Web Analytics

গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মিয়ানমার বংশোদ্ভূত নূর মোস্তফার শাহাদাতের স্বীকৃতি ও শহীদ পরিবারকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ‘স্যাড’ ও ‘জুলাই রেকর্ডস’। জানা গেছে, শহীদ মোস্তফার জন্ম বাংলাদেশে, তবে তার পরিবারের পূর্ব নিবাস আরাকানে। তার বাংলাদেশী জন্ম সনদও রয়েছে। হাসান এনাম বলেন, এটি এই জাতির জন্য লজ্জার যে একজন জুলাই শহীদের স্বীকৃতির জন্য আমাদের মানববন্ধন করতে হচ্ছে, স্মারকলিপি দিতে হচ্ছে। আমরা জেনেছি জুলাইয়ের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি শহীদ নূর মোস্তফার নাম শহীদদের তালিকা থেকে বাদ দিয়েছে। উমামা ফাতেমা বলেন, আমরা পূর্বেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে শহীদ নূর মোস্তফার স্বীকৃতির জন্য স্মারকলিপি দিয়েছিলাম। এছাড়াও তার পরিবারকে সম্মানসূচক নাগরিকত্বের দাবি জানিয়েছিলাম। জুলাই শহীদদের এবং আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

18 Apr 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে মিয়ানমার বংশোদ্ভূত শহীদ নূর মোস্তফার স্বীকৃতি এবং পরিবারসহ নাগরিকত্ব দেওয়ার দাবিতে মানববন্ধন

নিউজ সোর্স

n/a 18 Apr 25

জুলাই শহীদ মোস্তফার স্বীকৃতির দাবিতে ঢাবিতে মানববন্ধন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া নূর মোস্তফার শাহাদাতের স্বীকৃতি ও শহীদ পরিবারকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ‘স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি’ ও ‘জুলাই রেকর্ডস’।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।