Web Analytics

রোববার সকালে মিয়ানমারের মধ্যাঞ্চলের ছোট শহর মেইকটিলার কাছে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে। গত ২৮ মার্চে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারে যখন ত্রাণ তৎপরতা চলছে তার মধ্যেই এই ভূমিকম্পটি আঘাত হানলো। ২৮ মার্চের ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন নিহত এবং ৫ হাজার ১৮ জন আহত হয়েছেন বলে মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানিয়েছেন।

13 Apr 25 1NOJOR.COM

বিধ্বস্ত মিয়ানমারে ফের ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

নিউজ সোর্স

বিধ্বস্ত মিয়ানমারে ফের ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি ছোট শহর মেইকটিলার কাছে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।