Web Analytics

জুলাই -আগস্ট গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে আদালত। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে চিফ প্রসিকিউটর মিজানুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এর আগে ১৭ ডিসেম্বর শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। উল্লেখ্য গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার কার্যক্রম চলছে। অভিযোগ ১৫০০ মানুষ খুনের!

18 Feb 25 1NOJOR.COM

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

নিউজ সোর্স

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।