রোববার সকালে মিয়ানমারের মধ্যাঞ্চলের ছোট শহর মেইকটিলার কাছে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে। গত ২৮ মার্চে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারে যখন ত্রাণ তৎপরতা চলছে তার মধ্যেই এই ভূমিকম্পটি আঘাত হানলো। ২৮ মার্চের ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন নিহত এবং ৫ হাজার ১৮ জন আহত হয়েছেন বলে মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানিয়েছেন।
বিধ্বস্ত মিয়ানমারে ফের ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে মার্চ ফর গাজা নিয়ে শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে, মহান রাব্বুল আলামীন তা ক্ষমা করুন। গতকাল গাজীপুরে যে বা যারা কতিপয় ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করেছে তা কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না বলে ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। শফিকুর রহমান আরও বলেন, এই কর্মসূচির আয়োজকরা বার-বার সতর্ক করেছেন, কেউ যেন এ ধরনের অপকর্মে না জড়ায়। তারপরেও যারা এই কাজটি করেছেন, তাদের উদ্দেশ্য যাই হোক, কর্ম অবশ্যই মন্দ।
মার্চ ফর গাজা নিয়ে জামায়াত আমিরের শুকরিয়া, গাজীপুরে ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে নতুন করে ‘এক্সসেপ্ট ইসরাইল ’ বিষয়টি বহাল করা হয়েছে। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এর আগে পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ গত ১৫ ফেব্রুয়ারি এক মাসের আলটিমেটাম দিয়ে লাগাতার আন্দোলন শুরু করে। গত ১৮ মার্চ দলটি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ দাবিতে স্মারকলিপি প্রদান করে। ওই সময় দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি খুবই যৌক্তিক। এছাড়া ছাত্রশিবির, ঢাবি শিক্ষকবৃন্দ এবং গতকালকের মার্চ ফর গাজাতেও এই দাবি উঠেছিল।
বাংলাদেশের পাসপোর্টে ফিরলো ‘এক্সসেপ্ট ইসরাইল’: উপসচিব নীলিমা আফরোজ
ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তিনি জানান, ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। সে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন। এদিকে, ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী জানিয়েছেন, আগামীকাল সোমবার শোভাযাত্রা শুরুর আগেই নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করা ঢাবি আরবী বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিব পুড়িয়েছে ফ্যাসিস্ট হাসিনার মোটিফ
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা-বিদ্বেষবিহীন দেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা চাই একসঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করব। এই উদ্দেশ্যেই আমরা সবসময় কাজ করে যাচ্ছি। তিনি বলেন, গৌতম বুদ্ধের যে নীতি, অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা-বিদ্বেষ বিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই। এদেশ সবার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। জেনারেল বলেন, আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় তা করতে আমার রাজি আছি। সমগ্র দেশের সম্প্রদায় সম্প্রতি রক্ষার জন্য যা কিছু করতে হয়, সেটা করতে সদায় প্রস্তুত থাকব। আমরা সবাই মিলে এই দেশ ও জাতিকে একটা শান্তির জায়গা নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণী এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান: অহিংসবাদ সম্প্রীতি ও হিংসা-বিদ্বেষ বিহীন দেশ গড়তে চাই: সেনাপ্রধান
গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন। জানা গেছে, ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বাবুর ওষুধের দোকানের সামনে রাখা বসার বেঞ্চে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবুর ভাই আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার ও মঞ্চজুরুল ইসলামসহ তাদের লোকজন শফিকুলকে মারধর করেন। পরে আলম ডাক্তারের দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলা করেন তারা। খবর পেয়ে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা শফিকুলকে উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থলে আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার ও তার ভাই মঞ্জুরুলসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আ.লীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত, আটক ৩
শনিবার বিকালে টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে। শাহপরীর দ্বীপের জোড় টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতরা হলেন, আমির সুলতান (৫২), রবি আলম (৪২), দ্বীল মোহাম্মদ (৩৮), নূরুন্নবী (২৮), ঈমান হোসেন (৩২) ও জায়েদ হোসেন (১৮)। আটককৃত সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক
বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করা করা হয়েছে। আইনজীবী কাজী জাহেদ ইকবাল বলেন, ‘মেঘনা আলমের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। কিন্তু বিশেষ ক্ষমতা আইনে কেন আটকাদেশ দেওয়া হলো? আমরা মনে করি, একটা অস্পষ্ট অভিযোগের ওপর ভর করে তাকে আটকাদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি বিচারপতি তামান্না রহমান খালিদির দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। গত বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়।
মেঘনা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। তিনি বলেন, আমরা বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। অতি প্রাচীন সময় থেকেই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বৌদ্ধবিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূরদূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এ বিহারগুলোতে আসতেন। মুহাম্মদ ইউনূস বলেন, বৌদ্ধ ধর্ম জীবজগতের সব প্রাণীর মঙ্গল কামনা করে। মহামানব বুদ্ধ বলেছেন, ‘শান্তি, সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না; এমনকি ক্ষুদ্র জীবও।’ এদেশের বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বিশ্ববরেণ্য একজন মহাপণ্ডিত। মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে নিয়েছিলেন সেই চীনের তিব্বতে। এছাড়া তিনি সব নানা মত-ধর্ম-রীতিনীতির মধ্যেও সবাই এক পরিবারের উল্লেখ করে সার্বজনীন নববর্ষ উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
আন্তর্জাতিক বৌদ্ধবিহার সম্প্রীতির নিদর্শন, পয়লা বৈশাখ পালনে প্রধান উপদেষ্টার আহ্বান
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বর্তমান বিচার ব্যবস্থা একটি দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন খুবই জরুরি। সৈয়দ রেফাত বলেন, বিচার ব্যবস্থাকে আরও স্বাচ্ছ ও বিচার প্রার্থীদের অসুবিধা দূর করতে ১২ দফা সংস্কার কার্যক্রম চলছে। এ সংস্কার শেষ হলে দেশে একটি কাঙ্ক্ষিত টেকসই বিচারিক ব্যবস্থা চালু হবে। প্রধান বিচারপতি বলেন, সংস্কারের মাধ্যমে বিচার ব্যবস্থায় যে অনিয়ম রয়েছে তা দূর হবে এবং বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহিতাও নিশ্চিত হবে। এজন্য বিচারিক বেঞ্চ, বার ও গণমাধ্যমকে দায়িত্ব নিতে হবে।
সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় জরুরি: প্রধান বিচারপতি
গাজার একটি প্রধান হাসপাতালের ভেতরে দুটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হাসপাতালটির জরুরি ও অভ্যর্থনা বিভাগ ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, কয়েক ডজন বাস্তুচ্যুত পরিবার হাসপাতালটি ছেড়ে যাচ্ছে। তাদের মধ্যে কিছু কিছু মানুষ অসুস্থ আত্মীয়দের হাসপাতালের বিছানায় টেনে নিয়ে যাচ্ছেন। হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস এই হামলাকে ‘জঘন্য ও নোংরা অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বলেছে, ইসরাইল ‘গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা খাতের অবশিষ্টাংশ ভেঙে ফেলার একটি পদ্ধতিগত পরিকল্পনার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে এবং পরিষেবা থেকে বঞ্চিত করেছে।'
গাজায় হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা, সরানো হচ্ছে রোগীদের
মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দারা। বেপারীপাড়া এলাকায় চলা এই সংঘর্ষে আট পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের মধ্যে দুজন ওসি রয়েছে। স্থানীয়রা জানান, গত ২ এপ্রিল বদরপাশা গ্রামের জুনায়েদ তার বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দে আতশবাজি ফোটায়। এতে বাধা দেয় জোবায়ের খান ও তার বন্ধুরা। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে গত ৩ এপ্রিল জোবায়েরকে একা পেয়ে মারধর করে জুনায়েদ ও তার বন্ধুরা। এতে জোবায়েরের ডান পা ভেঙে যায়। এ ঘটনায় মামলা হয়। অনিক রাজৈর বাজারে গেলে তাকে ধাওয়া দেয় জুনায়েদ ও তার বন্ধুরা। এ খবর ছড়িয়ে পড়লে রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।
দুই গ্রামের সংঘর্ষে দুই ওসিসহ আহত ২৫
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা র্যাব। র্যাব জানিয়েছে, নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ৩৪৬টি টহল দল এবং ৪১৩ জন সাদা পোশাকে গোয়েন্দা সদস্যসহ মোট ২৪৪৯ জন র্যাব সদস্য মাঠে থাকবে। এছাড়াও টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, শিশু একাডেমি ও রমনা বটমূলসহ বর্ষবরণ কেন্দ্রিক এলাকায় স্থাপন করা হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট। বোমা হামলার আশঙ্কা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং পরিচালনা করা হবে। এই ইউনিটগুলো সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায়। নারীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গুজব ও অপপ্রচার রোধে একটি সাইবার মনিটরিং টিমও তৎপর থাকবে।
পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র্যাব
