ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তবর্তীকালীন সরকার। এই সরকার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়। অন্তবর্তী সরকারের বৈধতা নিয়ে রিট হলে আদালত খারিজ করে দিয়ে পূর্ণাঙ্গ আদেশ প্রদান করেন। তাতে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি এক অনন্য পরিস্থিতিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ সমর্থিত উপদেষ্টামূলক মতামত গ্রহণের ভিত্তিতে কাজ করেছেন। তাই এই সরকার আইন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত। জুলাই গণঅভ্যুত্থানকে এই রায়ে আমাদের ইতিহাসের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থামিয়ে রাখা এক বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার গভীর রাতে দগ্ধ হয়ে এক বাস হেল্পারের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে পলাতক বাসটির চালক। কীভাবে এই ঘটনার সূত্রপাত তা এখনো জানা যায়নি। নিহতের নাম শাহাবীর। বয়স ১৪! স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি বাসের ভিতরে ঘুমিয়েছিল। গভীর রাতে বাসে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এরপর বাসের ভিতর থেকে শাহাবীরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গভীর রাতে থেমে থাকা বাসে আগুন, হেলপারের মৃত্যু
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম সাথে নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন, ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টার আয়নার পরিদর্শনের সিদ্ধান্ত হয়। প্রেস উইং জানিয়েছিল, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল। সেই তদন্ত কমিশনের অগ্রগতি সম্পর্কে জানানোর সময় প্রধান উপদেষ্টাকে বন্দীদের রাখার জায়গা আয়নাঘর সম্পর্কে তথ্যাদি দেওয়া হয়েছিল। এরই প্রেক্ষিতে পরিদর্শন!
দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছত্রছায়ায় সাভার আশুলিয়া এলাকায় ৬২ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তা। বুধবার আদালতে আসামির রিমান্ড শুনানিতে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয় সাভার ও আশুলিয়া এলাকায়। এতে আশুলিয়ায় ৪১ জন এবং সাভারে ২১ জনকে হত্যা করা হয়েছে। এই ঘটনা ঘটেছে আসামির নির্বাচনী এলাকায়। তিনি ধনাঢ্য ব্যক্তি, টাকা দিয়ে এসব করিয়েছেন। এমনকি গান পাউডার দিয়ে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। এই দায় তার নিতে হবে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।
এনামের ছত্রছায়ায় সাভার-আশুলিয়ায় ৬২ জনকে হত্যা
ইসরাইলী সেনাবাহিনীর হামলা থেকে বাঁচতে একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন তারিক আবু জাবালের পরিবার। সেখানেও বোমা হামলা চালায় ইসরাইলী বাহিনী। এতে নিহত হন স্ত্রী, হারিয়ে যান শিশু সন্তান। তিনি জানতেন না তার ছেলে মোহাম্মদ বেঁচে আছে নাকি শহীদ হয়েছে। এক বছর পর এক টিভি সাক্ষাৎকারে ছেলের মুখচ্ছবি দেখে চিনতে পারেন আবু জাবাল। ঐ একই স্কুলে আশ্রয় নেওয়া আরেক পরিবার বোমা হামলার পর স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময় অসহায় শিশুকে একা কাঁদতে দেখে সঙ্গে নিয়ে যান। এতে নতুন করে বেঁচে থাকার শক্তি পেয়েছেন বলে জানান শিশুটির পিতা।
যুদ্ধে হারিয়ে যাওয়ার এক বছর পর শিশুকে খুঁজে পেলেন ফিলিস্তিনি বাবা
জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানকে ৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, সাভার বাসস্ট্যান্ডে ৫ আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শহীদ কাইয়ুম। এ ঘটনায় তার মা বাদী হয়ে মামলা করেন। অপরদিকে আশুলিয়া থানায় হত্যা মামলায় এনামুর রহমান, আওয়ামী সাবেক সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সালমান এফ রহমান এবং আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী এনাম রিমান্ডে, নতুন মামলায় গ্রেফতার সালমান-শম্ভু-মামুন
ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে বুধবার ভোরে এ নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছিল তীব্র কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে। দুর্ঘটনার আশঙ্কায় ভোর ৫টা ৪০ মিনিট থেকে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এসময় দৌলতদিয়া প্রান্তে ছয়টা ফেরি নোঙর করে রাখা হয়।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতি হামাসের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তবে অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির যেকোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরাইল দায়ী। বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধের হুমকির পর হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইল 'গাজা যুদ্ধবিরতি' চুক্তির শর্তাবলী পালন করতে ব্যর্থ হয়েছে। এর আগে হামাস বলেছে, ইসরায়েলের যুদ্ধবিরতির লঙ্ঘন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আর দরকষাকষিরও সুযোগ নেই। এরই পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি জিম্মিদের বিনিময় স্থগিত করেছে হামাস। হামাস আরো জানিয়েছে, ইসরায়েল চুক্তির বাধ্যবাধকতা মানলেই ফের শুরু হবে বন্দী বিনিময়।
যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি নেতানিয়াহুর, পালটা বিবৃতি হামাসের
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস অনির্দিষ্টকালের জন্য জিম্মি বিনিময় স্থগিত করেছে। এরপর গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। আলজাজিরার খবরে বলা হয়েছে, হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। গাজায় ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। তবে ইসরাইল চুক্তি লঙ্ঘন করাতে হামাস জিম্মি বিনিময় স্থগিত করে। যার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর যুদ্ধের হুমকি। ঘোষণা করেছেন ১৫ ফেব্রুয়ারির মধ্যে জিম্মি বিনিময় না হলে ফের যুদ্ধ শুরু হবে।
জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর
এদিকে নারী ফুটবলাররা ও বাফুফে দুপক্ষই এই অনুষ্ঠানের জন্য থমকে আছে । নারী ফুটবলাররা শৃঙ্খলা ভেঙেছেন, এই অভিযোগ এনেছে বাফুফে গঠিত তদন্ত কমিটি। কিন্তু বাফুফে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। কারণ প্রধান উপদেষ্টাকে যদি নারী ফুটবলাররা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তাহলে চাপে পড়ে যাবে বাফুফে। আবার ফুটবলাররা ক্যাম্প ছেড়ে যেতে পারছেন না এই পুরস্কারের জন্য। সব মিলিয়ে দুপক্ষই আটকে আছে একুশে পদককে সামনে রেখে। ধারণা করা হচ্ছে চারজন ফুটবলারের বিরুদ্ধে শাস্তি আসতে পারে, ফুটবলাররাও বাফুফের বিরুদ্ধে সমালোচনা করে অবস্থান নিতে পারেন।
একুশে পদকের পর বাফুফের শাস্তি পেতে পারেন সাবিনারা
উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সাগর-রুনি হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত হয়েছে। সরকারের অগ্রাধিকার পাওয়া মামলাগুলোর মধ্যে এটি শীর্ষে। ‘সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি বলেন, বিচার না হওয়ার কোনো কারণ নেই। অতীতে সংশ্লিষ্টদের অসহযোগিতায় জটিলতা বয়ে আনলেও এখন সরকার তদন্তে কোনো হস্তক্ষেপ করছে না। তদন্তে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পেলে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা হবে। অতীতে বারবার তদন্ত প্রতিবেদন না আসায় সন্দেহ তৈরি হয়েছে এবং বিচার হলে ভুক্তভোগীর পরিবার শান্তি পাবেন বলে মন্তব্য করেছেন।
সাগর-রুনি হত্যার বিচার নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা
২০২৩ সালে ভারত জড়ো যাত্রায় ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। তারপর হয়েছিল মামলা। সেই মামলায় এবার আদালতে তলব করা হয়েছে এই কংগ্রেস নেতাকে। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের ৯ ডিসেম্বর ভারত ও চিনা সেনাবাহিনীর মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেই সম্পর্কে রাহুল গান্ধী ২০২২ সালের ১৬ ডিসেম্বরের মন্তব্য অবমাননাকর এবং ভারতীয় সামরিক বাহিনীর তাতে মানহানি হয়েছে। এর আগেও রাহুল গান্ধী ফৌজদারি মানহানির মামলায় ২ বছরের সাজা পেয়েছেন। হারিয়েছিলেন সংসদ পর, পরবর্তীতে যদিও ফিরে পেয়েছিলেন!
