Web Analytics

পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই উপসহকারী সচিব—নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জনগণ-পর্যায়ে সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র সচিব বাংলাদেশের সংস্কার নিয়ে অবগত করেন। বাণিজ্য ঘাটতি কমানোর প্রচেষ্টার কথাও জানান। মার্কিন প্রতিনিধিরা দ্রুত দৃশ্যমান পদক্ষেপের দিকে তাগাদা দেন। কেননা সময় ৯০ দিন। পররাষ্ট্রসচিব এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ ৯০ দিনের বিরতিকে কোনোভাবেই ‘স্থগিত’ হিসেবে দেখছে না বরং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে পারস্পরিক স্বার্থে নতুন পরিস্থিতির সমাধান খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করছে। সম্প্রতি ইউএসএইড কর্তৃক স্বাস্থ্য ও কৃষি খাতে অর্থায়ন হ্রাসের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান পররাষ্ট্র সচিব। আসন্ন রোহিঙ্গা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সমর্থন ও অংশগ্রহণ কামনা করেন।

18 Apr 25 1NOJOR.COM

পররাষ্ট্র সচিবের আসন্ন রোহিঙ্গা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সমর্থন ও অংশগ্রহণ কামনা

নিউজ সোর্স

পররাষ্ট্র সচিবের আসন্ন রোহিঙ্গা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সমর্থন ও অংশগ্রহণ কামনা

বৃহস্পতিবার পররাষ্ট্রসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই উপসহকারী সচিব—দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর অ্যান্ড্রু হেরাপ। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ও অন্যান্য মার্কিন কূটনীতিকও উপস্থিত ছিলেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।