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এ সময় তার স্বজন ও বিপুলসংখ্যক নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। জাকির খানের আইনজীবী বলেন, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এরমধ্যে ৩২টি মামলায় তিনি খালাস পেয়েছেন। বাকি ১টি মামলায় তিনি জামিনে রয়েছেন। তিনি বলেন, অনেক আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ পাঁচ বছর সাজা শেষ করে মুক্তি পেয়েছেন। প্রসঙ্গত, হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ তাকে গ্রেপ্তার করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ছাত্রদল নেতা জাকির খান পাঁচ বছর সাজা শেষে মুক্তি পেয়েছেন, নেতাকর্মীরা বরণ করে নিয়েছেন
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ঢাকার ‘মার্চ ফর গাজা’ সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের প্রাণশক্তি একটি অকাট্য সত্যকে নিশ্চিত করে। বাংলাদেশ, তার পুরুষ ও নারী, তরুণ ও বৃদ্ধ উভয়ের মাধ্যমে, ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা ও স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শক্তি, উৎসাহ এবং নৈতিক প্রতিরোধ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আজ বাংলাদেশিদের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল। আরো বলেন, সমগ্র ফিলিস্তিন থেকে সমগ্র বাংলাদেশের কাছে, আমরা এমন এক জনগোষ্ঠীকে আমাদের শুভেচ্ছা জানাই যাদের মাহাত্ম্য এবং সাহসী অবস্থানকে ভাষায় প্রকাশ করা যায় না। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছে বলেন, গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই গাছ পর্যন্ত আপনার সংহতি অনুভূত হয়। ন্যায়বিচারের জয় হবে এই বিশ্বাসকে আপনারা বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশিদের উদ্দেশ্যে: গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই গাছ পর্যন্ত আপনার সংহতি অনুভূত হয়
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন। রোববার সকালে ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর তিনি সেখানে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন। এরপর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করতে যান প্রধান উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। এছাড়া ওই অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশে বৌদ্ধদের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সদ্ধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ফলক উন্মোচন প্রধান উপদেষ্টার
ডিএমপি কমিশনার সাজ্জাদ আলীর আদেশে বলা হয়, "ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো।" দিন কয়েক আগে মডেল মেঘনা আলমকে আটক করে ডিএমপির ডিবি। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, তা সঠিক হয়নি বলে রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ডিবি প্রধান বদলী হয়ে সদর দপ্তরে, আইন উপদেষ্টা বলেছেন মেঘনা আলমের গ্রেফতার প্রক্রিয়া সঠিক নয়
রাজউক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহিদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী , মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ সালাহ উদ্দিন এবং শরীফ আহমেদ। শেষের দুইজন তদন্তে প্রাপ্ত আসামি। এর আগে গত বৃহস্পতিবার শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ট্রাম্প প্রশাসনের ৯ বিলিয়ন ডলারের সরকারি অনুদান ও চুক্তি পর্যালোচনার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন। প্রশাসনের এই পদক্ষেপকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথিত ‘ইহুদিবিদ্বেষ’ দমন অভিযানের অংশ হিসেবে দেখানো হয়েছে। মামলায় বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন অবৈধভাবে একাডেমিক স্বাধীনতা ও বাক্স্বাধীনতা ক্ষুণ্ন করছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ—যারা আদালতে প্রশাসনের পক্ষ সমর্থন করছে, এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে ট্রাম্প ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন নিয়ে বিশ্ববিদ্যালয়কে নানান বিধিনিষেধ আরোপ করার জন্য চাপ দেয়। আন্দোলনরত শিক্ষার্থীদেরও ভিসা বাতিল করে। এ নিয়ে টানাপড়েন চলছিল।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ট্রাম্প প্রশাসনের ৯ বিলিয়ন ডলারের সরকারি অনুদান ও চুক্তি পর্যালোচনার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন
সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ক্লেমেনটাইন এনকুয়েটা-সালামি বলেন, আরএসএফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল-ফাশের এবং তার আশপাশের জমজম ও আবু শোরুক শিবিরে হামলা চালায়। এতে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মধ্যে ২০ জন শিশু ও ৯ জন ত্রাণকর্মী বলে জানিয়েছে জাতিসংঘ। গত শুক্রবার ও গতকাল শনিবার দুই দিন এই হামলা চলে। জাতিসংঘ হামলার নিন্দা জানিয়েছে।
সুদানে শরণার্থী শিবিরে আরএসএফের হামলা, নিহত শতাধিক
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনা বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনার লক্ষ্য ছিল একটি ন্যায়সঙ্গত ও বাধ্যতামূলক চুক্তির পথে অগ্রসর হওয়া। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল দূত স্টিভ উইটকফকে স্বাগত জানান এবং মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। আলোচনা চলে আড়াই ঘণ্টার বেশি। বৈঠক শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রধান আলোচকরা ওমানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং তারপর স্থান ত্যাগ করেন। তবে আশঙ্কা করা হচ্ছে ট্রাম্পের আচমকা মন্তব্য এই আলোচনা ভেস্তে দিতে পারে নিমিষেই!
ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত: ওমানি পররাষ্ট্রমন্ত্রী
শিল্পাঞ্চল পুলিশ ও শ্রমিকরা জানায়, বিকাল ৫টার দিকে ৩০০-৪০০ জন বহিরাগত যুবক ইপিজডে ভিতরে ঢুকে ইপিজেডের শ্রমিকদের মার্চ ফর গাজা ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশ নিতে বলে। এ নিয়ে ইউনোস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টস কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৫ জনকে আটক করা হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করতে পারে বলে ধারণা পুলিশের।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় ইপিজেডের ২ কারখানায় ভাঙচুর, আটক ৪৫
বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জের নারায়ণতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে সংঘবদ্ধ চক্র ১৭ মার্চ খনিজ বালি চুরি করতে থাকে। নারায়ণতলা বিওপির বিজিবি টহল দল ৪০ লাখ ১৪ হাজার টাকা মূল্যের চুরি করা খনিজ বালিবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করলে বালি চুরিতে জড়িতরা বালিবোঝাই ট্রাক্টর ছিনিয়ে নিতে বিজিবি টহল দলে ওপর হামলা করে। হামলায় বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। পরে সীমান্ত গ্রাম উত্তর ডলুরার শিপনকে প্রধান আসামি, ২৫ জনকে অভিযুক্ত করে সুনামগঞ্জ থানায় বিজিবির পক্ষে মামলা করা হয়।এই মামলায় ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জে বিজিবির ওপর হামলা কারাগারে ১৬
ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ফোরাম (আইওএফ) ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনুমোদিত রাজস্ব ফাঁকির মডেল। বিদেশ থেকে টেলিফোন কল আনতে গঠিত এ সিন্ডিকেটের মূল হোতা ছিলেন আওয়ামী নেতা সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠানের নামে আইওএফ-এর ফান্ড থেকে লুট করেছেন ৬০০ কোটি টাকারও বেশি। এসব অনুমোদন দিতেন শেখ হাসিনা। বৈধ ফোনকল আদান-প্রদানে শৃঙ্খলা আনা ও রাজস্ব ফাঁকি রোধে আইওএফ প্রতিষ্ঠিত হয়। তবে মাত্র ৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরকে কল টার্মিনেট করার একচেটিয়া সুবিধা দেওয়া হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক কল বাজার নিয়ন্ত্রণ করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। বাড়ানো হয় কলরেট। তবুও সরকার, মোবাইল অপারেটর বা আইসিএক্স কোনো বাড়তি রাজস্ব পায়নি। বরং বাড়তি অর্থ চলে যায় আইওএফ সিন্ডিকেটের হাতে। এসব নিয়ে দুদকে অভিযোগ এসেছে।
রাজস্ব ফাঁকির মডেল আইওএফ: আপত্তি সত্ত্বেও ২০১৪ সালে অনুমোদন দেন শেখ হাসিনা
আনন্দ শোভাযাত্রার ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ শেষ মুহূর্তে এসে পুড়িয়ে দেয় ফ্যাসিস্টরা। শোভাযাত্রার সে মূল মোটিফ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ তৈরির দায়িত্ব আবারও শিল্পীদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তার কথা, ‘আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাঁধা এসেছে। এ ধরনের কাজে কিছু বাঁধা আসেই, ষড়যন্ত্র থাকবেই। মানুষের পরিশ্রম, আল্লাহর উপর ভরসা করে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাবো।' আরো বলেন, ‘গত ১ মাস ধরে বানানো একটা প্রতিকৃতি তো ১ দিনে বানানো সম্ভব না। দেখা যাক, শিল্পীরা কি করেন। তারা অনেক ভেবে, চিন্তা করে কি করেন সেটা পরে দেখা যাবে।’ এর আগে সংস্কৃতি উপদেষ্টা বিচারের আওতায় আনার কথা বলে আয়োজকদের পুনঃস্পৃহার জন্য স্যালুট জানান।
‘স্বৈরাচারের প্রতিকৃতি’ আবারও তৈরি হচ্ছে চারুকলায়: উপাচার্য
মেক্সিকো'তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল বলেন, স্বৈরাচার উৎখাত করা ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান উজ্জ্বীবিত আশার প্রতীক। এই আশাকে বাস্তবে রুপ দিতে সরকার সাহস এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, পুলিশ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই-- এই প্রধান বিষয়গুলোর সংস্কারের কাজ শুরু হয়েছে। ফজল বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নের ভিত্তিটা ছিলো একটি গণতান্ত্রিক এবং সকলের অংশগ্রহণমূলক দেশ গড়ে তোলা। পাঁচ দশকের বেশি সময় পর আজও সেই স্বপ্ন পূরণের যাত্রা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ২৬ মার্চ প্রতিটি বাংলাদেশির হৃদয়ে মর্যাদার জায়গা দখল করে রয়েছে। এই দিন থেকে আমাদের স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। এ যুদ্ধটা শুধু বিদেশি শক্তির অধীনতা থেকে মুক্তির যুদ্ধ ছিলোনা বরং এ যুদ্ধটা ছিলো শোষণ, বৈষম্য এবং অন্যায় থেকে মুক্তি লাভের। এই সময় তিনি অর্থনীতির অগ্রগতির কথা উল্লেখ করে মেক্সিকোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ৫০তম বার্ষিকী পালনের উদ্যোগের কথা জানান।
