পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সতর্ক করে বলেছেন, ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এক সাক্ষাৎকারে তিনি পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারতের একতরফা পদক্ষেপকে দায়ী করেন। বিলাওয়াল দাবি করেন, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে, তবে স্থায়ী শান্তির প্রয়োজন রয়েছে। তিনি ভারতের পানি সরবরাহ বন্ধের হুমকিকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন এবং হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।
ইসলামিক স্টেটের (খোরাসান) বিরুদ্ধে অভিযানে ‘অসাধারণ অংশীদার’ হিসেবে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক সেনা কর্মকর্তা। এরই মাঝে, ভারত কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার উস্কানিদাতা হিসেবে দোষারোপ করলেও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী দিবসে অংশ নিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। এদিকে মার্কিন দপ্তর ইঙ্গিত দিয়েছে,, জি-৭ সম্মেলনে ভারতের সাথে কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততা করবে যুক্তরাষ্ট্র!
ভারত যার বক্তব্যকে ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার উস্কানি হিসেবে দোষারোপ করেছে, সেই পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে।
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভারি বৃষ্টি ও তুষারঝড়ে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছেন। মৃতদের মধ্যে বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থী রয়েছে। প্রদেশের মুখ্যমন্ত্রী অস্কার মাবুয়ানে বলেছেন, ‘ঘণ্টায় ঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ।’ এর আগে মঙ্গলবার সকালে মথাতা শহরের একটি সেতু পার হওয়ার সময় একটি বাস পানির স্রতে ভেসে যায়। বাসে থাকা চার শিশু, চালক ও কন্ডাক্টরসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো চার শিশুর খোঁজে উদ্ধার অভিযান চলছে।
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় ইস্টার্ন কেপ প্রদেশে ভারি বৃষ্টি ও তুষারঝড়ে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছেন। মৃতদের মধ্যে বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থী রয়েছে।
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে আরও ১০ জনের মৃত্যু হয়। মৃত দুজন হলেন- চান মিয়া (৭৫) ও গোসাই দাস (৭০)। জানা গেছে, গত ছয় মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৬৫ জন। বরগুনা হাসপাতালে ভর্তি আছেন ১৭২ জন। এদিকে পাঁচ দিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে আরও ১০ জনের মৃত্যু হয়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী জনাথন রেনল্ডস, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। অধ্যাপক ইউনূস অর্থনৈতিক পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন, বিশেষ করে ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়গুলো। বৈঠকে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি শুরু করার প্রস্তাব দেন।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী
চামড়া বিক্রির অর্থ এতিমের হক। কিন্তু সেই হকের ওপর এবারও বাদ পড়েনি সিন্ডিকেটের থাবা। পরিকল্পিতভাবে সারা দেশে চামড়ার বাজারে ধস নামিয়েছে সিন্ডিকেট। সরকারের চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে বিনামূল্যে লবণ বিতরণ, তিন মাসের জন্য রপ্তানির বাজার খুলে দেওয়া, যথাযথ মূল্য নির্ধারণ করে দেওয়ার মতো ভালো উদ্যোগ সিন্ডিকেট ভালোভাবে নেয়নি। তারা পরিকল্পিতভাবে বাজারে দামের ধ্বস নামিয়েছে। অনেক ক্ষেত্রে পানির দরে নামায় রাস্তায় ফেলে দিয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এছাড়া চট্টগ্রামে ১ লাখ চামড়া ফেলে দেওয়ার ঘটনাকে অতিরিক্ত বলে বলছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রকৃত সংখ্যা দশ হাজারের কম হবে বলে জানিয়েছে!
পরিকল্পিতভাবে সারা দেশে চামড়ার বাজারে ধস নামিয়েছে সিন্ডিকেট। এতে কুরবানিদাতা, মৌসুমি ব্যবসায়ীসহ অনেকে প্রকৃত মূল্য পাননি চামড়ার।
যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সব সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। ফলে এখন সাইফুজ্জামান চৌধুরী এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে বাংলাদেশ। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সব সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)।
অভিবাসীবিরোধী অভিযানের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন শুধু আর লস অ্যাঞ্জেলেসেই সীমাবদ্ধ নেই। এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ১১ রাজ্যের অন্তত ১৫টি শহরে। নিউইয়র্ক, শিকাগো, আটলান্টা থেকে শুরু করে ফিলাডেলফিয়া পর্যন্ত উত্তাল জনস্রোত নেমেছে রাস্তায়। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই লস আঞ্জেলেস শহরের ডাউনটাউন এলাকায় মঙ্গলবার কারফিউ জারি করেছেন স্থানীয় মেয়র। ট্রাম্প সেনাবাহিনী ও মেরিন সদস্যদের নামিয়ে দিয়েছেন। চলছে গণগ্ৰেফতার।
অভিবাসীবিরোধী অভিযানের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন শুধু আর লস অ্যাঞ্জেলেসেই সীমাবদ্ধ নেই। এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ১১ রাজ্যের অন্তত ১৫টি শহরে।
মার্কিন কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য অস্থিরতা মাথায় রেখে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সব অপ্রয়োজনীয় কর্মীকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এছাড়া বাহরাইন ও কুয়েত থেকেও অপ্রয়োজনীয় কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় চলে যাওয়ার অনুমতি দিয়েছে পররাষ্ট্র দপ্তর। একই দিন, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম দপ্তর এক পরামর্শবার্তায় জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা সামরিক তৎপরতার দিকে গড়াতে পারে এবং এর সরাসরি প্রভাব পড়তে পারে নৌযান চলাচলের ওপর।
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য অস্থিরতা মাথায় রেখে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সব অপ্রয়োজনীয় কর্মীকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গাজায় দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর হামলায় ৪০ ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামক বিতর্কিত সংস্থাটির ত্রাণ নিতে গিয়ে দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ প্রসঙ্গে গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘যুক্তরাষ্ট্রে সাহায্য কেন্দ্র থেকে খাবার নিতে যাওয়ার সময় কয়েক হাজার নাগরিকের ওপর ইসরাইলি বাহিনী ট্যাংক ও ড্রোন হামলা চালায়। এ ঘটনায় আমরা শহিদ অন্তত ৩১ জনের লাশ এবং প্রায় ২০০ জন আহতকে উদ্ধার করেছি।’ এদিকে রাফা এলাকায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল আক্রমণের কথা স্বীকারও করেছে।
ফিলিস্তিনের গাজায় দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর হামলায় ৪০ ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, আল্লাহ আছেন, আমাদের সবাইকে একদিন জবাব দিতে হবে। তিনি বলেন, কয়েকদিন আগে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়ন বিষয়ক ভুল সংবাদের জেরে সমালোচনার ঝড় বয়ে যায়। এই ঝড়ের অন্যতম শিকার হয় আমার পরিবারের সদস্যরা। তিনি জানান, যে মন্ত্রণালয়ই আইন বা অধ্যাদেশ জারি করে, তাতে বিধান অনুযায়ীই আইন মন্ত্রণালয়ের নাম থাকে। কিন্তু তার মানে এটি নয় যে, আইন মন্ত্রণালয় আইনগুলো করেছে বা এটি আইনগুলোর প্রশাসনিক মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, সরকারের যে কোনো কাজের সমালোচনা যদি আমাকে করা হয়, তাহলে যে কোনো ভালো কাজের প্রশংসাও আমাকে কেন করা হয় না? উপদেষ্টা জানান, যে দায়িত্ব তার নয় সেজন্যও তাকে নিন্দার শিকার হতে হচ্ছে!
