Web Analytics

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহরিন সারা মনসুরকে দুবাইয়ে ৪৫ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন বলে একটি তথ্য আওয়ামী সেল থেকে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আমার নাম সম্পত্তির দলিলপত্রে বাবা হিসেবে দেখানো হয়েছে। এটা খুবই দুঃখজনক যে সজীব ওয়াজেদ জয় এমন একটি বিষয় নিয়ে কথা বলছেন। আহসান এইচ মনসুর বলেন, এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামী ও সন্তানদের সাথে থাকে। তার বয়স প্রায় ৪০ বছর। সে নিজেই এমন একটি বাড়ি কিনতে পারে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই।

11 Jun 25 1NOJOR.COM

দুবাইয়ে মেয়ের বিলাসবহুল ফ্ল্যাটের বিষয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামী ও সন্তানদের সাথে থাকে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে। তাদের সম্পদ জব্দ এবং ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসরায়েল এ পদক্ষেপের নিন্দা জানালেও যুক্তরাষ্ট্র বলেছে, এটি গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সহায়তা করবে না। মন্ত্রীরা নিষেধাজ্ঞাকে তুচ্ছ বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র হামাস-সম্পৃক্ততার অভিযোগে কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপ বসতকারীদের সহিংসতা রোধ এবং আন্তর্জাতিক আইন রক্ষায় নেওয়া হয়েছে।

মাইক্রোসফট সিইও সত্য নাদেলা জানিয়েছেন, কোড লেখা সহজ হলেও এআই যুগে এখনো মৌলিক দক্ষতা যেমন কম্পিউটেশনাল চিন্তা ও সিস্টেম ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিবিদ সাজ্জাদ খানের সঙ্গে আলাপে তিনি তরুণদের সফটওয়্যার আর্কিটেক্টের মতো চিন্তা করতে শেখার পরামর্শ দেন। মাইক্রোসফট এআই দিয়ে ৩০% পর্যন্ত কোড লেখার কাজ করালেও কাঠামো তৈরি করছে মানুষই। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ২০২৬ সালের মধ্যে ৫ লাখ মানুষকে প্রশিক্ষণের লক্ষ্য নিয়েছে মাইক্রোসফট, যার অংশ ‘এআই ক্যাটালিস্টস’ প্রকল্প ও ২০টি বিশেষ এআই ল্যাব।

গ্রীষ্মের প্রচণ্ড গরমে অতিরিক্ত ঘামের ফলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, যা ক্লান্তি, মাথা ঘোরা ও ত্বক শুষ্কতার কারণ হয়। শসা, পালংশাক ও টমেটোর মতো উচ্চ পানীয় উপাদানসমৃদ্ধ সবজি শরীরের পানির ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। শসা সূর্যপোড়ার জ্বালা কমায়, পালংশাক ত্বক ও চোখের জন্য জরুরি পুষ্টি দেয়, আর টমেটো UV রশ্মি থেকে ত্বক রক্ষা করে। এসব সবজি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীরের সজীবতা বজায় থাকে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।

ইলিশের প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। কুয়াকাটা উপকূলের হাজারো জেলে সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছেন। ট্রলার, জাল ও ইঞ্জিন মেরামতের কাজ চলছে পুরোদমে। অনেক জেলে অভিযোগ করেছেন, নিষেধাজ্ঞার সময় পর্যাপ্ত সহায়তা পাননি। প্রশাসন কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেছে। কর্মকর্তারা আশা করছেন, এতে মাছের মজুত বাড়বে এবং জেলেরা ভালো ইলিশ পাবেন। সমুদ্রে নামার আগে লাইফ জ্যাকেট, স্যাটেলাইট ফোন বহন ও আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন, লিচু বিক্রেতা আনিসুর রহমান (৫৫), সাবেক বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) ও মেয়ে পূর্ণতা (৮)। স্থানীয়রা জানান, সকালে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর। আর মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে পাবনা যাচ্ছিলেন মফিজুল। তিনি মুন্নার মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থামিয়ে লিচু দরদাম করছিলেন। এ সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান চারজনকে চাপা দিয়ে চলে যায়। এতে আহত হন চারজন। এরমধ্যে তিন জন মারা যান।

11 Jun 25 1NOJOR.COM

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে জানা গেছে, বুধবার ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। এতে বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ ১৫ শহরেরও মধ্যেও নেই ঢাকা। জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে তালিকায় শীর্ষ ২ নম্বরে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। এছাড়া ৯৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ১৮ নম্বরে অবস্থান করছে ঢাকা। বাতাসের এই মান ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।

11 Jun 25 1NOJOR.COM

বৃষ্টিতে রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। এতে বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ ১৫ শহরেরও মধ্যেও নেই ঢাকা।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ১২ ক্যাটাগরির ২১০ শূন্যপদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। পদগুলোতে সহকারী পরিচালক, নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা অধিক্ষক, নিরাপত্তা অপারেটর, সশস্ত্র নিরাপত্তাপ্রহরী প্রভৃতি রয়েছে। বয়সসীমা পদ অনুসারে ৩২ থেকে ৩৫ বছর পর্যন্ত। বেতন ৮,২৫০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ২৯ জুন ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি গ্রেড অনুযায়ী নির্ধারিত।

এমআরপি - সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে অফিসার পদে নিয়োগ দেবে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। পূর্ণকালীন এই পদে ২৫ থেকে ৩০ বছর বয়সী নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ফুডওয়্যার, লেদার বা লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই। কর্মস্থল গাজীপুরের কালিয়াকৈরে। আগ্রহীরা আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন যৌথ আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের আগামী জাতীয় নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা নিতে বলেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হওয়ার সম্ভাব্য সময় ঘোষণা করার পর, বিএনপি নেতারা আলোচনা করে কঠোর অবস্থান থেকে নমনীয় অবস্থানে এসেছে। খালেদা জিয়া সরাসরি সরকারের সঙ্গে বিরোধ এড়াতে এবং মতবৈষম্য গোপনে সমাধানের নির্দেশ দেন। তারেক রহমান Dr. ইউনূসের সঙ্গে নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।

প্যানেল আইনজীবী পদে লোকবল নিয়োগ দিচ্ছে এনআরবিসি ব্যাংক পিএলসি। আবেদনের জন্য প্রার্থীদের এলএলবি ডিগ্রি এবং কমপক্ষে পাঁচ বছরের আইনগত অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা নির্দিষ্ট নয় এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এটি একটি ফুল টাইম চাকরি, কাজের স্থান নির্ধারিত নয়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আগ্রহী প্রার্থীদের ১৪ জুন ২০২৫ সালের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের নির্দেশনা হলো, ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ১১ জুন সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। বুধবার অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি পাবেন।

11 Jun 25 1NOJOR.COM

গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ১১ জুন সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার এডি শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বুধবার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজপালন করতে সৌদি আরবে গিয়ে সর্বশেষ মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮)। এ নিয়ে হজপালনে গিয়ে এখন পর্যন্ত ২২ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ২০ জন পুরুষ ও নারী দুইজন। আরো জানিয়েছে, যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় মৃত্যু হয়েছে ১৪ জনের, মদিনায় ৭ জন ও আরাফায় ১ জন।

11 Jun 25 1NOJOR.COM

চলতি বছর হজপালন করতে সৌদি আরবে গিয়ে সর্বশেষ মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮)। এ নিয়ে হজপালনে গিয়ে এখন পর্যন্ত ২২ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চাওয়া টিউলিপের চিঠি পেয়েছি। এটি একটি লিগ্যাল ইস্যু এবং লিগ্যাল ওয়েতে সমাধান করা হবে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ সিদ্দিক ছিলেন না। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আগামী ১৩ জুন সকালে অনুষ্ঠিত হবে। এই বৈঠকের কোনো ফরমেট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে।

11 Jun 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চাওয়া টিউলিপের চিঠি পেয়েছি। এটি একটি লিগ্যাল ইস্যু এবং লিগ্যাল ওয়েতে সমাধান করা হবে: প্রেস সচিব

গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীও রয়েছেন। জাতিসংঘের মতে, এখন দুর্ভিক্ষে পড়ার আশঙ্কায় রয়েছে গাজায়। গাজা সরকারের তথ্য অফিস জানায়, ত্রাণ নিতে গিয়ে ইসরাইলী বর্বর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ বিতরণ কেন্দ্রগুলোকে ‘মানব কসাইখানা’ বলে অভিহিত করেছেন। কারণ গত ২৭ মে থেকে জিএইচএফ নামক সংস্থাটির ত্রাণ কার্যক্রম শুরুর পর থেকেই ১৫০ জনেরও বেশি মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন, আর আহত হয়েছেন প্রায় ১৫০০ জন।