জুলাই গণঅভ্যুত্থান উজ্জ্বীবিত আশার প্রতীক, এ আশা বাস্তবায়নে কাজ করছে সরকার: মুশফিকুল ফজল
‘টার্কিশ এয়ারোস্পেস’-এর প্রেসিডেন্ট মেহমেত ডেমিরোগ্লুর সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মহাকাশ প্রযুক্তিতে ঢাকার একটি নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন। আর তাই বাংলাদেশ ও তুরস্ক যদি একে অপরকে সহযোগিতা করে তাহলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে। উপদেষ্টা মো. মাহফুজ আলমও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশে বিনিয়োগের খাত অন্বেষণ ও মানবসম্পদ উন্নয়নে সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে একমত পোষণ করেছে। মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বিদ্যমান সুযোগ অন্বেষণ ও ভবিষ্যতে সহযোগিতার জন্য ‘টার্কিশ এয়ারোস্পেস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসতে সম্মত হয়েছে।
মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না। উপাচার্য বলেন, প্রিলিমিনারি টু মাস্টার্স আমরা দেখব। আমাদের ছেলেমেয়েরা কিভাবে আউটসোর্সিং, কুকিং, কারিগরি ও অন্যান্য কোর্সে যুক্ত হতে পারে, সেই পরিকল্পনা করছি। আমরা সাংস্কৃতিক বিপ্লবের কথা ভাবছি— বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মকাণ্ডে অংশগ্রহণে অর্থায়ন করব। ড. আমানুল্লাহর মতে, গভর্নিং বডিগুলো অনেক কলেজে রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে গভর্নিং বডি রাখার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠবে। তিনি শিক্ষকদের বেতন নিয়ে হতাশা প্রকাশ করেন। ঢাকা ভার্সিটির মান অবনতির কথা উল্লেখ করে দায়ী করেন গুড গভর্নেন্স না থাকা ও রাজনৈতিক আগ্ৰাসনকে। এছাড়া ক্লাসে শিক্ষার্থী বাড়ানোর জন্য নতুন উপায় লাগবে বলেও জানান।
বড়লোকের ছেলেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না, কলেজের গভর্নিং বডিগুলো রাজনৈতিক কেন্দ্রবিন্দু: উপাচার্য
শনিবার মালয়েশিয়ায় জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১৪৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্ৰেশন পরিচালক নর ফয়জল এক বিবৃতিতে জানিয়েছেন, আটকরা বৈধ ভ্রমণ নথি এবং ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাদের সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। নর ফয়জল বলেন, কেউ কেউ তাদের পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট দেখাতেও অক্ষম কারণ তারা দাবি করে যে নথিগুলি তাদের নিয়োগকর্তাদের কাছে রয়েছে। অভিযানের সময় পালানোর চেষ্টারত একজন বিদেশী কর্মীর ধাক্কায় ইমিগ্রেশন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
মালয়েশিয়ার বাংলাদেশিসহ আটক ১৪৮
শিক্ষা খাতে জাতীয় আয়ের ন্যূনতম ৬ শতাংশ ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান বলেন, শ্রীলংকার নতুন সরকার তাদের শিক্ষা খাতে জাতীয় আয়ের ১০ শতাংশ ব্যয় করবে। শ্রীলংকার মতো যদি ১০ ভাগ নাও করতে পারি, অন্তত ৬ ভাগ তো করা উচিত। আরও বলেন, জাতিসংঘ বহু আগেই বলেছে, নিরক্ষরতা দূর করতে হলে একটি রাষ্ট্রকে তার জাতীয় আয়ের কমপক্ষে ৬ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করতে হবে। কিন্তু আমাদের এখানে যখন এই কথা বলা হয়, তখন হোসেন জিল্লুর রহমানের মতো পণ্ডিতেরা বলেন- না না, এতে তো সব দালানকোঠা নির্মাণে শেষ হয়ে যাবে। আমি বলি, দালানকোঠার জন্য আলাদা বাজেট নির্ধারণ করুন। শিক্ষা খাতে চলমান ব্যয়ের যে অংশ, সেটা তো আপনাকে চালাতে হবে। এটা আপনি করবেন না, আবার গণতন্ত্রের কথা বলবেন- এটা কি আপনাকে মানায়?
শিক্ষায় জাতীয় আয়ের ৬ শতাংশ ব্যয় করা উচিত: সলিমুল্লাহ
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১১ উপ-অধিনায়ক ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যায় তারাব পৌরসভার আরিয়াবো এলাকায় ৫ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে হাসান নামে ওই যুবক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত হাসান পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল প্রসঙ্গে সারজিস আলম বলেছেন, কেউ যদি অনৈতিকভাবে বা অযৌক্তিকভাবে কোনো একটি সুবিধা থেকে বঞ্চিত করে, দেশ হিসেবে বাংলাদেশ তার অপশন খুঁজে নেবে। তিনি বলেন, আমরা বিশ্বের অন্য জায়গায়, যে জায়গায় সমতার, শ্রদ্ধার ও ভ্রাতৃত্বের সম্পর্ক রেখে আমরা আমাদের সুন্দর একটি বাণিজ্যিক সম্পর্ক করতে পারব, আমরা সেদিকে যাব। এক্ষেত্রে আমরা বিশ্বাস করি, ভারত রাজনৈতিক দল হিসেবে নয়, বরং ভারত একটি দেশ হিসেবে ফাংশন করবে এবং দেশ হিসেবে আরেক দেশের সঙ্গে তার যে বাণিজ্যিক চুক্তিগুলো, সেগুলো করবে এবং বজায় রাখবে। আরো বলেন, বাংলাদেশ-ভারত দুটি প্রতিবেশী দেশ। কখনো এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে। তবে ভারত কীভাবে ডিল করছে এর উপর নির্ভর করবে।
ট্রান্সশিপমেন্ট প্রসঙ্গে সারজিস বলেছেন, অনৈতিকভাবে বঞ্চিত করলে বাংলাদেশ বিকল্প অপশন খুঁজে নেবে
ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির খবর দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। বার্তা সংস্থা এপি ‘বাংলাদেশের রাজধানীতে ইসরাইলবিরোধী বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ’ শীর্ষক প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের অনেকে বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ও ভারতের নরেন্দ্র মোদির ছবিতে আঘাত করেছে। আরব নিউজ লিখেছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন ১০ লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন। এতে বিএনপিসহ ইসলামপন্থি দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরাইলবিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে।
মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট, আরব নিউজ, বার্তা সংস্থা এপিসহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন
মাওলানা মামুনুল হক সরকারকে বলেছেন, জনগণের করের টাকা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ ধ্বংসের কাজে ব্যবহার করবেন না। তিনি বলেন, প্রচলিত বাংলা নববর্ষ একটি সাংস্কৃতিক উৎসব, যার উৎপত্তি মূলত হিন্দু ধর্মীয় ও বৈষ্ণব ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নববর্ষের প্রচলিত আনুষ্ঠানিকতা যেমন পান্তা-ইলিশ ভোজন, মঙ্গল শোভাযাত্রা এবং বিভিন্ন লোকজ সংস্কৃতির অনুসরণ ইসলামী আকিদা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মামনুল হক বলেন, বাংলা নববর্ষে যে ধরনের কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়- তা বহুক্ষেত্রে অনৈসলামিক, বিদআত ও অপচয়মূলক। বিশেষ করে নারী-পুরুষের অবাধ মেলামেশা, গান-বাজনা এবং অনৈসলামিক আচরণ প্রমোট করা ইসলামি নৈতিকতার পরিপন্থি। তিনি ধর্মবিরোধী অ্যাখ্যা করে সরকারকে এসব কাজের উদ্যোগ থেকে বিরত থাকতে বলেন।
বাংলা নববর্ষকে ধর্মবিরোধী অ্যাখ্যা দিয়ে সরকারকে মদদ না দেওয়ার আহ্বান মামুনুল হকের
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে ৬টি নবীন মেডিকেল কলেজ রয়েছে। যেগুলো ২০১৮ সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে নীলফামারী মেডিকেল কলেজ একটি। এই মেডিকেল কলেজ গুলোতে এখনো পরিপূর্ণ অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। তৎকালীন সরকার যথাযথ পরিকল্পনা ছাড়াই মেডিকেল কলেজগুলো স্থাপন করেন। আরও বলেন, যখন ২০২২-২৩ সালে এসে এক সিদ্ধান্তে মেডিকেল কলেজগুলোতে ১০৩০টি আসন বাড়িয়ে ফেলা হয়। এ কারণে মেডিকেল কলেজগুলো ভারাক্রান্ত হয়ে পড়েছে। তবে তিনি সতর্ক করেন, মানসম্মত শিক্ষা না চললে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। কেননা মানহীন চিকিৎসক কাম্য নয়।
কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত হয়নি, মান ধরে না রাখতে পারলে কঠোর সিদ্ধান্ত আসবে: মহাপরিচালক
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসি। তবে নিবন্ধনের প্রস্তুতি শেষ না হওয়ায় এই সময়সীমা আরও দুই মাস বাড়ানোর আবেদন করবে এনসিপি। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, নিবন্ধন-সম্পর্কিত কাজের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যারা শিগগির ইসির সঙ্গে যোগাযোগ করবে। এদিকে ইসির এই গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। হাইকোর্ট গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি রুল জারি করেছেন। তবে এ স্থগিতাদেশ শুধু রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এনসিপির কেন্দ্রীয় নেতারা জানান, তারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণে কাজ করে যাচ্ছেন। এসব কাজের মধ্যে দলের গঠনতন্ত্র চূড়ান্ত করার পাশাপাশি আছে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যালয় স্থাপন এবং বিভিন্ন কমিটি গঠন করা।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির কাছে ২ মাস সময় চাইবে এনসিপি
চারুকলায় নির্মিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এক বিবৃতিতে বলা হয়, "গণ-অভ্যুত্থানের সফলতা এবং স্বৈরাচারের পতনের পর নতুন বাংলাদেশের নতুন বছরে স্বৈরাচারের চিহ্নকে মানুষের সামনে আরো একবার পরিচিত করে দিতে এবং জুলাইয়ের শক্তিকে ধারণ করতে শোভাযাত্রার বিভিন্ন চিত্র, ভাস্কর্য, স্লোগান, দেওয়ালচিত্র এবং মোটিফ স্বৈরাচারের দোসরদের চিত্রায়িত করা ছিল জনগণের অন্যতম প্রধান চাওয়া। এখনো দোসরেরা নির্মাণাধীন হাসিনার মুখাবয়বটি পুড়িয়ে দিয়েছে।" বিচারের চাওয়ার পাশাপাশি তারা ঢাবি প্রশাসনের নিরাপত্তার বিষয়ে দায়িত্বহীনতার প্রতিবাদ জানিয়ে চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের সর্বত্র স্বৈরাচারের দোসরমুক্ত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো সচেষ্ট থাকারও দাবি জানায়।
ফ্যাসিস্টের মুখাকৃতিতে আগুন, বিচার দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের
সিলেটে তৌহিদী জনতার মিছিলে ঢুকে বাটার শোরুমে লুটপাটে নেতৃত্বদানকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার ছেলে ইশতিয়াক নূর চৌধুরীকে আটক করেছে পুলিশ। দরগা গেইট এলাকায় বাটার শোরুমে বস্তা ভরে ইশতিয়াকই প্রথম সেখানে জুতা চুরি শুরু করে। তার মাথায় সৌদি রুমাল বাধা ছিল। নূরের বাবা মনিরুজ্জামান চৌধুরী নগরের সুবিদবাজার এলাকার আওয়ামী লীগের নেতা বলে নিশ্চিত করেছে পুলিশ। নূরের জুতা চুরির একটা ভিডিও ভাইরাল হয়েছে। গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গত সোমবার সিলেটে বিক্ষোভ মিছিল বের হয়। এসব মিছিলে অনুপ্রবেশকারীরা ঢুকে নগরের বিভিন্ন দোকানপাটে লুটতরাজ করে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
বাটা শোরুমের জুতা চুরির নেতৃত্ব দেয়া আ. লীগ নেতার ছেলে আটক
রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টার এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরমধ্যে গত ৭ এপ্রিল রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। ১০ এপ্রিল, ক্রোয়েশিয়া সফরের সময় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
কারা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তৌফিক মারুফ জার্নাল নামের একটি ইউটিউব চ্যানেল কেরানীগঞ্জ কারাগারে ভিআইপি জোনে হামলার একটি ভিডিও প্রচার করেছে, যা বিভ্রান্তিমূলক। কারা অধিদপ্তর এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ জানাচ্ছে। কারা অধিদপ্তর আরও জানায়, এ ধরনের কোনো ঘটনা কেরানীগঞ্জসহ দেশের কোনো কারাগারে ঘটেনি। ভিআইপি বন্দীসহ সব বন্দীর নিরাপত্তা নিশ্চিতে কারা কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ।
কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক: কারা অধিদপ্তর
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আমরা অনির্বাচিত এই কথা কে বলল। ছাত্র-জনতা, যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। তিনি বলেন, গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা বা যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার কেউ বলেনি এই অভ্যুত্থানে যোগ দিয়ে তারা ভুল করেছেন। তারা বলেছেন, শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলেই দেখতে চান। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে, সেটা হবে শেখ হাসিনা এবং যারা এই হত্যাকারী, তাদের বিচার করা। এটাতে কোনো রকম ভুলত্রুটি হতে পারবে না। বিচার আমাদের করতেই হবে। আরও বলেন, বিচার যদি হয়, ওরা অন্তত শান্তি পাবে। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, জুলাইকে অবশ্যই ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধকে যেভাবে ধারণ করি, একইভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতার প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে।
আমরা ছাত্র-জনতা দ্বারা নির্বাচিত, হত্যাকারীদের বিচার আমাদের করতেই হবে: ফরিদা
বিএনপি নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলায় বাংলাদেশের জনগণ সরাসরি দেশের সরকারের হস্তক্ষেপ চায়। কারণ অবিশ্বাস্য মানবিক বিপর্যয়ের মুহূর্তে সচেতন মানুষ হিসেবে নিশ্চুপ থাকলে তা হবে মানবতার অপমান। তিনি বলেন, একমাত্র ঐক্যবদ্ধ মানবিক কণ্ঠস্বরে বিশ্বব্যাপী প্রতিবাদই পারে রাফা ও গাজার অসহায় মানুষের প্রতি সংঘটিত এই বর্বরতার অবসান ঘটাতে। আরো বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের সৈনিক হিসেবে আমরা এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসঙ্গে আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে নৃশংস এ হামলার অবসান ঘটানোর মধ্য দিয়ে সমাধান চাচ্ছি।
ফিলিস্তিন ইস্যুতে সরকারের হস্তক্ষেপ চায় দেশবাসী: রহমাতুল্লাহ
গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ শহর রাফাহ পুরোপুরি দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করছে আইডিএফ। দাবি অনুযায়ী, খান ইউনিস ও রাফাহর মধ্যকার অঞ্চলের ‘মোরাগ’ করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে শহরটিকে অবশিষ্ট গাজা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরাইলী দখলদার বাহিনী। যুদ্ধবিরতির পর গাজাবাসীর আশ্রয়স্থল ছিল এই শহরটি। এখন এখান থেকেও তাদের সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধ করে হামাসকে নির্বাসিত করার এবং সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার এটাই শেষ সুযোগ। যদি গাজার বাসিন্দারা কথামতো কাজ না করে, তবে পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি অভিযান ছড়িয়ে পড়বে।
ইসরায়েলের দখলে চলে গেছে পুরো রাফাহ
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রচলিত গণতন্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি। এই নীতি-আদর্শের মধ্যে যদি শান্তি আসতো, তাহলে সারাবিশ্বে শান্তি দেখা যেতো। তিনি বলেন, গণতন্ত্রের নামে সবচেয়ে বেশি অশান্তির আগুনে জ্বালিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনসহ সারাবিশ্বে যে অশান্তির আগুন জ্বলছে তার মূলহোতা যুক্তরাষ্ট্র। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, শান্তির জন্য রাষ্ট্র, সমাজসহ সর্বত্র ইসলামী নীতি-আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামি শাসনব্যবস্থা ছাড়া মানবতার প্রকৃত মুক্তি মিলবে না।
গণতন্ত্রের নামে সবচেয়ে বেশি অশান্তির আগুন জ্বালিয়েছে যুক্তরাষ্ট্র: রেজাউল করীম
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালীর অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাই আন্দোলনকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে। উপদেষ্টা বলেন, অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। সিলেট সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জানিয়ে উপদেষ্টা বলেন, এবার সব ধর্ম-জাতি, সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে- শুধু বৈশাখকে কেন্দ্র করে, যার মাধ্যমে দেশকে নতুনভাবে চিনবে মানুষ। ফারুকী বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব। চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখ আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয়, বরং উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন সম্পন্নের জন্য আইনশৃংখলা বাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।
ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালীর অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাই আন্দোলনকে চ্যালেঞ্জ করেছে
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। এখনো আন্দোলন শেষ হয়নি। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরে বা তার দুই এক মাস আগে পরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে নির্বাচনে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিএনপি নির্বাচনের নির্ধারিত রোড ম্যাপ দেখতে চায়। রোড ম্যাপ হয়ে গেলেই নির্বাচনের পদক্ষেপ স্বরুপ নির্বাচনী বোর্ড গঠন ও প্রার্থী ঘোষণা করা থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। তখন বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে। এ নেতা বলেন, আবারও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। আরও বলেন, আমরা একটি দানবিক ও খুনি হাসিনা সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি। যে সরকার বাংলাদেশকে, বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছে। বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে।
মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব: শামসুজ্জামান দুদু
মুসলমানবিরোধী ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে জারি করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, তা হলে হিংসা কেন? যারা এই হিংসায় উসকানি দিচ্ছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মমতা বলেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না। প্রসঙ্গত, সারা দেশে বিক্ষোভের মতো মমতার রাজ্য জুড়েও ওয়াকফ আইনবিরোধী বিক্ষোভ চলছে। সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি থাকা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বিজেপি সরকার হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে। মুজাফফরনগরে জুমার নামাজের সময় হাতে কালো আর্মব্যান্ড পরে আইনটির বিরুদ্ধে প্রতিবাদ করায় তিন শতাধিক ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে মাথাপিছু ২ লাখ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
মমতা ওয়াকফ আইন জারি করবেন না, যোগী হাজার হাজার ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যৌতুক দেওয়া-নেওয়া অপরাধ। শুধু কাগুজে কথায় কাজ হবে না। যৌতুক নিরুৎসাহিত করতে ইমাম-খতিবদেরকে কথা বলতে হবে। তিনি বাল্যবিবাহ রোধে নিকাহ রেজিস্ট্রার ফোরামের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন। দাবিগুলো হলো, কনের স্থায়ী ঠিকানার কাজী কর্তৃক বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণয়ন এবং বাংলাদেশ সরকারের সংস্কার কমিশন কর্তৃক বিবাহ নিবন্ধন ফি তিন ভাগে ভাগ করা। এছাড়া কাজীদের ন্যায্য নির্ধারিত ফি নেওয়ার কথা বলে অতিরিক্ত ফি নিতে নিষেধ করেন। ড. খালিদ বলেন, ঢাকা-চট্টগ্রাম সড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তিনি এই সড়কের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানান। এ ছাড়া অল্পদিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয় লেনে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম-কক্সবাজার সড় ছয় লেনে উন্নীত হওয়ার আশা এবং ইমাম-খতিবদের বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখতে অনুরোধ করেন ধর্ম উপদেষ্টা
