Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরাইল চলমান সংঘাতে উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছে চীন। ইসরায়েলের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার প্রেক্ষিতে তেহরান ছাড়তে নাগরিকদের বলা হয়। ইরান দাবি করেছে, তাদের প্রকল্প শান্তিপূর্ণ। পাঁচদিনের সংঘাতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। চীন, ইসরায়েলে প্রভাবশালী দেশগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে এবং নিজেদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলেছে। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু চুক্তির আলোচনাও ভেস্তে গেছে।

ইরানে চিকিৎসক ও নার্সদের সব ছুটি বাতিল করে তাদের দ্রুত কর্মস্থলে ফিরে যেতে বলা হয়েছে। উপ-স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ সাজ্জাদ রাজাভি জানান, জরুরি অবস্থায় স্বাস্থ্যসেবা ও জনগণের মনোবল রক্ষায় চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত এবং হাসপাতালে ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ চিকিৎসা নির্দেশিকাও পাঠানো হয়েছে।

17 Jun 25 1NOJOR.COM

জরুরি পরিস্থিতিতে ইরানে সব চিকিৎসক-নার্সের ছুটি বাতিল

অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎকালে, ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্যও অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, আগামী বার্ষিকীতে ‘জুলাই চার্টার ঘোষণা করা হবে। প্রথমবার ভোট দিতে যাচ্ছেন যারা, তারা একটি স্বাধীন ও উৎসব মুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাবে। এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে।

17 Jun 25 1NOJOR.COM

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এনআরবি ব্যাংক পিএলসি রিকভারি এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে। এ পদে আবেদনকারীদের জন্য কোনো বয়সসীমা নেই এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এটি চুক্তিভিত্তিক পদ, কর্মস্থল ঢাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আগ্রহী প্রার্থীদের ৩০ জুন, ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এই সুযোগটি নমনীয়তা ও অন্তর্ভুক্তির দিক দিয়ে উপযুক্ত চাকরি খুঁজছেন এমন অনেকের জন্যই আকর্ষণীয়।

মঙ্গলবার করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে খুলনায় প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজনই নারী। একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আক্রান্ত একজন নারীর বয়স ১৮, অপরজনের ৪২। প্রথমজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন, অপরজন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা মোটামুটি ভালো বলে জানিয়েছে চিকিৎসক!

17 Jun 25 1NOJOR.COM

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে খুলনায় প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজনই নারী। আক্রান্ত্রদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম মৌসুমী বৃষ্টিতে খুলনার বহু এলাকা প্লাবিত হয়ে জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। ৮২৩ কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে, বিশেষ করে নিম্নাঞ্চলে। স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞরা বলছেন, খাল দখল, অপরিকল্পিত উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা এই দুরবস্থার কারণ। ২০১৮ সাল থেকে প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও জলাবদ্ধতা দূর হয়নি। কর্তৃপক্ষ বলছে, প্রকল্প চলমান, তবে বাসিন্দারা দ্রুত কার্যকর সমাধান দাবি করছেন।

17 Jun 25 1NOJOR.COM

প্রথম বর্ষার বৃষ্টিতেই ডুবলো খুলনা, ৮২৩ কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প নিয়ে প্রশ্ন

সোমবার দিবাগত রাতে ভারতে ফের বিমান বিভ্রাটের জেরে চরম দুর্ভোগে যাত্রীরা। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার এআই১৮০ বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হয়। জানা গেছে, এ কারণে দীর্ঘক্ষণ যাত্রীদের অপেক্ষারত থাকার ফলে অনেকেরই নিজ গন্তব্যে পৌঁছাতে এবং জরুরি কাজে বিলম্ব হয়। এর ফলে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করেন অনেক যাত্রী।

17 Jun 25 1NOJOR.COM

ভারতে ফের বিমান বিভ্রাটের জেরে চরম দুর্ভোগে যাত্রীরা। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার এআই১৮০ বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হয়।

ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতির সময় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে জনগুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধী দল পাবে। এর মধ্যে রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেটস কমিটি এবং পাবলিক আন্ডারটেকিং কমিটি। তিনি জানান, সংবিধানের ৬৯ অনুচ্ছেদ সংশোধন নিয়ে চলমান আলোচনায় সব দল দুটি বিষয়ে একমত হয়েছে। আস্থা ভোট ও অর্থ বিল। এই দুই বিষয়ে সংসদ সদস্যদের দলীয় অবস্থান অনুসরণ করতে হবে। তবে বিএনপি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ না রাখার সুপারিশ করেছে। নারীদের জন্য সংরক্ষিত ১০০টি আসন রাখার ব্যাপারেও সবাই একমত হয়েছেন বলে জানান তিনি।

17 Jun 25 1NOJOR.COM

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে জনগুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধী দল পাবে: সালাহউদ্দিন আহমেদ

রংপুরের পীরগাছায় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ হন ছাত্র সমন্বয়ক ফারদিন এহসান মাহিম। তিনি প্রায় এক কোটি টাকা আত্মসাৎ ও সরকারি সহায়তা কর্মসূচিতে আত্মীয়দের জড়িত করার অভিযোগে অভিযুক্ত হন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত আগস্ট থেকে মাহিম তার নেতৃত্বের অবস্থান অপব্যবহার করছেন। মাহিম আর্থিক অনিয়ম অস্বীকার করলেও যোগাযোগে ঘাটতির কথা স্বীকার করেন। প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে। ইউএনও খাদ্য সহায়তা কর্মসূচির অনিয়ম নিয়ে মন্তব্য এড়িয়ে যান।

17 Jun 25 1NOJOR.COM

দুর্নীতির অভিযোগে পীরগাছায় ছাত্র সমন্বয়ক অবরুদ্ধ

ভৈরব পৌর প্রশাসক শবনম শারমিন জানান, মন্ত্রণালয়ের নির্দেশে কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়াম থেকে সাবেক মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানের নাম সরানো হয়েছে। নতুন নাম করা হয়েছে ‘উপজেলা স্টেডিয়াম’। জানা গেছে, স্বাধীনতার পর তিন একর জায়গায় ভৈরবপুর উত্তরপাড়ায় এই স্টেডিয়াম নির্মিত হয়। তখন এর নাম ছিল ‘ভৈরব পৌর স্টেডিয়াম’। পরে আইভি রহমানের ছেলে নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মায়ের নামে স্টেডিয়ামটির নামকরণ করেন।

17 Jun 25 1NOJOR.COM

কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়াম থেকে সাবেক মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানের নাম সরানো হয়েছে। নতুন নাম করা হয়েছে ‘উপজেলা স্টেডিয়াম’।

এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর অডিও কল রেকর্ড ফাঁস প্রসঙ্গে এনসিপি নেত্রী তাজনুভা জাবীন বলেন, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড, ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পালটা প্রকাশ করা থেকে বিরত থাকছি। আরও বলেন, রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মত খুব পরিকল্পনামাফিক এ ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে।আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করত না। এসবের উত্তর ‘সময়’ অবশ্যই দেবে। আল্লাহ ভরসা।

17 Jun 25 1NOJOR.COM

যার অডিও আমার নামে বলে ফটোকার্ড, ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা প্রকাশ করা থেকে বিরত থাকছি: তাজনুভা জাবীন

সোমবার গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১৬ ককটেলসহ রাজ্জাক মোল্লা নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী। রাজ্জাক বিএনপির একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। এছাড়া রাজ্জাকের ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এ বিষয়ে জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুলু রাজ্জাকের বিএনপির সাথে সাংগঠনিক সম্পর্ক স্বীকার করে বলেন, তার কাছ থেকে যে ককটেল পাওয়া গেছে এর দায়ভার সংগঠন নেবে না।

17 Jun 25 1NOJOR.COM

কালীগঞ্জ উপজেলায় ১৬ ককটেলসহ রাজ্জাক মোল্লা নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী। তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী, ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক!