যে কোনো বিষয়েও আমাকে নিন্দা করার প্রবণতা আছে। প্রশ্ন হচ্ছে, সরকারের যে কোনো কাজের সমালোচনা যদি আমাকে করা হয়, তাহলে যে কোনো ভালো কাজের প্রশংসাও আমাকে কেন করা হয় না: আসিফ নজরুল
বৃষ্টির মৌসুমে ডিএনসিসি'র উত্তরখান ও দক্ষিণখান এলাকায় জনভোগান্তির অপর নাম জলাবদ্ধতা। বিগত দুই যুগেরও বেশি সময় ধরে এই জনবহুল এলাকার মানুষদের জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার শাখা রাস্তাগুলো এ সময়েও হাঁটু সমান পানির নিচে ডুবে থাকে। এখানকার মানুষ জলাবদ্ধতা ঠেলেই প্রতিদিনের কার্যক্রম শুরু করেন। জানা গেছে, এই এলাকার অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে দুটি পোশাক নিয়ে বের হতে হয়। অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ এবং পয়ঃনিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এই এলাকার মানুষ দীর্ঘকাল ধরেই জলাবদ্ধতা সমস্যায় ভুগছেন। উত্তরণের জন্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আমূল পরিবর্তন আনা অতিজরুরি বলে মনে করেন এলাকার বাসিন্দারা। জানা গেছে, সমস্যা দূরীকরণে ইতোমধ্যে সরকার কাজ শুরু করেছে।
ডিএনসিসির উত্তরখান ও দক্ষিণখান এলাকায় জনভোগান্তির অপর নাম জলাবদ্ধতা। বিগত দুই যুগেরও বেশি সময় ধরে রাজধানীর এই জনবহুল এলাকার মানুষদের জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গুলিস্তান আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান চৌধুরী জানান, মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ চলাকালে গেটের বাইরে প্রচুর আগ্রহী দর্শক ভেতরে যাওয়ার আশায় ভিড় করছিলেন। যাদের অধিকাংশের কাছেই টিকিট ছিল না। যৌথ বাহিনী তাদের বারবার মৌখিকভাবে সতর্ক করছিলেন যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। তিনি বলেন, সেখানে মব সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করতে হয়। এরই মাঝে দুঃখজনকভাবে একজন সেনাসদস্য এক পতাকা বিক্রেতার ওপর লাঠিচার্জ করেন। আরও বলেন, ঘটনাটি সেনাবাহিনীর নজরে আসার সঙ্গে সঙ্গেই পতাকা বিক্রেতাকে খুঁজে বের করা হয়। এ বিচ্ছিন্ন ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়। সেইসঙ্গে তার প্রতি সমবেদনার স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
জাতীয় স্টেডিয়ামে গেটের বাইরে ভুলবশত পতাকা বিক্রেতা হান্নানের ওপর লাঠিচার্জ করেন এক সেনাসদস্য। এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও সমবেদনার স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার ১ লাখ টাকা তাকে অনুদান দেওয়া হয়।
জামায়াত নেতা দেলাওয়ার হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিক সমাজের ভূমিকা অবিস্মরণীয়। এ আন্দোলন ছিল সমঅধিকার ও মানবতার মুক্তির আন্দোলন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিপুল সংখ্যক শ্রমিক শহিদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। আরও বলেন, শ্রকিরাই হলো দেশের উন্নয়নের চালিকাশক্তি। শ্রমিকদের পরিশ্রম ছাড়া কোনো উন্নয়ন ঘটবে না। কাজেই সব উন্নয়নের মূল চাবিকাঠি হলেন শ্রমিকরা। আরো বলেন, দেশে খাদ্যদ্রব্যসহ সব কিছুর দাম বাড়লেও শ্রমিকদের দাম কখনো বাড়ে না। শ্রমিকরা তাদের অধিকার চাইলে তাদের লাঠিপেটা করা হয়। যতক্ষণ পর্যন্ত কুরআন প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত সুন্নাহর আলোকে সমাজ, শিল্প-কারখানা পরিচালিত না হবে- ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা হবে না।
জুলাই বিপ্লবে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিক সমাজের ভূমিকা অবিস্মরণীয়। এ আন্দোলন ছিল সমঅধিকার ও মানবতার মুক্তির আন্দোলন: দেলাওয়ার হোসেন
অবৈধ অভিবাসীমুক্ত আমেরিকা গড়তে ‘উন্মাদ’ হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশজুড়ে। এর মধ্যে ডেমোক্র্যাট অধ্যুষিত পাঁচ শহরে রীতিমতো কোমর বেঁধে নেমেছে ‘ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইসিই)। এবার প্রতিদিন ৩০০০ অবৈধ অভিবাসী গ্রেফতারের টার্গেটে নেমেছে সংস্থাটি। লস অ্যাঞ্জেলেসের ঘটনার আগ থেকেই বিচ্ছিন্নভাবে অবৈধ অভিবাসী আটক অভিযান চলছিল যুক্তরাষ্ট্রজুড়ে। তখন আইসিই’র টার্গেট ছিল প্রতিদিন ১০০০ অবৈধ অভিবাসীকে আটক করবে তারা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে তিনগুণে! এমনকি অবৈধ অভিবাসী আটক করতে ফোন কল ট্র্যাক পর্যন্ত করছে ট্রাম্প প্রশাসন।
অবৈধ অভিবাসীমুক্ত আমেরিকা গড়তে ‘উন্মাদ’ হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। প্রতিদিন ৩০০০ অবৈধ অভিবাসী গ্রেফতারের টার্গেটে নেমেছে!
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্যমতে, ঈদ উপলক্ষে গত চারদিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৩ হাজার ৯ শত ৪৬ জন পর্যটক প্রবেশ করেন। পর্যটকদের প্রবেশ ফি থেকে ৪ লাখ ৫০ হাজার ৫শত ৭০ টাকা রাজস্ব আদায় করা হয়। তবে অত্যাধিক পর্যটকের কারনে লাউয়াছড়া উদ্যানের বন্যপ্রাণীর সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী কর্মীরা। এদিকে আগত পর্যটক ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে তাদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সার্বক্ষণিক মাঠে সক্রিয় রয়েছেন।
চারদিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৩ হাজার ৯ শত ৪৬ জন পর্যটক প্রবেশ করেন। পর্যটকদের প্রবেশ ফি থেকে ৪ লাখ ৫০ হাজার ৫শত ৭০ টাকা রাজস্ব আদায় করা হয়।
কটিয়াদী উপজেলার এক প্রবাসী দীর্ঘ ১৫ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হুমকি ও বাধার কারণে ঘর নির্মাণে ব্যর্থ হচ্ছেন। গোলাপ মিয়া ও ধলাই মিয়ার প্রভাব ও তাদের আত্মীয় সাবেক পুলিশ ডিআইজি আব্দুল কাহার আকন্দ ও ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম আকন্দের কারণে সমস্যা চলছে। মে মাসের একটি সহিংস ঘটনার পর প্রবাসী পুলিশে অভিযোগ করেন, বর্তমানে তদন্ত চলছে।
কিশোরগঞ্জের ভৈরবে নানার বাড়িতে বেড়াতে আসা ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। এ ঘটনায় জিহান মিয়াকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, খবর পেয়ে থানা পুলিশ রাতেই জিহানকে গ্রেফতার করে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে নানার বাড়িতে বেড়াতে আসা ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক।
ঈদের ছুটিতে ঢাকার কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের উপশাখা থেকে ১৫.৩ লাখ টাকা চুরির ঘটনায় নাইট গার্ডসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোরেরা ওয়াশরুমের ফ্যান ভেঙে ঢুকে সিসিটিভি নিষ্ক্রিয় করে ভল্ট থেকে টাকা লুট করে। গ্রেপ্তারদের কাছ থেকে ১৫.২ লাখ টাকা, চুরির সরঞ্জাম ও সিসিটিভির ডিভিআর ডিভাইস উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেছে। পুলিশ ব্যাংক ম্যানেজারের ভূমিকা নিয়েও তদন্ত করছে।
বান্দরবান আলীকদমের সীমান্তবর্তী এলাকা থেকে অপহরণের ৯ দিন পর মিয়ানমারের মাদক চোরাকারবারিদের হাত থেকে মুক্তি পেয়েছেন দুলাল মিয়া। রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় ২৫ লাখ টাকা মুক্তিপণ ছাড়াই তাকে ফেরত দেওয়া হয়। জানা গেছে, দুলাল মিয়াকে গত ৩ জুন দুপুরে গর্জনপাড়া এলাকা থেকে অপহরণ করা হয়। তার সঙ্গী মোহাম্মদ জয়নালকেও অপহরণের চেষ্টা করা হয়েছিল, তবে তিনি পালিয়ে আসতে সক্ষম হন। এ প্রসঙ্গে কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, অপহরণকারীরা দাবি করেছে, পূর্বে আলীকদমের কয়েকজন নাগরিক ২৫ লাখ টাকার ইয়াবা চেতনানাশক দিয়ে ছিনতাই করে নেয়। সেই ঘটনার প্রতিশোধ এবং অর্থ উদ্ধারের উদ্দেশ্যে দুলালকে গরু বিক্রির ফাঁদে ফেলে অপহরণ করা হয়েছে।
বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অপহরণের ৯ দিন পর মিয়ানমারের মাদক চোরাকারবারিদের হাত থেকে মুক্তি পেয়েছেন দুলাল মিয়া।
বড়াইগ্রামে ছাত্রদলের কমিটিতে সদস্য সচিব ও যুগ্ম আহবায়কসহ পাঁচজন ছাত্রলীগ কর্মীকে পদ দেওয়া হয়েছে। এমনকি সদস্য সচিব নবগঠিত কমিটি নিয়ে আনন্দমিছিলেও আমরা ছাত্রলীগ কর্মী বলে বক্তৃতা দেন। পরে এসব বিষয় নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠলে তাদের পদ স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে ছাত্রদল নেতা তুষার হাসান বলেন, ২১ সদস্যের কমিটিতে কমপক্ষে ১২ জনই ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। তাদের এভাবে ছাত্রদলে অনুপ্রবেশের সুযোগ দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।
বড়াইগ্রামে ছাত্রদলের কমিটিতে সদস্য সচিব ও যুগ্ম আহবায়কসহ পাঁচজন ছাত্রলীগ কর্মীকে পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তব্য দিতে গিয়েও সদস্য সচিব ছাত্রলীগের নামই উচ্চারণ করেছেন।