নিখিল হাওলাদার নামে এক জেলে শনিবার জানান, পটুয়াখালীর চরমোন্তাজ ইউনিয়নের সাগর মোহনায় মাছ ধরতে হলে স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম মুন্সিকে চাঁদা দিতে হয়। নজরুলের দলবলের বিরুদ্ধে চাঁদা দাবির পাশাপাশি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন নিখিল। সংবাদ সম্মেলনে জানান, একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকার করলে ট্রলার নিয়ে যায়। এ নিয়ে স্থানীয়দের কাছে বিচার দেওয়ার ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হয়। পরে নজরুলের দলবল মিলে এসে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। যদিও এ অভিযোগ অভিযুক্ত অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ: সাগরে মাছ ধরতে চাঁদা দিতে হয় বিএনপি নেতাকে
ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্ৰুপের বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট কারিগরি ত্রুটির অযুহাত দেখিয়ে বন্ধ করে দিয়েছে। গত ৮ এপ্রিল বন্ধ হওয়া প্রথম ইউনিট থেকে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সেটি থেকে বিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল দিবাগত রাত ১টার দিকে। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে। কিন্তু ১১ এপ্রিল রাতে দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিং বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আদানির বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আছে। এটি নিয়ে আদানি ও পিডিবির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি। এর আগেও একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানী। আদানীর সাথে বিগত লীগ সরকার এক অসম চুক্তির মাধ্যমে বিদ্যুৎ আমদানী শুরু করে, যেখানে বাংলাদেশ সবদিক থেকে ক্ষতির সন্মুখীন হচ্ছে।
কারিগরি ত্রুটি দেখিয়ে আদানির এক ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্মার্টফোন, কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যকে নতুন পাল্টা শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন, যার মধ্যে চীনা পণ্যের ওপর ১২৫% শুল্কও রয়েছে। মার্কিন প্রযুক্তি কোম্পানিরা হুঁশিয়ারি দিয়েছিল—এই শুল্ক কার্যকর হলে আইফোনসহ বিভিন্ন ডিভাইসের দাম তিনগুণ বেড়ে যেতে পারে। অ্যাপলের অনেক পণ্য চীনে তৈরি হলেও এখন উৎপাদন ভারত ও ভিয়েতনামে স্থানান্তর করা হচ্ছে। এই অব্যাহতি আপাতত স্বস্তি এনে দিলেও, চীনের ওপর শুল্ক বাড়ানো অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র এখন ভালো বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনায় রয়েছে।
স্মার্টফোন ও কম্পিউটারকে উচ্চ শুল্ক থেকে অব্যাহতি দিলেন ট্রাম্প
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে, আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রফেসর আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট ৮টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে। আরও জানান, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত সেমিনার থেকে রোডম্যাপ বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেসব মতামত অন্তর্ভুক্ত করে অচিরেই সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সার্বিক আধুনিকায়নে একটি স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির কাজ শুরু করবে। প্ল্যান সফল বাস্তবায়নের মাধ্যমে জুলাই বিপ্লব-উত্তর দেশের বিচার বিভাগ যে নতুন যাত্রা শুরু করেছে, তা পূর্ণতা পাবে। জনগণ বিচার বিভাগের ওপর হারানো আস্থা ফিরে পাবে। তিনি বলেন, সরকারের আন্তরিক সহযোগিতায় দেশের আদালতগুলোতে বিরাজমান মামলাজট নিরসনে বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য সংখ্যক বিচারকের পদ তৈরি হয়েছে, যা অদূর ভবিষ্যতে মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট দ্রুত চালু করার বিষয়ে দুটি বিশেষ কমিটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
বিচার বিভাগের ওপর থেকে হারানো আস্থা ফিরে পাবে জনগণ: প্রধান বিচারপতি
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছে আইসিটি'র চিফ প্রসিকিউটর কার্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে তদন্ত কার্যক্রম এবং প্রসিকিউটরদের সম্পর্কে গুজব বা ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে বা মিথ্যা অপবাদ প্রদান করে জনমনে বিশেষত শহিদ পরিবারদের বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করে প্রসিকিউশন। অপপ্রচারের জন্য বিপুল অর্থ ব্যয়ে ব্রিটেনের বিখ্যাত ল’ ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্সকে নিয়োগ দেওয়া হয়েছে।
তদন্ত কার্যক্রম ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কার্যালয়
তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। ওমর বোলাত বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তুরস্ক সরকারের আগ্রহ রয়েছে। এ বছর ঢাকায় তুরস্ক-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের সভা করার আগ্রহ ব্যক্ত করেন।
তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের ডলার তিন বছরে সর্বনিম্ন মানে নেমে এসেছে, যার পেছনে রয়েছে বৈশ্বিক বাজারে অস্থিরতা এবং নতুন আমদানি শুল্ক। ইউএস ডলার ইনডেক্স ও Forbes-এর তথ্যে, ডলারের মান কমে ৯৯.০১-এ পৌঁছায়, যা গত এক বছরে ৮% পতনের ইঙ্গিত দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের বহু দেশের ওপর নজিরবিহীন আমদানি শুল্ক ঘোষণার পর এই পতন ঘটে। যদিও পরে বেশিরভাগ দেশের ওপর শুল্ক স্থগিত করা হয়, তবু আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বাজারগুলোতে বড় ধরনের ধস নামে।
যুক্তরাষ্ট্রের ডলারের তিন বছরে সর্বনিম্ন দর, বিশ্ববাজারে অস্থিরতা
বাংলাদেশের সব দল মত চিন্তা দর্শনের মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে বলে মন্তব্য করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা, মতগত পার্থক্য, ভিন্নতা থাকতে পারে; কিন্তু মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, ভূমির অধিকারের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’ এর আগে ঘোষণাপত্র পাঠে গাজায় গণহত্যার বিচার এবং বিশ্ব নেতৃবৃন্দকে ইসরাইলের সাথে সম্পর্ক ও সকল চুক্তি ছিন্ন করার আহ্বান জানানো হয়।
মার্চ ফর গাজা: বাংলাদেশের সব মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে: শায়খ আহমাদুল্লাহ
মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় করা হয় এই বিশেষ মোনাজাতে। মোনাজাতে অংশ নেওয়া মানুষের চোখে ছিল অশ্রু। মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। মোনাজাতে বলা হয়, ইসরাইল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে, তা মানবতার ওপর চরম আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলো দেখান। মোনাজাতে গাজায় চলমান ইসরাইলি হামলা বন্ধ হওয়া, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার ও আহতদের সুস্থতা, শিশু ও নিরীহ নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ, বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত হওয়া, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর অব্যাহত আগ্রাসনের বিচার চেয়ে দোয়া করা হয়েছে।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি: মোনাজাতে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদলেন লাখো মানুষ
মঞ্চে মাওলানা মিজানুর রহমান আজহারী স্লোগান তোলেন- ‘আমার ভাই শহিদ কেন? জাতিসংঘ, জবাব চাই।’ তার এই স্লোগানে মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে গোটা সোহরাওয়ার্দী উদ্যান। আরও স্লোগান তোলেন- ‘ফিলিস্তিন, ফিলিস্তিন-জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘আল কুদুস-জিন্দাবাদ’। আজহারী বলেন, ‘এ গণসমুদ্র প্রমাণ করে, আমাদের একজনের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন।’ তিনি আরও বলেন, ‘মার্চ করতে গিয়ে লাথি-গুঁতা সব খেয়েছি, তারপরও আজ বুঝেছি বাংলাদেশের মানুষ ফিলিস্তিন ও আল আকসার পক্ষে।’
আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা করে ফিলিস্তিন: আজহারী
স্লোভাকিয়াকে মোটরগাড়ি শিল্পসহ বিভিন্ন খাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য স্লোভাক ভিসা সহজতর করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সাহায্যের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং উপদেষ্টার সঙ্গে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানারের এক বৈঠককালে জুরাজ বি-টু-বি সংযোগ বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণে বাংলাদেশে একটি ব্যবসায়িক দল পাঠানোর বিষয়ে সম্মতি দেন।
বিনিয়োগে ব্যবসায়িক দল পাঠাবে স্লোভাকিয়া, কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়
ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, গণঅভ্যুত্থান সংক্রান্ত রুজু করা মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অধিক। এ সব মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেফতারের জন্য উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম, বাদি, প্রত্যক্ষদর্শী, সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও, অডিও, স্থির চিত্র ও মোবাইলের কল লিস্ট বা সিডিআর ইত্যাদি) অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে। ফারুক হোসেন বলেন, কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানি শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন ছাড়া না পান সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। তার দাবি, মামলায় ব্যক্তিগত দ্বন্দ্বে নিরপরাধদেরও জড়ানো হচ্ছে। এর আগে সঠিক তথ্য-প্রমাণ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার না করতে গত ১০ সেপ্টেম্বর পুলিশ সদরদপ্তর থেকেও নির্দেশনা দেওয়া হয়।
জুলাই গণহত্যা মামলার আসামী গ্রেপ্তারে ঊর্ধ্বতনের অনুমতি লাগবে: ডিএমপি
সোহরাওয়ার্দী উদ্যানে‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফিলিস্তিনের পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন এবং অবিলম্বে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবিও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখানে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন উপস্থিত জনতা!
