Web Analytics

এবারের পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অষ্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল। দেশটিতে সোমবার ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে। ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া, সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল। ফতওয়া কাউন্সিল জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবতা ও তথ্যউপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। কাউন্সিলের তথ্যমতে, ২৯ মার্চ রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। দেখা যাবে ৩০ মার্চ। ফলে রমজান মাস হবে ৩০ দিনে। অর্থাৎ সোমবার পবিত্র ঈদুল ফিতর।

29 Mar 25 1NOJOR.COM

৩১ মার্চ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, ‘আজ পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কংগ্রেসকে পুনর্গঠন করার তাদের অভিপ্রায় সম্পর্কে অবহিত করেছে। আগামী ১ জুলাইয়ের মধ্যে ইউএসএআইডির কিছু কার্যাবলী বিভাগের সাথে পুনর্গঠন করা হবে।' তিনি বলেন, "পররাষ্ট্র দপ্তর ‘প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন অবশিষ্ট ইউএসএআইডির কার্যাবলী বন্ধ করার’ পরিকল্পনাও করছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যবশত, ইউএসএআইডি অনেক আগেই তার মূল লক্ষ্য থেকে সরে গিয়েছিল। ফলে লাভ খুব কম ছিল এবং খরচও বেশি ছিল।" চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক সাহায্য স্থগিত করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

29 Mar 25 1NOJOR.COM

পররাষ্ট্র দপ্তর ‘প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন অবশিষ্ট ইউএসএআইডির কার্যাবলী বন্ধ করার’ পরিকল্পনা করছে: রুবিও

মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে যে দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে একই মাত্রার ভূমিকম্প বাংলাদেশেও হতে পারে পরে সতর্ক করে ভূমিকম্প মোকাবিলার জন্য বাংলাদেশে সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এজন্য যা করতে হবে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করা; ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলোর সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা; অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা; গ্যাস, পানি ও বিদ্যুতের লাইনের সঠিকতা নিশ্চিত করা; সচেতনতা তৈরি; জরুরি হটলাইন জ্ঞাত রাখা, ভলানটিয়ার প্রশিক্ষণ গ্রহণ করে দুর্যোগকালীন সময়ে কার্যকর ভূমিকা রাখা; জরুরি সামগ্রী রাখা এবং তদারকি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করা!

29 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশেও ৭ মাত্রার ভূমিকম্পের শঙ্কা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদুল ফিতর কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই। আর থাকলে সেটা সকলকে নিয়ে মোকাবিলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। তিনি বলেন, এবার ঈদে সকলে ছুটি ভোগ করছে কিন্তু পুলিশ বিজিবি আনসার ছুটি ভোগ করছে না। তারা কিন্তু নিশ্ছিদ্রভাবে নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকায় কাজ করছেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি এখানে এসেছিলাম টিকিটের দাম বেশি আদায় করা হচ্ছে কিনা বিষয়টি দেখার জন্য। প্রত্যেকটি কাউন্টারে ভাড়ার চার্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ বেশি ভাড়া আদায় করে তবে আপনারা বিআরটিএ ভিজিলেন্স টিম এর কাছে অভিযোগ করবেন। এছাড়াও পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ করবেন।

29 Mar 25 1NOJOR.COM

ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এবং রোগীর মৃত্যুর পর পালিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত প্রসূতির নাম শাকিবা আক্তার (২০)! প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছে মৃতের স্বজন ও স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জানা গেছে, মৃত্যুর আগে প্রসূতির এক কন্যা সন্তানের জন্ম হয়েছে।

29 Mar 25 1NOJOR.COM

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

ঈদুল ফিতর উপলক্ষ্যে বাড়ি ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মাত্র ২৪ ঘণ্টায় যমুনা সেতু পাড়ি দিয়েছে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল বাবদ আদায় করা হয়েছে তিন কোটি ৩৮ লাখ টাকা। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহণের সংখ্যা বাড়ছে। মহাসড়কটিতে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও যানজটের সৃষ্টি হয়নি। ফলে স্বস্তির নিশ্বাস ফেলে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের ২৩ জেলার ঘরমুখো মানুষ।

29 Mar 25 1NOJOR.COM

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় তিন কোটি ৩৮ লাখ টাকা

বৃহস্পতিবার দ্য ডিপ্লোম্যাটে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। একে সেরা পদক্ষেপ বলে মনে করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। দ্য ডিপ্লোম্যাটকে তিনি বলেন, ইলন মাস্ক এবং তার প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অগ্রসর প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের একটি যোগসূত্র তৈরি হবে। এর মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক মজবুত হবে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্টারলিংকের সঙ্গে চুক্তির উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া। এ চুক্তি হলে কর্মসংস্থান বাড়বে এবং বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিশ্বের আউটসোর্সিং কোম্পানিগুলোতে কাজ করার ক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সুবিধা পাবেন।

29 Mar 25 1NOJOR.COM

স্টারলিংকে যুক্ত হওয়া ইউনূস সরকারের সেরা সিদ্ধান্ত: রাষ্ট্রদূত মুশফিক

বাংলাদেশের ১১টি প্রভাবশালী পরিবারকে টার্গেট করে পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করে আল জাজিরা বলছে, প্রভাবশালী এসব পরিবারের বিরুদ্ধে গত এক দশক ধরে বৃটেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কোটি কোটি ডলার পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যাদের সম্পদের সন্ধানে ১১টি বিশেষজ্ঞ দলও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। একটি পরিবারের বিরুদ্ধেই ১৫ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ পাচারের অভিযোগ রয়েছে। যার মধ্যে একটি ব্যাংক থেকে প্রায় ৯০ শতাংশ আমানতই তুলে নিয়ে গেছে তারা। গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া আনুমানিক ২৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ উদ্ধার এবং জব্দ করার জন্য ইতিমধ্যেই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়, কমনওয়েলথ দপ্তর এবং লন্ডনের আইনি সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ।

29 Mar 25 1NOJOR.COM

২৫ বিলিয়ন ডলার ফেরানোর মিশনে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

‘বিশ্ব শান্তির জন্য’ যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার গ্রিনল্যান্ডের আমেরিকান সামরিক ঘাঁটি পরিদর্শন করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার স্ত্রী উষা ভ্যান্স। গ্রিনল্যান্ডবাসী এবং ডেনিশদের মধ্যে উত্তেজনার কারণে এই সফরের সময়সীমা কমিয়ে আনা হয়। ভ্যান্স ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন। তিনি তাদের জানান, তিনি ‘আর্কটিক নিরাপত্তায় সত্যিই আগ্রহী’ এবং যদি আমেরিকা এই অঞ্চলে নেতৃত্ব না নেয় তবে চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো নিয়ে নেবে। তিনি বলেন, ‘আমাদের বিতর্ক গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে নয়, আমাদের বিতর্ক আসলে ডেনমার্কের নেতৃত্বের সঙ্গে, যারা গ্রিনল্যান্ডে কম বিনিয়োগ করেছে এবং এর নিরাপত্তা স্থাপত্যে কম বিনিয়োগ করেছে। ‘

29 Mar 25 1NOJOR.COM

‘বিশ্ব শান্তির জন্য’ গ্রিনল্যান্ড ‘দখল’ প্রয়োজন: ট্রাম্প

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম। এক পোস্টে সারজিস আলম এ আকাঙ্ক্ষার কথা জানান দেন। উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এর পর অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে কেটে গেছে ৮ মাস।

29 Mar 25 1NOJOR.COM

ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে: সারজিস

বৃহস্পতিবার গায়ানায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় প্রায় তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। রুবিও বলেন, ‘আমরা প্রতিদিনই এটা করছি। যখনই আমি এই বিক্ষোভকারীদের কাউকে পাচ্ছি, তাদের ভিসা নিয়ে নিচ্ছি।’ এভাবে ভিসা বাতিলের ধারাবাহিকতা থাকলে এক পর্যায়ে বিক্ষোভকারী আর কোনো শিক্ষার্থী থাকবে না বলেও জানান তিনি। রুবিও বলেন, ‘আমরা তাদের এই দেশে আসার জন্য এবং পড়াশোনার জন্য ভিসা দিয়েছি, সামাজিক অ্যাক্টিভিস্ট হওয়ার জন্য নয়, আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্ষতি করার জন্য নয়।’

29 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় প্রায় তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে

শুক্রবার ৭.৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ২ জনের নিহতের খবর দিয়েছে মিয়ানমার জান্তা সরকার। ৩০ জন এখনও নিখোঁজ রয়েছেন, এছাড়াও ১৬০০ মানুষ আহত হয়েছে। এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগের বাইরে আহতদের সারি দেখা যায়। আহদের অনেকেই দূর দূরান্ত থেকে গাড়ি এবং পিকআপে করে এসেছেন। তাদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। যাদের গায়ে ধুলো ও রক্ত মাখা ছিল। ভূমিকম্পে হাসপাতালও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট ভেঙে গেছে। হাসপাতালের জরুরি বিভাগটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতালে প্রবেশপথে একটি গাড়ি চাপা পড়েছে। আহতদের দেখতে মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং হাসপাতাল পরিদর্শন করেছেন।

