Web Analytics

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবার। তিনি আরও বলেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আমির খসরু মাহমুদ চৌধুরী গার্ডিয়ানকে বলেছেন, এই সরকার সহসাই নির্বাচন দিতে চাচ্ছে না। সংস্কারের জন্য এদের কোনো ম্যান্ডেট নেই। এটি কেবলই অন্তর্বর্তীকালীন একটি সরকার। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের অনুরোধেই তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন।

10 Mar 25 1NOJOR.COM

আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু: গার্ডিয়ানকে ড. ইউনূস

নিউজ সোর্স

আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু: গার্ডিয়ানকে ড. ইউনূস

দেশে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবার অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।