ঈদুল আজহার ছুটিতে কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন হাজারো পর্যটক। পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ এলাকাটি বড় আকর্ষণ হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীরা স্থানীয় নৌকা ও খাবারের ব্যবসায়ীদের আয় বাড়াচ্ছেন। কিছু রাস্তার সমস্যা থাকলেও দর্শনার্থীরা ভ্রমণে আনন্দ পেয়েছেন। মৌসুমি পর্যটনে নৌকার মাঝি ও হোটেল ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন। হাওরে নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সতর্ক রয়েছে এবং যেকোনো দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে প্রস্তুত আছে।
ঈদের ছুটিতে করতোয়া নদীর তীরে অবস্থিত পঞ্চগড়ের ইকো পার্ক প্রতিদিন হাজারো দর্শনার্থীর আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। পুনরুদ্ধারকৃত সরকারি জমিতে গড়ে ওঠা পার্কটিতে হাঁটার পথ, কৃত্রিম লেক, ফোয়ারা ও শিশুদের খেলাধুলার সুযোগ রয়েছে। দর্শনার্থীরা পার্কটিকে পরিবারসহ ঘোরাঘুরির আদর্শ স্থান হিসেবে প্রশংসা করছেন, আর স্থানীয় ব্যবসায়ীরা অর্থনৈতিক সুবিধা পাচ্ছেন। জেলা প্রশাসন নতুন রাইড ও উন্নত সুবিধা যোগের পরিকল্পনায় রয়েছে, যাতে এটি দেশের শীর্ষ ইকো-পর্যটন কেন্দ্রে পরিণত হয়।
সোমবার ফরিদপুরের বোয়ালমারীতে কুরবানির মাংস নিয়ে হামলায় হুমায়ুন কবীর (৪৮) নামে এক অটোভ্যান চালক খুন হয়। কবীরের স্ত্রী শিউলী বেগম (৪৫) বাদী হয়ে ২৫ জনের নামে থানায় হত্যা মামলা করেছেন। প্রধান আসামি ময়না ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক লিয়াকত মাস্টার। জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপির দুইটি গ্ৰুপ রয়েছে এলাকায়। কোরবানির মাংস বিলির সময় এই ভাগ ভঙ্গ হওয়ায় এই ঘটনা ঘটেছে।
ফরিদপুরের বোয়ালমারীতে কুরবানির মাংস নিয়ে হামলায় হুমায়ুন কবীর (৪৮) নামে এক অটোভ্যান চালক খুন হয়।
শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, সরকার এই প্রথম এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোর চাহিদা অনুযায়ী বিনামূল্যে লবণ সরবরাহ নিশ্চিত করেছে। সরকারের এ বিশেষ উদ্যোগের ফলে গতবছর যেখানে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে ২ লাখের কিছু বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছিল, সেখানে এ বছর ৯৩৩০টি প্রতিষ্ঠান প্রাথমিক হিসাবে ১৩ লাখের বেশি চামড়া সংরক্ষণ করেছে। এছাড়া দেশব্যাপী নিজস্ব অর্থায়নে লবণ সংগ্রহ করে চামড়া সংরক্ষণ হয়েছে বলেও জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরো বলেছে, কিছু মৌসুমি ব্যবসায়ী কর্তৃক চামড়ায় লবণ না দিয়ে আড়তদাতদের কাছে বেশি দামে বিক্রি করার জন্য দীর্ঘ সময় ধরে দরকষাকষি ও আড়তদারগণ কর্তৃক চামড়া ক্রয় অনিহা প্রকাশ করায় মূল্যবান চামড়া নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে।
গতবছর যেখানে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে ২ লাখের কিছু বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছিল, সেখানে এ বছর ৯৩৩০টি প্রতিষ্ঠান প্রাথমিক হিসাবে ১৩ লাখের বেশি চামড়া সংরক্ষণ করেছে: শিল্প মন্ত্রণালয়
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১২৩ ফিলিস্তিনি নিহত ও ৪৭৪ আহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৭ হাজারেরও বেশি আহত হয়েছে। উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ২০ মাসের অবরোধের কারণে স্বাস্থ্যসেবা, পানি, বিদ্যুৎ ও খাদ্যের অভাব আরও গুরুতর হচ্ছে। আন্তর্জাতিক আদালত ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
অভিযোগ উঠেছে, গত ৩১ মে লক্ষ্মীপুরের রায়পুরে এইচএসসি পরীক্ষার্থী খাদিজা আক্তার রিপাকে দিনদুপুরেই অপহরণ করেছে একটি চক্র। ঘটনার ১২ দিন পার হতে চললেও অপহরণকারীরা এখনো আটক হয়নি, স্থানীয় কাজিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও তা নিচ্ছে না পুলিশ। অভিযুক্তরা হলেন- রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাচ গ্রামের শাহ আলমসহ তার ছেলে সাইফুল ইসলাম, মো. শাকিল, শাহাদাত হোসেন, মো. শামিম ও কাজি মো. হুমায়ুন। ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান, কলেজছাত্রী রিপার মায়ের অভিযোগ সঠিক নয়। মেয়েটির ওই ছেলের সাথে প্রেমের সম্পর্ক এবং তারা নিজেরা বিয়েও করে ফেলেছে।
লক্ষ্মীপুরের রায়পুরে এক এইচএসসি পরীক্ষার্থীকে দিনদুপুরেই অপহরণ করেছে একটি চক্র। ঘটনার ১২ দিন পার হতে চললেও অপহরণকারীরা এখনো আটক হয়নি। তবে পুলিশ বলছে, প্রেমিকের সাথে গিয়েছে, বিয়েও হয়েছে।
সম্প্রতি ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যে সংঘাত ও কূটনৈতিক উত্তেজনার ফলে উভয় দেশের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা সামনে এসেছে। সাম্প্রতিক সামরিক অভিযান ও ক্ষেপণাস্ত্র হামলার পর উভয় পক্ষ সক্রিয় প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতে সংঘাতের জন্য। ভারত গভীর সাগরে অভিযান চালানোর জন্য ‘ব্লু ওয়াটার নেভি’ গড়ার লক্ষ্য রাখলেও পাকিস্তান উপকূলীয় প্রতিরক্ষায় মনোযোগ দেয়। বিশ্লেষকরা সতর্ক করছেন, নৌযুদ্ধ পারমাণবিক ঝুঁকি বাড়াতে পারে। ১৯৭১ সালের করাচি বন্দরে ভারতের হামলা ইতিহাসে নৌযুদ্ধের গুরুত্ব প্রমাণ করে।
উত্তর আয়ারল্যান্ডের বালিমিনা শহর দুই দিন ধরে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে সহিংস বিক্ষোভে উত্তপ্ত হয়েছে। মাস্কধারী বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে বাড়ি ও গাড়িতে আগুন দিয়েছে এবং পেট্রল বোমা নিক্ষেপ করেছে। দুই দিনে ৩০-এর বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। হামলার সাথে জড়িত ঘৃণা-প্রসূত অপরাধের তদন্ত চলছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই সহিংসতা আশেপাশের শহরেও ছড়িয়ে পড়েছে, যা ১৯৯৮ সালের শান্তিচুক্তি সত্ত্বেও অব্যাহত উত্তেজনার ইঙ্গিত দেয়।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সসাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জোরদার করা হয়েছে। ভারতে যাতায়াতকারীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি করা হচ্ছে তথ্য সংরক্ষণও। ওসি তুফান দুলাল মণ্ডল জানান, পর্যটক ভিসা বন্ধ থাকায় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা আগের তুলনায় অনেক কম। তবে বর্তমান সময়ে প্রতিদিন পাসপোর্টধারী প্রায় ৩০০ জন যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এখানে মেডিকেল টিম কাজ করছে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জোরদার করা হয়েছে। ভারতে যাতায়াতকারীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি করা হচ্ছে তথ্য সংরক্ষণও।
বুধবার সকালে নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. আমিরুজ্জামান মিয়া (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আমিরুজ্জামান কাশিয়ানী উপজেলা (দক্ষিণ) যুবলীগের আহ্বায়ক। ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, যুবলীগ নেতা আমিরুজ্জামানকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. আমিরুজ্জামান মিয়া (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ১৪ থেকে ১৫ জুন কানাডায় যাচ্ছেন, যেখানে তিনি অটোয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করবেন। তাদের আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং মার্কিন প্রেসিডেন্ট মোকাবেলা নিয়ে হবে। এরপর তিনি ১৫ থেকে ১৭ জুন আলবার্টায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেবেন। সফরটি যুক্তরাজ্য-কানাডার অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব শক্তিশালী করবে। একই সময়ে লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে স্টারমারের বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।
চট্টগ্রামে চায়না নাগরিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গ্রেফতাররা হচ্ছে- মোহাম্মদ হৃদয়, রাজু মজুমদার ও ফেরদৌস। পুলিশ জানায়, ৯ জুন রাতে ‘নিউ এ্যারা ফ্যাশন বিডি’ নামে একটি পোশাক কারখানার কর্মকর্তা ও চায়না নাগরিক ঝেং কিং ঝিন বাজার করতে বেপজা আবাসিক এলাকার প্রধান গেটের ভেতরে প্রবেশ করেন। এ সময় ছিনতাইকারী চক্র তাকে ছুরির ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন সেট ও ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
চট্টগ্রামে চায়না নাগরিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন শহরের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। জরুরি সভায় তিনি বলেন, চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং এটি স্থানীয় সংক্রমণের ইঙ্গিত। চসিক করোনা সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করবে এবং কয়েকটি হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হিসেবে প্রস্তুত করা হচ্ছে। আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু থাকবে। আগের মতো অনিয়ম ঠেকাতে বাজার মনিটরিংয়ে ম্যাজিস্ট্রেটদের সক্রিয় রাখা হবে।