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘বিচারক সংকট আছে, লজিস্টিক সমস্যাও আছে। অল্প দিন হলো আসছি। নিয়োগ দিতেও সময় লাগে। বিচারক সংকট থাকবে না। আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা মোকাবিলা করে যাব।’ তিনি বলেন, ‘পারিবারিক আদালতের মামলাগুলো সালিশে দিয়ে দেওয়া যায় কিনা সে বিষয়টি এখন চিন্তার পর্যায়ে আছে। সিদ্ধান্ত হয়নি। সালিশ না হলে তখন কোর্টে আসবে। এর ফলে কোর্টের ওপর চাপ কমবে।’ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বান্দরবান শাখার পক্ষ থেকে দাবি জানানো হয়; বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করা, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতনভাতা প্রদান করা।
সরকারে থাকতে থাকতে বিচারক সংকট ও লজিস্টিক সমস্যার সমাধান করে যাব: আইন উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করার কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি চাই ইরান একটি চমৎকার, মহান, সুখী দেশ হোক। তাই তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় নতুন কোনও চুক্তি হতে পারে বলে আশা করছে সৌদি আরব। সৌদি আরব আশা করছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার যেকোনো নতুন চুক্তি ‘তেহরানকে নিয়ন্ত্রণে রাখবে’-এমনকি পূর্ববর্তী পারমাণবিক চুক্তির চেয়েও বেশি।
ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না: ট্রাম্প
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছে লাখো মানুষ। শনিবার দুপুর তিনটার পর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। সভাপতিত্ব ও ঘোষণাপত্র পাঠ করবেন বায়তুল মোকাররমেন খতিব মুফতি আব্দুল মালেক। সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ। অংশ নিয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারির জেনারেল রেজাউল করিম ও দক্ষিণের সেক্রেটারির জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান। কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, হেফাজতে ইসলামের মামুনুল হক। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেকে।
কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি
চারুকলা অনুষদের বানানো ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাবয়ব ও শান্তির পায়রার কিছু অংশ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। এছাড়াও একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, আমরা অনুমান করছি কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আবার তা নাও হতে পারে। ঘটনাস্থলে সিসি ক্যামেরা ছিল। ক্যামেরার পাসওয়ার্ড ভুলে যাওয়ায় এখনো ফুটেজ দেখা সম্ভব হয়নি। তবে ভিন্নভাবে এ ফুটেজ দেখার চেষ্টা চলছ। মোটিফ নতুন করে তৈরি করার বিষয়ে অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, এটা তো চারুকলা ও শিল্পীদের কাজ। এই ঘটনার পরবর্তী সময়ে তারা যেভাবে চাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেভাবে সহায়তা করবে।
চারুকলায় হাসিনার মুখাবয়ব ও শান্তির পায়রায় আগুনের ঘটনায় শাহবাগ থানায় জিডি, তদন্ত কমিটি গঠন
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের ব্যাপারে একমত হয়েছে সবাই। রাষ্ট্র সংস্কার জরুরি, আর এই সংস্কারের প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হবে। আলী রীয়াজ বলেন, ‘আমরা সকলেই একমত, দেশে রাষ্ট্র সংস্কার জরুরি। এ উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি জনগণের, দীর্ঘদিন ধরে তারা গণতান্ত্রিক সংগ্রামে আছে, সেখানে বাংলাদেশ জাসদের ভূমিকাও রয়েছে।’ তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর পরস্পরের মত বিনিময় করব। আমরা আশা করি, বেশ কিছু বিষয়ে একমত হতে পারব।’
রাষ্ট্র সংস্কারে সবাই একমত, প্রাথমিক আলোচনা শেষ মে মাসে: আলী রীয়াজ
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। এতে অংশ নিতে সকাল থেকেই সমবেত হচ্ছেন অসংখ্য মানুষ। গরমের মধ্যে আসা এসব মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করছে তাওহীদ নামের একটি ফাউন্ডেশন। এতে অংশগ্রহণকারীরা বেজায় খুশি। তাওহীদ ফাউন্ডেশনের এক কর্মী বলেন, সমাবেশে আগত মানুষদের একটু স্বস্তি দিতেই আমাদের এ সামান্য আয়োজন। তাছাড়া আমরা চাই সবাই ইসরায়েলি পণ্য বয়কট করুক।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পানি ও শরবত
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে আসা জনস্রোতে রাজধানী সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে। পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট, শিক্ষা ভবন হয়ে দোয়েল চত্বর দিয়ে এবং চানখারপুল থেকে সরাসরি দোয়েল চত্বর দিয়ে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে অংশ গ্রহণকারীরা। কর্মসূচিতে অংশ নিতে বাসে, পিকআপ, রিকশা, পায়ে হেঁটে এবং একজনকে ঘোড়ায় চড়েও আসতে দেখা গেছে। বাংলামোটর থেকে আসা মিছিল শাহবাগ হয়ে রমনা গেট দিয়ে, কাকরাইল মোড় হয়ে আসা মিছিল মৎস্য ভবন হয়ে, বকশীবাজার মোড় দিয়ে আসা মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় দিয়ে আসা মিছিল ভিসি চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে সোহরাওয়ার্দীর সমাবেশে যোগ দিচ্ছে। মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে।
মার্চ ফর গাজা: রাজধানীর সব পথ মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে
গৃহস্থালির কাজে পানির অপচয় রোধে যে সীমারেখা ছিল তা বাতিল করে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আলজাজিরা বলেছে, নির্বাহী আদেশের মাধ্যমে গোসলের সময় পানির চাপের যে সীমা বেঁধে দেয়া ছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমার ক্ষেত্রে আমি সুন্দরভাবে গোসল করতে চাই। আমার দারুণ চুলগুলোর যত্ন নিতে চাই। কিন্তু চুল ভেজার জন্য আমাকে পানির নিচে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। পানি পড়ে ফোঁটায় ফোঁটায়। এটা হাস্যকর। আরও বলেন, ‘হাত ধুতে স্বাভাবিক যে সময় লাগার কথা-তার চেয়ে যদি পাঁচগুণ বেশি সময় লাগে, তাহলে আপনি কিভাবে কী করবেন? পানি একই আছে এবং আমরা এটি জনগণের জন্য উন্মুক্ত করছি যেন তারা বাঁচতে পারে।’ ওবামা ২০০৯ সালে সীমারেখা সংক্রান্ত আদেশ জারি করেছিলেন। ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে বাতিল করলেও জো বাইডেন পুনর্বহাল করেছিলেন।
এবার গোসলের পানি ব্যবহারের সীমা তুলে নিলেন ট্রাম্প
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের শুরু করা ইসরাইলি হামলায় কমপক্ষে ৫০০ শিশু নিহত হয়েছে। শনিবার শাম নামের এক নবজাতক শিশুকে তার পরিবারের সঙ্গে লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরাইল। বোমা হামলার ফলে শিশুটির হাত কেটে ফেলতে হয় এবং এর কয়েক ঘণ্টা পর সে মারা যায়। সকালে শুজাইয়ায় এবং খান ইউনিস থেকে স্থানান্তরের আদেশ জারি করে। তবে কোথায় যাবেন জানেন না ফিলিস্তিনিরা। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় দেড় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও তিন হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ৫০০ শিশুকে হত্যা করল ইসরাইল
এনসিপি'র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ফেসবুক পোস্টে বলেন, ভেবেছিলাম এড়িয়ে যাব। কিন্তু না বলে আর পারা যাচ্ছে না। টকশোতে যেন আমাকে কম কম ডাকা হয়, সেজন্য নাকি প্রডিউসারদের চাপ দেয়া হচ্ছে! গত এক সপ্তাহে আলাদা আলাদাভাবে তিনজন প্রডিউসার আমাকে একই কথা শেয়ার করলেন। তাদের ওপর নাকি ‘রাজনৈতিক চাপ’ আছে! তারা নাকি ‘চেষ্টা’ করছেন আমাকে টকশোতে রাখার! আরো বলেন, টকশোতে যেতেই হবে এমন কোনো কথা নাই। কিন্তু এই ‘রাজনৈতিক’ চাপ জিনিসটা কী? কারা আমাকে টকশো থেকে সরাতে চায়? কেন?
আমাকে টকশোতে কম ডাকার জন্য প্রোডিউসারদের রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে: সারোয়ার তুষার
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।’ তিনি বলেন, 'আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়।’ ফারুকী বলেন, এবারের আয়োজন ছিল সবচে বেশি অন্তর্ভুক্তিমূলক। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরো অবশ্যম্ভাবী হয়ে উঠল। জুলাই চলমান।’
ফ্যাসিস্টের অবয়ব পুড়িয়ে দেওয়ার দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে: ফারুকী
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটেই মানুষের ঢল নেমেছে। ছোট-বড় মিছিল নিয়ে শাহবাগ, দোয়েল চত্ত্বর ও নীলক্ষেতের দিক থেকে আসতে শুরু করেছেন মানুষ। এতে সংহতি জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি এগারোটার দিকে ফেসবুক পোস্টে লিখেন, ‘মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।’
এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে, আপনিও আসুন: আজহারি
ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর শুল্ক হার ১৪৫ শতাংশে উন্নীত করার প্রতিক্রিয়ায় বেইজিং শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। জানিয়েছে, ট্রাম্প শুল্ক বাড়ালেও আর প্রতিক্রিয়া নয়। এই খেলায় বৈশ্বিক শেয়ারবাজারে পতন তীব্র হয়, ডলারের মান কমে যায় এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড বিক্রিতে তীব্রতা সৃষ্টি হয়। সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার মধ্য দিয়ে বাজারে স্থিতিশীলতা ফিরবে। চীনা প্রেসিডেন্ট স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বলেন, চীন ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে যুক্তরাষ্ট্রের একতরফা ‘বুলি’ নীতির বিরোধিতা করা উচিত। একসাথে নিয়মভিত্তিক বাণিজ্য করার প্রতিও আগ্রহ প্রকাশ করেছেন।
চীনের চূড়ান্ত হুঁশিয়ারি: ‘যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালেও আর প্রতিক্রিয়া নয়’
গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরাইলি সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির বৃহস্পতিবার তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি বিমানবাহিনীর কয়েকশ সদস্যসহ বরখাস্তকৃতদের অনেকে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে ‘নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত’ বলে উল্লেখ করেন। আরও লেখেন, যুদ্ধ চালিয়ে বন্দিদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল এর সমাধান হতে পারে।
গাজায় যুদ্ধবিরতি চেয়ে চিঠি দেওয়া ১০০০ সেনাকে বরখাস্ত করল ইসরাইল
ইরানের পরমাণু কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি রেখেছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে হুমকিও দিয়ে রেখেছে, ইরান তার পরমাণু কার্যকর থেকে সরে না আসলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। এরমধ্যে শনিবার পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেই বৈঠকে বসার আগেই পশ্চিম এশিয়ায় সামরিক তৎপরতা বাড়িয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। হুথিদের বিরুদ্ধে অভিযান চালাতে গত বছর থেকেই উপসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে আর এক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান। মার্কিন দাবি, একই উদ্দেশ্যে পাঠানো হয়েছে!
