Web Analytics

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।’ তিনি বলেন, 'আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়।’ ফারুকী বলেন, এবারের আয়োজন ছিল সবচে বেশি অন্তর্ভুক্তিমূলক‌। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরো অবশ্যম্ভাবী হয়ে উঠল। জুলাই চলমান।’

12 Apr 25 1NOJOR.COM

ফ্যাসিস্টের অবয়ব পুড়িয়ে দেওয়ার দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে: ফারুকী

নিউজ সোর্স

ফ্যাসিস্টের অবয়ব পুড়িয়ে দেওয়ার দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে: ফারুকী

নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য চারুকলার বানানো ফ্যাস্টিস্ট হাসিনার মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই দ্রুত আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।