Web Analytics

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণঅভ্যুত্থানের পর চাঁদাবাজি বরদাশত করা হবে না। কঠোর হাতে দমন করা হবে। আমি মুরাদনগরবাসিকে আহ্বান জানাচ্ছি আপনারা এসব চাঁদাবাজের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। ফ্যাসিবাদী সময়ে চাঁদাবাজি মাদক ব্যবসায় জড়িত হয়ে যারা সমাজ ধ্বংস করেছে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে তাদেরকে খুব শক্ত হাতে দমন করা হবে। অন্তর্বর্তী সরকারকালীন সরকার তরুণদেরকে মাদক থেকে দূরে সরিয়ে খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

28 Mar 25 1NOJOR.COM

চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে: উপদেষ্টা আসিফ

নিউজ সোর্স

RTV 27 Mar 25

চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে: উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চাঁদাবাজদের স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের প্র্যাকটিস আর বরদাশত করা হবে না। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে। ফ্যাসিবাদের আমল থেকে টোকেন দিয়ে চাঁদা আদায় করা একটা রেওয়াজে পরিণত হয়েছে। এখনো তা অব্যাহত রয়েছে। চাঁদাবাজরা মনে করছে এটা তাদের দায়িত্ব। এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আমি মুরাদনগরবাসিকে আহ্বান জানাচ্ছি আপনারা এসব চাঁদাবাজের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।