Web Analytics

উমামা ফাতেমা গুলশান চাঁদাবাজি কাণ্ডে লেখেন, এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। বলতে হবে, এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে। তিনি লেখেন, এই ছেলেগুলাকে তো নেতাদের পেছনে প্রটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। আরও লেখেন, এই ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল। আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের উপর পাল্টা চড়াও হয়। ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতোমধ্যে তার বিরুদ্ধে হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে। আমি জেনে তখন মোটেও অবাক হইনি, কারণ ততদিনে বৈষম্যবিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনা সর্বত্র টের পাওয়া যেত।

27 Jul 25 1NOJOR.COM

উমামা ফাতেমা গুলশান চাঁদাবাজি কাণ্ডে লেখেন, এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে।

এনসিপি নেতা সারজিস আলম লেখেন, ‘কয়েকটা আনপপুলার তথ্য দেই ! ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে। যেটা উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে। সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান’।

27 Jul 25 1NOJOR.COM

আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান’: সারজিস

রোববার ময়মনসিংহে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপ খারিজ হয়। এর আগে এক বক্তব্যকে কেন্দ্র করে মানহানির অভিযোগে ২০১০ সালে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূসের নামে ময়মনসিংহের আদালতে মামলাটি করা হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে তিনি হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট গত বছরের ২৪ অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।

27 Jul 25 1NOJOR.COM

রোববার ময়মনসিংহে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।

অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, ‘কমিটমেন্টের জায়গাগুলোর একটা খসড়া কমিশন তৈরি করেছে। কমিশন আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠাবে বিবেচনার জন্য’। খসড়া নিয়ে কমিশনে আর আলোচনা করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘এগুলো শব্দের ব্যাপার যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে, তাহলে আমরা ফ্লোরে আনব, নাহলে আনব না। আপনারা যদি মতামত দেন সেগুলোকে সন্নিবেশিত করেই চূড়ান্ত সনদে প্রাথমিক বক্তব্যগুলো থাকবে, প্রক্রিয়াটাও থাকবে এবং কমিটমেন্টের যে জায়গাগুলো সেগুলোও থাকবে’। আজকের আলোচনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব এবং পুলিশ কমিশন নিয়ে কথা হয়।

27 Jul 25 1NOJOR.COM

কমিটমেন্টের জায়গাগুলোর একটা খসড়া কমিশন তৈরি করেছে। কমিশন আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠাবে বিবেচনার জন্য: আলী রীয়াজ

সমাজ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে দাবি করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম কিশোরগঞ্জে বলেন, ‘পতিত হাসিনা সরকারের সংবিধান ও সরকার ব্যবস্থা পরিবর্তন করে নতুন সরকার ব্যবস্থা গঠন করতে হবে। গণ অভ্যুত্থানের এক বছর পরও মানুষ তার অধিকার ফিরে পায়নি। রাষ্ট্রযন্ত্রে অনিয়ম-দুর্নীতি রয়ে গেছে।' নাহিদ বলেন, এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছিল। কিন্তু, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। সেই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি গণতন্ত্রকে হত্যা করে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল।’ এছাড়া হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দুর্নীতিবাজদের দিন ফুরিয়ে আসছে। সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলে এদেশ থেকে দুর্নীতি চিরতরে পালাবে। নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না।'

27 Jul 25 1NOJOR.COM

এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছিল। কিন্তু, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। সেই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি গণতন্ত্রকে হত্যা করে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল: নাহিদ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের বলেছেন, ঢাকার নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিস্কার রাখতে চাইলে মেয়র, প্রশাসক ও রাজনীতিবিদদের বছরে অন্তত দুবার নদীতে গোসল করতে হবে। এর প্রতিক্রিয়ায় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসে নাই। এই বুদ্ধিটা কিন্তু আমারও না। সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবেন। আমাদের দেশের রাজনীতির প্রথা যদি সফল হতো তাহলে আমাদেরকে আর দায়িত্ব নিতে হতো না হয়তবা। আমাদের আসতে হয় একটা ক্রাইসিস মুহূর্তে মাঝখানের একটা যোগসূত্র করে দেওয়ার জন্য। কিন্তু শেষ সমাধানটা কিন্তু রাজনীতিবিদদের মাধ্যমেই আসতে হবে।

27 Jul 25 1NOJOR.COM

ঢাকার নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিস্কার রাখতে চাইলে মেয়র, প্রশাসক ও রাজনীতিবিদদের বছরে অন্তত দুবার নদীতে গোসল করতে হবে: জামায়াত নেতা

ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞে দুই বছরের কাছাকাছি সময়ে লক্ষাধিক মানুষ নিহত ও আহত হয়েছে। শহর ও আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে।' সিস্তানি বলেন, ‘গাজায় দুর্ভিক্ষ চরম পর্যায়ে পৌঁছেছে। ক্ষুধা ও বঞ্চনার প্রভাব থেকে কোনো শ্রেণি বা বয়সের মানুষই রেহাই পাচ্ছে না।’ আরো বলেন, ফিলিস্তিনি জনগণকে উৎখাত করতে ইসরাইলি দখলদার বাহিনী যে নৃশংসতা চালাচ্ছে, তা নতুন কিছু নয়। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সিস্তানি বলেন, ‘এটি তাদের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব যে তারা এই মহামানবিক বিপর্যয় চলতে দেবে না।’

27 Jul 25 1NOJOR.COM

ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশক বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বিশেষ দূত উইটকফের বক্তব্যে আমরা স্তব্ধ। এসব মন্তব্য মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক এবং হামাসের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে।’ এর আগের দিন, শুক্রবার ট্রাম্প হামাসকে যুদ্ধবিরতি আলোচনার ভাঙনের জন্য দায়ী করে বলেন, ‘এই গোষ্ঠী এখন শিকার হবে।’ উল্লেখ্য, উইটকফ বৃহস্পতিবার বলেন, হামাসের ‘‘যথেষ্ট সদিচ্ছা নেই’’—এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র আলোচনায় তাদের সম্পৃক্ততা হ্রাস করছে। তবে আল-রিশক বলেন, 'নেতানিয়াহুর সরকার যে প্রকৃত বাধা, তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে।’ এছাড়া হামাস ত্রাণ চুরির দায় ইসরাইলের বলে জানিয়েছে।

27 Jul 25 1NOJOR.COM

হামাসের যুদ্ধবিরতিতে সদিচ্ছা নেই বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ, হামাস বলছে এই অভিযোগ মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সাথে সাংঘর্ষিক।

আল জাজিরা জানায়, গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৪২ জনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান। এছাড়া ইসরাইলি অবরোধের কারণে অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে, যাদের মধ্যে ৮৫ জনই শিশু। এদিকে ইসরাইল শনিবার রাতে ঘোষণা দেয়, রোববার থেকে তারা বেসামরিক এলাকাগুলো এবং ত্রাণ সরবরাহের করিডোরে ‘সাময়িক হামলা বিরতি’ দেবে। ইসরাইল বরাবরের মতোই জাতিসংঘকে ত্রাণ বিতরণে ব্যর্থতার জন্য দায়ী করেছে, জাতিসংঘ অস্বীকার করেছে।‌ ইসরাইল দাবি করেছে, আকাশপথে ত্রাণ ফেলেছে, সংযুক্ত আরব আমিরাতও ফেলবে। যদিও ঝুঁকিপূর্ণ!

27 Jul 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৪২ জনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান।

আর্মেনিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি ভূমি করিডোরের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে, যার মাধ্যমে আজারবাইজানকে আর্মেনিয়ার দক্ষিণাঞ্চল সিউনিক প্রদেশ দিয়ে একটি করিডোর ব্যবহারের সুযোগ দেওয়া হতো। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে উল্লেখ করেছিল, ১০০ বছরের জন্য ওই করিডোর লিজে দেওয়া হবে এবং একটি মার্কিন কোম্পানি এটি পরিচালনা করবে—ফলে আজারবাইজান মূল ভূখণ্ড থেকে তার বিচ্ছিন্ন নাখিজেভান অংশের সঙ্গে সরাসরি স্থলপথে যুক্ত হতে পারত। দেশটি একে সার্বভৌমত্বের ঝুঁকি হিসেবে দেখছে এবং বিরোধী দলগুলো বলছে, এটা কোনো ‘শান্তি করিডোর’ নয়, এটা আজারবাইজান ও তুরস্কের পুরনো স্বপ্নের বাস্তবায়ন। তারা চায়, সিউনিক দিয়ে ইরান-আর্মেনিয়া সংযোগ ছিন্ন করে আর্মেনিয়াকে কোণঠাসা করতে।

27 Jul 25 1NOJOR.COM

আর্মেনিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি ভূমি করিডোরের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে, যার মাধ্যমে আজারবাইজানকে আর্মেনিয়ার দক্ষিণাঞ্চল সিউনিক প্রদেশ দিয়ে একটি করিডোর ব্যবহারের সুযোগ দেওয়া হতো।

থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘাত বন্ধ করে দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দেশ দুটির নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই দ্রুত শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইও যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, ‘এই ব্যাপারে কাম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ দেখতে চায় থাইল্যান্ড। এদিকে ট্রাম্প আরও লেখেন, ‘যখন শান্তি প্রতিষ্ঠিত হবে, তখন আমি উভয় দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার অপেক্ষায় আছি।' এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছিলেন।’