ভারতীয় সেনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, রাহুল গান্ধীকে তলব আদালতের
নিত্যপ্রয়োজনীয় পণ্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় দেশের ৬৪ জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার থেকে দলটির আটদিনের সমাবেশ কর্মসূচি শুরু হচ্ছে। আজ লালমনিরহাটে বক্তব্য দেবেন গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ফেনীতে সালাহউদ্দিন আহমদ, খুলনায় হাফিজ উদ্দিন আহমেদ, ব্রাক্ষণবাড়িয়ায় বরকত উল্লাহ বুলু, রাজবাড়ীতে আসাদুজ্জামান রিপন, পটুয়াখালীতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সুনামগঞ্জে আরিফুল হক চৌধুরী এবং জামালপুরে থাকবেন হাবিব উন-নবী-খান সোহেল।
জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু আজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় জাতিগত নিধনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি এবং তাদের আরব প্রতিবেশীদের সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, আপনি ২০ লাখ মানুষকে বলতে পারবেন না, আপনারা স্থানান্তরিত হবেন। এখন অনুমান করুন কী করবেন? এটাকে রিয়েল এস্টেট নয়, রাজনৈতিক অভিযান বলে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট। এতো বড় বেসামরিক অভিযানকে সঠিক বলেও মনে করেন না বলে জানিয়েছেন।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, ফিলিস্তিনিদের ‘সম্মান’ করার আহ্বান ম্যাক্রোঁর
বুধবার (১২ ফেব্রুয়ারি) আলজাজিরার খবর মারফত জাতিসংঘের প্রতিবেদনে জানা গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পুনর্গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে যে ‘মানবিক বিপর্যয়’ দেখা দিয়েছে তা শেষ করতে ৫৩ বিলিয়ন ডলার লাগবে। এ অর্থের প্রথম ৩ বছরেই লাগবে ২০ বিলিয়ন ডলার। বর্তমান পরিস্থিতিতে গাজার প্রয়োজনীয় চাহিদার মূল্যায়ন করা সম্ভব হয়নি বলে উপত্যাকাটি পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তার দিকটাতে গুরুত্ব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। দেশটির ৪৮ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন, নিখোঁজ ১৩ হাজারের অধিক!
গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার: জাতিসংঘ
সোমবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সিলেটের পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির দায়ে কোম্পানীগঞ্জের ১৩ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- ২ জন এসআই, ২ জন এএসআই ও ৯ কনস্টেবল। তাদের সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। কোম্পানীগঞ্জে স্থানীয়দের পাথর উত্তোলনের পর পাথরবাহী গাড়ি আটকে চাঁদা চাওয়ার বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
চাঁদাবাজির দায়ে সিলেটের ১৩ পুলিশ সদস্য ক্লোজড
রাজশাহীতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম (৩৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। থাকতেন নগরের হেলেনাবাদ সরকারি আবাসন কোয়ার্টারে। পুলিশ জানিয়েছে, সোমবার দিনগত রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী স্বামীর ঝুলন্ত লাশের খবর জানিয়ে থানায় ফোন করেন। পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে আমিনুলের গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায়। স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে আমিনুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
রাজশাহীতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
ফেসবুক ইনবক্সে প্রতিদিন শত শত শত প্রবাসী দুঃখ ও আহাজারি পেশ করেন, তাদের সংকট দূর করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে আহ্বান জানিয়েছেন। প্রবাসীদের নিয়ে কয়েকটি সিন্ডিকেট জালিয়াতি করছে। সৌদি গ্রুপ টিকিটের দাম আগে যেখানে ছিল ৩৫ হাজার থেকে ৪০ হাজার তা এখন বেড়ে ৮০ হাজার থেকে ৯০ হাজার হয়েছে। ৯৮টি ফ্লাইট কমে ৪৪টি ফ্লাইট হয়েছে। কৃত্রিম টিকিট সংকট এবং ব্ল্যাকটিকিট বিক্রি করাই হচ্ছে। বিমানবন্দরে যাত্রী হয়রানি করে ফ্লাইট মিস করানো হচ্ছে। ম্যান পাওয়ার ভিসা সংক্রান্ত দুর্নীতি, অতিরিক্ত টাকা নেওয়ার দাবি উল্লেখ করে দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন হাসনাত আব্দুল্লাহ।
‘স্যার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, না হলে বেইনসাফ হবে’
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি ইনামুল হক সাগর জানিয়েছেন, ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৬০৭ জনসহ মোট এক হাজার ৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই অভিযানে দুইটি বিদেশি পিস্তল, একটি এলএমজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, দুইটি চাপাতি, ৬টি দা/রামদা, ১৩ টি চাকু/ছোরা, দুইটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুইটি প্লাস, দুইটি বাটাল ও দুইটি লাঠি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭ জন
ভারত সরকারের বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর বলেছেন, বাংলাদেশে যা ঘটছে তা নিবিড়ভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে নয়াদিল্লিকে। প্রতিবেশী দেশটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে এবং সেখানে প্রতিকূল সরকার ক্ষমতায় আসলে ভারত খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ভারত সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান কংগ্রেসের এ নেতা বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে আমাদের সকল পর্যায়ে এই ইঙ্গিত দেওয়া উচিত যে, আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের সকল জনগণের কল্যাণের জন্য। আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনও নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে বেশি উদ্বিগ্ন এমন ধারণার পরিবর্তে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতির কথা জানিয়ে দেওয়া দরকার। একইসাথে তিনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে সমর্থন করেছেন।
বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান
মঙ্গলবার বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যার তদন্তে আওয়ামী লীগ সরকারের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল এবং উচ্চপর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় মামলার আলামত। সাগর ও রুনী হত্যা মামলায় আগের সরকার জড়িত বলে মন্তব্য করেছেন রুনীর ভাই ও মামলার বাদী নওশের আলম রোমান। এই সময়ে সাংবাদিকরাও এতো দীর্ঘ সময় পার হলেও বিচার তো দূর, তদন্ত প্রতিবেদন জমা না হওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। সিদ্ধান্ত নেন সমাবেশ থেকে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন স্মারকলিপি।
উচ্চপর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় সাগর-রুনী হত্যার আলামত
বাংলাদেশ-ভারত সীমান্তের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও কাঁটাতারের বেড়া না থাকার কারণ জানতে চেয়েছেন অভিনেতা ও ভারত লোকসভার তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এবিপি'র খবর থেকে জানা গেছে, দেব বাংলাদেশ-ভারত সীমান্ত প্রসঙ্গে প্রশ্ন জমা দিয়েছেন লোকসভায়। যারমধ্যে ছিল বাংলাদেশ ভারত সীমান্তে কতটুকু জুড়ে কাঁটাতার নেই এবং কেন নেই? এর উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪.৪৮২ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে ১৭৪.৫১৪ কিলোমিটারে বেড়া বসানোর উপায় নেই। কারণ হিসেবে উল্লেখ করেছে, বিজিবির বাঁধা, ভূমি অধিগ্রহণ না করতে পারা, জলাশয়, পাহাড় ধ্বস ইত্যাদি।
বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নেই কেন, প্রশ্ন দেবের
‘রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক সেমিনারে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশনে বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। বিএনপির নির্বাচন চাওয়ার সমালোচনার জবাবে তিনি বলেন, বিএনপি ভোটাধিকারের জন্যই যুগ যুগ ধরে লড়াই করে আসছে। স্থানীয় নির্বাচনকে অশুভ লক্ষণ বলে তিনি জাতীয় নির্বাচনে ফোকাস দেওয়াকে স্বাগতম জানিয়েছেন।
সরকারি দপ্তরে ঘাপটি মারা ডেভিলদের আগে ধরুন: আব্বাস
সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত কাজ থেকে প্রত্যাহার করে নেওয়ার পর এবার দুর্নীতি দমন কমিশনের পরিচালক কাজী সায়েমুজ্জামানকে তার দপ্তর পাল্টিয়ে নেওয়া হয়েছে এনএসআই এবং ইএনসিএসি ফোকাল পয়েন্ট বিভাগে। মোহাম্মদ মোরশেদ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে তার স্থলে। অনুসন্ধান সম্পর্কিত তথ্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের দায়ে বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবাদ করে একটা চিঠি পাঠানো হয়েছিল দুদকের চেয়ারম্যানের নিকট। এরই পরিপ্রেক্ষিতে কাজী সায়েমুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর দপ্তর পরিবর্তন করে দেওয়া হয়েছে।
দুদক পরিচালক সায়েমুজ্জামানকে প্রত্যাহারের পর এবার দপ্তর বদল
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈষম্য, বৈরিতা ও বিভক্তি কাটিয়ে শেষ বিচারে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। প্রত্যেকে বিশ্বাস করে দেশ বদলে দেওয়া সম্ভব এবং এখন থেকেই সে কাজ চলবে বলে জানিয়েছেন তিনি। ’২৪-এর গণঅভ্যুত্থান শহিদ ও আহত পরিবারের উদ্যোগে আহতদের সুচিকিৎসা ও রাষ্ট্রীয় পুনর্বাসনের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি হয়। তিন ঘণ্টা প্রতীকী অনশনের পর প্রধান অতিথি মাহমুদুর মান্না আহতদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
গণতন্ত্র-স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে: মান্না
গণঅভ্যুত্থানের সময় সিলেটের পুলিশ সুপার ছিলেন সদ্য গ্রেফতার হওয়া আব্দুল মান্নান। আন্দোলনের সময় নিজ কার্যালয়ে ছাত্রলীগকে অস্ত্রশস্ত্র রাখার সুযোগ দিয়েছিলেন অভিযোগে গত শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে সিলেটে আদালতে তোলার পর হাজতে নেওয়া হয়েছে। অভিযোগ, পদোন্নতি বাণিজ্যে যুক্ত ছিলেন। ৪ আগস্টে তার আওতাধীন সিলেট গোপালগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৬জন শহীদ হয়েছেন, জমি জালিয়াতির সাথে এবং ছাত্রলীগের অস্ত্রের পাহারাদারের মত ঘোরতর অপরাধ সাথে যুক্ত!
