Web Analytics

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবার। তিনি আরও বলেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আমির খসরু মাহমুদ চৌধুরী গার্ডিয়ানকে বলেছেন, এই সরকার সহসাই নির্বাচন দিতে চাচ্ছে না। সংস্কারের জন্য এদের কোনো ম্যান্ডেট নেই। এটি কেবলই অন্তর্বর্তীকালীন একটি সরকার। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের অনুরোধেই তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন।

10 Mar 25 1NOJOR.COM

আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু: গার্ডিয়ানকে ড. ইউনূস

এক দশকেরও বেশি সময় পর ওআইসি’র সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া। সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা সিরিয়ার সদস্যপদ ফিরে পাওয়াকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করে একে স্বাগত জানান। তিনি বলেন, এটি সিরিয়ার জনগণকে তাদের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করবে। ২০১২ সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত করে ওআইসি। বিক্ষোভকারীদের ওপর আসাদ বাহিনীর নৃশংস দমন-পীড়ন, নাগরিকদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল।

10 Mar 25 1NOJOR.COM

ওআইসির সদস্যপদ ফিরে পেল সিরিয়া

রোববার ইসরাইলের সব পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলকে তাদের সব পারমাণবিক স্থাপনা আইএইএ সুরক্ষার অধীনে রাখার এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগদানের আহ্বান জানিয়েছে। ভিয়েনায় আইএইএ গভর্নরদের একটি বৈঠকের পর এই আহ্বান জানানো হয়। বৈঠকে ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি এবং ইসরাইলের পারমাণবিক ক্ষমতা’ নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়, ইসরাইল ছাড়া মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ এনপিটির অংশীদার এবং এর সঙ্গে সুরক্ষা চুক্তি রয়েছে।

10 Mar 25 1NOJOR.COM

ইসরাইলকে আইএইএর তত্ত্বাবধানে আনার আহ্বান কাতারের

জাতীয় ঐক্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। এরপর সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। পরবর্তীতে ঐকমত্যের ভিত্তিতে তৈরি করা হবে একটি জাতীয় সনদ। তিনি বলেন, প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কি না। এতে তিনটি বিকল্প রাখা হয়েছে। সেগুলো হলো- ‘একমত’, ‘একমত নই’ এবং ‘আংশিকভাবে একমত’। টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে।

10 Mar 25 1NOJOR.COM

১৬৬ সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪ দলকে ঐকমত্য কমিশনের চিঠি

বাংলাদেশের আন্তর্জাতিক শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে চলতি মার্চ, এপ্রিল ও মে মাসে তিনি চীন, থাইল্যান্ড ও জাপান সফর করতে যাচ্ছেন। এরই মধ্যে ড. ইউনূসের চীন সফরের প্রস্তুতি নিতে শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এপ্রিলের প্রথম সপ্তাহে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে থাইল্যান্ড। তাই চীন থেকেই দেশে ফিরেই আবার থাইল্যান্ড সফরের জন্য ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে ড. ইউনূসকে। মে মাসের শেষে প্রধান উপদেষ্টা নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া অনুষ্ঠানে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে।

10 Mar 25 1NOJOR.COM

ব্যস্ত সূচিতে প্রধান উপদেষ্টা, তিন মাসে তিন দেশ সফর

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের প্রথম দল চীনে গেছে। ১৪ জন রোগীসহ ৩১ সদস্যের প্রতিনিধি দল চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকা ছেড়েছে। ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশিদের চিকিৎসা সুবিধা সহজ করার প্রতিশ্রুতি দেন। ইউনান প্রদেশের তিনটি হাসপাতাল বিশেষভাবে রোগীদের জন্য মনোনীত হয়েছে, যেখানে ভিসা সুবিধাও নিশ্চিত করা হয়েছে। এটি বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারের অংশ, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির সঙ্গে মিলে গেছে।

10 Mar 25 1NOJOR.COM

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের প্রথম দল চীনে গেল

পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬ মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। সোমবার দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আদালতে এই চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার ৭ মাস পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের। চার্জশিটে আসামির তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিনের নাম।

10 Mar 25 1NOJOR.COM

শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৬ মামলার চার্জশিট অনুমোদন

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ফুলপুর থানার ওসি বলেন, ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চাঁনপুর ব্রিজ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে। ট্রাকসহ চালকককে শনাক্ত করতে চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

10 Mar 25 1NOJOR.COM

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। মহিলা দলের বিক্ষোভে অংশ নিয়ে অভিযোগ করেন, কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধও নেওয়ার চেষ্টা করে। রিজভী বলেন, দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। কোথাও নারীদের নিরাপত্তা নেই। শেখ হাসিনার আমল থেকেই নারীরা নির্যাতিত হয়েছিলেন। এখন তো ছাত্রলীগ-যুবলীগ নেই, তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত। তিনি বলেন প্রশাসন ঠিক থাকলে ও বিচার হলে এমন বিশৃঙ্খলা হতো না। এই সময় শিক্ষার্থীদের ক্লাস না করে ডিসি এসপি অফিসে খবরদারির সমালোচনা করেন।

10 Mar 25 1NOJOR.COM

বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার: রিজভী

৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন। এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ, আরেকটি গাজার মতো। তার ভাষ্য, ‘হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, ছিল দস্যুদের একটি পরিবার। হাসিনার যেকোনো আদেশই তখন সম্পন্ন করা হতো। কেউ সমস্যা তৈরি করছে? তাকে উধাও করে দাও। নির্বাচন করতে চান? তারাই নিশ্চিত করতো আপনি যেন সেই আসনে জয়ী হন। বলেন, ব্যাংক থেকে তারা এক মিলিয়ন ডলার ঋণ নিয়ে দিতো, যা আপনাকে কখনোই ফেরত দিতে হবে না। এছাড়া হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের কথা বলার প্লাটফর্ম দেওয়াকে প্রধান উপদেষ্টা বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন।

10 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো: প্রধান উপদেষ্টা

সম্প্রতি ছাত্রদল এবং ছাত্রশিবির একে অপরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। এ নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রদলের সেভাবে কোনো আয় নেই। আয় যদি না থাকে তাহলে উৎস বিষয়টা খুব বেশি প্রাসঙ্গিক না। তিনি বলেছেন, ছাত্রদলের একক যে প্রোগ্রামগুলো হয়ে থাকে, সেগুলোতে সাবেক যারা দায়িত্ব পালন করেছেন, বা যারা ব্যবসা-বাণিজ্য করছেন, দেশে-বিদেশে রয়েছেন তাদের থেকে সহযোগিতা নেওয়া হয়। আরও বলেছেন, ছাত্রদল বিএনপির সহযোগী সংগঠন। বিএনপির যে প্রোগ্রামগুলোতে ছাত্রদল অংশগ্রহণ করে সেখানে বিএনপির পক্ষে থেকে কিছু পার্টিসিপেশন থাকে।

10 Mar 25 1NOJOR.COM

ছাত্রদলের সেভাবে কোনো আয় নেই: নাছির উদ্দীন

৭ ঘণ্টা অবরোধের পর বনানীর সড়ক থেকে সরে গেছেন বিক্ষুব্ধরা শ্রমিকেরা। বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। এতে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান। ওসি রাসেল সরকার জানান, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয়। এরপর থেকেই শ্রমিকরা তারা রাস্তা অবরোধ করে রাখে। এতে ওই এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

10 Mar 25 1NOJOR.COM

৭ ঘণ্টা পর বনানীর সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা

গঅভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে আইএসপিআর। এর আগে টুর্ক দাবি করেছিলেন, অভ্যুত্থানে দমন–পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে ‘সতর্ক’ করেছিলেন এবং এর ফলেই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছিল। আইএসপিআরের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বলা হয়, টুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনী সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

10 Mar 25 1NOJOR.COM

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ভলকার টুর্কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে আইএসপিআর