11 Jun 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীও রয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেকোনো সিদ্ধান্তের পেছনে প্রজন্মব্যাপী দ্বন্দ্ব মেটানোর লক্ষ্যেই কাজ করছেন। তিনি বলেন, ‘ট্রাম্প এমন একজন নেতা যিনি এমনসব আলোচনার সুযোগ সৃষ্টি করেছেন, যা একসময় অকল্পনীয় ছিল। এটি তাঁর কূটনৈতিক দক্ষতারই প্রমাণ’। ব্রুস জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া পাকিস্তানি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের বৈঠক হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত-পাকিস্তান সীমান্তে চলমান যুদ্ধবিরতির প্রতি ওয়াশিংটনের সমর্থনের বিষয়টি বৈঠকে পুনর্ব্যক্ত করেছেন মার্কিন কর্মকর্তা।

11 Jun 25 1NOJOR.COM

ভারত ও পাকিস্তানের উত্তেজনা স্থিতিশীলতায় আনতে কূটনৈতিকভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, সম্প্রতি বৈঠক করেছে পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে।

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীরা। ভোর সাড়ে ৬টার দিকে স্টেশনের দুই পাশে লাল নিশান দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। অবরোধের কারণে স্টেশনের কাছে রাজশাহী থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা সাগরদাঁড়ি ট্রেন ও ঢাকাগামী মধুমতি, বনলতা, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থেমে রয়েছে। ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

11 Jun 25 1NOJOR.COM

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীরা।

তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনার পর রাশিয়া ও ইউক্রেন মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দিদের একটি বিনিময় সম্পন্ন করেছে। এর আগের দিন, ২৫ বছরের নিচে বয়সিদের নিয়ে প্রথম ধাপের বন্দি বিনিময় সম্পন্ন হয়। ভলোদিমির জেলেনস্কি বলেন, আজ আমাদের গুরুতর আহত ও অসুস্থ সেনাদের রাশিয়ার বন্দিদশা থেকে ফেরানোর প্রথম ধাপ শুরু হলো। তাদের প্রত্যেকেরই অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। আমরা আমাদের সব বন্দিকে খুঁজে বের করে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বন্দিদের বেলারুশে নেওয়া হয়েছে—যে দেশটি উভয় যুদ্ধে জড়িত দেশের সীমানায় অবস্থিত—সেখান থেকে তাদের রাশিয়ায় ফিরিয়ে এনে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

11 Jun 25 1NOJOR.COM

তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনার পর রাশিয়া ও ইউক্রেন মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দিদের একটি বিনিময় সম্পন্ন করেছে।

মঙ্গলবার রাতে যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান লিটনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক জখম করে। এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহতের পিতা আজগর আলী জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আ. মমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল আমার ছেলে লিটনের। এর জেরে এই হত্যা।

11 Jun 25 1NOJOR.COM

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় উত্তরা আর্মি ক্যাম্প এবং ট্রাফিক পুলিশ যৌথভাবে ঈদ-পরবর্তী ফিরতি যাত্রায় যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স ও হেলমেটবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি এবং অবৈধ লাইসেন্স সংক্রান্ত অভিযোগ মোকাবেলায় একটি চেকপোস্ট স্থাপন করে। এই যৌথ অভিযান ১০ জুন রাত ১০ ঘটিকা হতে ১১টা ৩০ পর্যন্ত উত্তরার বিএনএস সেন্টার সংলগ্ন ঢাকা বর্হিগমন সড়কে পরিচালিত হয়। অভিযানে সর্বমোট ১১টি মামলা করা হয় এবং ৩১ লাথ টাকা জরিমানা আদায় করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনিয়ম ও অপরাধ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

11 Jun 25 1NOJOR.COM

মঙ্গলবার উত্তরার বিএনএস সেন্টার সংলগ্ন সড়কে আর্মি ক্যাম্প ও ট্রাফিক পুলিশ চেকপোস্ট স্থাপন করে। অভিযানে সর্বমোট ১১টি মামলা করা হয় এবং ৩১ লাথ টাকা জরিমানা আদায় করা হয়।

গণঅভ্যুত্থানে মাগুরার মহম্মদপুরের দুই ছাত্র আহাদ ও সুমন হত্যা মামলার অন্যতম আসামি মাগুরা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ প্রসঙ্গে ওসি মোঃ রাসেল মুন্সি জানান, আন্দোলনের সময় দুই শিক্ষার্থী আহাদ ও সুমন হত্যা মামলার এজহারভুক্ত আসামি শামীম মিয়া। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মাগুরা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

11 Jun 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে মাগুরার মহম্মদপুরের দুই ছাত্র আহাদ ও সুমন হত্যা মামলার অন্যতম আসামি মাগুরা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভ্যান ভার্শ সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে বলেন, আমরা বাংলাদেশকে একটি প্রধান অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে চিহ্নিত করেছি। এয়ারবাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী এবং প্রতিষ্ঠানটিকে লাভজনক করে তুলতে চায়। তিনি বলেন, বছরে ৮০০টি বিমান সরবরাহকারী এয়ারবাসের হেলিকপ্টার ও যুদ্ধবিমান তৈরিরও অভিজ্ঞতা রয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ বিমানের বহর আধুনিকায়নের সব প্রস্তাব শোনার জন্য আমি প্রস্তুত, তবে কোনো সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া হবে না। ভ্যান ভার্শ জানান, যদি বাংলাদেশ বিমানে এয়ারবাস যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে মোট অর্থের ৮৫ শতাংশই এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) অর্থায়নের মাধ্যমে মেটানো যাবে।

11 Jun 25 1NOJOR.COM

আমরা বাংলাদেশকে একটি প্রধান অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে চিহ্নিত করেছি। এয়ারবাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী এবং প্রতিষ্ঠানটিকে লাভজনক করে তুলতে চায়: ভ্যান ভার্শ

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার নলমূড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকার সেলিম ফরাজীর ছেলে আলিফ (৬) ও চরসামন্তসার এলাকার মো.রাসেল সরদারের ছেলে আব্দুর রহমান(৫)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, দুপুরে আলাদা আলাদা সময়ে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

11 Jun 25 1NOJOR.COM

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

জামালপুরে একটি বিনোদন পার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে পানিতে লাফ দিতে গিয়ে ইমতিয়াজ ওরফে আকুল মিয়া (২৫) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তিনি সরিষাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সংশ্লিষ্ট স্বপ্নীল পার্কের মালিক রহুল আমিন বলেন, পার্কে দর্শনার্থীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কিন্তু সবার অগোচরে ওই যুবক টাওয়ারে উঠে যান, সেখান থেকে লাফ দেন। ঘটনার সময় পার্কে আমি ছিলাম না।

11 Jun 25 1NOJOR.COM

জামালপুরে একটি বিনোদন পার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে পানিতে লাফ দিতে গিয়ে ইমতিয়াজ ওরফে আকুল মিয়া (২৫) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। 

কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে টুটুল (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে অজ্ঞাতরা। মধুপুর ইটভাটা বাজারের পাশে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। পুলিশ জানায়, অন্ধকারে ওত পেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ করে টুটুলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টুটুলের পরিবারের দাবি, তার কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে এলাকায় গোষ্ঠীগত কিছু পুরোনো বিরোধ নিয়ে তিনি মাঝে মধ্যে উদ্বেগ প্রকাশ করতেন। পরিবারের ধারণা, সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

11 Jun 25 1NOJOR.COM

কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে টুটুল (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে অজ্ঞাতরা। 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত ১২ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে। আগামী বছর আরও দাম বাড়বে। তিনি বলেন, সরকার চামড়ার পুরনো ঐতিহ্য ফিরে আনার চেষ্টা করছে। চামড়া সংরক্ষণ না করে পচিয়ে ফেললে সে দায়িত্ব সরকারের না। আরো বলেন, সরকার বিগত সময়ের সিন্ডিকেট ভাঙার জন্য ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি সঠিকভাবে চামড়া সংরক্ষণ করার জন্য বিভিন্ন স্থানে লবণ সহায়তা দিয়েছে। এ ছাড়া চামড়া পাচার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

11 Jun 25 1NOJOR.COM

বিগত ১২ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে। আগামী বছর আরও দাম বাড়বে: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন। তবে ওই সময়ে দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকে। তিনি আগেই বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। তাই আজকের এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজনের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, যথাসময়ে নির্বাচন না দিলে আন্দোলনে যেতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে নির্ধারিত সময়ে নির্বাচন দিতে।

11 Jun 25 1NOJOR.COM

যথাসময়ে নির্বাচন না দিলে আন্দোলনে যেতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে নির্ধারিত সময়ে নির্বাচন দিতে: মাহবুবের রহমান শামীম

গণঅধিকার পরিষদের শাকিল উজ্জামান বলেন, কোটা আন্দোলনের মূল নায়ক গণঅধিকার পরিষদের ভিপি নুর। সে সময় আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলায় আমাদের তথা তার মতের বিরোধী দলের নেতাকর্মীরা ঘুম, খুন, নির্যাতন ও জেল-জুলমের শিকার হয়েছেন। খুনি হাসিনার দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের দাবি করছি। তিনি বলেন, সরকার নির্বাচনের যে সময়টির কথা জানিয়েছেন সেটি প্রাকৃতিক দুর্যোগ, গরম, পাবলিক পরীক্ষার সময়। এ সময়ে জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে উপযুক্ত সময়। আরও বলেন, স্বৈরাচার পতনের দীর্ঘ কয়েক মাস পার হলেও দেশে মব বন্ধ হয়নি। সিএনজি-বাস-ট্রাক স্ট্যান্ড ইত্যাদি স্থানে চাঁদাবাজি, দখলবাজি বেড়ে গেছে। শাকিল এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান!