29 Mar 25 1NOJOR.COM

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১ হাজার ২ জন

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, চাকরি দাসপ্রথার চলমান ধারা। তবে মানবসত্তা স্বাধীন। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে ড. ইউনুস বলেন, যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার। প্রধান উপদেষ্টা বলেন, সঠিক সুযোগের উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরীব কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। এটিই আমার দেশের জনগনের সকল সমস্যার মূলে।

29 Mar 25 1NOJOR.COM

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনূসের

মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ট্যাটাসে লিখেন, মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আরো লিখেন, বাংলাদেশের জনগণ এবং বিএনপি মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে সংহতি প্রকাশ করছে এবং ক্ষয়ক্ষতির দ্রুত পুনঃপূরণের আশা করছে। প্রসঙ্গত, মিয়ানমারে শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ১৪৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭ শতাধিক মানুষ।

29 Mar 25 1NOJOR.COM

মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানি, তারেক রহমানের শোক

শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফসলি জমিকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে নারী শিশুসহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। শুক্রবার বিকালে গুজিয়াখাইল গ্রামে আরাফাত উল্লাহর বিলাতি গোষ্ঠী ও রেনু মিয়ার চিড়ার গোষ্ঠীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ ঘটে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও হয়েছে। একমাস আগেও জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষ হয়েছিল। এ নিয়ে বেশ কয়েকবার গ্রামে সালিশও হয়েছে। কিন্তু কোনো পক্ষই বিরোধ মেটায়নি।

29 Mar 25 1NOJOR.COM

জমিতে হাঁস যাওয়া নিয়ে বিরোধ, দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিবঙ্গ সরকারকে ভারত-বাংলাদেশ সীমান্তের ৪০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর জন্য দশবার বলেছি। রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে সাতবার বৈঠক করেছি। তার পরও তারা জমি দেয়নি। যেখানেই কাঁটাতার বসানোর ব্যবস্থা করা হয়, সেখানেই রাজ্য শাসকগোষ্ঠীর লোকেরা গণ্ডগোল পাকায়। তিনি বলেন, "২ হাজার ২১৬ কিলোমিটার অঞ্চলজুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমানা। তার মধ্যে ১ হাজার ৬৫৩ কিলোমিটারে কাঁটাতার বসানো হয়ে গেছে। বাকি রয়েছে ৫৬৩ কিলোমিটার অঞ্চল। এর মধ্যে আবার ১১২ কিলোমিটার এলাকা দিয়ে নদী-নালা বয়ে চলেছে। এসব এলাকায় কাঁটাতার বসানো অসম্ভব হলেও বাকি ৪০০ কিলোমিটারে বেড়া দেওয়া যাবে।" ২০২৬ এ বিজেপি ক্ষমতায় আসলে এ কাজ সম্পন্ন করবেন বলেও জানান।

29 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে গেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক বাধা দেয়: অমিত শাহ

এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামি ভরপুর। উনারা আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে-কাছে দিয়েও তারা যান না। এসব প্রতারকদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। তিনি বলেন, সমাজে কিছু সুদখোর, ঘুসখোর আছে। আর কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু স্কুল না ঘেঁষাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। সমাজ থেকে এসব প্রতিবন্ধকতা পরিস্কার করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কার করতে হবে। সুদ-ঘুস প্রথা থেকে বেড়িয়ে আসতে হবে। হাসনাত বলেন, যদি দেবীদ্বারের‌ সন্তান না হন, তাহলে তার সমস্যা বুঝতে পারবেন না! ওরা মনে করে বংশের পরম্পরা মেইনটেইন করতে হবে, যার কারণে দেবিদ্বারে আসছে। আমরা যারা দেবিদ্বারে আছি, আমরা জানি এখানে কী কী সমস্যা।

29 Mar 25 1NOJOR.COM

আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিতে ভরপুর: হাসনাত আব্দুল্লাহ

নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গায় রবির মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন মাসে বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা রবির মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ফাইবার কেটে ফেলেছে। এতে বন্ধ হয়ে গেছে প্রায় অর্ধশত টাওয়ার। অপরাধী চক্র কয়েকজন নিরাপত্তা কর্মীকেও অপহরণ করেছে। এমন পরিস্থিতিতে টাওয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না টাওয়ার কোম্পানি ইডটকো বাংলাদেশ লিমিটেডও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা, দেশের নিরাপত্তাও রয়েছে হুমকির মুখে।

29 Mar 25 1NOJOR.COM

পার্বত্য চট্টগ্রামে নাশকতায় অচল রবির অর্ধশত টাওয়ার, দুর্ভোগে স্থানীয়রা

আন্তর্জাতিক হুমকি আর সমালোচনাতেও থামছে না যুক্তরাষ্ট্রের মদদে চলা নেতানিয়াহু বাহিনী। এতো এতো মৃত্যুর পরও গাজার ঘনবসতি, ঘরবাড়ি, বাজারে বোমা ফেলছে তারা। শুক্রবার ভোরে জাইতুন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। খান ইউনিস শহরে ইসরাইলি হামলায় আরও ছয়জনের নিহত হয়েছে। উপত্যকাটির অন্যান্য স্থানেও বোমা হামলা হয়েছে। এফ-১৬ যুদ্ধবিমান থেকে আবাসিক ভবন ও শরণার্থী শিবির লক্ষ্য করে বোমা বর্ষণ করছে সেনারা। মধ্য গাজার একটি ব্যস্ত বাজারেও চলেছে বর্বর সেনাদের নৃশংসতা। সেখানে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া ত্রাণ প্রবেশে চূড়ান্ত বাঁধা তৈরি করে রেখেছে!

29 Mar 25 1NOJOR.COM

গাজার ঘনবসতি, বাড়িঘর, বাজারে বোমা ফেলছে ইসরাইল

সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর ‘দমন-পীড়ন’সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব রেখে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল উত্থাপন করা হয়েছে। এতে ১৮০ দিনের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা প্রদানের আহ্বান রয়েছে। ডেমোক্র্যাট ও ক্ষমতাসীন রিপাবলিকান-সর্বদলীয় আইনপ্রণেতাদের উদ্যোগে এটি উত্থাপিত হয়েছে। উত্থাপনের পর আরও পর্যালোচনার জন্য বিলটি পাঠানো হয়েছে কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক এবং বিচারসংশ্লিষ্ট কমিটিদ্বয়ের কাছে।

29 Mar 25 1NOJOR.COM

ইমরান খানের ওপর ‘দমন-পীড়ন’সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কংগ্রেসে বিল

ঈদুল ফিতর সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সেখানে পরিদর্শনে গিয়ে মানুষ যেন নিরাপদে বাড়ি যেতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ঈদযাত্রায় শুক্রবার যাত্রীর চাপ তুলনামূলক অনেক বেশি। লঞ্চ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা সেতুর প্রভাব না থাকায় চাঁদপুর রুটে শিডিউল অনুযায়ী চলছে লঞ্চ। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা খুবই সতর্ক ও জাগ্রত অবস্থায় নিয়োজিত রয়েছে।

29 Mar 25 1NOJOR.COM

ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান নৌপরিবহণ উপদেষ্টার

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন। এরাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন। আখতার হোসেন বলেন, ২৪ জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার এখন বাংলাদেশের মানুষের সব থেকে কাঙ্ক্ষিত বিষয়। যদি গণহত্যার বিচার না হয়, তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ শুরু হবে। আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে। রংপুর ইফতার মাহফিলে তিনি বলেন, এ সংবিধানে রাষ্ট্রের তিনটি অর্গানের ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়নি। যার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়ায় এদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারী হওয়ার সুযোগ হয়েছে। এজন্য গণপরিষদ নির্বাচনের কথা বলছি আমরা।

29 Mar 25 1NOJOR.COM

দেশে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে: আখতার হোসেন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী মনিরুল হক ও তার ছেলে কাজী সাগর ওরফে আকাশ ও জাফর মিয়া নামে তার এক সহযোগীকে আটক করেছে ভারত পুলিশ। দ্য স্কাই নিউজে উল্লেখ করা হয়, অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মার্চ রাতে অভিযান চালিয়ে মনিরুল, আকাশ ও জাফর নামে ৩ জনকে আটক করে নদীয়ার গাংনাপুর থানা পুলিশ। পরে ২৭ মার্চ তাদের রানাঘাট আদালতে পাঠায় পুলিশ। তারা বাংলাদেশ থেকে ভারতে কোনোরকম নথি ছাড়াই প্রবেশ করেছেন। এদিকে ২০ মার্চ রাতে লালবাগে বাসার ৯ তলা থেকে মনিরুলের বড় ছেলে সাগরের স্ত্রী তাহিয়া তাসনিম ওরফে ফিমার (১৯) সন্দেহজনক মরদেহ উদ্ধার করে পুলিশ।

