Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্বৈরাচার পতন দিবসে’ বিচারিক হত্যাকাণ্ডের শিকার ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের স্মরণ করে তাদের ছবি সংবলিত ব্যানার তৈরি করে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ ব্যানারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। এ প্রসঙ্গে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একাংশের ছেলেমেয়েরা একটি অভিযোগ এনেছে। আমরা শিবিরের ছেলেদের ডেকে সেগুলো সরিয়ে ফেলেছি। তারা আমাদের সহযোগিতা করেছে। এ বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা জানতাম না তারা এটা করবে। বিষয়টি আমাদের নজরে আনার সাথে সাথে আমি শিবিরের সাথে যোগাযোগ করেছি, সহকারী প্রক্টরকে পাঠিয়েছি। উল্লেখ্য, ব্যানারে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও ছিল।

05 Aug 25 1NOJOR.COM

ঢাবিতে ‘স্বৈরাচার পতন দিবসে’ বিচারিক হত্যাকাণ্ডের শিকার ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের স্মরণ করা ছবি সংবলিত ব্যানার সরিয়ে নিয়েছে ঢাবি প্রশাসন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায় সেজন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তিনি বলেন, মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। কিন্তু একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে।

05 Aug 25 1NOJOR.COM

একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে: ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন আয়োজনের দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও নজরুল ইসলাম খান স্বাগত জানান। তারা বলেন, প্রধান উপদেষ্টা তার দেওয়া কথা রেখেছেন। এজন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’ আরো বলেন, আমাদের জাতীয় জীবনে শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে।’

05 Aug 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন আয়োজনের দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি।

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, গত এক বছরে আমরা অনেক সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে পার করেছি। এই সময় তিনি মাইলস্টোন দুর্ঘটনার ভুক্তভোগীদের স্মরণ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। ভুক্তভোগীদের চিকিৎসা সেবায় বৈদিশিক টিমগুলোর অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বলেন, আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। তিনি গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করে শহীদ ও আহতদের স্মরণ এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া স্বৈরশাসকের নির্দেশে হওয়া মানবতাবিরোধী অপরাধসহ নানান কুকর্ম তুলে ধরেন।

05 Aug 25 1NOJOR.COM

সর্বশেষ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে আমাদের কোমলমতি শিশু-সহ বেশকিছু মানুষের প্রাণ, এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার বিচার হলেও তাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না। কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে ঘৃণা নিয়ে সে বেঁচে থাকবে, সেটাও যদি আমাদের অর্জন হয়, সেটাও কম নয়। সংস্কারের মাধ্যমে এ রকম শাসক যেন এ দেশে আর তৈরি না হয়, আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টার ত্রুটি নাই। আসিফ নজরুল বলেছেন, যুদ্ধক্ষেত্রেও কিছু কাজ নিষেধ করা আছে। হাসিনা এসব লঙ্ঘন করেছে। তিনি বলেন, পুলিশকে যে এ রকম একটা অমানুষ, বেপরোয়া, ভয়াবহ বাহিনীতে রূপান্তর করেছে, সে কত বড় অমানুষ। পুলিশ বাহিনীকে ইসরাইলি বাহিনীর মতো করে বাহিনী বানিয়েছে, যেটা এভাবে খুন করতে পারে। উপদেষ্টা বলেন, আমরা যদি শেখ হাসিনার স্ট্যান্ডার্ডে বিচার করতাম, তাহলে এই বিচার চার থেকে পাঁচ মাসে হয়ে যেত। আমরা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক, জাতীয়ভাবে গ্রহণযোগ্য বিচার করছি। আসিফ নজরুল বলেন, আপনারা জানেন, কেন ঝুঁকিতে থাকব। দুঃখ নাই, আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন দায়িত্ব পালনের জন্য। এই দায়িত্ব পালনে আমার ও টিমের একবিন্দু গাফিলতি নেই।

05 Aug 25 1NOJOR.COM

শেখ হাসিনার বিচার হলেও তাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না। কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে ঘৃণা নিয়ে সে বেঁচে থাকবে, সেটাও যদি আমাদের অর্জন হয়, সেটাও কম নয়: আসিফ নজরুল

জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় রাখার প্রস্তাব করেছিলাম তার বেশিরভাগই ঘোষণাপত্রে আসেনি বলে জানিয়েছেন জিওপি সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে, দেশের বৃহৎ স্বার্থে এই ঘোষণাপত্রকে সাধুবাদ জানিয়েছেন তিনি। নুর বলেন, সংস্কারের বিষয়ে আমাদের একটি জোরাল অবস্থান ছিল। সেটি হলো- জুলাই সনদ স্বাক্ষরের পরই তা বাস্তবায়ন হবে। কিন্তু ঘোষণাপত্রে বলা হয়েছে- আগামী সংসদ সেটি বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের জনআকাঙ্ক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাছাড়া, জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়েও ঘোষণাপত্রে কার্যত কিছু বলা হয়নি। আরো বলেন, ঘোষণাপত্রে সাধারণত এতো বিস্তৃত ইতিহাস থাকে না, সংক্ষিপ্ত হয়। এই অভ্যুত্থানের প্রেক্ষাপট ছিল গত দেড় দশকের অত্যাচার, নির্যাতন, গুম, খুন। এর মধ্যে ২০১৮ সালের কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন দেশের তরুণদের জাগ্রত করেছে। যার ফলে চব্বিশের আন্দলন থেকে একটি অভ্যুত্থান হয়েছে।

05 Aug 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় রাখার প্রস্তাব করেছিলাম তার বেশিরভাগই ঘোষণাপত্রে আসেনি, তবু দেশের বৃহৎ স্বার্থে এই ঘোষণাপত্রকে সাধুবাদ: নুর

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় তিনি, স্বৈরাচার সরকারের তুচ্ছ-তাচ্ছিল্য, দমন-পীড়নে তরুণ শিক্ষার্থীদের কোটাবিরোধী বিক্ষোভ দাবানলে পরিণত হয় বলেও উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস। এক বছর আগে এ দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। ইউনূস বলেন, আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

05 Aug 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন: প্রধান উপদেষ্টা

জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতির আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করে একটি দলের প্রত্যাশিত জুলাই সনদ উপস্থাপন করা হলে জাতি সেই সনদ প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, ছাত্র-জনতার ৩৬ দিনের আন্দোলনের মুখে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জাতি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে। মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী ৫ আগস্ট পরবর্তী রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহনমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকার কমিশনগুলো গঠন করে। আরো বলেন, সকল সংস্কার কমিশনকে জামায়াতে ইসলামী সহযোগিতা করলেও একটি দল নিজেদেরকে রাষ্ট্রের মালিক মনে করে সরকারকে যথাযথ সহযোগিতা করেনি, করছে না। এই নেতা বলেন, মহান নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এছাড়া তিনি পিআর বিরোধী ও চাঁদাবাজ দুর্নীতিবাজদের ব্যাপক সমালোচনা করেন, লন্ডন বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। গণভোটে ঘোষণাপত্রের বৈধতা চান।

05 Aug 25 1NOJOR.COM

জাতির আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করে একটি দলের প্রত্যাশিত জুলাই সনদ উপস্থাপন করা হলে জাতি সেই সনদ প্রত্যাখ্যান করবে: গোলাম পরওয়ার

বাস্তবায়নের স্পষ্ট কোনো নির্দেশিকা না থাকায় জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা ব্যক্ত করে প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। তাহের বলেন, আন্দোলনে শহীদ পরিবার কিংবা যারা পঙ্গু আছে তাদের বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশিকা নেই ঘোষণাপত্রে। যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল, তাদের ভাতা দেওয়ার কথা ছিল। এসব কোনো বিষয়েই ঘোষণাপত্রে স্পষ্ট নির্দেশিকা নেই। এসব কারণে আমরা হতাশ। এ বিষয়ে আমাদের দলের নির্বাহী মিটিংয়ের পর আমরা বিস্তারিত প্রতিক্রিয়া দেবো।

05 Aug 25 1NOJOR.COM

বাস্তবায়নের স্পষ্ট কোনো নির্দেশিকা না থাকায় জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা ব্যক্ত করে প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিলরূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন একাধিক উপদেষ্টা।

05 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে বিডিআর হত্যা, শাপলা গণহত্যা ও চব্বিশের গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতীকী ফাঁসি সম্পন্ন করেছে ছাত্রজনতা। হাসিনার প্রতীকী ফাঁসির রায় ঘোষণা করেন তানজিনা ফেরদাউস, ফাঁসির আগে প্রেশার এবং হার্ট বিট পরীক্ষা করেন রায়হান মাদ্রাজী, ফাঁসির রশিতে ঝুলানোর সময় জল্লাদের ভূমিকায় ছিলেন আলিফ জাওফি, কালিমা পাঠ করান মোস্তফা হোসাইন, ফাঁসির মঞ্চায়ন নির্দেশনায় আজিজ সাইফুল্লাহ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই এর মুখপাত্র মুন্সি বোরহান মাহমুদ রায়। বক্তারা বলেন, শেখ হাসিনাকে আজ আমরা প্রতীকী ফাঁসি দিচ্ছি। এটা যেন প্রতীকীতেই সীমাবদ্ধ না থাকে।

05 Aug 25 1NOJOR.COM

জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে বিডিআর হত্যা, শাপলা গণহত্যা ও চব্বিশের গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতীকী ফাঁসি সম্পন্ন করেছে ছাত্রজনতা।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত 'জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়ে ৫ আগস্ট ২০২৫ বিকাল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রে উপনিবেশবিরোধী সংগ্রাম, পাকিস্তানের স্বৈরাচারী শাসনের থেকে স্বাধীনতার চেতনা, বাকশাল, নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী শাসন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন পর্যন্ত ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়। শেখ হাসিনার ভোটচুরি থেকে যাবতীয় জুলুম তুলে ধরা হয়। এতে জনগণের সার্বভৌমত্ব, গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। ২৮ দফায় রচিত ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি ও শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়।

