Web Analytics

মার্কিন পররাষ্ট্র দপ্তর সন্ত্রাসবাদসহ নানা নিরাপত্তা ঝুঁকির কারণে পাকিস্তানে সফর না করার পরামর্শ দিয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। বলা হয়, পরিবহন কেন্দ্র, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় ও উপাসনালয়গুলোতে যেকোনো সময় কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাকিস্তানে অবস্থানরত মার্কিন সরকারি কর্মকর্তাদের অধিকাংশ বড় জমায়েতে যোগ দেওয়া নিষিদ্ধ। এছাড়া ট্রাম্প প্রশাসন পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পর্যালোচনা করছে।

09 Mar 25 1NOJOR.COM

পাকিস্তানে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ যুক্তরাষ্ট্রের, নিরাপত্তা ঝুঁকির সতর্কবার্তা

নিউজ সোর্স

পাকিস্তানে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ যুক্তরাষ্ট্রের, নিরাপত্তা ঝুঁকির সতর্কবার্তা

পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে ভ্রমণের বিষয়ে নতুন সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসবাদসহ নানা নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটিতে সফর না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।