেন, নতুন বাংলাদেশে তিনি জুলুম থেকে মুক্তি পাবেন আশা করলেও ছয় মাস পরও সেই মুক্তি মিলেনি!
দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ আজ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তরুণ রাব্বি। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে ফিরেন গ্রামে। সোমবার তাড়াইল থেকে সাইকেলে চড়ে পৌঁছেছেন ঢাবির রাজু ভাস্কর্যে। উদ্দেশ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, আমি মিরপুরে গুলিবিদ্ধ হয়েছি। ছয় মাসে একটা গুলি এখনো বের হয়নি। এখনো খুনী লীগকেও নিষিদ্ধ করেনি সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ ফিরলে যারা আন্দোলন করেছি, তাদের মেরে ফেলবে। তিনি আশা করছেন বাড়ি ফেরার আগেই লীগ নিষিদ্ধ হবে। জাতীয় বিপ্লবী পরিষদ বলেছে, মঙ্গলবারই রাব্বির মাথা থেকে গুলি বের করার ব্যবস্থা করা হবে।
‘৬ মাসেও আমার মাথার গুলি বের হয়নি, আ.লীগও নিষিদ্ধ হয়নি’
ফৌজদারি আইনে কোনো মামলা না থাকলে বিসিএসসহ সরকারি চাকরির গেজেট থেকে নির্বাচিত বা সুপারিশকৃতদের বাদ না দেওয়ার বিধান রেখে খসড়া বিধি চূড়ান্ত করা হয়েছে। একইসঙ্গে বাদ পড়া ব্যক্তিকে কেন অনুপযুক্ত মনে করা হলো তা অবগত করতে হবে। বাদ পড়া ব্যক্তি নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ পাবেন। সোমবার অনুষ্ঠিত পিএসসির সভায় এ বিধি চূড়ান্ত করা হয় মর্মে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। এটি চূড়ান্ত করার জন্য পাঠানো হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। চূড়ান্ত হলে প্রযোজ্য হবে সরকারি সব চাকরির ক্ষেত্রে।
মামলা না থাকলে বিসিএসের গেজেট থেকে বাদ পড়বেন না প্রার্থী
বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমাদের কাছে বারবার তথ্য আসছে আওয়ামী লীগ মিছিল করবে, মাঠ দখল করবে। তিনি বলেন, আমরাও প্রস্তুত আছি, দেখি কোন দিক দিয়ে আসে। ১৬ বছরের অত্যাচারকারীদের চিহ্নিত করার দিকেও তিনি জোর তাগিদ দেন। ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আয়নাঘর পরিদর্শন করেছি। আমাকে সেখানে ৭ মাস রাখা হয়েছিল। তিনি আরো বলেন, সিনিয়র নেতারা বলেন আমার উপর অনেক অত্যাচার হয়েছে। আমি বলি আমার বাবার উপর বেশি অত্যাচার হয়েছে। যার জন্য আপনারা তাকে ভাইজান বলে স্মরণ করেন!
১৬ বছর যারা অত্যাচার করেছে তাদের চিহ্নিত করতে হবে
গত ১৫ বছরে স্বৈরাচারী শাসন বাংলাদেশ ধ্বংস করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পতিত স্বৈরাচারের দোসরদের রেখে কখনোই রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশ পুরোপুরি ভাবে স্বৈরাচার মুক্ত হয়নি। পরিপূর্ণভাবে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি। মৌলিক অধিকার পূর্ণ হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের উদ্দেশ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন বলে অবগত করেন তিনি।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বৈরাচার রেখে পরিপূর্ণ সংস্কার সম্ভব নয়
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার পাঁচ ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করবে হামাস। লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। চুক্তিতে বলা ছিল, যুদ্ধবিরতির ৩৩তম দিনে মৃত জিম্মিদের লাশ ফেরত দেওয়া হবে। ওই দিনটি আগামী বৃহস্পতিবার। কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, হামাসের দাবি অনুযায়ী জিম্মিদের বেশিরভাগ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলার সময় নিহত হয়েছে। যে জিম্মিদের লাশ ফেরত দেওয়া হবে এখনো নাম পরিচয় জানায়নি হামাস। পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে ইসরাইল।
