Web Analytics

দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ মুহাম্মদ ইউনূস রোববার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, যদি আমরা দুর্নীতিমুক্ত না হই তাহলে সবই অসার হবে। দুর্নীতির একটা উদাহরণ টেনে তিনি বলেন, কাজের লোক ভুয়া চিকিৎসকের সার্টিফিকেটে চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতারা বলেছেন, এজন্য আপনাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না। এই সময় মুহাম্মদ ইউনূস দুর্নীতি থেকে মানুষ বেরিয়ে আসছে বলেও অবগত করেন।

17 Feb 25 1NOJOR.COM

ভুয়া চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে প্রবাসী, লজ্জায় অবনত ইউনূস

নিউজ সোর্স

ভুয়া চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে প্রবাসী, লজ্জায় অবনত ইউনূস

দুর্নীতিমুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতির ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরছেন তিনি। আর সেই অভিজ্ঞতা বলতে গিয়েই লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা শুনিয়েছেন প্রধান উপদেষ্টা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।