জামায়াতের অভিযোগ, সাতকানিয়ায় দুই জামায়াত কর্মী হত্যার নেপথ্যে ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মানিক বিগত ১৬ বছরে নানা অপকর্মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভীর ডান হাত ছিলেন। ইটভাটা নিয়ন্ত্রণ ও প্রতিষ্ঠা, বালুমহালের ব্যবসা, দখল, হত্যাসহ নানা অপকর্মের মাধ্যমে শতকোটি টাকার মালিক বনেছেন। স্থানীয়রা বলছেন, ৫ আগস্টের পর মানিক আত্মগোপনে গেলে তার ইটভাটা ও বনভূমি থেকে অন্তত ৫০ কোটি টাকার সম্পদ লুট হয়েছে। এই লুটপাটে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে নিহত জামায়াত কর্মী নেজাম উদ্দিন ও আবু ছালেকের বিরুদ্ধে।

10 Mar 25 1NOJOR.COM

দুই জামায়াতকর্মী হত্যার মূলহোতা মানিক শতকোটি টাকার মালিক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন বলে নিজেই জানিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। সরকারের চাপে বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। পদত্যাগ করে বড় কোনো দায়িত্ব নিচ্ছেন কি না জানতে চাইলে এম আমিনুল ইসলাম বলেন, এ বিষয়েও আমি কিছু বলতে চাইছি না। তবে বলেন, পদত্যাগ করলেও আমি কোনো না কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকব। এদিকে একটি সূত্রে জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শ অনুযায়ী পদত্যাগ করেছেন এ কর্মকর্তা।

10 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের পদত্যাগ

রোববার বেলা ৩টার দিকে নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে চারটি ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মো. জিদান ও হাসপাতালের দালাল ইকবাল হোসেন। জানা যায়, জিদান দীর্ঘদিন ধরে হাসপাতালের স্টাফদের হুমকি দিয়ে অনৈতিক সুবিধা নিচ্ছিল। পাশাপাশি তিনি হাসপাতালের ভেতরে ইয়াবা বিক্রি করত। এ ঘটনার পর জিদানকে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে।

10 Mar 25 1NOJOR.COM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ আটক ২

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় ছাত্রকে গ্রেফতার করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এজেন্টরা। গ্রেফতার হওয়া ছাত্র মাহমুদ খলিল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স-এর স্নাতকোত্তর শিক্ষার্থী। তার গ্রেফতারকে ট্রাম্প প্রশাসনের নতুন নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে হামাস সমর্থন প্রসঙ্গে বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চারজন সহপাঠী জানিয়েছেন, শনিবার খালিলকে তার বিশ্ববিদ্যালয়ের আবাসন থেকে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের এজেন্টরা গ্রেফতার করেছে।

10 Mar 25 1NOJOR.COM

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি ছাত্রকে গ্রেফতার করল মার্কিন কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের জিম্মিবিষয়ক দূত অ্যাডাম বোহলার হামাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা নিয়ে ইসরাইলি সমালোচনার প্রতিক্রিয়ায় বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের এজেন্ট নয়। মন্তব্যে হতবাক হয়েছেন কয়েকজন ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তা। তারা টাইমস অব ইসরাইলকে জানিয়েছেন, ‘আমেরিকা ইসরাইলের এজেন্ট নয়’- ট্রাম্পের দূতের এমন মন্তব্য শুনে তারা অবাক হয়েছেন। টাইমস অব ইসরাইল বলছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় সরাসরি আলোচনার মধ্যেই মার্কিন প্রতিনিধি ও হামাসের মধ্যে আলোচনায় গাজায় বন্দি মার্কিন জিম্মিদের ওপর গুরুত্ব দেওয়া হয়। বোহলার জোর দিয়ে বলেন, চূড়ান্ত লক্ষ্য ছিল সব জিম্মিদের মুক্তি।

10 Mar 25 1NOJOR.COM

‘যুক্তরাষ্ট্র ইসরাইলের এজেন্ট নয়’, ট্রাম্প দূতের মন্তব্যে ক্ষুব্ধ তেলআবিব

অক্টোবরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, আমাদের টাইমলাইন ডিসেম্বর; এটা মাথায় রেখেই কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি, সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি। এর আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন তিনি। বলেন, হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হয়নি; আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা তাদের কাছে প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি।

10 Mar 25 1NOJOR.COM

অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে: সিইসি

আওয়ামী শাসনামলে প্রথম গুমের শিকার হন বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম। সোমবার সেই গুমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। জানা গেছে, গুমের ঘটনার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জিয়াউল আহসান জিয়াসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। পরিবারের অভিযোগ, ২০১০ সালের ২০ জুন গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ফেরার পথে র‌্যাব পরিচয়ে কয়েকজন চৌধুরী আলমের ওপর হামলা করে। স্থানীয়রা র‌্যাব-১-এর বিল্লাল নামে এক সদস্যকে ধরে গুলশান থানায় সোপর্দ করে। ২৫ জুন রাতে ফার্মগেটের ইন্দিরা রোডে একটি সাদা মাইক্রোবাসে করে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আলমকে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও তার খোঁজ পাননি পরিবার। কেউ জানে না তিনি জীবিত আছেন নাকি মৃত।

10 Mar 25 1NOJOR.COM

বিএনপি নেতা চৌধুরী আলমের গুমের বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ

সোমবার সানা জানিয়েছে, কানাডার লিবারেল পার্টির নেতৃত্বে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মার্ক কার্নি এবং ঘোষণা করেছেন কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হবে না। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান, যাতে শুল্ক এড়িয়ে সুবিধা পাওয়া যায় এবং সামরিক সুরক্ষা পাওয়া যায়। কিন্তু কার্নি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না, এবং দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে তিনি সবকিছু করবেন। তিনি বলেন, আমেরিকানরা আমাদের সম্পদ, আমাদের পানি, আমাদের ভূমি চায়—কিন্তু তারা আমাদের দেশ গ্রহণ করতে পারবে না।

10 Mar 25 1NOJOR.COM

কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হবে না: মার্ক কার্নি

রোববার ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরাইল। কোহেন বলেন, ‘সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাস আর না থাকে তা নিশ্চিত করতে আমরা সকল উপায় অবলম্বন করব। এ ঘোষণার পরপরই কোহেন গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে স্বাক্ষর করেন। ৭ মার্চ ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরাইল প্রথমে গাজায় পণ্য সরবরাহের প্রবেশ বন্ধ করে শুরু করবে আর পরবর্তী ধাপে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া হবে।

10 Mar 25 1NOJOR.COM

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরাইল

চবি ধর্ষণবিরোধী সমাবেশে প্রক্টরের পদত্যাগ দাবি করায় সুমাইয়া শিকদার নামে এক ছাত্রী তোপের মুখে পড়েছেন। জানা গেছে, সারাদেশে ধর্ষণের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন চবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার। তিনি চবি প্রক্টরের সমালোচনা করে তার পদত্যাগের দাবি করেন। তাৎক্ষণিকভাবে কিছু শিক্ষার্থী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া শুরু করলে খান তালাত মাহমুদ রাফি এগিয়ে গিয়ে সুমাইয়ার হাত থেকে মাইক নিয়ে নেন। এরপর রাফি কয়েকবার স্লোগান দিলেও কিছু শিক্ষার্থী ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে রাফি সমাবেশ শেষ ঘোষণা করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

10 Mar 25 1NOJOR.COM

ধর্ষণবিরোধী সমাবেশে প্রক্টরের পদত্যাগ দাবি, তোপের মুখে ছাত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আকস্মিক কয়েকটি থানা পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা পরিদর্শন করছেন। তিনি বলেন, যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করছে; যারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করছে; যারা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