মৃত জিম্মিদের লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী বিমান উল্টে ১৫ জন আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর। বিবিসি জানিয়েছে, ৮০ জন যাত্রী ছিল বিমানটিতে। এর আগে এই বন্দরে আরেকটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা সম্পর্কে অবগত তারা, ক্রু এবং সব যাত্রী উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। এর আগে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে।
কানাডা বিমানবন্দরে উলটে গেল যাত্রীবাহী বিমান, আহত ১৫
গত শুক্রবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস। পাঁচ দিন টানা চিকিৎসা নিলেও এখনো এই ধর্মগুরুর শারীরিক জটিলতা কমেনি। ভ্যাটিকান জানিয়েছে, পোপের রয়েছে কমপ্লেক্স ক্লিনিক্যাল পিকচার। ফলে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। আরো জানিয়েছে, পোপ খোশ মেজাজেই আছেন। এর আগে শারীরিক জটিলতার কারণে তার বক্তৃতা অন্য কাউকে পাঠ করতে হচ্ছিল। পোপের সাপ্তাহিক বুধবারের সাক্ষাৎ ভ্যাটিকান বাতিল করেছে শারীরিক জটিলতার কারণে।
শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে পোপ ফ্রান্সিস
ইরান ইসরাইলী আগ্রাসনের উপযুক্ত জবাব দিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার জেনারেল আলি ফাদাভি। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের ট্রু প্রমিস-৩ যথা সময়ে পরিচালিত হবে। এর আগে ২৪ সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরাইলের বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছিল ইরান, যা ট্রু প্রমিস-১ ও ট্রু প্রমিস-২ নামে পরিচিত। গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গে তাদের নিজেদেরই পরাজিত ও হামাসের জয়ী হওয়ার স্বীকারোক্তি আছে বলে উল্লেখ করেন। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ইসরাইল যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি আকাশসীমা ব্যবহার করে ইরানি স্থাপনায় হামলা চালিয়েছিল। এর জবাব ট্রু প্রমিস-২ দিয়ে দিয়েছিল ইরান।
ইসরাইলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে ইরান
সোমবার তাবরিজের গণজাগরণ বার্ষিকীর সমাবেশে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিপূর্ণ বক্তব্য এবং অন্য রাষ্ট্রের অংশ দখল বা নতুন করে নামকরণের প্রচেষ্টাকে দাম্ভিক শক্তি ও ইহুদিবাদের জটিল নেটওয়ার্কের ঘৃণ্য, হিংস্র ও লুটেরা চরিত্রের বহিঃপ্রকাশ। খামেনি বলেন, ‘তারা এটা সহ্য করতে পারে না যে, ইরানি জাতি নিজের পায়ে দাঁড়িয়ে এবং শত্রুদের নিপীড়ন ও আগ্রাসনের প্রতিবাদ করে ৪৬ বছর ধরে শক্তিশালী রাষ্ট্র ধরে রেখেছে। এই সময়ে তিনি ইরানের সক্ষমতা এবং সফটওয়্যার প্রতিরক্ষার দিকে জোর দেন।
যুক্তরাষ্ট্রের দাম্ভিক বক্তব্য তাদের হিংস্র ও লুটেরা চরিত্রের বহিঃপ্রকাশ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ‘খলনায়ক’ হিসাবে পরিচিত অতিরিক্ত এসপি আলেপউদ্দিন। ‘টার্গেট শুটার’ হিসেবে রয়েছে স্ব'বাহিনীতেই কুখ্যাতি! র্যাব-১১ নারায়ণগঞ্জ থাকাকালীন ক্রসফায়ারের নামে দুহাতে অস্ত্র চালিয়ে মানুষ হত্যা করতেন। এমনকি ভালো মানুষকে জঙ্গি হিসাবে গ্রেফতার করে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখিয়ে আসামির স্ত্রীকে ধর্ষণ করার মতো জঘন্য অপরাধও তিনি করেছেন। জিম্মি করে দফায় দফায় ধর্ষণ করার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ভুক্তভোগী মারা যায়। এরপরও পেয়েছেন রাষ্ট্রীয় পদক। গণঅভ্যুত্থানে জনতা দমনে ছাত্রলীগের শুটারের ভূমিকা পালন করেছেন। ১২ নভেম্বর ডিবি তাকে আটক করে।
রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র্যাবের সাবেক কর্মকর্তা!
ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণা অনুযায়ী, রাজ্যটির দেওয়াস জেলার ৫৪টি গ্রামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। মুসলিম ঐতিহ্যবাহী ব্যক্তিদের নামে থাকা গ্রামগুলোর নাম পরিবর্তনের মাধ্যমে স্থানীয় জনগণের অনুভূতিকে সম্মান জানানো হবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সমালোচকরা একে সাম্প্রদায়িক বিভেদ এবং ঐতিহাসিক বহুত্ববাদী পরিচয়ের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয়দের অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন।
ভারতে মুসলিম নামযুক্ত ৫৪ গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড়
মালয়েশিয়া সরকার এমপ্লয়ইজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক এবং কর্মীর অবদানের হার ১২% থেকে ২%-এ কমিয়ে আনার প্রস্তাব করেছে। এতে প্রবাসীদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। প্রবাসী কর্মীরা পদ্ধতিগত বৈষম্যের সম্মুখীন হবে বলে তেনাগানিতার নির্বাহী পরিচালক গ্লোরিন দাস মন্তব্য করেছেন। তিনি বলেন, এ পদক্ষেপ বিদেশি কর্মীদের আরও প্রান্তিক করে তুলবে যারা ইতোমধ্যেই পদ্ধতিগত বৈষম্যের সম্মুখীন, যদিও স্থানীয় অর্থনীতিতে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি আরো বলেন, এখনও মালয়েশিয়ান কর্মীদের মতো একই সুরক্ষার অধিকারী নয়। এই কমানোর ফলে বিদেশী কর্মীদের মালয়েশিয়ার প্রবৃদ্ধিতে অপরিহার্য অবদানকারীর পরিবর্তে শ্রম বা পণ্য এবং আর্থিক লাভের উপায় হিসেবে তাদের বিবেচনা করা হয়।
পদ্ধতিগত বৈষম্যের সম্মুখীন মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীরা
সোমবার বিকাল ৩টার দিকে কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। তাকে ফুলেল অভ্যর্থনা জানান বিহারের অধ্যক্ষ শ্রী জ্যোতিসেন মহাথেরো'সহ স্থানীয় বৌদ্ধ নেতারা। ধর্ম উপদেষ্টা বলেন, ১৯৮৩-৮৪ সালের দিকে তিনি চবিতে মাস্টার্স অধ্যয়নকালীন এই রাংকুট বৌদ্ধ বনাশ্রম বিহারটি দর্শন করতে এসেছিলেন। ওই সময় বাংলাদেশ টাইমস পত্রিকায় এই রাংকুট বনাশ্রমের ইতিহাস নিয়ে ৩টি আর্টিক্যালও লিখেছিলেন। দীর্ঘ সময় পর আবার দর্শন করতে এসে অভিভূত হয়েছেন বলে জানান। ঐতিহাসিক এ প্রতিষ্ঠানের উন্নয়নে অনুদানের প্রতিশ্রুতি দেন। এই সময়ে তিনি পরিদর্শনবহিতে বিহারটির গুণকীর্তন লিখেন।
রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে ধর্ম উপদেষ্টা
কক্সবাজার শহরের গোলচত্বর মাঠে আয়োজিত এক সমাবেশে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগের দাফন করে গেছেন ২০২৪ সালের ৫ আগস্ট। গণঅভ্যুত্থানে দলটির রাজনৈতিক মৃত্যু হয়েছে। দাফন হয়েছে দিল্লিতে। মুর্দা শেখ হাসিনা কাফন ফুড়ে মাঝেমধ্যে কথা বলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেই চেষ্টা কখনো সফল হবে না। এই সময়ে তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, নিয়ত সাফ থাকলে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান করেছেন।
গণঅভ্যুত্থানে আ.লীগের মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন
জুলাই আন্দোলন নিয়ে ভারতীয় মিডিয়া অনেক আজেবাজে মন্তব্য করেছে, জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র তাদের জন্য চপেটাঘাত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কুবিসাস'এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, আমার আরো ভালো লেগেছে যে জাবি, ইবি, নর্থ সাউথের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও ডকুমেন্টারি প্রকাশ করেছে। একে ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলের জুলাই আন্দোলনে অংশ থাকার সাক্ষী হিসেবে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। এই সময়ে তিনি ভার্সিটির মেয়ে শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কথা বলার আহ্বান জানান।
আন্দোলনের প্রামাণ্যচিত্র ভারতীয় মিডিয়ার জন্য চপেটাঘাত
সোমবার (১৭ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলায় শায়িত, গণঅভ্যুত্থানে নিহত শহীদ জুয়েলের (৩০) লাশ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার বিষয়ে আপত্তি জানিয়েছেন পরিবারের লোকজন। কয়েক ঘণ্টা অপেক্ষা করে ফিরে আসেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান। জানা গেছে গাজীপুরের মাওনায় এ শহীদ গার্মেন্টসকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ঐ সময় তার ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর নিহতের স্ত্রী বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় শেখ হাসিনাসহ ১১০ জনের নামে ও অজ্ঞাত ২০০ জনকে অভিযুক্ত করে মামলা করেন। সাত মাস পর আদালত কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। মায়ের আহাজারি, এখন কবর থেকে তুললে তিনি সহ্য করতে পারবেন না।
নান্দাইলে জুয়েলের লাশ তোলায় আপত্তি পরিবারের
সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর জানান, যৌথবাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এদের অনেকেই ছিলেন সশস্ত্র! সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫২৯ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ৯৭৪ জনসহ মোট ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৫২৯
লালমনিরহাটে হাটের তিস্তার তীরে আয়োজিত কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের সঙ্গে বড় দাদা আর মস্তানমুখী আচরণ বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই। আমরা আমাদের হিস্যা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু হিসেবে দেখতে চাই; সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা আছে সেই পাওয়া বুঝিয়ে দেওয়ার সঙ্গে। তিনি আরো বলেন, একদিকে ন্যায্য হিস্যা দেয় না, অপর দিকে সতের বছরের নিপীড়নকারী গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দেয় ভারত। পানির হিস্যা আদায়ের ন্যায্য সংগ্রামকে এই দেশের মানুষের বাঁচা মরার সংগ্রাম বলে চালিয়ে যাওয়ার গুরুত্বের কথা বলেন বিএনপি নেতা।
