Web Analytics

প্রধান উপদেষ্টা. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। ফলে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে। সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করছেন। মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ১ নম্বর ভবনে এটাই হবে প্রথম কোনো সরকারপ্রধানের বৈঠক। এর আগে গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সাধারণত যমুনায় প্রধান উপদেষ্টা অফিশিয়াল কার্য সম্পাদন করে থাকেন।

07 Aug 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন। ফলে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

হোয়াইট হাউস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের মধ্যেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ২০২১ সালের জুনে জেনেভায় জো বাইডেন ও পুতিনের সাক্ষাতের পর এটিই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক হতে যাচ্ছে। অন্যদিকে পুতিন জেলেনস্কির সঙ্গে ২০১৯ সালের ডিসেম্বর পর থেকে আর সাক্ষাৎ করেননি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প বুধবার এক ফোনালাপে ইউরোপীয় নেতাদের জানিয়েছিলেন, তিনি পুতিনের সঙ্গে দেখা করতে চান এবং তারপরে শিঘ্রই রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেনীয় প্রেসিডেন্টকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার পরিকল্পনা করবেন। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিবও একই কথা বলছে‌‌। বুধবার পুতিন এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে একটি বৈঠকের পর এসব তথ্য সামনে এসেছে। বৈঠকের পর এ বিষয়ে ট্রাম্প ‘মহান অগ্রগতি’ অর্জন করেছেন বলে বর্ণনা করলেও পরে তিনি জানান, তিনি এটিকে অগ্রগতি বলবেন না। ক্রেমলিনের একজন সহযোগী বলেন, আলোচনা ‘উপযোগী এবং গঠনমূলক’ ছিল।

07 Aug 25 1NOJOR.COM

ট্রাম্প আগামী সপ্তাহের মধ্যেই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ২০২১ সালের জুনে জেনেভায় জো বাইডেন ও পুতিনের সাক্ষাতের পর এটিই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক হতে যাচ্ছে।

নেত্রকোনার বারহাট্টায় মসজিদের টাকা আত্মসাত ও সড়কের খোয়া লুটসহ বেশকিছু অভিযোগে নুরুল ইসলাম টিপন মিয়া (৫০) নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে শোকজ করা হয়েছে। টিপন মিয়া সিংধা ইউনিয়ন বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর টিপন মিয়া দলীয় প্রভাব খাটিয়ে গ্রামের মাঝপাড়া জামে মসজিদের সভাপতি হন। তারপর মসজিদের দান-অনুদানের টাকা-পয়সা আত্মসাৎ করেন। সম্প্রতি গ্রামের নির্মাণাধীন পাকা সড়ক থেকে কয়েক গাড়ি ইটের খোয়া লুট করেন টিপন মিয়া। লিজকৃত নদীর থেকে আয়ের টাকা গ্রামের লোকজনকে না দিয়ে নিজে আত্মসাৎ করেন। এছাড়া দলীয় প্রভাব ব্যবহার করে এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করে আসছেন। উপজেলা বিএনপি বলছে, অপকর্ম করে কেউ পার পাবে না। দলের সুনাম নষ্ট হয় এমন কাজ করলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

07 Aug 25 1NOJOR.COM

নেত্রকোনার বারহাট্টায় মসজিদের টাকা আত্মসাত ও সড়কের খোয়া লুটসহ বেশকিছু অভিযোগে নুরুল ইসলাম টিপন মিয়া (৫০) নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে শোকজ করা হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। এতে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে তালা খুলে দেওয়া হয়। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে টানা সাতদিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। এবার তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে আন্দোলনে যোগ দিয়েছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও। তালা দেওয়ার আগে মিছিল করে পশুপালন অনুষদের ৫০১ জন শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে স্বাক্ষরসংবলিত একটি তালিকা উপাচার্যের কাছে জমা দেন। ভেটেরিনারি অনুষদের পক্ষ থেকে অনুষদের ডিন বরাবর লিখিত স্মারকলিপিও জমা দেওয়া হয়। উপাচার্যের সাথে হয় বৈঠক‌। আলোচনায় উপাচার্য বলেন, আমি এককভাবে সম্মিলিত ডিগ্রি চালুর সিদ্ধান্ত নিতে পারি না।

07 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। পরে তালা খুলে দেওয়া হয়।

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। গত ১৬ বছর ধরে ত্যাগ, জেল, গুম, খুনের শিকার হয়েছি দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, চট্টগ্রামে আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। যারা নির্বাচনের বিরোধিতা করবে তাদের দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। এক বিজয় মিছিল শেষে আমির খসরু বলেন, বিএনপিতে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের রাজনীতি বিএনপিতে নেই। মানুষ সহনশীল রাজনীতি চায়, দেশের মানুষ পরস্পরের প্রতি সম্মানবোধ জানিয়ে রাজনীতি করতে চায়। রাজনীতিতে মত পার্থক্য থেকেও একে অপরের প্রতি সম্মান দেখিয়ে বিএনপি নতুন রাজনীতি শুরু করেছে বাংলাদেশে। খসরু বলেন, বহু ত্যাগের বিনিময়ে সফলভাবে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট, স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা রাজনীতি করবে, ভোটে যাবে না। তারা রাজনীতি করবে, গণতন্ত্র বিশ্বাস করবে না। এটা বাংলাদেশের মানুষ কোনো দিনও গ্রহণ করবে না।

07 Aug 25 1NOJOR.COM

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। গত ১৬ বছর ধরে ত্যাগ, জেল, গুম, খুনের শিকার হয়েছি দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি: খসরু

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন। বুধবার ঘানার রাষ্ট্রপতির চিফ অফ স্টাফ জুলিয়াস দেবরাহ জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন— প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ, পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও প্রাক্তন কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা ও রাষ্ট্রপতি মাহামার এনডিসি দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং। বিমান বাহিনীর তথ্যানুযায়ী, হেলিকপ্টারটি আক্রার উত্তর-পশ্চিমে ওবুয়াসির উদ্দেশে রওনা হওয়ার পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

07 Aug 25 1NOJOR.COM

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন।

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সেনাঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে এক সার্জেন্ট তার সহকর্মী পাঁচ সেনাকে গুলি করেছেন। ঘটনার পরপরই অন্যান্য সেনারা তাকে আটকে ফেলে। এরপর পুরো ঘাঁটিতে সাময়িক লকডাউন জারি করা হয়। ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। গুলি চালানো ব্যক্তি হলেন সার্জেন্ট কোরনেলিয়াস র‍্যাডফোর্ড (২৮)। এ নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, 'আহত সেনারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।' এই ধরনের সহিংস ঘটনা আবারও সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে তিনজনকে অস্ত্রোপচার করতে হয়েছে।

07 Aug 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সেনাঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে এক সার্জেন্ট তার সহকর্মী পাঁচ সেনাকে গুলি করেছেন। ঘটনার পরপরই অন্যান্য সেনারা তাকে আটকে ফেলে।

ভারি বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়েই চলেছে; যা বর্তমানে বিপৎসীমার বাইরে চলে গেছে। এ হ্রদের পানির ধারণক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট, ১০৮ ফুট হলে বিপৎসীমা। বর্তমানে হ্রদে পানির স্তর ১০৮ দশমিক ৫৫। ফলে রাঙামাটি শহর ও বাঘাইছড়ি উপজেলায় বেশকিছু নিচু এলাকা তলিয়ে গেছে। বাঘাইছড়িতে দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সেখানে পানি উঠে যাওয়ায় কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে বাঘাইছড়ির ইউএনও শিরিন আক্তার জানান, বাঘাইছড়ি উপজেলা সদরে বেশকিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। পাঁচটি সড়কে পানি উঠায় যোগাযোগ বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন থেকে ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দি লোকজন আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন।

07 Aug 25 1NOJOR.COM

ভারি বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়েই চলেছে; যা বর্তমানে বিপৎসীমার বাইরে চলে গেছে। বাঘাইছড়িতে দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাবি'তে আয়োজিত ‘বিজয় ফিস্টের' খাবার খেয়ে বিজয়-২৪ হলের ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। এছাড়া অসুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেছে হল কর্তৃপক্ষ। জানা গেছে, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করে এই খাবার খেয়েছেন। খাবারের নিম্নমান নিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ নিয়ে আবাসিক শিক্ষার্থী সাগর আহসান বলেন, ‘খাবার খাওয়ার পর পেটে ব্যথা অনুভব করি। রাতেও খাবার খেতে পারি নাই। পরে সকালে মেডিকেলে গিয়ে চিকিৎসা নিয়েছি।’ এ প্রসঙ্গে প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, পেটের সমস্যার কারণে আনুমানিক ১৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন।’

07 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাবি'তে আয়োজিত ‘বিজয় ফিস্টের' খাবার খেয়ে বিজয়-২৪ হলের ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, 'নির্বাচনের জন্য যত টাকা লাগবে, তা দেওয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই।' যুক্তরাষ্ট্রের শুল্ক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্র যেটা করেছে মোটামুটি। স্বস্তির জায়গা বলব না। তবে অন্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ খুব খারাপ অবস্থানে নেই।’ অর্থ উপদেষ্টা বলেন, ‘যেটা হয়েছে, আমাদের পোশাক ও নিট পোশাক খাত তাড়াতাড়ি সমন্বয় করে ফেলতে পারবে। বস্ত্র খাতের বোনায় একটু সমস্যার মধ্যে পড়তে পারে।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার দর-কষাকষিতে যাওয়া হবে কি না, জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ। ইউএস চেম্বারের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। তাদের মনোভাব খুবই ভালো। শেভরন ও মেটলাইফের অর্থ দিয়ে দেওয়ার কারণে বলেছে, তোমরা তো টাকা আটকে রাখো না।’ অর্থ উপদেষ্টা বলেন, ‘চুক্তি সয় হয়নি। একটা আনুষ্ঠানিক চুক্তি সই হবে। কোন কোন জায়গায় আমাদের শুল্ক কমাতে হবে, কী কী আমদানি করতে হবে, তা দেখতে হবে। আরও বলেন, যখন উভয় পক্ষের নিবিড় দর-কষাকষি হয়, অনেক কথা বলা হয় না। এটা বহুপক্ষীয় দর-কষাকষি না। যে সবাই জানবেন। তা ছাড়া ভিয়েতনাম আমার প্রতিদ্বন্দ্বী। আবার চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান সবাই আছে। কিছু জিনিস আছে বলা যায় না।’

07 Aug 25 1NOJOR.COM

নির্বাচনের জন্য যত টাকা লাগবে, তা দেওয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই: অর্থ উপদেষ্টা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় শহীদের মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হচ্ছে। দীর্ঘ এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা এসব মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানান, ময়নাতদন্ত শেষে ছয়টি মরদেহ দীর্ঘ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢামেক মর্গে রাখা ছিল। এখনও পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা একটি চিঠি পেয়েছি—বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহগুলো দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। জানা গেছে, ছয়টি মরদেহের মধ্যে তিনটি যাত্রাবাড়ী থানার, একটি পল্টন থানার এবং দুটি শাহবাগ থানার মামলা সংশ্লিষ্ট। মরদেহগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে।

07 Aug 25 1NOJOR.COM

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় শহীদের মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হচ্ছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আদেশ দেন যে, ঢাকার আদালতে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদের কারাগারে রেখেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শুনানি অনুষ্ঠিত হবে। এজন্য প্রস্তুত করা হয়েছে ডিজিটাল কোর্ট রুম। আদেশে বলা হয়, এসব আসামিদের আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে প্রায়শই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। তাছাড়া এসব আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচন্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। ফলে এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো বলা হয়, আসামিদের শুনানি জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৮ এ ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিষয়ে সব কর্তৃপক্ষকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে।

07 Aug 25 1NOJOR.COM

ঢাকার আদালতে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদের কারাগারে রেখেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শুনানি অনুষ্ঠিত হবে। প্রস্তুত করা হয়েছে ডিজিটাল কোর্ট রুম!

ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে। আগেই ঘোষিত ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি এবার এই অতিরিক্ত কর যুক্ত হলো। এর প্রতিক্রিয়ায় নয়াদিল্লি বলেছে, ‘আমাদের জ্বালানি আমদানি বাজারের প্রেক্ষাপটে নির্ধারিত হয় এবং এটি ভারতের ১৪০ কোটির জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর লক্ষ্যে করা হয়েছে। বেশ কয়েকটি দেশ জাতীয় স্বার্থে একই রকম পদক্ষেপ নিচ্ছে, অথচ শুধুমাত্র ভারতকে লক্ষ্য করে শুল্ক আরোপ দুঃখজনক।’ আরও বলা হয়, ‘এ ধরনের সিদ্ধান্ত অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।’ এদিকে চলতি মাসে চীন যাচ্ছে মোদি, যুক্তরাষ্ট্রের সাথে হয়নি বাণিজ্যিক চুক্তিও।

07 Aug 25 1NOJOR.COM

বেশ কয়েকটি দেশ জাতীয় স্বার্থে রাশিয়া থেকে তেল আমদানি করছে, অথচ শুধুমাত্র ভারতকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ দুঃখজনক: নয়াদিল্লি

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু বলেন, শাহবাগের যে ন্যারেটিভকে বাংলাদেশের একটা শিশু বাচ্চাও ঘৃণা করে ,সেই ন্যারেটিভকে ফিরিয়ে আনা মানে আওয়ামী লীগের কালচার একটিভ করা। তিনি বলেন, চেতনার মন্দির ধানমন্ডি ৩২ কে ঘৃণার সঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। সেইভাবেই নতুন করে গড়ে ওঠা চেতনাব্যবসা গুড়িয়ে দেয়া হবে। কঠোর দমন চলমান রাখতে হবে। এই নেত্রী বলেন, ‘শাহবাগের আওয়ামীলীগের ন্যারেটিভ ঘৃণা করতে করতেই রাজনীতি বুঝেছি। হাসিনাকে ঘৃনা করতে শিখেছি। শাপলা চত্ত্বর থেকে শুরু করে সেইসময়কার নাস্তিকদের দেখে দেখে আরো প্রতিবাদী হয়ে উঠেছি। আমার মত জিন্স প্যান্ট পড়ে ঘুরে বেড়ানো মেয়েটা শুধুমাত্র বিবেকের তাড়নায়ই শাহবাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।' আরো বলেন, ২৪ যেমন আমার জন্য ট্রমার তেমনি রং মেখে শুয়ে থাকা বলা সেই ভয়েজ কিংবা বিশ্বজিৎকে মারার সেই দৃশ্যও আমার জন্য ট্রমার। মিতু বলেন, হাজারবার আমাকে রাজাকার বলা হয়েছে। কিন্তু ২৪ এ মানুষ শহীদ হওয়ার পর কোন ফর্মে এই শাহবাগীদের সেই পুরনো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। ৭১ আমরা সকলেই ধারন করি তাই বলে একাত্তর বেচে দমনপীড়নের দিন আর আসতে দেয়া যাবে না।

07 Aug 25 1NOJOR.COM

শাহবাগের যে ন্যারেটিভকে বাংলাদেশের একটা শিশু বাচ্চাও ঘৃণা করে ,সেই ন্যারেটিভকে ফিরিয়ে আনা মানে আওয়ামী লীগের কালচার একটিভ করা: মাহমুদা মিতু

আজ বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২-দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানান, দলের যুগপৎ আন্দোলনের মিত্র ১২-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বৈঠকে।

07 Aug 25 1NOJOR.COM

১২-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। আগামী শুক্রবার বেলা ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন এবং সমুদ্র গবেষণা জোরদারে একটি ছোট গবেষণা জাহাজ, একটি পন্টুন জেটি ও গ্যাংওয়ে এবং দুটি স্পিডবোট ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার অর্থ উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির ২৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সভায় ‘কনভারসন অব ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস অব সিসিসিএল’ শীর্ষক প্রকল্পের আওতায় ভারতীয় অংশে রোপওয়ে নির্মাণকাজের জন্য আন্তর্জাতিক ডিরেক্ট প্রোকিউরমেন্ট পদ্ধতিতে একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়, এ দুটিও সমুদ্র ও জাহাজ সংক্রান্ত। এছাড়াও সভায় খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়, যার আওতায় ২০০৮ সালের সরকারি ক্রয় বিধিমালার ৮৩(১)(ক) ধারা অনুসরণ করে জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে ৪ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের ক্ষেত্রে সময়সীমা হ্রাস করা হবে।

07 Aug 25 1NOJOR.COM

জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন এবং সমুদ্র গবেষণা জোরদারে একটি ছোট গবেষণা জাহাজ, একটি পন্টুন জেটি ও গ্যাংওয়ে এবং দুটি স্পিডবোট ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

নানা গুজব ও সমালোচনার মধ্যে এবার কক্সবাজার থেকেই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ করলেন সারজিস আলম। এ সময় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সারজিস বলেন, এনসিপির ২৪ দফার মধ্যে ২১ নম্বরে বলা হয়েছে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষার কথা। আমাদের বিশাল সম্ভাবনার জায়গা এই সমুদ্র। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা কিভাবে এই সমদ্রকে, আমাদের বায়োডাইভারসিটিকে রক্ষা করতে পারি; সমুদ্র তীরবর্তী মানুষের টেকসই জীবনধারণ কিভাবে নিশ্চিত করতে পারি। আমাদের আশঙ্কা অনেক বাড়িঘর সমুদ্রে বিলীন হতে পারে। সেজন্য আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং সেই জায়গায় সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আরও বলেন, আমরা যেন সমুদ্রকে সম্পদে পরিণত করতে পারি। সারজিস বলেন, আমরা দেখছি- কক্সবাজারের যেখানে-সেখানে ভবন তোলা হচ্ছে। কোনো ব্যবস্থাপনা নেই। ভিডিওবার্তায় তিনি পরিবেশ ও জলবায়ু নিয়ে সবাইকে সচেতন হয়ে ওঠার আহবান জানান।

07 Aug 25 1NOJOR.COM

আমাদের আশঙ্কা অনেক বাড়িঘর সমুদ্রে বিলীন হতে পারে। সেজন্য আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং সেই জায়গায় সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে: সারজিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সাংবাদিক নীতিমালা সংশোধন করতে নির্বাচন কমিশনকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নেতারা। সাক্ষাৎ করে সাংবাদিক নেতারা সিইসিকে বলেন, নীতিমালায় এমন কিছু বিধান রয়েছে- যা স্বাধীন সাংবাদিকতার জন্য প্রতিবন্ধক। সিইসিকে দেওয়া স্মারকলিপিতে চারটি বিষয় তুলে ধরা হয়। সেগুলো হলো- নীতিমালা প্রণয়নে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশের সময় ও সংখ্যা সীমাবদ্ধতাসহ বাস্তববিচ্যুত শর্ত আরোপ করা হয়েছে। ভোটকক্ষে সাক্ষাতকার ও সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা উপেক্ষা করে একতরফাভাবে শাস্তিমূলক ধারা রাখা হয়েছে। সংগঠনটির সভাপতি কাজী জেবেল বলেন, এ নীতিমালা স্থগিতের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এছাড়া ১৫ দিনের মধ্যে সংশোধন না করা হলে বিদ্যমান নীতিমালায় সাংবাদিকরা আগামী সংসদ নির্বাচনের কভারেজ করবেন না এবং নয়া কর্মসূচি দেওয়া হবে।

07 Aug 25 1NOJOR.COM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সাংবাদিক নীতিমালা সংশোধন করতে নির্বাচন কমিশনকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নেতারা।

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। আমাদের প্রধান দায়িত্ব হলো যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে তাদেরকে যেন আমরা ভুলে না যাই। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়েছি। মানুষের ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক আদর্শের পরিচয় সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু দুর্ভাগ্যবশত জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। যদিও গণঅভ্যুত্থানের পূর্বে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে শ্রদ্ধার সম্পর্ক ছিল। আসিফ নজরুল জানান, তাকে আজকের এই অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিয়েছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। জুলাই কারাবন্দিদের যে দুঃখ-কষ্ট, সেটা আজ এখানে না এলে শুনতে পারতাম না। অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনা সম্পূর্ণ দেশকেই কারাগারে পরিণত করেছিল। কারাগারগুলোকে আয়নাঘরে পরিণত করেছিল।

07 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। আমাদের প্রধান দায়িত্ব হলো যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে তাদেরকে যেন আমরা ভুলে না যাই: আসিফ নজরুল

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে বিজয়ে ১ম ধাপ পূরণ হলেও, নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে। তাই নির্বাচন বিলম্ব না করে সঠিক সময়ে নির্বাচন দিতে হবে। কারণ দেশের সকল স্তরের মাঝে স্থবিরতা বিরাজ করছে। তিনি বলেন, দেশের প্রচলিত আইনে গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনার বিচার সম্ভব। তাই সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে আমরা বিশ্বাস রাখতে চাই। তবে প্রধান উপদেষ্টার নির্বাচন দেওয়ার আশ্বাস বানচালের চেষ্টা করতে পারে। এজন্য আমাদের সবাইকে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে হবে। একটি মহল শুরু থেকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সব গণতান্ত্রিক শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই নেতা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্ন বাস্তবায়ন করতে চায় বিএনপি। গয়েশ্বর পয়সার বিনিময়ে আওয়ামী লীগ-জাতীয় পার্টির কাউকে সীমান্ত পার না করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চেনা মুখ সামনে না রাখার কারণ হিসেবে বলেন, তাহলে সরকার আন্দোলন অন্যভাবে দমন করতো‌।

07 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানে বিজয়ে ১ম ধাপ পূরণ হলেও, নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে। তাই নির্বাচন বিলম্ব না করে সঠিক সময়ে নির্বাচন দিতে হবে: গয়েশ্বর

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও আয়োজন , একটি মাত্র দলের সঙ্গে আলাপের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, সবকিছুই প্রমাণ করে, ইসলামপন্থিদের মতামত, আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকাকে অবজ্ঞা করা হয়েছে। এটি চরম অবহেলার শামিল।’ তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন— আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। ১৯৪৭-এর আজাদী, ২০১৩-এর শাপলা চত্বর গণহত্যা, পিলখানা ট্র্যাজেডির মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনারও কোনো উল্লেখ নেই। অথচ এগুলোই বাংলাদেশে স্বৈরাচার পতনের ধারাবাহিকতায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায়। লড়াকু ইসলামিক নেতৃত্বের মঞ্চে স্থান না পাওয়া নিয়েও ক্ষোভ জানিয়ে তিনি যৌক্তিক হলেও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানাননি, একটিমাত্র দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই নেতা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিষয়ে আমরা শঙ্কিত হয়ে পড়েছি।’ এই সময় তিনি জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেন।

07 Aug 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্র ও আয়োজন , একটি মাত্র দলের সঙ্গে আলাপের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, সবকিছুই প্রমাণ করে, ইসলামপন্থিদের মতামত, আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকাকে অবজ্ঞা করা হয়েছে: মামুনুল