10 Mar 25 1NOJOR.COM

ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন

অস্ট্রেলিয়ার আদালত বিজেপি নেতা বালেশ ধঙ্করকে পাঁচজন দক্ষিণ কোরিয়ান নারীকে যৌন নিপীড়নের অভিযোগে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে। ৪৩ বছর বয়সি ধঙ্কর ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে নারীদের ফাঁদে ফেলেন, মাদক সেবন করিয়ে অচেতন করেন এবং নিপীড়নের ভিডিও ধারণ করেন। তিনি এক্সেল শিটে ভুক্তভোগীদের তথ্য সংরক্ষণ করতেন। ৩৯টি অপরাধ, যার মধ্যে ১৩টি যৌন নিপীড়ন, প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। বিজেপি ও মোদি সরকারের নারী সুরক্ষা নীতির প্রশ্ন তুলেছে এই ঘটনা।

10 Mar 25 1NOJOR.COM

ভুয়া চাকরির বিজ্ঞাপনে ফাঁদ, যৌন নিপীড়নে অস্ট্রেলিয়ায় বিজেপি নেতার ৪০ বছরের কারাদণ্ড

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের ৭ দিন এবং বাকি ৩ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার মধ্যরাতে রিমান্ড শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আসামিরা হল, শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), এক অপ্রাপ্তবয়স্ক কিশোর (১৭) ও তাদের মা জাবেদা বেগম (৪০)। পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হন।

10 Mar 25 1NOJOR.COM

মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা ঢাকার সিএমএইচ পেডিয়াট্রিক আইসিইউতে চলছে। মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ায় আইএসপিআর ক্ষুধে বার্তায় জানিয়েছে, এটি গুজব। এর আগে শিশুটিকে নিয়ে ফেসবুকে নানা গুজব ছড়িয়ে পড়তে দেখা যায়। এমনকি তার ‘মৃত্যুর খবর’ জানিয়ে অনেকে শোক প্রকাশ করে স্ট্যাটাসও দেন। শনিবার বিকালে শিশুটিকে ঢামেক হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউ থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

10 Mar 25 1NOJOR.COM

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে, আইএসপিআর জানিয়েছে মৃত্যুর খবর গুজব

সোমবার বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্নে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আরও একজন আহত হয়েছেন। প্রতিবাদে পোশাকশ্রমিকরা বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করে রেখেছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে যানজট সৃষ্টি হয়েছে। নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

10 Mar 25 1NOJOR.COM

সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ

পটুয়াখালীর নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে এনায়েতকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর এনায়েতের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত করা হলে অভিযোগ প্রমাণিত হয়। ফলত এনায়েতেকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

10 Mar 25 1NOJOR.COM

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

গঙ্গা নদীর ওপর ভারতের তৈরি ফারাক্কা বাঁধ নিয়ে বনিবনা হচ্ছে না বাংলাদেশের। বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে না বাংলাদেশ। ভরা মৌসুমে বাংলাদেশকে আগাম কোনো কিছু না জানিয়েই বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। সম্প্রতি উভয়দেশের মধ্যে দুই দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় না পৌঁছেই শেষ হয়েছে বৈঠক। দুই দেশের প্রতিনিধিরা একসঙ্গে ফারাক্কায় গঙ্গার পানি মাপেন। প্রথম দিন গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধিদলের নেতা বৈঠকের মিনিটসে সই করেন। কিন্তু দ্বিতীয় দিনের বৈঠক ছিল সীমান্তের নদীগুলি নিয়ে। আর সেই বৈঠকের পর মিনিটসে কোনো সই হয়নি।

10 Mar 25 1NOJOR.COM

ফারাক্কার পানি বণ্টন, ভারতের কারণে সিদ্ধান্ত ছাড়াই শেষ দ্বিপাক্ষিক বৈঠক

ইরানের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কানাডার নতুন নিষেধাজ্ঞাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে তেহরান। অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত নেটওয়ার্কগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তেহরানের সাত ব্যক্তি এবং কয়েকটি সংস্থাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযোগ, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে ইরান। ইরানের কর্মকর্তা ইসা কামেলি বলেন, অটোয়ার এ পদক্ষেপ ‘বেআইনি ও অবৈধ’ যা ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘন করে এবং কানাডা সরকারকে আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতে বাধ্য করে। একে জাতিসংঘ সনদ এবং দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক আইনের নীতির পরিপন্থি হিসেবেও উল্লেখ করেন তিনি।

10 Mar 25 1NOJOR.COM

কানাডার নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান

ঢাকার সাভার রোডে নারী কনস্টেবল ইতিকে মারধর করা হয়েছে বলে জানা যায়। পরে গুরুতর অবস্থায় সাভার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী বলেন, জরুরিভাবে কালিয়াকৈর থানায় যাবার পথিমধ্যে রিকশার গতি বাড়ানো নিয়ে বাজার কমিটির এক নেতা তাকে বাধা দেন। এ সময় ইতি বলেন- আমি পুলিশের লোক আমার তাড়া আছে; কিন্তু যানজটের কারণে ওই নেতা তার রিকশা আটক রাখেন। তর্ক-বিতর্কের একপর্যায়ে ওই নেতা তাকে বলেন, আপনি কিসের পুলিশ, বলেই তাকে লাঠি দিয়ে কয়েকটি আঘাত করে রিকশা থেকে ফেলে দেন। আসামিকে শনাক্ত করা হয়েছে। তিনি স্থানীয় বিএনপি দলীয় এক নেতার গাড়িচালক ছিলেন বলে জানা যায়।

10 Mar 25 1NOJOR.COM

নারী কনস্টেবলকে মারপিট, থানায় অভিযোগ

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে আমাদের পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পাটপণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো অতীব জরুরি। তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পাটজাত পণ্য জনগণের কাছে সহজলভ্য করতে কাজ করছে সরকার। পরিবেশ উপদেষ্টা বলেন, পাট আমাদের ঐতিহ্যের প্রতীক এবং পরিবেশবান্ধব অর্থনীতির সম্ভাবনাময় খাত। উদ্যোক্তাদেরও এ খাতে আসতে হবে। তিনি বলেন, স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এসব পরিবেশবান্ধব পণ্য ছড়িয়ে দিতে হবে।

10 Mar 25 1NOJOR.COM

পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা

আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের চারদিনের মাথায় আবারো আকাশে উড়লো বিমান উদ্ভাবক জুলহাস মোল্লার বিমানটি। রোববার জাফরগঞ্জ যমুনার চরে উড়েছে জুলহাসের তৈরি বিমানটি। এ সময় বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুকসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফারুক বলেন, জুলহাসের বিমানটি তৈরিতে যে গবেষণা হয়েছে তা কিভাবে আরও উন্নয়ন ঘটানো যায় সে বিষয়ে সবাই কাজ করব। এ সময় বিসিএল এভিয়েশনের আর ৬৬ নামের একটি হেলিকপ্টারে মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়ে বেড়ান জুলহাস। পাশাপাশি বিমানের বিষয়ে নানা পরামর্শ দেন তাকে। পরে বঙ্গ টিস নামের একটি সফটওয়্যার তৈরি প্রতিষ্ঠান জুলহাসকে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।

10 Mar 25 1NOJOR.COM

বিমানে চড়ার স্বপ্ন পূরণ জুলহাসের পরিবারের

সাতকানিয়ায় হামলায় জামায়াতের দুই কর্মী নিহত হওয়ার ৫ দিন পর নিহত আবুল ছালেকের স্ত্রী সুরমি আক্তার বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সালিশি বৈঠকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বাদী উল্লেখ করেছেন। এ ঘটনায় আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলায় আসামিরা হচ্ছেন- মোহাম্মদ হারুন, মো. মমতাজ, কামরুল ইসলাম, আজিজুল হক, নজরুল ইসলাম মানিক (এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান), রমজান আলী (কাঞ্চনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান), মো. মিজান প্রকাশ পিচ্চি মিজান, মো. কফিল, সোহেল আহমদ, মো. বেলাল, মো. হেলাল, মো. হামিদ, মো. ইছহাক, মো. মোজাফ্ফর মেম্বার, প্রকাশ জুইন্না, কমরু, মো. সিফা প্রমূখ।

