Web Analytics

ভারতের সঙ্গে পানিবন্টন নিয়ে সুরাহা না হওয়াতে বহুমুখী তিস্তা মেগা প্রকল্প নেয় বাংলাদেশ। এটি বাস্তবায়ন হলে দেশের পাঁচ জেলায় দুই কোটিরও বেশি মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে। এটি বাংলাদেশের আত্মরক্ষামূলক প্রকল্প হলেও ভারত ও চীন ভূরাজনৈতিক কারণে পরস্পর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। চীন আগ্রহী হলেও ভারত এতে বাঁধা। অপরদিকে বাংলাদেশের জনগণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে লাগাতার আন্দোলন করে আসছে। প্রথমে চীনের সাথে মহাপরিকল্পনা হলেও পরে ভারতকে এ প্রকল্প দেয় হাসিনা, এতে চীনের সাথে সম্পর্কের টানাপোড়েন ঘটে শেখ হাসিনার। চীন আবার আগ্রহ প্রকাশ করেছে। বাস্তবায়িত হলে নদীর গভীরতা বাড়বে ১০ মিটার, নৌযান চলবে ১২ মাস! তীর, রক্ষা নদী খনন, চর খনন, কৃষি জমি উদ্ধার, নৌ বন্দর স্থাপনসহ বিভিন্ন কাজ করার উদ্যোগ রয়েছে। এতে ঐ এলাকার পুরো জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

18 Feb 25 1NOJOR.COM

তিস্তা প্রকল্পে পাল্টে যাবে উত্তরের দুই কোটি মানুষের জীবনমান

নিউজ সোর্স

তিস্তা প্রকল্পে পাল্টে যাবে উত্তরের দুই কোটি মানুষের জীবনমান

দীর্ঘদিনেও ভারতের সঙ্গে পানিবণ্টন নিয়ে জটিলতার সুরাহা না হওয়ায় তিস্তা নদীতে একটি বহুমুখী তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের মহাপরিকল্পনা নেয় বাংলাদেশ। এ প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না, তেমনি পুরো এলাকায় ব্যাপক পরিবর্তনের পাশাপাশি বদলে যাবে উত্তরের পাঁচ জেলার দুই কোটিরও বেশি মানুষের জীবনযাত্রা। তিস্তা নিয়ে সরকারের এ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে পাঁচ জেলার বাসিন্দাদের আন্দোলন অব্যাহত রয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।