রাজশাহী বিজয় র‌্যালিতে বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন বলেন, নির্বাচনের ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ। একই সঙ্গে দুই-একটি দল, যাদের জনসমর্থন নেই এবং যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন- তাদের মনও খুবই খারাপ। তারা এই এক বছরে স্বাদ কিছুটা অনুভব করতে পেরেছে। তারা চেয়েছিল, এইভাবেই তারা দিন কাটিয়ে দেবে। এই সময় হাফিজ উদ্দিন লন্ডন বৈঠকের কথা রাখায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হইনি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি আমাদের দায়িত্ব দেয়, আমরা ইনশাআল্লাহ দায়িত্ব পালন করব। এই দল জিয়াউর রহমানের দল। আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি।

07 Aug 25 1NOJOR.COM

নির্বাচনের ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ। একই সঙ্গে দুই-একটি দল, যাদের জনসমর্থন নেই এবং যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন- তাদের মনও খুবই খারাপ: হাফিজ

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত ও সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ডিবি। ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর কে বি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে ডিএমপি পুলিশ। পরে মেজর সাদিকের গেরিলা প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা জানা যায় এবং প্রাথমিক সত্যতা মিলায় হেফাজতে নেওয়া হয় তাকে।

06 Aug 25 1NOJOR.COM

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত ও সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ডিবি।

এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে বলে দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি। জাহাঙ্গীর আলম বলেন, এই মিটিংয়ে নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনের সময় দেখা যায়, প্রার্থীরা তার আসনে পছন্দের এসপি-ডিসি কিংবা ওসিকে চান। কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করব। তিনি বলেন, শিডিউল ঘোষণা করার কিছুদিন আগে আমরা লটারি করব। কারণ, শিডিউল ডিক্লেয়ার করার পর এসব বদলির কাজ চলে যায় নির্বাচন কমিশনের হাতে। এরপর যদি নির্বাচন কমিশন সেটাকে আরও চেঞ্জ করতে চায় তাহলে তারা- তা করতে পারবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা শুধু এসপি এবং ওসিদের জন্য লটারি করব। ডিসিদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কীভাবে, কী করবে- তাদেরটা তারা সিদ্ধান্ত নেবে। আমি আশা করি, তারাও লটারি করবে।

06 Aug 25 1NOJOR.COM

নির্বাচনের সময় দেখা যায়, প্রার্থীরা তার আসনে পছন্দের এসপি কিংবা ওসিকে চান। কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করব: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউক্রেন যুদ্ধ শেষ করার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন। এই সময় ট্রাম্প রাশিয়ার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন এবং ইউক্রেনকে আধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেন। ক্রেমলিন শুল্ক হুমকিকে “অবৈধ” আখ্যা দিয়েছে। রাশিয়ার দূত কিরিল দিমিত্রিভ আলোচনার সাফল্যে আশাবাদী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে স্টিম সরবরাহ পাইপলাইনের হট ও কোল্ড টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, যা চালুর পথে একটি বড় অগ্রগতি। পরীক্ষায় উচ্চচাপের বাষ্প ব্যবহার করে পাইপ পরিষ্কার করা হয় এবং টার্বাইন ও পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। বাংলাদেশের এনপিসিবিএল ও রুশ ঠিকাদার এতমস্ত্রয় এক্সপোর্ট যৌথভাবে পরীক্ষা পরিচালনা করে। পরীক্ষাকালে সৃষ্ট উচ্চ শব্দ সম্পর্কে স্থানীয়দের আগে থেকেই জানানো হয়েছিল। রাশিয়ার সহায়তায় নির্মিত এই প্রকল্পের মাধ্যমে সর্বাধুনিক ভিভিইআর-১২০০ প্রযুক্তিতে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

৭ বছরেরও বেশি সময় পর চীনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে। যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে উত্তেজনার মধ্যে এটি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের একটি পদক্ষেপ। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপ করেছে এবং রাশান তেল কেনা নিয়ে শাস্তির হুমকি দিয়েছে। শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। একইসঙ্গে শীর্ষ ভারতীয় কর্মকর্তারা প্রতিরক্ষা ও জ্বালানি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে একান্ত বৈঠক করেন। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও নির্বাচনে জয়ী হলে বিএনপি কেমন দেশ গড়তে চায় তা নিয়ে আলোচনা হয়। আলোচনায় নির্বাচনী কৌশল এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে দলটির ভাবনা স্থান পায়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে ১০ আগস্ট সকাল ১০টায়। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট বা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। ১১ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন নেওয়া হয়। এবার ৯২ হাজারের বেশি শিক্ষার্থী ২ লাখ ২৩ হাজারের বেশি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। সবচেয়ে বেশি আবেদন গণিত, এরপর ইংরেজি ও পদার্থবিজ্ঞানের খাতায় জমা পড়েছে।

জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের নৃশংস গণহত্যার বিচারের কোনো প্রতিশ্রুতির উল্লেখ না থাকায় হতাশা ও বিস্ময় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। বুধবার এক বিবৃতিতে সংগঠনটি বলছে, মূলত শাপলা চত্বরের গণপ্রতিরোধের চেতনায় উজ্জীবিত হয়েই জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী ও তৌহিদি জনতা দলে দলে ঝাঁপিয়ে পড়েছিল। অথচ জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দূরের কথা, কোনো উল্লেখই নেই! এই উপেক্ষার বিষয়টি অবশ্যই আমাদের মনে থাকবে। আরো বলেছে, ২০১৩ সালে হেফাজতে ইসলাম-এর নেতৃত্বে দেশের সমগ্র ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা শাহবাগী-আওয়ামী ফ্যাসিবাদ ও হিন্দুস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে গণজাগরণ অভূতপূর্ব নজির গড়ে তুলেছিল। সংগঠনটি সেদিনের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভয়াল নিপীড়নের স্মৃতি বর্ণনা করে। তারা বলছে, এমনকি তারা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন; কারণ এখনো গণহত্যাকারী হাসিনার সাজানো প্রশাসন ও গোয়েন্দা ব্যবস্থার আমূল সংস্কার করতে পারেনি সরকার। এমতাবস্থার পরিবর্তন চেয়ে সংগঠনটি তাদের আত্মত্যাগ ও অবদান ভুলিয়ে দেওয়া যাবে না বলে জানান।

06 Aug 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের নৃশংস গণহত্যার বিচারের কোনো প্রতিশ্রুতির উল্লেখ না থাকায় হতাশা ও বিস্ময় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম।

মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টরা ইউরোপের পুরনো কয়লা ও গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এআই ডাটা সেন্টারে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে। বিদ্যমান বিদ্যুৎ ও পানি অবকাঠামো ব্যবহার করে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় স্থায়ী বিদ্যুৎ ও শীতলীকরণ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। আরডব্লিউই , এনজি ও ইনেলের মতো ইউরোপীয় বিদ্যুৎ কোম্পানিগুলো এটি লাভজনক বিনিয়োগ হিসেবে দেখছে। ব্যয়বহুল শাটডাউন বা নবায়নযোগ্য রূপান্তরের পরিবর্তে এ উদ্যোগে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ও টেকসই অবকাঠামো নির্মাণের সুযোগ সৃষ্টি হচ্ছে।

তারেক রহমান ৬ আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে অনুষ্ঠিত বিজয় র‌্যালিতে ভার্চুয়াল ভাষণে বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ চিরতরে রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এটা কাজে লাগাতে পারলে দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। ফ্যাসিবাদের আমলে কোনো রাজনৈতিক দলের সদস্যই নিরাপদ ছিল না। তিনি জুলাই ঘোষণাপত্র ও অন্তর্বর্তী সরকারের রোডম্যাপকে স্বাগত জানিয়ে বলেন, এবারই সুযোগ নিজেদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী আমলে বিরোধীদের লাখ লাখ মিথ্যা মামলা, গুম, হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দেশকে বন্দিখানায় পরিণত করা হয়েছিল। তিনি বলেন, গণতন্ত্র ও আইনের শাসন ছাড়া কেউ নিরাপদ নয় এবং জনগণের কর্তৃত্ব ছাড়া রাষ্ট্রে শান্তি সম্ভব নয়। তারেক রহমান বলেন, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কী ধরনের রাষ্ট্র, সরকার এবং রাজনীতি পরিচালনা করবে- ৩১ দফার মাধ্যমে তার একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে। দেশ এবং জনগণের কল্যাণে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীরা কখনো মাথানত করেনি, বরং মাথা উঁচু করেই সংগ্রাম চালিয়ে গেছে।

06 Aug 25 1NOJOR.COM

জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ চিরতরে রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এটা কাজে লাগাতে পারলে দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না: তারেক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি গুরুত্ব দিচ্ছেন না। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও তেলের ওপর শুল্ক আরোপের হুমকির পরও পুতিন দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন দখলে অটল রয়েছেন। ক্রেমলিন বলছে, যুদ্ধের ময়দানে রাশিয়া এগিয়ে এবং এখনই থামার সময় নয়। আলোচনায় অগ্রগতি নেই বললেই চলে। ট্রাম্পের দূত রাশিয়া সফরে যাচ্ছেন, তবে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার প্রধান লক্ষ্য যুদ্ধক্ষেত্রে সাফল্য অর্জন, কূটনৈতিক সমঝোতা নয়।

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের ১০০ দিনের প্রতিশ্রুতি শেষের পথে। দ্রুত সমাধানের ঘোষণা দিলেও, বাস্তবে যুক্তরাষ্ট্র আরও গভীরে জড়িয়েছে। ভারত ও চীনের মতো রুশ জ্বালানির ক্রেতাদের বিরুদ্ধে এখনো তিনি স্পষ্ট সিদ্ধান্ত নেননি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পকে কৌশলগত কঠিন সিদ্ধান্ত নিতেই হবে, নইলে দুর্বল ভাবা হবে। কূটনৈতিক তৎপরতা চলছে, মস্কো সফরের পরিকল্পনাও রয়েছে। বিশ্ব এখন অপেক্ষায়—ট্রাম্প কি সত্যিই যুদ্ধ থামাতে পারবেন?

প্রেস সচিব শফিকুল আলম জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। তিনি জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক পত্রে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন। এর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দেবেন বলে জানিয়েছিলেন।

06 Aug 25 1NOJOR.COM

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, গাজা উপত্যকা পুরোপুরি দখল করার বিষয়ে ইসরায়েলের সিদ্ধান্তে বাধা দেবে না তারা। তিনি প্রধানত গাজার খাদ্য সংকট নিয়ে উদ্বিগ্ন। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক সহায়তা বৃদ্ধি করেছে। ইসরায়েল গাজার ৮৬ শতাংশ এলাকা সামরিক জোনে রূপান্তর করেছে, ফলে ফিলিস্তিনিরা সংকীর্ণ জায়গায় বসবাস করতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে, পুরো গাজা দখল বিপর্যয় ডেকে আনতে পারে, এবং গাজাকে ভবিষ্যত ফিলিস্তিনি রাষ্ট্রের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেছে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ১ আগস্ট থেকে গাজার চারটি সরকারি হাসপাতালে চিকিৎসা, খাদ্য ও পানি সহায়তা দিচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে সংস্থাটি গাজার বিভিন্ন এলাকায় সাহায্য পৌঁছে দিচ্ছে, আশ্রয় শিবির থেকে ভাঙা হাসপাতালের বারান্দা পর্যন্ত। এছাড়া মিশরে প্রবেশ করা ৩০০’র বেশি শিশুর জন্য একটি স্কুল পরিচালনা করছে। ব্যাংক অব ফিলিস্তিনের মাধ্যমে গাজায় তহবিল পৌঁছে দেয়ার পাশাপাশি, মানবতা ও সাহসিকতার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে। ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক এবং ৬ জন গ্রেফতার। পলাতক আসামিদের জন্য ট্রাইব্যুনাল সরকারিভাবে আইনজীবী নিয়োগ দিয়েছে এবং আনুষ্ঠানিক শুনানির তারিখ ধার্য করেছে। অভিযোগের বিস্তারিত প্রমাণ পেশ করা হয়েছে, এবং পলাতক আসামিদের অনুপস্থিতিতেও বিচার চলবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি নির্বাহী আদেশ জারি করে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের অভিযোগ, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ার তেল আমদানি করছে। এ শুল্ক নতুন করে আরোপিত ২৫ শতাংশের পাশাপাশি পূর্বঘোষিত আরেক দফা ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হবে। এই শুল্ক ভারতকে আরো বিপাকে ফেলবে, দুই দেশের সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে রাশিয়ার ওপর আরও বেশি শুল্ক এবং তাদের মিত্রদের ওপর পরোক্ষ নিষেধাজ্ঞা জারি করা হবে। এদিকে এর ঠিক আগেই ভারতের এক সরকারি সূত্র জানায়, মোদি চলতি মাসের শেষ দিকে প্রায় সাত বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন।

06 Aug 25 1NOJOR.COM

ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি নির্বাহী আদেশ জারি করে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ফলে মোট হলো ৫০ শতাংশ!

