Web Analytics

শনিবার শেরপুর নালিতাবাড়ীতে ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে ছুরিকাঘাতে আবু নাঈম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। অভিযুক্ত সবুজ মিয়াকে (১৮) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। জানা যায়, সবুজের ফেসবুক স্ট্যাটাসে হা হা রিঅ্যাক্ট করে প্রতিবেশী আবু নাঈম। এর জেরে মেসেঞ্জারে দুজনের ঝগড়া হয়। তারপর দুপুরে নাঈমকে নয়াবিল বাজারে পেয়েই তার বুকে ছুরিকাঘাত করে সবুজ। পরে নাঈমকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

30 Mar 25 1NOJOR.COM

ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গায় রবির মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন মাসে বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা রবির মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ফাইবার কেটে ফেলেছে। এতে বন্ধ হয়ে গেছে প্রায় অর্ধশত টাওয়ার। অপরাধী চক্র কয়েকজন নিরাপত্তা কর্মীকেও অপহরণ করেছে। এমন পরিস্থিতিতে টাওয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না টাওয়ার কোম্পানি ইডটকো বাংলাদেশ লিমিটেডও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা, দেশের নিরাপত্তাও রয়েছে হুমকির মুখে।

29 Mar 25 1NOJOR.COM

পার্বত্য চট্টগ্রামে নাশকতায় অচল রবির অর্ধশত টাওয়ার, দুর্ভোগে স্থানীয়রা

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্রসংগীত শিল্পী ও ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই। বার্ধক্যজনিত ও নানা রোগে ৯৩ বছর বয়সে মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্‌জীদা খাতুন পড়াশোনা করেছেন কামরুননেসা স্কুল, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। তিনি অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

25 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ

'ইন্টারনেট সার্ভিসে বর্ধিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে', উপদেষ্টা নাহিদ ইসলাম তার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেন- নীতি নির্ধারণে আপনাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমরা বদ্ধপরিকর। নাহিদ ইসলাম জুলাই-আগস্ট নায়কদের ভেতরে অন্যতম যিনি পুলিশের হাতে এরেস্ট হয়ে অকথ্য নির্যাতনের মুখেও অটল থেকেছেন, ছাত্রদের আন্দোলন চালিয়ে যেতে বলেছিলেন। পরবর্তীতে ড. ইউনুসের নেতৃত্বে মধ্যবর্তী সরকার গঠিত হলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালায়ের উপদেষ্টা (মন্ত্রী) হিসেবে যুক্ত হয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

22 Jan 25 1NOJOR.COM

ইন্টারনেট সার্ভিসে বর্ধিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে - নাহিদ ইসলাম

গত ২৪ ঘন্টায় একনজরে ৭৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।