ছাত্রলীগকে নিজ কার্যালয়ে অস্ত্র রাখার সুযোগ দেন এসপি মান্নান
ঢাকায় নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন। এই সময়ে তিনি জানান, অন্তবর্তী সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন রয়েছে আয়ারল্যান্ডের। নয়াদিল্লিভিত্তিক এই রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক রূপান্তরের সহযোগিতা করতে আয়ারল্যান্ড একটি দল পাঠানোর আগ্রহ রয়েছে। তিনি আরো জানান, বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানি করতে আগ্রহী আইরিশ ব্র্যান্ডগুলো। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহতি রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।
হাসিনার বুলেটে শহিদ ১০৫ শিশু
ঢাকায় নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন। এই সময়ে তিনি জানান, অন্তবর্তী সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন রয়েছে আয়ারল্যান্ডের। নয়াদিল্লিভিত্তিক এই রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করতে আয়ারল্যান্ডের একটি দল পাঠানোর আগ্রহ রয়েছে। তিনি আরো জানান, বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানি করতে আগ্রহী আইরিশ ব্র্যান্ডগুলো। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহতি রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।
ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায় আয়ারল্যান্ড
মাদারীপুরের শিবচরে মাত্র ৪৫০ টাকার জন্য ভ্যানচালক মিজানকে গলা কেটে হত্যা করেছে স্বাধীন। হত্যায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আজমির হোসেন জানিয়েছেন, শিবচর পৌরসভার বাসিন্দা স্বাধীনের কাছে পরিবহনের ভাড়া ৪৫০ টাকা পেতেন ভ্যানচালক মিজানুর রহমান গাজী। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মিজানুরের সঙ্গে কথাকাটাকাটি হতো স্বাধীনের। এতে স্বাধীন ক্ষিপ্ত হয়ে মিজানকে শিক্ষা দেওয়ার প্ল্যান করে। হান্নান নামে একজনকে সঙ্গী করে মিজানুরকে পাঁচ্চর যাওয়ার জন্য ভাড়া নিয়ে চরকান্দি ভুট্টা খেতে নিয়ে হত্যা করে। সেইখানে আগে থেকেই অপেক্ষায় ছিল স্বাধীনের বন্ধু আল আমিন।
সাড়ে ৪শ টাকার জন্য মিজানকে গলা কেটে হত্যা করেন স্বাধীন
সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজ বলেছেন, অনেকেই হতাশ হচ্ছেন, এতো প্রাণ গেল বৈষম্য তো কমছে না। মঙ্গলবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বছরের পর বছর ধরে যে বৈষম্য চলে আসছে তা শুধু প্রাণের বিনিময়ে এতো দ্রুত দূর হবে না। আরো বলেন, আমরা এটা পারব দায়িত্বশীল আচরণ, জ্ঞান এবং ভিন্নমত স্বত্বেও এক টেবিলে বসতে পারার মধ্য দিয়ে। এই সময়ে তিনি সহমর্মিতা ও ভিন্নমতের মিলনের প্রতি জোর গুরুত্ব দিয়েছেন।
বছরের পর বছর ধরে চলা বৈষম্য অবিলম্বে দূর হবে না: আলী রিয়াজ
নাটোরের বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাকে। সোমবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রশীদ চৌধুরীর বাড়িতে কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি ও ৭টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে। ঘটনার ৫৬ দিন পর আজ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি নেতার বাড়িতে গুলি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য আগামী ১৭ এপ্রিল ধার্য করে দিয়েছে আদালত। মঙ্গলবার ছিল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন না দেওয়ার জন্য নতুন এই দিন ধার্য করেছে আদালত। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ওই টাকা পাঠানো হয় ফিলিপাইনে। ঐ ঘটনায় একই বছরের ১৫ মার্চ মামলা করা হয়েছিল। সেই মামলারই তদন্ত প্রতিবেদন পিছিয়েছে আজ!