পরমাণু চুক্তি নিয়ে ইরানকে চাপে রাখতে পশ্চিম এশিয়ায় রণতরী পাঠাল ট্রাম্প
ব্রাহ্মণবাড়িয়ার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন- উত্তর সিংহগ্রামের পরিমল শাহজী (৩৩), সন্তোষ শাহজী (২৫) ও গোয়ালনগরের বিপাশা সরকার (১৮)। তাদের সবাইকে সীমান্ত থেকে আটক করা হয়। বিজিবি জানায়, তারা কামরুল ইসলাম নামে এক মানবপাচারকারীর মাধ্যমে ভারতের আগরতলায় প্রবেশের চেষ্টা করছিলেন। পরিমল ও সন্তোষ সেখানে মিষ্টির দোকানে কাজ নেওয়ার উদ্দেশে ও বিপাশা চিকিৎসার জন্য যাচ্ছিলেন। আটককৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, ভারতীয় ৬৫৫ রুপি ও বাংলাদেশি এক হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।
ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক
গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। সমাবেশের মঞ্চ আগেই প্রস্তুত হয়েছে। শনিবার সকাল থেকেই লোকজন আসা শুরু হয়েছে। তাদের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে স্টেজ নির্মাণ, ওয়াচ টাওয়ার স্থাপন এবং জেনারেটর বসানোর কাজ শেষ পর্যায়ে। প্রতিবাদের আওয়াজ সবার কানে পৌঁছাতে উদ্যানজুড়ে লাগানো হয়েছে ২০০টি মাইক। অংশগ্রহণ করবে সকল রাজনৈতিক দল, সকল শ্রেণীর মানুষ!
মার্চ ফর গাজা: প্রস্তুত সোহরাওয়ার্দী, আসছে মানুষ-জনসমুদ্রের অপেক্ষা
‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির স্লোগান ‘এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার’। দলটির চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী বলেন, 'দেশের মানুষ ও মাটির জন্য ড. মুহাম্মদ ইউনূসের মতো মানুষের প্রয়োজন। দেশ পরিচালনার জন্য তার মতো যোগ্য ও দক্ষ লোকের প্রয়োজন। স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তারা বিদেশি শক্তির দালালি করেছেন। তবে আমরা কোনো দল বা দেশের দালালি রাজনীতি করবো না।' দলের ঘোষণাপত্র পাঠ করেন গণতান্ত্রিক নাগরিক শক্তির যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান। জানা গেছে দলটির চেয়ারম্যান গণঅধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন।
‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনকে সামনে রেখে ঢাবির চারুকলা অনুষদের বানানো ‘ফ্যাসিস্ট হাসিনার মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ দুটি পুড়ে গেছে। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। এবারকার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি।’ এটির উচ্চতা ২০ ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাঁড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে বলা হচ্ছিল।
চারুকলায় পুড়ল পহেলা বৈশাখের জন্য বানানো ‘ফ্যাসিস্ট হাসিনার মুখাকৃতি’
ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ওপেনআই। এর ফলে টেসলা ও এক্স-এর মালিকের সঙ্গে ওপেনএআইর কর্তৃপক্ষের চলমান দ্বন্দ্ব ও আইনি লড়াই নতুন মাত্রা পেল। মামলায় মাস্কের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে ওপেনএআই’র বিরুদ্ধে মাস্ক যাতে আদালতে ‘আর বেআইনি ও অন্যায় পদক্ষেপ’ নিতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। ইলন মাস্ক ও ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান মিলে ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে কোম্পানিটি ছেড়ে দেন মাস্ক। ২০২৩ সালে এক্সএআই তৈরি করেন। এক্সএআই প্রতিষ্ঠার পর মাস্ক ওপেনএআইকে লাভজনক মডেলে রূপান্তরিত হতে বাধা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ। গত বছর ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির করপোরেট কাঠামো পরিবর্তন বন্ধ করার জন্য মামলাও করেন।
ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ওপেনআই
ওয়াকফ (সংশোধিত) আইন ঘিরে মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। একাধিক সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভ মিছিল জাতীয় সড়কে অবরোধ করার চেষ্টা করে। এতে পুলিশ বাঁধা দেয়। হিন্দুস্তান টাইমসের অভিযোগ, সেই সময় উত্তেজিত কয়েকজন বোমা ছোড়েন। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথরও। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন। পরে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কেবল ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে।
ওয়াকফ ইস্যুতে আবারও উত্তাল মুর্শিদাবাদ
পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান স্পষ্টভাবে বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব। তিনি বলেন, ‘গাজার বাসিন্দারা ন্যূনতম জীবনধারণের সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত’। আরও বলেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুদ্ধবিরতির সঙ্গে শর্তযুক্ত করা উচিত নয়। বিশ্ব সম্প্রদায়ের উচিত সহায়তা সরবরাহে বাধা দূর করতে একযোগে কাজ করা। এছাড়া আনাতোলিয়ায় অনুষ্ঠিত ‘গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ’-এর মন্ত্রীপর্যায়ের এই বৈঠকে অবিলম্বে যুদ্ধবিরতি, জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রতি সমর্থন; পূর্ব জেরুজালেম, গাজা ও পশ্চিম তীরকে ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে আনার আহ্বান জানানো হয়েছে। জবরদখলের নিন্দাও জানানো হয়েছে।
ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির যেকোনো পরিকল্পনাকে সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে: পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান
শুক্রবার রাতে গাজীপুরে রাকিব মোল্লা নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাকিব মোল্লা (৩২) মহানগরের ৩১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ইব্রাহিম মোল্লার ছেলে। রাকিব মোল্লা গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব খান মো. জাহিদুল ইসলাম। নিহতের ভাতিজা রোপণ জানান, তার চাচা রাকিব মোল্লাকে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাথায়, ঘারে, কাঁধে ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তাকে অন্তত ২০টি আঘাত করে হত্যা নিশ্চিত করেছে দুর্বৃত্তরা।
গাজীপুরে কৃষক দল নেতা রাকিব মোল্লাকে কুপিয়ে হত্যা
কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার মহাসচিব কাইরাত সারিবে শুক্রবার সিআইসিএতে বাংলাদেশের অবদান এবং এশিয়ায় আস্থা তৈরির পদক্ষেপ বাস্তবায়নে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা সিআইসিএকে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে মহাসচিবের ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের খাতভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে সিআইসিএ’র যোগাযোগ বাড়ানোর প্রস্তাব করেন। উভয়পক্ষই বিদ্যমান কর্মপ্রচেষ্টার মাত্রা আরও উন্নত করতে এবং সহযোগিতার নতুন নতুন পথ অন্বেষণে সম্মত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার সাথে ঐ বৈঠকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন।
এশিয়ায় আস্থা অর্জনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা সিআইসিএর
টেকনাফ থেকে কলার সঙ্গে গিলে ফেলেন ৩৪ প্যাকেটে ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট। বগুড়ায় আনার পর ডিবির হাতে ধরা পড়েছেন মো. আলম (৪০)। এ ঘটনায় জড়িত স্মৃতি বেগম ও তার জামাই মো. আপেলকেও (৩৫) আটক করা হয়েছে। ডিবি পুলিশ সূত্র জানায়, মো. আপেল ও তার স্ত্রী স্মৃতি বেগম কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা আলমের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ থেকে বিভিন্ন মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করেন। আলম টেকনাফে বিশেষ ব্যবস্থায় খাবারের মাধ্যমে পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট নেন। শুক্রবার সকালে ভবেরবাজার এলাকায় বাস থেকে নামেন। এ সময় আপেল তাকে রিসিভ করেন। গোপনে খবর পেয়ে আগে থেকেই সেখানে লুকিয়ে থাকা ডিবি পুলিশ দুজনকে আটক করে।
কলার সঙ্গে পেটে ভরেছেন ১ হাজার ৭০০ পিস ইয়াবা, অতঃপর
গাজীপুরের কোনাবাড়িতে যুবদলের এক নেতার মাদক সেবনের ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। টাকা না পেয়ে ওই যুবদল নেতার মাদক সেবনের দৃশ্য ভাইরাল করা হয়। অভিযোগ উঠেছে, মাদক সেবনের ভিডিওটি ধারণ করেছেন ওই ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল সরকার। পরে ওই ভিডিওটি কোনাবাড়ি থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলামের কাছে দেওয়া হয়। বিষয়টি মীমাংসা করতে বলা হলে ১০ লাখ টাকা দাবি করেন আজিজুল। তবে অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন।
যুবদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, মুছে দিতে ১০ লাখ টাকা দাবি
অনলাইনে প্রচারণা চালিয়ে উত্তেজনা ও অপরাধ সৃষ্টির অভিযোগে গঙ্গাচড়া আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- আওয়ামী লীগ রংপুর জেলার সদস্য বুলবুল আহমেদ (৪৫) ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানিক (৫৫)। ওসি আল এমরান জানান, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা বিঘ্ন করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে জনসমক্ষে ও অনলাইনে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগে এই দুজনকে গ্রেফতার করা হয়।
অনলাইনে প্রচারণা, আওয়ামী লীগের ২ নেতা আটক
বিএনপি নেতা সেলিমা রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন দেওয়া। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ড. ইউনূস, তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি। সেলিমা রহমান বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন- এই সরকারকে জনগণ নাকি পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায়। জনগণ কী রাখতে চায় আমরা জানি। পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এ সরকারের নেই, কেননা তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না।’ তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি। ১৫ বছরে নির্বাচনি ব্যবস্থাসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে আওয়ামী লীগ রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে রূপান্তর করেছে। আরো বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে কেবল নির্বাচিত সরকারই পূর্ণাঙ্গ সংস্কার করতে পারবে।’
অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই: সেলিমা রহমান
সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, বিলম্ব না করে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন, সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত। জনমনে আতঙ্ক ছড়াচ্ছে পলাতক স্বৈরাচার। দেশ থেকে পাচার করা টাকা তারা এখন দেশের বিরুদ্ধে গুজব ছড়াতে খরচ করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে তাদের ষড়যন্ত্র থেমে নেই। তিনি বলেন, কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে খ্যাত ইসরাইল ফিলিস্তিনের গাজাবাসী নারী ও শিশুকে হত্যা করে আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাসকে হার মানিয়েছে। ইসরাইল গণহত্যা সন্ত্রাসী রাষ্ট্রে হিসেবে পরিণত হয়েছে। এ সন্ত্রাসী রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের গুঁড়িয়ে দিতে হবে।
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠে না। বরং, এতে লুটেরা মাফিয়া শ্রেণির উত্থান ঘটে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন শক্তিশালী কমিউনিটির উত্থান ও সক্রিয় অংশগ্রহণ। তিনি বলেন, কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন সংগঠিত হয়, তখনই গণতন্ত্রের ভিত্তি তৈরি হয়। ভোটে নয়, কমিউনিটির সিদ্ধান্তে উন্নয়ন হতে হবে। কমিউনিটিই বুঝতে পারে কোনটা ভালো, কোনটা খারাপ। আরও বলেন, আমার সমাজে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষই অন্তর্ভুক্ত। মাজার এই সত্যটা প্রতিনিয়ত প্রচার করে। এখানে সংস্কৃতির যে চর্চা হয়, তার একটাই ভাষা মানুষ। মানুষের চেয়ে বড় সত্য কিছু নেই। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনদের কষ্টের কথা শুনলে আমরা বিধ্বস্ত হয়ে যাই। এই বেদনা মনে রাখাটাই আমাদের পথচলার প্রেরণা। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জুলাই জাদুঘর নির্মাণ করা হচ্ছে, যা হবে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠে না, লুটেরা মাফিয়া শ্রেণী গড়ে ওঠে, প্রয়োজন শক্তিশালী কমিউনিটি: ফরহাদ মজহার
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিভিন্ন সময়ে স্বার্থান্বেষী মহল আলেমদের, ইসলামী নামের দলকে মুখরোচক বক্তব্যের মাধ্যমে বোকা পেয়ে ধোঁকা দিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। বারবার প্রতারিত করেছে। দেশের টাকা পাচার করেছে, মায়েদের বুক খালি হয়েছে। আমাদের গুম, খুন করা হয়েছে। এর পরিবর্তন আমাদের করতে হবে। তিনি বলেন, যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নাই। ৫৩ বছর অনেক নিষ্পেষিত হয়েছি, আর হতে চাই না। তিনি বলেন, বিগত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তাই জনগণের ইচ্ছাকে সঠিকভাবে প্রতিফলিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে চায় দেশের জনগণ। এছাড়া বলেন, একবারও দলের কেউ সংসদে যায়নি বলে দল দুর্বল নয়!
ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই: সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে কসমেটিকসের চালান নিয়ে ফেরার পথে সাবজল হোসেন এক পেশাদার চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। জানা যায়, তাহিরপুরের দুধের আউটা গ্রামের সাবজল হোসেন তার অপর সহযোগীসহ ভারতীয় কসমেটিকসের চালান নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। পথে বালিয়াঘাট বিওপির বিজিবি টহলদল শুক্রবার রাতে সাবজলের হেফাজত থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের কসমেটিকসের চালান জব্দ করে। ওই সময় সাবজলের সঙ্গে থাকা আব্দুল কাদির কৌশলে পালিয়ে যায়। পুলিশ পরিদর্শক জানান, বিজিবির পক্ষ থেকে সাবজলকে গ্রেফতা ও তার অপর সহযোগী আব্দুল কাদিরকে পলাতক আসামি দেখিয়ে শুক্রবার রাতে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে কসমেটিকসের চালান নিয়ে ফেরার পথে চোরাকারবারি আটক
‘আমার মুক্তি আলোয়, আলোয়’ প্রতিপাদ্যে বাংলা নববর্ষ ১৪৩২ সালকে বরণ করতে প্রস্তুত ছায়ানট। সংগঠনটি পহেলা বৈশাখের দিন ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানাবে। লাইসা আহমদ লিসা বলেন, বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তবুও আমরা আশাহত না হয়ে হাতে হাত রেখে সবাই মিলে একসঙ্গে চলার স্বপ্ন দেখি। বাঙালি জাগবে, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরে আসবে। এই সাধারণ সম্পাদক বলেন, সকাল ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে ভৈরবীতে রাগালাপ দিয়ে। শেষে ছায়ানটের কথন পাঠ করবেন ডা. সারওয়ার আলী।
পহেলা বৈশাখের অনুষ্ঠানে থাকবে আলোর পথে যাত্রার আহ্বান: ছায়ানট
ঝিনাইদহের পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। হত্যার পর মরদেহটি ইছামতী নদীতে ফেলে দেয় তারা। মরদেহটি ইছামতী নদীর ভারতীয় অংশে ভাসতে থাকায় স্বজনের কাছে হস্তান্তর সম্ভব হয়নি। ইউপি সদস্য ওবাইদুল ইসলাম জানান, গত চার দিন ধরে সন্ধান পাওয়া যাচ্ছিল না ওয়াসিমের। শুক্রবার দুপুরে মরদেহ ভাসতে দেখা যায়। বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে আসে। মানব পাচারের সময় ভারতের অভ্যন্তরে ওয়াসিমের সঙ্গে যাওয়া সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু, শাবুদ্দিন, মানিক ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াহেদেদের সঙ্গে কথা হলে মরদেহটি ওয়াসিমের বলে জানায় তারা। বিজিবি জানিয়েছে, বিএসএফকে জানানো হয়েছে, তবে মরদেহটি কার বা কোন দেশী, তা নিশ্চিত নয়!
ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ
গণহত্যার বিচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামী ২৫ এপ্রিল শাহবাগে শহিদি সমাবেশে করবে ইনকিলাব মঞ্চ। তার আগে এই দুই দফা দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে সংগঠনটি। এক ফেসবুক পোস্টে মুখপাত্র শরীফ ওসমান হাদী জানান, খাওয়া দাওয়া ও ঘুমের রুটিন ভেঙে গত সাতদিন ধরে গণহত্যার বিচারের দাবিতে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। তিনি বলেন, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও খুলনার জনসংযোগ শেষ করে শনিবারের মার্চ ফর গাজা’য় যোগ দিতে খুলনা থেকে ঢাকায় রওনা করেছি। ১৪ তারিখ বিকালে আমাদের বৈশাখী র্যালি। র্যালি শেষ করেই রওনা করতে হবে রংপুর ও রাজশাহীর জনসংযোগে। এরপর ঢাকায় ফিরে ২৫ এপ্রিলের শহিদি সমাবেশের আগের সপ্তাহটা সারা ঢাকা চষে বেড়াতে হবে আমাদের। প্রতিটা বিভাগে শহীদদের কবর জিয়ারত করছেন বলেও জানান।
গণহত্যার বিচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট কর্মসূচি চলমান
দেশে ব্যাংকিং খাত মানি লন্ডারিংয়ের বড় ভিকটিম জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বড় বড় কিছু গ্রুপ ও পরিবার অর্থ পাচার করে বিদেশে আড়াই থেকে তিন লাখ কোটি টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে গত ১৫ বছরে ব্যাংকিং খাতে প্রায় পাঁচ লাখ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বড় একটি গ্রুপ প্রায় দেড় লাখ কোটি টাকা পাচার করেছে। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমাদের মূল দায়িত্ব সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য নিয়ে আসা। শেয়ারবাজার ও রিজার্ভ স্থতিশীল আছে। রপ্তানি বাড়ছে। মূল্যস্ফীতি এখন সহনীয়। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত এলএনজি আমদানি হচ্ছে। স্বস্তির মধ্যে আছে সব।
ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা আত্মসাৎ হয়েছে: গভর্নর
গাজায় গণহত্যার প্রতিবাদে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এ কর্মসূচি সফল করতে পাঁচ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন শায়েখ আহমাদুল্লাহ। যথা- অনুষ্ঠানটা আমার, একে সফল করার দায়িত্বও আমিই পালন করব—এই সংকল্প নিয়েই ঘর থেকে বের হব। আসার পথ এবং সমাবেশস্থল আমরা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখব। পানি, ছাতা, মাস্ক-সহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সাথে রাখব। মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেব। যেকোন পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব, আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হব। স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কোনো দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব। জনগণের জানমালের ক্ষতিসাধনকে যারা প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করব। দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেব। জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না।
‘মার্চ ফর গাজা’য় শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের নির্দেশনা
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, মানুষ পরিবর্তন দেখতে চায়, আওয়ামী লীগের মতো শাসনব্যবস্থা দেখতে চায় না। মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। এর জন্য মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম করেছে। আসাদুজ্জামান রিপন বলেন, আমরা সংস্কার চাই, নির্বাচন চাই। কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে। জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এগুলো সব মিথ্যা কথা।
মানুষ আ.লীগের মতো শাসনব্যবস্থা দেখতে চায় না: রিপন
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৫ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।