11 Jun 25 1NOJOR.COM

সরকার যে সময়টির কথা জানিয়েছেন সেটি প্রাকৃতিক দুর্যোগ, গরম, পাবলিক পরীক্ষার সময়। এ সময়ে জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই। জানুয়ারি বা ফেব্রুয়ারি উপযুক্ত সময়: শাকিল উজ্জামান

পদ্মা নদীর প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরায় ২০০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে, ফলে ৫০০টির বেশি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান হুমকির মুখে পড়েছে। ঈদের দিন শুরু হওয়া ভাঙন দুই দিন ধরে চলেছে। বাসিন্দারা ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা দেওয়া হচ্ছে এবং স্থায়ী বাঁধ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ইউনিয়নের ৭০ ভাগ নদীতে বিলীন হয়ে যেতে পারে।

জামায়াত নেতা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেকেরই পরিকল্পনা আওয়ামী স্টাইলে নির্বাচন করা। আওয়ামী স্টাইলে নির্বাচন হলে জুলাইযুদ্ধে মানুষের জীবন দেয়ার প্রয়োজন ছিল না। তিনি বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। আরো বলেন, ‘জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে। সরকারের ভিতরে থেকে সরকারের সকল সুবিধা ভোগ করে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যারা, তাদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

11 Jun 25 1NOJOR.COM

প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেকেরই পরিকল্পনা আওয়ামী স্টাইলে নির্বাচন করা: রফিকুল ইসলাম

নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএনডিপি রুল অফ ল’ কনফারেন্সে, বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের জুলাই-আগস্টের যুব নেতৃত্বাধীন বিক্ষোভের সাহসী প্রতিরোধকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগ তাকে বিচারব্যবস্থায় সমতা ও স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য রূপান্তরমূলক সংস্কারের লক্ষ্যে কাজ করতে অনুপ্রাণিত করে, যদিও মামলার ধীরগতি ও রাজনৈতিক প্রভাব চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। তিনি বিচার ও মানবাধিকার সংস্কারে ইউএনডিপি ও জাতিসংঘের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি। এতে করে লন্ডন সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রেস সচিব এক পার্লামেন্টে মেম্বারের সূত্র ধরে বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডায় আছেন। বৈঠকের চেষ্টা করছেন জানিয়ে প্রেস সচিব বলেন, সময় ও শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।

11 Jun 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি। এতে প্রধান উপদেষ্টার সঙ্গে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মঙ্গলবার কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বলেছেন, বাংলাদেশের প্রয়োজন হলে আমরা সহায়তা প্রদান করতে পেরে খুশি হব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারে সমর্থন প্রয়োজন হলে। গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় সদস্য দেশগুলিকে সমর্থন করা আগামী পাঁচ বছরে সংস্থাটির অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান বচওয়ে। বচওয়ে বলেন, কমনওয়েলথের অনেক সদস্য জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত। আমরা তাদের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পেতে সাহায্য করার চেষ্টা করব।’ প্রধান উপদেষ্টা তাকে খেলাধুলায় যুবকদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কাজ করার আহ্বান জানান।

11 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশের প্রয়োজন হলে আমরা সহায়তা প্রদান করতে পেরে খুশি হব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারে সমর্থন প্রয়োজন হলে: কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, এদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাকে গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। আরও বলেন, আমরা প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছি। এ লড়াইয়ে আমরা সফল হচ্ছি। অ্যাটর্নি জেনারেল বলেন, সবাই আমাকে মাদক ও দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা শৈলকুপাকে মাদকমুক্ত করে গড়ে তুলব।

11 Jun 25 1NOJOR.COM

এদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাকে গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন: আসাদুজ্জামান

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে ও স্পটলাইট অন করাপশন—এই তিন দুর্নীতিবিরোধী সংস্থা যুক্তরাজ্য সরকারের প্রতি বাংলাদেশ থেকে পাচার হওয়া অবৈধ অর্থ জব্দ ও ফেরতের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা ও সম্পদ পুনরুদ্ধারে জোরালো প্রচেষ্টার দাবি জানায়। তদন্তে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে £৪০০ মিলিয়নের বেশি সম্পদ রয়েছে। যুক্তরাজ্যকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

জিওপি নেতা আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সারাদেশে গণহত্যা চালিয়েছিল। অথচ তাদের অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ তাদের শেল্টারও দিচ্ছেন। কিশোরগঞ্জেও এই চিত্র বিদ্যমান। ছাত্র-জনতার ওপর গুলি চালানো ডেভিলদের নতুন ও পুরাতন দলের নেতারা শেল্টার দিচ্ছেন। আওয়ামী লীগের এসব ডেভিলদের কাছ থেকে মূলত বড় অংকের টাকা নিয়ে সমঝোতা করে তাদেরকে তারা রক্ষা করছেন। তিনি বলেন, আমাদের আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে সেসব ডেভিলদের যেন আটক করা হয়। হানিফ উপদেষ্টা পরিষদের একটা অংশকে পশ্চিমের দালাল উল্লেখ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, ভারতের বিরুদ্ধেও ছিল।

11 Jun 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সারাদেশে গণহত্যা চালিয়েছিল। অথচ তাদের অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ তাদের শেল্টারও দিচ্ছেন: আবু হানিফ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে জয়ের বিপুল প্রত্যাশা নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামলেও ২-১ গোলের হারে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে।’ আরো লেখেন যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এ সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়।

11 Jun 25 1NOJOR.COM

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ২-১ গোলের হারে মাঠ ছেড়েছে বাংলাদেশ। আসিফ মাহমুদ লিখেছেন, বাংলাদেশ ভালো খেলেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য সাক্ষাৎ করেছেন। এর আগে, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স। সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে। জানা গেছে, যুক্তরাজ্য সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

11 Jun 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য সাক্ষাৎ করেছেন। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এবার দেশে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কুরবানি হয়েছে। যা গত ২০২৪ সালের কুরবানি ঈদে ছিল ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি পশু। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব মতে, কুরবানিকৃত ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশুর মধ্যে গরু ও মহিষ ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি, ছাগল ও ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি ও অন্যান্য ৯৬০টি। এবার সবচেয়ে কম পশু কুরবানি হয়েছে সিলেট বিভাগে। এ সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি। এরপর কম পশু কুরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে। এ সংখ্যা ৩ লাখ ৮৩ গাজার ১৬২টি। সবচেয়ে বেশি পশু কুরবানি হয়েছে রাজশাহী বিভাগে। এ সংখ্যা ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি গবাদি পশু।

11 Jun 25 1NOJOR.COM

এ বছর ঈদুল আজহায় দেশে ৯১ লাখের বেশি পশু কুরবানির তথ্য দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। যা গত বছরের তুলনায় প্রায় পৌনে ১৩ লাখ কম।

মাদারীপুরে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন- জেলা আহ্বায়ক আশিকুর ইসলাম (২৩) ও কিরণ আক্তার। (২৬) তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, যাত্রাবিরতির সময় ছাত্রদের লক্ষ্য করে কটূক্তিমূলক মন্তব্য করেন একটি বাসের কর্মীরা। এর প্রতিবাদ করতে ওই বাসে ওঠেন কয়েকজন ছাত্র। এ সময় বাসের কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের শ্রমিক ও রেস্তোরাঁর কর্মীরা বৈষম্যবিরোধী নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।

11 Jun 25 1NOJOR.COM

মাদারীপুরে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুন সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকের কোনো নির্দিষ্ট ফরমেট নেই, তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন সময়সূচি, সংস্কার ও জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে। এই তথ্যটি ১০ জুন লন্ডনের স্থানীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রকাশ করা হয়।

এসএসসি ২০২৫ পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্রের ওএমআর অংশ বৃষ্টির ক্ষতি থেকে রক্ষার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ওএমআর শিট যাতে ভিজে না যায়, সে জন্য পলিথিনে মোড়ানো অবস্থায় বোর্ডে জমা দিতে বলা হয়েছে। ফলাফল প্রক্রিয়ায় ব্যাঘাত এড়াতে এই সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত নির্দেশনায় বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান পরীক্ষক ও কর্মকর্তাদের বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে দেখে যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

11 Jun 25 1NOJOR.COM

বৃষ্টির ক্ষতি থেকে ওএমআর রক্ষায় জরুরি নির্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