29 Mar 25 1NOJOR.COM

অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে আলফাডাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান ভারতে আটক

পরপর দুটি অগ্নিকাণ্ড ও ঈদকে সামনে রেখে চোরা শিকারিরা সক্রিয় হয়ে ওঠায় বনবিভাগ পূর্ব সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করেছে। গত দুই সপ্তাহে প্রায় আট মণ হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসব কারণে সীমিত করা হয়েছে বনরক্ষীদের ঈদের ছুটি। এসিএফ রানা দেব বলেন, ঈদকে সামনে রেখে চোরা শিকারিদের ধরতে সুন্দরবনের সব টহল ফাঁড়ি ও স্টেশনের বন কর্মকর্তা ও বনরক্ষীদের বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে। বনরক্ষীরা তাদের টহল কার্যক্রম জোরদার করেছেন।

29 Mar 25 1NOJOR.COM

চোরা শিকারিরা সক্রিয় হয়ে ওঠায় পূর্ব সুন্দরবনে রেড অ্যালার্ট জারি

শেখ হাসিনা ও ধামরাই থানার সাবেক ওসিসহ ৩৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে ধামরাই থানায় মামলা দায়ের হয়েছে। মামলা করেন আন্দোলনে গুলিবিদ্ধ শরিফুল ইসলাম সুজন (২৮) নামে এক ব্যক্তি। জানা গেছে, ৫ আগস্ট ধামরাই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গণঅভ্যুত্থানে শান্তি পূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অন্যান্য আসামিরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে অনেকে আহত হন। মামলার বাদী শরিফুল ইসলাম সুজনের বাম হাতের কবজিতে গুলি লেগে মারাত্মক রক্তাক্ত জখম হন। এই মামলায় আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে।

29 Mar 25 1NOJOR.COM

ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় হাসিনা ও ওসির বিরুদ্ধে মামলা

বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে ছাত্রদলের নেতা সোহেল রাড়ীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ২৩ আসামির মধ্যে ১৩ জনের নাম উল্লেখ করে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ স্থানীয় নেতারা। তারা বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় বিএনপি নেবে না। এ বিষয়ে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

29 Mar 25 1NOJOR.COM

সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে হবে। রাশেদ খান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। মারামারি হানাহানি চলছে। নির্বাচন নিয়ে ইতোমধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমরা জানি না আগামী ডিসেম্বরে নির্বাচন হবে নাকি আরেকটি ১/১১ ফিরে আসবে। তবে আমাদের স্পষ্ট কথা আমরা বাংলাদেশে ১/১১ ফিরে আসতে দেব না। তিনি বলেন, আওয়ামী লীগকে ফিরে আসতে দেব না। আওয়ামী লীগ একটি বিষধর সাপ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন তারা শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।

29 Mar 25 1NOJOR.COM

জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই হতে হবে: রাশেদ খান

আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা সে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে, বলেছেন বৈষম্যবিরোধীর মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, রাজনীতি ঢেলে সাজাতে ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আদালতে যারা দৌড়াচ্ছেন, মানববন্ধন করছেন তাদের সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে ৫ বছর পর হোক, ১০ বছর পর হোক তারা ফেরত আসবে। তারপর, আমাদের সবার ভবিষ্যৎ একটি প্রশ্নের উপর নির্ভর করবে।

29 Mar 25 1NOJOR.COM

আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে: উমামা ফাতেমা

পরিবার সঙ্গে ঈদ পালন করতে শহর ছেড়ে গ্রামের পথে কর্মজীবী মানুষেরা। শুক্রবার বিকাল পর্যন্ত ৬৬ ভাগ কারখানা ছুটি হয়েছে। এতে বিকাল থেকে মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ফলে বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। গাজীপুরে ২ হাজার ১৭৬ টি নিবন্ধিত কলকারখানা। এর মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করেন লাখ লাখ কর্মী। শুক্রবার বিকাল পর্যন্ত প্রায় ১ হাজার ৪৭৯ কারখানা ছুটি হয়েছে। অন্যান্য ঈদের থেকে এবার ঈদে তুলনামূলক বেশি ছুটি থাকায় অধিকাংশ মানুষ বাড়ি যাচ্ছেন। জানা গেছে, কারখানাগুলো মার্চ মাসের বেতন ৮০ ভাগ ও ৯৫ ভাগ বোনাস পরিশোধ করেছে।

29 Mar 25 1NOJOR.COM

গাজীপুরের ৬৬ ভাগ কারখানা ছুটি, মহাসড়কে থেমে থেমে যানজট

বিএনপিই বাংলাদেশের রাজনীতিতে প্রকৃত সংস্কারের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নারী নেতৃত্বের বিকাশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। নারী শিক্ষার বিস্তার এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ প্রকল্প বিএনপি সরকারের সাফল্য। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে একটি স্বাধীন-সার্বভৌম ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সর্বদা কাজ করেছে। তারেক রহমান জুলাই অভ্যুত্থানের অনেক পূর্বেই ৩১ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছেন। তাই রাজনীতির নতুন বন্দোবস্ত এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রতি জনগণের আস্থা আবারও প্রতিফলিত হবে।" বিএনপি ফ্যাসিবাদের উত্থান ও যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াবে এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সংগ্রাম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

29 Mar 25 1NOJOR.COM

বিএনপিই বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের পথপ্রদর্শক: ডা. জাহিদ

বিএনপি নেতা আমীর খসরু বলেছেন, আমি এখন অনেকের মধ্যে শেখ হাসিনার সুরে কথা বলতে দেখছি। শেখ হাসিনা বলতেন আমরা উন্নয়ন করছি। বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। নির্বাচন কেন দরকার? অন্তর্বর্তী সরকারও বলতে শুরু করেছে, আমরা সংস্কার করছি। অর্থনৈতিক উন্নয়ন করছি। সংস্কার আপনাদের কাজ না। আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা। তিনি বলেন, দেশে প্রত্যেকদিন গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে। দয়া করে গণতন্ত্র ফিরিয়ে দেন। সংস্কার যেটা বলছেন, এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত সরকার যাবতীয় সংস্কার করবে। তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের পাশাপাশি চলতে হয়। একটি অপরটিকে ছাড়া যথাযথভাবে কার্যসিদ্ধি হয় না।

29 Mar 25 1NOJOR.COM

আমি এখন অনেকের মধ্যে শেখ হাসিনার সুরে কথা বলতে দেখছি: আমীর খসরু

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, বিগত সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলো যেখানেই ইফতার মাহফিল করেছে সেখানেই স্বৈরাচার আওয়ামী লীগ হামলা করেছে। এই করিমগঞ্জ থেকে বিগত সময়ে এমপি হয়েছিল মজিবুল হক চুন্নু, কখনও বিনা ভোটে, কখনও রাতের ভোটে কখনও ডামি ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। এই চুন্নুর মতো জাতীয় বেঈমানদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এদের বিচার হওয়া উচিত। তিনি বলেন, "২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এই দেশে তরুণদের রাজনৈতিকভাবে সচেতন করেছে। ১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর শুধু এই দেশে নয় বিশ্বের নজিরবিহীন ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। আমরা সেই তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।" তিনি এই সময় বর্তমানকে সহযোগিতা করার আহ্বান জানান।

29 Mar 25 1NOJOR.COM

চুন্নুর মতো জাতীয় বেঈমানদের সামাজিকভাবে বর্জন করুন: আবু হানিফ  

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ভোট ছাড়া ক্ষমতায় থেকে শেখ হাসিনা গত ১৭ বছর দুর্নীতি-দুঃশাসন তৈরি করেছে। এর বিচার দ্রুত হওয়া দরকার। বিচার না হলে শেখ হাসিনা ফের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। তিনি বলেন, আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে তা দেখেছেন। এ্যানি জানান, "খালেদা জিয়া বলেছেন, তোমরা হাসিনার বিচারের জন্য যদি আন্দোলন না করো এবং বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনী প্রক্রিয়া যদি না করো, তাহলে এ দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না।" এ্যানি বলেন, তারেক রহমান একটি স্পেশাল ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন। এ কার্ড পরিবারের গৃহকত্রীর নামে আসবে। এ সুবিধা পেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।

29 Mar 25 1NOJOR.COM

বিচার না হলে শেখ হাসিনা ফের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন: এ্যানি

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে নির্বাচন–পরবর্তী সময়ে যে সরকার আসবে, তারা যে সংস্কারপ্রক্রিয়া চলমান রাখবে, সে নিশ্চয়তা আমাদের নেই। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টির জন্য কাজ করছে। আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে, রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে হবে। কারণ পরিবর্তনের জন্যই এই গণ–অভ্যুত্থান হয়েছে। তিনি বলেন, "যদি সংস্কার ও পরিবর্তন না হয়, তাহলে কেন এত মানুষ জীবন দিলেন? কেন এত মানুষ রক্ত দিলেন?" এ সময় অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরিরও দাবি জানান তিনি‌।

