Web Analytics

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় শহীদের মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হচ্ছে। দীর্ঘ এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা এসব মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানান, ময়নাতদন্ত শেষে ছয়টি মরদেহ দীর্ঘ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢামেক মর্গে রাখা ছিল। এখনও পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা একটি চিঠি পেয়েছি—বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহগুলো দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। জানা গেছে, ছয়টি মরদেহের মধ্যে তিনটি যাত্রাবাড়ী থানার, একটি পল্টন থানার এবং দুটি শাহবাগ থানার মামলা সংশ্লিষ্ট। মরদেহগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে।

07 Aug 25 1NOJOR.COM

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় শহীদের মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হচ্ছে।

নিউজ সোর্স

এক বছর ঢামেক মর্গে থাকা সেই ৬ মরদেহ যাচ্ছে আঞ্জুমান মুফিদুলে

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হচ্ছে। দীর্ঘ এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পড়ে থাকা এসব মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।