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৭ এপ্রিল
আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান! এর প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বাংলাদেশে তাকে নিষিদ্ধ করে। এখন তিনি কাজ করছেন ট্রাইব্যুনালের আইনি পুনর্গঠনের প্রধান পরামর্শক হিসেবে। পরামর্শ দিচ্ছেন প্রসিকিউশন টিমকেও। তিনি বলেন, বিচার প্রতিশোধমূলক নয়, ন্যায়বিচার নিশ্চিতের প্রক্রিয়া। হাসিনার আমলে গঠিত ট্রাইব্যুনালে নতুন বিচারক ও প্রসিকিউশন টিম গঠন ও আইন সংশোধন করেও বিতর্ক মুছা যাবে না, তিনি নতুন নামে করণের পরামর্শ দিয়েছেন। আর তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার প্রক্রিয়ার পক্ষে জোরালো অবস্থান জানিয়েছেন।
ট্রাইব্যুনালের ‘বিতর্কিত অতীত’ বদলাতে নতুন নাম চান ক্যাডম্যান
শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড এলার্ট জারি করা হয়েছে। ইন্টারপোল তাদের অবস্থান থেকে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরো জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। ভারত বরং চায় এই ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, গণহত্যার বিচার চলমান। ট্রাইব্যুনালে ইতোমধ্যেই ৩০০টি অভিযোগ, ১৬টি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। চারটি মামলার তদন্ত শেষ হবে ফেব্রুয়ারিতে। এপ্রিলে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আগামী অক্টোবরে রায় আশা করা হচ্ছে। সাইবার আইনের ৩৩২টি মামলা প্রত্যাহার করার কথাও জানিয়েছেন।
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়
জুলাই গণঅভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুই জনের চোখে কর্নিয়া সংযোজন করে দিয়েছে রাজধানী গ্রিনরোডের ভিশন আই হসপিটাল। মঙ্গলবারে হসপিটালটির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমানের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধ হয়ে কেউ কেউ স্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছেন, কেউ কেউ রেটিনা ক্ষত ও কর্নিয়া ক্ষতের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের মধ্যে ৭৪ জনের অপারেশন করেছে হসপিটালটি। দীর্ঘ প্রটোকল পার করে গত ৬ ফেব্রুয়ারি তরিকুল ইসলাম এবং পারভিনের চোখে কর্নিয়া সংযোজন করা হয়েছে।
জুলাই বিপ্লবে আহত রোগীদের চোখে কর্নিয়া সংযোজন
ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব ও গাজায় সংঘটিত ধ্বংসযজ্ঞ বন্ধ ও ক্ষতিপূরণের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরাইল ‘সবসময়ের মতো’ গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন । মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুত্রজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘গাজা ইস্যুতে তুরস্ক নেতৃত্ব দেখিয়েছে। মানবিক সহায়তায় তুরস্কের মতো অন্য কোনও দেশ এতটা কাজ করেনি। ’
ইসরাইল ‘সবসময়ের মতো’ প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে: এরদোগান
মঙ্গলবার ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি। এই বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ জানিয়েছেন, সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। তবে একসাথে আয়োজন করা সম্ভব নয়। স্থানীয় নির্বাচন শুরু করলে ধাপে ধাপে শেষ হতে বছর খানেক লাগবে। এই সময়ে তিনি আরো জানান, ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এর বাইরে অন্যকোনো নির্বাচন আয়োজনের কথা ভাবছে না, তবে সরকার চাইলে করবে।
সরকার চাইলে সংসদের আগে স্থানীয় নির্বাচন: ইসি
সোমবার (১০ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তানের বিচার বিভাগ, সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানে গণতন্ত্র শেষ হয়ে গেছে। এ কথা পাকিস্তান সেনাবাহিনীকে চিঠি দিয়েও জানিয়েছেন তিনি। ক্রমবর্ধমান বাকস্বাধীনতার প্রতি আঘাতের নিন্দা জানিয়ে তিনি বর্তমান সরকারের বৈধতা প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের ভুয়া বলে অভিহিত করেন। বলেন, পাকিস্তানে গণমাধ্যম নিয়ন্ত্রিত এবং সমাবেশ করার স্বাধীনতা নেই।
পাকিস্তানে গণতন্ত্রের কবর রচিত হয়েছে: ইমরান খান
দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশরাফ সেতু এলাকায় টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের নেতৃত্বে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভরত মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বক্তারা।
শেখ হাসিনাকে গ্রেফতার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সংস্কার কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেসব প্রস্তাবনা পেশ করেছে, সেগুলো সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাষ্ট্রকাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলো পুনর্গঠন করা হবে। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন তরুণরা দেখেছে তা বাস্তবায়নে তাদের ভূমিকা রাখার সুযোগ আছে। তরুণরা বিশ্বাঙ্গনে প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিবে এই আশাও তিনি ব্যক্ত করেন।
‘সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পুনর্গঠন করা হবে’
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মামলার এজাহারে ভালো করে তথ্য দিন, সুন্দর করে লিখুন। হুটহাট করে নয় কাউকে জামিন দিবেন না, বিবেচনা করে দেবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি বলে তিনি আরো বলেন, ১৫ বছর ধরে অরাজকতা, গুম খুন হয়েছে। এরাই অস্থিতিশীলতা তৈরি করছে। প্রতিটি হত্যার বিচার করতে হবে। বিচার বিভাগসহ সব বিভাগ ঠিকঠাক কাজ করলে মবতন্ত্র কমে যাবে বলে তিনি সবাইকে দায়িত্বশীল হতে বলেন। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা নৈরাজ্যকারীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে অবগত করেন।
হুটহাট করে কাউকে জামিন নয়: আসিফ নজরুল
গাজীপুর শ্রীপুরে শ্রমিকদের ছুটির টাকা বন্ধ, ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ক্রাউন এক্সক্লুসিভ ওয়ার লিমিটেড কারখানার শ্রমিকরা। সড়কে গাছপালা পুড়িয়ে এই সময় তারা সড়ক অবরোধও করেন। কারখানা সূত্রে খবর, কাজ করে ৩ হাজার শ্রমিক। মালিকপক্ষ কথায় কথায় ছাঁটাই ও নির্যাতন করে। অবিলম্বে এসব বন্ধ করতে হবে। শ্রীপুরের ইন্ড্রাস্টিয়াল অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, ১৪ দফা দাবি মানা হয়েছে। কিন্তু মোবাইল ফোন ব্যবহার ও একজন ইনচার্জকে বরখাস্ত করার দাবি পূরণ না হওয়াতে সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ জানিয়েছে, এখন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
ছুটির টাকা ও ছাঁটাই বন্ধের প্রতিবাদে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেছে ওসি, আওয়ামী লীগ নেতা এবং বিএনপি নেতাকর্মীদের। এ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা। মঞ্চে ছিল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাব্বুল হোসেনকে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক এবং আবু হানিফ। এছাড়া ওসিও উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেছেন, এখন কোনো দলীয় সরকার নেই। দলমত নির্বিশেষে প্রতিযোগিতাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
একই মঞ্চে ওসি, আ.লীগ ও বিএনপি নেতারা
আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত। রাষ্ট্রের মেরামত চেয়েছে তারা, শাসক নয় শুধু শাসনব্যবস্থার পরিবর্তন চেয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দলের কার্যালয়ে তিনি আরো বলেন, জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই অন্তবর্তী সরকারকে দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ দিতে হবে। তিনি আরো বলেন, ছয় মাসে দেড় শতাধিক আন্দোলন, ভারতে ষড়যন্ত্রে সৃষ্ট বন্যা ও সাম্প্রদায়িক সংঘাত এবং ব্যাপক দুর্নীতি ও অস্থিতিশীলতা ছিল সরকারের কাঁধে। এইসব অবস্থা ভালোভাবে মোকাবেলা করার জন্য সরকারকে তিনি ধন্যবাদ জানান। অপারেশন ডেভিল হান্ট এবং রাজনৈতিক সমন্বয় টিম শুরুতেই দরকার ছিল বলে মন্তব্য করেন।
শাসকের নয়, শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছে ছাত্র-জনতা: এবি পার্টি