দাদাগিরি বন্ধ করেন: ভারতকে ফখরুল
সোমবার বিকালে তিস্তার তীরে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই- বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন। সীমান্ত হত্যা বন্ধ করেন। এ কথা আগেও বলেছি, এখনো বলছি। তিনি আরো বলেন, সবকটা আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে তারা। আর বাংলাদেশের মানুষ ফসল উৎপাদন করতে পারছে না, ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাছ ধরাসহ জীবন জীবিকা থেকে বঞ্চিত হচ্ছে! এই সময় তিনি অন্তবর্তী সরকারকে বলেন, সব জায়গায় নিরপেক্ষতা নয়, মুখে খুলে ন্যায্য পানির হিস্যা আদায় করতে হবে।
যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন: ভারতকে মির্জা ফখরুল
"স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট" স্লোগান ধারণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারের নেতৃত্বে নতুন সংগঠন নিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। আজ ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবু বাকের মজুমদার। এ বিষয়ে আব্দুল কাদের বলেন, 'আন্দোলনের সময় প্রায় সর্বদলীয় শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন। সবাই নিজ দলে ফিরে গেছেন। কিন্তু যারা কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনে ছিলেন না, তাদের একটা জায়গা দেওয়ার চিন্তা থেকে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি।' একে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাজিত রূপ কিংবা অনুমতি নেওয়ার মতো কিছু মনে করছেন না তিনি। রিফাত রশীদ জানিয়েছেন, এইটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্বতন্ত্র এবং আলাদা ছাত্র রাজনৈতিক সংগঠন।
আবু বাকেরের নেতৃত্বে নতুন সংগঠন
সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের আটটি ফ্ল্যাট, ৫২ বিঘা জমি ও চারতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা শেয়ার ও ৩০ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। তার জব্দ হওয়া স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য হবে শত শত কোটি টাকা।
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর ফ্ল্যাটসহ ৫২ বিঘা জমি জব্দের আদেশ
সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, দখলদার ইসরাইলি বাহিনী সোমবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বাহিনী নাবলুসের পুরাতন শহর এলাকায় ঢুকে বেশ কয়েকটি বাড়ি তল্লাশি চালিয়েছে। একটি ফিলিস্তিনি গাড়ি জব্দ করার পর সেখান থেকে চলে যায়। এই অভিযানের কয়েক ঘণ্টা আগেও (রোববার) নাবলুসের পুরাতন শহরে সামরিক অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এতে ১৪ জন ফিলিস্তিনি আহত হয়, যারমধ্যে রয়েছে ৪ জন শিশুও! ইসরাইলি সেনাবাহিনী এই অঞ্চলে গত ২১ জানুয়ারি থেকেই সামরিক অভিযান শুরু করে। যাতে এ পর্যন্ত অন্তত ৫৫ জন নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
নাবলুসে ইসরাইলের নতুন অভিযান, উত্তেজনা বাড়ছে পশ্চিম তীরে
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের 'জুলাই শহীদ' এবং আহতদের 'জুলাই যোদ্ধা' নামে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। সোমবার জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ কথা জানান। আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি আরো বলেন, এই নিরিখে তারা পরিচয়পত্র এবং অন্যান্য সরকারি সুবিধা পাবেন। আজীবন চিকিৎসা সুবিধা ও ভাতাও পাবেন বলে দেশবাসীকে অবগত করেছেন। তিনি আশা করেন, নির্বাচিত সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে আসবে, এই কার্যক্রম অব্যাহত রাখবে।
‘আন্দোলনে নিহতরা ‘জুলাই শহিদ’ নামে স্বীকৃতি পাবেন’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে সরকার। তিনি জানান, ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ আছে। ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল ৫.৩০ লাখ মেট্রিক টন। বর্তমান সরকার নিয়ন্ত্রিত দামে দেশবাসীর কাছে ইলিশ সরবরাহ করতে বদ্ধপরিকর বলেও অবগত করেন তিনি। বাংলাদেশের বাইরে যারা কাজ করছেন, রেমিট্যান্স পাঠাচ্ছেন, এমনকি নানাভাবে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তাদের কাছে ইলিশ পৌঁছানোর সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানান এই উপদেষ্টা।
১১ হাজার টন ইলিশ রপ্তানি হবে সৌদি ও আমিরাতে
সোমবার দুপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবার অবস্থান কর্মসূচি পালন করেন রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে। এতে এই মোড় ঘিরে থাকা সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তাদের দাবি- আহতদের দুটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার ও এককালীন ভাতা এবং পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের ১৫ হাজার টাকা মাসিক ও এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া আহত ও শহীদ পরিবারের জন্য সুরক্ষা আইন চেয়েছেন তারা।
জুলাই বিপ্লবে আহতদের শাহবাগ অবরোধ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ উপদেষ্টাকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন। দুই পক্ষের মধ্যে মূল আলোচ্য বিষয় হলো রাশিয়া-মার্কিন সম্পর্ক পুনঃস্থাপন ও ইউক্রেন যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য আলোচনা। আরো আগে থেকেই সৌদিতে অপেক্ষা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে থাকছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ক্রেমলিনের পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইউরি উশাকভ। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। এটা ট্রাম্প-পুতিন বৈঠকের পূর্বপ্রস্তুতি!
আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ উপদেষ্টাকে সৌদি পাঠালেন পুতিন
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকায় বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এতে বিক্ষুব্ধরা সোমবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। মল্লিকেরবেড় ইউনিয়নের সাবেক সভাপতি আলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ শতাধিক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। অভিযোগ করেন, ১নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী শহিদ শেখ, যিনি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন। এছাড়া মল্লিকেরবেড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মী হওয়া সত্ত্বেও বিএনপির কমিটিতে সদস্য হয়ে ভোটার হয়েছেন এবং ভোট দিয়েছেন। এ ঘটনায় প্রতিবাদ এবং হাইকমান্ডে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।
বিএনপির কমিটিতে আ.লীগ নেতাকর্মী, প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিলেট-৬ আসনের সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা! আবেদনে বলা হয়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মধ্যে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থপাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। আবেদনকারী ধারণা করছে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। ফলত আদালত আবেদন মঞ্জুর করেন।
স্ত্রীসহ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, স্ত্রী মিসেস আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম এবং মেয়ে জেরিন করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আবেদনে বলা হয়, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান চলছে। অভিযুক্তরা বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে এই আবেদন মঞ্জুর করা জরুরি।
পরিবারসহ ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সোমবার মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি এক বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১০৫ অভিবাসীকে আটক করা হয়। পরিচালক জানান, ওই দেশের জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বৈধ পাস বা পারমিট ছাড়া শেয়ার্ড হাউস বন্দোবস্তে বসবাসকারী বিদেশীদের সম্পর্কে এ অভিযান চালানো হয়। এ সময় মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে ৭৭ বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ২৩, মায়ানমারের ২, পাকিস্তানি ২ এবং ১ ভারতীয়সহ মোট ১০৫ জন অভিবাসীকে আটক করা হয়।
মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশিসহ আটক ১০৫
দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলা একাডেমির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছে, যার মধ্যে ১৭৫ জন নিয়োগের ঘটনা তদন্তাধীন। তদন্তে জানা গেছে, তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা ও অন্যান্যরা ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ করেছেন এবং নিয়োগ প্রক্রিয়া অপব্যবহার করেছেন। ৪,০০০ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় ৫০০ জনকে ডাকা হয়, তবে ১৭৫ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। দুদক রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের তদন্ত করছে।
বাংলা একাডেমি নিয়োগে দুর্নীতি উদ্ঘাটন, ১৭৫ জন নিয়োগের অভিযোগ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন করা হবে। জেলা প্রশাসক সম্মেলনের সেশনের পর তিনি বলেন, নতুন সরকার আসলে জুলাই অভ্যুত্থানের ভাবনা ধরে কাজ করবে। এছাড়া, টিআর-কাবিখা বরাদ্দের নিবিড় পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইউএনওদের সরকারী নিয়ম অনুসারে স্থানীয়ভাবে টিনসহ অন্যান্য সামগ্রী কেনার কথা বলা হয়েছে।
ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: ফারুক ই আজম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে তিস্তার পানি আনতে ব্যর্থ হয়েছে। লালমনিরহাট ও রংপুরে এক সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারত পানি আটকে রাখলেও শেখ হাসিনা নীরব। বিএনপি নেতারা জানান, প্রতি বছর উত্তরের ২০,০০০ মানুষ গৃহহীন হচ্ছে। তারা দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান, যা অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং পানি বণ্টনে ন্যায্যতা নিশ্চিত করবে।
১৫ বছরে তিস্তার পানি আনতে ব্যর্থ, সরকারকে বিএনপির কড়া সমালোচনা
তিস্তা নদীর ন্যায্য পানির দাবিতে তিস্তা রেলসেতু এলাকায় হাজারো মানুষ সমবেত হয়েছে। তিস্তা বাঁচাও আন্দোলন আয়োজিত ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে কৃষক, জেলে, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা অংশ নিয়েছেন। তারা অভিযোগ করেন, শুকনো মৌসুমে ভারত তিস্তার পানি আটকে রাখে, আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে বন্যা সৃষ্টি করে। বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে আরও আন্দোলন হবে। বিশেষজ্ঞরা বলছেন, ন্যায্য পানির হিস্যা না পেলে তিস্তায় পানির প্রবাহ বন্ধ হয়ে যাবে, যা কৃষি ও জীবিকা হুমকির মুখে ফেলবে।
