শুক্রবার এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে দলের অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক কাজের স্বার্থে ৬৪ জেলাকে ১৯টি জোনে ভাগ করা হয়। জেলা কমিটি সর্বনিম্ন ৩১ সদস্য থেকে সর্বোচ্চ ৫১ সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন ২১ সদস্য থেকে সর্বোচ্চ ৪১ সদস্য নিয়ে গঠিত হবে; উভয় কমিটির আহ্বায়ক নির্ধারণে বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে একটি সাংগঠনিক ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি সপ্তাহেই বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
চলতি সপ্তাহেই বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকায় কর্মসূচি ঘোষণা এনসিপির
মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাই উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনে মৈত্রী পানি বর্ষণ ছিল তিনদিনের আনুষ্ঠানিকতা। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের তিনজন অ্যাম্বসেডর, প্রতিনিধিসহ মৈত্রী পানি বর্ষণে যোগ দেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ইইউ অ্যাম্বাসেডর মাইকেল মিলার, ইতালিয়ান অ্যাম্বাসেডর মিঃ আন্তোনিও আলেসান্দ্রো, নেদারল্যন্ডে দূতাবাসের প্রতিনিধি মিঃ আন্দ্রে কার্স্টেন্স উপস্থিত ছিলেন। পার্বত্য উপদেষ্টা বলেন, বাইরে থেকে অনেকে অনেক কিছু বলে তাই পাহাড়ের শান্তির পরিবেশ দেখাতে বিভিন্ন দেশের অ্যাম্বসেডরদের আমন্ত্রণ দেওয়া হয়। তারা ঘুরে আনন্দিত হয়েছেন। তিনি আরো বলেন পাহাড়ে বসবাসরত কেউ ক্ষুদ্র নয়, সবাই মানুষ। ইউরোপিয়ান অ্যাম্বাসেডরসহ অন্যান্যদের আমন্ত্রণ জানানোর জন্য সাংগ্রাই উৎযাপন কমিটি পার্বত্য উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। পাহাড়ের রঙিন সাংগ্রাই উৎসবে সম্প্রীতির মেলনমেলার মতো বাংলাদেশের সকল নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
বান্দরবানে মৈত্রী পানি বর্ষণের আয়োজনে পার্বত্য উপদেষ্টার সাথে ইইউ, ইতালি ও এবং নেদারল্যান্ডের কূটনীতিকরা
ছাত্রশিবির নেতা আজিজুর রহমান আজাদ ফেসবুকে লিখেছেন, বর্তমানে ছাত্রশিবিরের কর্মীদের নামে ১১ হাজারের অধিক রাজনৈতিক মামলা রয়েছে। এ নিয়ে গত অক্টোবর মাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে কেন্দ্রীয় সভাপতিসহ সাক্ষাৎ করা হয়। উনি কিছু সময়ের ব্যবধানে মামলাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেছিলেন। আরো লিখেছেন, মামলার সলুশন তো দূরের কথা, মামলা থাকার কারণে বিগত ৮ মাসে আমাকে পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয় নাই। আমি নিজে আগারগাঁও, উত্তরা পাসপোর্ট অফিসে ৪ বার গিয়েছি, তবুও কাজ হয়নি। অবশেষে ২বার কোর্টে দাঁড়িয়ে অর্ডার নিতে হয়েছে। গতকাল বিকালে মেসেজ এসেছে আপনার পাসপোর্ট রেডি টু ডেলিভারি। ভাবছি! আমাদের সঙ্গে এমন আচরণ করা হলে জনসাধারণকে কিরূপ অভিজ্ঞতা ফেস করতে হচ্ছে তা আর বুঝতে বাকি থাকে না।’ হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, আপনারা দায়িত্বশীলের চেয়ারে বসে সংস্কারের নামে যেভাবে নাগরিকদের মৌলিক অধিকার নষ্ট করছেন তাতে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটলে তার দায় কিন্তু শ্রদ্ধাভাজন উপদেষ্টাদের নিতে হবে।
শিবির নেতার অভিযোগ, আইন উপদেষ্টা রাজনৈতিক মামলা প্রত্যাহারে আশ্বস্ত করলেও ৮ মাসেও কাজ হয়নি, পাসপোর্ট পেতে ভোগান্তি
তেলআবিবের উপকণ্ঠের দখলকৃত জাফায় একটি ‘জুলফিকার ব্যালিস্টিক মিসাইল’ হামলা চালিয়েছে ইয়েমেন। এই হামলার লক্ষ্য ছিল ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরের আশপাশের একটি সামরিক ঘাঁটি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরো বলেন, 'আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করেছি, যেখানে আমরা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী—ট্রুম্যান ও ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি।' ইয়েমেনি প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে। ইসরাইলের তেল আবিবে হামলার আগে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন।
তেলআবিবের উপকণ্ঠের দখলকৃত জাফায় একটি ‘জুলফিকার ব্যালিস্টিক মিসাইল’ হামলা চালিয়েছে ইয়েমেন
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর থেকে ৩৬৫ বর্গকিলোমিটার গাজার ১৮৫ বর্গকিলোমিটারই এখন দখলদারদের দখলে। যা গাজার প্রায় ৫০ শতাংশ! প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছে, সামরিক বাহিনী গাজার ৩০ শতাংশ বিশাল এলাকাকে বাফার জোনে রূপান্তরিত করেছে। সেখান থেকে বাস্তুচ্যুত করা হয়েছে কয়েক লাখ ফিলিস্তিনিকে। মিসরের সঙ্গে যেন আন্তঃসীমান্ত যোগাযোগ বন্ধ রাখা হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। গাজাকে প্রশস্তভাবে ভাগ করার জন্য ফেলাডেলফিক, মোরগ ও নেটজারিমে তিনটি সামরিক করিডরও স্থাপন করেছে সেনারা। গাজার ৮০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কমপক্ষে ৪০ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল সিভিল ডিফেন্স।
১৮ মাসের ব্যবধানে গাজার অর্ধেকই ইসরাইলের দখলে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ৩ মাদককারবারিকে আটক করেছে বিজিবি। পৃথক অভিযানে মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা আটক করা হয়েছে। আটকরা হলেন- ভারতের মুর্শিদাবাদ এলাকার মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫), ও মো. বাপন মন্ডল (৩২)। এছাড়া বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও মো. শরিফ মন্ডল (২৫) পালিয়ে যায়। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।
দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ৩ মাদককারবারিকে আটক করেছে বিজিবি
Restart Israel নামক প্ল্যাটফর্মে চলমান একাধিক অনলাইন পিটিশনে ইতোমধ্যেই সই করেছেন ১ লাখ ২৮ হাজারেরও বেশি ইসরাইলি নাগরিক। তাদের মূল দাবি— গাজায় বন্দি থাকা ইসরাইলি নাগরিকদের ফিরিয়ে আনতে যদি যুদ্ধ থামাতে হয়, তাও মেনে নেওয়া হবে। তারা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নতুন করে অন্তত চারটি পিটিশন যুক্ত হওয়ায় মোট পিটিশনের সংখ্যা এখন ৪৭। পিটিশনে স্বাক্ষরকারীদের মধ্যে শুধু সাধারণ ইসরাইলি নাগরিকই নন, রয়েছেন ১১ হাজারের বেশি রিজার্ভ ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যও। তারা অন্তত ২০টি পিটিশনে স্বাক্ষর করেছেন। এতে সরকার বরখাস্তের হুমকি দিয়েছে!
যুদ্ধ থামাতে অনলাইন পিটিশনে নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান ১ লাখ ২৮ হাজার ইসরাইলির
কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি রয়েছেন। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, মেদান ইম্বি দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। এখানকার অনেক দোকানঘরের উপরের তলা ভাড়া দিয়ে অবৈধ অভিবাসীরা বসবাস করত। জানা গেছে, আটকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া এবং ওয়ার্কিং ভিজিট পাসের অপব্যবহার। শাবান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অভিবাসন আইন মেনে চলতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক
আইএসপিআর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত রাজধানীসহ দেশে যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চিহ্নিত দুর্বৃত্ত, ডাকাত, চাঁদাবাজ, একাধিক মামলার পলাতক আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ মোট ৩৯০ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অপরাধীদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৬টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশি অস্ত্র, চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
সাত দিনে যৌথ বাহিনীর অভিযান: সন্ত্রাসীসহ গ্রেফতার ৩৯০, অবৈধ আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার
‘নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে সংস্কারের আগে নির্বাচনের আয়োজন না করার দাবি জানিয়ে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে৷ বক্তারা বলেন, নোবেল বিজয়ী ড. ইউনূসকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, সুতরাং এ সরকারের মেয়াদকাল কতটুকু হবে তাও নির্ধারণ করবে জনগণ। জুলাই আন্দোলনের বিচার এখনো হয়নি৷ ষড়যন্ত্রকারীরা নীলনকশা করছে আর কেউ কেউ আছেন নির্বাচন নিয়ে। তারা বলেন, সংস্কার না করে আমাদের রক্তের ওপর দিয়ে নির্বাচন দিতে হবে। আমরা অনেক বছর নির্বাচনের অপেক্ষা করেছি, আর কয়েক বছরও করতে পারব। সংস্কারের এ সুযোগ আমরা হাতছাড়া করব না। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হলে নির্বাচিত সরকারই আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে।
নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচিতে আগে সংস্কার তারপর নির্বাচনের দাবি
রুশ বাহিনীর হয়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন আশুগঞ্জের মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। শুক্রবার এক সহযোদ্ধার ফোনে পরিবারের কাছে এ খবর আসে। ওয়েল্ডারের কাজ শিখে সংসারের সচ্ছলতা আর নিজের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। রাশিয়ায় যাবার পর বিগত আট মাস সেখানকার একটি চায়না কোম্পানীতে ওয়েল্ডার হিসেবে চাকরি করে আকরাম। কিন্তু বিগত আড়াই মাস আগে আকরাম দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুক্ত হয়ে অংশ নেন ইউক্রেন যুদ্ধে। এতেই তার আয়ুতে টান পড়ে! ইউএনও জানান, নিহতের মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
দালালের প্রলোভনে পড়ে চাকরি ছেড়ে রুশ সেনাবাহিনীতে বাংলাদেশির যোগদান, খবর এলো মৃত্যুর
হোয়াইট হাউসে বৃহস্পতিবার চীনের পণ্যের ওপর আরোপ করা শুল্ক প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘শুল্ক আরও বেশি হোক, তা আমি চাই না। কারণ, একটি পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি শুল্ক কমাতে পারি। কারণ, আপনি চাইবেন, মানুষ কেনাকাটা করুক।’ উল্লেখ্য, এপ্রিলের শুরুতে বিশ্বজুড়ে অতিরিক্ত শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে ৯০ দিনের জন্য স্থগিত করে নিলেও চীনের ক্ষেত্রে ব্যতিক্রম, দেশটির ওপর বরং ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়। পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করে। ট্রাম্প বলেন, শুল্ক নিয়ে বেইজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছে। সব মিলিয়ে আত্মবিশ্বাসী —চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো’ একটি চুক্তি হবে।
ডোনাল্ড ট্রাম্প চীনের উপর আরোপিত শুল্ক কমাতে পারেন বলে জানান, সেই সাথে চুক্তির সম্ভাবনাও রয়েছে
চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় পালটাপালটি বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী নেতারা বিক্ষোভ মিছিল করেন। আর ছাত্রদল কর্নেল হাট এলাকায় বিক্ষোভ মিছিল করে। খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যারা জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, আজ তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। যে গুটিকয়েক সদস্য সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে, আপনাদেরও সেই জায়গায় যেতে হবে।’ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, ‘কলেজটির এডহক কমিটির অভ্যন্তরীণ দ্বন্ধকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ছাত্রদলকে দোষারোপ করে বৈষম্যবিরোধী সংগঠন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে। এতে ছাত্রদলের কয়েকজন আহত হয়। উল্লেখ্য, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক শিক্ষককে আসতে মানা করা নিয়ে ছাত্রদল, এ নিয়ে মারামারিতে বৈষম্যবিরোধীর দুইজন গুরুতর আহত হয়েছে!
বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলা, পালটাপালটি বিক্ষোভ সমাবেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতা ফজলে বারী মাসউদ বলেন, দেশের জনগণ চায় আগে দেশের সংস্কার হোক, তারপর একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান। তিনি বলেন, শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না। অন্যান্য রাজনৈতিক দল সংস্কারের আগে নির্বাচন চায় কি না, সেটাও দেখতে হবে। শুধু নির্বাচন নিয়ে বাড়াবাড়ি চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে গাদ্দারির শামিল। এ নেতা বলেন, সংবিধান সংস্কার, নির্বাচন প্রক্রিয়ার সংস্কার হওয়ার পর নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখলে অবশ্যই ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের দোসর- নব্য উত্তরসূরিদের নির্বাচনে নিষিদ্ধ করতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি। যারা এখন নির্বাচন-নির্বাচন করছে, তারা মূলত ভারতকে খুশি করতে চায় এবং ভারতের প্রেসক্রিপশনে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে চায়।
দেশের জনগণ চায় আগে দেশের সংস্কার হোক, শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না: ফজলে বারী মাসউদ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (এনফ্রেল) একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক প্রভৃতি বিষয় নিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করে। এনফ্রেল সর্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে এশিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করে। এতে বাংলাদেশসহ ১৭টি এশীয় দেশের ২৭টি সদস্য সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, খুব বেশি করাপশান ও ইরেগুলেটারিজে স্বাস্থ্যখাত আছে। এগুলোর জন্য স্বাস্থ্যখাত ম্যানেজমেন্টে যারা আছেন তাদের দায়-দায়িত্ব কতটুকু তারচেয়ে বড় বিষয় হলো যে, রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ায় অনেক দূরে চলে গিয়েছে এ খাতের দুর্নীতি। তিনি বলেন, পাবলিক অফিসের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের প্রধানতম লক্ষ্য। গণতন্ত্র না থাকার সবচাইতে বড় কুফল হলো- সমাজে দুটি জিনিসের ভয়ংকর রকমের ঘাটতি তৈরি হয়। সেটি হলো- ট্রান্সপারেন্সি এবং একাউন্টিং। আরো বলেন, আমরা গণতন্ত্র বলতে বুঝি একটা নির্বাচন। থার্ড ওয়াল্ডে এভাবে চিন্তা করা হয়। কিন্তু সিভিলাইজড ওয়ার্ল্ড যে সমস্ত দেশে গণতন্ত্রের চর্চা হয়; তারা গণতন্ত্র বলতে নির্বাচনটাকে বোঝে গণতন্ত্রে প্রবেশের দরজা হিসেবে। আর গণতন্ত্র বলতে তারা বোঝে এবং বোঝায় ট্রান্সপারেন্সি এবং একাউন্টিবিলিটি। একটা সিসটেম যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে।
স্বাস্থ্যখাতের দুর্নীতি রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে: মনির হায়দার
বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনাসহ তার পরিবার ও গডফাদারদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচার দৃশ্যমান হতে হবে। পাশাপাশি নির্বাচন ও সংস্কার খুবই জরুরি। তিনি বলেন, ৫ আগস্টের আগে বাধাহীন ও মুক্তভাবে সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি বিএনপি। এখন সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে, দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। আরো বলেন, ৫ তারিখের আগে হেলমেট বাহিনীর হাতে থাকা অস্ত্র এবং বিভিন্ন থানার লুটের অস্ত্রসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সরকারকে আরও তৎপর হতে হবে।
হাসিনাসহ গডফাদারদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে: এ্যানি
বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে তিনদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। ২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট মামলা হয়।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ তিনদিনের রিমান্ডে
বিএনপি নেতা সেলিমা রহমান বলেন, একটি গ্রুপ নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে। সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু, তা হতে দেয়া হবে না। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই সব গ্রুপিং দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বানও জানান।
সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে: সেলিমা রহমান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ মানে পরিবেশ রক্ষা করা। তাই পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে।মাহীন খানের গ্যালারি প্রদর্শনীর প্রশংসা করে তিনি বলেন, 'এই প্রদর্শনী ডিজাইনারের সৃজনশীলতার পরিচয়। মাহীন খান ঐতিহ্য টিকিয়ে রাখতে টেকসই পন্থা গ্রহণ করেছেন। এই কাজ শুধু শিল্প নয়, এটি টেকসই ভবিষ্যতের পথও দেখাবে।' প্রদর্শনীর সঙ্গে মিল রেখে বৈশাখী উৎসবে গান, ফ্যাশন শো এবং বাংলা নববর্ষ উদযাপন করা হয়। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরিবেশবান্ধব বস্ত্রের প্রসারে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল অংশ নেবে। শুক্রবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নির্বাচন কমিশনে নিবন্ধনের সময় নব্বই দিন বাড়ানোর জন্য চিঠি দিয়েছিল এনসিপি।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শনিবার
গাজীপুরের কালিয়াকৈরে একটি ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে কারখানাতেই এক যুবক বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেছেন। নিহত মো. ইদ্রিস আলী (২৩) মনট্রিমস্ লিমিটেড কারখানার কার্টন সেকশনে কাজ করতেন। ইদ্রিস আলীর চাকরির এক বছর হয়ে গেলেও এখনও স্থায়ী করা হয়নি। স্থায়ী করার বিষয়ে তিনি যখনই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেছেন তখনই তাকে উপেক্ষা করেছে। তিনি স্ট্যাটাসে লেখেন, এক বছর ধরে তিনি চাকরি করছেন। কিছু মানুষ আসার তিন মাস, ছয় মাসের মধ্যে স্থায়ী হচ্ছে কিন্তু তার চাকরি স্থায়ী করা হচ্ছে না। কারখানার দুজন কর্মকর্তার নাম উল্লেখ করে আরও লেখেন, ‘ওরা মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে, ওরা সোনার তৈরি, আমরা মাটির তৈরি। আমি আজকে সুইসাইড করব।’
এক বছরেরও চাকরি স্থায়ী না হওয়া এবং মানবিক মর্যাদা না পাওয়াতে কারখানাতেই শ্রমিকের আত্মহত্যা
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতা ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে উত্তরায়। বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। এছাড়া উত্তরায় যারা আজ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। যাত্রাবাড়ীতেও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার নেতৃত্ব মিছিল হয়েছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতা ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে উত্তরায়
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে আরাকানকে নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। আগামী ঈদের আগেই যাতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, আমি আজকেও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। তাদের সঙ্গে কথা বলেছি। একসঙ্গে নামাজ আদায় করেছি। তাদেরকে বলেছি, আন্তর্জাতিক ফোরামে তারা যেন প্রত্যাবাসন বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রাখেন। রাখাইনদের উৎসব প্রসঙ্গে বলেন, আমাদের দেশ সব ধর্ম, নৃ-গোষ্ঠী ও সংস্কৃতির মানুষের দেশ। এই সময়টা উৎসবের সময়। আমরা বাংলা নববর্ষ পালন করেছি, আজ এসেছি রাখাইনদের সাংগ্রেং-এ। এছাড়া মিয়ানমার সরকারের ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হওয়াকে সরকারকে সফলতা বলে অভিহিত করেছেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে কাজ করছে সরকার: ড. খলিল
বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ২৪ এর জুলাই আন্দোলন ব্যর্থ হলে ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিতো। তাই জুলাই বিপ্লবের আদর্শ আমাদের বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। এই বিপ্লবে দুই হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছেন। তার সত্তরভাগই ছিল গরিব ও শ্রমিক। তাদের রক্তেই অর্জিত হয়েছে ২৪ এর জুলাই বিপ্লবের সফলতা। আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনোই ভারতের তাবেদার ছিল না। কিন্তু পতিত শেখ হাসিনা জোর করে বাংলাদেশকে ভারতের তাবেদার বানিয়েছিলেন। বাংলাদেশের শ্রমিকরা রাজপথে থাকলে কোনও অপশক্তি মাথাচাড়া দিয়ে টিকতে পারবে না। বাংলাদেশে প্রায় ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক শ্রেণির মানুষ রয়েছেন। সকল শ্রমিক সদস্যদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে শ্রমিকবান্ধব বাংলাদেশ।
জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে: শিমুল বিশ্বাস
জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, বর্তমান সরকারের একটা অংশের মদদ ছাড়া আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনী প্রচারণা চালাবে এই দুঃসাহস তাদের নাই। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হতে দেওয়া হবে না। হয় তাদের দিল্লি যেতে হবে অথবা তাদের লাশ বঙ্গোপসাগরে ভেসে যাবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, এই সরকারের আমলে জুলাই, পিলখানা ও শাপলা চত্ত্বর গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। একইসঙ্গে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিকল্প নেই। আগামী ২৫ এপ্রিল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে দল মত নির্বিশেষে সকলকে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।
জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আ.লীগের কবর বাংলাদেশে হবে না: হাদি
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ২০২৪ সালে মাগুরা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন কাভার করতে এসেছিলাম। এই নির্বাচনী এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। একটি সাজানো-গোছানো নিবার্চন ছিল। আগে থেকে বোঝা গেছে কে জিতবে। সাকিব আগে থেকেই জানতেন তাকে কেউ নির্বাচনে বিজয়ী করে দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ বাজে একটি দল। এরা ব্যাংক লুট করেছে, গুম, খুনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। আর তা জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করে? একটি দলের হাতে রক্ত। সেই দল হাজারো ছেলেকে গুম করেছে, খুন করেছে। আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সারা দেশের মতো মাগুরায়ও আন্দোলনে হয়েছে। আন্দোলনে তিন-চারটা ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাকিব তো মাগুরার সংসদ সদস্য ছিলেন। তিনি কি আন্দোলনে নিহত মানুষের কথা জানতেন না? সাকিব কি কখনো বলেছেন আমি সরি, আমার নির্বাচনী এলাকার মধ্যে নিহত হয়েছে, আমি এর নিন্দা জানাই!
সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীনতার উদাহরণ সৃষ্টি করবে। কিন্তু কাউকে মুক্তি দেবে কাউকে মুক্তি দেবে না, সরকারের এমন কর্মকাণ্ডে জাতি হতাশ হয়েছে। তিনি বলেন, অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফেরত দিতে হবে। নতুবা জামায়াতে ইসলামী রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সরকারকে বাধ্য করবে। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আওয়ামী লীগ বিচারিক হত্যা করেছে। এটিএম আজহারও বিচারিক জুলুমের শিকার।
নিবন্ধন-প্রতীক ফিরে না পেলে রাজপথে আন্দোলন: মুজিবুর রহমান
বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে উভয় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতাসহ নানা বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার ওপর জোর দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশ দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুত চূড়ান্তকরণ, নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব অনুসারে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে পাকিস্তান। বৈঠকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার
মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আন্দোলন’ করার জন্য গত মাসে ৩২৭ জন বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া এরা কখনো আমেরিকাতেও যেতে পারবেন না। ভারতের কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছে, এই তালিকার ৫০ শতাংশই ভারতীয়। এরপর আলোচনায় বসতে তৎপর হয়েছে ভারত। রমেশ লিখেছেন, ‘ভিসা বাতিলের কারণগুলি অস্পষ্ট এবং অস্বচ্ছ। তাই এটি ভারতীয়দের কাছে এটি উদ্বেগ এবং আশঙ্কার কারণ।’ যে ছাত্রছাত্রীদের ভিসা বাতিল করা হয়েছে, তাদের অনেকেই ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে মুখ খুলেছিলেন। গাজা দখলের অভিযানে ইসরাইলকে সহায়তার বিরোধিতায়ও সরব হয়েছিল। এতে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ!
ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের ৫০ শতাংশই ভারতীয়: কংগ্রেস নেতা জয়রাম রমেশ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, ‘মানুষ ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। প্রয়োজনে লাখ লোককে মেরে ফেলতেও দ্বিধা করে না। মনে রাখতে হবে, চোর, ডাকাত ও ঘুসখোরদের হজও আল্লাহ কবুল করেন না।’ খালিদ হুসাইন বলেন, ‘কওমি সনদের বাস্তবায়ন নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ এটি বাস্তবায়নের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের নয়, শিক্ষা মন্ত্রণালয়ের। তবে আমি এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ সবার সঙ্গে কথা বলেছি। সবাই আমাকে আশ্বাস দিয়েছেন।' এছাড়া তিনি বলেন, এতে কওমী আলেমদের একটি ফিলসফি আছে, দারুল উলুম দেওবন্দের আটটি নীতির একটি হলো সরকারের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা। উপদেষ্টা বলেন, ‘এবার হজের খরচ এক লাখ টাকা সাশ্রয় হয়েছে। সরকারি টাকায় এখন কেউ হজে যেতে পারবে না।' এছাড়া তিনি সেবাগ্ৰহীতার নানান সুবিধা দেওয়ার কথা জানান।
চোর, ডাকাত ও ঘুসখোরদের হজ আল্লাহ কবুল করেন না: ধর্ম উপদেষ্টা
ভারতে ওয়াকফ বিল পাস ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে নিন্দা জানিয়ে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। মিছিলে বক্তারা বলেন, "গুজরাটের কসাই মোদি একের পর এক মুসলিমদের অধিকার খর্ব করছে। তারা মুসলমানদের ঘর-বাড়ি ভেঙে দিছে। তাদের জন্মস্থান থেকে উচ্ছেদ করছে। সর্বশেষ ওয়াকফ বিল পাস করে ভারতে মুসলমানদের অধিকার খর্ব করছে। এর প্রতিবাদ করতে গিয়ে সমগ্র ভারতে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে।" এছাড়া এই মিছিলে দখলদারদের বর্বর গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানানো হয়।
ওয়াকফ বিল পাসের প্রতিবাদে বায়তুল মোকাররমে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৫ বছর যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদের কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। শামসুজ্জামান বলেন, বিচার করবেন কী করবেন না তা আমরা বুঝে গেছি। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নয় তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টাসহ যারা উপদেষ্টা আছেন তারা কেউ তার বাসায় যাননি। শামসুজ্জামান বলেন, যাতে বিএনপি দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এছাড়া তিনি শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন।
গত ১৫ বছর যারা গণতন্ত্র ধ্বংস করেছে তাদের রক্ষা করা হচ্ছে: দুদু
উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় আজ শুক্রবার ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। তারা- ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকে। এ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।
উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, আপনারা অনেকেই বলছেন বিপ্লব, তবে এটা কিন্তু বিপ্লব না এটা গণঅভ্যুত্থান। ফলে এখনকার লড়াই হবে সাংস্কৃতিক লড়াই। যেটা অপূর্ণ যা আমরা করতে পারিনি সেটাকে সম্পূর্ণ করার লড়াই। আগামীর বৃহত্তর লড়াইটা হবে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। ছাত্ররা কিন্তু প্রথম থেকেই বলছে বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র প্রয়োজন, নতুন সংবিধান বা আইন না। ফরহাদ মজহার বলেন, গঠনতন্ত্র মানে কিন্তু আইন না, তবে সংবিধান মানে হচ্ছে আইন। আর আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না। ইংরেজরা আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরাই অংশগ্রহণ করবে। তারা পরস্পরের সঙ্গে কীভাবে বাস করবে এটা তারা তৈরি করে।
এটা কিন্তু বিপ্লব না এটা গণঅভ্যুত্থান, আগামী বাংলাদেশের জন্য প্রয়োজন নতুন গঠনতন্ত্রের : ফরহাদ মজহার
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কাফনের কাপড় পরে গণমিছিল শুরু করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারাদেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলেন এবং কুমিল্লায় আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদ জানান।
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যার জায়গা। বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে এড়িয়ে যেতে। তিনি বলেন, বিদেশগামীদের ৮০ শতাংশ সমস্যা ঢাকা থেকে সৃষ্টি আর ২০ শতাংশ গন্তব্য দেশে গিয়ে। দূতাবাসে লোকবল কম থাকলেও প্রবাসীদের ১০০ শতাংশ সমস্যা সমাধান করতে হয়। প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে। তৌহিদ হোসেন বলেন, ১৯৮০ এর দশকে এক বিলিয়ন ডলার রপ্তানি ছিল। এখন ৬০ বিলিয়ন ডলার, যেখানে কিছুটা হলেও দূতাবাসের ভূমিকা আছে। এক কোটি প্রবাসী দেশে রেমিট্যান্স পাঠান। এছাড়া মুক্তিযুদ্ধের জনমত গঠনেও ফরেন সার্ভিসের কর্মকর্তাদের অবদান তুলে ধরেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মিই বড় সমস্যা, বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে এড়িয়ে যেতে: পররাষ্ট্র উপদেষ্টা