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলার আজ ধার্য তারিখ ছিলো। পাঁচ মামলায় আসামিদের গ্রেফতার করা সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। অপর এক মামলায় শেখ হাসিনাসহ ১২ জন পলাতক অবস্থায় রয়েছেন মর্মে প্রতিবেদন এসেছে। আমরা আইনানুযায়ী মামলার পরবর্তী কার্যক্রম হিসাবে আসামিদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের আবেদন করি।

17 Jun 25 1NOJOR.COM

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামায়াতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না। তারা বুধবারের বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন দলটির নেতারা। তবে আজ কেন যোগ দেয়নি সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানায়নি। তিনি বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষ। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল ও পক্ষকেই সরকার সমান গুরুত্ব দিচ্ছে, কাউকে আলাদা করে দেখছে না। প্রেস সচিব বলেন, যৌথ বিবৃতিতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয় না। মালয়েশিয়ার সরকারও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনায় বসেছে। এটা সব দেশেই আছে। আরও জানান, জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রকাশ হবে।

17 Jun 25 1NOJOR.COM

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামায়াতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না। তারা বুধবারের বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন দলটির নেতারা: প্রেস সচিব

বাংলাদেশে খেলাপি ঋণ গত ৯ মাসে প্রায় দ্বিগুণ হয়ে ৪.২ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে। মাত্র ৩ মাসে খেলাপি ঋণ ৭৪৫.৭ বিলিয়ন টাকা বেড়ে মোট ঋণের বৃদ্ধিকে অনেক পেছনে ফেলেছে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মেয়াদি ঋণখেলাপির সময় পুনর্নির্ধারণ, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে কিছু বড় অঙ্কের ঋণ বিরূপমানে শ্রেণিকৃত হওয়া, গ্রাহকের চলতি ঋণ নবায়ন না হওয়া, পুনঃতফশিল করা ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ না হওয়া এবং বিদ্যমান খেলাপি ঋণের ওপর সুদ যোগ। বেসরকারি ব্যাংকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কেউ কোথাও ৯৮% পর্যন্ত খেলাপি হার দেখেছে। বিশেষজ্ঞরা ব্যাংক খাতের স্থিতিশীলতার জন্য সম্পদ জব্দ ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন প্রয়োজন বলে মনে করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েলের জন্য সরাসরি সামরিক সহায়তা দেওয়ার কথা ভাবছেন, যা রিপাবলিকান পার্টিতে গোপন বিরোধ সৃষ্টি করেছে। রক্ষণশীলরা ইরানের ইউরেনিয়াম কেন্দ্রগুলোতে তৎক্ষণাত হামলার দাবিতে আছে, কিন্তু ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ নীতির কঠোর সমর্থকরা বিদেশি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে চান না। ইরানের ফরদো প্ল্যান্ট আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের স্টিলথ বোম্বার প্রয়োজন। মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরানো হচ্ছে, পাশাপাশি ট্রাম্প কূটনৈতিক চাপও বাড়াচ্ছেন।

বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে নিজের শপথ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন। উপদেষ্টার দুর্নীতির তদন্তে দুদককে আহ্বান জানিয়েছেন তিনি। ইশরাক সতর্ক করেছেন, সংকট সমাধান না হলে আবার রাজপথে আন্দোলন হবে। অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনার পাশাপাশি তিনি অভিযোগ করেন, উপদেষ্টা তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক করতে রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছেন। শপথ দাবিতে চলমান আন্দোলন দ্বিতীয় মাসে গড়িয়েছে।

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে কৌশলগত অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন, আর রাশিয়া কূটনৈতিক ভারসাম্য রক্ষা করছে। ইরানকে সমর্থন জানিয়ে বিবৃতি দিলেও তাতে সই করেনি ভারত। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ ছড়িয়ে পড়লে অঞ্চলজুড়ে অস্থিরতা বাড়তে পারে—এ কারণেই সতর্ক পদক্ষেপ নিচ্ছে চীন-রাশিয়া। জাতিসংঘের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চায় চীন, আর ভারত এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

ইরানে ইসরায়েলের চলমান হামলার কারণে তেহরানে বাংলাদেশি দূতাবাস কর্মকর্তাসহ প্রায় ৪০০ বাংলাদেশি ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। ১৭ জুন এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে এবং সেই অনুযায়ী উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকি কমাতে সমন্বিতভাবে কাজ করছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখার স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড। আইআরজিসি দাবি করেছে যে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করেছে। এর আগে ইসরাইলি প্রতিবেদনে বলা হয়েছিল যে, হেরজেলিয়াতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে একটি সংবেদনশীল স্থানে। এদিকে আল জাজিরা জানিয়েছে, আপাতত হেরজেলিয়াতে গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইলি কর্তৃপক্ষ। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

17 Jun 25 1NOJOR.COM

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখার স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আসামের শিলচর এলাকার ২৪ বছর বয়সী মিটন দাসকে আটক করে ৫৫ বিজিবি। মঙ্গলীয়া বাড়ির কাছে টহলের সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা, ভারতীয় মদ, মোবাইল ফোন, আধার ও প্যান কার্ডসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়। সোমবার সন্ধ্যায় তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারোয়ার তুষার বলেছেন, ‘আমি ভুলত্রুটির ঊর্ধে না। মানুষ হিসেবে আমার আরও ডেভেলপ করার সুযোগ আছে। যদি কোনো ভুল করি, অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন, আমি শুধরে নিতে প্রস্তুত আছি। কিন্তু আমি কোনো অপরাধ করি নাই৷ এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না। এই স্মিয়ার ক্যাম্পেইন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, আমার তিন মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাঁটছাঁট করে পরিপ্রেক্ষিহীনভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আমাকে অপদস্থ করার মধ্যে কোনো গৌরব নাই৷।’ আরও লিখেন, আমার দলের কেন্দ্রীয় একজন যুগ্ম আহবায়ক নারী সহকর্মীকে আমার সাথে জড়িয়ে অপমান করা হচ্ছে, দয়া করে করবেন না। আমার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভার্সেশন ভাইরাল করা হয়েছে। আমি অবশ্যই দলের কাছে ব্যাখ্যা দেব। তিনি জানান, বন্ধু ও মিত্রদের প্রত্যাশা অনেক, আমার কোনো সাময়িক বিচ্যুতির জন্য বিব্রত হলে দুঃখ প্রকাশ করছি।

17 Jun 25 1NOJOR.COM

যদি কোনো ভুল করি, অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন, আমি শুধরে নিতে প্রস্তুত আছি। কিন্তু আমি কোনো অপরাধ করি নাই৷ সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না: সারোয়ার তুষার

বিসিআইসির অধীন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই) ছয়টি শিক্ষানবিশ গ্রেড পদের জন্য ৬৮৯ জন নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। শিক্ষানবিশ গ্রেড-২ (অপারেটর) পদের পরীক্ষা ২৮ জুন সকাল ১০:৩০ থেকে ১১:৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৩:৩০ থেকে ৪:৪০ পর্যন্ত পাঁচটি টেকনিক্যাল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, ওয়েল্ডিং এবং সিভিল/উডওয়ার্কিং টেকনোলজি সম্পর্কিত পদ।

ইসরায়েল মঙ্গলবার ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যা করার দাবি করেছে। গত শুক্রবার তার পূর্বসূরী গোলাম আলী রশিদকে হত্যা করার পর এটি দ্বিতীয় হামলা। ইসরায়েল বলেছে, সাদমানি ছিলেন যুদ্ধকালীন প্রধান স্টাফ এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির ঘনিষ্ঠ। ইরান বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে। ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে প্রবেশ করেছে।

