Web Analytics

সভ্যতার বিকাশ ও উৎকর্ষ সাধনে নারীর ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে ছাত্রশিবির নারীর অধিকার সংরক্ষণ ও প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে নারীরাও সম্মুখ সারিতে ছিলেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এ লড়াইয়ে অনেকেই শাহাদাত বরণ করেছেন। বিশ্ব নারী দিবসে আমরা তাদের বীরত্ব ও আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আরো বলা হয় বিগত ৫ বছরে কমপক্ষে ১১৭৫৮ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের স্বীকার হয়েছে এবং ধর্ষণের স্বীকার হয়েছে অন্তত ৬৩০৫ জন। এই বর্বরতা ও নিপীড়নের তীব্র নিন্দার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেই সাথে ইসলামের নারীকে দেওয়া মর্যাদা ও অধিকার উল্লেখ করা হয়।

09 Mar 25 1NOJOR.COM

বিশ্ব নারী দিবসে নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠায় ছাত্রশিবিরের আহ্বান

নিউজ সোর্স

বিশ্ব নারী দিবসে নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠায় ছাত্রশিবিরের আহ্বান

নারী সমাজ মানব সভ্যতার অপরিহার্য অংশ। সভ্যতার বিকাশ ও উৎকর্ষ সাধনে নারীর ভূমিকা অনস্বীকার্য। নারীর অধিকার সংরক্ষণ ও প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।