Web Analytics

আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা সে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে, বলেছেন বৈষম্যবিরোধীর মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, রাজনীতি ঢেলে সাজাতে ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আদালতে যারা দৌড়াচ্ছেন, মানববন্ধন করছেন তাদের সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে ৫ বছর পর হোক, ১০ বছর পর হোক তারা ফেরত আসবে। তারপর, আমাদের সবার ভবিষ্যৎ একটি প্রশ্নের উপর নির্ভর করবে।

29 Mar 25 1NOJOR.COM

আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে: উমামা ফাতেমা

নিউজ সোর্স

আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে: উমামা ফাতেমা

দেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা সে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার নগরীর একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।