ইরান-ইসরাইল সংঘর্ষ বৃদ্ধির কারণে ভারত ইরান থেকে তার নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানে থাকা শিক্ষার্থীদের দূতাবাসের ব্যবস্থাপনায় সরানো হচ্ছে এবং অন্যান্যদের স্বনির্ভরভাবে চলে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। ইরানের আকাশসীমা বন্ধ থাকায়, evacuees-দের আর্মেনিয়া, আজারবাইজান ও তুর্কমেনিস্তানের মতো প্রতিবেশী দেশে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে বিমানে করে ভারত আনা হবে। ইরানে প্রায় ১০,০০০ ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে ৬,০০০ শিক্ষার্থী। তেহরানের ভারতীয় দূতাবাস নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করেছে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গ্রাজিনা বারানোভস্কা র‍্যাব, ডিজিএফআই, বিজিবির মতো সংস্থার অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে সেনাপ্রধান জানান, এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন। আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

17 Jun 25 1NOJOR.COM

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র বক্তব্যকে ভুল বলে প্রত্যাখ্যান করেছেন যে তিনি ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতিতে কাজ করার জন্য দেশে ফিরে এসেছেন। ট্রাম্প বলেন, তার ওয়াশিংটনে ফেরার সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই। ম্যাক্রোঁ আগে একটি যুদ্ধবিরতি আলোচনার প্রস্তাব উল্লেখ করেছিলেন, যা যুক্তরাষ্ট্র সমর্থন করবে। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির চেয়ে বড় অনেক সমস্যা রয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যতদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয়, ততদিন দেশে কোনো নির্বাচন হবে না। নুর বলেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের জন্য যত সময় প্রয়োজন তা নিতে পারে। আরও বলেন, ‌গণঅধিকার পরিষদকে আন্ডারস্টিমেট করবেন না। গত সাত বছরে ৭০ বছরের ইতিহাস তৈরি করেছে। তাই আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না।

17 Jun 25 1NOJOR.COM

যতদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয়, ততদিন দেশে কোনো নির্বাচন হবে না: নুরুল হক নুর

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি আজ বিকেল ৪টায় প্রথম বৈঠকে বসবে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে ৪ জুন এই কমিটি গঠিত হয়। তিনি জানান, আইনের খসড়া প্রণয়নে তিনি সরাসরি যুক্ত ছিলেন না, তবে আইনে হয়রানির আশঙ্কা স্বীকার করেন। কমিটি সুপারিশ দিতে পারবে, তবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাদের নেই। তিনি সরকারি কর্মচারীদের অনুরোধ করেছেন, পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে বিরত থাকতে।

এনসিপি'র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে এনসিপি। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত সাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা পাঁচ দিনের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জানতে চেয়েছেন।' প্রসঙ্গত, সম্প্রতি সারোয়ার তুষারের একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। এর পূর্বেও যৌন নিপীড়ন বিষয়ক অভিযোগ উঠেছিল।

17 Jun 25 1NOJOR.COM

যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে এনসিপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকের পর যৌথ বিবৃতিতে উপেক্ষিত হওয়ায় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। বিএনপিসহ অন্যান্য দল বৈঠকে যোগ দিলেও জামায়াত অনুপস্থিত ছিল, যদিও পরে তাদের আমন্ত্রণ জানানো হয়। আলোচনায় ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় সংস্কার, নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব। ১৭-১৯ জুন পর্যন্ত এ আলোচনা চলবে।

উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ু ও বায়ুচাপের তারতম্যের কারণে বজ্রমেঘ সৃষ্টি হচ্ছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠকের পর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন রমজানের আগে নির্বাচনে ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য আছে। তিনি বলেন, দিনক্ষণ তো নির্বাচন কমিশন ঘোষণা করবে৷ এটা আর সরকার বলতে পারবে না, আমরাও বলতে পারবো না৷ সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে। আমরা সেটার অপেক্ষা করব৷ আরো বলেন, আমাদের মধ্যে আস্থারও ব্যাপার আছে৷ আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে যাই, একদম অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা। আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে, একটু ধৈর্য ধরুন। আমরা সঠিক পথেই যাবো৷ জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে।

17 Jun 25 1NOJOR.COM

আমার মনে হয়, রমজানের আগে নির্বাচনে ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য আছে। সবারই মতামত এক: আমীর খসরু

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলী রীয়াজ বলেন, কমিশন সংকল্পবদ্ধ যে, আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব। রাজনৈতিক দলগুলো যে সহযোগিতা দেখাচ্ছেন সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। জানা গেছে, কমিশনের পক্ষ থেকে ৩০ দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়। জামায়াত ছাড়া ২৯ দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত আছেন। উল্লেখ্য, আজকের আলোচনায় সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ বেশ কিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে।

17 Jun 25 1NOJOR.COM

জাতীয় ঐক্যমত্য কমিশন সংকল্পবদ্ধ যে, আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব: আলী রীয়াজ

মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ‘মার্কিন দূতাবাস এই মুহূর্তে ইসরাইল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয়।’ জানা গেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের কর্মীদের নিজ নিজ বাসভবনের আশপাশেই অবস্থান করতেবলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে, মঙ্গলবার দূতাবাসটি বন্ধ থাকবে।

17 Jun 25 1NOJOR.COM

ইসরাইলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ইরান ও ইসরাইলের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে এখনো দাম বাড়ানোর চিন্তাভাবনা নেই। আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার। উপদেষ্টা বলেন, যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সার ও জ্বালানির দামসহ বিভিন্ন আমদানি পণ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কারণ আমদানিকৃত মালামাল হরমুজ প্রণালী দিয়েই আসে। তিনি বলেন, সরকার মনে করছে এখনি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার আশা করছে যুদ্ধ দীর্ঘমেয়াদি হবে না।

17 Jun 25 1NOJOR.COM

ইরান ও ইসরাইলের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে এখনো দাম বাড়ানোর চিন্তাভাবনা নেই: অর্থ উপদেষ্টা

জি-৭ জোট এক যৌথ বিবৃতিতে বলেছে, ইসরাইল-ইরান যুদ্ধ প্রেক্ষাপটে ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে দেশটির নিরাপত্তার প্রতিও আমাদের সমর্থন অব্যাহত থাকবে। জোটটি বলছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও সন্ত্রাসের উৎস ইরান। ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমরা চাই, ইরান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়েই পুরো অঞ্চলের অস্থিরতা হ্রাস পাক। জি-৭ জোট শান্তিপূর্ণ গাজা যুদ্ধবিরতি কামনা করে তেলের বাজারে অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে।

17 Jun 25 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যে ‘অস্থিরতা ও সন্ত্রাসের’ প্রধান উৎস ইরান! ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে দেশটির নিরাপত্তার প্রতিও আমাদের সমর্থন অব্যাহত থাকবে: জি-৭ এর যৌথ বিবৃতি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফোনালাপে এরদোগান বলেছেন, তুরস্ক সংঘাত কমাতে এবং পারমাণবিক আলোচনায় ফিরে আসার জন্য সহায়তাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত। তিনি জানান, চলমান সংঘাতের মধ্যে বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে যোগাযোগ করছেন।’ ফোনালাপে এরদোগান অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ওপর আঙ্কারা যে গুরুত্ব দেয় তার ওপরও জোর দিয়েছেন।

17 Jun 25 1NOJOR.COM

তুরস্ক সংঘাত কমাতে এবং পারমাণবিক আলোচনায় ফিরে আসার জন্য সহায়তাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত: রিসেপ তাইয়েপ এরদোগান