10 Mar 25 1NOJOR.COM

জামায়াতের ২ কর্মী হত্যার ৫ দিন পর মামলা, সাবেক দুই চেয়ারম্যানসহ আসামি ৬২

এক ইফতার মাহফিলে বিএনপি নেতা মঈন খান বলেছেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য জনগণের জন্য। রাজনীতি কোনো পেশা নয়। রাজনীতি কোনো ব্যবসা নয়। এই কথা আমাদের মনে রাখতে হবে। কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে তারা ধনদৌলত ও সম্পদ আহরণ করবে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। তিনি আরো বলেন, আমরা সততা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা কালো টাকা, অত্যাচার, নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করি না। এই সময় তিনি দ্রুত নির্বাচন চান।

10 Mar 25 1NOJOR.COM

রাজনীতি কোনো ব্যবসা নয়: মঈন খান

রোববার দুপুর ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো আমিন জুট মিল এলাকায় আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ৫৮ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী, কালুরঘাট, আগ্রাবাদ স্টেশনসহ চারটি স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে ১২টি দোকান পুড়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এসব দোকানের মধ্যে জুট, বাঁশ ও ধানের ভুষির দোকান রয়েছে। শেষ খবর পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করছিল ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

10 Mar 25 1NOJOR.COM

চট্টগ্রামে আগুনে ভস্মীভূত ১২ দোকান

বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন। এই দাবি বিএনপি মানবে না। তিনি বলেন, দেশে একটি সংবিধান বিদ্যমান থাকার পর গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই। এসব করা হচ্ছে শুধুমাত্র নির্বাচনকে বিলম্বিত করার জন্য। ইফতার শেষে তিনি আরো বলেন, নির্বাচন করতে হবে পার্লামেন্ট নির্বাচন, পার্লামেন্ট গঠনের পর যে সংবিধান আছে তা সংস্কারের জন্য বিএনপির যে ৩১ দফা দেওয়া আছে তা বাস্তবায়ন করতে চাইলে সংবিধান সংশোধন করা হবে; কিন্তু এখন এসব দাবি তুলে নির্বাচনকে পেছানোর চেষ্টা চলছে। এগুলো আমরা মেনে নেব না।

10 Mar 25 1NOJOR.COM

গণপরিষদ নির্বাচন ভিত্তিহীন, বিএনপি মানবে না: টুকু

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের আরও ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সিএমপি পুলিশ। শুক্রবার রাত ১২টার পর থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সিএমপি সূত্র জানায়, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে হওয়া এক বা একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

10 Mar 25 1NOJOR.COM

চট্টগ্রামে আ.লীগের আরও ৩৯ নেতাকর্মী গ্রেফতার

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তালেবানের হামলায় পাকিস্তানের চার সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, আহত হয়েছেন আরও সাতজন। আফগানিস্তানের তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। পাকিস্তানের নিষিদ্ধঘোষিত গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ব্যাপক সক্রিয়। এই গোষ্ঠী দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করছে।

10 Mar 25 1NOJOR.COM

পাকিস্তানে হামলায় ৪ সেনা নিহত

নিউ ইয়র্কে এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে ১৪ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে একদল দুর্বৃত্তের গুলিবিনিময় হয়েছিল। পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সি জোসেফ অ্যাজকোনা পুলিশ বিভাগের পাঁচ বছরের অভিজ্ঞ গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়। স্টিফেনস জানান, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ১৪ বছর বয়সি সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে। তবে তাদের আঘাত প্রাণহানির ছিল না।

10 Mar 25 1NOJOR.COM

নিউ ইয়র্কে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

সম্প্রতি এক্স পোস্টে সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের হয়ে আসতে আবারও তাগিদ দিলেন ট্রাম্প প্রশাসনের ডিওজিই প্রধান ইলন মাস্ক। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এ তাগিদ দেন ট্রাম্প ঘনিষ্ঠ এই ধনকুবের। এর আগে গত ২ মার্চেও এক্সে পোস্ট করে লেখেন, জাতিসংঘ ও ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার সময় হয়েছে। মাস্কের একের পর এক মন্তব্য ৩২ সদস্যের ন্যাটোর ভবিষ্যৎ দ্বিধায় ফেলে দিয়েছে। গত ৬ মার্চ ন্যাটোতে থাকা নিয়ে মিত্র দেশের সঙ্গে আলাপও করেছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছিলেন, বিল পরিশোধ না করলে ন্যাটোর মিত্রদের প্রতিরক্ষায় অর্থায়ন করবেন না।

10 Mar 25 1NOJOR.COM

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসা উচিত: ইলন মাস্ক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১৮ জনসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের লোক এবং একই গ্রামের আশিক মিয়া ও মুক্তিযোদ্ধা শফিক চৌধুরীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আশিক মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে জড়ো হলে লুৎফর রহমানের পক্ষের লোকজন বন্দুক দিয়ে গুলি ছোড়েন। এতে আশিক মিয়ার পক্ষের অন্তত ১৮ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৩০ জন আহত হন।

10 Mar 25 1NOJOR.COM

আধিপত্য নিয়ে সংঘর্ষে ১৮ জন গুলিবিদ্ধসহ আহত ৩০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্রীর বহিষ্কারাদেশ বাতিল ও প্রক্টরিয়াল বডির ৩ সদস্যের পদত্যাগের দাবিতে আবার মানববন্ধন করেছেন চবির শিক্ষার্থীরা। প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের এক ফেসবুক পোস্ট ও সহকারী প্রক্টর ড. কোরবান আলী ও নুরুল হামিদের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের কথোপকথন সামনে আসার পর এই তিনজনের পদত্যাগ চান তারা। ঈশা দে বলেন, একজন সহকারী প্রক্টরের গায়ে এক ছাত্রীর হাত তোলা নিয়ে ঘটনা জটিল হয়েছিল। এমন আচরণ প্রত্যাশিত না। কিন্তু এ ঘটনায় হলের ছাত্রীদের পক্ষে দাঁড়ানোয় এক হাউজ টিউটরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, যা প্রশাসনেরই অংশ। তন্ময় বলেন, বহিষ্কারের চিঠিতে ৬ নম্বর অভিযোগে বলা হয়েছে অন্যান্য অপরাধ। এটা খুবই প্রহসনমূলক চিঠি।

10 Mar 25 1NOJOR.COM

চবির সেই ৯ ছাত্রীর বহিষ্কারাদেশ বাতিল দাবিতে ফের মানববন্ধন

ওয়ান-ইলেভেনে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যুক্তরাষ্ট্রের ভুল ভূমিকার কথা স্বীকার করে সাবেক মার্কিন কূটনীতিকের বক্তব্যকে স্বাগত জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। পরিষদ বলেছে, তাদের নীতির ফলে লীগ ক্ষমতা দখল করে জনগণকে যে নির্যাতন নিপীড়ন করেছে তার দায়ও দেশটির নেওয়া উচিত। বিশেষ করে মজলুমদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনে যুক্তরাষ্ট্রের এগিয়ে আসা প্রয়োজন। এছাড়া লীগকে ক্ষমতায় বসানো ও পরবর্তী ফ্যাসিবাদ কায়েমে নানা নির্যাতন নিপীড়নে সরাসরি জড়িত থাকায় ভারতের ভূমিকা মূল্যায়নের জন্য কমিশন গঠনেরও দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

10 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রকে মজলুমদের ক্ষতিপূরণ দিতে হবে: জাতীয় বিপ্লবী পরিষদ

ঢামেক হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন- বিডিয়ার সদস্য শেখ জুবায়ের হোসেন (৬৫) ও কারাবন্দি শামসুল আলম (৪৪)। কারা সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রাতে বিডিআরের সাবেক সদস্য শেখ জোবায়ের হোসেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৪ ফেব্রুয়ারি অসুস্থতাজনিত কারণে শামসুল আলমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার দিকে মারা যান।