05 Aug 25 1NOJOR.COM

২৮ দফায় রচিত ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি ও শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়।

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, রিকশাচালকরা চিৎকার করে বলছে, দেশ স্বাধীন হইছে। তরুণরা বলছে, আমাদের বিজয় দিবস। শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম। এই মানুষদের তো কেউ শিখাইয়া দেয়নি। তিনি লেখেন, “তাহলে কী করে বুঝল তারা পরাধীন? কী করে বুঝল তারা স্বাধীন? তারা যেটা বুঝল, কতিপয় পিএইচডিওয়ালা বুঝতে পারল না কেন? তাদের পিএইচডি মন ‘দ্বিতীয় স্বাধীনতা’ বুঝতে পারছে না কেন?” ফারুকী বলেন, ‘মাস্টারমশাই থিওরি নয়, কান পাতেন গিয়ে ঐ দিনের উচ্ছ্বসিত মানুষদের বুকে। দেখবেন গুম-খুন-নিজ দেশে পরাধীন থাকার অপমানের বিরুদ্ধে জিকির হচ্ছিল তাদের বুকে। আর স্পন্দিত হচ্ছিল আবরার ফাহাদ। এই একটা নামের দেয়ালের নিচে চাপা পড়ে গেছে ফ্যাসিবাদ আর আগ্রাসনবাদ। আরও বলেন, “আজকের এই দিনটা শুরু করেছি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ দেখে। আজকে সারা দিন মানিক মিয়াতে আমাদের সাথে আবরার ফাহাদ থাকবেন। হাজারো শহীদেরা থাকবেন। আর থাকবে জালেমমুক্ত হওয়ার আনন্দ। শেষে লিখেছেন, ‘শোনো মহাজন, আমরা অনেকজন’।”

05 Aug 25 1NOJOR.COM

রিকশাচালকরা চিৎকার করে বলছে, দেশ স্বাধীন হইছে। তরুণরা বলছে, আমাদের বিজয় দিবস। শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম। কতিপয় পিএইচডিওয়ালা বুঝতে পারল না কেন: ফারুকী

ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৩৬ জুলাই শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, গুম করে, আয়না ঘরে নিয়ে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্রসমাজ দীর্ঘদিনের ইতিহাসের এই অনিবার্য দাবির পরিপ্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লবে সহযোগিতা করেছিল। তিনি বলেন, জুলাই একটি জাগরণের নাম। এই আন্দোলন একক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। আরো বলেন, এক বছর পর একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না। আপনারা কীসের বিপ্লবী সরকার? এই নেতা বলেন, যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হয়, কোনো ব্যক্তি, গোষ্ঠী, দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয়, আমরা ছাত্র সমাজ এই ঘোষণাপত্র চুরমার করে দেব ইনশাআল্লাহ। এই ঘোষণাপত্রে প্রত্যেক শহীদ গাজীকে স্বীকৃতি দিতে হবে।

05 Aug 25 1NOJOR.COM

ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান শুরু হয়। এর পরই প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন। ‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল। এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে দলগুলো সম্মত হয়েছে।

05 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক বিবৃতিতে শহীদ ও আহতদের স্মরণ করে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে আজ একটি অবিস্মরণীয় দিন। ঠিক গত বছরের এই দিনে সহস্রাধিক শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পলায়নের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দেড় দশকের দুঃশাসন ও ফ্যাসিবাদের যাঁতাকল থেকে মুক্তি পায় আমাদের প্রিয় মাতৃভূমি। আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল স্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণে সংঘটিত এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বিবৃতিতে বলা হয়, জুলাই হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি নেই। একইসঙ্গে রাষ্ট্রযন্ত্রে এখনো বহাল রয়েছে বহু ফ্যাসিবাদী উপাদান। তবে আশার কথা হলো, অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসে বিচার ও কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণরূপে দৃশ্যমান না হলেও কিছুটা অগ্রসর হয়েছে। একইসঙ্গে ‘জুলাই ঘোষণাপত্র’ আজ ঘোষণা হতে যাচ্ছে। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানায় সংগঠনটি।

05 Aug 25 1NOJOR.COM

শহীদ ও আহতদের স্মরণ করে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ইইউ ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, এক বছর আগে সমাজের সব স্তরের বাংলাদেশিরা তাদের অধিকার আদায়ের জন্য এবং অধিকতর ন্যায্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের দাবিতে রাস্তায় নেমেছিল। আরও বলা হয়, আজ আমরা তাদের সাহস ও সহনশীলতাকে সম্মান জানাচ্ছি, যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করছি ও আহতদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। বিবৃতিতে আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ইইউ সমন্বিত ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে বলেছে, গুরুত্বপূর্ণ শাসন ও মানবাধিকার সংস্কার বাস্তবায়নে সব পক্ষকে গঠনমূলক সংলাপে অংশ নিতে হবে। শেষে বলা হয়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার পথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের ওপর নির্ভর করতে পারে।’

05 Aug 25 1NOJOR.COM

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবো না। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। এই সময় প্রধান উপদেষ্টা একাত্তরের মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন‌‌। তিনি বলেন, একাত্তরের পর সুবিচার ও গণতন্ত্র আসেনি। ২০২৪ সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়। ১৬ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই সময় প্রধান উপদেষ্টা বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতি ও জুলুম নিপীড়ন তুলে ধরেন। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের বর্ণনা দেন। এর শিকার শহীদ ও আহতদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন ইউনূস। তাদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ জনগণের নিকট তুলে ধরেন।

05 Aug 25 1NOJOR.COM

একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকায় ফ্রান্সের দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পাতায় এক বিবৃতিতে জানায়, ‘আজকের দিনটি ২০২৪ সালের জুলাই ও আগস্টের করুণ ঘটনার স্মরণে উৎসর্গ করা হয়েছে। ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল।' বিবৃতিতে বাংলাদেশের শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ফ্রান্সের অটুট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়।

05 Aug 25 1NOJOR.COM

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ফ্রান্স।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাবেশে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সমাবেশে অংশগ্রহণ করবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— সংগঠনের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

05 Aug 25 1NOJOR.COM

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে আমন্ত্রণ, ফলে নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সমাবেশে অংশগ্রহণ করবেন।

এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম। পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এ নিউজ দেখতেছি। তিনি বলেন, পিটার হাসের সঙ্গে বা বিদেশী উচ্চ পর্যায়ের কারো সাথে গোপন মিটিংয়ের নিউজ টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন, এ ধরণের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগান্ডা। নাসির উদ্দিনের দাবি, ‘এখানে আইসা শুনছি যে পিটার হাসের সঙ্গে নাকি আমরা দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকায়ই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো।’ রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কি না এ প্রশ্নে এনসিপির মূখ্য সংগঠক বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে।

05 Aug 25 1NOJOR.COM

কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম। পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম: পাটোয়ারী

গত বছরের ৫ আগস্ট সাভারে ছাত্র ও সাধারণ জনগণের শান্তিপূর্ণ মিছিলে আইনশৃঙ্খলা বাহিনী ও শাসক দলের সন্ত্রাসীরা গুলি চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা এবং ২০০’র বেশি আহত করে। মিছিলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সাভার বাসস্ট্যান্ড ও থানা এলাকা পর্যন্ত সংঘর্ষে পরিণত হয়। এক বছর পরও নিহতদের পরিবার ন্যায়বিচারের অভাব নিয়ে হতাশা প্রকাশ করে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে।

হঠাৎ করেই অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির চার শীর্ষ নেতা। অভিযোগ উঠেছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে এসেছেন। কক্সবাজারে আসা এনসিপির নেতারা হলেন, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারী। তারা বর্তমানে কক্সবাজারের ইনানী এলাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ এ অবস্থান করছেন। হোটেলের এক কর্মকর্তা বলেন, ‘কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই তারা হোটেলে প্রবেশ করেন।’ তিনি বলেন, ‘পিটার হাস সম্ভবত এখনো হোটেলে আসেননি, কিংবা এখানে নেই।’ আরেকজন বলেন, হাসের মতো একজনকে দেখা গেছে, তবে নিশ্চিত নন। এদিকে এনসিপির একজন নেতা বলেন, পার্টির মধ্যে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

05 Aug 25 1NOJOR.COM

হঠাৎ করেই অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির চার শীর্ষ নেতা। অভিযোগ উঠেছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে এসেছেন।

গত বছরের ৪ আগস্ট ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ চৌরাস্তায় শেখ হাসিনার পদত্যাগ দাবিতে আন্দোলনরত জনতার ওপর গুলি চালায় হেলমেট পরা সশস্ত্র আওয়ামী ক্যাডাররা। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও র‌্যাব অস্ত্র সরবরাহ করে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিল। গুলিতে অন্তত ২৮ জন আহত হন এবং ১০ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে দুজন কিশোর রিকশাচালকও ছিলেন। বিক্ষোভকারীরা আগে থেকেই ব্যারিকেড তৈরি করে স্লোগান দিচ্ছিলেন, তখনই হামলা শুরু হয়।

ফ্যাসিস্ট সরকার পতনের বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউতে আকাশে ওড়ানো হয় শতাধিক হেলিকপ্টার-আকৃতির রঙিন বেলুন। শেখ হাসিনার পালানোর দিন স্মরণীয় করে রাখতে ঠিক গত বছরের পালানোর মুহুর্তে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা। বেলা ২টা ২৫ মিনিট শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উদযাপন করা হয়। এই বেলুন ওড়ানোর সময় উপস্থিত জনগণ ‘ভয় নয়, বিজয়’ স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। পুরো বেলুন কর্মসূচি চলে নির্ধারিত সময় ধরে, কড়া নিরাপত্তার মধ্যে। স্বেচ্ছাসেবকদের সহায়তায় শৃঙ্খলা বজায় রেখে বেলুনগুলো ধাপে ধাপে ছেড়ে দেওয়া হয়। পুরো আয়োজনেই ছিল নিরাপত্তা বাহিনীর সতর্ক নজরদারি।