29 Mar 25 1NOJOR.COM

নির্বাচনের পরের সরকার সংস্কারপ্রক্রিয়া চলমান রাখবে, সে নিশ্চয়তা নেই: নাহিদ ইসলাম

শুক্রবারে মিয়ানমারে কেন্দ্রীভূত এক শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ-পূর্ব এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে। এই ভয়াবহ ভূ-কম্পনে কেবল মিয়ানমারেই ১৪৪ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ৭৩২ জন আহত হয়েছেন। অন্যদিকে এই ভূমিকম্পের কারণে ব্যাংককে একটি বহুতল ভবন ধসে পড়েছে। যেখানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান করছে। এ ঘটনায় ১১৭ জন নিখোঁজ ও ৫ জন নিহত হয়েছেন।

29 Mar 25 1NOJOR.COM

ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে নিহত ১৫০

এনসিপি নেতা সারজিস আলম বলেন, "এই দেশটা কোনও নির্দিষ্ট ধর্মের মানুষের না, যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ এটা। আমরা একসঙ্গে মিলেমিশে থাকি। পাঁচ আগস্টের পরে অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেছে। এ জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ যারা এই কর্মকাণ্ড করেছে তারা সুযোগসন্ধানী দখলদার। এই কাজগুলো আওয়ামী লীগের সময়ও করেছে, এখনও কেউ কেউ করছে, আগামীতেও করবে। প্রতিহত করতে হবে।" উপজেলা অফিস চত্বরে এক বিএনপি নেতার সঙ্গে বাগবিতণ্ডার বিষয়ে সারজিস আলম বলেন, সেন্ট্রাল পর্যায়ে যারা নেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর তুলনামূলক মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক থাকে। স্থানীয় পর্যায়ে কেন যেন কোনও একটা দল দেখলেই মনে করে যে তারা মনে হয় প্রতিপক্ষ।

29 Mar 25 1NOJOR.COM

দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না: সারজিস আলম

শুক্রবার চীনের পানিসম্পদমন্ত্রী লি গোইয়িংয়ের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল, যেখানে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন দেয়, কিন্তু কখনো কখনো শত্রুতেও পরিণত হয়। এখন জনসংখ্যা বহুগুণ বেড়েছে। আমাদের সতর্ক থাকতে হবে যে, এটি কীভাবে পরিবেশের ক্ষতি করছে। প্রধান উপদেষ্টা চীনকে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে ‘মাস্টার’ অভিহিত করে বলেন, বাংলাদেশকে এ বিষয়ে অনেক কিছু শিখতে হবে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পানি ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। চীনের মন্ত্রী এই সময়ে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

28 Mar 25 1NOJOR.COM

নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান চায় ঢাকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গিয়েছেন। প্রথম কয়েকদিনের শিল্প আলোচনা ভালো হলেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দেওয়ার সময় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। দর্শকাসন থেকে প্রশ্নের পর প্রশ্ন ধেয়ে আসে আর জি কর হাসপাতালে চিকিৎসক হত্যা, ভোট পরবর্তী হিংসা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে। মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিক্ষোভকারীরা চিৎকার করে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন শান্ত ও দৃঢ় কণ্ঠে জবাব দেওয়ার পাশাপাশি বলেন, এখানে রাজনীতি করো না, এটা রাজনীতির মঞ্চ নয়। আমার রাজ্যে যাও এবং আমার সঙ্গে রাজনীতি করো।

28 Mar 25 1NOJOR.COM

অক্সফোর্ডে ভাষণের সময় বিক্ষোভের মুখে পড়তে হয় মমতাকে

চীন সরকার এবং চীনের বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে ২ দশমিক ১ বিলিয়ন ডলার বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। ‘চিফ অ্যাডভাইজর জিওবি’ ফেসবুক পেজে বলা হয়, প্রধান উপদেষ্টা চীনের বেসরকারি উদ্যোগগুলোকে বাংলাদেশে উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানানোর পর প্রায় ৩০টি চীনা কোম্পানি একচেটিয়া চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। চীন মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় ৪০০ মিলিয়ন ডলার, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে প্রায় ৩৫০ মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও ১৫০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান এবং অন্যান্য ধরনের ঋণ হিসেবে আসবে।

28 Mar 25 1NOJOR.COM

২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ

আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে, গাজায় পাশবিক হামলা ও নিরীহ গাজাবাসীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ‘ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ, জায়োনবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাক’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বক্তারা বলেন, আজকে সারা বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার, সাহরি করছে- সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে। বিনা নোটিশে সন্ত্রাসী ইসরাইল আমাদের মুসলিম ভাই-বোনদের ওপর হামলা করছে। তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে। মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

28 Mar 25 1NOJOR.COM

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘অনেকে বলে, আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য? নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে। এক ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে, অনেক আত্মদানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের জনগণের ভোটে না হলেও জনগণের সমর্থন রয়েছে। কারণ, সব আন্দোলনকারী দল আপনাদের সমর্থন দিয়েছে।’ রিজভী বলেন, একবার বলা হচ্ছে- নির্বাচন ডিসেম্বরে হবে, আবার কখনো শুনছি মার্চে, আবার বলা হচ্ছে জুনে। এ ধরনের বক্তব্য না দিয়ে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। আরো বলেন, 'ন্যায়বিচারের মাধ্যমেই ইশরাক মেয়র হিসেবে আদালত থেকে স্বীকৃতি পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোথায় কী লিখল, বলল- কিছু যায় আসে না।’

28 Mar 25 1NOJOR.COM

রিজভী বলেন, নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল, ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। তার পোস্টে লেখেন, বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শি জিনপিং বলেছেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে তারা। চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরকে উৎসাহিত করবে। চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয় ইতিবাচকভাবে দেখবে বলেও জানিয়েছে।

28 Mar 25 1NOJOR.COM

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল : প্রেস সচিব

ডিসিদের ১২ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাদের কাছে পাঠানো চিঠিতে দেখা যায়- জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জমির নামজারি বা রেজিস্ট্রেশন জনগণের সব সেবাই হতে হবে হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে। ডিসিদের কাজ করতে হবে সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে। মন দিতে হবে ঠিকঠাক দায়িত্বপালনে, পরিহার করতে হবে সরকারের সব ধরনের স্তুতিবাক্য। পুলিশি তদন্ত ছাড়াই দিতে হবে পাসপোর্ট দেওয়ার নির্দেশও। এছাড়া দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখায় গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা দেওয়া হয় দায়িত্বপালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আইন পুরোপুরি মেনে চলার। চিঠিতে ডিসিদের মাঠ পর্যায়ের কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

28 Mar 25 1NOJOR.COM

ডিসিদের ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার

শুক্রবার দুপুরে মিয়ানমারে আঘাত হেনেছে ৭.৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প। এতে দেশটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটলেও সেখানে অবস্থানরত বাংলাদেশিরা ‘নিরাপদ’ আছেন বলে ফেসবুকে জানিয়েছেন নেপিদোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন। ভূমিকম্পে এখন পর্যন্ত তথ্যমতে মিয়ানমারে ২০ জন এবং থাইল্যান্ডে ৩ জন নিহত হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা শতাধিক। আটকে আছে অসংখ্য মানুষ। উদ্ধার তৎপরতা চলছে।

28 Mar 25 1NOJOR.COM

মিয়ানমারে সব বাংলাদেশি নাগরিক নিরাপদ আছে: রাষ্ট্রদূত মনোয়ার হোসেন

ইশরাক হোসেন আদালতের রায় প্রসঙ্গে বলেন, ‘দীর্ঘ প্রায় পাঁচ বছর আইনি লড়াইয়ের পর গতকাল রায় পেয়েছি। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। তবে এই রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় কেউ কেউ বোঝার কমতি থাকার কারণে যে প্রতিক্রিয়া দিচ্ছেন, তাদের জানার ক্ষেত্রে কিছু তথ্যের ঘাটতি রয়েছে।’ ব্যাখ্যা করে বলেন, ‘অনেকেই হয়তো মনে করছে যে ৫ আগস্টের পর এই মামলা দায়ের করা হয়েছে বা আমরা হয়তো এরপর এসে এই প্রক্রিয়া সম্পন্ন করেছি। তাদের উদ্দেশে বলতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই ৩০ দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল। কাঙ্খিত সময়ের মধ্যে ফ্যাসিস্ট সরকার মামলার সুরাহা করতে দেয়নি, ১৮০ দিনের মধ্যে সুরাহা করার নিয়ম।

28 Mar 25 1NOJOR.COM

‘দীর্ঘ প্রায় পাঁচ বছর আইনি লড়াইয়ের পর গতকাল রায় পেয়েছি, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি: ইশরাক

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানিয়েছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গেজেটেড শহিদদের মধ্যে ৮৭ দশমিক ১৩ শতাংশ শহিদ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় গত বছরের ১০ সেপ্টেম্বর। তখন থেকে এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বমোট ৭৪৫ জন শহীদ পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা দিতে পেরেছি। আইনি জটিলতায় ১০০ জন শহিদ পরিবারের সহায়তা আটকে রয়েছে। এই প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ দেওয়া হয়েছে, যা মোট আহতের ৩৮ দশমিক ৩৯ শতাংশ। আহতদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়েও আগাচ্ছে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি।