গত ৩০ জুলাই রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে সুনামি সতর্কতা জারি করা হয়। নিউইয়র্ক টাইমস-এর বরাতে স্যাটেলাইট চিত্রে কামচাটকা উপদ্বীপে রাইবাচির ভাসমান পারমাণবিক সাবমেরিন ঘাঁটির ক্ষতির চিত্র দেখা গেছে। ঘাঁটির একটি অংশ স্থানচ্যুত হলেও বড় ধরনের দৃশ্যমান ক্ষতির প্রমাণ মেলেনি। ভূমিকম্পের ফলে বিরল এক অগ্ন্যুৎপাত এবং সেভেরো-কুরিলস্ক বন্দরে সুনামি ঘটে। ব্যাপক কাঠামোগত ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হিরোশিমা পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পরও যুক্তরাষ্ট্র তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বিস্তার ও আধুনিকায়নের মাধ্যমে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে রয়েছে। ১৯৪৫ সালের হিরোশিমা ও নাগাসাকি হামলায় ২,২৬,০০০ জনের বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পাশাপাশি, সমালোচকরা বলছেন যুক্তরাষ্ট্র এখনও তার যুদ্ধনীতি পরিবর্তন করেনি এবং ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করে বিশ্বজুড়ে সংঘাতে জড়িত রয়েছে।

৭০ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবে লাগাতার আন্দোলনের পর সরকার পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের প্রায় ২ হাজার নারী কর্মী বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে সচিবালয়ের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। রাজস্বখাতে অন্তর্ভুক্তি ও স্থায়ী পদ সৃষ্টির দুই দফা দাবিতে বারবার আলোচনা ও প্রতিশ্রুতির পরেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পরিচালিত প্রকল্পটির কর্মীরা পদযাত্রার সময় একটি স্মারকলিপিও জমা দেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পালাবদল হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে তিনি স্বৈরাচারবিরোধী ঐক্য অব্যাহত রাখার আহ্বান জানান, শহীদদের স্মরণ করেন এবং শান্তিপূর্ণ রাজনীতির মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার তাগিদ দেন। তিনি অতীতের দমননীতি, গুম ও দুর্নীতির কঠোর সমালোচনা করেন এবং জনগণকে ক্ষমতায়ন করার ওপর গুরুত্ব দেন। রাজনৈতিক সহিংসতা পরিহার করে তিনি একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নের কথা বলেন, যেখানে সবার স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত থাকবে।

ড. আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না। তার জন্যই এর নাম অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, সাংবাদিকদের কাছে আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রশ্ন করুন- আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে হাসিনা একটা বৈঠক করেছিলেন। সেখানে যারা উপস্থিত ছিলেন, তারা কে কী বলেছিলেন-তা আপনারা জানেন। এটা সাংবাদিকতা? ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা ঢাল হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করলে স্বাধীন সাংবাদিকতা করা সম্ভব নয় বলে রীয়াজ বলেন, গত ১৬ বছর ধরে যে পরিস্থিতি আপনারা মোকাবেলা করেছেন, কেনো সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সিভিল সোসাইটিকে যুক্ত করে এমন একটা কিছু তৈরি হলো না, যারা আসলে গত ১৬ বছরকে রিভিউ করলেন। তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিক ইউনিয়নগুলো দলীয়ভাবে বিভক্ত হতে হতে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন। আলী রীয়াজ বলেন, বাংলাদেশের একটি সম্পাদক পরিষদের পাল্টা বিকল্প হিসেবে দাঁড় করানো হয়েছে রাজনীতির জন্য। আরও বলেন, সারা বিশ্বে কর্তৃত্ববাদী শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের সময় নতুন সামাজিক শক্তিগুলোর উদ্ভব ঘটে। তারা সংঘাতে জড়িয়ে পড়ে এবং কখনো কখনো তা ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। তবে বাংলাদেশে কম হয়েছে।

06 Aug 25 1NOJOR.COM

গত ১৬ বছর ধরে যে পরিস্থিতি আপনারা মোকাবেলা করেছেন, কেনো সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সিভিল সোসাইটিকে যুক্ত করে এমন একটা কিছু তৈরি হলো না, যারা আসলে গত ১৬ বছরকে রিভিউ করলেন: আলী রীয়াজ

গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করায় জুলাই ঘোষণাপত্র বর্জনের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির নেতা রাশেদ খাঁন বলেন, জুলাই ঘোষণাপত্রে রাজনীতির আসল ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে‌, ১৮ সালের বৈষম্যমূলক কোটাবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা গণঅধিকার ও ছাত্র অধিকার পরিষদের সম্পৃক্ততার জন্য উপেক্ষা করা হয়েছে। জাতিসংঘের তুলনায় শহীদদের সরকারি সংখ্যা ও হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলেন তিনি; বলেন, হাসিনাকে গ্ৰেপ্তার করা দরকার ছিল। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, জুলাই ঘোষণাপত্র থেকে নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাটবিরোধী আন্দোলন, শাপলাচত্বরের হত্যাকাণ্ড, নরেন্দ্র মোদির আগমন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, পরিকল্পিত বিডিয়ার হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড ইত্যাদি স্থান পায়নি। কেন ও কোন উদ্দেশ্য তারুণ্যের এই সংগ্রামকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হলো না? তবে এই নেতা সুষ্ঠু নির্বাচনের দাবি করে বলেন, নির্বাচনের সময় নির্ধারণ হওয়ায় ১/১১ শঙ্কা কেটে গেছে।

06 Aug 25 1NOJOR.COM

গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করায় জুলাই ঘোষণাপত্র বর্জনের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ: রাশেদ খাঁন

ওয়ার্ক পারমিটের অপব্যবহারের অভিযোগে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বুধবার একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র তল্লাশি করা হয়েছে এবং এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে। অপরাধগুলোর মধ্যে রয়েছে পারমিট সেক্টরের অপব্যবহার, অননুমোদিত স্থানে কাজ করা, মেয়াদোত্তীর্ণ পারমিট থাকা এবং বৈধ ভ্রমণ নথি না থাকা। তার মতে, আটকদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি।

06 Aug 25 1NOJOR.COM

ওয়ার্ক পারমিটের অপব্যবহারের অভিযোগে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

সিলেটে বিএনপি নেতা ড. মঈন খান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করায় বিএনপির বিজয় হয়েছে। এখন নেতাকর্মীদের কাজ হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসেবে গঠন করা। তিনি বলেন, সরকারের কাজ সরকার করেছে। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং জয়ী হবে। আরও বলেন, স্বৈরাচার পতনের দীর্ঘ ১৫ বছরের যে আন্দোলন করেছে বিএনপি ও গণতন্ত্রকামী দেশের জনগণ, তার পরিণতি ছিল জুলাই-আগস্ট আন্দোলন। জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা সাধারণ ছাত্র ও জনতার পরিচয়ে মিশে গিয়ে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল। এ সত্য কেউ অস্বীকার করতে পারবে না। মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে আন্দোলন চলছে তাতে দেশের মানুষ প্রতিদিন আরও বেশি করে যুক্ত হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণ-অভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বার্তা।

06 Aug 25 1NOJOR.COM

ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করায় বিএনপির বিজয় হয়েছে। এখন নেতাকর্মীদের কাজ হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসেবে গঠন করা: মঈন খান

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা গান উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্সটেন্স। গানটির সুর নেওয়া হয়েছে জর্জ হ্যারিসনের বিখ্যাত ‘বাংলাদেশ’ গান থেকে। কার্সটেন্সের লেখা এই গান ভিডিওসহ রেকর্ড করে প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে দেন। সাক্ষাৎকালে তিনি অধ্যাপক ইউনূসের গত এক বছরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। 'জুলাই ঘোষণা’ প্রসঙ্গে ডাচ রাষ্ট্রদূত বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যা দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে জুলাই গণজাগরণের আকাঙ্ক্ষার মধ্যে একটা সেতু হিসেবে কাজ করছে। নির্বাচনের সময়ের ঘোষণাকে উপযুক্ত বলে জানান। এছাড়া রোহিঙ্গা সম্মেলনের পরিকল্পনা নিয়েও দুজনের মধ্যে কথা হয়।

06 Aug 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা গান উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্সটেন্স।

কুয়েতের মিনা আবদুল্লাহ বন্দরে রাসায়নিক পদার্থ ব্যবহার করে ট্যাংক পরিষ্কার করার সময় একটি পানির ট্যাংক বিস্ফোরিত হয়ে তিনজন প্রবাসী কর্মী প্রাণ হারিয়েছেন। গালফ নিউজ বলছে, তীব্র তাপদাহের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। বিস্ফোরণের সময় নিহত তিনজনই ট্যাংকের ভেতরে ছিলেন, ফলে উদ্ধারের কোনো সুযোগ ছিল না। বিস্ফোরণের পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তা প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ। এই দুর্ঘটনার পর প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের বিষয়ে প্রশ্ন ওঠেছে।

06 Aug 25 1NOJOR.COM

কুয়েতের মিনা আবদুল্লাহ বন্দরে রাসায়নিক পদার্থ ব্যবহার করে ট্যাংক পরিষ্কার করার সময় একটি পানির ট্যাংক বিস্ফোরিত হয়ে তিনজন প্রবাসী কর্মী প্রাণ হারিয়েছেন।

টিএসসিতে ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনী ঘিরে বামপন্থি বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিবাদের মুখে জামায়াতের সাবেক শীর্ষ নেতাদের ছবি সরিয়ে নতুন ফটোফ্রেম যুক্ত করেছে সংগঠনটি। ‘৩৬ জুলাই: আমরা থামব না’—শিরোনামে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রথম দফায় স্বৈরাচার হাসিনার শাসনামলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি স্থান পেয়েছিল। যা বিচারিক হত্যাকাণ্ড নামেও পরিচিত। ছবি সরিয়ে নেওয়ার পর, নতুনভাবে যে ছবিগুলো টানানো হয়েছে, সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য এবং মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে। যেগুলো মূলত বিচারিক হত্যাকাণ্ডের বার্তায় দেয়‌। এর আগে ছাত্রশিবির ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, আমাদের আয়োজন নিয়ে কৃত্রিম কুতর্ক ও জনতা উত্তেজিত করে একটি মব পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তবে আমাদের অবস্থান স্পষ্ট—আমরা একাত্তরের মুক্তিযুদ্ধকে গৌরবময় অধ্যায় হিসেবে দেখি। কিন্তু একই সঙ্গে বাকশাল ও শাহবাগ আন্দোলনকে গণতন্ত্রবিরোধী মনে করি।