গত ২ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর জেলার আওতাধীন সব ইউনিট কমিটি আগামী জুলাই মাসের মধ্যে গঠন করে ১২ জুলাইয়ের মধ্যে জেলা বিএনপির সম্মেলন আয়োজন করতে হবে। অন্যথায় জেলা কমিটি ভেঙে দেওয়া হবে। একইভাবে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে- ফরিদপুর মহানগরের আওতাধীন ওয়ার্ডসগুলোর সম্মেলন জুলাইয়ের প্রথম সপ্তাহে সম্পন্ন করতে হবে। অন্যথায় কমিটি ভেঙে দেওয়া হবে। এ প্রসঙ্গে জেলার নেতারা জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশনা মেনেই কাজ সম্পন্ন করবেন।
গত ২ জুন ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী পদত্যাগ করেছেন। তিনি বুধবার সকালে জেলা আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে বিকেলে এ আর হাফিজ উল্যাহকে নতুন সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। ফারুক হোসাইন নুরনবী চার বছর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সদর উপজেলার ভবানীগঞ্জে বসবাস করেন, তবে তার পৈতৃক বাড়ি কমলনগরে।
পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের ২০০ মিটারের মতো অংশ পদ্মা নদীতে ধসে পড়েছে। ভাঙনের হুমকিতে পড়েছে ৪টি গ্রামের অন্তত ৬০০ পরিবার। ইতোমধ্যে ১৩টি বসতঘর ও ২টি দোকান সরিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এমন ভাঙনের কারণ পদ্মা নদীতে পানি ও স্রোত বৃদ্ধি পাওয়া। জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে নাওডোবার জিরো পয়েন্ট এলাকার বাঁধে ভাঙন দেখা দেয়। এরপর গত শনিবার সকালে আবার বাঁধের ২০০ মিটারের মতো অংশ ভেঙে নদীতে ধসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সম্ভ্যাব্য ক্ষতিগ্রস্তরা। তবে নির্মাণ কাজ চলছে।
পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের ২০০ মিটারের মতো অংশ পদ্মা নদীতে ধসে পড়েছে। ভাঙনের হুমকিতে পড়েছে ৪টি গ্রামের অন্তত ৬০০ পরিবার।
নাটোরের বাকশোর এলাকায় প্রায় ৪০ বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করে মাটি পরিবহনের সময় সেনাবাহিনী ৪০টি ট্রাক্টর জব্দ করে। এসব মাটি ইটভাটায় সরবরাহের জন্য আঞ্চলিক ও মহাসড়ক ব্যবহার করে পরিবহন করা হচ্ছিল। ট্রাক্টরগুলো ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সড়ক পরিবহন আইনে মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি দেওয়া হয়নি।
ভারতে ‘বিদেশি’ আখ্যা দিয়ে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির মানবাধিকারকর্মীরা। তারা বলছেন, এই বহিষ্কার অভিযানে বহু নিরীহ মুসলিম নাগরিককে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে টার্গেট করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, মে থেকে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্য ৩০৩ জনকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করেছে। গত কয়েক বছরে বিভিন্ন ট্রাইব্যুনাল ‘বিদেশি’ ঘোষিত ৩০ হাজার মানুষের মধ্য থেকে এই ‘পুশব্যাক’ করা হয়। আসামে এ ধরনের ব্যক্তিরা সাধারণত দীর্ঘদিনের বাসিন্দা। তাদের পরিবার ও জমিজমা উভয়ই রাজ্যে রয়েছে। এই রাজ্যে লক্ষাধিক পরিবার রয়েছে, যাদের শিকড় বাংলাদেশে। আসাম মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, পুশব্যাক তীব্র থেকে তীব্রতর হবে!
ভারতে ‘বিদেশি’ আখ্যা দিয়ে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির মানবাধিকারকর্মীরা।
রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে আম কেনাবেচায় দীর্ঘদিনের ঢলন প্রথা বন্ধ করে প্রতি কেজিতে দেড় টাকা কমিশন নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তে কৃষক, আড়তদার ও প্রশাসনের মধ্যে চলা দ্বন্দ্বের অবসান ঘটে। নতুন ব্যবস্থায় কৃষকরা ন্যায্য দাম পাওয়ার আশায় একমত হলেও অনেকের মধ্যে এখনও ক্ষোভ বিরাজ করছে। আম ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজার চলমান ২০ মাসের সামরিক অভিযান ইসরাইলকে তীব্র সেনা ঘাটতির সম্মুখীন করেছে, যার ফলে নারীরা গুরুত্বপূর্ণ সামরিক লড়াইয়ে নামছেন। আগে সীমান্ত পাহারা ও চেকপয়েন্টে সীমাবদ্ধ নারীদের এখন গাজা, লেবানন ও সিরিয়ার মতো ফ্রন্টলাইনে পাঠানো হচ্ছে। ইসরাইলি সেনাবাহিনী ১০ হাজারের বেশি সেনা ঘাটতি স্বীকার করেছে, যেখানে অনেক রিজার্ভ সেনা মানসিক ট্রমার শিকার। পরিস্থিতি সামলাতে সরকার সুপ্রিম কোর্টের আদেশে আলট্রা-অর্থোডক্স ইহুদি পুরুষদেরও বাধ্যতামূলক সেনাবাহিনীতে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
গোয়েন্দা ও সাইবার যুদ্ধ ইউনিটের ৪১ জন ইসরাইলি সেনা গাজায় গণহত্যামূলক হামলায় অংশ নেওয়া থেকে সরে এসে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন। তারা বলেছেন, এই হামলা নিরাপত্তার জন্য নয়, বরং নেতানিয়াহুর রাজনৈতিক ক্ষমতা রক্ষার জন্য পরিচালিত। ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, গাজায় এখনও ৫৬ জন জিম্মি আটকে রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরাইলের কারাগারে ১০ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি আছেন।
ইন্দোনেশিয়া তুরস্কের সাথে ১০ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে তারা ৪৮টি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কিনবে। এটি তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি চুক্তি। এই চুক্তি জাকার্তার ইন্দো ডিফেন্স ২০২৫ প্রদর্শনীতে সম্পন্ন হয়, এবং আগামী ১০ বছর ধরে কিছু যন্ত্রাংশ ইন্দোনেশিয়ায় যৌথভাবে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ানতোকে ধন্যবাদ জানিয়েছেন। বিশ্লেষকরা এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক মনে করছেন, যেখানে আজারবাইজান ও সৌদি আরবও আগ্রহ প্রকাশ করেছে।
কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহম্মদ। এ প্রসঙ্গে জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, বেসরকারি চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে প্যরোলে মুক্তি দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টায় তারা মুক্তি পেয়েছেন। ফারজানা রুপা মায়ের মৃত্যুতে তারা প্যরোলে মুক্তি পেয়েছেন। তিনি বলেন, আনুষ্ঠানিকতা শেষে তাদের কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে।
মায়ের মৃত্যুতে কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহম্মদ।
মঙ্গলবার সন্ধ্যায় তাইওয়ানের পূর্ব উপকূলে হুয়ালিয়েন শহরের কাছে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পটি প্রায় ৩১ কিলোমিটার গভীরে এবং হুয়ালিয়েন থেকে ৭১ কিলোমিটার দক্ষিণে হয়েছে। স্থানীয় ফায়ার অফিস বলেছে, এখনও পর্যন্ত কোনো হতাহতের বা ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয়রা বলেছে, এটি আগের ভূমিকম্পের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে ৭.৪ মাত্রার একটি প্রাণঘাতী ভূমিকম্পে ১৭ জন নিহত হয়েছিল।
ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে চট্টগ্রাম বন্দরে শতাধিক পণ্যবাহী জাহাজ আটকে পড়েছে, পণ্য খালাসে বিলম্ব ও আমদানিকারকদের অনাগ্রহে জট তৈরি হয়েছে। সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অকার্যকর অবস্থাও পরিস্থিতিকে জটিল করেছে। বন্দর কর্তৃপক্ষের চেষ্টার পরও স্বাভাবিক হারে ডেলিভারি হচ্ছে না। বন্দরের ইয়ার্ডে বর্তমানে ৪০ হাজারের বেশি টিইইউএস কনটেইনার জমে আছে, ফলে ডেমারেজ খরচ ও জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম বাড়ছে। কর্তৃপক্ষ আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছে, তবে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাও রয়েছে।
লন্ডনে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আলোচনায় বাংলাদেশের পাচার হওয়া অর্থ, রোহিঙ্গা সংকট, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক রূপান্তর উঠে আসে। ইউনূস জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলনে যুক্তরাজ্যের সহায়তা কামনা করেন এবং প্রত্যাবাসনে ভূমিকার ওপর জোর দেন। তিনি দাবি করেন, শেখ হাসিনার ১৬ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। পাওয়েল তাঁর নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে ড. খলিলুর রহমানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
ইন্দোনেশিয়ার সঙ্গে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় তুরস্ক ৪৮টি কেএএএন যুদ্ধবিমান তৈরি করে রপ্তানি করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। কেএএএন যুদ্ধবিমান তৈরিতে ইন্দোনেশিয়ার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাও ব্যবহার করা হবে উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই চুক্তি আমাদের জাতীয় ও স্বদেশীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি ও সাফল্যকে তুলে ধরে। এটি তুরস্ক ও ইন্দোনেশিয়া—উভয় দেশের জন্যই কল্যাণকর হবে’। উল্লেখ্য, কেএএএন হলো ৫ম প্রজন্মের একটি যুদ্ধবিমান, যা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ উৎপাদন করে আসছে।