28 Mar 25 1NOJOR.COM

৮৭ শতাংশ শহিদ পরিবারকে ৩৭ কোটি টাকা দিয়েছে জুলাই ফাউন্ডেশন

বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। চীনা বিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বাংলাদেশ চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক উৎপাদনকারী দেশ। এছাড়া বাংলাদেশ এমন একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে গঙ্গা ও ব্রহ্মপুত্রসহ বড় বড় নদীগুলো প্রবাহিত হয়েছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর অভাব নেই-পুরুষ এবং নারীরা সমানভাবে অংশগ্রহণ করছে’। অধ্যাপক ইউনূস বলেছেন, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, যাদের কোনো সমুদ্র নেই। ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যও স্থলবেষ্টিত। তিনি দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপনের ওপর জোর দেন, যা বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে।

28 Mar 25 1NOJOR.COM

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ব্যাংককে বিমসটেকের শীর্ষ সম্মেলনের আসরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার অনুরোধ ছিল। কিন্তু সেই বৈঠকটি হচ্ছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে ওটাই মোদির একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক। এরপরই মোদী শ্রীলঙ্কা সফর করবেন।

28 Mar 25 1NOJOR.COM

থাইল্যান্ডে বৈঠক হচ্ছে না ইউনূস–মোদির

শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। যাতে ব্যাংককে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে এবং মিয়ানমারের মান্দালয় শহরে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ইরাবতী নদীর ওপর একটি পুরনো সেতু ধসে পড়েছে। বহু আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে এবং অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়েছে। মান্দালয় বিমানবন্দর ও টাউংগি শহরের একটি মঠ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্দালয় বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে এবং সেখানে হতাহতের আশঙ্কা রয়েছে। ব্যাংককে ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ও মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ৭.৭ মাত্রার এই ভূমিকম্পের পর ব্যাংকক জুড়ে বহু ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যার মধ্যে শহরের উত্তরে ধসে পড়া ৩০ তলা নির্মাণাধীন আকাশচুম্বী ভবনও রয়েছে।

28 Mar 25 1NOJOR.COM

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পূর্ব এশিয়া, মিয়ানমারে ভবন ধসে নিহত ২০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে জানান, শিগগিরই ভারত সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় তার প্রথম বিদেশ সফর করেছেন। এখন আমাদের পালা।' তবে, কখন এই সফর হতে পারে তা নির্দিষ্ট করে করেননি ল্যাভরভ।

28 Mar 25 1NOJOR.COM

শিগগিরই ভারতে আসছেন পুতিন

ঠাকুরগাঁওয়ে ৬৯ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। এ কাণ্ডে আটক করা হয় আমিনুল ইসলামকে। পুলিশের দাবি, আমিনুল এমএসের চাল পাচারের সঙ্গে জড়িত। আটক আমিনুল বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে রয়েছেন। ডিলার ওয়াদুদ ও তার সহযোগীরা মিলে একটি মাহিন্দ্রা গাড়িতে করে চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা আমিনুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আমিনুলকে আটক করে। আমিনুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয়দের দাবি, আমিনুল বাদেও ওএমএসের চাল ইস্যুতে কামাল হক, সুলতান, নুর আমিন ও ওয়াদুদ জড়িত। এ চারজনো স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

28 Mar 25 1NOJOR.COM

৬৯ বস্তা ওএমএসের চালসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

বেলুচিস্তানে চীনা সেনা মোতায়েন করা হয়েছে বলে ভারতীয় মিডিয়ায় প্রচার করা হচ্ছে। ট্রেনে সন্ত্রাসী হামলায় ব্যর্থতার পর ভারত এবং 'র', বেলুচিস্তানের শীর্ষস্থানীয় সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ বিএলএকে সহায়তা করার জন্য আরেকটি জঘন্য প্রচারণা শুরু করেছে বলে দাবি সামা টিভির। এই মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে, যেখানে ভিত্তিহীন প্রমাণ উপস্থাপন করে বলা হয়েছে, চীনা বেসরকারি সামরিক কোম্পানি পাকিস্তানে মোতায়েন করা হচ্ছে। পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, লাহোর এবং করাচিতে নির্দিষ্ট স্থানে কর্মরত নিরাপত্তা কর্মীদের ছাড়া পাকিস্তানের কোথাও কোনও চীনা নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়নি।

28 Mar 25 1NOJOR.COM

বেলুচিস্তানে চীনা সেনা মোতায়েনের দাবি ভারতের, জঘন্য প্রচারণা দাবি পাকিস্তানের

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারে আঘাত হানা এই ভূমিকম্প অনুভূত হয় প্রতিবেশী বাংলাদেশ ও থাইল্যান্ডেও। বাংলাদেশে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, থাইল্যান্ডের ব্যাংককের চাতুচাক এলাকায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সেখানে ৪৩ জন নির্মাণশ্রমিক আটকা পড়েছেন। ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট ফাটল দেখা গেছে এবং ভবনের টুকরো খসে পড়েছে। মিয়ানমারের ফায়ার সার্ভিস বলেছে, ‘আমরা হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করার জন্য ইয়াঙ্গুনে অনুসন্ধান শুরু করেছি এবং ঘুরে দেখছি। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।

28 Mar 25 1NOJOR.COM

ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়ল বহুতল ভবন, আটকা ৪৩ শ্রমিক

দুর্নীতির মামলায় বৃহস্পতিবার যবিপ্রবি সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তারসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য দুই আসামি হলেন যবিপ্রবির উপপরিচালক আব্দুর রউফ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য ড. কামাল উদ্দিন। অভিযোগে বলা হয়েছে, ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ায় বাছাই বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন ড. আব্দুস সাত্তার। সেখানে নিয়মবহির্ভূতভাবে আব্দুর রউফকে সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে যথাযথ যোগ্যতা না থাকায় পরবর্তীতে তাকে সেকশন অফিসার পদে নিয়োগের সুপারিশ করা হয়। বিজ্ঞপ্তি ছাড়াই তাকে নিয়োগ দেওয়া হয়। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত আব্দুর রউফ পরে ২০২১ সালে উপপরিচালক পদে উন্নীত হন। অবৈধ নিয়োগের মাধ্যমে আব্দুর রউফ ২০০৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত সরকারি বেতন-ভাতা বাবদ ৬১ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

28 Mar 25 1NOJOR.COM

দুর্নীতির মামলায় যবিপ্রবির সাবেক ভিসিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, "এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশ ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মত স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে।" তিনি এই সময় আত্মত্যাগকারী ও আহতদের জন্য দোয়া করেন। একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন।

28 Mar 25 1NOJOR.COM

দেশবাসীকে জামায়াত আমিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ঢাকার বনানীতে গার্মেন্ট শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে ৪২ জন আহত হয়েছেন। এটি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ রাসেল সারোয়ার। তিনি বলেন, বাসটি শ্রমিকদের নিয়ে গাজীপুর যাচ্ছিল। আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলে বাসটি রয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

28 Mar 25 1NOJOR.COM

বনানীতে শ্রমিক বহনকারী বাস উল্টে আহত ৪২

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছে। শুক্রবার সকাল থেকে থেকে পাগাড় এলাকায় শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এর আগে তারা শুক্রবার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করে আসছেন। যাদের চাকরির মেয়াদ একবছর পূর্ণ হয়েছে তাদের ২০ মার্চ ঈদ বোনাস দিয়েছে মালিকপক্ষ। শনিবার থেকে ঈদের ছুটি শুরু হলেও এখনও পর্যন্ত কারখানার শতাধিক শ্রমিককে গত জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।

28 Mar 25 1NOJOR.COM

টঙ্গীতে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১২টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। ৭ মাত্রার এই ভূমিকম্প বড় ধরনের বলে গণ্য করা হয়। ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।

28 Mar 25 1NOJOR.COM

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

বৃহস্পতিবার রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, "বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি, পবিত্র ‘ঈদ’ শব্দটি ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।" একে ঐতিহাসিক সিদ্ধান্ত অ্যাখায়িত করে তিনি লেখেন, "ভাষাবিদ ও সাহিত্যিকরা বলেন, 'ঈদ' বানানটি আমাদের ভাষার সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক"। এই সিদ্ধান্তের ফলে, আগামীতে সব সরকারি ও বেসরকারি প্রকাশনা এবং গণমাধ্যমে ‘ঈদ’ বানানটি ব্যবহৃত হবে।

28 Mar 25 1NOJOR.COM

‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি : আসিফ মাহমুদ

রোহিঙ্গাদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা দেবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক্স পোস্টে লেখেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই খাদ্য ও পুষ্টি সহায়তা ১০ লক্ষাধিক মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে।' রোহিঙ্গাদের সবচেয়ে বেশি সাহায্যকারী দেশ যুক্তরাষ্ট্র। ২০১৭ সাল থেকে ওয়াশিংটন প্রায় দুই দশমিক ৪ বিলিয়ন ডলার দিয়েছে। যদিও দ্বিতীয় বার ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন রোহিঙ্গাদের সহায়তা কমিয়ে দেওয়ারও ঘোষণা দিয়েছে।