10 Mar 25 1NOJOR.COM

ঢাকা মেডিকেলে বিডিআর বিদ্রোহ মামলার আসামিসহ ২ বন্দির মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার নেমে এসেছে। আইএমএফ বিপিএম-৬ গণনার মান অনুযায়ী রিজার্ভ এখন ১৯ দশমিক ৭০ বিলিয়ন ডলার। এর আগে ৬ মার্চ বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ২৭.৬০ বিলিয়ন ডলার। বিপিএম-৬ ছিল ২১.৪০ বিলিয়ন ডলার। আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। তেহরানে আকুর সদর দপ্তর। সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

10 Mar 25 1NOJOR.COM

আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ

৯ মার্চ সাভারের আশুলিয়ায় একটি স্বর্ণের দোকানে চারজনের ডাকাতদল হামলা চালিয়ে ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে তার স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় আতঙ্ক সৃষ্টি করতে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাতরা। স্থানীয়রা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং তদন্ত চলছে।

10 Mar 25 1NOJOR.COM

সাভারে স্বর্ণের দোকানে ডাকাতি: ব্যবসায়ী নিহত

আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ বিচারের দাবি করেছেন এনসিপি সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, অপরাধীরা তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করছে। আমরা শুনেছি ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। আখতার হোসেন বলেন, ধর্ষণসহ অন্য অপরাধগুলোতে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো দায়িত্বশীল হতেও বলেন। এর আগে এনসিপির একটি প্রতিনিধিদল সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটিকে দেখতে যান।

10 Mar 25 1NOJOR.COM

শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ বিচারের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি

ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণবিরোধী বিক্ষোভের সময় শিক্ষার্থীরা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে চিনে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গত ৪ আগস্ট তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রামদা হাতে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন। পরে পরিচয় গোপন করে সাধারণ মানুষের সঙ্গে মিশতে চাইলেও রোববার ধর্ষণবিরোধী সমাবেশে অংশ নিয়ে শিক্ষার্থীদের নজরে পড়েন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা যাচাই করছে।

10 Mar 25 1NOJOR.COM

ধর্ষণবিরোধী সমাবেশে গণপিটুনির শিকার যুবলীগ নেতা, পুলিশের হেফাজতে

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা গোটা মানবতার ওপর ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আমির বলেন, মাগুরায় আট বছরের এক শিশুর সঙ্গে তার আপনজনরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করেছে, এটা গোটা মানবতার ওপর আঘাত। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই। তিনি বলেন , এই সমাজে পাশবিক হৃদয়বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়। হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। জামায়াত আমির বলেন, আল্লাহ যদি আমাদের কোনোদিন এই দেশ পরিচালনা করার দায়িত্ব দেয়, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন করা।

10 Mar 25 1NOJOR.COM

মাগুরার ঘটনা মানবতার ওপর ছুরিকাঘাত: জামায়াত আমির

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কেবল বিচার ব্যবস্থা পরিবর্তনই নয়, দেশে চলা অপসংস্কৃতিও বন্ধ করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে। সাদ্দাম বলেন, আছিয়া ঘরের লোকের দ্বারাই ধর্ষিত হয়েছে, তাকে নিরাপদ অবস্থান সমাজ দিতে পারেনি। আর ২০ সাল থেকে ২৪ পর্যন্ত ৬ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। অধিকাংশ ধর্ষণের কোনো বিচার পাইনি। তিনি বলেন, আজ নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। অথচ ১৫০০ বছর আগে ইসলাম বলে গেছে, ধর্ষকদের পাথর নিক্ষেপ করে হত্যা করার জন্য। একটি দল বলছে, দেশে নির্বাচিত সরকার নেই বলে এমন ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি, সে দলের কর্মীদের মাধ্যমেই ধর্ষণের মতো ঘটনা ঘটছে।

10 Mar 25 1NOJOR.COM

বিচারহীনতার কারণে ধর্ষণের অপরাধ বাড়ছে: শিবির সেক্রেটারি

রোববার দুপুরে গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ছাত্র অধিকার পরিষদের এক নেতা ফরিদুল ইসলাম। এই অভিযোগে তিনি থানায় সাধারণ ডায়েরিও করেছেন। বলেন, গত ৪ মার্চ জিএমপি কমিশনার কার্যালয়ে আইনশৃঙ্খলা মিটিংয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জানে মেরে ফেলার হুমকি দেয়। তিনি বলেন, আমার জীবনের কোনো ক্ষতি হলে তার দায়ভার তানভীর সিরাজে কাঁধে বর্তাবে। এ বিষয়ে অভিযুক্ত বিএনপির সভাপতি তানভির সিরাজ বলেন, ফরিদুল ইসলামের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই এবং আমার কোনো ক্যাডার বাহিনী নেই যারা তার ক্ষতি করবে।

10 Mar 25 1NOJOR.COM

কলেজছাত্রকে বিএনপি নেতার হত্যার হুমকি

জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের কাছে রাখতে রোববার মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এনআইডি, জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবা এক জায়গায় থেকে দিতে সিভিল রেজিস্ট্রেশন অধ্যাদেশের খসড়া করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এটি জানার পর এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার আন্দোলনে নামেন ইসির কর্মকর্তা-কর্মচারীরা।

10 Mar 25 1NOJOR.COM

জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের কাছে রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীরা লাঠি মিছিল করেছেন। বেলা পৌনে তিনটার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে এ কর্মসূচি পালন করা হয়। বাঁশের লাঠি হাতে রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন, শাহবাগ মোড় ঘুরে মিছিলটি আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তারা। ব্যানারে লেখা ৯ দফা দাবির মধ্যে আরও আছে ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া; আইনসমূহে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ, ধর্ষণ মামলার জটিলতা দূর করা, ভুক্তভোগী ও সাক্ষীকে সকল প্রকার সুরক্ষা দিতে সাক্ষী সুরক্ষা আইনের পুনঃপর্যালোচনা ও প্রয়োগ করা।

10 Mar 25 1NOJOR.COM

ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাবিতে লাঠি মিছিল

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচের সঙ্গে মতবিনিময় করেছেন এবি পার্টি নেতারা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রশ্নে এবি পার্টির অবস্থান জানতে চাইলে উত্তরে এবি পার্টির নেতারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে সবার ঐকমত্যের প্রতি এবি পার্টি গুরুত্ব দিচ্ছে। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রতিনিধিদলকে তারা বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিত মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এতে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র গণ–অভ্যুত্থানসহ অন্যান্য বিষয়ে যেভাবে ইতিবাচক ভূমিকা রেখেছে, আগামীতেও যেন তা ধরে রাখে।

10 Mar 25 1NOJOR.COM

আ.লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে: এবি পার্টি

রোববার বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো এবং পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলের নতুন সূচি প্রকাশ করা হয়েছে। তিনি জানান, রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল আগামী ১৯ মার্চ ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল হবে আগামী ২১ মার্চ। উভয় ইফতার মাহফিলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন বলেও জানান। এর আগে পূর্ব নির্ধারিত রোববারের ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে।

09 Mar 25 1NOJOR.COM

বিএনপির ইফতার মাহফিলের নতুন তারিখ ঘোষণা

রোববার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখেই পাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সরকার সিদ্ধান্ত নিয়েছে মার্চ- ২০২৫ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ-২০২৫ মাসের অবসর ভাতা ২৩ মার্চ দেওয়া হবে।

09 Mar 25 1NOJOR.COM

ঈদে অগ্রিম বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক প্ররক্ষা নির্দেশিকা ২০২৫ বাতিল করেছে সরকার। এতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সুত্রোস্থ স্বারকে এ বিভাগ হতে ৬ মার্চ তারিখে জারিকৃত গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ে ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’ এর কার্যকারিতা এতদ্বারা বাতিল করা হলো। এর আগে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অমান্য করে প্রধান বিচারপতিকে হেয় করে সম্প্রতি জারি করা নির্দেশিকার ব্যাখ্যা দিতে আগামী ১৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ নির্দেশিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে স্বপ্রণোদিত রুলও দেন হাইকোর্ট।