ইন্দোনেশিয়ার সঙ্গে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় তুরস্ক ৪৮টি কেএএএন যুদ্ধবিমান তৈরি করে রপ্তানি করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান।
ধনী ব্যক্তি ইলন মাস্ক সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ‘এক্স’ প্ল্যাটফর্মে মাস্ক স্বীকার করেছেন যে তিনি কিছু বিষয় বেশি বাড়িয়ে তুলেছেন, তবে কোন মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত তা স্পষ্ট করেননি। কর ও বাজেট বিল নিয়ে দ্বন্দ্বের কারণে তিনি ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেন। ট্রাম্প সম্পর্ক শেষ হওয়ার ঘোষণা দেয়ার পর মাস্ক কিছু কঠোর মন্তব্য করেন এবং পরে দুঃখ প্রকাশ করেন।
অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজার ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জুলাইয়ে ১৭ বছর পর দেশের প্রথম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। 'জুলাই সনদ' জাতির সামনে উপস্থাপন করা হবে। তিনি নির্বাচনের পর কোনো সরকারি পদে থাকার ইচ্ছা প্রকাশ করেননি এবং সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন আশা করেন। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, অর্থায়নের সমস্যা সত্ত্বেও সরকার কাজ করছে। তিনি মানব সভ্যতার সংস্কারের জন্য তাত্ক্ষণিক পদক্ষেপের আহ্বান জানান।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, পরীক্ষার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। ১৩ মে পরীক্ষা শেষ হয়েছে, যেখানে ১৯ লাখের বেশি পরীক্ষার্থী ফলের অপেক্ষায় রয়েছেন। উত্তরের খাতা মূল্যায়নে দেরির কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আনুষ্ঠানিক তারিখ নির্ধারিত হবে, এবং লক্ষ্য ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তিনি পরবর্তী নির্বাচিত সরকারের কোনো অংশ হতে আগ্রহী নন এবং তাদের কাজ হলো সুষ্ঠু নির্বাচন এবং ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর নিশ্চিত করা। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ তুলে তাদের রাজনৈতিক দলের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইউনূস দেশের শৃঙ্খলা পুনরুদ্ধার ও গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্বও উল্লেখ করেছেন। সাম্প্রতিক বিতর্ক ও চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে তিনি মন্তব্য করেছেন এবং আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিতের দেশের সিদ্ধান্তের কথা বলেছেন।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলো দাবি আদায়ে অনড় অবস্থানে। পর্যালোচনার জন্য উপদেষ্টা কমিটি গঠনকে সরকারের ইতিবাচক পদক্ষেপ দেখলেও বিষয়টি ফয়সালা হয়ে গেছে এবং আর কোনো কথা হবে না-এমনটি মনে করছেন তারা। ঈদের ছুটির পর তাদের কর্মসূচি চলতে থাকবে এমনটি ঘোষণা দিয়েছেন তারা। অপরদিকে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম ঈদের ছুটির পর তাদের চারদফা দাবি আদায়ে আবার সচিবালয়ে যাওয়ার এবং অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলো দাবি আদায়ে অনড় অবস্থানে। ঈদের ছুটির পর তাদের কর্মসূচি চলতে থাকবে এমন ঘোষণা দিয়েছেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে। এক সংলাপে তিনি বলেন, আওয়ামী লীগ তরুণদের হত্যা, গুম করতে এবং অর্থ চুরি করতে পারে। তাই একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে। প্রধান উপদেষ্টা প্রশ্ন তুলেন, আপনি কি এখনও এটিকে রাজনৈতিক দল বলবেন? তাহলে, এটি একটি বিতর্কিত বিচার নয়! ইউনূস বলেন, তারা মনে করেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে। কিন্তু যারা দেশ ছেড়ে পালিয়েছে- তাদের কেউই ভুল স্বীকার করেননি বরং তারা জনগণকে উত্তেজিত করছেন। ইউনূস বলেন, ‘বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। আমরা কেবল এটাই করেছি।’
জাতি আপাতত দেশের নিরাপত্তা ও রাজনীতির সুরক্ষায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে: মুহাম্মদ ইউনূস
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বার্ষিক সম্মেলনে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিশ্বব্যাপী, আঞ্চলিক ও জাতীয়ভাবে আইনের শাসন ও মানবাধিকার রক্ষার আহ্বান জানান। নিউইয়র্ক থেকে ভার্চুয়াল ভাষণে তিনি ন্যায়বিচার, সমতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। ২০২৪ সালের বিপ্লব পরবর্তী বিচার বিভাগীয় সংস্কার রোডম্যাপ এবং তরুণদের নেতৃত্বে ন্যায়বিচারের দাবিও তিনি উল্লেখ করেন। পরিবর্তনশীল দেশে স্বাধীন বিচারব্যবস্থা ও রূপান্তরমূলক সংস্কারে জাতিসংঘের ভূমিকা জোরদারের আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরেরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন। এ বছর এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। তাদের মধ্যে ২৬১ জনই বরিশালের বাসিন্দা। তবে নতুন কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। অধিদপ্তর আরো জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৬১ জন ও মৃত্যু ১০ জন, ফেব্রুয়ারিতে ১ হাজার ৫৩৫ জন ও মৃত্যু ১৩ জন, মার্চ মাসে আক্রান্ত ১ হাজার ৮৭১ জন ও মৃত্যু ১৩ জন, এপ্রিলে আক্রান্ত ২ হাজার ৫৭২ জন ও মৃত্যু ২০ জন, মে মাসে আক্রান্ত চার হাজার ৩৪৫ জন ও মৃত্যু ২৩ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন। এ বছর এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এ ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ নিয়ে একদম শুরু থেকে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এ ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার পরিদর্শনকালে সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির বলেছেন, আমরা অতি দ্রুত নদী ভাঙনের স্থায়ী সমাধানের জন্য কার্যক্রম শুরু করব। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এর আশপাশে ভাঙন দেখা দেয়। এটা আমরা বন্ধ করবই। কোনো মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ার মতো দুঃখজনক কিছু হতে পারে না। তার সঙ্গে থাকা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গুরুত্বের সঙ্গেই আমরা দেখতে এসেছি। আমরা বলেছি, ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান দরকার। যাতে বারবার যেন না ভাঙে। আমরা যতটুকু পারি দ্রুত সমাধানের চেষ্টা করব। নদী শাসন করা বড় কঠিন কাজ।
আমরা অতি দ্রুত নদী ভাঙনের স্থায়ী সমাধানের জন্য কার্যক্রম শুরু করব। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এর আশপাশে ভাঙন দেখা দেয়। এটা আমরা বন্ধ করবই: ফাওজুল কবির
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের কোনো নেতা-কর্মীদের মাসুদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ বৈঠক হবে। এ বৈঠককে কেন্দ্র করে মঙ্গলবার (১০ জুন) লন্ডনের উদ্দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, লন্ডনের ডরচেষ্টার হোটেলে প্রথমবারের মতো ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকে বসছেন তারা। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বৈঠকটি নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে। এ বৈঠককে কেন্দ্র করে মঙ্গলবার লন্ডনের উদ্দেশে পাড়ি জমিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেশের ৯ অঞ্চলে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের ৯ অঞ্চলে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রূপগঞ্জের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলি বর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ মামুন হোসেন ভূঁইয়া (৩২) মারা গেছেন। মামুন ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের ছোট ভাই। ওসি সালাউদ্দিন কাদের জানান, ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ডাকা দিয়েছিলেন ভুলতা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা। গত কয়েকদিন ধরে এলাকায় প্রবেশ করে নানা অপকর্ম করার চেষ্টা করছিলেন তিনি। মঙ্গলবার যুবদল নেতা বাদলের লোকজনসহ স্থানীয়রা তাকে আটক করে। খোকাকে আটকের খবরে জাইদুল ইসলাম বাবু নামে একজন তাকে ছাড়িয়ে নিতে গুলি বর্ষণ করেন। এ সময় গুলিবিদ্ধ হয় এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন।
রূপগঞ্জের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলি বর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ মামুন হোসেন ভূঁইয়া (৩২) মারা গেছেন। মামুন ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের ছোট ভাই।