06 Aug 25 1NOJOR.COM

বামপন্থি বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিবাদের মুখে জামায়াতের সাবেক শীর্ষ নেতাদের ছবি সরিয়ে খালেদা জিয়াসহ বিভিন্ন ব্যক্তিদের ফটোফ্রেম যুক্ত করেছে শিবির। যেখানে বিচারিক হত্যাকাণ্ডের স্বাক্ষ্য রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে ১৯৭১ সালের মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। উমামা ফাতেমা বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের জন্ম, আর ২৪-এর অভ্যুত্থানের মাধ্যমে ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার পতন। জনগণের সংগ্রামের ধারায় বাংলাদেশের ইতিহাস নির্মিত হয়েছে। আরও বলেন, 'শিবিরের টাঙানো' ছবি আমাদের লাখো শহীদের রক্তের প্রতি, আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের প্রতি চূড়ান্ত অসম্মান।

06 Aug 25 1NOJOR.COM

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে ১৯৭১ সালের মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির: উমামা ফাতেমা

এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, গত এক বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সব সদস্যকে যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল জানান, তারেক রহমান প্রত্যাশা করছেন- অতি দ্রুত রাষ্ট্র কাঠামোর সংস্কারের বাকি কাজগুলো সম্পন্ন হবে। লন্ডন বৈঠকে নির্ধারিত সময় অনুসারে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি‌। বিএনপি মনে করে, এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করছে। মহাসচিব বলেন, বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানায়।’ এই সময় মির্জা ফখরুল শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চিকিৎসাধীনদের সুচিকিৎসার দাবি জানান।

06 Aug 25 1NOJOR.COM

অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রে এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করার কথা বলা হয়েছে, কিন্তু জাতিসংঘের রিপোর্টে জুলাই গণআন্দোলনে ১৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এক বছরের সরকার আহত এবং নিহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ ঘোষণাপত্রে রয়েছে। আখতার বলেন, ঘোষণাপত্রে উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে, উপনিবেশ বিরোধী লড়াই ৪৭-কে এখানে উল্লেখ করা হয়নি। ৪৭, ৭১ এবং ২৪ এর আন্দোলন ঘোষণাপত্রকে সমৃদ্ধ করতে পারতো। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিসিয়াল কিলিং, আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদিবিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড পরবর্তী আন্দোলন ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র সমৃদ্ধ হতো। আরও বলেন, আমরা দীর্ঘ সময় ধরে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান লেখার দাবি জানিয়ে এসেছি।

06 Aug 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্রে এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করার কথা বলা হয়েছে, কিন্তু জাতিসংঘের রিপোর্টে জুলাই গণআন্দোলনে ১৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে: আখতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইইউ থেকে একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছে আগামী ১৮ সেপ্টেম্বর। সূত্র জানিয়েছে, ইইউর এই পর্যবেক্ষক দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় মিলিয়ে সাতজন থাকবেন এবং ৭ অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে। জানা যায়, ইইউ অনুসন্ধানী সফরের ভিত্তিতে ইইউ সিদ্ধান্ত নেবে, তারা বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কি না। সফরকালে দলটি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবে। এর আগে এই বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আভাস দিয়েছিলেন‌। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।

06 Aug 25 1NOJOR.COM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইইউ থেকে একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছে আগামী ১৮ সেপ্টেম্বর।

গত ১ আগস্ট থেকে গাজা ভূখণ্ডের সরকারি চারটি হাসপাতালে চিকিৎসা, খাদ্য ও পানি সহায়তা দিচ্ছে সরকার-নিবন্ধিত সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। এর আগে, গত ৩১ জুলাই গাজায় চিকিৎসা সহায়তা দিতে সংস্থাটিকে অনুমতিপত্র প্রদান করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সংস্থাটির কর্মীরা আশ্রয় শিবির থেকে শুরু করে ভাঙা হাসপাতালের বারান্দা পর্যন্ত ছুটে যাচ্ছেন খাদ্য, ওষুধ, পানি এবং চিকিৎসা সহায়তা নিয়ে। এছাড়া মিশরে আশ্রিত তিন শতাধিক শিশুর জন্য একটি স্কুল পরিচালনার উদ্যোগও নিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল। চ্যারিটেবলের সহ-সভাপতি মাওলানা মুহসিন বিন মুঈন বলেন, সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের বৈধতার আওতায় মিশরে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ফিলিস্তিনি কর্মীদের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন। সংস্থার সাধারণ সম্পাদক বলেন, “মানবতার পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয়। আমরা পাশে দাঁড়িয়েছি সেই নিষ্পাপ শিশুদের, যাদের শৈশব কেঁদে মুছে গেছে ধ্বংসস্তূপে।"

06 Aug 25 1NOJOR.COM

গত ১ আগস্ট থেকে গাজা ভূখণ্ডের সরকারি চারটি হাসপাতালে চিকিৎসা, খাদ্য ও পানি সহায়তা দিচ্ছে সরকার-নিবন্ধিত সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রে পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমে এটির বাস্তবায়নের কথা বলেছেন। এটি আইনি এবং এর বাইরে কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। তিনি বলেন, সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় যে সব বিষয় উঠে এসেছে সেগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ নামে সেটা সংকলিত করে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। এর আগে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এই ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানায়। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্যদিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ প্রক্রিয়ার।

06 Aug 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রে পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমে এটির বাস্তবায়নের কথা বলেছেন। এটি আইনি এবং এর বাইরে কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই: সালাহউদ্দিন

জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান সরকারকে দেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদ প্রণয়নের কাজ সুসম্পন্ন করে তা বাস্তবায়ন করতে হবে। তাহের বলেন, অতীতে সব গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল। সারাদেশে নির্বাচনী প্রস্তুতি চলছে। তবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই। এজন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তিনি এর অতীত উদাহরণ তুলে ধরেন। এছাড়া নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী রূপরেখা বাস্তবায়ন না করার উদাহরণ দেন। এ নেতা বলেন, গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করা না হলে সংস্কার কার্যক্রম বিফলে যাবে। সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোসর মুক্ত করতে হবে। নির্বাচন কমিশনসহ প্রশাসনের সব স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে প্রত্যাশা পূরণ হয়নি, উপরোক্ত দাবি পূরণ করে সম্পূর্ণ করা হোক‌।

06 Aug 25 1NOJOR.COM

নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই। এজন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: তাহের

বুধবার সায়েন্সল্যাব মোড়ে মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের পর আগামী ২৬ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছেন সরকারি সাত কলেজ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। এজন্য ইউজিসিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেছে, সরকারের পরিকল্পনা উপদেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেছেন। যার মধ্যে রয়েছে, অধ্যাদেশ জারি এবং এরপর ভিসি, প্রক্টরসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠন করে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে হবে। বর্তমানে সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অফিসিয়ালি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির অধীনে স্থানান্তর করতে হবে এবং তাদের নতুন পরিচয় নিশ্চিত করতে হবে।

06 Aug 25 1NOJOR.COM

আগামী ২৬ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছেন সরকারি সাত কলেজ শিক্ষার্থীরা।

সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসি। নির্বাচন পর্যন্ত এ প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না। সিইসি বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নেব’।' এর আগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রমজানের আগে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ করেন। তিনি এবারের ভোটে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাওয়ার পদক্ষেপ সম্পর্কেও জানান।

06 Aug 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসি। নির্বাচন পর্যন্ত এ প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না: সিইসি

ওমান প্রবাসী বাহার উদ্দীন তিন বছর পর দেশে ফিরছিলেন। স্বাগত জানিয়ে তাকে নিয়ে পরিবারের ফেরার পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে ওসি জানান, মাইক্রোবাসটি খালে পড়ে ডুবে যায়। কয়েকজন গাড়ি থেকে বের হতে পারলেও বাকিরা আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। প্রবাসী বাহার উদ্দীনের বাবা আব্দুর রহীম বলেন, ড্রাইভার বারবার ঝিমাচ্ছিল। আমরা একাধিকবার অনুরোধ করেছিলাম—গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নাও। কিন্তু সে বলেছিল সমস্যা নেই, চালাতে পারবে। পথেও কয়েকবার এমন হয়েছে যে সে ঘুমিয়ে পড়ছিল, আবার ঝটকা দিয়ে জেগে উঠছিল। বাংলাবাজার আসার পর হঠাৎ সে ঘুমে তলিয়ে গিয়ে গাড়ি খালে ফেলে দেয়!

06 Aug 25 1NOJOR.COM

ওমান প্রবাসীকে নিয়ে নোয়াখালী ফিরছিল পরিবার, বারবার সতর্ক করার পরও ড্রাইভারের ঘুমের ঘোরে খালে পড়ে গাড়ি, নিহত ৭!

ব্রাজিলের উপকূলে গত ২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি। কোম্পানিটি জানায়, তারা ব্রাজিলের রিও ডি জেনেইরো শহর থেকে ৪০৪ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৩৭২ মিটার গভীরে তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে। চলতি বছরে এটি বিপির দশম আবিষ্কার। সর্বশেষ এই আবিষ্কারের ঘোষণা আসার পর লন্ডনের শেয়ারবাজারে বিপির শেয়ারের দাম এক শতাংশেরও বেশি বেড়ে যায়। বিপি আগামী তিন বছরে প্রায় ৪০টি কূপ খননের পরিকল্পনা করেছে, যার মধ্যে ২০২৫ সালেই ১৫টি পর্যন্ত কূপ খনন করা হতে পারে। কোম্পানিটি ২০৩০ সালের মধ্যে প্রতিদিন ২৩ থেকে ২৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

06 Aug 25 1NOJOR.COM

ব্রাজিলের উপকূলে গত ২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে: ব্রিটেনভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি

দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে বলা হয়, এমতাবস্থায়, ‘আপনাদের এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাদের নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।’

06 Aug 25 1NOJOR.COM

দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে।

মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যতদিন ক্ষমতায় থাকব, ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাব। তিনি বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিংখাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর আর কোনো দেশে হয়নি। অন্যান্য ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে, সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো। উপদেষ্টা বলেন, দেশে কৃষির বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি।

06 Aug 25 1NOJOR.COM

যতদিন ক্ষমতায় থাকব, ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাব। বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিংখাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর আর কোনো দেশে হয়নি: অর্থ উপদেষ্টা

বিএনপির পূর্বঘোষিত বিজয় র‍্যালিতে যোগ দিতে ছোট-বড় মিছিল নিয়ে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। বুধবার দুপুর থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অন্যন্য শাখা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এ সময় তাদের ‘তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে-বাংলাদেশ’, ‘মা মাটি ডাকছে-তারেক রহমান আসছে’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

06 Aug 25 1NOJOR.COM

বিএনপির পূর্বঘোষিত বিজয় র‍্যালিতে যোগ দিতে ছোট-বড় মিছিল নিয়ে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

