Web Analytics

মেডিকেলসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদায়নে কারা সহযোগিতা করছেন এই প্রশ্ন করেছেন বিএনপির সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি এই সময়ে অভিযোগ করেন বিএনপির একসময়কার মিত্র রাজনৈতিক দল নিজেদের লোক পরিচয়ে মেডিকেলে আওয়ামী লীগের পুনর্বাসন করছে। এই সময়ে তিনি তারেক রহমানের নির্দেশনায় জুলাইয়ের আহতদের সেবা ও অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, যারা বিগত সময়ে আওয়ামী লীগের সহযোগী ছিল, এদেরকে ঢাকার বাইরে বদলির এক মাস পর আবার ফেরত আনা হয়েছে। যারা হাসিনার আমলে বৈষম্যের শিকার হয়েছেন এদের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

18 Feb 25 1NOJOR.COM

দোসরদের যারা পদায়ন দিচ্ছে তাদের চিহ্নিত করতে হবে: ডা. রফিক

নিউজ সোর্স

দোসরদের যারা পদায়ন দিচ্ছে তাদের চিহ্নিত করতে হবে: ডা. রফিক

মেডিকেলসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে পদায়নে কারা সহযোগিতা করছেন এ প্রশ্ন রেখে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল এমন একটি দল আজকে নিজেদের সদস্য সংগ্রহের নামে, নিজেদের লোক পরিচয় দিয়ে পতিত স্বৈরশাসকের দোসরদের পদায়ন ও পদোন্নতির বিষয়ে সহযোগিতা করছে। এসব অপশক্তিকে ভবিষ্যতে চিহ্নিত করে রাখা হবে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।