28 Mar 25 1NOJOR.COM

রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবসের’ উচ্চ পর্যায়ের স্মরণসভায় তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অসামান্য অবদান এবং শূন্য অপচয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী সমর্থনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ফ্যাশন এবং টেক্সটাইল বর্জ্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এমিন এরদোয়ান বর্তমান রৈখিক উৎপাদন মডেলের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন। গ্রহের ভবিষ্যত রক্ষার জন্য বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার এবং পুনর্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী টেকসই টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার তুলে ধরেন।

28 Mar 25 1NOJOR.COM

জাতিসংঘ শূন্য বর্জ্য দিবসে শূন্য অপচয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী সমর্থনের জন্য ড. ইউনূসকে তুরস্কের ফার্স্ট লেডির অভিনন্দন

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকটি গঠনমূলক ও ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে রোহিঙ্গা প্রত্যাবসনে চীনের ভূমিকা শক্তিশালী করার আহ্ববান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

28 Mar 25 1NOJOR.COM

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা জোরদার করার আহ্ববান প্রধান উপদেষ্টার

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। আলজাজিরা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল জুড়ে ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হলো। গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি উল্লেখ করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

28 Mar 25 1NOJOR.COM

২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ঝরল আরও ৪০ প্রাণ

বৃহস্পতিবার ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির জবাব পাঠায় ইরান। চিঠিতে ইরানি কর্মকর্তারা চাপের মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসতে আমরা রাজি। উল্লেখ্য, গত ৭ মার্চ মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি লিখেছেন। তেহরান আলোচনায় বসতে রাজি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প।

28 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান

ডেনমার্কের স্বশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড দখল নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ‘আন্তর্জাতিক নিরাপত্তার’ জন্য এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন ওয়াশিংটনের। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, গ্রিনল্যান্ড দখলের আমেরিকার নতুন প্রশাসনের বক্তব্যকে ফাঁকা বুলি মনে করা হবে বড় ধরনের ভুল। গ্রিনল্যান্ডের বিষয়ে আমেরিকার গুরুত্বসহকারে নেওয়া পরিকল্পনা নিয়ে আমরা কথা বলছি। এসব পরিকল্পনার দীর্ঘ দিনের ঐতিহাসিক যোগসূত্রতা রয়েছে। যদিও গ্রিনল্যান্ডের মালিকানা প্রশ্নে রাশিয়া সরাসরি সম্পৃক্ত নয়, মস্কোর উদ্বেগের বিষয় হলো ন্যাটো জোটের দেশগুলো সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে পৃথিবীর একেবারে উত্তরের অংশকে ব্যবহারের পরিকল্পনা নিয়ে ক্রমশ এগোচ্ছে।

28 Mar 25 1NOJOR.COM

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা গুরুত্বের সঙ্গেই নিয়েছে যুক্তরাষ্ট্র: পুতিন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক চিঠিতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ড. ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানান। লেখেন, "বাংলাদেশের সংস্কারের জন্য আপনার দৃঢ় প্রচেষ্টাকে আমি গভীর আগ্রহ ও প্রশংসার সাথে অনুসরণ করেছি।" রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘চিত্ত যেথা ভয়শূন্য’ থেকে দুটি চরণ উদ্ধৃত করে বাংলাদেশের মানুষের সাহস ও সংকল্পের প্রশংসা করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, "আপনার নেতৃত্বে, বাংলাদেশ স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার প্রকৃত সুযোগ পেয়েছে। গণতন্ত্রকে শক্তিশালী করা, মানবাধিকার সমুন্নত রাখা এবং একটি সমৃদ্ধ জাতি গঠনের জন্য আপনার প্রচেষ্টায় মালয়েশিয়া সম্পূর্ণরূপে সমর্থন করে। এতে আমরা দৃঢ় বন্ধু এবং অংশীদার হিসেবে থাকব।" জুলাইয়ে প্রধান উপদেষ্টার সফরের জন্য অধীর অপেক্ষার কথাও জানান তিনি।

28 Mar 25 1NOJOR.COM

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, শেখ হাসিনা ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাকে এবং কর্নেল অলি আহমেদকে ১শ কোটি টাকা, ১০টি সংসদীয় আসন এবং দুইজনকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন। আমরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। সাবেক প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণেই রাজনীতি করা উচিৎ। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। এ সময় মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

28 Mar 25 1NOJOR.COM

শেখ হাসিনা ১শ কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিলেন: এলডিপির মহাসচিব

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তারা বৈঠকে বসেছেন। পরে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেবেন। চার দিনের চীন সফর শেষে আগামী ২৯ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে।

28 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন চীনা প্রেসিডেন্ট

এনসিপি কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা আছে।‌ তিনি বলেন, এই ফ্যাসিবাদী, এই একনায়কতান্ত্রিক, অগণতান্ত্রিক সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসনকাঠামো পরিচালিত হোক, এটা আর দেশের মানুষ চান না। বৃহস্পতিবার দুপুরে রংপুর-৪ আসনে তিনি ভ্যানে চড়ে গণসংযোগ করেন। আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজশে তিনটি ডামি নির্বাচন হয়েছে। জুলাই গণহত্যারও মদদদাতা তারা। তিনি বলেন, ফ্যাসিবাদী দলকে কেউ রাজনীতি করতে দিতে চায় না। এক্ষেত্রে লীগের বিচার ও নিষিদ্ধ করতে হবে।

28 Mar 25 1NOJOR.COM

সংস্কার কাজের দৃশ্যমান অগ্রগতি হলে নির্বাচনের দিকে অগ্রসর হবে সরকার: আখতার হোসেন

'সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের নব কমিটিতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে সভাপতি ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে কোষাধ্যক্ষ এবং সদস্য হিসেবে রয়েছেন- আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, গিয়াসউদ্দিন রিমন, রাজিব আহসান, রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দিন নাছির, জাহিদুল ইসলাম রনি ও এহসান মাহমুদ।

28 Mar 25 1NOJOR.COM

‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি এ্যানি, সম্পাদক বকুল

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ইসরাইলি হামলায় গত এক সপ্তাহে গাজার অন্তত ১ লক্ষ ৪২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, নিহত শতাধিক।‌‌ গাজার ২ মিলিয়ন মানুষ সেসময় এক মহামারী পরিস্থিতির মুখোমুখি, কারণ একদিকে অবিরত বোমাবর্ষণ এবং অন্যদিকে অবরোধের কারণে মানবিক কার্যক্রম সীমিত হয়ে গেছে। গাজার ১৭% এলাকা, অর্থাৎ প্রায় ৬১ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে মানুষের বসবাসের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় খাবার সরবরাহের কাজে বাধা এবং গাজার বিভিন্ন জায়গায় সাহায্য পৌঁছাতে অসুবিধা হচ্ছে। বুধবার গাজার বিভিন্ন অংশে ইসরাইলি বিমান হামলায় আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে ৬ জন শিশু রয়েছে।

28 Mar 25 1NOJOR.COM

এক সপ্তাহে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি বাস্ত্যচুত, নিহত আরও শতাধিক

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের জঙ্গলের ভেতরে গিয়ে রোহিঙ্গারা নিজেদের মাতৃভূমিতে ফিরতে সশস্ত্র প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, কয়েকদিন পর পর সরিয়ে নিতে হচ্ছে তাঁবুও। প্রশিক্ষণ শিবিরের আকারও বাড়ছে। কমান্ডাররা জানিয়েছেন, তারা প্রস্তুত হচ্ছেন আবারও মিয়ানমারে গিয়ে সামরিক জান্তা ও প্রতিপক্ষ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে। রোহিঙ্গা যুবক মোহাম্মদ আয়াস বলেন, ‘আমরা প্রস্তুত। আমার নিজের জীবনের পরোয়া নেই। আমাদের অধিকার, স্বাধীনতা আর মাতৃভূমি ফিরিয়ে আনতে যা লাগে আমি তা করতে প্রস্তুত।' ইতোমধ্যে হাজার খানেক তরুণ প্রশিক্ষণ নিয়েছে বলে জানা গেছে।

28 Mar 25 1NOJOR.COM

মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা, গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ

সিগন্যাল চ্যাট ফাঁস হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে হোয়াইট হাউজ। এক প্রতিবেদনে ইয়েমেনে হামলার পুরো কথোপকথন প্রকাশ করেন ‘আটলান্টিক’-এর প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ। ডোনাল্ড ট্রাম্প এ প্রতিবেদনকে ‘একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা’ বলে অভিহিত করেন। একই সঙ্গে দ্য আটলান্টিককে একটি ‘ব্যর্থ ম্যাগাজিন’ বলে উল্লেখ করেন। সাংবাদিক গোল্ডবার্গ বলেন, ট্রাম্প প্রশাসন যখন তার বিরুদ্ধে অভিযোগ তোলে যে তিনি মিথ্যা বলছেন, সেখানে কোনো গোপন তথ্য শেয়ার করা হয়নি, তখন তিনি এটি প্রকাশের সিদ্ধান্ত নেন। তবে মার্কিন প্রশাসন সাংবাদিক গোল্ডবার্গকে চ্যাট গ্রুপে ভুলে যোগ করাকে ঘোরতর ভুল হিসেবে দেখছে।

28 Mar 25 1NOJOR.COM

ট্রাম্প দ্য আটলান্টিককে ‘ব্যর্থ ম্যাগাজিন’ উল্লেখ করে চ্যাট ফাঁসকে ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা’ বলেছেন

বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেছেন, শহিদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশাহারা হয়ে বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় নিয়েছিল। তারা সেখানে বড় বড় হোটেলে আরাম আয়েশ করেছে। আমি যতদূর জানি তারা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা। কবির বলেন, এ দেশের জনগণ ভোটের মাধ্যমে ঠিক করবেন একটি জনবান্ধব সরকারের। বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য এখনো ক্রয় ক্ষমতার ভিতরে আসেনি। ৭২ শতাংশ মানুষ এখনো পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না। ৪২ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে। ৩৫ শতাংশ মানুষ এখনো দুবেলা খায়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগনের ভোটে নির্বাচিত সরকার।

28 Mar 25 1NOJOR.COM

আ.লীগ হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা: খোকন

অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে সিআইডি মামলাটি করে, যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমসহ ৫০৩ জনকে আসামি করা হয়েছে। সিআইডির দাবি, ১৯ ডিসেম্বর ২০২৪-এর অনলাইন মিটিংয়ে “জয় বাংলা ব্রিগেড” গঠনের মাধ্যমে শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে গৃহযুদ্ধের আলোচনা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছে।

28 Mar 25 1NOJOR.COM

শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের রাষ্ট্রদ্রোহ মামলা

বুধবার রাতে মুন্সীগঞ্জের বৈদ্যেরগাঁও এলাকায় আগুন দিয়ে একটি বাগানের সাতশ গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় তিনশ আমগাছ, দুইশ লেবু গাছ ও শতাধিক বনজ গাছ পুড়ে যায়। এক চাষি জানান, কেউ শত্রুতা করে বাগানে আগুন ধরিয়ে দিয়েছে। প্রথমে আগুন দেওয়ায় বিষয়টি বুঝতে পারিনি। পরের দিন সকালে বাগান দেখতে গিয়ে জানতে পারি। দুর্বৃত্তরা গাছের গোড়ায় পেট্রল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করছেন স্থানীয়রা। কেয়ারটেকার আ. সাত্তার বলেন, ফজর নামাজের পর তিনি প্রতিবেশীর ফোন মারফত জানতে পারেন।

28 Mar 25 1NOJOR.COM

গজারিয়ায় সাতশ গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

চীন ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা দেবে, যা বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পরও দুই বছর কার্যকর থাকবে। বোয়াও ফোরামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং এ ঘোষণা দেন। চীন মুক্তবাণিজ্য চুক্তিতে আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়। এছাড়া, চীন মোংলা বন্দর আধুনিকায়ন, আম রপ্তানি সহজকরণ এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করবে।

28 Mar 25 1NOJOR.COM

চীন ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা ও অন্য বিভিন্ন কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে করা হয়রানিমূলক ৬ হাজার ৬৮১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। ৯ টি সভায় এই সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে হয়রানি দূরীকরণে দুইটি কমিটি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

28 Mar 25 1NOJOR.COM

৬৬৮১ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুনের মরদেহ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে দান করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নিজের শরীর দানের সিদ্ধান্তটি সন্‌জীদা খাতুন ১৯৯৮ সালে নিয়েছিলেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের পক্ষ থেকে সন্‌জীদা খাতুনের মরদেহ গ্রহণ করা হয়েছে। এ সময় তার পরিবার উপস্থিত ছিলেন।

28 Mar 25 1NOJOR.COM

সন্‌জীদা খাতুনের মরদেহ বিএমইউকে দান

বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবায় দৈনিক ও মাসিক লেনদেন অর্থাৎ জমা-উত্তোলনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন গ্রাহক তার মোবাইল হিসাবে দিনে ৫০ হাজার টাকা ক্যাশ ইন করতে পারবেন।‌ আর মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্যাশ ইন করা যাবে। এতদিন দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা ক্যাশ ইন করতে পারতেন একজন গ্রাহক। একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ক্যাশ আউট করা যাবে। মাসে ২ লাখ টাকা ক্যাশ আউট করা যাবে। এতদিন দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা ও মাসে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা ক্যাশ আউটের সুযোগ ছিল। স্থিতির সীমাও বাড়িয়ে ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করা হয়েছে।

28 Mar 25 1NOJOR.COM

বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরা জব্দ করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে এক চোরাকারবারিকে। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর সীমান্তের ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কোমর তল্লাশি করে জব্দ করা হয় ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরা। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৬ গ্রাম।

28 Mar 25 1NOJOR.COM

চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার সোনার বার জব্দ, আটক ১

তারেক রহমানের ‘গ্রিন গ্রোথ’ নামের একটি পাইলট প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি সরকার। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দিবে স্বচ্ছলতা’ জিয়াউর রহমান ফাউন্ডেশনের বহুল আলোচিত এই স্লোগানটিকে প্রকল্পটির মূল স্লোগান হিসেবে রাখা হয়েছে। প্রকল্পের গাড়ি, ব্রুশিয়ার, সদস্য ফর্মসহ সব ক্ষেত্রে স্লোগানটি ব্যবহার করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিউজার্সি ইকোনমিক ডিভেলপমেন্ট অথরিটির অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির তত্ত্বাবধায়নে নিউজার্সির আটলান্টিক সিটিতে দুই বছরের জন্য পাইলট প্রকল্পটি পরিচালিত হবে। জহিরুল ইসলাম বাবুল বলেন, পিছিয়ে পড়া নারীর অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য। প্রথম বছরে ৩০ জন নারীকে প্রজেক্টের আওতায় বরাদ্দ দেওয়া হবে। তাদের উৎপাদিত পণ্য মুনাফা শেয়ারের মাধ্যমে বিক্রি করবে গ্রিন গ্রোথ।

28 Mar 25 1NOJOR.COM

তারেক রহমানের উন্নয়ন পলিসি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের পাইলট প্রকল্প

আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে। ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবা চালু থাকবে। ১৩ এপ্রিল ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

28 Mar 25 1NOJOR.COM

তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির ছুটি

জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে। ঈদুল ফিতর উদযাপনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত হয়। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

28 Mar 25 1NOJOR.COM

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীরে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণাতীর্থে গঙ্গাস্নান ও বারুণী মেলা অনুষ্ঠিত হচ্ছে। পঞ্জিকামতে বুধবার রাত ১১টা ১ মিনিট ৫৩ সেকেন্ড থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২৪ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পণাতীর্থে গঙ্গাস্নান ও প্রয়াত পূর্ব পুরুষদের আত্মার মঙ্গল কামনায় তর্পণ করা হচ্ছে। এতে লাখো ভক্তের সমাগম হয়েছে এবং গ্রামীণ মেলা বসেছে। একই সময়ে প্রতিবছর যাদুকাটার তীরের পার্শ্ববর্তী এলাকায় লৌকিক পীর খ্যাত সাধক শাহ আরেফিনের মাজারেও তিন দিনব্যাপী ওরস হয়, বসে মেলা। কিন্তু এবার সেই ওরস ও মেলা হচ্ছে না। একই এলাকায় দুই ধর্মের লোকজনের মিলনমেলা উৎসবে পরিণত হত। তাই অন্য বছরের চেয়ে ভক্তসমাগক কিছু কম হয়েছে।

28 Mar 25 1NOJOR.COM

সুনামগঞ্জের পণাতীর্থ গঙ্গাস্নান লাখো মানুষের উপস্থিতি

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণঅভ্যুত্থানের পর চাঁদাবাজি বরদাশত করা হবে না। কঠোর হাতে দমন করা হবে। আমি মুরাদনগরবাসিকে আহ্বান জানাচ্ছি আপনারা এসব চাঁদাবাজের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। ফ্যাসিবাদী সময়ে চাঁদাবাজি মাদক ব্যবসায় জড়িত হয়ে যারা সমাজ ধ্বংস করেছে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে তাদেরকে খুব শক্ত হাতে দমন করা হবে। অন্তর্বর্তী সরকারকালীন সরকার তরুণদেরকে মাদক থেকে দূরে সরিয়ে খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