তিস্তার ন্যায্য পানির দাবিতে জনতার ঢল, চলছে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি
গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা কমাতে মসজিদ, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে এসির তাপমাত্রা ২৫°C-এর নিচে নামানো নিষিদ্ধ করেছে সরকার। বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, নির্দেশ অমান্যকারীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটি বিশেষ টিম বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে লোডশেডিং করা হবে। ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদকে এ নির্দেশ জানানো হবে। গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা ১৮,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ায়, বিশেষ করে সেচের মতো গুরুত্বপূর্ণ কাজে সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ে মসজিদ-অফিসে এসি ২৫°C রাখার নির্দেশ
চিকিৎসক ও আইনজীবীদের ফি পর্যবেক্ষণ ও কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার জেলা প্রশাসক সম্মেলন শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, চিকিৎসক ও আইনজীবীরা প্রায়ই রসিদ ছাড়া অর্থ গ্রহণ করেন। তাদের লেনদেন ডিজিটাল করা এবং রসিদ দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে আলোচনা হয়েছে। সরকার নগদ ভিত্তিক সেবাগুলোকে নিয়মের মধ্যে আনতে ও কর ব্যবস্থার আওতায় আনতে একটি কাঠামো তৈরি করতে চায়, যা লেনদেনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
চিকিৎসক ও আইনজীবীদের ফি পর্যবেক্ষণে সরকার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সহায়তা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তের কারণে লাখ লাখ মানুষ এইডসে মারা যেতে পারেন বলে জানিয়েছেন জাতিসংঘের এইডস রোগ সংক্রান্ত কর্মসূচির প্রধান। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পৃথিবীর বৃহত্তম সরকারি উন্নয়ন সহায়তা প্রদানকারী দেশ। দ্বিতীয়বার ক্ষমতায় এসে এই সহায়তা স্থগিত করেছেন ট্রাম্প। এরফলে বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদানকারীরা পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে! জাতিসংঘের এইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানাইমা বলেছেন, এতে অনেক দেশের পরিস্থিতি নারকীয় হয়ে উঠেছে। ট্রাম্পের সহায়তা বন্ধের পর 'ইমারজেন্সি প্ল্যান ফর এইডস রিলিফ' ৯০ দিন স্থগিত ছিল। যদিও প্রশাসন পরে এই কর্মসূচির অধীনে ওষুধকে ছাড় দেয়।
মার্কিন সহায়তা স্থগিতে লাখো এইডস রোগীর মৃত্যু হতে পারে: জাতিসংঘ
সোমবার ১৭ (ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতার পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে উচ্চ আদালতের নির্দেশে। উল্লেখ্য, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। এর আগে ১ ডিসেম্বর ২০২৪ পূর্বের রায় বাতিল করে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিদের খালাস দিয়েছিল হাইকোর্ট।
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৭) এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনা দেখতে গিয়ে ট্রেন থেকে পড়ে আরেক যুবক আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ট্রেনটি আসে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে কানে হেডফোন থাকা যুবকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন যুবক। ঐ ট্রেনে থাকা আফিফ আল আবির (২১) নামের আরেক যুবক দরজার সামনে এসে এ সময় পা পিছলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার শহরের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন। রুম্পার স্বামী কনস্টেবল কাজ করেন পুলিশ সদরের কার্যালয়ে। পুলিশ জানিয়েছে, দুই সন্তানকে নিয়ে স্বামী ঘুমাতে যান। রুম্পা দাশ আলাদা রুমে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজা ভেঙে দেখেন ঝুলন্ত মরদেহ। কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় আজ ফারজানাকে ৫ দিনের রিমান্ড আবেদন করে তোলা হয়েছিল আদালতে। আদালত তা মঞ্জুর করেছেন। শুনানিতে পাবলিক প্রসিকিউটর বলেন, এরা হাসিনাকে স্বৈরাচার বানাতে সহযোগিতা করেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এরপর ফারজানা আদালতের অনুমতি নিয়ে বলেন, আমি উস্কানি দিলে উস্কানি মামলায় গ্রেফতার করা হোক, হত্যা মামলায় কেন হয়রানি করা হচ্ছে? এই বলে তিনি বিচার চান! উত্তরে পিপি বলেছেন, ছাত্র আন্দোলনে যারা গুলি করেছে তারা অপরাধী, যারা সহায়তাকারী তারাও অপরাধী। হাসিনার ফ্যাসিজম কায়েম করতে যা যা করা দরকার ফারজানা-শাকিল করেছে। গণভবনে একটা দলের নাম নিয়ে ও দেশে বিদেশে হাসিনার শত্রুদের দমন করতে বক্তব্য দিয়েছে। হাসিনাকে এইভাবে সহযোগিতা ও সমর্থন করেছে!
