Web Analytics

সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ফেজ-৩ ও মেঘনা নদী রক্ষায় প্রকল্প দুটির কাজ ১০ বছর ধরে আটকে থাকায় বিস্ময় জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় ১০ বছর ধরে আটকে আছে! তিনি বলেন, ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করে দিনদিন আমরা পরিবেশকে বিরাট হুমকির মুখে ফেলে দিচ্ছি। সংকট থেকে উত্তরণের রাস্তা থাকা সত্ত্বেও সে কাজটা এত বছর ধরে করা হয়নি। সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরে মোট পানি সরবরাহের প্রায় ৭০ শতাংশ ভূ-গর্ভস্থ উৎস থেকে সরবরাহ করা হচ্ছে। এতে পানির স্তর প্রতিবছর প্রায় ২ থেকে ৩ মিটার নিচে নেমে যাচ্ছে; যা বিপর্যয় নিয়ে আসবে। প্রধান উপদেষ্টা প্রকল্প দুটির বাঁধা ও খরচ কমানোর দিকে আলোকপাত করেন।

09 Mar 25 1NOJOR.COM

১০ বছর বন্ধ দুই পানি শোধনাগার প্রকল্প: প্রধান উপদেষ্টা বিস্মিত

নিউজ সোর্স

RTV 09 Mar 25

১০ বছর বন্ধ দুই পানি শোধনাগার প্রকল্প: প্রধান উপদেষ্টা বিস্মিত

সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ফেজ-৩ ও মেঘনা নদী রক্ষায় প্রকল্প দুটির কাজ ১০ বছর ধরে আটকে থাকায় বিস্ময় জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় ১০ বছর ধরে আটকে আছে! অথচ ঢাকা শহরের মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।