Web Analytics

বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবায় দৈনিক ও মাসিক লেনদেন অর্থাৎ জমা-উত্তোলনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন গ্রাহক তার মোবাইল হিসাবে দিনে ৫০ হাজার টাকা ক্যাশ ইন করতে পারবেন।‌ আর মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্যাশ ইন করা যাবে। এতদিন দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা ক্যাশ ইন করতে পারতেন একজন গ্রাহক। একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ক্যাশ আউট করা যাবে। মাসে ২ লাখ টাকা ক্যাশ আউট করা যাবে। এতদিন দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা ও মাসে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা ক্যাশ আউটের সুযোগ ছিল। স্থিতির সীমাও বাড়িয়ে ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করা হয়েছে।

28 Mar 25 1NOJOR.COM

বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল

নিউজ সোর্স

বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল

বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) দৈনিক ও মাসিক লেনদেন অর্থাত্ জমা-উত্তোলনের (ক্যাশ ইন-ক্যাশ আউট) সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন গ্রাহক তার মোবাইল হিসাবে দিনে ৫০ হাজার টাকা জমা (ক্যাশ ইন) করতে পারবেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।