Web Analytics

রোববার দুপুর ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো আমিন জুট মিল এলাকায় আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ৫৮ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী, কালুরঘাট, আগ্রাবাদ স্টেশনসহ চারটি স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে ১২টি দোকান পুড়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এসব দোকানের মধ্যে জুট, বাঁশ ও ধানের ভুষির দোকান রয়েছে। শেষ খবর পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করছিল ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

10 Mar 25 1NOJOR.COM

চট্টগ্রামে আগুনে ভস্মীভূত ১২ দোকান

নিউজ সোর্স

চট্টগ্রামে আগুনে ভস্মীভূত ১২ দোকান

চট্টগ্রামে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। রোববার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো আমিন জুট মিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।