09 Mar 25 1NOJOR.COM

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্ররক্ষা নির্দেশিকা বাতিল

রোববার এক বিবৃতিতে জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, শহীদ রিয়া গোপের স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। গণঅভ্যুত্থানে বাসার ছাদে থাকলেও গুলিতে সাড়ে ছয় বছর বয়সী রিয়া গোপ শহীদ হন। এদিকে, ঢাকার জাতীয় স্টেডিয়ামের সামনে থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ করা হয়েছে। রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’।

09 Mar 25 1NOJOR.COM

জুলাই আন্দোলনে নিহত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াসহ দেশজুড়ে ধর্ষণে অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ মিছিলটিতে বিশ্ববিদ্যালয়ের সব হলের সাধারণ শিক্ষার্থীরা যোগ দেন। তারা ধর্ষণের অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বোনের কান্না আর না আর না’ এসব স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। তালাত রাফি বলেন, যারা ধর্ষণের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।

09 Mar 25 1NOJOR.COM

তুমি কে আমি কে, আছিয়া-আছিয়া স্লোগানে উত্তাল চবি

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি এবং তাদের ভূমি দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যারা ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা দখল করতে চায় তাদের জানা উচিত আজকের এই সংকটের মূল কারণই হলো ইসরাইলের দখলদারিত্ব। তিনি বলেন, আমাদের অবশ্যই পশ্চিম তীর সংযুক্ত করার জন্য ইসরাইলি চরমপন্থিদের প্রচেষ্টা প্রতিহত করতে হবে। একইভাবে, আমরা আল-হারাম আল-শরিফের ঐতিহাসিক ও রাজনৈতিক স্থিতাবস্থা পরিবর্তনের কোনো প্রচেষ্টাকে মেনে নিতে পারি না। এ সময় কায়রোতে গৃহীত পরিকল্পনাকে সমর্থন জানান তিনি। সিরিয়ায় স্থিতিশীলতার দিকে জোর দেন।

09 Mar 25 1NOJOR.COM

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, পরিবার এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৯১ হিসাবের ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। যেকোনো সময় এসব অর্থ উত্তোলনপূর্বক বিদেশে পাচার/গোপন করার সমূহ সম্ভাবনা রয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়। সুতরাং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ করা প্রয়োজন।

09 Mar 25 1NOJOR.COM

সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

গাইবান্ধার জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন: সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক আল রোহান, বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর হাসান পিয়াল, রাজু মিয়া ও পরিতোষ চাকী। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এর ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা করেন।

09 Mar 25 1NOJOR.COM

জামায়াত কর্মী হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

শনিবার গাজার সরকারি মিডিয়া জানিয়েছে, গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা আগ্রাসনে ২৪ জন ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আন্তর্জাতিক নারী দিবসে জারি করা এক বিবৃতিতে মিডিয়া প্রধান সালামা মারুফ বলেছেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, নারী হিসেবে তাদের মর্যাদা তাদেরকে ইসরাইলি বাহিনীর হাত থেকে রক্ষা করতে পারেনি। তাদের সাংবাদিকতার অনাক্রম্যতা তাদেরকে খুনি সত্তা থেকে রক্ষা করতে পারেনি। এই সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার প্রতিও তিনি খেয়াল করেন।

09 Mar 25 1NOJOR.COM

গাজায় ২৪ ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, মাগুরার ঘটনায় অভিযুক্তদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করবে সরকার। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। তিনি বলেন, দেশের কোথাও নারীর প্রতি সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটলে তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। হিজবুত তাহরীর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনোভাবেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

09 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রোববার সকালে ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুলশিক্ষক মোজাম্মেল হক মানিককে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতে তোলার সময় অভিযুক্তকে দেখেই ক্ষুব্ধ জনতা গণধোলাই দেয়। অন্যদিকে ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্র-জনতার ব্যানারে জেলা প্রশাসক চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। জেলা প্রশাসক ইশরাত ফারজানা আশস্ত করে বলেন, কোনোভাবেই যেন অপরাধী আইনের ফাঁক দিয়ে বের না হতে পারে, তা নিশ্চিত করা হবে। প্রমাণিত হলে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে অপরাধীর।

09 Mar 25 1NOJOR.COM

ছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষককে আদালতে তোলার সময় গণধোলাই

রোববার হেফাজতে ইসলামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইসলামে ধর্ষণকারীকে জনসম্মুখে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, ‘তাদের শাস্তি দিতে যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয় এবং মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে’ (সূরা নুর, আয়াত-২)। রাসুল (সা.)-এর যুগে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে তিনি ধর্ষককে মৃত্যুদণ্ড দেন। বিবৃতিতে আরও বলা হয়, বন্দি স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পবিত্র শবে কদরের দিনে রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা সাবেক র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনেরও প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে। বলা হয়, নারী-শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে বিচারহীনতাই মূলত দায়ী।

09 Mar 25 1NOJOR.COM

ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে: হেফাজত

তথপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, এখন থেকে যেকোনো ধরনের ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। তিনি বলেন, আইন অন্ধ, যেই অপরাধী হোক না কেন, জাত, ধর্ম, বর্ণ দেখা হবে না, নারী বা পুরুষ দেখা হবে না। যিনিই ‌মব জাস্টিস করেন না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, মব জাস্টিস তৈরির পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো থানা ঘেরাও থেকে শুরু করে যেকোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব।

09 Mar 25 1NOJOR.COM

‘মব জাস্টিসের’ বিরুদ্ধে কঠোর হবে সরকার: তথ্য উপদেষ্টা 

রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় দেশের বৈদেশিক মুদ্রার মজুদ রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১.৪০ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাস মার্চের ৬ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৬০ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভ হলো ২১.৪০ বিলিয়ন ডলার। গত ফেব্রুয়ারি মাসের পুরো সময়ে আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ হাজার ৮২৯ কোটি টাকার বেশি।

09 Mar 25 1NOJOR.COM

রিজার্ভ ছাড়াল ২১ বিলিয়ন ডলার

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে কমিশন। নতুন দলগুলোর নিবন্ধন নিতে ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করা করতে পারবে। জানা গেছে, আবেদনের সময় শেষ হওয়ার পর যাচাই-বছাই শেষে শর্ত পূরণ সাপেক্ষে নতুন দলের নিবন্ধ দেওয়া হবে। প্রতি সংসদ নির্বাচনের পূর্বে নতুন দলের নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান করে ইসি। বর্তমানে ইসির নিবন্ধিত ৫৪টি রাজনৈতিক দল।

09 Mar 25 1NOJOR.COM

নতুন দল নিবন্ধনের জন্য সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি

সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ফেজ-৩ ও মেঘনা নদী রক্ষায় প্রকল্প দুটির কাজ ১০ বছর ধরে আটকে থাকায় বিস্ময় জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় ১০ বছর ধরে আটকে আছে! তিনি বলেন, ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করে দিনদিন আমরা পরিবেশকে বিরাট হুমকির মুখে ফেলে দিচ্ছি। সংকট থেকে উত্তরণের রাস্তা থাকা সত্ত্বেও সে কাজটা এত বছর ধরে করা হয়নি। সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরে মোট পানি সরবরাহের প্রায় ৭০ শতাংশ ভূ-গর্ভস্থ উৎস থেকে সরবরাহ করা হচ্ছে। এতে পানির স্তর প্রতিবছর প্রায় ২ থেকে ৩ মিটার নিচে নেমে যাচ্ছে; যা বিপর্যয় নিয়ে আসবে। প্রধান উপদেষ্টা প্রকল্প দুটির বাঁধা ও খরচ কমানোর দিকে আলোকপাত করেন।