টাঙ্গাইলের মধুপুরে লাবনী আক্তার নামের এক মা গয়না ও মোবাইল কেনার জন্য নিজের চার মাসের শিশুপুত্রকে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। লাবনী স্বীকার করেছেন, মানসিকভাবে অস্থিতিশীল অবস্থায় তিনি এই কাজ করেছেন। বিষয়টি জানার পর স্বামী রবিউল ইসলাম পুলিশকে অবহিত করেন। লাবনীর সহযোগী মনিরের মাধ্যমে সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করা হয় বলে জানা গেছে। পুলিশ শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
টাঙ্গাইলে গয়না ও মোবাইল কেনার জন্য শিশুপুত্রকে বিক্রি করলেন মা
জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পর্যাপ্ত সংস্কার ও হাসিনার বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমির ইতোমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে দুই হাজার ছাত্র-জনতার জীবন, ৩০ হাজার আহতের রক্তের ঋণ শোধ করতে হবে। আমরা তাদের কাছে দায়বদ্ধ।' এছাড়া ইনসাফভিত্তিক পূর্ণাঙ্গ বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। বিএনপি-জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবে সামনে যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবো।
সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়: জামায়াতের সেক্রেটারি
গাজায় ইসরাইলি হামলা এবং বার্লিন রাজ্য সরকারের চারজন ফিলিস্তিনি সমর্থককে বহিষ্কারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একদল শিক্ষার্থী এমিল ফিশার লেকচার হলের বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশ করে। তারা ভবনের জানালায় ব্যানার ঝুলিয়ে দেয়; যাতে লেখা ছিল- ‘আপনি গণহত্যায় জড়িত’, ‘একটি মাত্র রাষ্ট্র আছে, ফিলিস্তিন ৪৮’, ‘বিজয় না হওয়া পর্যন্ত ইন্তিফাদা’। ভবনের বাইরে, প্রায় ২০ জন বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরাইল বয়কট করো’, ‘কোনও সীমান্ত নেই, কোনো বহিষ্কার নেই’, ‘জার্মানি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র এবং ‘আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিরোধ একটি অধিকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। এরপর কমপক্ষে পাঁচ বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে কারো গায়ে প্রেস জ্যাকেট ছিল।
জার্মানিতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার
দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করতে এবং এই খাতে চীনের আধিপত্য রোধ করার লক্ষ্যে চীনের তৈরি ও পরিচালিত জাহাজের উপর নতুন বন্দর ফি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যার বেশিরভাগই অক্টোবরের মাঝামাঝি থেকে কার্যকর হবে। প্রতিটি চীনা-সংযুক্ত জাহাজের মার্কিন ভ্রমণের জন্য প্রযোজ্য হবে। এক্ষেত্রে প্রতি টনেজ বা প্রতি কন্টেইনারে বাড়তি ফি গুনতে হবে। এছাড়া বছরে পাঁচবার এই ফি মূল্যায়ন করা হবে। কোনো মালিক যদি মার্কিন নির্মিত জাহাজের জন্য অর্ডার দেন তবে তা মওকুফ করা হতে পারে। চীনা নির্মিত জাহাজের জন্য, প্রতি এন্ট্রি ১৮ ডলার বা প্রতি কন্টেইনারে ১২০ ডলার থেকে শুরু হয় - যার অর্থ ১৫,০০০ কন্টেইনারসহ একটি জাহাজের জন্য ১.৮ মিলিয়ন ডলারের বিশাল ফি বাড়তি গুনতে হতে পারে।
চীনের তৈরি ও পরিচালিত জাহাজের উপর নতুন বন্দর ফি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র
টাইম ম্যাগাজিনে মুখবন্ধ লিখেছেন হিলারি ক্লিনটন। হিলারি লিখেছেন, গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার দায়িত্ব নেষ। ক্ষুদ্রঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ড. ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি লাখ লাখ দরিদ্র ব্যক্তিকে ঋণ প্রদান করে তাদের স্বাবলম্বী করেন। তিনি লেখেন, ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে যেখানেই ভ্রমণ করেছি তার কাজের প্রভাব দেখেছি। তার মতে, মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন। তিনি বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন, জবাবদিহিতা প্রতিষ্ঠা করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন।
ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন: হিলারি
আয়নাঘরে বন্দি ছিলেন সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান। ২০১৭ সালের ৪ ডিসেম্বর তাকে বিমানবন্দর এলাকা থেকে অপহরণ করা হয়। পরে ১৬ মাস তাকে সেই আয়নাঘরে বন্দি করে রাখা হয়। ভারতীয় আগ্রাসন এবং হাসিনা সরকারের সমালোচনা করতেন তিনি। তাকে যেখানে রাখা হয়, সেটি ছিল ডিজিএফআইয়ের টর্চার সেল। মারুফ জামান জানান, ১৬ মাস তার প্রতিটি মুহূর্ত কাটে মৃত্যু আতঙ্কের মধ্য দিয়ে। একজন অফিসার ৩-৪ দিন পরপর এসে জিজ্ঞাসাবাদ করতেন। চলত বেধড়ক পিটুনি। এক ঘুসিতে তার মুখের একদিকের প্রায় সব দাঁত পড়ে যায়। ছিঁড়ে যায় পায়ের লিগামেন্ট। অফিসার চলে গেলে আহত অবস্থায় তিনি মেঝেতেই পড়ে থাকেন। ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি। ক্ষতস্থানে ঘা হয়ে যায়। দাঁত ভাঙা মাড়িতে পচন ধরে। খাবার চিবিয়ে খাওয়ার মতো শক্তিও ছিল না। তিনি জানান, যেখানে তাকে বন্দি রাখা হয়, সেই জায়গাটা ছিল খুবই ছোট। বাইরের আলো সেখানে পৌঁছায় না। ঘড়ঘড় করে সারাক্ষণ তীব্র শব্দ করা হয়। স্যাঁতসেঁতে মেঝেতে তেলাপোকা, আরশোলার ছড়াছড়ি। প্রচণ্ড মশার উৎপাত। ফলে একমুহূর্ত ঘুমের সুযোগ ছিল না। সারাক্ষণ মানুষের কান্না আর গোঙানির শব্দ আসত। নানা কায়দার নির্যাতন হতো। এর অন্যতম ছিল ওয়াটার বেডিং থেরাপি। এতে মুখের ওপর ভেজা কাপড় রেখে পানি ঢালা হয়। এতে দম বন্ধ হয়ে আসত। এতে বন্দিরা ছটফট করে। দু-একজনকে মাঝেমধ্যে পেছনে দুই হাত বেঁধে বাইরে কোথাও নিয়ে যাওয়া হতো। তাদের কেউ কেউ আর কখনোই ফিরে আসত না। প্রহরীদের কেউ কেউ চুপিসারে তাদের মেরে ফেলার কথা জানাতেন।
সাবেক রাষ্ট্রদূত ষোলো মাস ছিলেন আয়নাঘরে, নির্যাতনে একদিকের সব দাঁত পড়ে যায়, দেওয়া হয়নি চিকিৎসা
ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদের জেরে বাংলাদেশকে জড়িয়ে মিথ্যাচার এবং মুসলমানদের নিপীড়নে নিন্দা জানিয়েছে বাংলাদেশ, এবং নিরাপত্তার আহ্বান করেছে। এর প্রতিক্রিয়ায় রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের তরফ থেকে বক্তব্য প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার জন্য এটি একটি প্রয়াস; যেখানে এই ধরনের অপরাধমূলক কাজের অপরাধীরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। জয়সওয়াল বলেন, এ ধরনের অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে সেটা আরও ভালো হবে। প্রসঙ্গত, মমতা ব্যানার্জি চলতি সাম্প্রদায়িক সংঘাতে প্রফেসর ইউনুস ও নরেন্দ্র মোদির ইন্ধনের অভিযোগ তুলেন!
