Web Analytics

সোমবার বসতি স্থাপনবিরোধী একটি নজরদারি সংস্থা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে আরো হাজার খানেক বসতি নির্মাণের দরপত্র ঘোষণা করেছে ইসরাইল। সংস্থাটি জানিয়েছে, নতুন বসতি নির্মাণের ফলে ইফরাত বসতির জনসংখ্যা বৃদ্ধি পাবে ৪০% এবং এতে নিকটস্থ বেথেলহাম শহরের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে গাজা ও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে নেয় ইসরাইল। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য তিনটি অঞ্চলই চায়। বসতি স্থাপনকে শান্তির জন্য বাঁধা হিসেবে গণ্য করে তারা। তবে ট্রাম্প বসতি স্থাপনে সমর্থন জানিয়েছে।

18 Feb 25 1NOJOR.COM

পশ্চিম তীরে আরও এক হাজার বসতি স্থাপন করবে ইসরাইল

নিউজ সোর্স

পশ্চিম তীরে আরও এক হাজার বসতি স্থাপন করবে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরে আরও প্রায় ১,০০০টি বসতি নির্মাণের জন্য একটি দরপত্র ঘোষণা করছে ইসরাইল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বসতি স্থাপনবিরোধী একটি নজরদারি সংস্থা ‘পিস নাউ’ এ তথ্য জানিয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।