Web Analytics

বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ। সবধরনের চীনা পণ্যের উপর ১০ শতাংশ কর আরোপ করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর পাল্টা আমদানি কর আরোপ করে। যা কার্যকর হবে আজ সোমবার থেকে। চীন সর্বশেষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ আমদানি করসহ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছিল। গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ গুগলের বিরুদ্ধে এন্টি মনোপলি তদন্ত শুরু করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠানের মালিক পিভিএইচকে আনরিলায়েবল এনটিটি তালিকায় যুক্ত করেছে।

10 Feb 25 1NOJOR.COM

মার্কিন পণ্যে চীনের পাল্টা কর আজ থেকে কার্যকর

নিউজ সোর্স

মার্কিন পণ্যে চীনের পাল্টা কর আজ থেকে কার্যকর

বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ জোরদার হওয়া এবং আরও কিছু দেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর চীনের আরোপ করা আমদানি কর আজ সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।