09 Mar 25 1NOJOR.COM

১০ বছর বন্ধ দুই পানি শোধনাগার প্রকল্প: প্রধান উপদেষ্টা বিস্মিত

গণঅভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে সাবেক মেয়র আতিকুল ইসলামসহ মোট ৯ আসামির তদন্ত প্রতিবেদন ১২ মে’র মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বাকিরা হলেন- শাহিনুর মিয়া, মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, বশির উদ্দিন, দেলোয়ার হোসেন রুবেল। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার সময় সরাসরি অংশগ্রহণসহ নির্দেশ দেয়ার অভিযোগ আনা হয়েছে। যাদের প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

09 Mar 25 1NOJOR.COM

উত্তরায় গণহত্যা: ১২ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশকে অস্তিত্বহীন বানানোর জন্য ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট সরকারের দোসররা। তারা দেশের প্রতিটি কোনায় কোনায় এখনও বিদ্যমান রয়েছে। এ রমজান মাসে মহান আল্লাহ তায়ালার কাছে আমাদেরকে দোয়া চাইতে হবে, এ দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার ফিরে না আসতে পারে। সালাম পিন্টু বলেন, ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র বাধা পেরিয়ে দেশটাকে আবার নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে হবে। মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, আমার নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি জাতিকে একটি দেশ এনে দিয়েছে।

09 Mar 25 1NOJOR.COM

দেশকে অস্তিত্বহীন বানানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টের দোসররা: সালাম পিন্টু 

রোববার যমুনায় কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলি তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হালাল খাদ্য একটি গুরুত্বপূর্ণ খাত, যা নিয়ে কাজ করা যেতে পারে। এ উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্ত করতেও অনুরোধ জানান। আগামী ৭ থেকে ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি।

09 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র রমজানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে বাংলাদেশি শিক্ষার্থীরা ইফতার করতে আসেন হাজার বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ আল-আজহারে। এক হাজার পঁচাশি বছর বছরপূর্তি উপলক্ষে মসজিদটিতে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। এতে দেখা মিলে শতশত বাংলাদেশি শিক্ষার্থী সহ দেশ থেকে মিশরে ঘুরতে আসা বেশ কয়েকজন বাংলাদেশি পর্যটকদের। মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন 'ইত্তেহাদ' এর সভাপতি এসএম ফকরুল ইসলাম সপরিবারে এসেছেন মসজিদটিতে ইফতার করতে। তিনি বলেন, মাতৃভূমি, পরিবার, বন্ধু-বান্ধব, প্রিয়জনদের ছেড়ে এই প্রথম বিদেশের মাটিতে রমজান মাস অতিবাহিত করছি। দেশীয় আমেজ মিস করলেও বিশ্বের নানা দেশের প্রায় ৭হাজার শিক্ষার্থীর সঙ্গে ইফতার করতে অন্যরকম ভালোলাগা কাজ করে।

09 Mar 25 1NOJOR.COM

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

নারী-শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে মাগুরায় ৮ বছরের শিশুর ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। বলেন, ধর্ষণের শিকার শিশুটির ছবি যারা প্রকাশ করছেন তারা আইন ভাঙছেন। ছবি নির্ধারিত সময়ে না সরালে নতুন আদেশ দেওয়া হবে।

09 Mar 25 1NOJOR.COM

মাগুরার সেই শিশু ধর্ষণের বিচার ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

যুক্তরাষ্ট্র বা ইসরাইল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালালে তিনদিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানিশূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানি। সানি বলেন, পানিতে এত উচ্চ মাত্রার দূষণ হবে যে, তার ফলে ‘পরিবেশগত বিপর্যয়’ দেখা দেবে। মাত্র তিন দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দেবে। আরো বলেন, এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগর তীরবর্তী সবগুলোর দেশের জন্য প্রযোজ্য হবে। এতে আমরা ব্যাপক যুদ্ধে প্রবেশ করব, এটি এমন এক বিপর্যয় যা এ অঞ্চলের বা ওই অঞ্চলের বাইরে কেউই চায় না।

09 Mar 25 1NOJOR.COM

ইরানে হামলা হলে ৩ দিনের মধ্যে এই অঞ্চল পানিশূন্য হয়ে যাবে: কাতারের প্রধানমন্ত্রী

মার্কিন পররাষ্ট্র দপ্তর সন্ত্রাসবাদসহ নানা নিরাপত্তা ঝুঁকির কারণে পাকিস্তানে সফর না করার পরামর্শ দিয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। বলা হয়, পরিবহন কেন্দ্র, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় ও উপাসনালয়গুলোতে যেকোনো সময় কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাকিস্তানে অবস্থানরত মার্কিন সরকারি কর্মকর্তাদের অধিকাংশ বড় জমায়েতে যোগ দেওয়া নিষিদ্ধ। এছাড়া ট্রাম্প প্রশাসন পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পর্যালোচনা করছে।

09 Mar 25 1NOJOR.COM

পাকিস্তানে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ যুক্তরাষ্ট্রের, নিরাপত্তা ঝুঁকির সতর্কবার্তা

শনিবার পাকিস্তানি অর্থমন্ত্রী খুররম শেহজাদ জানান, পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন। গত ডিসেম্বরে প্রকাশিত বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন অনুসারে, চীন প্রায় ২৯ বিলিয়ন ডলার ঋণ দিয়ে পাকিস্তানের বৃহত্তম ঋণদাতা হয়ে উঠেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ৭ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়ার পর পাকিস্তান তার আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য কাজ করছে। ঋণের প্রথম কিস্তি বর্তমানে পর্যালোচনাধীন। এই ধাপে সফল হলে পাকিস্তান অতিরিক্ত ১ বিলিয়ন ডলার ঋণ পাবে।

09 Mar 25 1NOJOR.COM

সংকট উত্তরণে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার ঋণ দিল চীন

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ ১১ মার্চ সন্ধ্যায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারের দোহায় যাবেন। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, উইটকফ ইসরাইল ও হামাসের মধ্যে একটি নতুন জিম্মি-মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা’র চেষ্টা করবেন। এর আগে ইসরাইল ও হামাসের আলোচকদের পাশাপাশি কাতার ও মিশরের প্রতিনিধিরা সোমবার ১০ মার্চ দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে।

09 Mar 25 1NOJOR.COM

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার দোহায় যাবেন ট্রাম্পের দূত

নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ১৫ দিনের মধ্যে তদন্ত ও ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে। উপদেষ্টা বলেন, আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হতো, এজন্য মামলার কাজ শেষ হতে দেরি হতো। আমরা যে সংশোধনী আনবো সেখানে যাকে নির্দিষ্ট করা হয়েছে, তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আরো বলেন, বিচার ৯০ দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বর্তমান আইনে রয়েছে ১৮০ দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত।

09 Mar 25 1NOJOR.COM

১৫ দিনে তদন্ত ও ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আসিফ নজরুল

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে সকল নেতাকর্মীকে উপস্থিত থাকতে বলা হয় ওই বিবৃতিতে।

09 Mar 25 1NOJOR.COM

নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে তিন ভাইকে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের মা সুফিয়া বেগম। শনিবার দিবাগত রাতে ৪৯ জনের নামসহ অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে থানায় মামলাটি করা হয়। পুলিশ জানান, আড়িয়াল খাঁ নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মো. শাহজাহান খান ও মতিন মোল্লা গ্রুপের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলছিল। এর জেরে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে। এতে সাইফুল সরদার, আতাবুর সরদার ঘটনাস্থলেই মারা যায়। পলাশ সরদার নামে একজনকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

09 Mar 25 1NOJOR.COM

মাদারীপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, ৪৯ জনের নামে মামলা 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ রফিক (৩৩) নামক এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। ব্যাটালিয়ন অধিনায়ক (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে রাব্বি জানান, দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে পড়ে এক রোহিঙ্গা যুবক মারা যান। তিনি ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী। ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, রাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এলাকায় সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও সদস্যরা আকস্মিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুপক্ষের সংঘর্ষের মাঝামাঝি পড়ে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হন।

09 Mar 25 1NOJOR.COM

উখিয়ায় দুগ্রুপের গোলাগুলি, রোহিঙ্গা যুবক নিহত

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত শাহেদ আহমদের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। ৮ মার্চ রাতে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ওসি আব্দুল আউয়াল গণমাধ্যমকে বলেন, লাশ থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