চট্টগ্রাম জেলার এসপি সাইফুল ইসলাম সানতু বলেছেন, জুলাই ঐক্য ভাঙার ষড়যন্ত্র চলছে। আপনাদের ঐক্য বিনষ্ট করা হচ্ছে, অথচ আপনারা তা খেয়াল করছেন না। ষড়যন্ত্রকারীদের বলে দিন, ‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না।’ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায় এসপি বলেন, ‘ফেসবুক ও ইউটিউবে নানা কনটেন্ট ছড়িয়ে আপনাদের ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে। এটি শত্রুদের সাইবার যুদ্ধেরই অংশ। তারা আবার ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন, তাহলে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আমরাও যারা প্রশাসনে আছি, আমাদেরও একই পরিণতি বরণ করতে হবে।’ সভায় ডিআইজি আহসান হাবীব জুলাই অভ্যুত্থানে পুলিশের ব্যর্থতার কারণ অনুসন্ধানে একটি কমিশন গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে আমরাও ব্যথিত। ৩ আগস্টের পর অনেক পুলিশ সদস্য উপলব্ধি করেছিলেন, তাদের জনগণের পাশে থাকা উচিত ছিল। কিন্তু তৎকালীন নেতৃত্ব তা বুঝতে পারেনি।’

06 Aug 25 1NOJOR.COM

জুলাই ঐক্য ভাঙার ষড়যন্ত্র চলছে। আপনাদের ঐক্য বিনষ্ট করা হচ্ছে, অথচ আপনারা তা খেয়াল করছেন না। ষড়যন্ত্রকারীদের বলে দিন, ‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না: এসপি সাইফুল ইসলাম

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের চিনলে বিমানবন্দরের কাছে অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত হয়ে চার জন প্রাণ হারিয়েছেন। রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি। দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার উড়োযানটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেটি। আগুন ধরে যায় বিমানে। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

06 Aug 25 1NOJOR.COM

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের চিনলে বিমানবন্দরের কাছে অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত হয়ে চার জন প্রাণ হারিয়েছেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ বুধবার। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন। এদিকে আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেফতার থাকা ৬ আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবি'র সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

06 Aug 25 1NOJOR.COM

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ বুধবার।

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, গত আট মাস ধরে ইসরাইল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র এক ঘণ্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে। নাঈম কাসেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সুসংহত, দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের জন্য আসা আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন। নাঈম বলেন, ‘আজ আমরা শহীদ জেনারেল ইজাদির চেহলাম উপলক্ষে একত্রিত হয়েছি। তিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ। হাজ রমজান সব সময় ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে তা নিশ্চিত করতেন।’ হিজবুল্লাহ মহাসচিব বলেন, অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় না লেবানন সেনাবাহিনী এমন কোনো অস্ত্র অর্জন করুক, যা ইসরাইলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয়, তাহলে লেবাননকে কে রক্ষা করবে?’

06 Aug 25 1NOJOR.COM

গত আট মাস ধরে ইসরাইল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র এক ঘণ্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে: শেখ নাঈম কাসেম

বিগত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে পিবিআই। শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে এ তথ্য চাওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়। চিঠিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বর সরবরাহ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন থেকে সচিবালয়কে দ্রুততম সময়ের মধ্যে তথ্যের দুটি কপি সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে।

06 Aug 25 1NOJOR.COM

বিগত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে পিবিআই।

ভারতের উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টির পর আকস্মিক বন্যায় ভেসে গেছে একটি পুরো গ্রাম। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১৫০ জনেরও বেশি। যারমধ্যে ১১ ভারতীয় সেনাও আছেন। স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটে। ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের পরই ভারতের সেনাবাহিনী কাজ শুরু করে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা যায়নি। আজও সেখানে ব্যাপক উদ্ধার ও নিখোঁজদের খুঁজে পাওয়ার অভিযান চলবে।

06 Aug 25 1NOJOR.COM

ভারতের উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টির পর আকস্মিক বন্যায় ভেসে গেছে একটি পুরো গ্রাম। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১৫০ জনেরও বেশি। যারমধ্যে ১১ ভারতীয় সেনাও আছেন।

গাজায় ইসরাইলি হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। এর মধ্যে ৮ শিশুসহ আরও মানুষ অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন। এছাড়া গাজায় শিশু ও বৃদ্ধদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করছে বলেও সতর্ক করা হয়েছে। খবর আল জাজিরার! প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ৫৮ জনই ছিলেন সহায়তা প্রত্যাশী। তারা বিতর্কিত জিএইচএফ খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারান। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে বলছে, জিএইচএফ পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। দৈনিক কমপক্ষে ৬০০ ট্রাক প্রয়োজন সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদা মেটাতে। বর্তমানে গড়ে প্রতিদিন ৮৫টি ট্রাক প্রবেশ করছে। উল্লেখ্য, এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর গুলিতে খাদ্য সহায়তার আশায় থাকা এক হাজার ৫৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

06 Aug 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিহতদের মধ্যে ৫৮ জনই ছিলেন সহায়তা প্রত্যাশী।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে উপস্থাপিত ড্রোন শো-তে দেখা যায়, 'আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে।' উপদেষ্টা আসিফ মাহমুদ এটি ফেসবুকে শেয়ার করে ওই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘সেল্ফ ক্রিটিক’। এদিকে গতকালের অনুষ্ঠানে শো-এর শুরুতে দেখা যায়, একটি হাত ‘ডু ইউ মিস মি?’ লেখা একটি প্ল্যাকার্ড ধরে রেখেছে। পরক্ষণেই আকাশে ভেসে উঠে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভয়ানক মুখাকৃতি। এরপর আকাশে ভেসে উঠে হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য। যার নিচে ‘খুনিকে ছাড়া ভালো আছে বাংলাদেশ’ লেখা দেখা যায়। এছাড়া ড্রোন শো-তে তুলে ধরা হয় শেখ হাসিনার নানান কুকর্মের চিত্রও।

06 Aug 25 1NOJOR.COM

ড্রোন শো-তে দেখা যায়, 'আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে।'

জুলাই-আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার সকাল ১০টার দিকে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন আদালতে সাক্ষ্য দেবেন আরও দুজন। এর আগে ট্রাইব্যুনালে আনা হয় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এখন পর্যন্ত এই মামলায় তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

06 Aug 25 1NOJOR.COM

জুলাই-আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে।

সাবেক ঢাবি ছাত্রশিবিরের সভাপতি মির্জা গালিব লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দশজন ছাত্র-ছাত্রী মিলে বাম একজনকে দেখলাম স্লোগান দিতেছে, সাদিক কায়েম পাকিস্তানি। কি একটা অবস্থা! হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্তি ‘পাকিস্তানি’ যুবকের হাত ছাড়া হইল না! তিনি লেখেন, ‘এদেশের তরুণদের মুসলিম আত্মপরিচয়ে ফেরার ঘটনাকে বামরা পাকিস্তানপন্থি বলে ট্যাগ করতে চায়। এই ট্যাগ যে আর এদেশে কাজ করবে না, এটা বামরাও জানে। কিন্তু এই ট্যাগ দেওয়া বাদে আর কোনো রাজনীতি এরা শিখে নাই, করে নাই অনেকদিন- যেই রকম হাসিনা রাজাকার বলা ট্যাগ করা, খুন করা বাদে আর কোনো রাজনীতি করে নাই গত ফ্যাসিস্ট আমলে।’

06 Aug 25 1NOJOR.COM

এদেশের তরুণদের মুসলিম আত্মপরিচয়ে ফেরার ঘটনাকে বামরা পাকিস্তানপন্থি বলে ট্যাগ করতে চায়। এই ট্যাগ যে আর এদেশে কাজ করবে না, এটা বামরাও জানে: মির্জা গালিব

এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে জানাতে চায়, ৭১ ও ২৪ কখনোই পরস্পরবিরোধী নয়। বরং ৪৭- এ আমরা নিজের ভূখণ্ড লাভ করেছি, '৭১-এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদ থেকে মুক্তিলাভ করেছে। মুজিববাদী সংবিধানের ফলে সৃষ্ট ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। সংগঠনটি মনে করে, '৪৭, '৭১ ও '২৪ এ ভূখণ্ডের মুক্তিসংগ্রামের এক একটি ইতিহাসের ধারাবাহিকতা, তাই সংগঠনটি ২৪ ও ৭১-কে মুখোমুখি দাঁড় করানোর অপরাজনীতির স্পষ্ট বিরোধিতা করছে। এ ধরনের অপচেষ্টাকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আরও বলা হয়, এ ধরনের অপরাজনীতি আসলে শাপলা চত্বর ও শাহবাগের বাইনারি ফিরিয়ে এনে আবারও আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার সুযোগ তৈরি করে দেয়। এ ধরনের অপরাজনীতি ছাত্র-জনতা কখনোই মেনে নেবে না। তাই সংগঠনটি এ ধরনের অপরাজনীতি বন্ধ করে জাতীয় স্বার্থ ও জনকল্যাণের পক্ষে রাজনীতি করার আহ্বান জানিয়েছে। অন্যথায়, অপরাজনীতির বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলন সক্রিয়ভাবে নেতৃত্ব দেবে, বলা হয় বার্তায়।

06 Aug 25 1NOJOR.COM

৭১ ও ২৪ কখনোই পরস্পরবিরোধী নয়। বরং ৪৭- এ আমরা নিজের ভূখণ্ড লাভ করেছি, '৭১-এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদ থেকে মুক্তিলাভ করেছে: বৈষম্যবিরোধী আন্দোলন

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমকে পাকিস্তানি বলে বিতর্কিত স্লোগান দেওয়ায় ভুল স্বীকার করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। তিনি এক পোস্টে বলেছেন, ‌‘সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ বিনিথ মি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাইকেন। বাকি যা করসি বেশ করসি, আরও করব।’ প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ও বিচারিক হত্যাকাণ্ডের শিকার জামায়াত নেতাদের ছবি টিএসসিতে টাঙানো নিয়ে বিক্ষোভে মেঘমল্লার বসু স্লোগান দেন— ‘সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি।’

06 Aug 25 1NOJOR.COM

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমকে পাকিস্তানি বলে বিতর্কিত স্লোগান দেওয়ায় ভুল স্বীকার করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ মামলায় ওবামা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রাক্তন গোয়েন্দা প্রধানের সুপারিশে এটর্নি জেনারেল পাম বন্ডি তদন্তের অনুমোদন দিয়েছেন। তুলসি গ্যাবার্ডও ওবামা প্রশাসন গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ এনেছেন। তবে ওবামার মুখপাত্র ও ডেমোক্র্যাটরা এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। রাশিয়া ২০১৬ সালের কোনো হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ এ দেশে জাতীয়তাবাদী ও ইসলামি চেতনা ধ্বংস করার জন্য ভারতের কাছ থেকে এজেন্ডা গ্রহণ করেছিল। তাই তারা জাতীয়তাবাদী ও ইসলামি শক্তিকে নির্মূল করতে চেয়েছিলো। কাজেই বিএনপি ও জামায়াতসহ ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ থাকলে এই আওয়ামী অপশক্তির আর কখনোই পুনঃজন্ম হবে না। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি বলেন, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। এরপরও আমাদের বিজয়, আমাদের ত্যাগকে কেউ কেড়ে নেবে, কোনোদিন হতে দেবো না, ইনশাআল্লাহ।

06 Aug 25 1NOJOR.COM

আওয়ামী লীগ এ দেশে জাতীয়তাবাদী ও ইসলামি চেতনা ধ্বংস করার জন্য ভারতের কাছ থেকে এজেন্ডা গ্রহণ করেছিল। তাই তারা জাতীয়তাবাদী ও ইসলামি শক্তিকে নির্মূল করতে চেয়েছিলো: হাসান

