Web Analytics

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামায়াতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না। তারা বুধবারের বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন দলটির নেতারা। তবে আজ কেন যোগ দেয়নি সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানায়নি। তিনি বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষ। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল ও পক্ষকেই সরকার সমান গুরুত্ব দিচ্ছে, কাউকে আলাদা করে দেখছে না। প্রেস সচিব বলেন, যৌথ বিবৃতিতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয় না। মালয়েশিয়ার সরকারও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনায় বসেছে। এটা সব দেশেই আছে। আরও জানান, জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রকাশ হবে।

17 Jun 25 1NOJOR.COM

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামায়াতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না। তারা বুধবারের বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন দলটির নেতারা: প্রেস সচিব

নিউজ সোর্স

জামায়াতের অনুপস্থিতির বিষয়ে যা বললেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামায়াতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না। তারা বুধবারের বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন দলটির নেতারা। তবে আজ কেন যোগ দেয়নি সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানায়নি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।