Web Analytics

শুক্রবার চীনের পানিসম্পদমন্ত্রী লি গোইয়িংয়ের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল, যেখানে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন দেয়, কিন্তু কখনো কখনো শত্রুতেও পরিণত হয়। এখন জনসংখ্যা বহুগুণ বেড়েছে। আমাদের সতর্ক থাকতে হবে যে, এটি কীভাবে পরিবেশের ক্ষতি করছে। প্রধান উপদেষ্টা চীনকে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে ‘মাস্টার’ অভিহিত করে বলেন, বাংলাদেশকে এ বিষয়ে অনেক কিছু শিখতে হবে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পানি ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। চীনের মন্ত্রী এই সময়ে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

28 Mar 25 1NOJOR.COM

নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান চায় ঢাকা

নিউজ সোর্স

নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান চায় ঢাকা

বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার চীনের পানিসম্পদমন্ত্রী লি গোইয়িংয়ের সঙ্গে বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।