05 Aug 25 1NOJOR.COM

ফ্যাসিস্ট সরকার পতনের বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউতে আকাশে ওড়ানো হয় শতাধিক হেলিকপ্টার-আকৃতির রঙিন বেলুন।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার বিকাল ৫টায় উপস্থাপিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ঘোষণা পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে যোগ দেবেন চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, দলটির নেতা শেখ ফজলুল করীম মারুফ নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বিকাল ৪টায় আয়োজনস্থলে পৌঁছাবেন।

05 Aug 25 1NOJOR.COM

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বিকাল ৪টায় ‘জুলাই ঘোষণাপত্র’ আয়োজনস্থলে পৌঁছাবেন।

বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তিনি নিজে দিল্লিতে ফোন করে ভারতের সাময়িক আশ্রয়ের অনুমতি চান, যা সঙ্গে সঙ্গেই মঞ্জুর হয়। এরপর বাংলাদেশ বিমানবাহিনী ভারতের কাছে হাসিনার সামরিক বিমানের অবতরণের অনুমতি চায়, সেটিও সঙ্গে সঙ্গে দেওয়া হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর সংসদে ফোনকলের বিষয়টি নিশ্চিত করেন, যদিও হাসিনা ঠিক কাকে ফোন করেছিলেন, তা প্রকাশ করেননি।

জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা সরাসরি অনুষ্ঠানে থাকছেন না। তাদের পক্ষে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি নেতা ইসমাইল জবিউল্লাহ। ছাত্রদলের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল এবং সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

05 Aug 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকা যাওয়ার জন্য বরাদ্দকৃত ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহীতে রেললাইন আটকে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্তরা। এতে সারা দেশের সঙ্গে প্রায় এক ঘণ্টা রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে সরে যায়। আন্দোলনকারীদের ভাষ্য, সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে মোতাবেক সকালে তারা স্টেশনে এসে দেখতে পান বরাদ্দকৃত ট্রেনটি যাত্রা উপযোগী নয় এবং দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না। সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য রেলপথে অবস্থান নেন তারা। পরে আন্দোলনকারীরা দুভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষ রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনে চড়ে ঢাকা রওনা দেন। অন্যপক্ষের বিক্ষোভকারীরা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হন।

05 Aug 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকা যাওয়ার জন্য বরাদ্দকৃত ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহীতে রেললাইন আটকে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্তরা।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলের তেল আবিব, আশকেলন ও হাইফাসহ গুরুত্বপূর্ণ শহরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইসরাইলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিহত ও একটি ড্রোন ভূপাতিত করেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সতর্কতামূলক সাইরেন বাজানো হলে লোকজনকে আশ্রয়ে যেতে বলা হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আশ্রয় ত্যাগের অনুমতি দেওয়া হয়। এর আগে হুথিরা ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিল।

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার যুক্তরাজ্য দিবসটিতে আহত এবং শহীদদের স্মরণ করে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ফেসবুক পেজে জানায়, ‘গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে যুক্তরাজ্য অন্তর্র্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।’ উল্লেখ্য, এই বিবৃতিকে গণঅভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

05 Aug 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার যুক্তরাজ্য দিবসটিতে আহত এবং শহীদদের স্মরণ করে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

২০২৪ সালের ৫ অগাস্ট ভারতের পার্লামেন্ট অধিবেশনে ব্যস্ত থাকলেও, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় মাটিতে আশ্রয় নেওয়ার বিষয়টি কেউ আঁচ করতে পারেননি। 'মার্চ টু ঢাকা' আন্দোলনের জেরে পরিস্থিতি ঘোলাটে হলেও, ভারতীয় গোয়েন্দারা মনে করেছিলেন হাসিনা এই সংকট কাটিয়ে উঠবেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাম্প্রতিক হটলাইন কথোপকথনেও আশ্রয়ের প্রসঙ্গ ওঠেনি। সেনা পাঠানো সম্ভব না হলেও ভারতের তরফে অন্যান্য সহায়তার বার্তা দেওয়া হয়েছিল। তবে হাসিনার দেশত্যাগ যেভাবে ঘটল, তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের নির্দেশ দিতে প্রস্তুত, যদিও শীর্ষ সামরিক কর্মকর্তারা এতে আপত্তি জানিয়েছেন। অভ্যন্তরীণ আলোচনায় ‘দখল’ শব্দটি ব্যবহার করেছেন নেতানিয়াহু এবং জিম্মিদের অবস্থানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। আইডিএফ নেতৃবৃন্দ আশঙ্কা করছেন, এতে হামাসকে নির্মূল করতে বহু বছর লেগে যেতে পারে এবং জিম্মিদের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পরিকল্পনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

ফরিদপুরে টানা বৃষ্টিতে পাট পচনের আদর্শ পরিবেশ তৈরি হওয়ায় এবার উন্নত মানের পাট উৎপাদনের আশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা। চলতি মৌসুমে উৎপাদন দুই লাখ টন ছাড়াতে পারে, যার বাজারমূল্য ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। জেলার আটটি উপজেলায় ৮৬ হাজার হেক্টর জমিতে পাট চাষ হচ্ছে, যেখানে জড়িত আছেন পাঁচ লাখের বেশি কৃষক। শুরুতে খরার শঙ্কা থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ও আঁশের মান ভালো হয়েছে। এতে ফরিদপুর দেশের শীর্ষ পাট উৎপাদক জেলা হিসেবে আরও এগিয়ে যাবে।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় আবারো তীব্র ভাঙন শুরু হয়েছে পদ্মা নদীতে, যা নদীতীর ধ্বংস করে ডজনখানেক ঘরবাড়িকে হুমকির মুখে ফেলেছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা ও মাত্র ৪৮% সম্পন্ন বাঁধ প্রকল্পটি দ্রুত শেষ করার দাবি জানাচ্ছেন। গত ২৫ বছরে এ ধরনের ভাঙনে ৫০ হাজারেরও বেশি পরিবার ভূমিহীন হয়েছে। নদী এখন অনেক ঘরের একদম কাছে চলে এসেছে, যা স্থানীয়দের আতঙ্কিত করে তুলেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গাজায় একদিনে ইসরাইলি হামলায় অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩৯ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৯৩৩ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫০ হাজার ২৭ জন ফিলিস্তিনি। দখলদার বাহিনীর বোমার শিকারদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন ২৯ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৩০০ জন।

05 Aug 25 1NOJOR.COM

গাজায় একদিনে ইসরাইলি হামলায় অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩৯ জন: গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের চলমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং। তিনি বলেন, একদিন হয়তো আর কোনো ফিলিস্তিনিই স্বীকৃতির জন্য বেঁচে থাকবে না। এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সিডনির শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন জানান। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ হলো কবে স্বীকৃতি দেওয়া হবে। এদিকে, অভ্যন্তরীণ বিরোধ থাকা সত্ত্বেও গাজা পুরোপুরি দখলের জন্য প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেবে না। এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থ-র পরিদর্শনের বিষয়ে মিডিয়ায় ছড়ানো গুজব অস্বীকার করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে আইএইএ-র একটি প্রতিনিধিদল ইরান সফরে আসছে ঠিকই, তবে তারা কেবলমাত্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালাবে। আরো বলেন, ‘ইরানের পার্লামেন্টের একটি আইনের ভিত্তিতে পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থার শারীরিক প্রবেশাধিকার অনুমোদনযোগ্য নয়। তবে আলোচনা চলবে।'

05 Aug 25 1NOJOR.COM

ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেবে না। তবে আলোচনা চলবে: আজিজি

মোসাদ, শিন বেট ও সামরিক বাহিনীর সাবেক প্রধানসহ ইসরায়েলের ৬০০–এর বেশি সাবেক নিরাপত্তা কর্মকর্তা গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন। 'কমান্ডার্স ফর ইসরায়েলস সিকিউরিটি (CIS)' গ্রুপের শেয়ার করা চিঠিতে বলা হয়েছে, সামরিক অভিযানে হামাসের কাঠামো ধ্বংস হয়েছে, কিন্তু জিম্মিদের মুক্তি কেবল চুক্তির মাধ্যমেই সম্ভব। নেতানিয়াহুকে সঠিক পথে পরিচালনা করতে পারলে ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা প্রমাণিত হবে বলে তারা মনে করেন।

'ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত নির্বাচনে নির্বাচিত সরকারের বিরুদ্ধে সেনা বিদ্রোহ করার চক্রান্ত করেছিলেন তিনি, এই অভিযোগে এই রায়! নিজের প্রতিদ্বন্দ্বী লুলা দা সিলভাকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বলসোনেরো অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন, তবে ব্রাজিলের সুপ্রিম কোর্টে অভিযোগটি মামলা আকারে বিচারাধীন। এর আগে সুপ্রিম কোর্ট বলসোনেরোকে জামিন দিয়েছিলেন এবং শর্ত দিয়েছিলেন যে তিনি অনলাইনে কোনো বক্তব্য বা ভিডিও পোস্ট করতে পারবেন না। তার পাসপোর্টও জব্দ করেছিলেন আদালত। কিন্তু আদালতের নির্দেশ লঙ্ঘণ করেন তিনি। এদিকে এই রায়ের পর যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে।

05 Aug 25 1NOJOR.COM

'ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন, যা শেখ হাসিনার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে। ভাষণের মূল বিষয় হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এতে একটি প্রাথমিক রোডম্যাপ ও নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া হবে। ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য তারিখও উল্লিখিত হতে পারে। সরকারের এক বছরের কার্যক্রম, বিচার ও রাজনৈতিক ঐক্যমত্যের অগ্রগতি তুলে ধরবেন তিনি। এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করবেন।