পশ্চিমবঙ্গের সহিংসতায় বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান ভারতের, বলছে নিজ দেশের সংখ্যালঘুদের দিকে নজর দিতে
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ বলেন, গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা মতে জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে জমির মালিক। এছাড়া অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কেটে সমান করে ফেলেছে তারা।
খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে নুরুল হককে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লার তিতাসে রাস্তা ছাড়া খালের ওপর তৈরি হচ্ছে পাঁচ কোটি ১২ লাখ টাকার সেতু। তার এক পাশে নেই কোনো সংযোগ রাস্তা, অন্য পাশে রয়েছে গ্রামীণ ভাঙাচোরা কাঁচা রাস্তা। নির্মাণাধীন এই সেতুর চারপাশে রয়েছে শত শত বিঘা ফসলি জমি। এ সেতু নির্মাণে বিপুল পরিমাণ টাকা ব্যয় হলেও সুফল পাবে না এলাকাবাসী। ছোট্ট খালের ওপর এত টাকা ব্যয়ে রাস্তা ছাড়া সেতু নির্মাণ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ। এছাড়া সাতশ মিটার দূরে একই খালের ওপর প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আরেকটি গার্ডার ব্রিজ। সরকারি টাকা লুটপাট ও অপচয় করে এ সেতু নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
তিতাস উপজেলায় রাস্তা ছাড়াই নির্মাণ হচ্ছে পাঁচ কোটি টাকার সেতু
গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মিয়ানমার বংশোদ্ভূত নূর মোস্তফার শাহাদাতের স্বীকৃতি ও শহীদ পরিবারকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ‘স্যাড’ ও ‘জুলাই রেকর্ডস’। জানা গেছে, শহীদ মোস্তফার জন্ম বাংলাদেশে, তবে তার পরিবারের পূর্ব নিবাস আরাকানে। তার বাংলাদেশী জন্ম সনদও রয়েছে। হাসান এনাম বলেন, এটি এই জাতির জন্য লজ্জার যে একজন জুলাই শহীদের স্বীকৃতির জন্য আমাদের মানববন্ধন করতে হচ্ছে, স্মারকলিপি দিতে হচ্ছে। আমরা জেনেছি জুলাইয়ের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি শহীদ নূর মোস্তফার নাম শহীদদের তালিকা থেকে বাদ দিয়েছে। উমামা ফাতেমা বলেন, আমরা পূর্বেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে শহীদ নূর মোস্তফার স্বীকৃতির জন্য স্মারকলিপি দিয়েছিলাম। এছাড়াও তার পরিবারকে সম্মানসূচক নাগরিকত্বের দাবি জানিয়েছিলাম। জুলাই শহীদদের এবং আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
গণঅভ্যুত্থানে মিয়ানমার বংশোদ্ভূত শহীদ নূর মোস্তফার স্বীকৃতি এবং পরিবারসহ নাগরিকত্ব দেওয়ার দাবিতে মানববন্ধন
উপ-প্রেসসচিব আজাদ মজুমদার বলেন, প্রতিবেশীকে খুশি করতে আরেক প্রতিবেশীর থেকে দূরে সরে যাওয়া স্বাধীন জাতির পররাষ্ট্র নীতি হতে পারে না। অতীতে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যা-ই ঘটুক না কেন, এখন থেকে এটি বাংলাদেশপন্থি নীতি হবে। তিনি পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, বাংলাদেশের ভাগের অর্থ ফেরত দেওয়ার দাবি এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের আলোচনাকে তুলে ধরেন। তিনি বলেন, ফ্রান্স এবং ইংল্যান্ড শতাব্দী ধরে অসংখ্য যুদ্ধ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাত মিলিয়েছে। একই যুদ্ধে আমেরিকা জাপানে বোমাবর্ষণ করেছিল, কিন্তু পরে এটিকে মিত্রে পরিণত করেছিল।
প্রতিবেশীকে খুশি করতে আরেক প্রতিবেশীর থেকে দূরে সরে যাওয়া স্বাধীন জাতির পররাষ্ট্র নীতি হতে পারে না: উপ-প্রেস সচিব
সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে তিন তরুণকে আটক করেছে পুলিশ। তাদের প্রত্যেকের কাছ থেকে একটি ছুরি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈইলাইল গ্রামের তানভির হোসেন (১৮), সাভার উপজেলার আনন্দপুর মহল্লার মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহয়ের পাগলা থানার বাখনখালী গ্রামের সোহানুর রহমান (১৮)। পুলিশের দাবি, আটককৃত তিন তরুণই চলন্ত বাসে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
চলন্ত বাসে পুলিশের তল্লাশি, ছুরিসহ আটক ৩ তরুণ
গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর বলেন, ১/১১ এর সময়েও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হয়েছিলো। তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ ছিল। কিন্তু গণঅভ্যুত্থানের সরকার এ কাজ করেনি। অপরাধীদের ছাড় ও অবৈধ অর্থ সরানোর সুযোগ করে দিয়েছে। আরও বলেন, আলোচিত এস. আলম গ্রুপের মালিকাধীন ব্যাংকগুলো থেকে এস. আলম সংশ্লিষ্টদের অপসারণের মতো কিছু পদক্ষেপ নিলেও ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভূমিদস্যু, দখলবাজ, লুটেরাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা এশিয়াটিক এখনো ব্যবসায় করে যাচ্ছে! আরও বলেন, '২৪-এর বাংলায় ফ্যাসিস্ট লুটেরা, মাফিয়াদের ঠাঁই নেই। উপদেষ্টাদেরও সাবধান করে বলতে চাই, অনতিবিলম্বে লুটেরা, মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
২৪-এর বাংলায় ফ্যাসিস্ট লুটেরা, মাফিয়াদের ঠাঁই নেই, ব্যবস্থা নিন: নুরুল হক নুর
হামাস নেতা খলিল আল-হাইয়া বলেছেন, 'গাজা যুদ্ধের স্থায়ী অবসান, ইসরাইল কর্তৃক বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের বিনিময়ে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বাকি সব জিম্মিকে মুক্তি দিতে অবিলম্বে ‘বিস্তৃত প্যাকেজ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না।' বৃহস্পতিবার ইসরােইলি হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার পর শুক্রবার সকালে খান ইউনিসের একটি বাড়িতে ইসরাইলি হামলায় ১৩ জনের একটি পরিবারের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ‘রিস্টার্ট ইসরাইল’ নামের প্ল্যাটফর্মে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ যুদ্ধ বন্ধ ও বন্দিমুক্তির দাবিতে ৪৩টি পিটিশনে সই করেছেন।
গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধ ও ইসরাইলি সেনাদের সরিয়ে নেওয়ার বিনিময়ে সব বন্দিকে ছাড়তে প্রস্তুত হামাস
ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০২ জন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। মার্কিন সেনাবাহিনীর দাবি, ইয়েমেনের বিদ্রোহী হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেন, ‘এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হ্রাস করা।' তবে হুথিরা বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা তাদের অভিযান চালিয়ে যাবে।
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮
পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই উপসহকারী সচিব—নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জনগণ-পর্যায়ে সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র সচিব বাংলাদেশের সংস্কার নিয়ে অবগত করেন। বাণিজ্য ঘাটতি কমানোর প্রচেষ্টার কথাও জানান। মার্কিন প্রতিনিধিরা দ্রুত দৃশ্যমান পদক্ষেপের দিকে তাগাদা দেন। কেননা সময় ৯০ দিন। পররাষ্ট্রসচিব এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ ৯০ দিনের বিরতিকে কোনোভাবেই ‘স্থগিত’ হিসেবে দেখছে না বরং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে পারস্পরিক স্বার্থে নতুন পরিস্থিতির সমাধান খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করছে। সম্প্রতি ইউএসএইড কর্তৃক স্বাস্থ্য ও কৃষি খাতে অর্থায়ন হ্রাসের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান পররাষ্ট্র সচিব। আসন্ন রোহিঙ্গা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সমর্থন ও অংশগ্রহণ কামনা করেন।
পররাষ্ট্র সচিবের আসন্ন রোহিঙ্গা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সমর্থন ও অংশগ্রহণ কামনা
হোয়াইট হাউসের সূত্রমতে ইসরাইল মে মাসে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এক বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেওয়া। এতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন তেল আবিবের। হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন। ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক শনিবার রোমে অনুষ্ঠিত হবে। এর আগে জাতিসংঘ বলেছিল, পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয়।
ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল ইসরাইলের, ট্রাম্প চুক্তির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন
ডিএমপি জানিয়েছে, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত এক মাসে শেরেবাংলানগর থানা পুলিশ ৬৩টি, হাতিরঝিল থানা পুলিশ ৫৪টি, মোহাম্মদপুর থানা পুলিশ ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৩২টি, আদাবর থানা পুলিশ ৩২টি ও তেজগাঁও থানা পুলিশ ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে। বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের উপস্থিতিতে উদ্ধার মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। যা সংখ্যায় মোট ২৫১!
হারানো, চুরি ও ছিনতাই হওয়া ২৫১ মোবাইল ফোন ভুক্তভোগীদের ফিরিয়ে দিল পুলিশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড.খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। তারা রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের গৃহীত কৌশলের প্রশংসা করেছেন তারা।
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
বিএসএফ কর্তৃক লাগাতার বাংলাদেশী নাগরিকদের হত্যায় গভীর উদ্বেগ জানিয়েছে এনসিপি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাতে বিএসএফ এর গুলিতে হাসিবুল আলম নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়। একই সাথে ঝিনাইদহ সীমান্তে ওয়াসিম হোসেন নামে যুবককে পিটিয়ে হত্যা করে বিএসএফ। পরবর্তী ওয়াসিমের লাশ নদীতে ফেলে দেয়। এ ধরনের হত্যাকাণ্ড অমানবিকতার চরম দৃষ্টান্তস্বরূপ। আরো বলা হয়, গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রনীতি এখন পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সকল নাগরিকদের নিরাপত্তার নিশ্চিতের আহ্বান জানিয়ে দলটি আরো বলেছে, রাষ্ট্রের তরফ থেকে সীমান্তবর্তী সকল জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং আন্তর্জাতিক আদালতের স্মরণাপন্ন হোন।
সীমান্তে লাগাতার বাংলাদেশি নাগরিক হত্যা : এনসিপি’র উদ্বেগ
৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে তৃতীয় দিনের মতো রাজপথে অবস্থান নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। এর আগ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যসেবা সচিব বরাবর স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাশ করতে হয়। কলেজের নিজস্ব হাসপাতাল চালু না থাকায় এই ক্লাশগুলো জেলা সদর হাসপাতালে সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়। কলেজ থেকে হাসপাতালটির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। যাতায়াতের জন্য কলেজের কোনো বাস নেই। ফলে নিয়মিত ক্লাশে অংশ নিতে সমস্যা হচ্ছে।
ক্লিনিক্যালি শিক্ষায় ভোগান্তি দূরীকরণে ৫০০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ২ হাজার ৬১৯ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা রয়েছে। আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্ট বাক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা অর্থ স্থানান্তর ও পাচারের চেষ্টা করছে। ফলত অবরুদ্ধ করা প্রয়োজন।
এস আলমের আরও ২৬১৯ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
রাখাইন পঞ্জিকায় বুধবার (১৬ এপ্রিল) শেষ হয়েছে ১৩৮৬ সাল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে নতুন বছর ১৩৮৭। বর্ষবরণকে ঘিরে কক্সবাজারের রাখাইন পল্লিগুলোতে শুরু হয়েছে তিন দিনের জলকেলি উৎসব। পানিভর্তি বাঁশের ড্রাম সারি সারি সাজানো, পেছনে রঙিন কাগজের প্যান্ডেল, বাঁশ ও বেত দিয়ে তৈরি দৃষ্টিনন্দন কাঠামোর চারপাশজুড়ে উচ্ছ্বাস আর ছলছল শব্দে উৎসব। তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে একে অপরকে পানি ছুড়ে দিয়ে মঙ্গল কামনা, সম্প্রীতি আর নতুন বছর শুরুর আনন্দে মেতেছেন। রাখাইনদের বিশ্বাস, এই জল মঙ্গলের প্রতীক। পুরোনো বছরের ক্লান্তি, দুঃখ আর গ্লানি মুছে নতুন বছর শুরু হয় নির্মলতায়!