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাই ডাক দিয়েছে- গুম খুন চলবে না, জুলাই-আগস্ট ডাক দিয়েছে- ফ্যাসিস্টের বিচার হতে হবে, দুইশ বছর লাগলেও হাসিনার বিচার হতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একটা বছর পার হয়েছে, আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু বিচার ব্যবস্থা আরও দ্রুত দৃশ্যমান করতে হবে। হাসিনার বিরুদ্ধে দুইশর বেশি মামলা হয়েছে। অন্তত ২টা মামলার রায় হওয়া দরকার ছিল। হয় নাই, মনে কষ্ট। দুইশ মামলার রায় হলে কত বছর জেল খাটতে হবে? এরপরও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে। ফ্যাসিস্টের কোনো স্থান আর বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের শাসন বাংলাদেশে হবে না। আরো বলেন, বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্টের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে সব রাজনৈতিক দল যারা মাঠে ছিলাম, তাদের মধ্যে সুদৃঢ় ঐক্য থাকবে, ইনশাআল্লাহ। এই ঐক্যের মধ্য দিয়ে লক্ষ্মীপুরকে আমার আপনার মনের মতো করে গড়তে চাই। একটি গুষ্ঠি আমাদের এই ঐক্য বিনষ্ট করতে চায়। কিন্তু আমরা দেবো না। কারণ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি‌।

06 Aug 25 1NOJOR.COM

জুলাই ডাক দিয়েছে- গুম খুন চলবে না, জুলাই-আগস্ট ডাক দিয়েছে- ফ্যাসিস্টের বিচার হতে হবে, দুইশ বছর লাগলেও হাসিনার বিচার হতে হবে: এ্যানি

নির্বাচন সংক্রান্ত বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। এজন্য একটি অ্যাপস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত এই অ্যাপসটি চালু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আপনারা আপনাদের সব পরামর্শ, সব মতামত, সব আশঙ্কা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা নেব। তিনি বলেন, আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। একটা গোষ্ঠী নির্বাচনকে বাঁধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। প্রধান উপদেষ্টা দলগুলোকে বলেন, আপনাদের নির্বাচনী ইশতেহারে, আপনাদের প্রতিশ্রুতি-প্রতিজ্ঞা-পরিকল্পনায় কোনোকিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে। নারীরা বাদ না পড়ে। মনে রাখবেন, যে তরুণ-তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে।

06 Aug 25 1NOJOR.COM

নির্বাচন সংক্রান্ত বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। এজন্য একটি অ্যাপস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত এই অ্যাপসটি চালু হবে: প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ বুধবার দেশের সব জেলা ও মহানগরে বিজয় র‌্যালি করবে বিএনপি। এদিকে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান, তাদের স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, ৫ আগস্ট বাংলাদেশে যা ঘটেছে, এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। ৫ আগস্ট গণভবন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে সমাজ ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে। তিনি এই সময় গণঅভ্যুত্থানের পটপরিবর্তনের ব্যাপ্তি তুলে ধরেন। রিজভী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায়বিচার, সুশাসনসহ গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের সংগ্রামের মাইলফলক। আজ শুধু একটি রক্তপিপাসু সরকারের পতনের বার্ষিকী নয় বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের স্মরণীয় দিন। এই সময় তিনি বিগত সরকারের জুলুম নির্যাতন তুলে ধরেন। আরও বলেন, ‘তারেক রহমান দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না। নারীর প্রতি সহিংস আচরণ করবেন না। অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন।

06 Aug 25 1NOJOR.COM

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ বুধবার দেশের সব জেলা ও মহানগরে বিজয় র‌্যালি করবে বিএনপি।

চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের প্রধান লক্ষ্য ছিলো দেশে যেন আর কোনো খুনি, ফ্যাসিস্ট ও অর্থ পাচারকারী তৈরি না হয়। দুঃখের সঙ্গে বলতে হয়, দেশে চাঁদাবাজ, খুনি ও তাবেদার এখনো বিদ্যমান। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজ, খুনি ও তাঁবেদারদের উৎখাত করতেই হবে। চরমোনাই পির বলেন, আমরা পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশের সব নাগরিকের মতামতকে মূল্যায়ন করে জাতীয় সরকার গঠন করে দেশকে সুন্দর করতে চাই। তিনি বলেন, যে উদ্দেশ্য ও চেতনাকে ধারণ করে জুলাইয়ে রক্ত ও জীবন উৎসর্গ করা হয়েছে, তা পূরণ হয় নাই। ফলে আমরা রাজপথও ছাড়ি নাই। কাউকেই যা ইচ্ছা তার করতে দেওয়া হবে না।

06 Aug 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের প্রধান লক্ষ্য ছিলো দেশে যেন আর কোনো খুনি, ফ্যাসিস্ট ও অর্থ পাচারকারী তৈরি না হয়। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজ, খুনি ও তাঁবেদারদের উৎখাত করতেই হবে: চরমোনাই পির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শহীদদের রক্তে গড়ে ওঠা জাতীয় ঐক্য ফ্যাসিবাদকে পরাজিত করেছে। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পাবে না এবং গণতন্ত্র হত্যার সুযোগ কাউকে দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। তিনি বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। তিনি ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন, গুম-খুন, দুর্নীতি, অর্থ পাচার, ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের চিত্র তুলে ধরেন। ৫ আগস্টকে তিনি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করে বলেন, ফ্যাসিস্টদের পালাতে হয়েছে জনতার প্রতিরোধে। তিনি গণতান্ত্রিক চর্চা ও আইনের শাসনের মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করার আহ্বান জানান এবং সব দলকে সতর্ক করেন যেন কোনোভাবে উগ্রবাদ বা ফ্যাসিবাদ পুনর্বাসিত না হয়। শহীদদের ঋণ শোধের উপায় হিসেবে তিনি ইনসাফভিত্তিক মানবিক রাষ্ট্র গঠনের কথা বলেন। তারেক রহমান বলেন, ‘মায়ের চোখে বাংলাদেশ’ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। যেখানে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বাসী-অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রত্যেক মানুষ নিরাপদে থাকবে। ভাষণের শেষদিকে মব ভায়োলেন্স ও আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান।

06 Aug 25 1NOJOR.COM

১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান

রাশিয়া ১৯৮৭ সালের মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ (আইএনএফ) চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে, যার পেছনে পশ্চিমা সামরিক কর্মকাণ্ডকে দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের ২০১৯ সালের পদক্ষেপের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল করছে এবং নতুন ঠাণ্ডা যুদ্ধে উত্তেজনা বাড়ার আশঙ্কা বাড়িয়েছে, যেখানে ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন ও সামরিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে এই পদক্ষেপ নিচ্ছেন। জুলাইয়ের ৩১ তারিখে জারি করা এক নির্বাহী আদেশে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যা ৭ আগস্ট থেকে কার্যকর হবে। ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্যে অসামঞ্জস্যতার অভিযোগ করেছেন। ওয়াশিংটনের চাপের পরও ভারত রাশিয়ার তেল আমদানি বন্ধ করেনি।

৫ আগস্ট ইরানের দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৫.৭৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে হওয়ায় তার তীব্রতা বেড়েছে। তীব্রতার পরও এই মুহূর্তে কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত এক বছরে ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে শক্তিশালী কয়েকটি ভূকম্পন ঘটেছে, যার মধ্যে জুনে ৫.৬ মাত্রার এক ভূমিকম্প দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করেছিল।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্বাধীন পথ বেছে নেওয়া দেশগুলোর ওপর আমেরিকার রাজনৈতিক প্রভাবিত অর্থনৈতিক চাপের সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পের শুল্কনীতিকে জাতীয় সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ করে গ্লোবাল সাউথের রাশিয়ার অংশীদারদের ক্ষেত্রে। জাখারোভা বলেন, নিষেধাজ্ঞা বর্তমান বৈশ্বিক ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য এবং ওয়াশিংটন নব্য-ঔপনিবেশবাদী এজেন্ডা অনুসরণ করছে। রাশিয়া সমমনা দেশগুলোর সঙ্গে বিশেষত সম্প্রসারিত ব্রিকস ব্লকের সঙ্গে সহযোগিতা গভীর করতে দৃঢ়প্রতিজ্ঞ।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ৫ আগস্ট থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করেছে, যিনি গত বছর দুর্নীতির মামলায় কারাবন্দি হন। দলটি বর্তমান সরকার উৎখাত না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সরকারিভাবে আরোপিত ১৪৪ ধারা এবং নেতাকর্মীদের গ্রেফতার সত্ত্বেও দেশজুড়ে মিছিল ও জনসচেতনতা কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। পিটিআই সরকারকে রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ করে, তবে পাঞ্জাব কর্তৃপক্ষ এই বিক্ষোভকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও একটি ফ্যাসিস্ট গোষ্ঠীতে পরিণত হওয়ার অভিযোগ করেছে।

গাজার অবরোধিত এলাকায় প্রবেশের জন্য মিশর ও জর্ডান সীমান্তে ২২,০০০-এর বেশি মানবিক ত্রাণবাহী ট্রাক আটকে রয়েছে, যা ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে প্রবেশ করতে পারছে না। গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলকে খাদ্য, অবরোধ ও বিশৃঙ্খলার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ত্রাণ সরবরাহ বন্ধ করার অভিযোগ করেছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়ের বৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে। সীমান্ত পুনরায় খুলে ত্রাণ সরবরাহ অবিলম্বে চালুর দাবি জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন তৃতীয় টার্মিনালে বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) ব্যবহার করেছে। ৪ আগস্ট সকাল ১০:৩০ টায় রোম থেকে আসা বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিজি-৩৫৬ ফ্লাইটটি এখানে অবতরণ করে। যাত্রী নামানোর পর জিডিজিএস, বাহ্যিক বিদ্যুৎ, শীতাতপ নিয়ন্ত্রণ ও পানি সরবরাহ ব্যবস্থা পরীক্ষা করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে এই পরীক্ষা পর্যবেক্ষণ করেন।

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার জেরে ভারতের ওপর আরও শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এই হুমকিকে অন্যায্য ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে। তারা বলেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখনো রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। সরকার বলেছে, দেশের জ্বালানি নিরাপত্তা ও জনস্বার্থে তারা সুলভ দামে তেল কেনা অব্যাহত রাখবে। ট্রাম্প ঘোষিত নতুন বাণিজ্য নীতিতে আগামী ৭ আগস্ট থেকে ২৫% শুল্ক কার্যকর হতে চলেছে।

২০২৫-২৬ করবর্ষের প্রথম দিনেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন রেকর্ড ১০,২০২ জন করদাতা, যা গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। এনবিআর এবার ই-রিটার্ন দাখিলকে ব্যক্তিগত করদাতাদের জন্য বাধ্যতামূলক করেছে। তবে প্রবীণ, শারীরিকভাবে অক্ষম, প্রবাসী ও মৃত করদাতার প্রতিনিধিরা এর বাইরে থাকবেন। নিবন্ধন সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে অনুমতি সাপেক্ষে পেপার রিটার্ন দাখিল করা যাবে। করদাতারা ঘরে বসেই কর পরিশোধ করে সঙ্গে সঙ্গেই অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ ডাউনলোড করতে পারবেন।

রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সময় রোজার আগে ফেব্রুয়ারি মাস ঘোষণা করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে।’