ইরানের মন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার জন্য যেসব শর্তাবলী তুলে ধরেছে, তার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার রয়েছে। তেহরান নিষেধাজ্ঞার অধীনেও নিজেদের তেল বিক্রি করতে সক্ষম। তিন বলেন, যদি যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে না আসে, অথবা যদি আলোচনা অনুষ্ঠিত হয়, তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তবে এটিই সব নয়। আমাদের আমাদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে হবে।’ আরও বলেন, ‘আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে অর্থনৈতিক অবকাঠামো এবং অর্থনৈতিক ও বাণিজ্য কার্যক্রম একে অপরের সঙ্গে সংযুক্ত এবং দেশগুলোকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে প্রচুর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে এবং তার বাইরেও।' আরও বলেন, যদি আমরা আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারি, তাহলে তা দুর্দান্ত হবে, কিন্তু যদি তারা আলোচনার টেবিলের অপব্যবহার করতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সবকিছু আলোচনার সাথে বেধে ফেলা উচিত নয়।’

05 Aug 25 1NOJOR.COM

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার জন্য যেসব শর্তাবলী তুলে ধরেছে, তার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার রয়েছে। তেহরান নিষেধাজ্ঞার অধীনেও নিজেদের তেল বিক্রি করতে সক্ষম: ঘারিবাবাদি

গাজায় ফিলিস্তিনিদের খাদ্য ঘাটতির বিষয়ে উদ্বেগ জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা চাই ইসরাইল গাজাবাসীদের খাওয়াক। আমরা বড় অঙ্কের সহায়তা দিচ্ছি— মূলত খাবার কেনার জন্য, যাতে মানুষ যেন খেতে পারে।’ তিনি বলেন, ‘আমরা চাই না কেউ না খেয়ে থাকুক বা অনাহারে মারা যাক।’ গত শুক্রবার মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ গাজা সফর করেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত জিইচএফ-এর কার্যক্রম পরিদর্শন করেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘সে দারুণ কাজ করছে।’ কিন্তু গাজায় গণহত্যা চালানো হচ্ছে কিনা এ প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, গাজার জন্য যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলারের খাদ্য সহায়তা দিয়েছে। তবে বিভিন্ন সূত্র জানায়, এখন পর্যন্ত মাত্র ৩ মিলিয়ন ডলার বাস্তবায়ন হয়েছে।

05 Aug 25 1NOJOR.COM

‘আমরা চাই ইসরাইল গাজাবাসীদের খাওয়াক। আমরা বড় অঙ্কের সহায়তা দিচ্ছি— মূলত খাবার কেনার জন্য, যাতে মানুষ যেন খেতে পারে: ট্রাম্প

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘জামায়াতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল, সহীহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না।’এক সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও বাবুনগরী বলেন, ‘আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না। তারা কখনও মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।' আরও বলেন, ‘জামায়াত দেশের বৃহত্তর দল নয়; বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল।'

05 Aug 25 1NOJOR.COM

জামায়াতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল, সহীহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়: হেফাজত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে তিন দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে হাসপাতালে ফুল পাঠানো হয়েছে। তারা হলেন- বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তান হাইকমিশনের এআই মুহাম্মাদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। তারা জামায়াত আমিরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। জামায়াত জানায়, দলের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই আন্তরিকতা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

05 Aug 25 1NOJOR.COM

শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে তিন দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে হাসপাতালে ফুল পাঠানো হয়েছে। তারা হলেন- বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, পাকিস্তান হাইকমিশনের এআই এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো (১৬টি) জলকপাট সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খুলে দেওয়া হয়েছে। প্রথমে বাঁধের ৭টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়, পরে পর্যায়ক্রমে সব ১৬টি জলকপাটই ৬ ইঞ্চি করে খোলা হয়। এতে কাপ্তাই হ্রদের পানি দ্রুত কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে কাপ্তাই কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় রাতেই জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পানি ছাড়া হলেও ভাটির বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পানি ছাড়ার আগে নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

05 Aug 25 1NOJOR.COM

রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো (১৬টি) জলকপাট সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খুলে দেওয়া হয়েছে।

পাঁচ বছর পেরিয়ে গেলেও ঢাকার পার্কিং নীতিমালা চূড়ান্ত বা বাস্তবায়িত হয়নি। খসড়া নীতিতে নিয়ন্ত্রিত পার্কিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সরকারের মনোযোগের অভাব ও অফিসার বদলির কারণে বিলম্ব হচ্ছে। অননুমোদিত পার্কিং ও ফুটপাত দখলের ফলে যানজট ও নাগরিক দুর্ভোগ বাড়ছে। নীতিমালাটি ঢাকার পাশাপাশি আশেপাশের জেলা সমন্বিত ব্যবস্থাপনা ও বেসরকারি খাতের অংশগ্রহণ এবং ট্রাফিক পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের কার্যক্রমকে উৎসাহিত করবে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ‌‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’-এর মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি শেষ হয়েছে। উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা রয়েছে। বেলা ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা। বিকাল ৫টায় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। জনসমাগমের কারণে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ থাকবে।

05 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’-এর মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি শেষ হয়েছে।

প্রযুক্তির ব্যবহারে দ্রুত পরিবর্তন ঘটছে শিক্ষা ব্যবস্থায়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল শ্রেণিকক্ষ ও স্মার্ট সফটওয়্যারের মাধ্যমে শিক্ষা এখন আরও ব্যক্তিকেন্দ্রিক, নমনীয় ও সহজলভ্য হচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের গতিতে শিখছে, পাচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং ভিন্ন উপায়ে শেখার সুযোগ। অনলাইন ও হোমস্কুলিং প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মূল্যায়ন বদলে দিচ্ছে প্রচলিত শিক্ষা পদ্ধতি। শিক্ষকরাও সহজে মূল্যায়ন ও ক্লাস প্রস্তুত করতে পারছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতের শিক্ষা হবে আরও প্রযুক্তিনির্ভর, শিক্ষার্থী-কেন্দ্রিক ও সবার জন্য উন্মুক্ত।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার ওপর নিউরোলজিক্যাল,সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এমন অনেকগুলো পিএইচডি হওয়া উচিত। শেখ হাসিনা ‘রাষ্ট্র’ ধারণাটিই বোঝেননি। উপদেষ্টা বিগত তিন অবৈধ নির্বাচনের সমালোচনা করেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের ক্ষেত্রে শেখ হাসিনার সর্বোচ্চ অপরাধ। পরপর তিনবার তথা ১৫ বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেননি এবং কোনো রকমের অনুশোচনা নাই। তিনি বলেন, শেখ হাসিনা শুধু মিথ্যা কথা বলে নাই, পুরো একটা জাতির মধ্যে ফরেন সার্ভিস বলেন, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, বিশ্ববিদ্যালয়ে বলেন সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী প্রজন্ম তৈরি করতে পেরেছিল। ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেকটা মানুষ নেতা ছিলেন উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকে নিজে নিজে আন্দোলনে আসছে। আরো বলেন, সুন্দর সংবিধান থাকার পরও জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে। মালদ্বীপ, তিউনিসিয়া উদাহরণ। আমাদের নিজেদের ভালো হইতে হবে, নিজেদের সংস্কার করতে হবে।

05 Aug 25 1NOJOR.COM

শেখ হাসিনার ওপর নিউরোলজিক্যাল,সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এমন অনেকগুলো পিএইচডি হওয়া উচিত। শেখ হাসিনা ‘রাষ্ট্র’ ধারণাটিই বোঝেননি: আসিফ নজরুল

ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের ক্ষমতায়নসহ দেহরক্ষী দিতে উদ্যোগ নিতে যাচ্ছে ইসি। পাশাপাশি ভোট ব্যবস্থাপনার উন্নয়নে আরও কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে মাঠ কর্মকর্তাদের প্রস্তাব পাঠাতে বলেছে সংস্থাটি। এছাড়া নির্বাচন কমিশন সাতটি সুপারিশ দিয়েছে। সুপারিশগুলো হলো- প্রিজাইডিং অফিসার ও তার টিম মালামালসহ কেন্দ্রে পৌঁছানোর জন্য যথোপযুক্ত যানবাহনের ব্যবস্থা নিশ্চিত করা। এই সময় একজন দেহরক্ষী দেওয়া। ১ জন অফিস সহায়ক নিয়োগ দেওয়া। যতদূর সম্ভব কেন্দ্রের সব মালামাল ও জনবল একইসঙ্গে কেন্দ্রে যাওয়া এবং অবস্থান বাধ্যতামূলক করা। কেন্দ্রের জনবলের আহারের ব্যবস্থা নিশ্চিত করা। ১৯৭২ এর ৮৯ (ক) অনুচ্ছেদ অনুসরণে প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়নের বিষয় বিবেচনা নেওয়া। মোবাইল অ্যাপসের মাধ্যমে রিটার্নিং অফিসার, স্ট্রাইকিং ফোর্স সর্বোপরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা করা।

05 Aug 25 1NOJOR.COM

ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের ক্ষমতায়নসহ দেহরক্ষী দিতে উদ্যোগ নিতে যাচ্ছে ইসি। সুপারিশ করেছে সাত দফা!