নীলফামারী সৈয়দপুর উপজেলার ব্রম্মোত্তর গ্রামে সোমবার রাত সাড়ে দশটায় বৈদ্যুতিক শর্টকাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি পরিবারের ৩০টি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অঙ্কে কোটি টাকা ধারণা করা হচ্ছে। এছাড়াও অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ায় ২টি গরু, ৩টি ছাগল, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, ধান চাল, নগদ অর্থসহ সব ধরনের ধরনের মালামাল পুড়ে গেছে। পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে নিঃস্ব। উপজেলা জামায়াতের আমির সহায়তার আশ্বাস দেন এবং উপজেলা প্রশাসন ও বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ ঘর পুড়ে ছাই
মঙ্গলবার বেলা ১১টায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানিয়েছেন, বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম, দক্ষিণ এশিয়ার বাংলাদেশের নিচে কেবল আফগানিস্তান অবস্থান করছে। তিনি আরো বলেন, বাংলাদেশের এ নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত ফ্যাসিস্ট সরকার দুর্নীতিবিরোধী কথা বললেও দুর্নীতিকে লালন ও প্রশ্রয় দিয়েছে। সিপিআই অনুসারে বাংলাদেশের স্কোর ২৩, বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ভালো দিক থেকে বাংলাদেশের স্কোর দুই ধাপ অবনতি হয়ে ১৮০টি দেশের মধ্যে ১৫১তম হয়েছে।
বিশ্বে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ তালিকায় বাংলাদেশ ১৪তম
কুষ্টিয়ার দৌলতপুরে রাজু (১৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১২টায় উপজেলার বৈরাগীচর মন্ডলপাড়া ঘাটের নিচে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রাজু ইব্রাহিম প্রামাণিকের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ওসি নাজমুল হুদা জানিয়েছেন, মাদকসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অন্তবর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জান মালের হেফাজত। এজন্য ফ্যাসিবাদের দোসর, নৈরাজ্যকারী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিস্টরা জনগণের সম্পদ অন্যায়ভাবে লুট করেছে, প্রতিবাদ করলে দেশদ্রোহী অ্যাখ্যা দিয়ে দমন করেছে! সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যাচ্ছেতাই ব্যবহার করেছে।
ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৬৯ জন এবং জেলা পুলিশের অভিযানে ১২ জনসহ মোট ৮১ জনকে আটক করা হয়েছে। গাজীপুর পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান শুক্রবার আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার পর শনিবার ১৬ জন, রোববার ৬৫ জন, সোমবার রাতে ১০০ জন, সোমবার দিনে ৭৩ জন এবং আজ মঙ্গলবার মেট্রোপলিটন ও জেলায় ৮১ জনসহ এই চার দিনে সর্বমোট ৩৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
ডেভিল হান্টে গাজীপুরে আরও ৮১ জন গ্রেপ্তার
আদানি পাওয়ারের থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশ। এর আগে এই প্রতিষ্ঠানের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিরোধের ফলে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক নামিয়ে আনে বাংলাদেশ। মঙ্গলবার সকালে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের আদানি পাওয়ারের সাথে ২৫ বছর মেয়াদি চুক্তি করে। এরপর ঝাড়খণ্ডে আদানির দুই বিলিয়ন ডলারের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে বাংলাদেশ। ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই ইউনিটের চেষ্টায় এই বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশে একচেটিয়া ব্যবসায় করছে।
আদানি থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ শুরু করছে বাংলাদেশ
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে কেন্দ্র শহীদ মিনারে জাস্টিস ফর বিডিআর কর্মসূচি পালন করছে বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেলবন্দীদের মুক্তি চেয়েছেন তারা। এই সময়ে তারা ষড়যন্ত্রমূলক তদন্ত ও পাতানো রায় মানেন না বলে জানান। বিডিআর নাম ফিরিয়ে আনা, স্বাধীন তদন্ত করে মূল হোতাদের বিচার এবং পিলখানা হত্যাকাণ্ডে সব শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করার দাবিও জানিয়েছেন।
৬ দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র সফরের আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা এই সপ্তাহেই কার্যকর হবে। ভারতের জন্য বছরে ৩০০ কোটি ডলারের ইস্পাত রপ্তানি খাতে এটি বড় ধাক্কা হতে পারে। কূটনীতিকরা একে মোদির জন্য কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এর আগে ট্রাম্প চীনা পণ্যে ১০% শুল্ক আরোপ করেছেন এবং কানাডা ও মেক্সিকোর জন্যও ২৫% শুল্ক ঘোষণা করেছেন, যদিও তা আপাতত স্থগিত রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে বাণিজ্যিক ধাক্কা, ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হলো আজ। বিচার শুরু না হলেও এই ১৩ বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ১১৫ বার! চার বার বদল হয়েছে তদন্ত সংস্থা। পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স! পিবিআইকে মামলাটি হস্তান্তর করার আগে ছয় বছর কোনো তদন্ত হয়নি এমন অভিযোগ উঠেছে। র্যাব এতো কাল তদন্ত করার সময় চেয়েছে কেবল। এদিকে অপেক্ষার প্রহর গুণতে গুণতে ক্লান্ত সাগর-রুনির পরিবার। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি খুন হয়েছিলেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি! তবে অন্তবর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচারকার্য দ্রুত নিষ্পন্ন করতে পদক্ষেপ নিয়েছে।
বিচারের আশায় ক্লান্ত সাগর-রুনি’র পরিবার
দুই সপ্তাহ স্থগিতের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার ১০ ফেব্রুয়ারি ফের শুরু হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, বিচারকার্যক্রমের শুরুতে তেল আবিব জেলা আদালতে বিচারকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, 'রাজনৈতিকভাবে দারুণ অনুভব করছি।' চিকিৎসাগতভাবে একটি কঠিন এবং ক্লান্তিকর সপ্তাহ ছিল উল্লেখ করে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছেন জানান। ১৯ সালের দুর্নীতির মামলার আসামি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্প্রতি অস্ত্রোপচার হওয়াতে বিচার স্থগিত করেছিল আদালত।
দুই সপ্তাহ পর ফের নেতানিয়াহুর বিচার শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহিদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও কর্মক্ষম কোনো একজনকে চাকরি দেওয়া হবে। তবে এটা চাকরিতে কোনো কোটা হিসেবে যুক্ত হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, এই চাকরি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে হবে। আহতদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আজীবন বয়ে বেড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। তিনি এই সময়ে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনকে সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন।
জুলাই শহিদ পরিবারের চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না: উপদেষ্টা নাহিদ
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ সম্প্রতি অনলাইনে সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিয়েছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮৪ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করতে একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকাটির অনুমোদন দিয়েছে পুলিশ সদর দপ্তর। পলাতক কর্তাদের ধরতে নোটিশ যাচ্ছে পুলিশের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে। পুলিশ নিয়ে সাবেক মহাপরিদর্শকের মন্তব্যকে অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। সমিতি এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। বেনজির গঙদের নজিরবিহীন দলবাজি ও দুর্নীতিকে পুলিশকে ডুবিয়ে দেওয়ার কারণ হিসেবে বলেছে।
‘৮৪ পুলিশ কর্তা গ্রেপ্তারের তালিকায়’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে ২১ জেলায় স্থানীয়ভাবে ১০০টি আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত এখনো অফিশিয়াল প্রার্থী ঘোষণা করেনি। এটা প্রাথমিক সিলেকশন। তখন যাদের নমিনেশন দেওয়া হবে তারাই প্রার্থী হবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না, নির্বাচনের জেনোসাইড হবে!
