Web Analytics

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তবর্তীকালীন সরকার। এই সরকার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়। অন্তবর্তী সরকারের বৈধতা নিয়ে রিট হলে আদালত খারিজ করে দিয়ে পূর্ণাঙ্গ আদেশ প্রদান করেন। তাতে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি এক অনন্য পরিস্থিতিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ সমর্থিত উপদেষ্টামূলক মতামত গ্রহণের ভিত্তিতে কাজ করেছেন। তাই এই সরকার আইন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত। জুলাই গণঅভ্যুত্থানকে এই রায়ে আমাদের ইতিহাসের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

12 Feb 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

নিউজ সোর্স

অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুয়ায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।