28 Mar 25 1NOJOR.COM

চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে: উপদেষ্টা আসিফ

ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে দেওয়া রায় প্রসঙ্গে ইসি সচিব বলেন, আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সে অনুযায়ী, আইনবিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। রায়ের কপি পাওয়ার পরে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তিনি বলেন, রায়ের কপি পাওয়ার পর দেরি বা বিলম্ব করার কোনো অবকাশ নাই। সিদ্ধান্ত যেটাই হোক না কেন আমরা দ্রুত গতিতে করি। যত দ্রুত সিদ্ধান্তগুলো দিতে পারব, ফাইলগুলো ক্লিয়ার করতে পারব; আমাদেরও কাজের চাপ কমে, আমরাও স্বস্তি পাই।

28 Mar 25 1NOJOR.COM

রায়ের কপি পেলে ইশরাকের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে ইসি: সচিব আখতার আহমেদ

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয়। ১৫-১৬ বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়াদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তবে তাদের সঙ্গে সমতা-ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। সীমান্ত হত্যার আজও কোনো বন্দোবস্ত হয়নি। পানির ন্যায্যতা পাইনি। বাংলাদেশের জনগণের প্রাপ্য দেশটিকে বুঝিয়ে দিতে হবে। আহ্বায়ক বলেন, মোদিবিরোধী আন্দোলনে কতজন নিহত হয়, তার প্রকৃত সংখ্যাটা জানা প্রয়োজন। ওই সংগ্রামই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তার ফ্যাসিবাদ চালিয়ে নিতে পেরেছিল। সকল গণহত্যা ও গুম-খুনের জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে।

27 Mar 25 1NOJOR.COM

আ.লীগের আমলে নিপীড়িতদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা: নাহিদ ইসলাম

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের হাইনান প্রদেশ থেকে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে।‌এ সময় চীনের উপমন্ত্রী সান ওয়েইডং ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান। এর আগে, হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ব্যস্ততম দিন কাটানোর পর আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন ড. ইউনূস।

27 Mar 25 1NOJOR.COM

বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

দুস্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে, তা মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুস্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। মির্জা ফখরুল বলেন, বুধবার কৃষক দল সীতাকুন্ড উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের ওপর সশস্ত্র দুস্কৃতকারীরা বর্বর ও নিষ্ঠুর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করে। দুস্কৃতকারীদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক জ্ঞাপন করছি ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

27 Mar 25 1NOJOR.COM

দুস্কৃতকারীরা আবারও অপতৎপরতায় লিপ্ত হয়েছে, সবাই ঐক্যবদ্ধ থাকুন: মির্জা ফখরুল

মন্ত্রিপরিষদ বিভাগ পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠন করা পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাবে কমিশনগুলো। কমিশনগুলো হলো স্বাস্থ্য, শ্রম, নারী, স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশন। জানা গেছে, এই পাঁচ সংস্কার কমিশনের মধ্যে গত ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

27 Mar 25 1NOJOR.COM

মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের

মঙ্গল শোভাযাত্রা’ মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক, বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর। তিনি বলেন, "বাংলা বর্ষবরণ বাঙালির নিজস্ব সাল গণনা সংক্রান্ত একটা উৎসব। গ্রামবাংলায় এর আয়োজনের নিজস্ব ও ঐতিহ্যবাহী একটা রীতি বিরাজমান ছিল। কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে মুসলিম বিশ্বাসবিরোধী সংস্কৃতির বিস্তার করার অপচেষ্টা হয়েছে। বিশেষ করে, স্বৈরাচারের আমলে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে যেভাবে কলকাতার উচ্চবর্ণীয় হিন্দু সংস্কৃতির বিস্তার ঘটানো হয়েছে- তা দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিশ্বাস ও অনুভূতিকে আঘাত করেছে।" নাম পরিবর্তন না হওয়ায় তিনি সংস্কৃতি উপদেষ্টার সমালোচনার পর হতাশা প্রকাশ করে বলেন, ইসলামী আন্দোলন মনে করে, দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিশ্বাসে আঘাত করে কোনো উৎসবকে সর্বজনীন করা যায় না।

27 Mar 25 1NOJOR.COM

মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক: ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও এমডি মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যের মানহানি এবং সাংবাদিক ইউনিয়নের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে সদস্য মাহবুব মোর্শেদের সদস্যপদ স্থগিত করা হলো। জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ১৩-এর ক ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরও বলা হয়, গত ২৫ মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

27 Mar 25 1NOJOR.COM

বাসস এমডি মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। ইকরাক হোসেন বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি, এটা হলো মূল বিজয়। আমি মেয়র হতে পারব কিনা বা শপথ নেব কিনা, সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। বাংলাদেশে ন্যায়বিচার ফিরে আসুক। ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের পর সাধারণ মানুষ যে ন্যায়বিচার পায়, সেটার ধারা শুরু হচ্ছে বা শুরু হয়েছে। এই ধারাটা অব্যাহত থাকুক। বাংলাদেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের মূল উদ্দেশ্য।’

27 Mar 25 1NOJOR.COM

ন্যায়বিচার পেয়েছি, মেয়র হতে পারব কিনা বা শপথ নেব কিনা, সেটা সম্পূর্ণ দলীয় বিষয়: ইশরাক

প্রবাসী আয় ঈদ সামনে রেখে আরও বেড়েছে। চলতি মাস মার্চের প্রথম ২৬ দিনেই এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার কোটি টাকা। দেশের ইতিহাসে এর আগে কখনই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। তার আগে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স আসে গত ডিসেম্বরে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গত মাস ফেব্রুয়ারিতে প্রায় ২৫৩ কোটি ডলার। অন্তবর্তীকালীন সরকারের আমলে অর্থপাচার ও হুন্ডিও কমেছে।

27 Mar 25 1NOJOR.COM

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড প্রায় ৩ বিলিয়ন $ রেমিট্যান্স এলো মার্চে

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে ১২ দলীয় জোট। ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১০টি সঙ্গে একমত পোষণ করেছে, ৪৮টির সঙ্গে দ্বিমত পোষণ করেছে এবং ৮টি প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ আছে বলে জানিয়েছে। জোটের মুখপাত্র শাহাদাত হোসেন বলেন, ‘শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদ দ্বারা বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রের নাম পরিবর্তন, গণভোট, গণপরিষদ স্থানীয় সরকার নির্বাচনের মতো বিষয়গুলোর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করা হয়েছে। ১২ দলীয় জোট আগামী অক্টোবর মাসের মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য জোর দাবি জানিয়েছে।

27 Mar 25 1NOJOR.COM

সংস্কারের ৪৮টিতে দ্বিমত, ৮টি নিয়ে আলোচনা চায় ১২ দলীয় জোট

খেলাফত মজলিসের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা মুফতী শিহাবুদ্দীন বলেছেন, শহিদ আবু সাঈদের চেতনাবিরোধী ভাস্কর্যের নামে মূর্তি তৈরি বন্ধ করতে হবে। এ সময় তিনি আরও বলেন, পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রার আয়োজন; কলকাতার বাবুদের হিন্দুয়ানি সংস্কৃতি এবং নতুন বাংলাদেশে পশ্চিম বাংলার সংস্কৃতি চলতে দেয়া যায় না। এটি অবিলম্বে বন্ধ করতে হবে।

27 Mar 25 1NOJOR.COM

শহিদ আবু সাঈদের চেতনাবিরোধী ভাস্কর্যের নামে মূর্তি তৈরি বন্ধ করতে হবে: খেলাফত মজলিস

অন্যায্য ও অযৌক্তিক দাবির নামে গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি, অবরোধ করে যান চলাচল বন্ধ ও সহিংসতা মেনে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং এ ব্যাপারে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মালিকপক্ষ ও বিজিএমইএকে নির্দেশ দেয়া হয়েছে এবং তাদের কর্মকাণ্ড মনিটর করা হচ্ছে। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সরকার এ বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ উভয়ের সহযোগিতা কামনা করছে।

27 Mar 25 1NOJOR.COM

গার্মেন্টস শিল্পে অস্থিরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রাঙামাটির বরকলে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে ছোটহরিনা বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জ্ঞানরঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)। জানা যায়, তারা দুজনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন বরকল উপজেলায়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা দুজনেই ভারতীয় নাগরিক। তারা ভারতীয় পণ্য বিক্রি করার পাশাপাশি বাংলাদেশ থেকে কিছু পণ্য ভারতে পাচারের উদ্দেশ্যে এসেছিল।

27 Mar 25 1NOJOR.COM

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রাঙামাটিতে ২ ভারতীয় আটক

জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই, বলেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কীভাবে? রিজভী বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। তারা সব সময় মিথ্যা ও ভাওতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। কথা ও কাজের মিল ছিল না ফ্যাসিস্ট শেখ হাসিনার। জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন। ব্যাংক-বিমা লুট, বড় বড় প্রকল্পের আড়ালে তিনি ও তার পরিবার অর্থ লুট করেছেন। সেসব অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছেন। এ সময় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান রিজভী।

27 Mar 25 1NOJOR.COM

রিজভী বলেছেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কীভাবে?

গত ২৪ ঘন্টায় একনজরে ১৪২ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।