09 Mar 25 1NOJOR.COM

নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

শনিবার রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তার নাম সতিশ রায়। বিজিবি জানায়, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়িতে থেকে দিনমজুরের কাজ করছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মাঝিপাড়া বিওপির সদস্যরা তাকে আটক করে। রাতেই তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

09 Mar 25 1NOJOR.COM

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

রোববার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। হাসপাতালে গিয়ে উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি।

09 Mar 25 1NOJOR.COM

ধর্ষণে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শনিবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক খুবই শক্তিশালী এবং নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। বাংলাদেশের সাথে চীন-পাকিস্তানের সম্পর্ক প্রসঙ্গে বলেন, ‘দুই দেশের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা আছে, যা আমাদের মেনে নিতে হবে। যা আমার কাছে অর্থবহ, তা হলো দ্বিমুখী হুমকির বাস্তবতা। পাকিস্তান প্রসঙ্গে বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু একটি নির্দিষ্ট দেশ যদি আমার কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। প্রধান উদ্বেগ হলো, সেই দেশের মাধ্যমে সন্ত্রাসবাদের পথ ব্যবহার করা হতে পারে।

09 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিতভাবে নোট বিনিময় হয়: ভারতীয় সেনাপ্রধান

ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদের ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আমির বলেন, মাগুরার সেই আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই। আরও বলেন, এ রকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদের পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। ধর্ষকদের ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন।

09 Mar 25 1NOJOR.COM

ধর্ষকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের

মিজানুর রহমান আজহারী বলেছেন, দেশের আইন ও বিচারব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে উঠে মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে। ফেসবুকে তিনি লেখেন, বাকরুদ্ধ বাংলাদেশ! পুরো জাতি যেন আজ স্তব্ধ! এ দেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা? ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়। আজহারী বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে। ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক, এটাই আজ গণমানুষের দাবি।

09 Mar 25 1NOJOR.COM

দেশের আইন ও বিচারব্যবস্থা ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে উঠলে লম্পটগুলো ধর্ষণের সাহস করে: আজহারী

মনিপুরের কাংপোকপি জেলার বিভিন্ন স্থানে শনিবার বিক্ষোভ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। আরও ২৫ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম লালগৌথাং সিংসিত (৩০)। কিথেলমানবিতে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অমিত শাহের রাজ্যজুড়ে অবাধ চলাচলের নির্দেশের বিরোধিতা করে বিক্ষোভ শুরু হয়। এ সময় ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে কুকি-অধ্যুষিত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু করে বিক্ষোভকারীরা।

09 Mar 25 1NOJOR.COM

ফের উত্তপ্ত মণিপুর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারী নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করে আলোচনায় বসবে ন। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করার জন্য। ট্রাম্প বলেন, ‘ইরানকে সামাল দেওয়ার দুটি উপায় রয়েছে: সামরিক পদক্ষেপ অথবা একটি চুক্তি করা, যাতে তারা পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে।’ খামেনি বলেন, ওয়াশিংটনের আলোচনার আহ্বানের মূল লক্ষ্য হলো নিজেদের শর্ত ইরানের ওপর চাপিয়ে দেওয়া। তা ইরান মানবে না বলেও জানান তিনি।

09 Mar 25 1NOJOR.COM

‘ইরান কখনোই চাপের কাছে নত হবে না’, ট্রাম্পের চিঠির জবাবে খামেনি

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিতভাবে এই আদেশ দেন। অপরদিকে ধর্ষণের শিকার ভুক্তভোগী আসিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

09 Mar 25 1NOJOR.COM

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের

‘দফা এক দাবি এক, উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ’ দাবিতে উত্তাল হয়ে উঠেছিল ঢাবি ক্যাম্পাস। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মাগুরার ৮ বছরের শিশু আছিয়াসহ অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনায় মধ্যরাতে এই মিছিল করেছে ঢাবি শিক্ষার্থীরা। মাগুরায় নির্যাতনের শিকার শিশু আসিয়া হাসপাতালের পিআইসিইউতে অচেতন পড়ে রয়েছে। টানা দুই দিন হয়ে গেল, এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা বলছেন, শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন।

09 Mar 25 1NOJOR.COM

রাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা

অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাবাশার আল–আসাদের অনুগতদের সঙ্গে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনীর দুদিনের সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। লাতাকিয়া প্রদেশে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় সংঘর্ষ। নিহতদের মধ্যে ৭৪৫ জন বেসামরিক নাগরিক, ১২৫ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য, ১৪৮ জন আসাদের অনুসারী নিহত হয়েছেন। রামি আব্দুল রহমান বলেন, সিরিয়ার আলাউইতদের প্রাণকেন্দ্র জাবলেহ, বানিয়াস এবং আশপাশের এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যে বছরের পর বছর ধরে সবচেয়ে ভয়াবহ সহিংসতার সামিল।

09 Mar 25 1NOJOR.COM

সিরিয়ায় আসাদপন্থি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত হাজার ছাড়াল

৬ মার্চ মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। এই ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও। আছিয়ার বড় বোন বলেন, তার স্বামী সজিব হোসেন দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে। ঘটনার ২০ দিন আগে সন্ধ্যায় আছিয়ার বড় বোনকেও পিছন থেকে জড়িয়ে ধরে শ্বশুর। এতে স্বামীকে জানালে ব্যবস্থা নেয়নি। এতে রাগ করে বাপের বাড়ি চলে গেলে পরিবার বুঝিয়ে শুনিয়ে ছোট বোনকে সাথে করে শ্বশুর বাড়িতে পাঠায়। এরপর ঘটে পৃথিবীর সবচেয়ে বর্বর ঘটনাটির একটি।

09 Mar 25 1NOJOR.COM

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিলেন তার বোন

রবিবার রাত ১২টার দিকে ঢাবির সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এতে যোগ দেন শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও। ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিলও করেন তারা। 'উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’ স্লোগান দেন তারা। অপরদিকে শিশুটি সিএমএইচে অচেতন হয়ে পড়ে আছেন। আইসিইউতে আছেন বলে জানা গেছে।

09 Mar 25 1NOJOR.COM

আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ সকল ধর্ষকদের বিচার চেয়ে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাবি শিক্ষার্থীরা

হামাস গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কোনো ধরনের বার্তা পাঠিয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা, অসত্য। জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে জানায়, হামাস সম্পূর্ণভাবে পূর্বে স্বাক্ষরিত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এতে নির্দিষ্ট শর্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনায় যাওয়ার কথা রয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে প্রচারিত খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এর মধ্যে সোমবার দোহায় প্রতিনিধিদল পাঠানাের ঘোষণা দিয়েছে ইসরাইল। অপরদিকে হামাস চাচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি।

09 Mar 25 1NOJOR.COM

সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চাই— হামাসের স্পষ্ট বার্তা

সভ্যতার বিকাশ ও উৎকর্ষ সাধনে নারীর ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে ছাত্রশিবির নারীর অধিকার সংরক্ষণ ও প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে নারীরাও সম্মুখ সারিতে ছিলেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এ লড়াইয়ে অনেকেই শাহাদাত বরণ করেছেন। বিশ্ব নারী দিবসে আমরা তাদের বীরত্ব ও আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আরো বলা হয় বিগত ৫ বছরে কমপক্ষে ১১৭৫৮ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের স্বীকার হয়েছে এবং ধর্ষণের স্বীকার হয়েছে অন্তত ৬৩০৫ জন। এই বর্বরতা ও নিপীড়নের তীব্র নিন্দার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেই সাথে ইসলামের নারীকে দেওয়া মর্যাদা ও অধিকার উল্লেখ করা হয়।

09 Mar 25 1NOJOR.COM

বিশ্ব নারী দিবসে নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠায় ছাত্রশিবিরের আহ্বান

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫২ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।