জামায়াতে ইসলামী ও ন্যাশনাল রিপাবলিক পার্টিকে সমঝোতায় আসন দেওয়া হবে এরকম আলোচনা আছে, এই কথার জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এগুলো বিষয়ে আমার কোনো ধারণা নাই। আলোচনা থাকতে পারে। এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে সেক্রেটারি জেনারেল হিসেবে আমার জানা নাই। রাজনীতিতে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে শেষ কথা বলতে কিছু নাই। চরমবিরোধী দল তার সঙ্গেও এলায়েন্স হয়ে যায়। শরিকদের কিছু কিছু আসন বিএনপি ছেড়ে দেবে-এমন প্রশ্নের জবাবেতিনি বলেন, ‘এটা সংসদীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক, এটা ন্যাচারাল এটা হওয়া উচিত। আমরা নির্বাচনের পর একটা জাতীয় সরকার করব।’ তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিপীড়ক হিসেবে সব সম্ভাবনাই নাখচ করেছেন মহাসচিব।

11 Jun 25 1NOJOR.COM

শরিকদের কিছু কিছু আসন বিএনপি ছেড়ে দেবে-এমন প্রশ্নে ফখরুল বলেন, এটা সংসদীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক, এটা ন্যাচারাল হওয়া উচিত। আমরা নির্বাচনের পর একটা জাতীয় সরকার করব।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান বুধবার জামিনে মুক্তি পেতে পারেন—এমন জল্পনা তীব্র হচ্ছে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, আদালত যদি জামিন দেন, তারা এর বিরোধিতা করবেন না, কারণ এটি ইমরান খানের আইনি অধিকার। পিটিআই নেতা গওহর আলী খান জানিয়েছেন, ১১ জুন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আপিল ও জামিনের শুনানি অনুষ্ঠিত হবে, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ দিন হতে পারে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে চূড়ান্ত হয়, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক। ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণার পর সরকারের পক্ষ থেকেই আলোচনার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। কয়েকদিন ধরে আলোচনা চললেও সরকার ও বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। বৈঠকটি ১৩ জুন লন্ডনের ডোরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হবে। বিএনপি নেতারা মনে করেন, এটি রাজনৈতিক উত্তেজনা প্রশমনে ও ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব রাখতে পারে।

ঈদুল আজহার চারদিনের ছুটি শেষে ১০ জুন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। মাছ রপ্তানির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া। ৬ থেকে ৯ জুন পর্যন্ত সকল ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে আগেই ছুটির বিষয়টি জানানো হয়েছিল। ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির সময় যাত্রী চলাচলে কোনো বাধা ছিল না।

ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভের মধ্যে রাজ্য প্রশাসনের সঙ্গে পরামর্শ না করেই সেনা মোতায়েন করায় ক্যালিফোর্নিয়া তার বিরুদ্ধে মামলা করেছে। সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন। এতে সেনাবাহিনীকে কেন্দ্র নয়, রাজ্য প্রশাসনের অধীনে পরিচালনার দাবি জানানো হয়েছে। গভর্নর গ্যাভিন নিউজম ও অ্যাটর্নি জেনারেল রব বন্টা এই মোতায়েনকে অবৈধ বলে মন্তব্য করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান নিশ্চিয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। শিগগিরই ফিরবেন। বিএনপি মহাসচিব বলেন, আমি প্রথম দিন বলেছি, টাইম ইজ নট গুড ফর ইলেকশন। এপ্রিল মাস, আপনার রোজার মাস, রোজ শেষ হবে, ঈদ শেষ হবে। এর কয়েক দিন পরে নির্বাচন। আপনি ভাবেন রোজার মাসটায় প্রার্থীদের কী অবস্থা হবে…রাজনৈতিক কর্মীদের কী অবস্থা হবে? আমি নিজেই এখন চিন্তিত যে, প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। ইটস নো জোক। এটা বিরাট ব্যাপার। প্রার্থীদের ব্যয় দ্বিগুন হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা চিৎকার করি অর্থ ব্যয় কমাতে হবে, ওই সময় হলে তো ব্যয় বাড়বে।’ আরো বলেন, বাংলাদেশের বেশির ভাগ সময়ে ডিসেম্বর-নভেম্বর-জানুয়ারির মধ্যে নির্বাচন হয়েছে। দুবার বোধহয় হয়েছে ভিন্ন সময়ে, দুই ইলেকশনই ঝামেলা ছিল।’

10 Jun 25 1NOJOR.COM

তারেক রহমান নিশ্চিয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। শিগগিরই ফিরবেন: মির্জা ফখরুল

জাতীয় নাগরিক পার্টি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ২১ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছে। কমিটির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম সরকার, যুগ্ম সমন্বয়কারী যথাক্রমে মাসুদ আলম, বিল্লাল হোসেন, তানভীর হোসেন সুমন, জুনায়েদ বোগদাদি। কমিটির সদস্যরা হলেন-রাশেদুল ইসলাম রাছেল, মাজহারুল ইসলাম, আজিজুর রহমান চৌধুরী, রবিউল ইসলাম, এনামুল হক, আবু বকর, সাইদুল ইসলাম, খাইরুল আলম, রাশেদুল আলম রকি, জিয়াউর রহমান, মরিয়ম বিবি, এনামুল হক, মেহেদী হাসান, সোহেল রানা সোহরাব, বোরহান উদ্দিন চৌধুরী ও ইমান উদ্দিন প্রমুখ।

10 Jun 25 1NOJOR.COM

জাতীয় নাগরিক পার্টি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ২১ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছেন।

চলমান তীব্র গরমের মধ্যেই মঙ্গলবার ভোরে হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে যায় পঞ্চগড়, যা অবাক করেছে স্থানীয়দের। প্রাকভোর থেকে সকাল ৮টা পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যায়, যদিও তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অনেকেই জানান, গ্রীষ্মকালে এমন আবহাওয়া আগে দেখেননি। আবহাওয়াবিদরা জানান, বাতাসে ধুলোর পরিমাণ বেড়ে যাওয়ায় কুয়াশা তৈরি হয়েছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১৪ জুন থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া কর্তৃপক্ষ, যা তাপপ্রবাহ থেকে স্বস্তি আনতে পারে।

গাজায় স্কুল ও ধর্মীয় স্থানে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে ‘নিধন’ অপরাধ করেছে ইসরায়েল, এমন অভিযোগ করেছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। রিপোর্টে বলা হয়েছে, গাজায় ৯০ শতাংশের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও অর্ধেকের বেশি ধর্মীয়-সাংস্কৃতিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। হামলাগুলোকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এতে ফিলিস্তিনিদের জীবন ও শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে। আগামী ১৭ জুন এই রিপোর্ট জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপন করা হবে, যদিও ইসরায়েল পরিষদ থেকে বের হয়ে গেছে।

পাকিস্তান ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রতিরক্ষা বাজেট ২০% বাড়িয়ে ২.৫৫ ট্রিলিয়ন রুপি (৯ বিলিয়ন ডলার) করেছে, যদিও সামগ্রিক সরকারি ব্যয় ৭% কমানো হয়েছে। সম্প্রতি ভারতের সঙ্গে সংঘর্ষের পর এই সিদ্ধান্ত এসেছে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে তিন দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাত ছিল। কাশ্মীরে হামলার ঘটনায় শুরু হওয়া এই লড়াই শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে গড়ায়। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা ব্যয়ের এই বৃদ্ধি উন্নয়ন খাতে কাটছাঁটের মাধ্যমে সামাল দেওয়া হবে।

গাজার প্রথম মহিলা জেলে মাদলিন কুলাবের নামে নামকরণ করা সহায়তা জাহাজ ‘মাদলিন’-এর যাত্রা তিনি আশায়-আশঙ্কায় অনুসরণ করছিলেন। তবে শেষ পর্যন্ত ইসরায়েলি বাহিনী তা আটক করে গ্রেটা থুনবার্গসহ ১২ জনকে গ্রেপ্তার করে। কুলাবের মতে, এই উদ্যোগ গাজার নিরবচ্ছিন্ন কষ্টের প্রতিচ্ছবি। হতাশ হলেও তিনি মনে করেন, বিশ্ব মানবতার বার্তা পেয়েছে। তবে গাজার অবরোধ, দুর্ভিক্ষ ও যুদ্ধের অসহনীয় বাস্তবতা তাঁর জীবনে থামছেই না।

অস্ট্রিয়া তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে গ্রাজের একটি হাইস্কুলে সংঘটিত ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পর। সেখানে ২১ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থী আটজন ছাত্রছাত্রী ও এক শিক্ষককে হত্যা করে নিজেকেও গুলি করে। ঘটনাটিকে দেশটির ইতিহাসের এক “অন্ধকার দিন” বলে মন্তব্য করেছেন চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার। ঘটনার কারণ এখনও জানা যায়নি। পুরো অস্ট্রিয়া ও ইউরোপ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্কুল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ এই মর্মান্তিক ঘটনার জন্য শোকাহত।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে ইসরায়েলের দুই মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, যার সাথে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ে। নিষেধাজ্ঞার মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ রয়েছে, যা তাদের ব্যক্তিগতভাবে লক্ষ্য করে। যৌথ বিবৃতিতে দুই রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। ইসরায়েল সরকার নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে এবং প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