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন। এক্ষেত্রে পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে। বয়স অনুযায়ী এনআইডির তথ্য অনুসারে ভাতা দিতে হবে। এটাই প্রতারণা বন্ধের একমাত্র উপায়। যমুনায় সমাজসেবা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের প্রবীণ নাগরিক ও কন্যাশিশুদের জন্য সেবার অগ্রাধিকার নিশ্চিত করতে পুরোনো পদ্ধতির সংস্কার ও ডিজিটাল স্বচ্ছতা বৃদ্ধির জন্য সমাজসেবা অধিদপ্তরকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বৈঠকে বয়স্ক ভাতার দুর্নীতি, প্রশাসনিক কাঠামোর দুর্বলতা ও সেবাপ্রাপ্তির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়।

05 Aug 25 1NOJOR.COM

অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন। এক্ষেত্রে পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে: প্রধান উপদেষ্টা

ফোনে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় ক্ষুব্ধ হয়ে উঠেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু। অনেকে বলছেন, একজন জনপ্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। সোমবার দুপুরে সময় টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলাম বলেন, তার নিজ জমির খারিজ সংশোধন সংক্রান্ত তথ্য জানতে সরকারি মোবাইলে ফোন দেন এসিল্যান্ডকে। আলাপে এসিল্যান্ডকে ‘ভাই’ সম্বোধন করতেই তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, “এসিল্যান্ডকে ভাই বলার কোনো বিধান নেই।” এরপর সঙ্গে সঙ্গেই তিনি ফোন কেটে দেন। পরে এঅ পর্যায়ে ফোন রিসিভ করে বলেন, কীভাবে সম্বোধন করতে হবে তা জেনে নিয়ে এরপর ফোন দিতে। আরো অনেকেই দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এ নিয়ে জেলা প্রশাসক বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

05 Aug 25 1NOJOR.COM

ফোনে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় ক্ষুব্ধ হয়ে উঠেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর বড় ধরনের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। ৭ আগস্ট থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। নির্দিষ্ট পণ্য বা শুল্কের হার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে ভারত সরকার হুঁশিয়ারির মাঝেও রাশিয়ার তেল কেনা চালিয়ে যাবে বলে নিশ্চিত করেছে।

সরকার হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্টের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাবট, বোস্টন সায়েন্টিফিক ও মেডট্রনিকের স্টেন্টের নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে। উদাহরণস্বরূপ, মেডট্রনিকের ‘রিজলিউট অনিক্স’ স্টেন্টের দাম ১,৪০,৫০০ থেকে কমিয়ে ৯০,০০০ টাকা করা হয়েছে। হাসপাতালগুলোতে নতুন দাম তালিকা প্রকাশ করা এবং ৫ শতাংশের বেশি সার্ভিস চার্জ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ কমবে এবং রোগীরা উপকৃত হবেন।

চীন মিয়ানমারের রাখাইন রাজ্যের কৌশলগত অবকাঠামো রক্ষায় সাবেক পিপলস লিবারেশন আর্মির সদস্যদের নিয়ে গঠিত বেসরকারি মিলিশিয়া মোতায়েন করেছে। কিয়াকফিউ এলাকার এই বাহিনী শুধু পাহারা নয়, ড্রোন অপারেশন ও স্নাইপার হামলাতেও জড়িত, যা সক্রিয় সংঘাতে তাদের অংশগ্রহণ নির্দেশ করে। আনুষ্ঠানিক সেনা প্রত্যাহার এড়াতে এই পদক্ষেপ নেওয়া হলেও, স্থানীয় অনাস্থা ও সহিংসতার আশঙ্কা বাড়ছে, যা মিয়ানমারের সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সরকার ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত, সঞ্চয়পত্র এবং ২০ লাখ টাকার ঋণ নেওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে ২৪টি আর্থিক ও ব্যাংকিং সেবায় এই নিয়ম কার্যকর করেছে। কোম্পানি পরিচালক হওয়া, ট্রেড লাইসেন্স নবায়ন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে করজাল বাড়াতে এই নির্দেশনা দেয়া হয়েছে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট সেবা থেকে বঞ্চিত হতে হবে।

গাজার খান ইউনুসে পালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দফতরে ইসরায়েলি হামলায় একজন ত্রাণকর্মী নিহত ও তিনজন আহত হন। আন্তর্জাতিকভাবে চিহ্নিত ভবনে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়। রেড ক্রিসেন্ট এই হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করে মানবিক কর্মীদের সুরক্ষা দাবি করেছে। চলমান সংঘাতের মাঝে এই ঘটনা গাজার মানবিক সংকট আরও গুরুতর করে তুলেছে, যেখানে মে মাস থেকে সহায়তা নিতে গিয়ে হাজার হাজার নিহত হয়েছেন।

সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য ১৩.৭৫% হারে জামানতবিহীন ঋণ চালু করেছে ব্র্যাক ব্যাংক, যা বাজারে সর্বনিম্ন। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা থাকবে "এসএমই মানেই ব্র্যাক ব্যাংক" ক্যাম্পেইনের আওতায়। পাশাপাশি অনলাইন উদ্যোক্তাদের জন্য "প্রবর্তন" এবং বড় লেনদেনের জন্য "বিজপে" নামের দুটি নতুন পণ্য চালু হয়েছে। দুই দশকে ২০ লাখের বেশি এসএমই গ্রাহক এবং ২ লাখ কোটি টাকার ঋণ দিয়ে ব্র্যাক ব্যাংক দেশে এসএমই অর্থায়নের অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি জানিয়েছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) শিগগিরই সই হবে। ঢাকায় সিপিডির এক গোলটেবিল আলোচনায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নেপাল থেকে প্রাথমিকভাবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি নিয়ে আলোচনা চলছে, যা ভবিষ্যতে ৯ হাজার মেগাওয়াট পর্যন্ত বাড়ানো সম্ভব। সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, এই সহযোগিতা বাস্তবায়নে ভারতের গ্রিড ও ট্রানজিট ব্যবস্থার সহায়তা প্রয়োজন হবে।

গুরুতর অপরাধে দণ্ডিত অভিবাসীদের নিজ দেশ নিতে অস্বীকৃতি জানালে ট্রাম্প প্রশাসন তাদের দক্ষিণ সুদান ও ইসওয়াতিনির মতো তৃতীয় দেশে পাঠিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, এদের মধ্যে শিশু নির্যাতন ও হত্যার অপরাধে দণ্ডিতরাও ছিলেন। সমালোচকরা এটিকে নিষ্ঠুর বলে উল্লেখ করেছেন এবং প্রশ্ন তুলেছেন, ফেরত পাঠাতে যথেষ্ট চেষ্টা করা হয়েছিল কি না। এক পর্যায়ে লিবিয়ায় পাঠানোর হুমকির মুখে থাকা পাঁচজনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। কতজনকে তৃতীয় দেশে পাঠানো হয়েছে, সে তথ্য দেয়নি মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ।

২০২৫ সালের প্রথমার্ধে মাইক্রোসফট, গুগল, মেটা ও অ্যামাজনের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরিতে ১৫ হাজার ৫০০ কোটি ডলারের বেশি ব্যয় করেছে। এই অঙ্কটি যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা ও সমাজসেবা খাতে ব্যয়ের চেয়েও বেশি। বিনিয়োগের মূল লক্ষ্য হলো ডাটা সেন্টার ও বিদ্যুৎনির্ভর এআই পরিচালনার পরিকাঠামো। চলতি প্রান্তিকে শুধু মাইক্রোসফটই ব্যয় করবে ৩ হাজার কোটি ডলারের বেশি। ২০২৬ সালের জন্যও বড় আকারের বিনিয়োগ পরিকল্পনা চলছে, যা জাতীয় প্রতিরক্ষা বাজেটকেও ছাড়িয়ে যেতে পারে।

তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুঃস্থদের চোখের আলো ফেরাতে মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা কায়সার কামাল। চিকিৎসার অভাবে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা মানুষদের তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন। এই উদ্যোগের অংশ হিসেবে এ পর্যন্ত ৪ ধাপে ১৮২ জনের চোখের অপারেশন হয়েছে। সোমবার চতুর্থ ধাপে ৪৫ জনের সফলভাবে চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। শুধু অপারেশনই নয়, রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া ও ওষুধের সব খরচও বহন করছেন ব্যারিস্টার কায়সার কামাল নিজে। এতে সেবা গ্রহণকারীরা খুশি।

05 Aug 25 1NOJOR.COM

তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুঃস্থদের চোখের আলো ফেরাতে মানবিক উদ্যোগ নিয়েছেন কায়সার কামাল। অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা মানুষদের তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন।

সোমবার র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অন্যতম সমন্বয়কারী মাশরিকুল ইসলাম ইমনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ইমন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-আইনবিষয়ক সম্পাদক এবং গণবিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। বাইপাইলে চাঞ্চল্যকর সুমন হত্যাসহ একাধিক হত্যা মামলার অন্যতম আসামি সে। এছাড়া আরেক অভিযানে মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন-সমীর মৌলিক (৩৫) ও মো. মাহামুদুল হাসান মুন্নু দেওয়ান (৪৫)।

05 Aug 25 1NOJOR.COM

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অন্যতম সমন্বয়কারী মাশরিকুল ইসলাম ইমনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব: কে এন রায়

আজ মঙ্গলবার বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাত ২টায় এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়কদের দাওয়াত দিতে পারেনি, হয়তো কতগুলা আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্যে জায়গা হবে না।" আরও লেখেন, “জানিনা এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না! আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে— তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে, আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।”

05 Aug 25 1NOJOR.COM

শুনেছি সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়কদের দাওয়াত দিতে পারেনি, তারা সম্মান না পেলে, আমি ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি: মাসউদ

গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হলো আজ। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে পাঠ করবেন। একইদিন রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন তিনি। এতে বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি— কোন মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা ঘোষণা করতে পারেন প্রফেসর ইউনূস। সূত্র জানিয়েছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে—তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি। তবে প্রেস উইংয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করেও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

05 Aug 25 1NOJOR.COM

জাতীর উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে—তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন।

ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসক সম্মেলনে চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রস্তাব করেন জেলা প্রশাসক। প্রস্তাবটি সম্মেলনের মধ্যমেয়াদি প্রকল্প হিসেবে গৃহীত হয়। এটি বাস্তবায়নের জন্য আগ্রহ প্রকাশ করে কাজ শুরু করেছে বিএফডিসি। আধুনিক ইলিশ মাছ অবতরণ কেন্দ্র নির্মাণের প্রস্তাবিত প্রকল্পের রূপরেখা হচ্ছে- আধুনিক বরফকল, নিলামশেড, আড়তঘর, মিনি ডকইয়ার্ড, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, পন্টুনের পাশাপাশি মাছ হিমায়িতকরণ ও প্যাকেজিংয়ের আধুনিক সুযোগ সুবিধা, মৎস্য জাদুঘর, মৎস্য ভিত্তিক কর্পোরেট অফিস স্পেস, ব্যাংক এবং রেস্তোরার সুবিধা থাকবে। এটি ঘিরে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার প্রায় এক কোটি মানুষের জীবনযাত্রার আমুল পরিবর্তন হবে। এতে জনমনে খুশি দেখা গেছে।

05 Aug 25 1NOJOR.COM

চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু, ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসক সম্মেলনে চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রস্তাব করেন জেলা প্রশাসক।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতে পলাতক শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। তবে এই মুহূর্তে সেরকম কোনও প্রয়োজন দেখছি না। তিনি বলেন, আমরা তো এটা কখনোই গোপন করি না। আমরা চেয়েছি তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায়। আরও বলেন, ভারত থেকে কোনো পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতোমধ্যে বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে। কেউ আসুক বা না আসুক তাতে তো বিচার আটকে থাকে না।

05 Aug 25 1NOJOR.COM

ভারতে পলাতক শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। তবে এই মুহূর্তে সেরকম কোনও প্রয়োজন দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা

দীর্ঘ প্রতীক্ষার পর আজ মঙ্গলবার মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে অন্তবর্তী সরকার। আর এ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের বাকিরা হলেন— বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসন অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

05 Aug 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে অন্তবর্তী সরকার। আর এ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম প্রথমবারের মতো ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান। সোমবার সকালে রোম থেকে আসা বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি টার্মিনাল ৩-এ অবতরণ করে এই মাইলফলক স্পর্শ করে। ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। যাত্রী নামানোর পর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলমান পরীক্ষার অংশ হিসেবে জিডিজিএস, বোর্ডিং ব্রিজে বাহ্যিক বিদ্যুৎ-সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ও পানি সরবরাহব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনাল ৩-এর এই পরীক্ষামূলক অপারেশন দেশীয় ও আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করেছে।

05 Aug 25 1NOJOR.COM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম প্রথমবারের মতো ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান।

‘দৈনিক আমার দেশ’ পত্রিকা ‘বিমানবাহিনীর অভ্যন্তরের ‘র’ নেটওয়ার্ক ফাঁস’ শীর্ষক আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আইএসপিআরের আজ এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বাংলাদেশ বিমানবাহিনীর ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা-এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন, জাহিদুল সাঈদ, মোহাম্মদ আমিনুল হক, আবদুল্লাহ আল ফারুক, মোহাম্মদ শামীম ও সাইয়েদ মোহাম্মদকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই অভিযোগ ভিত্তিহীন এবং বিমানবাহিনীর কাছে রক্ষিত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা চাকরির বয়সসীমা শেষে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন। সংস্থাটি আরো দুইজন অফিসারের ক্ষেত্রেও একইভাবে অভিযোগ খারিজ করে দেয়। সঠিক সংবাদ প্রত্যাশা করে।

05 Aug 25 1NOJOR.COM

দৈনিক আমার দেশ বিমানবাহীর শীর্ষ কর্মকর্তাদের র সংশ্লিষ্টতার কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে, আইএসপিআর অস্বীকার করে বলছে নিয়মতান্ত্রিক অবসর।

বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা চেয়েছি বৈষম্য বিরোধী একটা প্রত্যাশা। কিন্তু আজকে এক বছর হয়ে গেল। এই এক বছরে আমরা দেখতে পেয়েছি, কোথায় যেন আমাদের সেই পুরনো কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মুক্তিযোদ্ধের চেতনাকে বিক্রি করে, মুক্তিযুদ্ধকে নিজেদেরকে করে যে আওয়ামী লীগ এতদিন স্বৈরশাসন চালিয়েছে, ঠিক একইভাবে আজকে গণঅভ্যুত্থানের কৃতিত্ব একটি দল নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি যদি কাউকে দোষারোপ করতে চাই, তিনি হলেন ড. ইউনূস। তাকে ইন্টেরিম গভর্নমেন্টে আমরা নিয়ে এসেছিলাম, তিনি নিরপেক্ষতা ধরে রাখতে পারলেন না। তিনি জড়িয়ে গেলেন একটা একপেশে চিন্তা চেতনায়। তিনি নতুনভাবে একটি রাজনৈতিক দল সৃষ্টি করার চেষ্টা করলেন, ফলে সকল জনগণ বিক্ষুব্ধ। আরও বলেন, কালকে জুলাই সনদ ঘোষণা হবে। এই ঘোষণার পরবর্তীতে আমরা কোথায় কী অবস্থায় দাঁড়াবো, সেটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না। এই মুহূর্তে দরকার একটা জনগণের সরকার। এ নেত্রী বলেন, শ্রমিকরা যে মারা গেছে, সেই শ্রমিকদের কোনো কথা নেই। কয়েকজন ছাত্র তারাই শুধু বলছে, ‘আমরা এই করছি, আমরা সেই করেছি’।

05 Aug 25 1NOJOR.COM

আমি যদি কাউকে দোষারোপ করতে চাই, তিনি হলেন ড. ইউনূস। তাকে ইন্টেরিম গভর্নমেন্টে আমরা নিয়ে এসেছিলাম, তিনি নিরপেক্ষতা ধরে রাখতে পারলেন না। তিনি জড়িয়ে গেলেন একটা একপেশে চিন্তা চেতনায়: সেলিমা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনে দুজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাদের জেরা করেন। পরবর্তী শুনানির জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে সাক্ষী দেওয়া দুজন গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় অন্ধ ও পঙ্গু হন। তারা হলেন—ঢাকা কলেজের ছাত্র ইমরান ও দিনমজুর পারভীন। আজ দুজন সাক্ষী নিজেরা আহত এবং হামলায় অন্যদের নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দায়ী করেন।

05 Aug 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনে দুজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে, পরবর্তী শুনানি আগামী ৬ আগস্ট।

কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশের জনকণ্ঠকে দখলে নিয়েছেন বলে সম্প্রতি একটি অডিও রেকর্ডে দাবি করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান। একইসঙ্গে পত্রিকাটির টেমপ্লেট কালো করার কোনোরকম নির্দেশনা দেননি, বরং লাল করার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন। তবে এসব দাবির পুরোটাই ভিত্তিহীন বলে জানিয়েছেন পত্রিকাটির সাংবাদিক ও কর্মচারীরা। তারা ৮ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- জুলাই বিপ্লবে শহীদদের অবমাননা করে কালো টেমপ্লেট ধারণ করার জন্য জড়িত মালিক পক্ষকে শাস্তির আওতায় আনা; চাকরিচ্যুত সব সাংবাদিককে চাকরিতে সসম্মানে পুনর্বহাল করা; মালিকপক্ষের ফ্যাসিবাদী বেশ ধারণের প্রতিবাদে আগামী ৬-৭ আগস্ট প্রিন্ট ভার্সনের পূর্ণাঙ্গ কর্মবিরতি; যত দ্রুত সম্ভব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রায় ১৫ কোটি টাকা বকেয়া বেতন পরিশোধ করা; অবিলম্বে সরকার থেকে একজন প্রশাসক নিয়োগ দেওয়া এবং মামলার দায়েরকৃত আসামিদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করা।

05 Aug 25 1NOJOR.COM

জনকণ্ঠ দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, সেই সাথে সরকারের তরফ থেকে একজন প্রশাসক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে জনকন্ঠের সাংবাদিক ও সংশ্লিষ্টরা।

মানহীন তেল দিয়ে খাবার প্রস্তুতের অভিযোগে কেএফসি ফ্র্যাঞ্চাইজি, তেল সরবরাহকারী এবং আরও দুটি খাবার প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি মামলাটি গ্রহণ করে চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ ও ২৯ জুলাই কেএফসির পল্টন শাখা থেকে সংগৃহীত তেল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়, ওই তেল মানহীন এবং তা দিয়ে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল, যা ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ছাড়া, পল্টনের কস্তুরি রেস্টুরেন্ট দইয়ের গায়ে বিএসটিআই’র কোড ব্যবহার করে প্রতারণা করছিল। অপরদিকে ‘মা সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানেও মিষ্টিতে ভেজালের প্রমাণ পাওয়া গেছে।

05 Aug 25 1NOJOR.COM

মানহীন তেল দিয়ে খাবার প্রস্তুতের অভিযোগে কেএফসি ফ্র্যাঞ্চাইজি, তেল সরবরাহকারী এবং আরও দুটি খাবার প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি।

জেলা প্রশাসনের আশ্বাসে তিন দফা দাবি আদায়ে সুনামগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ১৬ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিবহণ মালিক-শ্রমিক সংগঠনের নেতারা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। এর আগে বাসভাড়া কেন্দ্র করে ভার্সিটির শিক্ষার্থীর সাথে দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটে। তিন দফা দাবিগুলো হলো-যারা গাড়ি ভাঙচুর করে ও মারধর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একজন বাসচালক পাঁচ মাস ধরে জেলে আছে, তার জামিন দিতে হবে। আনোয়ারের উপর হামলা করে সন্ত্রাসীরা তার হাড় ভেঙে দিয়েছে, এ মামলার আসামিদের গ্রেফতার করতে হবে।

05 Aug 25 1NOJOR.COM

জেলা প্রশাসনের আশ্বাসে তিন দফা দাবি আদায়ে সুনামগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ১৬ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।

