Web Analytics

কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি রয়েছেন। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, মেদান ইম্বি দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। এখানকার অনেক দোকানঘরের উপরের তলা ভাড়া দিয়ে অবৈধ অভিবাসীরা বসবাস করত। জানা গেছে, আটকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া এবং ওয়ার্কিং ভিজিট পাসের অপব্যবহার। শাবান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অভিবাসন আইন মেনে চলতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

19 Apr 25 1NOJOR.COM

মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

নিউজ সোর্স

মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।