চীনের গুরুত্বপূর্ণ গাওকাও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের এআই ফিচার বন্ধ করে দিয়েছে। ১.৩ কোটির বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে এই চার দিনের পরীক্ষায়। বাইটড্যান্সের ডুবাও, ডিপসিক, টেনসেন্টের ইউয়ানবাও, আলিবাবার কুয়েন ও কিমি-র মতো প্ল্যাটফর্মগুলো প্রশ্নোত্তর ও ছবি চিনতে পারার মতো সুবিধা স্থগিত করেছে। পরীক্ষার নিরাপত্তায় আরও নেওয়া হয়েছে বায়োমেট্রিক স্ক্যান, এআই নজরদারি ও সিগন্যাল ব্লকার ব্যবস্থাও। পরীক্ষার্থীদের সুবিধায় শহরগুলো ট্রাফিক সুবিধা ও অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে।

10 Jun 25 1NOJOR.COM

বাইটড্যান্সের ডুবাও, ডিপসিক, টেনসেন্টের ইউয়ানবাও, আলিবাবার কুয়েন ও কিমি-র মতো প্ল্যাটফর্মগুলো প্রশ্নোত্তর ও ছবি চিনতে পারার মতো সুবিধা স্থগিত করেছে

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি প্রতিরক্ষা ব্যয় চলতি অর্থবছরেই জিডিপির ২%-এ উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন—ঘোষিত সময়সূচির পাঁচ বছর আগেই—যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে। রাশিয়া ও চীনের হুমকির প্রসঙ্গ তুলে কারনি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। আগামী জি-৭ ও নেটো সম্মেলনের আগে এই ঘোষণা এলো। কারনি মার্কিন প্রতিরক্ষামূলক আধিপত্য ও এফ-৩৫ যুদ্ধবিমান প্রকল্পে নির্ভরতা নিয়েও সমালোচনা করেন।

সোমবার তাহিরপুরে নির্মাণাধীন জাদুকাটা সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেছেন। বক্তারা বলেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ এ চার জেলাবাসীর যাতায়াতের সুবিধার্থে পর্যটন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, সীমান্ত সুরক্ষার লক্ষ্যে জাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন সেতুটির অসমাপ্ত নির্মাণ কাজ দ্রুত শেষ করাটা গণদাবিতে পরিণত হয়েছে। আরো বলেন, কাজের চেয়ে অধিক বিল নিলেও সেতুর নির্মাণ কাজ নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান এখন বন্ধ রেখেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, এলজিইডির দায়িত্বহীনতার কারণে আড়াই বছরে সেতুর নির্মাণকাজ সমাপ্ত করার চুক্তি হলেও গেল সাত বছরেও সেতুটির নির্মাণ কাজ শেষ হয়নি।

10 Jun 25 1NOJOR.COM

নির্মাণাধীন জাদুকাটা সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেছেন।

চট্টগ্রামে তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে নানা উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক আগমনী ইমিগ্রেশন প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। বিমানবন্দরের মেডিকেল টিম কর্তৃক থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচার করা হচ্ছে।

10 Jun 25 1NOJOR.COM

চট্টগ্রামে তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে নানা উদ্যোগ নিয়েছে।

‘আমি নাস্তিক নই’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন ঢাবি চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে শাকিল আহমেদের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রসঙ্গত, প্রায় সাত থেকে আট মাস আগে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে কমেন্ট করা একটি পোস্ট নতুন করে ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন ব্যক্তি তাকে হুমকি দেন। পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন। জানা গেছে, সাত আট মাস পয়গম্বর এবং তাঁর স্ত্রীকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করেন শাকিল। পরে ভুল শিকার করে মুছে ফেললেও তা ছড়িয়ে যায় অনলাইনে!

10 Jun 25 1NOJOR.COM

‘আমি নাস্তিক নই’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন ঢাবি চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ।

হবিগঞ্জের লাখাইয়ে অধিকাংশ সেচ প্রকল্পই ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। তারা নির্ধারিত চার্জের ৩-৪ গুণ বেশি চার্জ আদায় করেছেন। এসব টাকা কেউ কেউ আবার লীগকে সংগঠিত করার জন্য সরকারবিরোধী ষড়যন্ত্রে ব্যবহার করছেন। কৃষকদের অভিযোগ, বিএডিসি সরেজমিন তদন্ত করেছে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। বিএডিসি’র সহকারি প্রকৌশলী ও উপজেলা সেচ কমিটির সদস্য সচিব এএম রাকিবুল হক বলেন, বিষয়টি আমরা একবার তদন্ত করেছি। আরও তদন্ত প্রয়োজন। ইতোমধ্যেই তাকে অতিরিক্ত নেওয়া ধান ফেরত দেয়ার জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে। যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তবে আগামী বছর থেকে তাকে আর দরপত্রে অংশ নিতে দেওয়া হবে না।

10 Jun 25 1NOJOR.COM

রাজনীতি যেন ব্যবসা ও ব্যক্তি কেন্দ্রিক না হয়। আমি সব সময় জনগণের কল্যাণে মানুষের উপকার করার জন্য এসেছি। কাউকে উপকার করতে না পারলেও ক্ষতি করবো না: বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খাঁন

হবিগঞ্জের লাখাইয়ে অধিকাংশ সেচ প্রকল্পই ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। তারা নির্ধারিত চার্জের ৩-৪ গুণ বেশি চার্জ আদায় করেছেন। এসব টাকা কেউ কেউ আবার লীগকে সংগঠিত করার জন্য সরকারবিরোধী ষড়যন্ত্রে ব্যবহার করছেন। কৃষকদের অভিযোগ, বিএডিসি সরেজমিন তদন্ত করেছে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। বিএডিসি’র সহকারি প্রকৌশলী ও উপজেলা সেচ কমিটির সদস্য সচিব এএম রাকিবুল হক বলেন, বিষয়টি আমরা একবার তদন্ত করেছি। আরও তদন্ত প্রয়োজন। ইতোমধ্যেই তাকে অতিরিক্ত নেওয়া ধান ফেরত দেয়ার জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে। যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তবে আগামী বছর থেকে তাকে আর দরপত্রে অংশ নিতে দেওয়া হবে না।

10 Jun 25 1NOJOR.COM

হবিগঞ্জের লাখাইয়ে অধিকাংশ সেচ প্রকল্পই ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। তারা এসব প্রকল্প নিয়ে চার্জ উত্তোলনে কৃষকদের ওপর স্টিমরোলার চালিয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। এদিকে লন্ডনে আগামী ১৩ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে।

10 Jun 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ।

এক ভিডিওতে দেখা যায়, দেশে ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিয়ার্ক বিমানবন্দরে এক ভারতীয় শিক্ষার্থী পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। সেখানে তার হাত-পা বাঁধা হয়। এছাড়া তার পুরো শরীর মাটির সঙ্গে চেপে ধরে রাখেন কয়েকজন পুলিশ সদস্য। ভিডিওর নির্মাতা কুনার জৈন মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, আমি দেখেছি গতরাতে এক তরুণ ভারতীয় শিক্ষার্থীকে নিয়ার্ক বিমানবন্দর দিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছিল। ওই সময় তার হাতে হ্যান্ডকাফ ছিল। তারা তার সঙ্গে অপরাধীর মতো আচরণ করেছে। এটি একটি মানবিক বিপর্যয়।

10 Jun 25 1NOJOR.COM

দেশে ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিয়ার্ক বিমানবন্দরে এক ভারতীয় শিক্ষার্থী পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। সেখানে তার হাত-পা বাঁধা হয়।

রাজশাহীর বাঘায় চার মামলায় ৪ জন পলাতক আসামিকে পৃথক অভিযানে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- আজমীরা বেগম (৪৮), কামাল হোসেন, জহুরুল ইসলাম (৩৬) এবং জাকির হোসেন (৩০)। ওসি আছাদুজ্জামান বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ৪ জনকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

10 Jun 25 1NOJOR.COM

রাজশাহীর বাঘায় চার মামলায় ৪ জন পলাতক আসামিকে পৃথক অভিযানে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জামায়াত নেতা অধ্যাপক মজিবুর রহমান বলেন, বিগত ৫৪ বছর ধরে এ দেশের মানুষ শান্তিতে ছিল না। চব্বিশের ৫ আগস্ট ছাত্ররা সেই অশান্তি থেকে মানুষকে মুক্ত করেছে। বিগত নির্বাচনের মধ্যে ২০১৪ সালের তামাশার নির্বাচন, ২০১৮ সালের দিনের ভোট রাতে, আর ২০২৪ এর ভোটারশুন্য নির্বাচন এ দেশে আর হতে দেওয়া হবে না। ভোট ডাকাতির নির্বাচন আর এ দেশে হতে দেবে না জামায়াত। তিনি বলেন, আগামী এপ্রিলে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা চাই, আগে অপরাধীদের বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন।

10 Jun 25 1NOJOR.COM

আগামী এপ্রিলে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা চাই, আগে অপরাধীদের বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন: মজিবুর রহমান