আরও ৩ হাজার ৭৭৮ জন হজের পর ফিরতি ফ্লাইটে বুধবার দেশে ফিরছেন। মোট ১০টি ফ্লাইটে তারা দেশে ফিরবেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, বুধবারের চারটি ফ্লাইট ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। হজের ফিরতি ফ্লাইটের প্রথম দিন মঙ্গলবার মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪ হাজার ৯০৪ জন। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই। এ বছর বাংলাদেশ থেকে ২২৪টি ফ্লাইটে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরবে যান।
আরও ৩ হাজার ৭৭৮ জন হজের পর ফিরতি ফ্লাইটে বুধবার দেশে ফিরছেন। মোট ১০টি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই। কারণ এ সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তবে শুধু মৌলিক সংস্কারই নয়, প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন দিতে হবে। নুর বলেন, ২০১৮ সালে কোটা আন্দোলন না করলে, ছাত্র-জনতা তাজা প্রাণ না দিলে এই জুলাই ২৪-এর জন্ম হতো না, তাই ছাত্রদের নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আগামীতে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে। এছাড়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশে কোনো একটি দলের নেতাকর্মীদের লেজুড়বৃত্তি না করে নাগরিকদের সেবা প্রদান করার অনুরোধ জানান।
আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই। কারণ এ সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তবে শুধু মৌলিক সংস্কারই নয়, প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন দিতে হবে: নুর
জিওপি নেতা রাশেদ খান বলেন, প্রত্যেক উপদেষ্টার দুর্নীতির তদন্ত করতে হবে। যদি কোনো উপদেষ্টা দুর্নীতি না করে থাকে আমরা তাদের শ্রদ্ধা জানাব। প্রতি মাসে উপদেষ্টারা সম্পদের হিসাব দেবেন বলে তারা বলেছিলেন। কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে বলেও ঘোষণা করা হয়ে ছিল। আজও কি কেউ সম্পদের ফিরিস্তি জমা দিয়েছেন? তিনি বলেন, যারা টিউশনি করে চলত তারা এখন কতটা সুখে রয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে বলে অভিযোগ শোনা যায়। উপদেষ্টা আসিফ মাহমুদের পিএসের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন তিনি। আরো বলেন, আমাদের দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন হোক; কিন্তু তিনি আমাদের কথা রাখলেন না।
প্রত্যেক উপদেষ্টার দুর্নীতির তদন্ত করতে হবে। যদি কোনো উপদেষ্টা দুর্নীতি না করে থাকে আমরা তাদের শ্রদ্ধা জানাব। কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে: রাশেদ খান
মঙ্গলবার বেলা ১১টার দিকে একদল যুবক সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্র কাছারি বাড়ির ভেতরে প্রবেশ করে অফিস কক্ষ ও অডিটোরিয়ামের দরজা-জানালা ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এর ফলে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জানা যায়, শাহজাদপুর পৌর সদরের রূপপুর মহল্লার দুবাই প্রবাসী শাহনেওয়াজের সাথে পার্কিং ফি নিয়ে মেইন গেটের এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে হামলার ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর, দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সদর থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, লক্ষ্মীপুরে পূর্বশত্রুতার জের ধরে জামায়াত নেতা কাউছার আহম্মদ মিলকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগের মামলায় বাবুল (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত ৮ নাম্বার আসামি। প্রসঙ্গত, এজাহারে উল্লেখ করা হয়, বিভিন্ন ঘটনা নিয়ে অভিযুক্তদের সঙ্গে নিহত কাউছারদের বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে রাজিবপুর এলাকায় বাদীর বাড়ির সামনে অভিযুক্ত দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কাউসারের ভাই আফতাব হোসেন আরজুর ওপর হামলা করে। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।
লক্ষ্মীপুরে পূর্বশত্রুতার জের ধরে জামায়াত নেতা কাউছার আহম্মদ মিলকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগের মামলায় বাবুল (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
ফ্যাসিস্ট ও পলাতক শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে একটি সেফ হাউসে আছেন। সেখানেই এবারের ঈদুল আজহা পালন করেছেন যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ছেলের সঙ্গে ভারতে বসে ঈদ উদযাপন করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দিল্লিতে এবারের ঈদুল আজহা পালন করেছেন স্বৈরাচারি শাসক শেখ হাসিনা।।তার সঙ্গে ঈদ উদযাপন করতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়।
বুধবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১১ বছরের শিশুর বিয়ে হচ্ছে বলে জানতে পেরে ওই শিশুর বাড়িতে ছুটে যান দুর্গাপুর ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর। তিনি ওই বিয়ে বন্ধ করে পরিবারকে করেন জরিমানা। রেজওয়ানুল কবীর জানান, ঘটনার দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৃথক দুটি গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করেছি। মেয়েদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা দিয়ে মুচলেকা নেওয়া হয়েছে। এরপরও যদি বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে ওই অভিভাবকদের বিরুদ্ধে কারাবাসসহ যেকোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর দুর্গাপুর উপজেলায় ১১ বছরের শিশুর বিয়ে বন্ধ করে পরিবারকে জরিমানা করেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া ও হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসারা সীমান্ত দিয়ে আরও ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের জমানো টাকা-ব্যাগ সব রেখে দিয়েছে বিএসএফ। পরে বাংলাদেশ বিজিবি তাদের আটক করে যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়া শুরু করেছে। ঠাকুরগাঁওয়ের হরিপুরের আবেদ আলীর ছেলে আফজাল হোসেন (৩২)। তার কণ্ঠে ক্ষোভ- আমরা কোনো অপরাধ করিনি। বৈধভাবে পাড়ি দিয়েছিলাম কাজের খোঁজে। এখন কিছু না নিয়ে ফিরে আসতে হলো। বিজিবি আমাদের মানবিকভাবে দেখছে, তবু ভেতরে কষ্টটা রয়েই গেল।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া ও হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসারা সীমান্ত দিয়ে আরও ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের জমানো টাকা-ব্যাগ সব রেখে দিয়েছে তারা।
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডে কির্শনারের বিরুদ্ধে দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদণ্ড ও আজীবন জনসেবামূলক পদে নিষেধাজ্ঞার রায় বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রথমে ফার্স্ট লেডি ও পরে প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রীয় নির্মাণ প্রকল্পের কাজ তার ঘনিষ্ঠ বন্ধু, দণ্ডিত ব্যবসায়ী লাজারো বায়েজের মালিকানাধীন কোম্পানিগুলোর হাতে তুলে দেন এবং এতে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি হয়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ৭২ বছর বয়সি ফার্নান্দেজকে আটক করতে আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয়কে একটি আটক কেন্দ্র প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডে কির্শনারের বিরুদ্ধে দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদণ্ড ও আজীবন জনসেবামূলক পদে নিষেধাজ্ঞার রায় বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট।
সীমান্ত ব্যাংক পিএলসি স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (এসপিও-এফএভিপি) বিভাগে ম্যানেজার পদে একাধিক নিয়োগ দেবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ও ব্যাংকিং সেক্টরে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবশ্যক। ব্যাংকিং আইন ও সম্পদ পুনরুদ্ধার প্রক্রিয়ায় ভালো জ্ঞান থাকতে হবে। চাকরিটি ফুলটাইম এবং ঢাকাভিত্তিক। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে ১৬ জুন ২০২৫ তারিখের মধ্যে।