বর্ষবরণকে ঘিরে কক্সবাজারের রাখাইন পল্লিগুলোতে শুরু হয়েছে তিন দিনের জলকেলি উৎসব
বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের শনাক্তে পালটা কমিটি হয়েছে। শিক্ষার্থীদের ৩৪ সদস্যের ওই কমিটি আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তৈরি করবে। শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে অন্তত কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষার্থীদের ওপর হামলা করে। কিন্তু তদন্ত কমিটি মাত্র ১২৮ জনের তালিকা প্রকাশ করে, যেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মতো রাঘববোয়ালরা বাদ পড়ে। এর মধ্যে আবার ছয়জন রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ের বাইরের। এমন রিপোর্ট শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনের নামান্তর। ঢাবি প্রশাসন একে ইতিবাচক বলে অভিহিত করেছে।
জুলাইয়ে হামলায় ঢাবির তদন্ত রিপোর্ট নিয়ে অসন্তুষ্টি, শিক্ষার্থীদের পাল্টা তদন্ত কমিটি গঠন
ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দীন মাহমুদ জানান, ৩২ কোটি টাকা অনিয়ম ও লোপাটের অভিযোগে ঢাকা বোট ক্লাব থেকে স্বৈরাচার শেখ হাসিনার দোসরখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বেনজীরের আস্থাভাজন বিগত কমিটির সেক্রেটারি তাহসিন আমিনকেও বহিষ্কার করা হয়। বেনজীর আহমেদের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ক্লাবের অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
৩২ কোটি টাকা অনিয়ম ও লোপাটের অভিযোগে ঢাকা বোট ক্লাব থেকে স্বৈরাচার শেখ হাসিনার দোসরখ্যাত বেনজীর আহমেদকে বহিষ্কার করা হয়েছে
দেশের উন্নয়ন কার্যক্রম চলছে ধীরগতিতে। এতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বাস্তবায়ন এখনো নিম্নমুখী। ৯ মাসে বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬৫ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪২ দশমিক ৩০ শতাংশ। এক টাকাও খরচ করতে পারেনি দুদক। ১৫ শতাংশের নিচে বাস্তবায়ন হার রয়েছে ছয় মন্ত্রণালয় ও বিভাগে। ৫০ শতাংশের উপরে আরএডিপি বাস্তবায়ন করেছে আট মন্ত্রণালয় ও বিভাগ। চলতি অর্থবছর মূল এডিপি থেকে বরাদ্দ কাটছাঁট করে আরএডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। গত ৯ মাসে (জুলাই-মার্চ) মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৮২ হাজার ৮১৪ কোটি টাকা।
আরএডিপি বাস্তবায়ন ৩৬.৬৫ শতাংশ, উন্নয়ন কার্যক্রমে ধীরগতি
জামায়াত নেতা ড. মো. হেলাল উদ্দিন বলেছেন, সারা দেশের ব্যবসায়ীরা গুলিস্তান থেকে বিভিন্ন সামগ্রী কিনে দেশের প্রত্যন্ত এলাকায় নিয়ে যান। প্রতিদিন প্রায় লক্ষাধিক ব্যবসায়ীর পদচারণায় মুখরিত থাকে এই গুলিস্তান অঞ্চল। ব্যবসায়ীরা চায় নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও পূর্বের ফ্যাসিবাদ আমলের মতো চাঁদাবাজি অব্যাহত আছে। হেলাল আরও বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ৫ আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো সেখানে ছাত্রদের তিনটি স্লোগান ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবির, আল্লাহু আকবার এবং দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ছাত্র-জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
ফ্যাসিবাদ আমলের মতো চাঁদাবাজি অব্যাহত আছে : ড. হেলাল
লিগেল অ্যাকশন নেটওয়ার্ক জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানোর পরই সফর সংক্ষিপ্ত করে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার যুক্তরাজ্য থেকে ‘পালিয়েছেন’। তারা বলছেন, তিনি গুরুতর অপরাধের অভিযোগে চলমান তদন্তের একজন অভিযুক্ত। যদি তাকে দেখতে পান, লন্ডন মেট্রোপলিটন পুলিশকে অবহিত করুন। তবে অভিযুক্তের কাছে যাবেন না। কারণ তার সঙ্গে হয়ত সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছে। এছাড়া হিন্দ রজব ফাউন্ডেশনও তার গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন জানিয়েছিল। গিদিয়ন সার গোপনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানায়, ‘ব্যক্তিগত বৈঠক’ ছিল। যেখানে তারা গাজা ও মধ্যপ্রাচ্যবিষয়ক অন্যান্য ইস্যু নিয়ে কথা বলেছেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানোর পরই যুক্তরাজ্য থেকে ‘পালালেন’ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
বিদেশি জেলেদের সুবিধা বন্ধে মাছ ধরার সময়সীমা পুনর্বিন্যাস করা হয়েছে জানিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশে যখন মাছ ধরা বন্ধ থাকে, তখন প্রতিবেশী দেশের জেলেরা সেই সুযোগে মাছ ধরে নিয়ে যেত। এজন্য এবার সময় কমিয়ে ৬৫ দিনের পরিবর্তে ৫৮ দিন নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, কক্সবাজারে গড়ে উঠছে দেশের অন্যতম আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি বাজার। জাইকার সহায়তায় ২৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্প শুধু জেলেদের জন্য নয়, পর্যটকদের জন্যও হয়ে উঠবে অন্যতম আকর্ষণ। আরও বলেন, এ কেন্দ্রে মাছের অপচয় কমবে, বিপণন হবে স্বচ্ছভাবে।
বিদেশি জেলেদের সুবিধা বন্ধে মাছ ধরার সময়সীমা পুনর্বিন্যাস: ফরিদা আখতার
বিশ্বের উন্মুক্ত কারাগার গাজা, রাষ্ট্রখেঁকো ইসরাইলের গণহত্যা এবং আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের একটা অংশের বাস সেখানে। ২০২৩ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা দ্বিগুণ হয়ে ৫ হাজার ২৫০ থেকে বেড়ে প্রায় ১০ হাজার হয়েছে। ১৭ এপ্রিল ফিলিস্তিনে বন্দি দিবস গিয়েছে। ১৯৭৪ সালে ১৭ এপ্রিল ইসরাইলি কারাগার থেকে প্রথমবারের মতো মুক্তি পান মাহমুদ বকর হিজাজি নামের এক ফিলিস্তিনি বন্দি। এরপর থেকে দিবসটি পালিত হচ্ছে। ১৯৬৭ সাল থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল। যা ফিলিস্তিনি জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। কারাবন্দি দিবসে পশ্চিমতীরজুড়ে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। প্রিয়জনদের ছবি নিয়ে তাদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন তারা।
ফিলিস্তিনে বন্দি দিবস: অবরুদ্ধ ভূখণ্ড, কারাবন্দি জাতি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে পর্যালোচনা বৈঠকে সমঝোতা হয়নি বাংলাদেশের। ফলে চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে চূড়ান্ত মতামত জানায়নি আইএমএফ। আইএমএফ বলেছে, এ বিষয়ে আলোচনা আরও চলবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে দুই কিস্তির অর্থ পাওয়া যেতে পারে আগামী জুনের শেষদিকে। খেলাপি ঋণের বিষয়ে আইএমএফ বলেছে, ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ছে। এটি কমিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইএমএফ-এর শর্ত ছিল সরকারি ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশ এবং বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ ৫ শতাংশে নামিয়ে আনার। যদিও বর্তমানে সরকারি ব্যাংকে খেলাপি ঋণের গড় প্রায় ৪৩ শতাংশ এবং বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের গড় প্রায় ১৬ শতাংশ, যা খুবই অস্বাভাবিক।
কিস্তি ছাড়ের সমঝোতা হয়নি, আলোচনা চলবে: আইএমএফ
কাতার সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন দুইজন নারী ক্রিকেটার ও দুইজন নারী ফুটবলার। তারা হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। ২২ ও ২৩ এপ্রিল দুদিনের সফরে কাতারে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এই চারজন ক্রীড়াবিদ।
কাতার সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন দুইজন নারী ক্রিকেটার ও দুইজন নারী ফুটবলার
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনেছে সরকার। এতে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া ব্যাংকের সুবিধাভোগীদের জন্য ৯০ শতাংশ রাখা হয়েছে। আরো জানান, আইন সংশোধন করে কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য যেসব মামলা করা হয় তার শাস্তি আগে ২০ হাজার টাকা ছিল। এখন সেটি পরিবর্তন করে ৫০ হাজার টাকা করা হয়েছে। উপদেষ্টা বলেন, অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুইটি আইন রয়েছে। এর একটিতে বাংলাদেশ অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে।
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ, ব্যাংকের সুবিধাভোগীদের জন্য ৯০ শতাংশ রাখা হয়েছে: রিজওয়ানা
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, যে ভোটাধিকারের জন্য ১৫-১৬ বছর সংগ্রাম করেছেন, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে? কেন নির্বাচন ও ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে? বৃহস্পতিবার এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ১৩ বছর পূর্ণ হয়েছে। ২০১২ সালে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। এই অনুষ্ঠানে রিজভী বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের নামে ৬০ লাখ মামলা। আট মাস ক্ষমতায় আছেন, এসব মামলা তো প্রত্যাহার করা যেত। এর জন্য কিছুই করেননি। আরো বলেন, সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জুনের মধ্যে পেন্ডুলামের মতো দুল খাচ্ছে কেন? অন্তর্বর্তী সরকারকে এটার জবাব দেওয়া দরকার। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্রদের অবদান স্বীকার করে অভিযোগ করেন, তারা প্রশাসন নিয়ন্ত্রণ করছে। ইলিয়াস আলী ও অপর গুম হওয়াদের ফেরত আনতে না পারায় সরকারের জবাব চেয়েছেন তিনি।
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: রিজভী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।’ এর আগে এক পোস্টে হাসনাত লিখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন।
RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত আবদুল্লাহ
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার কাফন মিছিল করার নতুন কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট বাদ জুমা একযোগে ‘৮৭ এর কাফন আন্দোলন’ এর ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণ মিছিলের আয়োজন করবে। এ ছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ে ডেকে নাটকীয় বৈঠকের নামে প্রতারণা এবং কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি: জুমার পর '৮৭ এর কাফন আন্দোলনের' পুনরাবৃত্তি