রাঙ্গুনিয়া থেকে কুরবানি পশুর প্রায় আড়াই লাখ টাকার চামড়া কিনে নগরীর আতুরার ডিপো এলাকায় নিয়ে এসেছিলেন মোহাম্মদ সবুর নামে এক মৌসুমি ব্যবসায়ী। আড়তদাররা তার কাছে সেই চামড়া কিনতে চেয়েছেন মাত্র ২০ হাজার টাকায়। এই দুঃখে চামড়া বিক্রি না করে তিনি সব চামড়া রাস্তায় ফেলে চলে গেছেন। চসিকের হিসাব মতে, প্রায় এক লাখ চামড়া পরিত্যক্ত আবর্জনা হিসেবে সরিয়ে তারা ডাম্পিং করেছেন। চামড়ার এমন দরপতনে চোখের পানি ফেলে অসহায়ের মতো ফিরে গেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এ পরিস্থিতির জন্য ক্ষতিগ্রস্তরা সরকারের অদক্ষ ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

10 Jun 25 1NOJOR.COM

চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাব মতে, প্রায় এক লাখ চামড়া পরিত্যক্ত আবর্জনা হিসেবে সরিয়ে তারা ডাম্পিং করেছেন। চামড়ার এমন দরপতনে চোখের পানি ফেলে অসহায়ের মতো ফিরে গেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

সোমবার আসামের বিধানসভায় মুখ্যমন্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের বিষয় উত্থাপন করেন, যেখানে তৎকালীন প্রধান বিচারপতি রায় দেন যে ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। যারা ঐ সময়ে আসামে প্রবেশ করেছেন তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে। এর জের টেনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এখন থেকে এ রাজ্যে যাকেই বিদেশি হিসেবে পাওয়া যাবে, তাকেই বাংলাদেশে পুশইন করা হবে। এ ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর এই ধরনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো।

10 Jun 25 1NOJOR.COM

এখন থেকে আসাম রাজ্যে যাকেই বিদেশি হিসেবে পাওয়া যাবে, তাকেই বাংলাদেশে পুশইন করা হবে। এ ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না: হিমন্ত বিশ্ব শর্মা

নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর ও তাড়াশ উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সময়ের আগে হওয়া বন্যার পানিতে ডুবে যাচ্ছে সদ্য পাকা বোরো ধান। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। শ্রমিক সংকট ও ধান সংরক্ষণের সমস্যা দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, চলনবিল এলাকায় প্রায় ৩০ ভাগ জমিতে সরিষা তোলার পর নামলা জাতের বোরো ধান রোপণ করা হয়। এটি একটি লাভজনক পদ্ধতি হলেও ঝুঁকিও রয়েছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ধান ঘরে তুলতে না পারলে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। শ্রমিকের চাহিদা মিটাতে না পারলে এ ক্ষতি কমানো সম্ভব না।

10 Jun 25 1NOJOR.COM

গুরুদাসপুর ও তাড়াশ উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সময়ের আগে হওয়া বন্যার পানিতে ডুবে যাচ্ছে সদ্য পাকা বোরো ধান।

গ্রেটাদের জাহাজের নাম যেই নারীর নামে রাখা হয়েছে, তার নাম মাদলিন কুল্লাব। একত্রিশ বছরের ফিলিস্তিনি নারী, চার সন্তানের মা, আর পঞ্চম সন্তানের আগমনের অপেক্ষায়। মাদলিন হলেন গাজার প্রথম নারী মৎস্যজীবী। গাজার অবরুদ্ধ সমুদ্রে প্রতিদিনের লড়াইয়ে নিজেকে অভ্যস্ত করে তোলেন। ইসরাইলী বর্বরতায় তার নৌকা ভেঙে গেছে, জাল ছিঁড়ে গেছে, বাবা ও স্বামীর সঙ্গে মিলে যে স্বপ্ন তিনি গড়েছিলেন, তা ধুলোয় মিশে গেছে। অবরোধের কারণে মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জামের অভাব আগে তো ছিলই, এবারের যুদ্ধ বাকিটুকুও কেড়ে নিয়েছে। মাদলিন হাল ছাড়েননি। এখনও তিনি প্রতিদিন ভোরে সমুদ্রে যান—শুধু জীবিকার জন্য নয়, গাজার সমুদ্রে তার অধিকার আর মর্যাদার জন্য। তার সংগ্রামী জীবনের গল্প শুনেই তার নামে জাহাজের নামকরণ করা হয়।

10 Jun 25 1NOJOR.COM

গ্রেটাদের জাহাজের নাম রাখা হয়েছে মাদলিন কুল্লাবের নামে, একত্রিশ বছরের ফিলিস্তিনি নারী মাদলিন হলেন গাজার প্রথম নারী মৎস্যজীবী।

ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক একটি ডিগ্রি পেয়েছেন। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘গাজায় যা হচ্ছে, তা দেখতে অনেক কষ্ট হয়। এটা আমার পুরো শরীরকে ব্যথা দেয়। এটা কোনো আদর্শ বা রাজনৈতিক মতাদর্শের বিষয় নয়। এটা কারো সঠিক বা ভুল হওয়ারও বিষয় নয়। আসুন একটু ভাবি। এটা জীবনের প্রতি ভালোবাসা, পাশের মানুষটির জন্য যত্ন নেওয়া। চার-পাঁচ বছর বয়সী শিশু যখন বোমায় মারা যায় কিংবা হাসপাতাল আর হাসপাতাল থাকে না, তখন আমরা ভাবি এটা তো আমাদের বিষয় নয়।’ আরো বলেন, সাবধান, পরবর্তীটা আমাদেরই হবে। পরবর্তী চার-পাঁচ বছরের শিশুটি আমাদেরই হবে। দুঃখিত, কিন্তু যখন থেকে গাজায় শিশুদের দুঃস্বপ্ন শুরু হয়েছে, আমি তখন থেকে প্রতিদিন সকালে নিজের সন্তানদের মুখ দেখে ভয় পাই।

10 Jun 25 1NOJOR.COM

গাজায় যা হচ্ছে, তা দেখতে অনেক কষ্ট হয়। এটা আমার পুরো শরীরকে ব্যথা দেয়। এটা কোনো আদর্শ বা রাজনৈতিক মতাদর্শের বিষয় নয়: পেপ গার্দিওলা

গাজীপুরের টঙ্গীতে বিষপানে কেয়া আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছেন। নিহত কেয়া বরগুনার পাথরঘাটা থানার কাকচিরা গ্রামের নূর আমিনের স্ত্রী। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর তুরাগ বাজার এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে সোমবার গভীর রাতে বিষপান করে কেয়া। এরপর পরিবারের লোকজন তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। আর মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়।

10 Jun 25 1NOJOR.COM

টঙ্গীতে বিষপানে কেয়া আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছেন।

সোমবার রাতে কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী জানায়, কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পায় সাজ্জাদ। কারাগার থেকে বেরিয়েই আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে। সোমবার রাতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে চারটি রামদা, দুটি ছুরি, গ্রিল কাটার কাঁচি ও পাঁচটি সিজার জব্দ করা হয়। পরবর্তীতে সাজ্জাদকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।

10 Jun 25 1NOJOR.COM

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পায় সাজ্জাদ।

আজ দুপুর ২টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ৩৭৪ হজযাত্রী নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট। এর মাধ্যমে শুরু হচ্ছে এবারের হজ পালন শেষে বাংলাদেশিদের ফেরার কার্যক্রম। তিনটি এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে মোট ৮৭,১৫৭ জন বাংলাদেশি এবার হজ পালন করতে সৌদি আরবে যান। ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত। হজ চলাকালে ১৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ১১ জন মক্কায়, ৭ জন মদিনায় ও ১ জন আরাফায় মারা গেছেন।

জাতিসংঘের নতুন প্রতিবেদনে জানা গেছে বিশ্বজুড়ে প্রজনন হার এক নজিরবিহীন হ্রাসের মুখোমুখি। ১৪ দেশের ১৪ হাজার মানুষের জরিপে দেখা গেছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও উপযুক্ত সঙ্গীর অভাবের কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের কাঙ্ক্ষিত সন্তানের সংখ্যা পাচ্ছে না। জরিপে ৩৯% অর্থকে বাধা হিসেবে এবং ১২% বন্ধ্যাত্বকে কারণ হিসেবে উল্লেখ করেছে। এই তথ্যগুলো পরিলক্ষিত করাচ্ছে একটি বাড়তে থাকা সংকট, যেখানে অনেকেই তাদের ইচ্ছেমতো পরিবার গঠন করতে পারছেন না।

চাঁদপুরের মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত ফ্যাসিবাদবিরোধী মিছিলে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। কেন্দ্রীয় নেতা ডা. জালাল উদ্দিনের অনুসারীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন, যা পুলিশের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়। তবে হঠাৎ ৩০-৪০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, করোনার নতুন উপধরনের সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব বিষয় মানার কথাও বলা হয়েছে। সেগুলো হচ্ছে -করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া। এছাড়া, জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা। যদি কোনো আক্রান্ত ব্যক্তি আশপাশে থাকে, তবে তার থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা। অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকা। হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।