১০০ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই বৈঠকের সভাপতিত্ব করবেন। সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একিডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য দেন। এই বৈঠকে অংশ নিবে বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা। তারপর সিদ্ধান্ত হবে পরবর্তী বৈঠক সম্মিলিত হবে নাকি পৃথক। উল্লেখ্য, গতকাল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপি বৈঠক করেছে।
ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের গাজা দখল এবং এটি পুনঃনির্মাণের পরিকল্পনা বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছে রাশিয়া, স্থানীয় সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র এ কথা জানিয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে প্রায় ১.২ মিলিয়ন ফিলিস্তিনি বাস করে উল্লেখ করে এই মুখপাত্র এটাকে পরিকল্পনার জন্য সমস্যা হিসেবে চিহ্নিত করেন। তিনি আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনে ওই বাসিন্দাদের দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
ট্রাম্পের গাজা ‘দখলের’ প্রস্তাবে যা বলল রাশিয়া
গুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকেই। সংবাদমাধ্যম আল জাজিরা গতকাল এক ভিডিও প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছে। লাশের সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের মুখপাত্র বলেছে, ধ্বংসাবশেষ আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর চেষ্টা চলছে। নিহতদের মরদেহ প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে। গুয়াতেমালার প্রেসিডেন্ট এই ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবেলাকারী সংস্থা মোতায়েন করেছেন।
গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল ৫১ জনের
উপসচিব পদোন্নতির ক্ষেত্রে উচ্চ আদালত অন্যান্য ক্যাডারের জন্য ২৫ শতাংশ বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছিল, এর আগে ছিল না পদোন্নতির কোটা এবং আদালতের মীমাংসিত বিষয়ে সংস্কার না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন। অপরদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া রিপোর্টে প্রস্তাব দেওয়া হয়েছে, উপসচিব পদে পদোন্নতি পাবে প্রশাসন ক্যাডার ৫০ শতাংশ এবং বাকি ২৫ ক্যাডার থেকে ৫০ শতাংশ কর্মকর্তা পদোন্নতি পাবে। যা বর্তমানে ৭৫ শতাংশ এবং ২৫ শতাংশ করে আছে।
উপসচিব পদ প্রশাসন ক্যাডারের সহজাত অধিকার: বিএএসএ
শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সোয়া সাতটায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো নির্বাপন কাজ চলমান। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা অব্যাহত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শ্যামপুরের ১১ নং লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কারখানাটি ছিল প্লাস্টিক ও স্যান্ডেলের। সেখানে পুরাতন স্যান্ডেল রিসাইক্লিং হতো।
শ্যামপুরে প্লাস্টিক কারখানায় আগুন
নারী ফুটবলে অচলাবস্থা কাটছে না। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন ফুটবলাররা কোচ বাটলারের অধীনে অনুশীলন করবেন না, কোচ তাদের ছাড়াই দল সাজাতে প্রস্তুত। এমতাবস্থায় বাফুফে'র সঙ্গে হওয়া চুক্তি থেকে বাদ পড়তে পারেন বিদ্রোহী ফুটবলাররা। জাতীয় পুরুষ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এমতাবস্থায় মন্তব্য করেছেন, সাবিনার নেতৃত্বে ১৮ নারী ফুটবলার ক্যাম্প ছাড়লে সেটা বাংলাদেশ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। তিনি আরো বলেন, অবশ্যই বাফুফেকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। ফুটবলারদের দলে রাখতে বলে সংকটের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও তিনি আহ্বান করেছেন।
‘সাবিনারা না ফিরলে ফুটবলের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে’
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অমর একুশে বইমেলায় মব হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বইমেলাকে লেখক ও পাঠকদের প্রাণের মেলা ও মিলন স্থল উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হামলা উন্মুক্ত সাংস্কৃতিকচর্চাকে ক্ষুণ্ন করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে। বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় পুলিশ এবং বাংলা একাডেমিকে তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মব ভায়োলেন্স প্রতিরোধে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে জোরালো পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে হামাসের হাতে আটক সব জিম্মি মুক্তি না পায়, তবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। সবকিছু ধ্বংস হয়ে গেলেও এটি করা উচিত বলে উস্কে দেন তিনি। ইসরায়েল চুক্তি ভঙ্গ করছে বলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জিম্মি বিনিময় স্থগিত ঘোষণা করেছে। এর প্রতিক্রিয়ায় বেনিয়ামিন নেতানিয়াহু শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার সকালে বৈঠকে বসবে। এইরকম উত্তপ্ত সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের মন্তব্য করেছেন!
জিম্মিদের মুক্তি স্থগিত হামাসের, যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে দুই ইউপি চেয়ারম্যানসহ ৬ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাক্তার মিয়া, একই উপজেলার বাহড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ চৌধুরী নান্টু, তাহিরপুর উপজেলার জলিল মিয়া (ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিরাই সরকারি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতক উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জামাল আহমদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম। নাশকতা এবং দেশবিরোধী ষড়যন্ত্রের দায়ে তাদের আটক করা হয়েছে, জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জে ২ চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতা গ্রেফতার
মানিকগঞ্জের বালিয়াটি ইউনিয়নের শিমুলিয়া গ্রামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে অপহরণকারীরা। পরিবার জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়। তিনি বের হয়েছিলেন দেড় লাখ টাকা সাথে করে। এরপর আর ফেরত না আসায় জিডি করা হয়েছে থানায়। অপহৃত ইদ্রিস আলীর স্ত্রী জানিয়েছেন, রোববার দুপুরে ৩ বার ফোন দিয়েছে অপহরণকারীরা। ফোন দিয়ে মুক্তিপণ দাবি করেছে ৮ লাখ টাকা। পুলিশ ও সাংবাদিকদের জানালে পাঠানো হবে লাশ, এমন হুমকিও দিয়েছে। ওসি বলেছেন, আধুনিক প্রযুক্তির সাহায্যে ভিকটিমকে উদ্ধার করবেন, আশাবাদী।
ব্যবসায়ীকে অপহরণ করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি
রোববার গভীর রাতে কুড়িগ্রাম বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা সেট করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)! এই ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। সোমবার ভোরে স্থানীয় মুসুল্লিরা ফজরের নামাজের পর দেখতে পান বাংলাদেশের দিকে তাক করে রাখা হয়েছে সিসি ক্যামেরা। বিষয়টি বিজিবিকে জানালে বিএসএফকে ডেকে টানা দেড়ঘন্টা আলোচনা করে সিসি ক্যামেরা দ্রুত অপসারণ করতে বলেন। এ নিয়ে বিএসএফ-বিজিবি একাধিক আলোচনা হলেও সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা খুলে নেয়নি বিএসএফ। স্থানীয়রা জানান, দুই দেশের সীমান্তে স্থাপিত মসজিদের পুনঃনির্মাণ কাজ চলছে। এটাকে ঘিরে সিসি ক্যামেরা তাক করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা!
ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার সহায়তাকারী ও আওয়ামী নেতা আ ক ম মোজাম্মেল হকের ঘনিষ্ঠ সহচর ৩ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। ডিএমপির এক প্রেস বিবৃতিতে আরো জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলায় সহায়তাকারী এই তিনজনকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম তরুণ, মুক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান খান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গণি ভূঁইয়া।
মোজাম্মেল ঘনিষ্ঠ আ.লীগের ৩ নেতা গ্রেফতার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ১৫ বছর ধরে আমরা অব্যাহতভাবে লড়াই করেছি। এদেশের শ্রমজীবী মানুষেরা প্রত্যেকটা আন্দোলনে জীবন দিলেও তাদের মূল্যায়ন করা হয়নি। সোমবার জাতীয় প্রেসক্লাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভায় তিনি আরো বলেন, অসংখ্য মানুষ গুম খুন হয়েছে, তাদের উপর দাঁড়িয়ে যে সরকার, তার মধ্যে দায়বোধ জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে। তিনি এইসময় আরো বলেন, শ্রমিকদের আন্দোলনের দাবি এবং লড়াই কখনো শেষ হবে না। আজকের সমস্যা সমাধান হলেও, আবার নতুন সমস্যা তৈরি হবে। এজন্য তিনি সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে গুরুত্ব দিয়েছেন। এই সময়ে তিনি শ্রমিক কর্মচারীদের ৮ দফা দাবি বাস্তবায়নে অব্যাহত চাপ জারি করার কথা বলেন।
‘শ্রমজীবী মানুষ এ দেশের প্রত্যেকটা আন্দোলন-লড়াইয়ে জীবন দিয়েছেন’