রপ্তানি বহুমুখীকরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা চাচ্ছি, জিএসপি আবার চালু করা যায় কি না। আরো বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের যাওয়ার প্রথম উদ্দেশ্য হলো বাজেট সাপোর্ট ও কতগুলো প্রজেক্ট ওরিয়েন্টেড বিষয়ে বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ এবং ওপেক ফান্ড আছে, তাদের সঙ্গে আলাপ করব। অর্থায়ন নিয়ে সেখানে আমাদের বিশ্বব্যাংকের সঙ্গে দুটি চুক্তি হতে পারে এবং ওপেক ফান্ডের সঙ্গেও হতে পারে। এ ছাড়া ইউএসএ ট্রেজারির সঙ্গে রূপপুর প্রকল্পে পেমেন্টের বিষয়ে আলোচনা হবে। নিষেধাজ্ঞা আছে, তারপরও এ প্রকল্প নিয়ে বিশেষ কিছু করা যায় কি না সে বিষয়ে আলোচনা হবে। অর্থ উপদেষ্টা বলেন, আমরা ইউএসএয়ের সঙ্গে যতটুকু সম্ভব সরকারের লেভেল, মাল্টিল্যাটারাল লেভেল বা বাইলেটারাল লেভেল ছাড়াও প্রাইভেট খাতের সঙ্গে যোগাযোগ করব। যেমন এনার্জি খাতের দু-একজন বিনিয়োগকারীর সঙ্গে আলাপ হতে পারে।
রপ্তানি বহুমুখীকরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা
ট্রান্সশিপমেন্ট ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, "আপনাদের আমি মনে করিয়ে দিই, আমরা এ ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশ সাইডে কী কী হয়েছে সেটিও দেখবেন।" তবে উল্লেখ করেননি। আরো বলেন, 'ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো ধরনের প্রভাব পড়বে না।' তবে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন দুই হাজার কোটি টাকা খরচ বাড়বে। এছাড়া মুখপাত্র বলেন, 'আঞ্চলিক বাণিজ্যকে বর্ধিত করার প্রয়োজনীয়তা আছে। আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক চাওয়া অব্যাহত রেখেছি।' পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর এবং সামনে পাক পররাষ্ট্রমন্ত্রীর সফর প্রসঙ্গে বলেন, আমাদের নজরে রয়েছে।
ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের আগে বাংলাদেশ থেকে কী হয়েছে তা নজর দেওয়ার পরামর্শ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। মান্না আরও বলেন, ‘ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ফিলিস্তিনিদের কষ্ট প্রকাশের ভাষা নেই। এই হত্যাযজ্ঞ এতটাই বর্বর, যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি। আমরা এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে সংহতি জানাচ্ছি।’
রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে: মাহমুদুর রহমান মান্না
পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে, বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ‘বাধাগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে।’ আমনা বালুচ বলেন, আমাদের নিজেদের মধ্যে বিশাল আঞ্চলিক বাজার রয়েছে। এটি কাজে লাগানো উচিত। আমরা প্রতিবারই সুযোগ হারাতে পারি না।’ তিনি বলেন, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত ব্যবসা-ব্যবসা যোগাযোগ এবং সব পর্যায়ে সফর বিনিময় হওয়ার প্রয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আরও বেশি যুব বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আদান-প্রদান করা উচিত, যাতে জনগণের মধ্যে সম্পর্ক জোরদার হয়। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান সার্ক, ওআইসি এবং ডি-৮-এর মতো বহুপাক্ষিক ও আঞ্চলিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।
বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা
ভারতের সুপ্রিম কোর্টে বাদিরা ওয়াকফ আইনটির উপর স্থগিতাদেশ চেয়েছিলেন; কোর্ট তাতে রাজি হননি। তবে তিনটি বিষয় উল্লেখ করে তার উপর অন্তর্বর্তী নির্দেশ দিতে চেয়েছিলেন বিচারপতিরা। কিন্তু কেন্দ্রীয় সরকারের আইনজীবী আদালতের কাছে সময় চান। বৃহস্পতিবার তাদের বক্তব্য শোনা হবে, তারপর সিদ্ধান্ত জানানো হবে। তিনটি বিষয় হলো, সুপ্রিমকোর্টে মামলা চলাকালীন ওয়াকফ সম্পত্তি ঘোষিত হওয়া কোনো জায়গা বা প্রতিষ্ঠানকে ওয়াকফ নয় বলে ঘোষণা করা যাবে না। ওয়াকফ সম্পত্তি নিয়ে জেলাশাসক তদন্ত চালাতে পারেন কিন্তু কোনো নির্দেশ দিতে পারবেন না। ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলের সদস্যদের মুসলিম হতেই হবে। কেবলমাত্র পদাধিকার বলে অমুসলিম ব্যক্তিরা এই বোর্ড বা কাউন্সিলে যোগ দিতে পারেন।
মামলা চলাকালীন ওয়াকফ নয় ঘোষণা করা যাবে না, সুপ্রিম কোর্ট নির্দেশনা জারি করতে চাইলেও বিজেপি সরকার ব্যাখ্যার সময় চাওয়ায় পিছানো হয়েছে
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন। এটি গ্লানিকর। এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। উপদেষ্টা বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথগ্রহণ করেছিল, তা আমাদের জন্য এক বীরত্বগাঁথা অধ্যায়। এই সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে। উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই। কারণ ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়। তিনি বলেন, বিভিন্ন রকমের দুই হাজার সাতশর বেশি মামলা আছে। এসব মামলা নিষ্পত্তির প্রয়োজন আছে। আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি।
মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন, এটি গ্লানিকর: উপদেষ্টা ফারুক-ই-আজম
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিচার কার্যক্রম অনেকাংশেই সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এখন থেকে সমন জারি টেলিফোনের মাধ্যমে, এসএমএস বা অন্যন্য যে মডার্ন ডিভাইস আছে তার মাধ্যমে করা যাবে। আর মামলা হলে অভিযুক্তকে ই-মেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠানো হবে। তিনি বলেন, বিচার বিভাগ কমিশন সংস্কার কমিশনের আলোকে আমরা ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি। এটা করা হয়েছে যেন মামলার জট খুলে যায়। পরিবেশ উপদেষ্টা বলেন, আগে একটা মামলা রায় হয়ে গেলে আবার জারি মোকাদ্দমা করতে হতো মামলার রায় বাস্তবায়ন করার জন্য। এখন বলা হচ্ছে, যখন রায় দেওয়া হবে তখন রায়ের মধ্যে এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেওয়া হবে। এছাড়া ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়বে, লুটপাট থামবে!
ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এসএমএস বা অন্যান্য যে মডার্ন ডিভাইস আছে তার মাধ্যমে সমন জারি করা যাবে: পরিবেশ উপদেষ্টা
এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোট ২৯ ঘণ্টা খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প হিসেবে রেডিসন হোটেলের সম্মুখে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য ২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক
প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায়। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। এছাড়া মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোয় ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উল্লেখ্য, ওয়াকফ বিল ঘিরে মুসলমানদের মিছিলে গুলি করে খুন পর্যন্ত করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।
ভারতে মুসলমানদের উপর হামলা ও বাংলাদেশকে জড়িত করায় বাংলাদেশের নিন্দা এবং মুসলমানের নিরাপত্তার আহ্বান
যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে সফররত প্রতিনিধিদলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। বৈঠকে সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। নিকোল এ. চুলিক বলেন, ‘আপনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় যে আপনি রোহিঙ্গা সংকটকে আলাদাভাবে না দেখে মিয়ানমারকে একটি সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করছেন।’ প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে রোহিঙ্গা সাহায্য পুনরায় চালু ও অতিরিক্ত শুল্ক বিরতি দেওয়ার জন্য ধন্যবাদ জানান। এছাড়া ট্রাম্পের বাণিজ্য নীতির প্রতি সমর্থন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন, অতিরিক্ত শুল্ক বিরতির জন্য প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান
আগামী মাসের যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলাম। দেশে যেহেতু তার সঙ্গে দেখা হয়নি, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল। নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। ডা. শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া এখন কিছুটা সুস্থ আছেন। তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।
আগামী মাসে যেকোনো সময় খালেদা জিয়া দেশে ফিরতে পারেন: জামায়াতে ইসলামীর আমির
দীর্ঘ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা এবং স্বাধীনতা-পূর্ব ৪.২ বিলিয়ন ডলার ফেরতের দাবি জানায়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, পাকিস্তান প্রাথমিকভাবে আলোচনায় রাজি হয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পরিবহণ, শিক্ষা, কৃষি ও বাণিজ্য বাড়ানো নিয়ে আলোচনা হয়। আগের সরকারের পতনের পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে এবং বাংলাদেশ পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। দুই দেশের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করছে বলে মনে করছেন কূটনৈতিকরা।
বাংলাদেশ ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা ও সম্পদ ফেরতের আহ্বান জানিয়েছে। পাকিস্থান এবিষয়ে সম্মত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
বুধবার জামালপুরের বকশীগঞ্জে দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বিজিবির হাতে আটককৃতরা হলেন—ভোলা জেলার সদর থানার খোকন গাজী (৩১) ও ময়মনসিংহ জেলার ত্রিশাশ থানার সোহেল রানা (৩২)। কাজের উদ্দেশ্যে ওই দুই বাংলাদেশি বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬ পিলারের কাছে মাজার টিলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি আটক করে।
বকশীগঞ্জে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে দুই বাংলাদেশি আটক
ঢাকা শহরের চতুর্দিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এরই মধ্যে ঢাকা শহরের অভ্যন্তরে ৬টি খাল খননের কাজ চলমান রয়েছে এবং এ বছরই আরও ১২টিসহ মোট ১৯টি খাল দখল ও দূষণমুক্ত করা হবে। উপদেষ্টা বলেন, ঢাকার চারপাশের ৪টি নদী বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতালক্ষ্যা নদী দখল ও দূষণমুক্ত করতে কাজ শুরু করা হবে। পানি উন্নয়ন বোর্ড কমিউনিটির দিকে এগিয়ে আসছে। যখনই কোনো সংবাদ প্রকাশ পায় এবং যদি তারা তাৎক্ষণিক সাড়া দেয়, যদি সরাসরি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে, তাহলে সেটার একটা প্রভাব পড়ে। উপদেষ্টা বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে ঢাকার চারপাশের ৪টি নদী দখল ও দূষণমুক্ত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন।
