Web Analytics

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১১ উপ-অধিনায়ক ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যায় তারাব পৌরসভার আরিয়াবো এলাকায় ৫ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে হাসান নামে ওই যুবক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত হাসান পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

13 Apr 25 1NOJOR.COM

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

নিউজ সোর্স

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার আরিয়াবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।