Web Analytics

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে‌। এখনো আন্দোলন শেষ হয়নি। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরে বা তার দুই এক মাস আগে পরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে নির্বাচনে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিএনপি নির্বাচনের নির্ধারিত রোড ম্যাপ দেখতে চায়। রোড ম্যাপ হয়ে গেলেই নির্বাচনের পদক্ষেপ স্বরুপ নির্বাচনী বোর্ড গঠন ও প্রার্থী ঘোষণা করা থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। তখন বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে। এ নেতা বলেন, আবারও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। আরও বলেন, আমরা একটি দানবিক ও খুনি হাসিনা সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি। যে সরকার বাংলাদেশকে, বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছে। বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে।

13 Apr 25 1NOJOR.COM

মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব: শামসুজ্জামান দুদু

নিউজ সোর্স

RTV 12 Apr 25

মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব: শামসুজ্জামান দুদু

মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।