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়াম্যানসহ তিন বিচারপতিকে সংর্বধনা দেওয়া হয়। এ সময় চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আল্লাহর ওপর ভরসা করে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ন্যায়বিচার করতে এসেছি। গুলি করে, বোমা ফাটিয়ে, ভয়ভীতি দেখিয়ে ন্যায়বিচার থেকে দূরে সরানো যাবে না। ওই অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আজকের এই সংবর্ধনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ-২ যাত্রা শুরু করলো। এ সময় অ্যাটর্নি জেনারেল ও চফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে জুলাই-আগস্ট গণহত্যার ন্যায়বিচার প্রত্যাশা করেন।

17 Jun 25 1NOJOR.COM

আল্লাহর ওপর ভরসা করে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ন্যায়বিচার করতে এসেছি। গুলি করে, বোমা ফাটিয়ে, ভয়ভীতি দেখিয়ে ন্যায়বিচার থেকে দূরে সরানো যাবে না: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের আকাশপথে ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে। ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় আকাশসীমা বন্ধ হয়ে যায়, ফলে হাজারো যাত্রী আটকা পড়েছেন। বেন গুরিয়নসহ বড় বড় বিমানবন্দর বন্ধ, বহু ফ্লাইট বাতিল বা বিকল্প রুটে পাঠানো হচ্ছে। আন্তর্জাতিক বিমান চলাচলের ওপরও এর প্রভাব পড়ছে বলে বিশেষজ্ঞদের মত। তুরস্কের সীমান্ত দিয়ে সীমিত এবং ঝুঁকিপূর্ণ যাতায়াত ছাড়া বিকল্প পথ নেই। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।

17 Jun 25 1NOJOR.COM

ইসরায়েল-ইরান সংঘাতে অচল মধ্যপ্রাচ্যের আকাশপথ

মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। এর আগে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠক করেন। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন, ড. আব্দুল মঈন খান ও শামা ওবায়েদ।

17 Jun 25 1NOJOR.COM

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে মঙ্গলবারও সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন কর্মচারীরা। বেলা ১১টায় কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে যান। সেখানে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। এর আগে গতকাল আইন উপদেষ্টা বলেছেন, অধ্যাদেশটি পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে।

17 Jun 25 1NOJOR.COM

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে মঙ্গলবারও সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন কর্মচারীরা।

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে। এর আগে গতকাল ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন।

17 Jun 25 1NOJOR.COM

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এক খোলা চিঠিতে ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে মিশরসহ ২১টি মুসলিম দেশ। পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। চিঠিতে আরো বলা হয়েছে, যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।‌ ফলে আশু যুদ্ধবিরতি প্রয়োজন।

17 Jun 25 1NOJOR.COM

ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে মিশরসহ ২১টি মুসলিম দেশ। পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো।

১৩ জুন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার সকালে সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে সাতকানিয়া-লোহাগাড়া আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসাবে ঘোষণা করেন। এরপর বিকেলে চট্রগ্রাম মহানগর আমিরের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। এই ঘোষণার পর তার অনুসারীরা অনেকটাই হতভম্ব! স্থানীয় নেতাকর্মীরা বলছেন, তাকে কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে এরমধ্যে কেউ কেউ বলছেন, গণঅভ্যুত্থানের পর তিনি অনেক বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য এবং তার অনুসারীদের অপরাধের অভিযোগ উঠে! এটি হতে পারে এর প্রতিক্রিয়া!

17 Jun 25 1NOJOR.COM

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির পদ থেকে সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে সরিয়ে দেওয়ার ঘটনায় তার অনুসারীরা অনেকটাই হতভম্ব!

সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বাংলাদেশে রাজনৈতিক দল, সংগঠন এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তবে জোরপূর্বক গুমের তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ টিমকে সহায়তা করায় টুর্ক প্রধান উপদেষ্টার প্রশংসা করেন। এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর আশা প্রকাশ করেন। তিনি রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে অগ্রগতির প্রশংসা করে বলেন, আমি সংস্কারের ক্ষেত্রে অর্থপূর্ণ অগ্রগতির আহ্বান জানাই, যাতে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায়।’

17 Jun 25 1NOJOR.COM

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বাংলাদেশে রাজনৈতিক দল, সংগঠন এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই নেতার বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আবদুল আউয়ালের সঙ্গে শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা কামালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার শিমরাইল সাতপাড়া এলাকায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ উপস্থিত হয়েছে।

17 Jun 25 1NOJOR.COM

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই নেতার বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।

তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে বাংলাদেশ মিশন ভবনের ১ কিলোমিটারের মধ্যে ইরানের একটি পরমাণু কেন্দ্রসহ কমপক্ষে দুটি সংবেদনশীল স্থাপনা রয়েছে। সেগুলোতে হামলার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল। ফলে বাংলাদেশ মিশন, আশপাশে বসবাসরত কূটনৈতিক-স্টাফ এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ ঝুঁকিতে। আরো বলা হয়েছে, তাদেরকে শহরের ৩০-৪০ কিলোমিটার বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে। জানা গেছে, এমতাবস্থায় দূতাবাস জরুরি হটলাইন সেবা চালু করেছে।

17 Jun 25 1NOJOR.COM

ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকির মুখে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন। 

লিবিয়ায় আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে, স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।

17 Jun 25 1NOJOR.COM

লিবিয়ায় আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা পালটা হামলা চলছে। এতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরমধ্যে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যেই এই বৈঠক ডেকেছেন তিনি। এর আগে ট্রাম্প ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে চলে যেতে বলেন!

17 Jun 25 1NOJOR.COM

হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার কক্সবাজারের টেকনাফ মৌচনী ক্যাম্পে স্বজাতির গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম মো. আলমগীর (১৯)। জানা যায়, ডি ব্লকের মো. আলমগীরের সঙ্গে সি ব্লকের রোহিঙ্গা যুবক নুরুল আলমের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল আলম তাঁর হাতে থাকা ওয়ান শুটারগান দিয়ে আলমগীরের বুকে গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে স্থানীয় জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

17 Jun 25 1NOJOR.COM

কক্সবাজারের টেকনাফ ক্যাম্পে গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম মো. আলমগীর (১৯)।

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে প্রথমে তেহরানে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করার পর এবার বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগা‌যো‌গের জন্য ঢাকাতেও হটলাইন চালু ক‌রে‌ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরগুলোতে (হোয়াটসঅ্যাপসহ) সরাসরি যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন: ১। +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ২। +৯৮৯১২২০৬৫৭৪৫ পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা- হটলাইন: +৮৮০১৭১২০১২৮৪৭

17 Jun 25 1NOJOR.COM

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান প্রবাসীদের জন্য ঢাকা ও তেহরানে হটলাইন চালু ক‌রে‌ছে সরকার।

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ প্রকাশ ও দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হিন্দুত্ববাদী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যেভাবে ঘটনাটিকে ‘সাম্প্রদায়িক আক্রমণ’ হিসেবে প্রচার করছে, তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই আক্রমণ চরমপন্থিদের দ্বারা সহনশীলতার প্রতীক মুছে ফেলার এবং বাংলাদেশের সমন্বয়বাদী সংস্কৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিশ্চিহ্ন করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।’ এছাড়া উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দাবি করেছে যে এটি ‘মোহাম্মদ ইউনূসের সরকারের নীরব দৃষ্টিতে’ ঘটেছে। এক বিজেপি এমপি এর দায় জামায়াত ও হেফাজতকে দিয়েছে।

17 Jun 25 1NOJOR.COM

রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুর নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ প্রকাশ ও দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হিন্দুত্ববাদী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অপপ্রচার চালাচ্ছে: প্রেস উইং