ঢাকার চতুর্দিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে, ৬টি খাল খননের কাজ চলমান রয়েছে: রিজওয়ানা হাসান
নিবন্ধন নিয়ে হতাশ না হতে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শিগগিরই দলটি নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন তিনি। জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও চলতি মাসেই ফয়সাল হবে বলেও জানান। তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় অন্যদলের শীর্ষ নেতারা মুক্ত হলেও একযুগের বেশি সময় ধরে কারাগারে এটিএম আজহার। সেটিও নিয়ে অসন্তোষ রয়েছে দলটির ভেতরে-বাইরে। তবে, মুক্তির আইনি প্রক্রিয়া শেষ। এখন শুধু শুনানির অপেক্ষা। আরও বলেন, আগামী রোববার থেকে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কাজ শুরু হবে। কিন্তু, ২৩ থেকে ৩০ তারিখ প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন। এরপর এই দুই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে।
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে এনসিপি। চিঠিতে এনসিপি জানায়, গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশার আলোকে প্রতিষ্ঠিত হয় এনসিপি। অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম শুরু করে। তন্মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয় এবং উক্ত কমিশন একটি প্রতিবেদনসহ তাদের সুপারিশ কর্তৃপক্ষের নিকট প্রদান করলেও অদ্যাবধি মৌলিক সংস্কার কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নির্বাচন কমিশনের মৌলিক সংস্কার এবং বিদ্যমান আইন যুগোপযোগী না করেই বর্তমান নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গত ১০ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এটা সমালোচিত হয়। ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ও প্রাসঙ্গিক আইনের অধীনে রাজনৈতিক দল নিবন্ধন শর্তাবলিসমূহ সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিজেই জেলা পর্যায় ১০ শতাংশ এবং উপজেলা পর্যায়ে ৫ শতাংশ কার্যালয় স্থাপনের শর্ত সহজীকরণের পাশাপাশি প্রতি পাঁচ বছরে নিবন্ধিত দলের নিবন্ধন নবায়নের বাধ্যবাধকতার প্রস্তাবের কথাও তুলে ধরে এনসিপি।
নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে এনসিপি
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বলেন, ঢাকায় এসে আমি খুশি। খাবার ভালো ছিল ও শপিং ভালো হয়েছে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে। এর আগে পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে এফওসি বৈঠকে ইসলামাবাদের নেতৃত্ব দেন বালুচ। ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। এক যুগের বেশি সময় পর দুই দেশের মধ্যে ৬ষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এটি। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে এই কূটনীতিকের।
বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রসচিব
পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্য আসামিরা হলেন আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও তার স্ত্রী কেয়া পলাতক রয়েছেন। বাকি ছয় আসামিকে রায় ঘোষণার আগে আদালতে আনা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। দুইদিন পর ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানকে ব্ল্যাকমেইল করে ৫ মিলিয়ন ডলার দাবির অভিযোগ উঠেছ মেঘনা আলমের বিরুদ্ধে। কিন্তু আদালতে শুনানি চলাকালে ঈসাকে নিজের স্বামী বলে দাবি করেছেন মেঘনা। আদালত অনুমতি দিলে তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আপনারা কি তার কাছে যেতে পারবেন? মেঘনা আলম বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। বিষয়টি হলো রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার একমাত্র সম্পর্ক, আর কারও সঙ্গে না। সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়। ঈসা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না। তাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলি। এরপরেই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। সমির আদালতকে বলেন, আমাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হচ্ছে। এটা ভুল তথ্য, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সাধারণ একজন মানুষ। দীর্ঘদিন প্রবাসে ছিলাম।
আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি মেঘনার, "রাষ্ট্রদূত বাচ্চা নষ্ট করার মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন'
সম্প্রতি হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া রুশ নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভ এবং তার পরিবারের সঙ্গে ক্রেমলিনে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ট্রুফানোভের মুক্তির জন্য ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কের কৃতিত্ব দেন। পুতিন বলেন, ‘অবশ্যই, আমরা এই ধরণের সাফল্য বারবার পুনরাবৃত্তির জন্য যথাসাধ্য চেষ্টা করব, যাতে এখনও একইরকম কষ্টভোগকারী সকলেই তাদের স্বাধীনতা ফিরে পায়।’ ট্রুফানোভকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট বলেন, 'আমাদের আবেদন শোনার জন্য এবং এই মানবিক কাজটি করার জন্য হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।’
রুশ জিম্মি আলেকজান্ডার ট্রুফানোভকে মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পুতিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে ৬৬ সংস্কার প্রস্তাবের ১৬টিতে বিএনপির দ্বিমত রয়েছে। তিনি বলেন, সংস্কার প্রস্তাবের ২৫টির সঙ্গে একমত ও ২৫টিতে আংশিক মত দিয়েছি আমরা। বাকিগুলোতে আমাদের দ্বিমত রয়েছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ করতে চায় কমিশন। স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। গণতন্ত্রের জন্য বিএনপির ভূমিকা প্রশংসনীয়।
নির্বাচন নিয়ে ৬৬ সংস্কার প্রস্তাবের ১৬টি নিয়ে বিএনপির দ্বিমত রয়েছে: সালাহউদ্দিন আহমেদ
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক শুরু হয়। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে ছাত্র প্রতিনিধিরা বলেন, আজকের বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলন কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদেরকে ডেকে তারা কোনো সমাধান দিতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির দিকে যাবে। খুব দ্রুতই এ কর্মসূচির বিষয়ে জানানো হবে। আরো বলেন, কর্মসূচি যেভাবে চলছিল সেভাবেই চলবে। জনদুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করবো।
শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে সন্তুষ্ট নন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের
জামায়াত আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এ অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে তিনটি শর্ত পূরণ হতে হবে। মৌলিক সংস্কার, বিচার ও সহাবস্থানসহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ ছাড়া মার্চ-ফেব্রুয়ারি কোনো কিছু ঠিক থাকবে কি না, নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না, তা আল্লাহই জানে। জামায়াত আমির বলেন, আমরা গ্রহণযোগ্য মৌলিক সংস্কার প্রস্তাবনা কমিশনের কাছে দিয়েছি। এসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না। এ নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ হবে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে, সেখানে এই পরিবর্তন খুবই জরুরি।
মৌলিক সংস্কার, বিচার ও সহাবস্থানসহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে, নইলে গণতন্ত্রের ভিত্তি হবে না: জামায়াত আমির
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামকে বাণিজ্যিক স্থাপনামুক্ত করা হচ্ছে। তার কথায়, ‘২০২৬ সালের পর নতুন করে এই স্টেডিয়ামের দোকানগুলোর সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না। ফলে বাণিজ্যিক স্থাপনামুক্ত হবে ক্রিকেট স্টেডিয়াম। পর্যায়ক্রমে ধীরে ধীরে সব স্টেডিয়াম থেকে দোকান সরিয়ে নেওয়া হবে।’ জাতীয় স্টেডিয়ামের প্রবেশপথ প্রশস্ত করতে দুটি দোকান সরিয়ে নিতে ইতোমধ্যে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া অগোছালোভাবে ব্যবসায়ী পণ্য রাস্তার ওপর রেখে সাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, নষ্ট হচ্ছে স্টেডিয়ামের সৌন্দর্য।
বাণিজ্যিক স্থাপনামুক্ত হবে মিরপুর স্টেডিয়াম: জাতীয় ক্রীড়া পরিষদের সচিব
বৃহস্পতিবার উত্তরা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে। গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এই মিছিলের নেতৃত্ব দেন তিনি। গণঅভ্যুত্থানের পর পলাতক লুটেরা আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন একের পর এক। অনেকে বিদেশেও পালিয়ে আছেন। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন!
ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর টিম সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন ক্ষতিগ্রস্ত মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন করে বলেন, ফ্যাসিবাদী সরকারের প্রধান পালিয়ে গেলেও এখনো তাদের অনেক দোসর রয়েছেন। তারা বিভিন্ন সময় বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। দেলোয়ার হোসাইন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সজাগ থাকতে হবে। যারা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়েছেন, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই। সরকারের কাছে ক্ষতিগ্রস্ত এই পরিবারকে পূণর্বাসনের দাবি জানান তিনি।
ফ্যাসিবাদের প্রধান পালিয়ে গেলেও এখনো তাদের দোসর রয়েছেন: দেলাওয়ার হোসাইন
হোটেল শেরাটনে ডেসটিনি গ্রুপের সিইও মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তিনি দলের আহ্বায়ক হিসেবে থাকছেন। সদস্যসচিব হয়েছেন ফাতিমা তাসনিম। রফিকুল আমীন বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আ-আম জনতা পার্টি। ফাতিমা তাসনিম বলেন, রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচার সরকার গঠন হবে। আমরা আওয়ামী স্বৈরাচার দলকে দেশ থেকে বিতাড়িত করেছি। সামনেও আমরা কাউকে স্বৈরাচার হতে দেব না।
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।