সোমবার টিআইবির প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন করা হয়েছে। ড. ইফতেখারুজ্জামান বলেন, এটা গোপন করার কিছুই নেই। এনসিপিকে কিংস পার্টি বলা হয়েছে। কারণ, এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন, তাদের মধ্যে দুজন সরকারে এখন আছেন। সে হিসেবে কিংস পার্টি। টিআইবির গবেষণায় গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১১ মাসে ৪৭১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১২১ জন নিহত এবং ৫ হাজার ১৮৯ জন আহত হওয়ার তথ্য উঠে এসেছে। এসব ঘটনায় বিএনপি জড়িত ছিল ৯২ শতাংশে, আওয়ামী লীগ ২২ শতাংশে, জামায়াতে ইসলামি ৫ শতাংশে এবং এনসিপি ১ শতাংশ ঘটনায়। আরো বলা হয়, যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতি তৈরির ঝুঁকি সৃষ্টি করবে। এছাড়া সরকারের সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ হবে।

05 Aug 25 1NOJOR.COM

সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন করা হয়েছে! গোপন করার কিছুই নেই। এনসিপিকে কিংস পার্টি বলা হয়েছে: ইফতেখারুজ্জামান

সোমবার এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও উপহারসহ আর্থিক সহযোগিতা তুলে দেন বিএনপি মহাসচিব। পাশাপাশি যুবদলের ছয়জন নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হবে। গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখায় এদিন খালেদা জিয়া, তারেক রহমান ও মহাসচিবকে সম্মাননা স্মারক দেয় যুবদল। এ অনুষ্ঠানে তারেক রহমান বলেন, এ মুহূর্তে বাংলাদেশের মানুষ প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে, জনগণের জীবন মান উন্নয়নে সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে বিএনপি। তারেক এই সময় শহীদ ও জুলাই বীরদের কাছে ঋণ স্বীকার করে তিনি বলেন, বাংলাদেশ ৫৪ বছর পার করেছে। বিগত ১৭ বছর এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আন্দোলন করেছে। অত্যাচার, নির্যাতন সহ্য করেছে, গুম খুনের শিকার হয়েছে। তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি যুবসংখ্যা। তাদের কর্মমুখী শিক্ষা কারিকলাম প্রণয় এবং বাস্তবায়নের জন্য বিএনপির উদ্যোগে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছেন। অনুষ্ঠানে তারেক বহুভাষায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলার দিকে গুরুত্ব দেন এবং জনগণের কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

04 Aug 25 1NOJOR.COM

সোমবার এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও উপহারসহ আর্থিক সহযোগিতা তুলে দেন বিএনপি মহাসচিব।

ছাত্রদল নেতা নাছির উদ্দিন নাছির বলেছেন, "গত ১৭ বছর যারা ফ্যাসিবাদ কায়েম করেছে কুমিল্লার মুরাদনগরে তারা এখনো বহাল তবিয়তে রয়েছে। তারা প্রকাশ্যেই এলাকায় ঘুরাঘুরি করছে।" মুরাদনগরে থানা ভাঙচুর এবং ছাত্র সমন্বয়কের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কারাবন্দি মুরাদনগর ছাত্রদলের নেতা নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে দেখতে এসেছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এসময় তিনি বলেন, পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগরে ইতিবাচক রাজনীতি নেই। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দমতো মুরাদনগরকে পরিচালনা করছেন। মুরাদনগরে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। আমি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ১৩ নেতাকর্মীকে মুক্তির দাবি জানাই। এছাড়া মুরাদনগর থানার ওসির প্রত্যাহার দাবি করেন তিনি‌।

04 Aug 25 1NOJOR.COM

পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগরে ইতিবাচক রাজনীতি নেই। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দমতো মুরাদনগরকে পরিচালনা করছেন: নাছির

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক মজিবুর রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত নেতা বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছি, যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমাদের প্রথম দাবি ছিল দেশের বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি নন-এমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা। বিগত ১৭ বছরে রাজনৈতিক কারণে যেসব শিক্ষক বঞ্চিত হয়েছেন, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। অবসরে যাওয়া শিক্ষকদের অবসরভাতাও দ্রুত সময়ের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদেরও এমপিওভুক্ত করার দাবিও জানিয়েছি। সিলেবাস প্রণয়ন কমিটিতে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিনিধি রাখার দাবি জানানো হয়েছে। আরও বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের দাবি-দাওয়াগুলো মন দিয়ে শুনেছেন এবং তা পর্যালোচনা দেখবেন বলে জানিয়েছেন।

04 Aug 25 1NOJOR.COM

আমাদের প্রথম দাবি ছিল দেশের বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি নন-এমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা: মজিবুর রহমান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আজকে একটা ষড়যন্ত্র, চক্রান্ত চলছে, দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করতে, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করতে। যেন বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ ঠিকমতো না হয়। মহাসচিব বলেন, এখন ট্রানজিশন পিরিয়ডে আছি। যখন আমাদের গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছি, তখন সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো ঠিক করা। এগুলো করেই আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ ফখরুল বলেন, যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি দায়িত্ব নিয়ে সেটাকে আবার পুনর্গঠন করেছে প্রতিটি সময়। আবার সেই দায়িত্বটা নিতে হবে। ফখরুল বলেন, আসুন, আমরা পরস্পর কাদা ছোড়াছুড়ি না করি। একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করার। একসঙ্গে কাজ করে বাংলাদেশকে সেই দিকে এগিয়ে নিয়ে যাই।

04 Aug 25 1NOJOR.COM

আজকে একটা ষড়যন্ত্র, চক্রান্ত চলছে, দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করতে, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করতে। যেন বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ ঠিকমতো না হয়: ফখরুল

নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পরিদর্শন শেষে বলেছেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণ কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। সাখাওয়াত বলেন, এই শিপইয়ার্ডে আমাদের ১৮টি নৌযানের নির্মাণ কাজ চলছে। আমি আজ এসেছিলাম সর্বশেষ কী অবস্থা তা দেখার জন্য। চলতি বছরের মার্চ মাস থেকে নৌযানগুলো ডেলিভারি দেওয়া শুরু করার কথা ছিল। কিছু সমস্যার কারণে তা দেরি হয়ে গেল। নৌযানগুলোর নির্মাণ কাজের সামগ্রিক অগ্রগতি ৯০ শতাংশ। সেপ্টেম্বর মাস থেকে সেগুলো ডেলিভারি দেওয়ার কথা। এ সময় উপদেষ্টাকে বালু উত্তোলন ও যুদ্ধ জাহাজ নির্মাণ সম্পর্কে প্রশ্ন করা হলে এড়িয়ে যান। এছাড়া থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক নৌযানগুলো দ্রুত বুঝিয়ে দেওয়া শুরু করব বলে অবহিত করেন‌।

04 Aug 25 1NOJOR.COM

মুন্সীগঞ্জের গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণ কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে: নৌ উপদেষ্টা

এক দোয়া মাহফিলে ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে ছিল। যদি আন্দোলন ব্যাহত হতো, অন্যদের এক্সিট পয়েন্ট থাকলেও, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের কোনো এক্সিট পয়েন্ট ছিল না। আরো বলেন, গত বছরের ৩ ও ৪ আগস্ট যারা আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে, আজ তারাই নিজেদের জুলাই বিপ্লবের কর্ণধার দাবি করছে। এই নেতা বলেন, জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তারা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে শেখ হাসিনার রক্ত শুকিয়ে দিয়েছিলো, যা বিপ্লব সফল করতে সহায়ক হয়েছে।

04 Aug 25 1NOJOR.COM

ইসলামী আন্দোলন জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে ছিল। যদি আন্দোলন ব্যাহত হতো, অন্যদের এক্সিট পয়েন্ট থাকলেও, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের কোনো এক্সিট পয়েন্ট ছিল না: ফয়জুল

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দিচ্ছে ইসি। সোমবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, গত ৩০ জুন পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত পহেলা জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারদের খসড়া ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট। আরও বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট। দাখিলকৃত দরখাস্তসমূহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তি শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে।

04 Aug 25 1NOJOR.COM

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দিচ্ছে ইসি।

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রশিবির তাদের ‘জনশক্তি’ ও কো-অর্ডিনেশন দিয়ে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে, শিবিরের কর্মীরা বিভিন্ন প্লাটফর্ম থেকে অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষেত্র বিশেষ চালিয়ে নিয়ে গেছেন বলেও জানান। উপদেষ্টা বলেন, দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণ- অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত না। তিনি ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়নসহ গণঅভ্যুত্থানের পক্ষের সংগঠনগুলোর গণঅভ্যুত্থানে অবদান স্বীকার করেন। আরো বলেন, আলেম ও মাদ্রাসা ছাত্ররা রাজপথে নেমে দীর্ঘসময় প্রতিরোধ ধরে রেখেছিলেন। যাত্রাবাড়ী যার উজ্জ্বল উদাহরণ। শ্রমজীবীরা এবং প্রাইভেটের শিক্ষার্থীরা প্রতিরোধের স্পটগুলোতে দীর্ঘসময় লড়াই করেছে, রিক্সাচালক ও নিম্ম, নিম্ম-মধ্যবিত্ত মানুষেরা প্রতিরোধ গড়েছেন। নারীরা রাজপথে লড়েছে এবং আহতদের সহযোগিতা করেছে। এছাড়া উপদেষ্টা গণঅভ্যুত্থানে অবদান রাখা নানা শ্রেণী পেশার মানুষের অবদান তুলে ধরেন।

04 Aug 25 1NOJOR.COM

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রশিবির তাদের ‘জনশক্তি’ ও কো-অর্ডিনেশন দিয়ে ভূমিকা রেখেছে, শিবিরের কর্মীরা বিভিন্ন প্লাটফর্ম থেকে অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষেত্র বিশেষ চালিয়ে নিয়ে গেছেন: মাহফুজ