মধ্যপ্রাচ্যে ইসরাইল-ইরান যুদ্ধে ইরানে পারমাণবিক নয় এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে পাকিস্তান। একটি ভুয়া বিবৃতির প্রসঙ্গ টেনে পাকিস্তান জানিয়েছে, যেখানে দাবি করা হয়েছিল যে পাকিস্তান নাকি ইরানের পাশে দাঁড়িয়ে ইসরাইলের বিরুদ্ধে ‘পারমাণবিক প্রতিক্রিয়া’র হুমকি দিয়েছে। কর্মকর্তারা বলেন, পাকিস্তান সামরিকভাবে ইরানের সঙ্গে এই সংঘাতে জড়াচ্ছে—এমন ধারণাও সম্পূর্ণ মনগড়া। একে ভারতের প্রোপাগান্ডা বলে অ্যাখ্যা দিয়েছে পাকিস্তানের কর্মকর্তারা।

17 Jun 25 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যে ইসরাইল-ইরান উত্তেজনার মধ্যে ইরানে পারমাণবিক নয় এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে পাকিস্তান।

জি-৭ সম্মেলনে আলোচনায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রস্তাবটি প্রথমে সংঘর্ষ থামিয়ে পরে বৃহত্তর আলোচনায় যাওয়ার আহ্বান জানায়। ম্যাক্রোঁ বলেন, এ ধরনের সমঝোতায় ফ্রান্স সমর্থন জানাবে। এদিকে, ট্রাম্প তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার আহ্বান জানান এবং বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকার দেওয়া যাবে না। তবে, তিনি ইরান-ইসরায়েল সংঘর্ষ নিয়ে জি-৭ সম্মেলনের যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে রাজি হননি।

মঙ্গলবার চীনা দূতাবাস নাগরিকদের উদ্দেশে উটচ্যাটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলে অবস্থিত চীনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পূর্বশর্তের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত অতিক্রম করে দেশত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’ নাগরিকদের জর্ডানের দিকে যাত্রা করার পরামর্শ দিয়ে দূতাবাস আরও বলেছে, সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে।

17 Jun 25 1NOJOR.COM

ইরান ও দখলদার ইসরাইলের মধ্যে পালটাপালটি হামলার তীব্রতা অব্যাহত থাকায় চীনের দূতাবাস তাদের নাগরিকদের ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ইসরাইল ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক গেজেট প্রজ্ঞাপন অনুসারে, উপদেষ্টা ড. আসিফ নজরুলকে কমিটির আহ্বায়ক করে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশিদের বিদেশে কর্মসংস্থানের বিষয়টি খতিয়ে দেখতে ১১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে। কমিটির বাকি সদস্যরা হলেন : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বাণিজ্য শেখ বশির উদ্দিন এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

17 Jun 25 1NOJOR.COM

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশিদের বিদেশে কর্মসংস্থানের বিষয়টি খতিয়ে দেখতে ১১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে সবাইকে তেহরান ত্যাগের আহ্বান জানান, যা আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বলেন, ইরান তার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে প্রাণহানি এড়ানো যেত এবং পুনরায় জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না। এদিকে, ইসরায়েল পূর্ব তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা চালায়, যার আগে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরতে বলা হয়। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা আরও বেড়েছে।

ইরান দাবি করেছে, তারা তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালিত একটি ড্রোন তৈরির কারখানা ধ্বংস করেছে। তেহরান ও আলবোর্জ প্রদেশে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং ২০০ কেজির বেশি বিস্ফোরক, ড্রোন যন্ত্রাংশ ও একটি যান জব্দ করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, মোসাদ কৌশলগত স্থাপনায় বিস্ফোরকযুক্ত ড্রোন দিয়ে হামলার পরিকল্পনা করছিল। এই অভিযান এমন এক সময়ে হয়েছে যখন ইসরায়েল ইরানের শহরে বিমান হামলা চালিয়েছে এবং ইরানও পাল্টা হামলা চালিয়েছে তেল আবিব ও জেরুজালেমসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে।

কার্যালয় ভাঙচুর ও নুরুল হক নুরকে অবরুদ্ধ করার প্রতিবাদে এক সভায় গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেছেন,‘বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারত না, প্রতিবাদ করতে পারত না, তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। এখন যদি কেউ মনে করে আমাদের দমাবে তাহলে তাদের ভাবনা ভুল। নতুন বাংলাদেশে কোনো পেশীশক্তির রাজনীতি চলবে না। এখন রাজনীতি হবে যোগ্যতা ও মেধার। তিনি বলেন, কেউ যদি পেশীশক্তির রাজনীতি করতে চায়,তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। জুলাই গণঅভ্যুত্থান শুধু হাসিনার মতো পতন ঘটায় নাই,বাংলাদেশের রাজনীতির গুনগত পরিবর্তনের সুযোগ করে দিয়েছে।

17 Jun 25 1NOJOR.COM

বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারত না, প্রতিবাদ করতে পারত না, তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। নতুন বাংলাদেশে কোনো পেশীশক্তির রাজনীতি চলবে না: আবু হানিফ

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানান, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অর্থ ঋণ নিয়ে তা পাচার করে যুক্তরাজ্যে বিপুল সম্পদ গড়ে তুলেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম। তাদের এসব সম্পদ জব্দে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছে দুদক। টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ও বাংলাদেশের সাবেক ইউকে হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরীর অর্থ পাচার প্রসঙ্গেও কথা বলেন মোমেন।

17 Jun 25 1NOJOR.COM

মোহাম্মদ আদনান ইমাম ও আনিসুজ্জামান চৌধুরী রনির সম্পদ জব্দে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছে দুদক।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্টের ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে। সোমবার বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি মিশনে সততা, পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে আনতে কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর সমরাস্ত্র ব্যবহারে নাইট ভিশন প্রযুক্তিসমৃদ্ধ তিনটি এমআই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে।

17 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশ বিমানবাহিনী মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্টের ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে।

বিএনপির মহাসচিবের সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠকের পরে বিএনপি নেতা মঈন খান বলেন, বাংলাদেশের মানুষকে যদি কেউ বলে, তুমি কি পোলাও কোরমা চাও নাকি ভোট দিতে চাও। তখন মানুষ কিন্তু বলবে, আমি ভোট দিতে চাই। মঈন জানান, হাইকমিশনারের সাথে আলোচনা করেছি, ভবিষ্যতে এখানে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার হবে, তখন বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে ও কার্যক্রম উন্নত করতে পারি, জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, লন্ডনে বৈঠকের পর রাজনীতির গুণগত মানে উন্নতি হয়েছে। ইরান-ইসরাইল যুদ্ধ প্রসঙ্গে বলেন, এর সূত্র গাজা থেকেই। বিশ্বে শান্তি চাই আমরা।

17 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশের মানুষকে যদি কেউ বলে, তুমি কি পোলাও কোরমা চাও নাকি ভোট দিতে চাও। তখন মানুষ কিন্তু বলবে, আমি ভোট দিতে চাই: মঈন খান

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইসরাইল ও ইরানের সংঘাত নিরসনের জন্য রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব এখনও বহাল রয়েছে। যদিও পরিস্থিতি এখন আরও জটিল হয়ে পড়েছে। সমস্যার সমাধানে রাশিয়া বিবাদমান পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। এদিকে, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত বলে ইরানকে জানিয়েছেন এরদোগান।

17 Jun 25 1NOJOR.COM

ইরান ও ইসরাইলের মধ্যে হামলা বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল সোমবার রাতে ফেসবুকে লেখেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি। আমরা চাই জনগণ যেন কোনো দুর্ভোগের শিকার না হয়। যার কারণে দ্রুত স্থানীয় নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি’। এদিকে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধান বদিউল আলম মজুদার জানান, ৪৬ হাজার নাগরিককে নিয়ে করা সংস্কার কমিশনের জরিপ বলছে, দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়।