10 Jun 25 1NOJOR.COM

জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে মাউশি।

ফিলিস্তিনিরা জানিয়েছে, সোমবার ইসরাইল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় তাদের উপর আবারও গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো ফিলিস্তিনি বন্দুকধারীরাও তাদের উপর গুলি চালিয়েছে। এতে হতভম্ব হয়েছেন ফিলিস্তিনিরা। তাদের পরিচয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া বিগত সময়ের মতো ইসরাইলি সেনারাও ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ সংগ্রহের জন্য নির্ধারিত ওই এলাকায় ছয়জন নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন।

10 Jun 25 1NOJOR.COM

সোমবার ইসরাইল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় ফিলিস্তিনিদের উপর গুলি চালানো হয়।

ঈদুল আজহার ছুটিতে ভোলার চরফ্যাশনে পর্যটকদের ব্যাপক ভিড় দেখা গেছে। চরফ্যাশন টাওয়ার, বেতুয়া প্রশান্তি পার্ক ও কুকরি-মুকরি দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুবিধার জন্য দর্শনার্থীদের আকর্ষণ করছে। ২২৫ ফুট উচ্চতার চরফ্যাশন টাওয়ার থেকে আকাশ ছোঁয়ার অভিজ্ঞতা পাওয়া যায়। কুকরি-মুকরির বন্যপ্রাণী অভয়ারণ্য ও নিরিবিলি পরিবেশ বাড়তি আকর্ষণ। নিরাপত্তা জোরদার, নতুন রাইডস এবং আবাসনের ব্যবস্থায় চরফ্যাশন এখন শীর্ষ ছুটির গন্তব্য। প্রশাসন নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করেছে।

ইসরাইল জানিয়েছে, ত্রাণবাহী জাহাজ থেকে আটক হওয়া সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ফ্রান্সগামী একটি ফ্লাইটে ইসরাইল ছেড়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বাহো মঙ্গলবার বলেন, সোমবার ‘ম্যাডলিন’ নামের জাহাজটি থেকে গ্রেটা থুনবার্গের সঙ্গে আটক হওয়া অন্তত পাঁচজন অধিকারকর্মী স্বেচ্ছায় ইসরাইল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের বিতাড়িত করা হবে। এর আগে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, যারা বিতাড়নসংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করতে রাজি হবেন না এবং ইসরাইল ছাড়তে চাইবেন না, তাদের বিতাড়িত করার অনুমতি পেতে বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হবে।

10 Jun 25 1NOJOR.COM

ত্রাণবাহী জাহাজ থেকে আটক হওয়া গ্রেটা থুনবার্গ ফ্রান্সগামী একটি ফ্লাইটে ইসরাইল ছেড়েছেন। গ্রেটা থুনবার্গের সঙ্গে আটক হওয়া অন্তত পাঁচজন অধিকারকর্মী স্বেচ্ছায় ইসরাইল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন।

রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৫টি পদের অধীনে ৩১৭ জন নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। পদগুলো হলো চাইল্ড রাইটস অফিসার, কমিউনিটি হাব অর্গানাইজার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নকর্মী। যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত চাওয়া হয়েছে এবং অভিজ্ঞতা আবশ্যক। নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমি (NAPD)। ইউনিসেফের সহায়তায় পরিচালিত শিশু সুরক্ষা প্রকল্পে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৫ জুন, ২০২৫ পর্যন্ত।

নওগাঁর বদলগাছীতে নাশকতার মামলায় উপজেলা কৃষকলীগের সভাপতি ছানাউল হক হিরোকে গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর মডেল থানার একটি নাশকতা মামলায় উপজেলা কৃষকলীগের সভাপতি ছানাউল হক হিরোকে গ্রেফতার করা হয়েছে। পরে সদর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ৫ আগস্টের পর থেকে হিরো আত্মগোপনে ছিলেন।

10 Jun 25 1NOJOR.COM

নওগাঁর বদলগাছীতে নাশকতার মামলায় উপজেলা কৃষকলীগের সভাপতি ছানাউল হক হিরোকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু বলেছেন, ‘দেশে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে, তা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এ অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি, দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে নানা ষড়যন্ত্র চলছে। এ সংকট ও ষড়যন্ত্র নিরসনে জন্য একটি দ্রুত ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। পিন্টু বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে জনগণের বর্তমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। তিনি বলেন, ‘যেহেতু সরকার নির্বাচনের জন্য একটি সময় ঘোষণা করেছে। তারা যেন দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করে। সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশনকে সক্রিয় করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হোক।’

10 Jun 25 1NOJOR.COM

দেশে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে, তা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এ সংকট ও ষড়যন্ত্র নিরসনে জন্য একটি দ্রুত ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন: পিন্টু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা গত ৭ আগস্ট থেকে চলতি বছরের ৭ জুন পর্যন্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে ১২৩ খুনের অভিযোগ তুলেছেন। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অভিযোগের বিরোধিতা করেছেন। তার মতে, গণমাধ্যম বিশ্লেষণে দেখা গেছে এসব হত্যাকাণ্ড অধিকাংশই রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত, পারিবারিক বা স্থানীয় দ্বন্দ্বের কারণে ঘটেছে। অন্তত ৪১ জন নিহত হয়েছে গোষ্ঠীগত সংঘর্ষে, বাকিরা আধিপত্য, ব্যবসায়িক ও জমিজমার বিরোধে নিহত হয়েছে।

সিলেটের জাফলংয়ে পর্যটকদের সঙ্গে হাতাহাতি হয়েছে স্থানীয়দের। কোম্পানীগঞ্জের উৎমাছড়ায় যেতে পর্যটকদের নিষেধ করেছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, সোমবার বিকালে জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে পর্যটকদের ধাওয়া দেন যুবকরা। ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে জাফলংয়ে পর্যটকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। সঙ্গে সঙ্গেই স্থানীয় মুরব্বিরা বিষষটির সমাধান করেন। এদিকে, অশ্লীল কার্যকলাপ করে এলাকার পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে উৎমাছড়া পর্যটনকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে পর্যটকদের। উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মুফতি রুহুল আমিন সিরাজী এর নেতৃত্ব দেন।

10 Jun 25 1NOJOR.COM

জাফলংয়ে পর্যটকদের সঙ্গে হাতাহাতি হয়েছে স্থানীয়দের। আরেক পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের উৎমাছড়ায় যেতে পর্যটকদের নিষেধ করেছে স্থানীয় আলেম-ওলামা ও মুরব্বি-যুবকরা।

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি বহুতল ভবনের পার্কিংয়ে পাওয়া ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি ভারতে খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের। বিষয়টি নিশ্চিত করেছেন আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। সেই গাড়িটি ফেরত চেয়েছেন তিনি। ওই বাসার কেয়ার টেকার আলমগীর হোসেন বলেন, ‘জেনুইন লিফ কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানি তিনটি ফ্লোর ভাড়া নিয়েছে। সেখানে ফরেনাররা আসেন, থাকেন এবং খাওয়া-দাওয়া করেন। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছেন। জেনুইন লিফ কোম্পানির বেলাল স্যার জিএম আর জাহিদ স্যার সিইও। প্রায় তিন মাস আগে গাড়িটি এখানে এনে রাখা হয়। জাহিদ ও বেলাল স্যারের হেফাজতে গাড়িটি ছিল।'

10 Jun 25 1NOJOR.COM

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি বহুতল ভবনের পার্কিংয়ে পাওয়া কোটি টাকার গাড়ি নিজেদের দাবি করে ফেরত চাইলেন আনারকন্যা ডরিন

পাকিস্তান পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খান যদি জামিন পান, তাহলে তাদের কোনো আপত্তি থাকবে না। তিনি বলেন, জামিন একটি আইনি অধিকার এবং প্রতিটি মামলা অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে। ১১ জুন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির জন্য জামিন ও আপিল শুনানি অনুষ্ঠিত হবে, যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে।

চলতি মাসের শেষের দিকে নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারতীয় বিমানবাহিনী। হাল তেজাসের নতুন এই যুদ্ধবিমানটি আরও এক বছর আগে বিমানবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা ছিল ভারত সরকারের। ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে ৪০টি তেজাস বিমান পেয়েছে ভারতীয় বিমানবাহিনী। এখন তারা তেজাসের উন্নত এওয়ান (A1) ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছে। এই ভ্যারিয়েন্টটি পশ্চিমা মানের আরও কাছাকাছি হবে বলে দাবি করছে ভারত। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি প্রযুক্তি।

10 Jun 25 1NOJOR.COM

তেজাসের উন্নত এওয়ান (A1) ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছে ভারত। এই ভ্যারিয়েন্টটি পশ্চিমা মানের আরও কাছাকাছি হবে বলে দাবি করছে ভারত। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি প্রযুক্তি।

রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে জড়িয়েছে দুদল গ্রামবাসী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের এ ঘটনাকে কেন্দ্র করে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। তবে মঙ্গলবার সকাল নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।

10 Jun 25 1NOJOR.COM

রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে জড়িয়েছে দুদল গ্রামবাসী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু দুর্বল অবস্থায় রয়েছে। আগামী চার দিনে বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তাপমাত্রা প্রথমে প্রায় অপরিবর্তিত থাকলেও বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমতে পারে। মাঝারি থেকে ভারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, তবে নদীবন্দরগুলোতে কোনো সতর্কতা দেওয়া হয়নি।

চিকিৎসা শষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর পরিপ্রেক্ষিতে চিত্রনায়ক সাইমন সাদিক লেখেন, ‘আপনার প্রতি একটু অভিমান ছিলো,কিন্তু গর্বের কোনো কমতি ছিল না। কাল থেকে গর্বের পরিধি যেন আরো হাজার গুণ বেড়ে গেছে। আপনিই আসলে বাংলাদেশের সেরা মহামান‍্য, দাদা। আপনি আমাদের কিশোরগঞ্জসহ সারা দেশের অহংকার।’ প্রসঙ্গত, পলাতক শেখ হাসিনার আস্থাভাজন এবং বিতর্কিত নির্বাচনের সংসদের রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে গণঅভ্যুত্থান চলাকালে হত্যার একটি মামলা রয়েছে। উল্লেখ্য, সাইমন সাদিক এর আগে হাসিনার এমপি ফেরদৌসকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন!