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিএনপির পক্ষ থেকে সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে। বিএনপি চাচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা। এছাড়া গত ১৫ বছরের জনতার উপর নিপীড়নকারীদের বিচার দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছে। সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একিডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, বিএনপি এবং বিরোধীমতের নেতাকর্মীদের উপর যে ১ লাখ ২৫ হাজার মামলা হয়েছে সেগুলো হয়রানিমূলক, এসব মামলা প্রত্যাহার করার কথা বলেছে। এই সময়ে ডেভিল হান্টে নিরপরাধদের হয়রানি না করতে সচেতন করে দলটি।
সংস্কারে বিএনপির পূর্ণ সমর্থন: প্রেস সচিব
রাজধানীর সোবহানবাগ থেকে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে ডিবি পুলিশ ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রেপ্তার করেছে। এ প্রসঙ্গে ডিএমপির জনসংযোগ কর্মকর্তা তালেবুর রহমান জানিয়েছেন, একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। তার বিরুদ্ধে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়েছে পুলিশ, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনো জানা যায়নি।
সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের দাবি বিষয়ে ৭২ ঘন্টার মধ্যে অগ্রগতি হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১০ ফেব্রুয়ারি এক প্রেস বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত হয়েছে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে। আরো জানানো হয়েছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ দশম গ্রেডে উন্নীত করা প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠিয়েছে। অন্য দাবিগুলো পূরণ করা সময়সাপেক্ষ বলা হয়েছে।
ম্যাটস শিক্ষার্থীদের দাবির বিষয়ে যা জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়
রাজধানী ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া 'অপারেশন ডেভিল হান্টে' ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযানসহ গত ২৪ ঘন্টায় মোট গ্রেপ্তার হয়েছে ১ হাজার ৫২১ জন। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগরের বরাতা এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৬টি শর্টগান কার্তুজ, ৩টি করে ছুরি ও তলোয়ার, ১টি কুড়াল, ১০টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে গ্রেপ্তার ৩৪৩ জন
সোমবার ১০ ফেব্রুয়ারি বিবিসি জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জিম্মি বিনিময় স্থগিত করেছে। অভিযোগ, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে। এক বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, গত তিন সপ্তাহে ইসরায়েল চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। বাস্তচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ, এমনকি চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। বিপরীতে প্রতিরোধ বাহিনী সব শর্ত মেনেছে এবং ইসরায়েল সমস্ত শর্ত না মানা পর্যন্ত জিম্মি বিনিময় হবে না জানিয়েছে হামাস।
জিম্মি মুক্তি স্থগিত করল হামাস
আহত শিক্ষার্থীদের নিয়ে ‘দ্য হিরোস অফ ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে দেশে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। এই সময়ে উপদেষ্টা শহীদ ও আহতদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যে ফ্যাসিস্ট দোসররা আস্ফালন করছে এদেরকে কাঠগড়ায় তোলা হবে। জুলাইকে না ভোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই এখনো শেষ হয়নি, আন্দোলনের ধরন পরিবর্তন হয়েছে। এই অনুষ্ঠানে সারজিস আলম অপারেশন ডেভিল হান্টে অপরাধী সমন্বয়ক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হাসনাত আব্দুল্লাহ মাদার সংগঠন নয়, ডাকসু কেন্দ্রীক রাজনীতি করতে বলেছেন।
আওয়ামী-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ
প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইওকে বাংলাদেশের পক্ষে কথা বলার এবং অন্তবর্তী সরকারের সংস্কার কর্মসূচি বহির্বিশ্বে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ব্যাপক বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার উল্লেখ করে এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান উপদেষ্টা সিইও বিল উইন্টার্সের সহায়তা কামনা করেন। আপনার কণ্ঠস্বর মূল্যবান বলে ক্ষমতাচ্যুত লুটেরা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দ্বারা পাচার হওয়া অর্থ শনাক্ত করতে এবং ফিরিয়ে আনতে উপদেষ্টা চার্টাড ব্যাংকের সহযোগিতা আহ্বান করেছেন। জানিয়েছেন, তার সরকার এ অর্থ ফিরিয়ে আনতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
হাসিনার ঘনিষ্ঠদের পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে সহায়তা করেন
মিরপুরে চাঁদাবাজি অভিযোগে জামাল হোসেন রানা নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। আজ দুপুরে মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে চাঁদাবাজি করার সময় জনতা খবর দিলে তাকে আটক করা হয়। জানা যায় এই যুবক মাছের আড়ত ও আড়তদার সমিতি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। একটি মাছের আড়তে গিয়ে চাঁদা ও ব্যবসায়ের ভাগ চাইলে ব্যবসায়ী দিতে অস্বীকৃতি জানালে দেখে নেওয়ার হুমকি দেন আটককৃত যুবক। টাকা না পেয়ে আড়তদারদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে অভিযুক্ত ব্যক্তি, জানিয়েছেন আড়ত ব্যবসায়ীরা।
মিরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার
জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কবে নাগাদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিবেন এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, এটা সরকার দেবেন। ১৫ তারিখের মধ্যে দিতে পারেন বলে তিনি তথ্য দিয়েছেন। প্রধান উপদেষ্টা নূন্যতম সংস্কারের পর দ্রুত নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেও তিনি অবগত করেন। ডেভিল হান্টে যেন ইনোসেন্ট মানুষ আক্রান্তের শিকার না হয় এ নিয়ে সচেতন করেছেন।
জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল
চট্রগ্রাম লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। এই মামলায় সোমবার বেলা ৩টায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর তিনি পলাতক ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
লোহাগাড়া আ.লীগের সভাপতি গ্রেফতার
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব বন্ধ করেন, না করা হলে আপনাদেরকেও ডেভিল হিসেবে চিহ্নিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজকের পর থেকে আর সতর্কও করা হবে না বলে তিনি অবগত করেন। সোমবার রাতে তার ফেসবুক পেজে এই উপদেষ্টা আরো বলেন, কথিত আন্দোলন বা মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। জুলুম করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে।
উপদেষ্টা মাহফুজ আলমের হুঁশিয়ারি
রোববার রাত ৯টার দিকে রাজবাড়ী জেলা কারাগারে আলেয়া বেগম নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে তার মৃত্যু হয়। রাজবাড়ী জেলা কারাগার জানিয়েছে, গোয়ালন্দ উপজেলার বাসিন্দা ছিলেন তিনি। জেলা কারাগারের তথ্যমতে, আলেয়া বেগমকে গত ২৩ জানুয়ারি একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। রোববার রাত পৌনে ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা উঠে তার। জেল কর্তৃপক্ষ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রাজবাড়ী কারাগারে নারী হাজতির মৃত্যু
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতির অভিযোগে অনেক আসামি বিদেশে। অনেক বড় অভিযুক্তরা পাশের দেশে, তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে। দুদক কর্মকর্তাদের এক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতির একটি বড় উৎস হচ্ছে সরকারি ক্রয়। ক্রয় পদ্ধতি, বাজার দাম এবং উপযোগের পরিমাণ বিষয়ে সচেতন করতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দুদক কর্মকর্তাদের। অপারেশন ডেভিল হান্ট থেকে দুদক বেনিফিট পেতে পারে বলেও জানান তিনি। উল্লেখ্য, দুদকের এই প্রশিক্ষণে ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
পাশের দেশে থাকা দুর্নীতির বড় অভিযুক্তদের ফিরিয়ে এনে বিচার করা হবে
৬৫ অভিবাসী নিয়ে একটি জাহাজ লিবিয়া উপকূলে ডুবে গেছে, এমন তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় বেশ কয়েকজন পাকিস্তানের নাগরিকের পরিচয় শনাক্ত করা গেলেও বাকিদের পরিচয় শনাক্ত করা যায় নি। ৬৫ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায় লিবিয়ার জাওইয়া শহরের মারশা দেলা বন্দরের কাছে। মৃতদের পরিচয় শনাক্ত করতে পাকিস্তানি দূতাবাস একটি দল প্রেরণ করেছে। এর আগে স্পেন যাওয়ার পথে ৮৬ জন যাত্রী বহনকারী একটি জাহাজ ডুবে গিয়েছিল জানুয়ারিতে, সেইখানেও ৬৬ জন ছিলেন পাকিস্তানের নাগরিক। উন্নত জীবনের আশায় অভিবাসনের যাত্রা পথে এই ধরনের দুর্ঘটনা ঘটে।
লিবিয়া উপকূলে ৬৫ অভিবাসীবোঝাই নৌকাডুবি
মাংস ও ডিম আমদানি নিরুৎসাহিত করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো অবস্থাতেই আমরা মাংস-ডিম আমদানি করতে চাই না। এ আমদানির ফলে সংক্রামক রোগ জুনেটিক ডিজিজ দেশে প্রবেশের সম্ভাবনা থাকে। দেশীয় খামার ধ্বংস হয়ে যাবে বলে ব্যবসায়ী এবং রাষ্ট্রদূতদের অনুরোধ স্বত্বেও তিনি আমদানি না করার কথা জানান।এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারকে সহযোগিতা করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর হচ্ছে। ঐ অধিদপ্তরের সাথে সহযোগিতা পূর্ণ কাজ করতে তিনি প্রাণীসম্পদ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন।