17 Jun 25 1NOJOR.COM

আমরা জনগণের জন্য রাজনীতি করি। আমরা চাই জনগণ যেন কোনো দুর্ভোগের শিকার না হয়। যার কারণে দ্রুত স্থানীয় নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি: নূরুল ইসলাম বুলবুল

জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা পরিদর্শনে যাওয়া দুই উপদেষ্টার গাড়িবহরে পাথর শ্রমিকদের লেলিয়ে দেওয়া ও বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনার মামলায় ৯ জনের নাম উল্লেখের পাশাপাশি ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। জানা গেছে, পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলু, গোয়াইনঘাট উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি শাহজাহান ছাড়াও ফারুক মিয়া নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, গত শনিবার উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনার ভুক্তভোগী ছিলেন।

17 Jun 25 1NOJOR.COM

জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা পরিদর্শনে যাওয়া দুই উপদেষ্টার গাড়িবহরে পাথর শ্রমিকদের লেলিয়ে দেওয়া ও বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে তিনদিনের আলটিমেটাম দিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন, গত ১১ মার্চ শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্টরা এমপিওভুক্তির আশ্বাস দিলেও তা কার্যকর করা হয়নি! উক্ত সময়ের মধ্যে কার্যকরের পদক্ষেপ গ্রহণ না হলে আগামী শনিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

17 Jun 25 1NOJOR.COM

সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে তিনদিনের আলটিমেটাম দিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।

সোমবার সকালে শেখ হাসিনার মামলা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল ৭ টার দিকে হাইকোর্ট গেটের বাহিরে অজ্ঞাত কেউ ২টি ককটেল ছুড়ে। যার একটি মাজার গেটের বাহিরে বিস্ফোরিত হয় এবং আরেকটি দোয়েল চত্ত্বর যাওয়ার দিকে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। উল্লেখ্য, এই দিন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার শুনানি হয়েছে।

17 Jun 25 1NOJOR.COM

সোমবার সকালে শেখ হাসিনার মামলা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর পূর্বঘোষিত হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের। তবে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। চ্যানেলটির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিনি বলেন, ইরানের জনগণের শত্রু জায়নিস্ট শাসক কয়েক মিনিট আগে ইসলামি প্রজাতন্ত্রের সংবাদ নেটওয়ার্কের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, ইসরাইল জানে না, একটি সামরিক হামলা চালিয়ে ইসলামি বিপ্লবের কণ্ঠ ও মহান ইরানের কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।

17 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের। তবে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে।

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। যদি আমরা খামেনিকে হত্যা করি তাহলে যুদ্ধ বাড়বে না। এটি যুদ্ধ বন্ধ করবে।’ নেতানিয়াহু বলেন, 'ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান ‘চিরস্থায়ী যুদ্ধ’ চায় এবং ইসরাইলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরাইল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে।' এর আগে গণমাধ্যমে খবর হয়েছে, ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যায় ভেটো দিয়েছেন।

17 Jun 25 1NOJOR.COM

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে।

সোমবার কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার হলেন বিলাসবহুল গাড়ি সেন্টমার্টিন বাসের সুপারভাইজার সালমান খান। ঢাকায় যাওয়ার পথে দক্ষিণ আলীখালীর নতুন রাস্তার মাথা থেকে গাড়ি থামিয়ে কয়েক জন তাকে অপহরণ করে নিয়ে যায়। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, অপহরণের বিষয়ে সংবাদ পাওয়ার পর থেকে আমাদের পক্ষ থেকে খোঁজখবর নিচ্ছি। তবে এখনো ভিকটিম পরিবারের পক্ষ থেকে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।

17 Jun 25 1NOJOR.COM

কক্সবাজারের টেকনাফে এবার অপহরণের শিকার হলেন বিলাসবহুল গাড়ি সেন্টমার্টিন বাসের সুপারভাইজার সালমান খান।

পথসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমরা যে বাজারে প্রোগ্রাম করবো সেখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে তাদেরকে বলে দেবেন। এটা এক ধরনের শয়তানি হতে পারে যেন আমি ঠিকভাবে সভা-সমাবেশ না করতে পারি। নুর বলেন, গণঅধিকার পরিষদ স্বচ্ছ, দুর্নীতিবাজ মুক্ত লোক নিয়ে দল গঠন করা হয়েছে। কোনো অপশক্তিকে ভয় না পেয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে। আমি শেখ হাসিনার সঙ্গে আপস করিনি, তাকে দেশত্যাগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আরো বলেন, দশমিনা ও গলাচিপায় যেসব অপকর্ম করে যাচ্ছেন মনে রাখবেন, জনগণ আপনাদের আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখাই দেবে সেই দিন আর বাকি নেই।

17 Jun 25 1NOJOR.COM

আমরা যে বাজারে প্রোগ্রাম করবো সেখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে তাদেরকে বলে দেবেন। পথসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া এক ধরনের শয়তানি হতে পারে: নুর

বিএনপি নেতা মোস্তফা জামান বলেন, একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ছাড়া সবাই নিজের স্বার্থে রাজনীতি করেছে। তিনি বলেন, জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছেন আর খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য লড়াই করেছেন। তাদের সন্তান তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনার মত জিয়া পারিবারিক রাজনীতি করেননি। বিভিন্ন পদে স্বজনদের বসাননি। দলীয় নেতাকর্মীদের মোস্তফা বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

17 Jun 25 1NOJOR.COM

একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া সবাই নিজের স্বার্থে রাজনীতি করেছে: মোস্তফা জামান

তারেক রহমানের নির্দেশে সাভারে দুই সন্তান নিয়ে মানবেতর জীবন কাটানো বিধবা হনুফার পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম। হনুফার হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে খোরশেদ আলম বলেন, আমরা তারেক রহমানের পক্ষ থেকে হনুফাকে নতুন ঘর নির্মাণের জন্য নগদ সহায়তা দিয়েছি। আমাদের এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।

17 Jun 25 1NOJOR.COM

সাভারে দুই সন্তান নিয়ে মানবেতর জীবন কাটানো বিধবা হনুফার ঘরে তারেক রহমানের সহায়তা পৌঁছে দিলেন খোরশেদ আলম!

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে হামলায় নিহত হয়েছেন মো. নাইম মিয়া (২১) নামের এক কলেজছাত্র। গত শুক্রবার রাতে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং সোমবার ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, তপু মিয়া, তার বাবা শামছুল, ইসলাম উদ্দিনের ছেলে জলিল এবং অজ্ঞাত আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে নাইমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের অভিযোগ, তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে ওসি ফেরদৌস আহমেদ বলেন, নিহত নাইমের বিরুদ্ধে মারামারি ও চুরির ৬টি মামলা রয়েছে। এই মামলাগুলো নিয়েই বিবাদীদের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল।

17 Jun 25 1NOJOR.COM

গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে কোপে নিহত হয়েছেন মো. নাইম মিয়া (২১) নামের এক কলেজছাত্র।

তেহরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। সবশেষ ইসরাইলী বিমান বাহিনীর গোলাবর্ষণের শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি-এর কার্যালয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হাঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টুডিওটি এবং ধুলো ছড়িয়ে পড়তে থাকে। পরে নিউজ অ্যাঙ্কর বিস্ফোরণের আসন ত্যাগ করে ছুটে যান। এর আগে ওখানকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার জন্য সতর্ক করেছিল ইসরাইল।

17 Jun 25 1NOJOR.COM

তেহরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। সবশেষ হামলায় দখলদার রাষ্ট্রটির বিমান বাহিনীর গোলাবর্ষণের শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি-এর কার্যালয়।

সোমবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ‘আমরা সব পক্ষকেই আহ্বান জানাই, যেন তারা অবিলম্বে ইসরাইল-ইরান উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেয়। তারা যেন এ অঞ্চলের আরও অস্থিরতার দিকে চলে যাওয়া ঠেকায় এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করে’। এর আগে রোববার আরেক মুখপাত্র বলেছিলেন, ‘চীন এ উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী’।

16 Jun 25 1NOJOR.COM

আমরা সব পক্ষকেই আহ্বান জানাই, যেন তারা অবিলম্বে ইরান-ইসরাইল উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নেয়। তারা যেন সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করে: চীন

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘হামাসের গাজা শাখার প্রধান ড. খালিল আল-হাইয়াকে দোহায় হত্যাচেষ্টার যে গুজব কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে—তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা তা জোরালোভাবে অস্বীকার করছি’। আরো বলা হয়েছে, এ ধরনের খবর প্রকাশ বা প্রচারের আগে সত্যতা যাচাই করুন এবং ইহুদিবাদী গণমাধ্যমের প্রোপাগান্ডার ফাঁদে পা দেবেন না’।

16 Jun 25 1NOJOR.COM

হামাসের গাজা শাখার প্রধান ড. খালিল আল-হাইয়াকে দোহায় হত্যাচেষ্টার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে হামাস।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেছেন, ইরানের সঙ্গে পাকিস্তানের চাঘি, ওয়াশুক, পানজগুর, কেচ ও গোওয়াদার জেলার সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে। তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে কোনও নিষেধাজ্ঞা নেই এবং ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা প্রয়োজনে দেশে ফিরতে পারবেন। জানা গেছে, সীমান্ত দিয়ে ইরানে থাকা পাকিস্তানিরা দেশে ফিরছেন!

16 Jun 25 1NOJOR.COM

ইরান ও ইসরাইলের ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলার মাঝে প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

এক বিজ্ঞপ্তিতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ডিএসসিসি'র মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই স্থানীয় সরকার বিভাগের। তবে, ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর। আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের একজন নেতার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। অবরোধের কারণে ৩০ থেকে ৪০ শতাংশ নাগরিক সেবা হ্রাস পেয়েছে। আমাদের অফিসাররা ওয়াসা অফিসে বসে সিটি করপোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়। এই সময় তিনি দায়িত্বশীলতা আশা করেন!

16 Jun 25 1NOJOR.COM

ডিএসসিসির মেয়র ইস্যুটি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই স্থানীয় সরকার বিভাগের: আসিফ মাহমুদ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী ‘বর্বর’ শত্রু ইসরাইলকে অসহায় করে ছাড়বে। কারণ এই শত্রু কোনো ‘রেড লাইনের প্রতি’ শ্রদ্ধাশীল নয়। তিনি বলেন, গত কয়েক রাত ধরে যা ঘটেছে, তাতে দখলদারদের দুঃস্বপ্ন ও অপরাধীদের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে, তা আগ্রাসনের জন্য অনুশোচনা ও শাস্তি না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। ইরানী বাহিনী শত্রুকে নরক উপহার দেবে এবং বিশ্ব তাদের দুর্দশা প্রত্যক্ষ করবে’। এদিকে টেলিভিশন ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘ইসরাইলি শাসনব্যবস্থা একটি নিকৃষ্ট শত্রু এবং ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিশোধের পর এটি অসহায় হয়ে পড়বে’।

16 Jun 25 1NOJOR.COM

গত কয়েক রাত ধরে যা ঘটেছে, তাতে দখলদারদের দুঃস্বপ্ন ও অপরাধীদের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে, তা আগ্রাসনের জন্য অনুশোচনা ও শাস্তি না হওয়া পর্যন্ত চলতেই থাকবে: মোহাম্মাদ বাকের গালিবাফ

ইরান-ইসরাইল যুদ্ধের ফলে গত ৪৮ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা ও রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং ডেটা। জানা গেছে, তেলআবিব, তেহরান, দামেস্ক, বাগদাদ, বৈরুত ও আম্মান বিমানবন্দর আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া ইসরাইল, ইরান ও ইরাকের আকাশসীমা টানা দুদিন ধরে বন্ধ রয়েছে। জর্ডান, লেবানন ও সিরিয়ার ওপর দিয়ে সীমিত মাত্রায় ট্রানজিট অনুমতি দেওয়া হলেও কঠোর শর্ত রয়েছে।

16 Jun 25 1NOJOR.COM

ইরান-ইসরাইলের যুদ্ধের ফলে গত ৪৮ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে: আন্তর্জাতিক বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। অন্যরা হলেন- সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম। দুদক বলছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য এই ব্যবস্থা!

16 Jun 25 1NOJOR.COM

দুদকের আবেদনের প্রেক্ষিতে সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক সিইসি'গণ, ইসি কমিশনারগণ ও ইসি'র সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশন প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, বেশকিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। খুব শিগগিরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা সম্ভব হবে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশা করি আগামী জুলাই মাসের মধ্যে আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারবো। তিনি জানান, লন্ডনে প্রবাসীরা সংস্কার নিয়ে আগ্রহী!

16 Jun 25 1NOJOR.COM

বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসরাইলের সামরিক হামলার মধ্যেও ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। ইরানের পরমাণু কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১-এর অধীনে বৈধতা পেয়েছে, এবং তা থামানোর ক্ষমতা কোনো সংস্থার নেই। তিনি ইসরাইলি হামলাকে ইতিহাসের ভয়ঙ্কর নজির উল্লেখ করে বলেন, এটি শুধু ইরানের সার্বভৌমত্ব নয়, বরং আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে। আরো বলেন, ইউরোপীয় দেশগুলোর উচিত এ হামলার বিরুদ্ধে জোরাল অবস্থান নেওয়া এবং ইসরাইলের এ যুদ্ধাপরাধের নিন্দা জানানো।

16 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের সামরিক হামলার মধ্যেও ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, সোমবার ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ভারত–প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে নিমিটজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত সপ্তাহে দক্ষিণ সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালনা করে। জানা গেছে, চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের এ রণতরির ভিয়েতনামের ডানাং বন্দরে যাওয়ার কথা ছিল। সেই সফর বাতিল করা হয়েছে!

16 Jun 25 1NOJOR.COM

ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এলাকা পরিদর্শন করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প একনেক সভায় উঠেছিল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস লাগবে। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন, কতটুকু উপযোগী। তিনি বলেন, বরাদ্দ ৫০০ কোটি বেশি নাকি কম, সেটা বড় বিষয় নয়। কাজ শুরু হলে আরও পাওয়া যাবে কি যাবে না, তা নিয়ে হতাশার কিছু নেই। আরও বলেন, যেহেতু দাপ্তরিকভাবেও পরিবেশ নিয়েই তিনি কাজ করছেন, তাই চলনবিল অধ্যুষিত বড়ালনদী ও গোচারণ ভূমির ক্ষতি না করে পরিবেশ ঠিক রেখে ক্যাম্পাস নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হবে।

16 Jun 25 1NOJOR.COM

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস লাগবে। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন, কতটুকু উপযোগী: রিজওয়ানা হাসান

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এমন রোগী বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮ জন, খুলনা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে একজন। জানা গেছে, জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ৬ হাজার ২২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৩০ জন মারা গেছেন।

16 Jun 25 1NOJOR.COM

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

ঢাবি প্রশাসন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে চিফ রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ঢাবির সিন্ডিকেট সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়। আরও বলা হয়েছে, চিফ রিটার্নিং কর্মকর্তাকে সহায়তা করার লক্ষ্যে আরও ৯ জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা উপাচার্যের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন পরিচালনার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন ও নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেবেন। এদিকে শিক্ষার্থীদের একটি অংশ আজ তফসিল ঘোষণার দাবিতে কর্মসূচি পালন করেছে।