আদালতে সাংবাদিক হয়রানির বিচার চাইলেন ফারজানা রুপা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, উপকূল এলাকায় গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তরের এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে কোস্টগার্ডের সদস্যগণ জীবন বিপন্ন করে অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতসহ যাবতীয় মাদক, অস্ত্র ও অপরাপর অবৈধ কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রাকৃতিক দুর্যোগে নানাবিধ সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন। এই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কোস্টগার্ড আধুনিকীকরণের নানাবিধ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠান শেষে ৪০ জন সদস্যকে পদক তুলে দেন তিনি।
উপকূল এলাকায় জনগণের আস্থার প্রতীক কোস্টগার্ড: স্বরাষ্ট্র উপদেষ্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলী খেত থেকে এক শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বদনপুর গ্রামের ভুট্টা খেত থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত পরিবার ও পুলিশের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মাসুদ হাসান রঞ্জু (২৫)। ছিলেন মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। নিহতের পরিবার বলেছে, সকালে রঞ্জু ভুট্টা খেতে পানি দিতে গিয়েছিল। তারপর না ফেরাতে সন্ধায় ভুট্টা খেতে খোঁজ করে তার লাশ পাওয়া গেছে। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ, সত্য উদঘাটনে কাজ করছে একাধিক টিম। এখনো অভিযোগ করেনি পরিবার।
ভুট্টা খেতে মিলল শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর থানাধীন গোলচত্বরে নিহত শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও সাকিল আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তারপর ঢাকা মহানগর হাকিম জি.এম ফারহান ইশতিয়াক রিমান্ড মঞ্জুর করেছেন। জানা গেছে, ৫ আগস্টে নিহত শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর পিতা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
সাংবাদিক দম্পতি রুপা-সাকিল ৫ দিনের রিমান্ডে
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর থানাধীন গোলচত্বরে নিহত শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যদিও মামলার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তারপর ঢাকা মহানগর হাকিম জি.এম ফারহান ইশতিয়াক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জানা গেছে, ৫ আগস্টে নিহত শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর পিতা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
ইনু-মেনন ৩ দিনের রিমান্ডে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ মুহাম্মদ ইউনূস রোববার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, যদি আমরা দুর্নীতিমুক্ত না হই তাহলে সবই অসার হবে। দুর্নীতির একটা উদাহরণ টেনে তিনি বলেন, কাজের লোক ভুয়া চিকিৎসকের সার্টিফিকেটে চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতারা বলেছেন, এজন্য আপনাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না। এই সময় মুহাম্মদ ইউনূস দুর্নীতি থেকে মানুষ বেরিয়ে আসছে বলেও অবগত করেন।
ভুয়া চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে প্রবাসী, লজ্জায় অবনত ইউনূস
জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার ঢাবির মধুর ক্যান্টিনে বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রতিক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলন।
জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
তৃতীয় দফায় ১১২ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ১৬ ফেব্রুয়ারি তাদের বহনকৃত বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। এনডিটিভি জানিয়েছে, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে ৩১ জন পাঞ্জাবের, ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, উত্তরপ্রদেশের ২ জন, হিমাচল ও উত্তরাখণ্ডের ১ জন করে রয়েছে। এর আগে দুই দফায় ১০৪ জন ও ১১৬ জন অভিবাসী ফেরত পাঠানো হয়েছে। যাদের হাতে পায়ে শেকল পরানো ছিল। এই দফায় একইভাবে পাঠিয়েছে কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।
তৃতীয় দফায় ১১৩ ভারতীয়কে দেশে পাঠাল যুক্তরাষ্ট্র
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেরপুর সদর থানার ওসি এই ঘটনা নিশ্চিত করেছেন। সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী গ্রেফতার
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ঢাবি সভাপতি সাদিক কায়েম জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, প্রদীপ নিভে যাওয়ার আগেই জ্বালানি দিন। অন্যথায় অন্ধকারে দিশা হারাতে হবে। তিনি আরো লেখেন, আমার ভাইয়েরা যখন শহীদ হতো, তখন তারা বলতো দেখী কী হয়! এখন সুবিধা ভোগ করতে ভিড় করেছে ক্ষমতার কেন্দ্রে। তিনি প্রশ্ন ছুঁড়েন, আমরা কি বিপ্লবের শর্ত পূরণ করতে পেরেছি? ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ও বিচার ছেড়ে ক্ষমতার ভাগাভাগি নিয়ে লড়াই করে বিভাজিত হচ্ছি। গুরুত্বপূর্ণ কাজের দিকে ফোকাস না দিয়ে ক্ষমতার কেন্দ্রের বাদানুবাদকে শহীদদের সাথে তামাশা করার শামিল বলেছেন তিনি।
প্রদীপ নিভে যাওয়ার আগেই জ্বালানি দিন : শিবির নেতা সাদিক কায়েম
ইসরাইলের প্রধানমন্ত্রী রাজনৈতিক স্বার্থে দ্বিতীয় ধাপের বন্দী বিনিময়ে ধাপে ধাপে বাঁধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এক সিনিয়র কর্মকর্তা। এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিবার মনে হয় এর থেকে নিচে নামা সম্ভব নয়। কিন্তু নেতানিয়াহু প্রতিবারই এর থেকে নিচে নামেন। তিনি জানান, চুক্তি অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও নেতানিয়াহু তরফ থেকে আলোচনা শুরু হয়নি। এটাও চুক্তির শর্ত ভঙ্গের শামিল। তিনি সতর্ক করেন, এখন আলোচনা শুরু করলেও এতো অল্প সময়ে ২ মার্চের মধ্যে চুক্তি চূড়ান্ত করা সম্ভব নয়। রাজনীতির ফাঁদে আটকা পড়েছেন বলে বাস্তব অবস্থা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নজর দিচ্ছে না বলেও ক্ষোভ ঝাড়েন এই কর্মকর্তা।
‘রাজনৈতিক স্বার্থে’ জিম্মি বিনিময়ের দ্বিতীয় ধাপে বাধা দিচ্ছেন নেতানিয়াহু!