রংপুর সিটি করপোরেশনের প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজ দুটি ব্যবহৃত হচ্ছে না। অপরিকল্পিত অবস্থান, ডিভাইডারে ফেন্সিং না থাকা এবং ফুটওভার ব্রিজের নিচে দোকান বসানোয় এগুলোর কার্যকারিতা কমে গেছে। পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। নাগরিক ও বিশেষজ্ঞদের অভিযোগ—নগর পরিকল্পনার দুর্বলতা, ট্রাফিক ব্যবস্থার ঘাটতি ও জনসচেতনতার অভাবের কারণেই এই অবস্থা। শিক্ষার্থীরা ব্রিজে সেলফি তুললেও পারাপারে আগ্রহী নন। সুষ্ঠু পরিকল্পনা ও কার্যকর ট্রাফিক সমন্বয়ের দাবি উঠেছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-ভিশনন্দী আঞ্চলিক মহাসড়কের পাশে কোরবানির পশুর চামড়ার স্তূপ পচে তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকির কারণ হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিবছর এভাবে চামড়া ফেলে রাখা হয়, যার ফলে মাছি ও রোগ ছড়ায়। যাত্রীদের মুখ ঢেকে চলাচল করতে হয়, বাসিন্দারা শ্বাসকষ্টে ভোগেন। প্রশাসনের দ্রুত পদক্ষেপ না থাকলেও এখন কর্মকর্তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ‘ভারত এবং পাকিস্তান উভয়ই একই সময়ে স্বাধীন হয়েছিল, কিন্তু ভারতকে এখন ‘গণতন্ত্রের জননী’ হিসেবে দেখা হয়। আর পাকিস্তান পরিচিত ‘বিশ্ব সন্ত্রাসবাদের জনক’ হিসেবে। তিনি বলেছেন, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে বিশ্ব সম্প্রদায়ের কৌশলগত, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ দেওয়া প্রয়োজন। তিনি পাকিস্তানকে সন্ত্রাস দমন প্যানেলের সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) সমালোচনা করেছেন। শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে একথা উল্লেখ করে রাজনাথ বলেন, ‘পাকিস্তান শত চেষ্টা করেও কাশ্মীরে উন্নয়ন থামাতে পারেনি।
পাকিস্তানকে সন্ত্রাস দমন প্যানেলের সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) সমালোচনা করেছেন রাজনাথ সিং
সম্প্রতি সব মামলায় খালাস পাওয়ার পর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম প্রায় ১৪ বছর পর নিজ এলাকা রংপুরে যাচ্ছেন। দুই দিনের সফরে তিনি শুকরিয়া ও ঈদ পুনর্মিলনীতে অংশ নেবেন, দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন। দলীয় সূত্রে জানা গেছে, এটি ঢাকার বাইরে তার প্রথম প্রকাশ্য কর্মসূচি। আসন্ন জাতীয় নির্বাচনে রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছে।
ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরাইলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তারা কাজ করছে। এর কয়েক ঘণ্টা আগেই ইসরাইল লোহিত সাগরের ইয়েমেনি বন্দর হোদাইদায় লক্ষ্য করে নৌ-আক্রমণ চালায়। ইসরাইল বলছে, হুথি হামলা চলতে থাকলে ইয়েমেনের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ আরোপ করা হবে।
ইরান-সমর্থিত হুথিরা গাজার সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে ইসরাইলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে: ইসরাইলি সামরিক বাহিনী
যুক্তরাজ্যে বেকারত্বের হার ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৪.৬ শতাংশে পৌঁছেছে, যা ২০২১ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস)। আগের চতুর্মাসের তুলনায় এটি ০.২ শতাংশ বৃদ্ধি। বেকারত্ব বেড়লেও কর্মসংস্থানও সামান্য বেড়েছে ০.১ শতাংশ, যা ৭৫.১ শতাংশে দাঁড়িয়েছে, এবং বর্তমানে ৩৪ মিলিয়ন মানুষ কাজ করছে। এপ্রিলের শেষে যুক্তরাজ্যে প্রায় ১.৬ মিলিয়ন বেকার ছিল।
এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, আমি অনেকবার প্রস্তাব পেয়েছিলাম, ১৯৯৫ সাল থেকে আওয়ামী লীগ ও জামায়াত যখন কেয়ারটেকার সরকার পদ্ধতি নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন আমি যোগাযোগমন্ত্রী ছিলাম। আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল একটা পার্লামেন্টের ক্যু হবে। ক্যুর পক্ষে আওয়ামী লীগের তখন সদস্য ছিল ১৪৩ জন আর বিএনপির ৪০ জন। মোট ১৮৩ জন একত্রিত হয়ে পার্লামেন্টে একটা বিল উত্থাপিত হবে। সেই বিলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদচ্যুত করা হবে এবং আমি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেব। অলি বলেন, আমার সঙ্গে মোট তিন দিন এটা নিয়ে আলোচনা করা হয়। প্রথম দুদিন আমি রাজি হয়েছিলাম। তৃতীয় দিন আমি চিন্তা করলাম আমাকে বেগম জিয়া যোগাযোগমন্ত্রী বানিয়েছেন। বেঈমানি করলে একটা মুক্তিযোদ্ধা হিসেবে আগামী দিনে মানুষ আমার সম্পর্কে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে।
আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল একটা পার্লামেন্টের ক্যু হবে। বিলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদচ্যুত করা হবে এবং আমি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেব: অলি
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল তিনটি ক্যাটাগরিতে মোট ২৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের মধ্যে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার ও অফিস সহায়ক। পদের উপর ভিত্তি করে প্রার্থীদের এসএসসি বা এইচএসসি পাস হতে হবে। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২২,৪৯০ টাকার মধ্যে। সব পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি প্রথম দুই পদের জন্য ১১২ টাকা এবং তৃতীয় পদের জন্য ৫৬ টাকা। আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২৫।
২০২৫ সালের মে ছিল বিশ্বব্যাপী দ্বিতীয় উষ্ণতম মে মাস, যেখানে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলে দেখা গেছে ব্যতিক্রমী শুষ্ক বসন্ত। কপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ১.৫°C বেশি ছিল। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দ্রুত বৃষ্টি না হলে খরা আরও তীব্র হবে এবং কৃষি ও পানির সংকট দেখা দিতে পারে। একই ধরনের শুষ্কতা দেখা গেছে যুক্তরাষ্ট্র, আফ্রিকা, মধ্য এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অংশে। এটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনেরই একটি প্রমাণ।
এপ্রিলের হিসাবে ভারতের জনসংখ্যা ১.৪৬৩৯ বিলিয়ন হয়ে বিশ্বে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে, চীনকে পিছিয়ে দিয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গর্ভধারণের হার ১.৯, যা জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ২.১ থেকে কম। এই হারের কারণে ভবিষ্যতে জনসংখ্যা হ্রাস পেতে পারে। ভারতের মোট জনসংখ্যার ২৪% ০-১৪ বছর, ১৭% ১০-১৯ বছর এবং ২৬% ১০-২৪ বছর বয়সী, যা দেশের তরুণ জনসংখ্যা প্রতিফলিত করে।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে। বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। তিনি বলেন, ইতোমধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। যৌক্তিক সময়েই নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে। আলোচনার মধ্য দিয়ে নির্বাচনসহ সব সমস্যার সমাধান সম্ভব। রিজভী বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ংকর বিদ্বেষপরায়ণ হয়ে উঠছে। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর থেকে তারা হিংস্র হয়ে উঠেছে। বিদেশী তকমা দিয়ে প্রতিদিন পুশইন হচ্ছে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর প্রচেষ্টা। সীমান্ত এলাকায় পুশইনের হিড়িক লেগেছে। এছাড়া রিজভী ভারতে করোনার প্রকোপ বাড়ায় সরকারকে সতর্ক ব্যবস্থা নিতে আহ্বান জানান।
গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে। বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে: রিজভী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নে মেঘনার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি, বাজার ও জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ইউএনওসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। জরুরি পদক্ষেপ না নিলে আরও শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে। গত ৪–৫ বছর ধরেই এলাকাটি নদীভাঙনের কবলে রয়েছে এবং ইতোমধ্যে কোটি টাকার সম্পদ বিলীন হয়েছে।
ব্রিটিশ রাজপরিবারের পুরস্কার নিতে লন্ডন আগমন উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শত শত মানুষ জড়ো হন। সামাজিক ও মানবাধিকার সংগঠনের আয়োজনে সমাবেশটি পরিণত হয় এক উৎসবমুখর সংহতিতে। অংশগ্রহণকারীরা শাসন ব্যবস্থার সংস্কার, অতীতের হত্যাকাণ্ডের বিচার এবং প্রবাসীদের অধিকার সুরক্ষার দাবি জানান। নিষিদ্ধ আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি পালন করে, আর শুক্রবার বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে।
ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে অবৈধ পথে দেশ ছাড়ার পর সাত মাস ধরে নিখোঁজ ১২ বাংলাদেশি যুবকের কোনো সন্ধান নেই। পরিবারগুলোর সঙ্গে তাদের আর যোগাযোগ হয়নি, তাঁরা জীবিত না মৃত, তাও নিশ্চিত নয়। জানা গেছে, লিবিয়ার একটি বন্দিশিবিরে ছিল তারা এবং পরে একটি বোটে ইতালির উদ্দেশে যাত্রা করে। নিখোঁজ যুবকদের একজন সজীব সরদার নির্যাতনে মারা যান, তার লাশ দেশে ফেরত এসেছে। পরিবারগুলো স্থানীয় দালালদের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলেছে এবং মানবপাচার রোধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ইচ্ছা অনুযায়ী সন্তান নিতে পারছেন না। এ জন্য সন্তানের লালনপালনের বাড়তি খরচ ও উপযুক্ত সঙ্গীর অভাবকে অন্যতম কারণ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। ইউএনএফপিএ ১৪টি দেশের ১৪ হাজার মানুষের ওপর সন্তান নেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে জরিপ চালিয়েছে। পাঁচজনের মধ্যে একজন বলেছেন, তাদের কাঙ্ক্ষিতসংখ্যক সন্তান হয়নি বা তারা সন্তানের আশাও করেননি।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ইচ্ছা অনুযায়ী সন্তান নিতে পারছেন না। এ জন্য সন্তানের লালনপালনের বাড়তি খরচ ও উপযুক্ত সঙ্গীর অভাবকে অন্যতম কারণ বিবেচনা করা হচ্ছে: জাতিসংঘ জনসংখ্যা তহবিল