10 Jun 25 1NOJOR.COM

আপনার প্রতি একটু অভিমান ছিলো,কিন্তু গর্বের কোনো কমতি ছিল না। কাল থেকে গর্বের পরিধি যেন আরো হাজার গুণ বেড়ে গেছে: রাষ্ট্রপতি আব্দুল হামিদকে উদ্দেশ্য করে সাইমন

সোমবার প্যারিসসহ ফ্রান্সের অন্তত ছয়টি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এর আগে ইসরাইলি সেনাবাহিনী গাজামুখী একটি নৌকা আটকে দেয়, যেটিতে জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গসহ মোট ১২ জন অধিকারকর্মী ছিলেন। তারা গাজায় মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন। এর প্রেক্ষিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজা উপত্যকায় চলমান মানবিক সহায়তা বন্ধ করে দেওয়াকে ‘একটি লজ্জাজনক কেলেঙ্কারি’ এবং ‘নিন্দনীয় ঘটনা’ উল্লেখ করে বলেছেন, গাজায় অবিলম্বে মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে হবে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। ম্যাক্রোঁ বলেন, নৌকাটিতে থাকা ছয়জন ফরাসি নাগরিককে অবিলম্বে মুক্তি দিয়ে ফ্রান্সে ফিরিয়ে আনতে হবে।

10 Jun 25 1NOJOR.COM

গাজায় অবিলম্বে মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে হবে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। নৌকাটিতে থাকা ছয়জন ফরাসি নাগরিককে অবিলম্বে মুক্তি দিয়ে ফ্রান্সে ফিরিয়ে আনতে হবে: ম্যাক্রোঁ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসি) অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চতুর্থ দিনে প্রবেশ করলে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। হাজার হাজার বিক্ষোভকারী একটি প্রধান ফ্রিওয়ে বন্ধ করে গাড়িতে আগুন দেয়। পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। ক্যালিফোর্নিয়া গভার্নর অনুমতি ছাড়া ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে হামলা, লুটপাট ও আগুন সন্ত্রাসের অভিযোগ আছে।

খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, জাতীয় রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ অগ্রগতি দেখে আমার মনে হচ্ছে, ঘাম দিয়ে জ্বর ছাড়ছে। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি, দূর হোক রাজনীতির ভ্রান্তিবিলাস। পরাজিত হোক চক্রান্তের কূটাভাস। তিনি বলেন, টোকাইতন্ত্রের ফাঁপরবাজি এড়িয়ে পরিণত নেতৃত্ব এগিয়ে যাক সঠিক পথ ধরে মঞ্জিলে মাকসুদের দিকে। দ্বন্দ্ব-সংঘাত অনিবার্য বিপর্যয় ডেকে আনবে। সমঝোতাই সাফল্যের সিঁড়ি। আরো বলেন, আবেগে নয়, বাস্তবতার আলোকে পথ ও শত্রু-মিত্র চিনে নিয়ে করণীয় নির্ধারণ করুন তারেক রহমান। আর, এখনো নির্ভুল পথের দিশারী হয়ে থাকায় খালেদা জিয়ার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা।

10 Jun 25 1NOJOR.COM

আবেগে নয়, বাস্তবতার আলোকে পথ ও শত্রু-মিত্র চিনে নিয়ে করণীয় নির্ধারণ করুন তারেক রহমান: খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বাংলাদেশের প্রধান চার ধর্মের লোক আমরা এখানে সমবেত হয়েছি। এটি একটি ফুলের বাগান। সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্মের ভিত্তিতে বিভেদের কোনো দেয়াল থাকবে না।’ তিনি বলেন, অনেকেই অভিযোগের সুরে বলেছেন যে, ‘৫ আগস্টের আগে আমাদেরকে নিয়ে আপনারা কখনই বসেননি; আমরাও যাইনি। আমরা সব সময় আওয়ামী লীগে ভোট দিই— এই ধারণা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল।’ এর পরিপ্রেক্ষিতে জামায়াত আমির বলেন, শুধু আপনারা নন, ৫ আগস্টের আগে তো আমার মাও আমাকে পাননি, আমার বাবাও আমাকে পাননি, আমার স্ত্রী-সন্তানরাও আমাকে পায়নি। আমরা খুনী সন্ত্রাসী না হওয়া স্বত্বেও আমাদের নির্যাতন করা হয়েছে।

10 Jun 25 1NOJOR.COM

সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্মের ভিত্তিতে বিভেদের কোনো দেয়াল থাকবে না: জামায়াত আমির

এ বছর ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মোট ১,৬৬,৭৫৪টি পশু কোরবানি হয়েছে। ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়ার তথ্য অনুযায়ী, প্রথম দিনে কোরবানি হয় ১,৩৩,৩১৭টি, দ্বিতীয় দিনে ৩১,৭৪৫টি এবং তৃতীয় দিনে ১,৬৯২টি। ডিএসসিসি এ বছর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শেষ করেছে, যা শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় সহায়ক হয়েছে।

উইসকনসিনের টিম ফ্রিডে গত দুই দশকে ২০০ বারের বেশি সাপের কামড় ও ৬৫০ বারের বেশি সাপের বিষ ইনজেকশন নিয়ে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলেন। তাঁর অনন্য অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা সম্ভাব্য ‘সার্বজনীন অ্যান্টিভেনম’ তৈরিতে সফলতা পান। সেল সাময়িকীতে প্রকাশিত গবেষণায় এটি ১৯টি সাপের মধ্যে ১৩টির বিষের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়। এখন অস্ট্রেলিয়ায় পশু পরীক্ষার পরিকল্পনা চলছে। বর্তমানে সেন্টিভেক্স কোম্পানিতে কর্মরত ফ্রিডে বলেন, জীবন রক্ষায় ভূমিকা রাখতে পেরে তিনি গর্বিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজা পরিস্থিতি নিয়ে আমাদের, হামাস ও ইসরাইলের মধ্যে বড় পরিসরের আলোচনা চলছে। ইরানও এতে জড়িত রয়েছে। কী ঘটে তা দেখা যাক। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জিম্মিদের ফিরিয়ে আনা। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র একটি ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ইসরাইল এই প্রস্তাব মেনে নেওয়ার সম্মতি জানালেও হামাস এখন পর্যন্ত তা গ্রহণ করেনি। প্রস্তাব অনুযায়ী, প্রথম সপ্তাহেই হামাস ২৮ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে—তাদের মধ্যে জীবিত ও মৃত উভয়ই থাকবে। এর বিপরীতে ইসরাইল ১,২৩৬ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং ১৮০ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে।

10 Jun 25 1NOJOR.COM

গাজা সংকট নিরসনে ইসরাইল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে আলোচনা চলছে, তাতে ইরান জড়িত রয়েছে: ট্রাম্প

কায়রোর যানজট ও দূষণ কমাতে মিশর রাজধানী থেকে ৪৫ কিমি দূরে মরুভূমিতে ৭০০ বর্গকিমি জুড়ে একটি নতুন প্রশাসনিক শহর গড়ছে, যেখানে ৬০ লাখের বেশি মানুষের আবাস হবে। চীনের সিএসসিইসি নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণও করবে। ৩.৮ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই শহরে সরকারি ভবন, দূতাবাস ও আফ্রিকার সবচেয়ে উঁচু টাওয়ার থাকবে। ইতিমধ্যে ৩০ হাজার কর্মচারী স্থানান্তরিত হয়েছেন। এই প্রকল্প চীন-মিশর অংশীদারিত্ব জোরদার করছে এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে চীনের প্রভাব বাড়াচ্ছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১২টি পদে মোট ৩৮ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে আবেদন করতে পারবেন সব জেলার প্রার্থীরা। অনলাইনে আবেদন শুরু হবে ১২ মে ২০২৫ এবং শেষ তারিখ ১১ জুন ২০২৫। পদভেদে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। লিখিত, মৌখিক ও প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। আবেদনপত্র জমা ও পরীক্ষার ফি পরিশোধ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।

গত ২৪ ঘন্টায় একনজরে ২০৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।