Web Analytics

নিখিল হাওলাদার নামে এক জেলে শনিবার জানান, পটুয়াখালীর চরমোন্তাজ ইউনিয়নের সাগর মোহনায় মাছ ধরতে হলে স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম মুন্সিকে চাঁদা দিতে হয়। নজরুলের দলবলের বিরুদ্ধে চাঁদা দাবির পাশাপাশি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন নিখিল। সংবাদ সম্মেলনে জানান, একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকার করলে ট্রলার নিয়ে যায়। এ নিয়ে স্থানীয়দের কাছে বিচার দেওয়ার ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হয়। পরে নজরুলের দলবল মিলে এসে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। যদিও এ অভিযোগ অভিযুক্ত অস্বীকার করেছেন।

12 Apr 25 1NOJOR.COM

সংবাদ সম্মেলনে অভিযোগ: সাগরে মাছ ধরতে চাঁদা দিতে হয় বিএনপি নেতাকে

নিউজ সোর্স

সংবাদ সম্মেলনে অভিযোগ: সাগরে মাছ ধরতে চাঁদা দিতে হয় বিএনপি নেতাকে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সাগর মোহনায় মাছ ধরতে হলে স্থানীয় বিএনপি নেতাকে চাঁদা দিতে হবে। নিখিল হাওলাদার নামে এক জেলে শনিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মুন্সির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।