16 Jun 25 1NOJOR.COM

ডাকসুর নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে চিফ রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গুমের ঘটনা মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে জাতিসংঘ। গুমবিরোধী আন্তর্জাতিক সনদ ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’-এ বাংলাদেশের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে এক বৈঠকে ডব্লিউজিইআইডির প্রতিনিধিরা জানিয়েছেন, তারা ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত বাংলাদেশ সফরে রয়েছেন। এ সময় গুম বিষয়ক বাস্তব চিত্র ও সরকারি উদ্যোগ পর্যবেক্ষণ করছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী মানবাধিকার সমুন্নত রাখা, সুরক্ষা এবং গুমের শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।

16 Jun 25 1NOJOR.COM

গুমের ঘটনা মোকাবিলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে জাতিসংঘ।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি তাদের এনআইডি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, অভিযোগ ওঠা ব্যক্তিরা মাইক্রোক্রেডিট আইন লঙ্ঘন করে ক্ষুদ্রঋণ তহবিল থেকে অনুমোদনহীন গোল্ডব্রিকস প্রকল্পে ৮ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৩৭৭ টাকা স্থানান্তর করেছেন। আর এঅ্যান্ডপি ব্যাটারি প্রকল্পে সরানো হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৪৬৬ টাকা।

16 Jun 25 1NOJOR.COM

উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি তাদের এনআইডি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের ভূখণ্ডে দখলদার ইসরাইল সরকারের নগ্ন আগ্রাসনে সশস্ত্র বাহিনীর একাধিক কমান্ডার, খ্যাতনামা বিজ্ঞানী এবং নিরীহ নারী-শিশু নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। দূতাবাস বলছে, ইসরাইলের আগ্রাসনে জাতিসংঘ সনদের বিশেষ করে ৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং সার্বভৌমত্বের প্রতি সরাসরি সামরিক আগ্রাসনের স্পষ্ট উদাহরণ। এই পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর জবাব দেওয়ার বৈধ ও ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ করে। দূতাবাস বিবৃতিতে জাতিসংঘ, ইসলামি দেশ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কার্যকর প্রতিক্রিয়া দেখানোর জন্য আহ্বান জানিয়েছে!

16 Jun 25 1NOJOR.COM

জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরাইলকে কঠোর জবাব দেওয়ার বৈধ ও ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ করে: ঢাকাস্থ ইরান দূতাবাস

উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা ও এবং এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাজনৈতিক সংযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে পাঁচ দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও লিখেছেন, আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেস, জার্মানির ফ্রাংকফুর্ট ও ব্রাজিলের সাওপাওলো শহরে এসব মিশন স্থাপন করা হবে।

16 Jun 25 1NOJOR.COM

আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেস, জার্মানির ফ্রাংকফুর্ট ও ব্রাজিলের সাওপাওলো শহরে মিশন স্থাপন করা হবে: আসিফ মাহমুদ

সোমবার সকালে বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন- নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, অ্যাড. মতিউর রহমান আকন্দ এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা। বৈঠকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতি, গঠন কাঠামো, কার্যক্রম ও তৃণমূল পর্যায় পর্যন্ত অবস্থান এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে অবগত হয়ে ভূয়সী প্রশংসা করেন প্রতিনিধি দল। বাংলাদেশে মানবাধিকার উন্নয়নে জামায়াতের ভূমিকা প্রত্যাশা করেন।

16 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বলব, অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি; সেরকম কার্যক্রম আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়া কমিউনিকেট করবেন বলে আশা করি। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, লন্ডনে যে ঘোষণাটা এসেছে অন্যদের মতো সংবাদমাধ্যম থেকে যেটুকু জানা, এর বাইরে কিছু নেই। এ নিয়ে আমি মন্তব্য করতে পারব না।

16 Jun 25 1NOJOR.COM

লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়া কমিউনিকেট করবেন বলে আশা করি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীন যে নির্বাচন ব্যবস্থা, যেটা অতীতে ছিল না। সেটা খুব প্রয়োজন। স্বাধীন বিচার বিভাগ থাকলে কোনো সরকার ইচ্ছে করলেই ফ্যাসিবাদী হতে পারবেনা। এ্যানি বলেন, অত্যাচার, মানসিক চাপ সৃষ্টি করে আমাদের মত রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। এটার বাইরেও অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার ছিল। সর্বশেষ জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন। আমরা পালিয়ে বেরিয়েছি, বাসা-বাড়িতে থাকতে পারি নাই। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের আবহ তৈরি হয়েছে। প্রসঙ্গত, আজ বিস্ফোরক আইনের মামলায় এ্যানিসহ নয়জনকে খালাসের রায় দেন আদালত।

16 Jun 25 1NOJOR.COM

স্বাধীন যে নির্বাচন ব্যবস্থা, যেটা অতীতে ছিল না। সেটা খুব প্রয়োজন। স্বাধীন বিচার বিভাগ থাকলে কোনো সরকার ইচ্ছে করলেই ফ্যাসিবাদী হতে পারবেনা: এ্যানি

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে বলেছেন, ইরান নিয়ে কূটনৈতিক আলোচনায় যাওয়াই সবচেয়ে ভালো উপায় হবে। তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ভন ডার লায়েন জানান, তিনি টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে একমত হয়েছেন যে ‘ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এতে কোনো প্রশ্নই নেই’। আরো বলেন, ইরানই এই অঞ্চলের প্রধান অস্থিতিশীলতার উৎস। কানাডায় জি-৭ সম্মেলনে ডন বলেন, ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরাইলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। এসব হুমকি একসঙ্গে মোকাবিলা করা দরকার।

16 Jun 25 1NOJOR.COM

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে একমত হয়েছেন যে ‘ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এতে কোনো প্রশ্নই নেই’।

ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, আমরা সমগ্র ইহুদিবাদী শাসনব্যবস্থাকে বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করব।’ এদিকে তেহরান টাইমস জানিয়েছে, ইরানের বিচার বিভাগ ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ইরান-ইসরাইল চলমান উত্তেজনার মধ্যে এই রায় কার্যকর করা হলো। এছাড়া আরও চারজন মোসাদ সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের তথ্যও জানানো হয়েছে।

16 Jun 25 1NOJOR.COM

আমরা সমগ্র ইহুদিবাদী শাসনব্যবস্থাকে বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করব: আইআরজিসি

একটি গোপন স্মারকে প্রকাশ, ট্রাম্প প্রশাসন আরও ৩৬টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে চায়, যদি তারা ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মানদণ্ড পূরণে ব্যর্থ হয়। বর্তমানে ১২টি দেশের নাগরিকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং ৭টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। নতুন তালিকায় আফ্রিকা, এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ক্যারিবিয়ান দেশের নাম রয়েছে। প্রশাসনের দাবি, বিদেশি সন্ত্রাসবাদ এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতেই এই পদক্ষেপ।

ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে ফোনালাপে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচি থামাতে কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জানা গেছে, চ্যান্সেলর মের্জ ও ওমানের সুলতান উভয়েই একমত হয়েছেন যে— এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হলো ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ঠেকানো এবং যুদ্ধ যাতে আরও ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করা। চ্যান্সেলর মের্জ ওমানকে কূটনৈতিক উদ্যোগ এবং পারমাণবিক আলোচনায় মধ্যস্ততার জন্য ধন্যবাদ জানান।

16 Jun 25 1NOJOR.COM

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। ইরানের পরমাণু কর্মসূচি থামাতে কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে: জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ

গত ২৪ ঘন্টায় একনজরে ১৯৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।