06 Aug 25 1NOJOR.COM

রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি।

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে বামরাই মব জাস্টিসের প্রবর্তক। তারা আজও শেখ হাসিনার ষড়যন্ত্র টিকিয়ে রাখতে বর্ণচোরার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ফরহাদ বলেন, মতিউর রহমান নিজামীসহ অন্যদের ফাঁসির আদেশ রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। এর দায় শুধু হাসিনার নয়, শাহবাগের ফ্যাসিবাদীদেরও; যারা ১০-১২টা সংগঠন থেকে ২০-২৫ জন নিয়ে টিএসসিতে এসেছে। তিনি বলেন, আমাদের জাতীয় ইতিহাসে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ গৌরবজনক অধ্যায়। বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধকে প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ করেছে শাহবাগের পুর্বসূরীরা। পরে শাহবাগ কায়েম করে আওয়ামীলীগকে ফ্যাসিবাদ বানায় এই শাহবাগ। ফরহাদ বলেন, হাসিনা গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে বিচারিক ও বহির্ভূত হত্যাকান্ড, গুম সহ যত অপরাধ করেছে, তার প্রতিটিকেই আমরা উপস্থাপন করেছি। খালেদা জিয়া, মির্জা ফখরুল ও অন্যান্য জাতীয় নেতারা বিভিন্ন সময় সুস্পষ্টভাবে বিচারিক হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, কথিত বিচারে সাইদীর পক্ষে সাক্ষী দিতে আসা হিন্দু ব্যক্তিকেও গুম ও ভারতে পাচার করা হয়। ভুক্তভোগীদের সন্তানদের গুম করা হয়। এই সময় তিনি বিচারিক হত্যাকাণ্ডের বৈধতাদানকারীদের হাসিনার অপকর্মের সহযোগী বলে উল্লেখ করেন।

06 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশের রাজনীতিতে বামরাই মব জাস্টিসের প্রবর্তক। তারা আজও শেখ হাসিনার ষড়যন্ত্র টিকিয়ে রাখতে বর্ণচোরার ভূমিকায় অবতীর্ণ হয়েছে: ফরহাদ

ছাত্রশিবির ঢাবির টিএসসিতে নিজামী, মুজাহিদ, গোলাম আযমদের ছবি টাঙিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপদস্থ করেছে মন্তব্য করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। নাছির লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি লেখেন, শিবির একজন আলবদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। তাদের দলীয় প্রকাশনাতেও তারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর মন্তব্য ছাপিয়েছে।’ আরও লেখেন, ‘ঢাবি প্রশাসন, ভাইস চ্যান্সেলর ও প্রক্টর মহোদয়, শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন। শিবিরের এ আয়োজনের দায় ভিসি-প্রক্টর এড়াতে পারেন না। নাছির লেখেন, এছাড়াও তোফাজ্জল হত্যাকাণ্ড, সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি মোছাসহ নানাবিধ ঘটনায় ভিসি ও প্রক্টরের অদক্ষতা, নিষ্ক্রিয়তা এবং মব ও গুপ্ত সংগঠনের পৃষ্ঠপোষকতা প্রমাণিত হয়েছে। শিক্ষার্থীরা এতে হতাশ এবং বিক্ষুব্ধ।

06 Aug 25 1NOJOR.COM

ছাত্রশিবির ঢাবির টিএসসিতে নিজামী, মুজাহিদ, গোলাম আযমদের ছবি টাঙিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপদস্থ করেছে মন্তব্য করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাছির।

উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন, ট্রাইব্যুনালে তো খুনির বিচার হবেই, গুম-লুটপাট আর জঘন্য সব কায়দায় হত্যার বিচার হবেই। কিন্তু জুলাই যাদুঘরে দর্শনার্থীরা প্রতিদিন একবার করে এদের বিচার করবে। তিনি বলেন, আবরারের নিষ্ঠুর হত্যাকাণ্ড, দেশকে কার্যত পরাধীন করে ফেলার অপরাধ, গুমের শিকার মানুষের স্বজনদের অনন্ত আহাজারি এবং মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার— এসব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে এই যাদুঘর। ‘দিস মিউজিয়াম উইল বি ওয়ান অব দ্য মোস্ট ইম্পরট্যান্ট ওয়ার্কস অ্যাগেইনস্ট ফ্যাসিজম।’ ফারুকী জানান, দর্শনার্থীদের জন্য জাদুঘরটি হতে যাচ্ছে একটি ‘এনগেজিং অ্যান্ড এক্সপেরিয়েন্সিয়াল’ অভিজ্ঞতা। উপস্থাপনার কাজ চলছে পুরোদমে। আরো বলেন, আমরা কাজ করছি যাতে দর্শনার্থীরা শুধু জিনিস না দেখে, বরং অনুভব করে‌। উপদেষ্টা বলেন, বর্তমানে যাদুঘরের ভেতরে যা দেখা যাচ্ছে তা মিউজিয়াম ডিসপ্লে নয়, বরং কনটেন্টের ব্যাখ্যা, মূল কনটেন্ট এখনো নির্মাণাধীন।

06 Aug 25 1NOJOR.COM

ট্রাইব্যুনালে তো খুনির বিচার হবেই, গুম-লুটপাট আর জঘন্য সব কায়দায় হত্যার বিচার হবেই। কিন্তু জুলাই যাদুঘরে দর্শনার্থীরা প্রতিদিন একবার করে এদের বিচার করবে: ফারুকী

মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণঅভ্যুত্থানের পক্ষের সবার চাওয়া ছিল ফ্যাসিবাদের পতন। আমরা চাই না, এই সরকারও আগের তিনটি নির্বাচনের মতো আরেকটি তামাশার নির্বাচন উপহার দিক। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে যে সংস্কার দরকার, তা এখনই করতে হবে। আজ অবধি একটি সংস্কারও প্রধান উপদেষ্টা সম্পূর্ণ করতে পারেননি। মান্না বলেন, কোনো রকম পুনর্গঠনের উদ্যোগ ছাড়াই পুলিশকে রেখে দেওয়া হয়েছে। ফলে আমরা জানি না, তারা কী করবে। আরও বলেন, সরকার যদি হঠাৎ করে বলে বসে— এই না হলে নির্বাচন হবে না, তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। মান্না বলেন, সংবিধান সংস্কার করতে হলে তা সংসদে পাস করাতে হবে। কিন্তু যেসব দল নির্বাচনে জিতে সংখ্যাগরিষ্ঠ হবে, তারাই এসব সংস্কারের বিরোধিতা করছে। ১৯টি মৌলিক সংস্কারের মধ্যে তারা ১০টিই মানে না। এই নেতা বলেন, আমরা কি বিএনপিকে জিজ্ঞেস করেছি, তারা যেসব সংস্কারের বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, ক্ষমতায় গেলে তারা সেগুলো মানবে কিনা? মান্না মনে করেন, এখন থেকেই সুস্পষ্ট সংস্কার এজেন্ডা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।

06 Aug 25 1NOJOR.COM

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে যে সংস্কার দরকার, তা এখনই করতে হবে। আজ অবধি একটি সংস্কারও প্রধান উপদেষ্টা সম্পূর্ণ করতে পারেননি: মান্না

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা চলে গেছে; কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে আমাদের মাঝে। আমি তো মালিক হই নাই এ দেশের; মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এই গণতান্ত্রিক মন-মানসিকতায় আপনাকে আসতে হবে। নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস। খসরু বলেন, মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। 'এটাই হতে হবে' যারা বলবে, আচরণ করবে; শেখ হাসিনার সঙ্গে তাদের কোনো ব্যবধান নেই। আপনাকে আস্থা রাখতে হবে বাংলাদেশের মালিক যারা জনগণ, তাদের ওপর। জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি আগামী দিনের পরিবর্তন আনবেন। আপনার নিজের ম্যান্ডেট না। এই নেতা বলেন, আধা গণতন্ত্র না, থ্রি কোয়ার্টার গণতন্ত্র না। পূর্ণ গণতন্ত্র প্রবর্তনের জন্য আমাদেরও মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন আছে। এটি না হলে সব বৃথা যাবে। আমাদের এখন প্রত্যয়- বিল্ড দ্য ন্যাশন। রাজনীতির সঙ্গে সঙ্গে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে।

06 Aug 25 1NOJOR.COM

শেখ হাসিনা চলে গেছে; কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে আমাদের মাঝে। আমি তো মালিক হই নাই এ দেশের; মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এই গণতান্ত্রিক মন-মানসিকতায় আপনাকে আসতে হবে: খসরু

এনসিপি নেত্রী সামান্তা শারমিন বলেছেন, অগাস্টে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো আমরা কি সত্যিকার অর্থে মন খুলে কথা বলতে পারছি? ভয়-শঙ্কাহীন, ন্যায়ভিত্তিক একটি সমাজ কি প্রতিষ্ঠিত হয়েছে? না, হয়নি। তাই এ দুর্ভাগা জাতিকে এখনও অনেক পথ লড়াই করে যেতে হবে। তিনি বলেন, যারা জীবন দিয়েছেন, যদি তাদের মৃতদেহ এই কক্ষে রাখা হয়— তাহলে হয়তো লাশের স্তূপ এই কক্ষে ধরবে না। এসব আমাদের আরেকবার মনে করা দরকার— তাহলে আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য উপলব্ধি করতে পারব। সামান্তা প্রশ্ন তোলেন, আমরা কি কেবল একটা সংসদীয় নির্বাচনের জন্য এতগুলো জীবন দিয়েছি? এই উপলব্ধি থেকেই আমরা দল গঠন করেছি। কিন্তু হতাশ হতে হয় যখন দেখি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের কাউকেই মনে হয় না তারা বুঝতে পারছেন— কতজনের রক্তের ওপর দাঁড়িয়ে তারা আজ ক্ষমতায়। আরো বলেন, সচিবেরা সবাই আগের আমলের। অথচ তারা বলছেন, তারা বৈষম্যের শিকার। তারা কীভাবে ওই পদে এলেন, কার সুপারিশে এলেন— তা জনগণের সামনে উন্মুক্ত করা হোক।

06 Aug 25 1NOJOR.COM

অগাস্টে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো আমরা কি সত্যিকার অর্থে মন খুলে কথা বলতে পারছি? ভয়-শঙ্কাহীন, ন্যায়ভিত্তিক একটি সমাজ কি প্রতিষ্ঠিত হয়েছে? না, হয়নি: সামান্তা

যার যতটুকু সামর্থ্য, সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে— এ কথা বলে আক্ষেপ প্রকাশ করেছেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি বলেন, সুযোগ পেলে যে রিকশাচালক ভাড়া বাড়িয়ে দেয়, যে আমলা ক্ষমতার দালালি করে, যে সিভিল সোসাইটি স্বার্থের কাছে অন্ধ হয়ে যায়, যে মিডিয়া ব্যক্তি ও গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করে, তাদের কারও মধ্যে খুব একটা পার্থক্য নেই। তিনি বলেন, এক বছর অতিক্রম শেষে আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। এক্ষেত্রে কারও দায় হয়তো কম, কারও হয়তো বেশি। কিন্তু এককভাবে কাউকে দায়ী করার সুযোগ নেই। আরো বলেন, ব্যক্তি হাসিনা পালিয়েছে। কিন্তু তার গঠিত চরিত্র এতো অল্প সময়ে যাবে না। আমাদের প্রতিনিয়ত ফাইট করতে হবে এই নষ্ট সিস্টেম, চিন্তা আর ব্যক্তিদের সাথে। সারজিস বলেন, আমরা যদি আমাদের লড়াইটা চালিয়ে যেতে পারি, তাহলে কিছুটা বিলম্ব হলেও আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জন সম্ভব। ৫ আগস্ট আমাদের সবার কাছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমানত স্বরূপ। আমৃত্যু সেই পরম আমানতের খেয়ানত না করার প্রতিজ্ঞাই আমাদেরকে কাঙ্ক্ষিত বাংলাদেশ এনে দিতে পারে।

05 Aug 25 1NOJOR.COM

৫ আগস্ট আমাদের সবার কাছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমানত স্বরূপ। আমৃত্যু সেই পরম আমানতের খেয়ানত না করার প্রতিজ্ঞাই আমাদেরকে কাঙ্ক্ষিত বাংলাদেশ এনে দিতে পারে: সারজিস

গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।