কোনো অবস্থাতেই মাংস-ডিম আমদানি করতে চাইনা: মৎস্য উপদেষ্টা
নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ডিসেম্বরের যেন নির্বাচন হয় সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তিনি আরো বলেন, ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি রাজনৈতিক বিভিন্ন মহলের সহায়তা কামনা করেন। এক্সারসাইজ শেষ, সংস্কার প্রতিবেদন অনুযায়ী রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কাজ করার কথা জানান। এবার প্রথমবারের মতো ১৬ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও তিনি জানিয়েছেন।
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্ততি চলছে: নির্বাচন কমিশনার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, তাৎক্ষণিক বিচার প্রায়শই অবিচার সৃষ্টি করে। ঢাকার তেজগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি সুবিচারের জন্য যথাযথ তদন্তের গুরুত্ব তুলে ধরেন। ইউনূস বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি, তবে নিরপরাধদের সঠিক পথে পরিচালিত করা উচিত। সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন এবং তাদের পরিবারকে জাতির ইতিহাসের অংশ হিসেবে স্বীকৃতি দেন।
তাৎক্ষণিক বিচার অবিচার ডেকে আনে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়। বেনজীরের বিরুদ্ধে ৳৯.৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৳২.৬২ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তার পরিবারের বিরুদ্ধে মোট ৳৬২ কোটি টাকার দুর্নীতির মামলা হয়েছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি তার দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে তার অপরাধ ও সাম্প্রতিক বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের নিন্দা জানিয়েছে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারে ইন্টারপোল রেড অ্যালার্টের নির্দেশ
লন্ডনের হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশনের দ্বিভাষিক (বাংলা-ইংরেজি) নামফলক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যখন ব্রিটিশ এমপি রুপার্ট লোউ দাবি করেন যে স্টেশনের নাম শুধু ইংরেজিতে লেখা উচিত। তিনি নামফলকের ছবি পোস্ট করে লেখেন, “এটি লন্ডন—নামফলক কেবল ইংরেজিতে থাকা উচিত!” তার মন্তব্য দ্রুত ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। টেক বিলিয়নিয়ার ইলন মাস্কও সংক্ষেপে লোউর বক্তব্যকে সমর্থন জানান। তবে ভাষাগত অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে বিতর্ক এখনো চলছে।
লন্ডনে মেট্রো স্টেশনের বাংলা নামফলক নিয়ে ব্রিটিশ এমপির বিরোধিতা, তুমুল বিতর্ক
সিলেট সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ, ঔষধ ও নিষিদ্ধ সেখ নাসির উদ্দিন বিড়ির চালানসহ ১ কোটি ৪৬ টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)! সোমবার রাতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানিয়েছেন, রোববার ভোর রাতে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিপুল পরিমাণ মালামালসহ একটি ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে। মালামালের মধ্যে রয়েছে চিনি, ঔষধ, অলিভ ওয়েল, থ্রি পিসি, গবাদি পশু, কমলা, ফুচকা, বডি স্প্রে ইত্যাদি!
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ দেড় কোটি টাকার মালামাল জব্দ
'ডেভিল হান্ট' অভিযানের দ্বিতীয় দিনে টঙ্গীর দুই থানায় আওয়ামী লীগের আরো ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ। এরা সকলেই সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি। টঙ্গী পশ্চিম থানা জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি জানিয়েছে, টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তারা সকলেই সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা করেছিল।
শিক্ষার্থীদের ওপর হামলা, আ.লীগের আরও ১৯ নেতাকর্মী গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ। সবধরনের চীনা পণ্যের উপর ১০ শতাংশ কর আরোপ করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর পাল্টা আমদানি কর আরোপ করে। যা কার্যকর হবে আজ সোমবার থেকে। চীন সর্বশেষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ আমদানি করসহ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছিল। গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ গুগলের বিরুদ্ধে এন্টি মনোপলি তদন্ত শুরু করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠানের মালিক পিভিএইচকে আনরিলায়েবল এনটিটি তালিকায় যুক্ত করেছে।
মার্কিন পণ্যে চীনের পাল্টা কর আজ থেকে কার্যকর
চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট 'ডিপসিক' যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে মার্কিন সিনেটররা। মার্কিন সিনেটের জশ হাওলি সম্প্রতি একটি বিল উত্থাপন করেছেন, যাতে এ চ্যাটবট কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি কোনো সংস্থা ব্যবহার করলে কড়া শাস্তির বিধান রয়েছে। আইন লঙ্ঘন করলে ব্যক্তিগত অপরাধের ক্ষেত্রে ১০ লাখ ডলার জরিমানা ও ২০ বছরের কারাদণ্ড, ব্যবসায়িক ক্ষেত্রে ১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। ডিপসিক নিয়ে এ উদ্যোগের পিছনে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে মার্কিন প্রশাসনের, তাদের দাবি চীনা প্রযুক্তি সংস্থা চীনের সাথে ব্যবহারকারীদের তথ্য ভাগ করে নেয়।
এবার চীনা এআই প্রযুক্তি ‘ডিপসিক’কে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
বিভিন্ন সময়ে আটক হওয়া ২৩ বাংলাদেশিসহ ২৭৮ জন বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩ এর পাশাপাশি অন্যান্য আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থল পথে অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, যেন পুনরায় সেদেশে না যেতে পারে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।
২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারই হোয়াইট হাউস নতুন এই শুল্ক আরোপের ঘোষণা করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো জানান, যেসব দেশ আমাদের উপর শুল্ক আরোপ করবে, আমরাও তাদের উপর পাল্টা শুল্ক বসাব। এভাবেই বাণিজ্যে সমতা আনতে চাই। যুক্তরাষ্ট্র সরকারের তথ্যমতে, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি দাতব্য পণ্য আমদানি করে কানাডা থেকে। নতুন এই কর আরোপের ফলে বিপাকে পড়বে কানাডা ও মেক্সিকো।
ইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
শাহবাগে সড়ক অবরোধ করে রেখেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। সোমবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন তারা। এ সময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়ে ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ বাতিলের রায়কে বৈষম্যমূলক এবং তাদের সাথে প্রতারণা বলে অভিহিত করেছেন। তাদের দাবি, রায় দ্রুত বাতিল করে তাদের নিয়োগ চূড়ান্ত করা হোক।
শাহবাগে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আলোচিত এ মামলার শুনানি শুরু হয়। এর আগে ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালতের রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত ৩টায় হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল।
আবরার হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু
সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের মিথ্যা মামলা থেকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আপিলে খালাস পেয়েছেন। সোমবার মাহমুদুর রহমান মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হওয়ার পর সাত বছরের কারাদণ্ড বাতিল করে এয় রায় শুনান আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন। রায়ের পর আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সন্তুষ্টি জানান, এবং বলেন, আওয়ামী লীগ সরকারের পতন না হলে আমি খালাস পেতাম না।
জয়কে অপহরণের কথিত মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে শহীদ পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ৪ জনকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শুনানি শেষে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিহিত পলককে হাজতে নেওয়ার সময় পলক সাংবাদিকদের বলেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। কার উদ্দেশ্য বলেছেন তা বলেননি এবং কেমন আছেন প্রশ্নে এই আওয়ামী লীগ নেতা শুধু হেসেছেন! আইনজীবী জানিয়েছেন, বিভিন্ন মামলায় ৬০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে পলকের, এখনো পেন্ডিংয়ে ২৪ দিনের রিমান্ড!
‘কারাগারে কেমন আছেন’ প্রশ্নে যা করলেন পলক
গাজা দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে অযৌক্তিক হিসেবে চিহ্নিত করেছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় ৯ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, গাজা উপত্যকা কিনে এর মালিকানা যুক্তরাষ্ট্র নিতে প্রতিশ্রুতিবদ্ধ। গাজাকে একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত, এর দায়িত্ব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে দেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন। অপরদিকে হামাস বিবৃতিতে বলেছে, গাজা এমন কোনো সম্পত্তি নয় যা কেনাবেচা করা যায়, এটি ফিলিস্তিনি ভূমির অবিচ্ছেদ্য অংশ!
গাজার ‘মালিকানা’ নিয়ে ট্রাম্পের প্রস্তাব ‘অযৌক্তিক’: হামাস
গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।