যুক্তরাষ্ট্রের শুল্ক ও দুর্বল চাহিদার প্রভাবে ইউরোপের ইস্পাত খাতে অনিশ্চয়তা বেড়েই চলেছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, সস্তা আমদানি ও মূল্য অস্থিরতা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। আর্সেলরমিত্তাল, আউটোকুম্পু ও অ্যাপেরামসহ প্রধান উৎপাদকরা দ্বিতীয় প্রান্তিকে মিশ্র ফলাফল দেখালেও তৃতীয় প্রান্তিকে মুনাফা কমার আশঙ্কা রয়েছে। শেয়ারবাজারে এই ঘোষণার পর তাদের শেয়ারের দাম কমেছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিবর্তে অতিরিক্ত ইস্পাত ইউরোপে প্রবাহিত হলে, বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়ে মূল্যপতন ঘটাতে পারে এবং ইউরোপীয় উৎপাদকরা আরও চাপে পড়তে পারেন।

২০০৯ সাল থেকে ভোক্তাদের কাছ থেকে সংগৃহীত ১৭ হাজার ৭০০ কোটির বেশি টাকা দিয়ে গ্যাস উন্নয়ন তহবিল গঠিত হলেও দেশের গ্যাস মজুদ বাড়েনি। বরং অর্ধেকের বেশি টাকা এলএনজি আমদানি ও রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় করা হয়েছে, যা তহবিলের নিয়ম লঙ্ঘন। অনুসন্ধানে ব্যয় হয়েছে মাত্র ৭ হাজার ৪০৩ কোটি টাকা। বর্তমানে তহবিলে আছে মাত্র ১ হাজার ৩০০ কোটি টাকা। ভবিষ্যৎ গ্যাস প্রকল্পগুলো অর্থসংকটে পড়ার আশঙ্কা রয়েছে। স্বচ্ছতা ও অর্থ ফেরতের দাবিতে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

বাংলাদেশে ডলারের সরবরাহ বাড়লেও চাহিদা কমেছে, মূলত মূলধনি যন্ত্রপাতির আমদানির বড় ধরনের পতনের কারণে। ২০২৪-২৫ অর্থবছরে এলসি খোলা মাত্র ০.১৮ শতাংশ বেড়েছে, জুনে যা সাড়ে চার বছরের মধ্যে সর্বনিম্ন। বিনিয়োগহ্রাস, অর্থনৈতিক স্থবিরতা ও ভোগ ব্যয় কমার প্রভাব রয়েছে। রেমিট্যান্স ও রপ্তানি আয় বেড়ে বিনিময় হার স্থিতিশীল। কেন্দ্রীয় ব্যাংক এখন রিজার্ভ বাড়াতে ডলার কিনছে। অর্থনীতিকে সচল রাখতে আমদানি বাড়ানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কাপ্তাই হ্রদের পানি ১০৭ মিটার এমএসএলে পৌঁছেছে, যা বিপৎসীমার কাছাকাছি। পরিস্থিতি মোকাবিলায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র আজ বিকালে ১৬টি জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড়তে পারে। উজান ও বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হঠাৎ পানি বেড়ে গেলে আরও জলকপাট খোলা হবে। বর্তমানে পাঁচটি ইউনিট দিয়ে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে, যা শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পৌঁছায়।

ওপেক প্লাস সদস্যরা সেপ্টেম্বর থেকে দৈনিক ৫৪৭,০০০ ব্যারেল তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, রাশিয়ার তেল আমদানিতে পশ্চিমাদের চাপের মাঝে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্য নিয়ে। ভার্চুয়াল আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বিশ্ব অর্থনীতি এবং কম মজুত বিবেচনা করে নেওয়া হয়েছে। উত্তোলন বাড়লেও তেলের দাম প্রায় $৭০ প্রতি ব্যারেলে অপরিবর্তিত রয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর আবার বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে উত্তোলন কমানোর বিষয় আলোচনার সম্ভাবনা রয়েছে। ওপেক প্লাস বিশ্বের প্রায় অর্ধেক তেল উৎপাদন করে এবং বাজারের ভারসাম্য রক্ষায় কাজ করে।

প্রায় ১০০ বছরের পুরনো ইনকা কোলা এখনও পেরুর সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয়, যেখানে কোকা-কোলা জনপ্রিয়তা পায়নি। ১৯৩৫ সালে ব্রিটিশ অভিবাসী জোসেফ লিন্ডলি তৈরি করেন এই অনন্য স্বাদের পানীয়, যা পেরুর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি দোকান থেকে কোকা-কোলা প্রত্যাহার করে নেওয়ায় ইনকা কোলা সেখানে প্রবেশ করে ও জনপ্রিয়তা পায়। ১৯৯৯ সালে কোম্পানির অর্ধেক শেয়ার কোকা-কোলাকে বিক্রি করলেও, স্থানীয় মালিকানা ও ঐতিহ্য রক্ষার ফলে ইনকা কোলা এখনও পেরুর জনগণের জীবনের অংশ।

আগস্ট কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হবে ৭-৯ আগস্ট, আলোকি, গুলশান-তেজগাঁও লিঙ্ক রোডে, যেখানে প্রতিদিন ৮,০০০-১০,০০০ দর্শনার্থী আসার আশা করা হচ্ছে। উৎসবে থাকবে শেখ ইশতিয়াক, রায়হান ইসলাম শুভ্রসহ জনপ্রিয় শিল্পীদের লাইভ কনসার্ট, সুফি পরভেজের কাওয়ালি নাইট, স্ট্যান্ডআপ কমেডি, ওয়ার্কশপ ও ইন্টারঅ্যাকটিভ সেশন। ১০০’র বেশি লাইফস্টাইল ও ফুড স্টল, পাপেট শো এবং পারিবারিক বিনোদনও থাকছে। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই উৎসব, যা সঙ্গীত, শিল্প, খাবার ও সৃজনশীলতার এক প্রাণবন্ত মিলনমেলা।

সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স ছিল ৭৫ বছর। আগের দিন তিনি ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। সকালে দরজা না খোলায় সন্দেহ হলে জানালা দিয়ে তাকে বিছানায় মৃত অবস্থায় দেখা যায়। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা পরবর্তীতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। তিনি বলেন, ২০২২ সাল পর্যন্ত সব ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারতেন। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুইটি সার্কুলারে বেসরকারি বিদ্যালয়ের সুযোগ রাখা হয়নি। হাইকোর্ট ডিপিই মহাপরিচালক ও উপ-বৃত্তি বিভাগের পরিচালকের কাছে চার সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে।

নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি নতুন নির্দেশনা জারি করেছে, যার আওতায় সবাইকে প্রবেশের সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আইনজীবী, সহকারী, বিচারপ্রার্থী এবং কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, প্রয়োজনে এনআইডি, পাসপোর্ট বা অফিসিয়াল আইডি দেখাতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে আদালত প্রশাসন।

ঢাকার সাতটি কলেজ নিয়ে গঠিত হবে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যা ৪টি একাডেমিক স্কুলে ভাগ করা হবে: বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা এবং আইন ও বিচার। ৪০% অনলাইন ও ৬০% অফলাইন ক্লাসের হাইব্রিড শিক্ষামডেল অনুসরণ করা হবে। শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে বিষয়ের পরিবর্তন করতে পারবে, তবে ক্যাম্পাস পরিবর্তন সম্ভব নয়। পাঁচ কলেজে এইচএসসি কার্যক্রম চলবে আগের মতোই। ভর্তি, নিয়োগ ও পরীক্ষা সহ সব কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীদের জন্য থাকবে আধুনিক সুবিধা ও ডিজিটাল সাপোর্ট।

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। এই কারণে খেজুরবাগান থেকে অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। জাতীয় সংসদ ভবনের আশপাশে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। অনুষ্ঠানটিতে সংগীত, ড্রোন শো এবং বড় জনসমাগম থাকবে। যানজট এড়াতে ডিএমপি নগরবাসীকে নির্ধারিত ডাইভারশন অনুসরণ ও এলাকা এড়িয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে।

আগামীকাল বিকাল ৫টায় উপস্থাপিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে সারা দেশের ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। সরকারের ভাড়া করা ৮ জোড়া ট্রেনের রুট— চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর-ঢাকা-জয়দেবপুর, নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ, নরসিংদী-ঢাকা-নরসিংদী, সিলেট-ঢাকা-সিলেট, রাজশাহী-ঢাকা-রাজশাহী, রংপুর-ঢাকা-রংপুর ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা।

04 Aug 25 1NOJOR.COM

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে সারা দেশের ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পিটিআই অর্থায়নের অভিযোগ অস্বীকার করলেও দলের যুক্তরাষ্ট্র শাখা ও প্রবাসী সমর্থকরা বিজ্ঞাপনটি প্রচার করেছে। এটি ফার্স্ট পাকিস্তান গ্লোবাল ও পাকিস্তানি-আমেরিকান ডায়াসপোরার অর্থায়নে ছাপা হয়। এতে ইমরান খানের অন্যায্য বন্দিত্বের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়। কেউ কেউ এটিকে বিদেশি হস্তক্ষেপ বললেও সমর্থকরা এটিকে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির কৌশল বলে মনে করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে প্রতিবাদও হয়েছে।

গণঅভ্যুত্থানে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত ১১৪টি লাশ রায়েরবাজার কবরস্থান থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. মাহিদুল ইসলাম লাশ উত্তোলন চেয়ে এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ শহীদ হন। যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে অশনাক্ত হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কররস্থানে দাফন করা হয়। ভবিষ্যতে আইনি পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন। এরপর আদালত আবেদনসহ নথি পর্যালোচনা করেন। সার্বিক পর্যালোচনা শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে আজ লাশ উত্তোলনের কথা থাকলেও পরে পুলিশ তা অনিবার্য কারণবশত বাতিল করে।

04 Aug 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত ১১৪টি লাশ রায়েরবাজার কবরস্থান থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৯ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।