জেনেভায় ১১৩তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন শ্রম অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নে আইএলও’র কারিগরি সহায়তায় কাজ বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শ্রম আইন সংশোধন, ১২২ জন নতুন শ্রম পরিদর্শক নিয়োগ এবং গুরুত্বপূর্ণ আইএলও কনভেনশন অনুস্বাক্ষর অন্যতম উদ্যোগ। সরকার উন্নয়ন তহবিল হ্রাসের চ্যালেঞ্জ তুলে ধরে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে। ফিলিস্তিনকে আইএলও পর্যবেক্ষক রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ শুভেচ্ছা জানায়।
ঈদের ছুটিতে মাদারীপুরের শিবচরে কাওড়াকান্দি থেকে পদ্মা সেতু পর্যন্ত পদ্মা পাড়ের বেড়িবাঁধ এলাকাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন প্রাকৃতিক দৃশ্য, নৌকা ভ্রমণ ও নিরিবিলি পরিবেশ উপভোগ করতে। নদীর গর্জন, সূর্যাস্ত ও তাজা মাছের বাজার এ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করছে। দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে। দিন দিন এই এলাকা ঈদের ছুটির অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।
যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে চাঁদপুরের হাইমচরে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম এ ঘোষণা দেন ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে। তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত জরুরি। তিনি দেশে ইতিমধ্যে নির্মিত ১৭৫টি মিনি স্টেডিয়ামের যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন। অনুষ্ঠানে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতে গড় প্রজনন হার ১.৯ এ নেমে এসেছে, যা জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ২.১ এর নিচে। জাতিসংঘের স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষা, প্রজনন স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের কারণে বিশ্বব্যাপী প্রজনন হার কমেছে, যার মধ্যে ভারতও রয়েছে। অর্থনৈতিক চাপ, চাকরির অনিশ্চয়তা ও পারিবারিক প্রভাব প্রজনন সিদ্ধান্তে প্রভাব ফেলছে। ভারতের জনসংখ্যা আগামী ৪০ বছরে ১.৭ বিলিয়ন ছাড়িয়ে পরবর্তীতে হ্রাস পাবে। নারীরা এখনো পুরোপুরি তাদের কাঙ্ক্ষিত সন্তানসংখ্যা নির্ধারণে সক্ষম নন।
বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার হতে পারে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই গণ-অভুত্থানের আকাঙ্ক্ষা তথা গণতন্ত্র ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বাস্তবায়নে নিয়ামক ভূমিকা পালন করবে। প্রিন্স বলেন, সমগ্র জাতি লন্ডনে অন্তর্বর্তী সরকারপ্রধান ও বিএনপির শীর্ষ নেতার বৈঠকের দিকে তাকিয়ে আছে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে পরে। তিনি বলেন, কাউকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছানো হলে জনগণ মেনে নেবে না। নির্বাচন পেছালে দেশ ক্ষতিগ্রস্ত হবে।
একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার হতে পারে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই গণ-অভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিয়ামক ভূমিকা পালন করবে: প্রিন্স
লস অ্যাঞ্জেলেসে অভিবাসী বিক্ষোভের কারণে কারফিউ অমান্য করার অভিযোগে গণগ্রেফতার শুরু হয়েছে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রায় এক বর্গমাইল ডাউনটাউন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। উত্তেজনা নিয়ন্ত্রণ এবং জীবন ও সম্পদ রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় বেড়েছে অবৈধ ও বিপজ্জনক কার্যকলাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ‘পেশাদার উসকানিদাতা’ ও ‘জন্তু’ হিসেবে আখ্যায়িত করেছেন। পরিস্থিতি সামলাতে প্রায় ৪ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্ব নাসার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। মাস্কের স্পেসএক্স নাসার গুরুত্বপূর্ণ অংশীদার হলেও ট্রাম্প সরকারি চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন। বাজেট কমানোর প্রস্তাবে গবেষণা খাতে বরাদ্দ অর্ধেকে নেমে আসার আশঙ্কা রয়েছে, যা ৪০টি মিশনের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। যদিও চাঁদ ও মঙ্গলের প্রকল্পগুলো গুরুত্ব পাচ্ছে, দীর্ঘমেয়াদি গবেষণা ও আন্তর্জাতিক অংশীদারত্ব ঝুঁকির মুখে। স্পেসএক্স ও ব্লু অরিজিনের মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি সহায়তা কমলে যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচি আরও অনিশ্চয়তায় পড়তে পারে।
ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে রাত্রীকালীন কারফিউ ঘোষণা করা হয়েছে। মেয়র কারেন ব্যাস রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এক বর্গমাইল এলাকায় কারফিউ বলবৎ করবেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী উত্তেজনা ও বিপজ্জনক আচরণ বেড়েছে। এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প এক সামরিক ভাষণে বিক্ষোভকারীদের ‘পেশাদার উসকানিদাতা’ হিসেবে আখ্যায়িত করেন, যা বিতর্ক সৃষ্টি করেছে। порядка বজায় রাখতে প্রায় ৪ হাজার ন্যাশনাল গার্ড এবং মেরিন সেনা মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশের ৪৯টি জেলা, ঢাকাসহ, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে আক্রান্ত, যেখানে নীলফামারীর ডিমলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। কিছু এলাকায় বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু অংশে তাপপ্রবাহ প্রশমিত হলেও অনেক অঞ্চলে এখনো পরিস্থিতি তীব্র, বিশেষ করে নীলফামারী, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের পর দলের কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘হামজাদের নিয়ে গর্বিত হওয়া উচিত।’ হারে মন খারাপ হলেও লক্ষ্য ভোলেননি হামজা-ফাহমেদুলরা। সবটা উজাড় করেই লড়তে চান। এদিকে হামজা চৌধুরী লিখেছেন, ‘আমরা যে ফলাফল চেয়েছিলাম তা হয়নি! কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ আমরা সবেমাত্র শুরু করছি এবং ইনশাআল্লাহ খুব শিগ্রই যেখানে যেতে চাই সেখানে পৌঁছাবো। ভালোবাসা এবং সমর্থনের জন্য আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।’
আমরা যে ফলাফল চেয়েছিলাম তা হয়নি! কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি: হামজা চৌধুরী
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বর্তমান প্রযুক্তির দুনিয়ায় যুগান্তকারী আবিষ্কার। এআই ব্যবহারের একটি বড় বাধা হচ্ছে ইন্টারনেট। ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলে ব্যবহার করা যায় না এআই চ্যাটবট। যদিও এখন অনেক ফোনেই এআই যুক্ত করেই দিচ্ছে ফোন সংস্থা। এবার গুগল একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে, যার নাম— এআই এজ গ্যালারি। স্মার্টফোনে এআই ব্যবহারের অভিজ্ঞতা এই অ্যাপ আমূল বদলে দেবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। কেননা এই শক্তিশালী অ্যাপ মডেলকে ব্যবহার করা যাবে অফলাইনেও। প্রাইভেসি ও দ্রুতগতির পারফরম্যান্সের ক্ষেত্রেও এই অ্যাপ অনেক এগিয়ে।
স্মার্টফোনে এআই ব্যবহারের অভিজ্ঞতা এআই এজ গ্যালারি অ্যাপ আমূল বদলে দেবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। কেননা এই শক্তিশালী অ্যাপ মডেলকে ব্যবহার করা যাবে অফলাইনেও।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আরো জানিয়েছে, আগামী শুক্রবার থেকে তাপমাত্রা কমবে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আগামী শুক্রবার থেকে তাপমাত্রা কমবে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে: আবহাওয়া অধিদপ্তর
মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ এ হামলায় প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন নারীসহ আরও পাঁচজন। হামলায় নিহত আনিছুর রহমান (৪৩) চান মিয়া ফকিরের ছেলে। জানা গেছে, সাইদুল ইসলামের বাড়ির সামনে পরিবারের কিছু নারী সদস্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেখান দিয়ে যাচ্ছিলেন একই এলাকার সাদেক মিয়ার ছেলে আমিন (২৪) এবং বাচ্চু মিয়ার ছেলে সজিবসহ (৩০) কয়েকজন যুবক। ওই নারীদের দেখে তারা অশ্লালীন মন্তব্য করতে থাকে এবং গান গেয়ে ইভটিজিং করে। এর প্রতিবাদ করায় সংঘবদ্ধ আক্রমণ করা হয়!
নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ এ হামলায় প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন নারীসহ আরও পাঁচজন।
গত ২৪ ঘন্টায় একনজরে ২০৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।