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আসন্ন রমজান সামনে রেখে মার্চ ও এপ্রিলে দেড় লাখ টন করে তিন লাখ টন চাল দেওয়া হবে। এ খাদ্য বান্ধব কর্মসূচিতে ৩০ টাকা কেজিতে ১৫ কেজি করে ৫০ লাখ পরিবার চাল পাবে। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে তিনি বলেন, এ কার্যক্রম সুনিপুণভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। টিসিবির মাধ্যমে আরো ৫০ লাখ টন করে দুই মাসে ১০০ লাখ টন চাল যাবে। এছাড়া ঈদের সময় ১ কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে বিনামূল্যে ।
৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানিয়েছেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ব্রিটিশ সেনা মোতায়েনের জন্য ‘প্রস্তুত ও আগ্রহী’। ইলি টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে লেখেন, ‘পুতিনের ভবিষ্যৎ আগ্রাসন রুখতে ইউক্রেনে একটি টেকসই শান্তি ব্যবস্থা অত্যন্ত জরুরি।’ আজ সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি বলেন, ‘আমাদের নিজস্ব সেনা মোতায়েনের মাধ্যমেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আছি, যদি তা প্রয়োজন হয়।’ তিনি আরো বলেন, যুদ্ধ সমাপ্তি রাশিয়ার নতুন করে যুদ্ধের জন্য সাময়িক বিরতি হতে পারে না। পুতিনকে আগামীতে আগ্রাসন স্থায়ীভাবে বিরত রাখতে হবে।
ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী
চাঁদপুরের হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. শাহজালাল মনা (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পৌরসভার মকিমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রোববার সকাল থেকে নির্মাণাধীন ভবনটিতে কাজ করছিলেন মনা। বাঁশ খুলতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন মনা। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের স্ত্রী জানিয়েছেন পা পিছলে পড়ে মারা গেছেন, কোনো অভিযোগ নেই!
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী রোববার জানিয়েছে, তারা হিজবুল্লাহর বেশকিছু স্থাপনায় হামলা করেছে, যেখানে গোষ্ঠীটির কার্যক্রম চলছিল। বিবৃতিতে আরো বলা হয়, হামলায় রকেট লঞ্চারসহ অস্ত্রভান্ডার ধ্বংস করা হয়েছে। আইডিএফ জানায়, হিজবুল্লাহর এসব কর্মকাণ্ড ইসরাইল ও লেবাননের সমঝোতা লঙ্ঘন করছে। অপরদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বেকা উপত্যকায় তিনটি হামলা চালিয়েছে ইসরাইল। অপরদিকে হৌলা শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলাগুলো এমন সময়ে হয়েছে যখন ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইসরাইল পুরোপুরি সেনা প্রত্যাহারের কথা। হিজবুল্লাহর উপপ্রধান বলেছেন, কোনো দোহাইয়েই গ্রহণযোগ্য হবে না।
লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা
যুক্তরাষ্ট্রের প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রবল বর্ষণে দক্ষিণ-পূর্বাঞ্চলে বহু রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। কেন্টাকি রাজ্যের গভর্নর জানিয়েছেন, তার রাজ্যে নয়জন মারা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রাস্তায় না যাওয়ার সতর্কবার্তা প্রচার করে রাস্তায় ও বাড়িতে আটকে থাকাদের উদ্ধার করা হচ্ছে। জর্জিয়ায় একটি গাছ ভেঙে পড়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি
গত ২৪ ঘন্টায় একনজরে ১৬১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।