27 Jul 25 1NOJOR.COM

থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘাত বন্ধ করে দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গাজার পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ম্যাক্রোঁ জানান, তিনি আগামী সপ্তাহে নিউইয়র্কে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে ফ্রান্সের যৌথ আয়োজক সম্মেলন সম্পর্কেও কথা বলেছেন। এরদোগানের সঙ্গে ফোনালাপ সম্পর্কে লেখেন, ‘ইসরাইলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করতে হবে।' পরে এল-সিসির সঙ্গে ফোনালাপের বিষয়ে বলেন, ‘আমরা মেনে নিতে পারি না যে বিপুল সংখ্যক শিশুসহ মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে।' ম্যাক্রোঁ এর আগে ঘোষণা করেছেন, ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

27 Jul 25 1NOJOR.COM

গাজার পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

স্কোয়াশের দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার ঢাকা সেনানিবাসের স্কোয়াশ কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান। বাংলাদেশসহ ইরান, ভারত, শ্রীলংকা, কুয়েত ও মালয়েশিয়ার পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। পাশাপাশি মেয়েদের স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের মারজান, চাঁদনী, নাবিলা, উর্দু, মেঘনা, জুঁই, মানিকা ও পূজা রানীসহ প্রথম সারির ১৪ জন নারী খেলোয়াড় খেলবেন। মালয়েশিয়ার যমজ বোন পেশাদার নারী স্কোয়াশ খেলোয়াড় ভিনিকা ও ভার্টিকা অংশ নিচ্ছেন।

27 Jul 25 1NOJOR.COM

স্কোয়াশের দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হয়েছে। বাংলাদেশসহ ইরান, ভারত, শ্রীলংকা, কুয়েত ও মালয়েশিয়ার পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, অনেক ক্ষেত্রে শ্রম অধিকার লঙ্ঘিত হচ্ছে। শ্রমের মজুরি ও কর্মঘণ্টা নিয়ে অনেক অনিয়ম আছে। আমরা নতুন আইন করছি যেখানে শ্রমিকের সংজ্ঞা আরও বিস্তৃত করবো। প্রধান উপদেষ্টার নির্দেশে আমাদের এ নতুন শ্রম আইন আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রোডম্যাপ আছে আমাদের জন্য। আমেরিকার ইলাভেন পয়েন্ট আছে। তিনি বলেন, গত বৃহস্পতিবার আমরা ক্যাবিনেটে অনুমোদন পেয়েছি, তিনটি কনভেনশন আমরা সই করবো। এগুলোর মধ্যে কর্মক্ষেত্রে যে কাজ করবে তার স্বাস্থ্য সুরক্ষা দেখতে হবে। শ্রমিকের মজুরি যদি ঠিকভাবে না দেয় আমাদের হটলাইন নম্বর থাকবে ১৬৩৫৭ এখানে অভিযোগ করতে পারবেন। সবশেষে বলেন, তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের ওয়েজ বোর্ড দেখে। সাংবাদিকদের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিবাদীয় পর্যায়ে আছে।

27 Jul 25 1NOJOR.COM

অনেক ক্ষেত্রে শ্রম অধিকার লঙ্ঘিত হচ্ছে। শ্রমের মজুরি ও কর্মঘণ্টা নিয়ে অনেক অনিয়ম আছে। আমরা নতুন আইন করছি যেখানে শ্রমিকের সংজ্ঞা আরও বিস্তৃত করবো: সফিকুজ্জামান

ভৈরবে এনসিপি নেতা আখতার হোসেন বলেন, আমরা আর টাকা পাচারের রাজনীতি দেখতে চাই না। দেশকে যারা দীর্ঘ সময় শাসনের নামে শোষণ করেছেন; সেতু, কালভার্ট, রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। দুর্নীতি করেছেন, লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার করতে হবে। তিনি বলেন, জুলাইয়ে হাসিনাকে উৎখাত করেছি। একজনকে সরিয়ে আরেকজনকে বসানোর জন্য আন্দোলন করিনি। ভৈরবকে জেলা করা সময়ের দাবি ছিল কিন্ত হাসিনা করেননি। সেই দাবি পূরণ হবে। আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানে যারা জীবন হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, হাত-পা হারিয়েছে, অন্ধ হয়েছে তাদের প্রতিদান দেশবাসী কখনও ভুলবে না। বাংলাদেশের নতুন স্বপ্নের বিরুদ্ধে যদি কেউ বিরোধিতা করে তবে ভৈরববাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।

27 Jul 25 1NOJOR.COM

জুলাইয়ে হাসিনাকে উৎখাত করেছি। একজনকে সরিয়ে আরেকজনকে বসানোর জন্য আন্দোলন করিনি। ভৈরবকে জেলা করা সময়ের দাবি ছিল কিন্ত হাসিনা করেননি। সেই দাবি পূরণ হবে: আখতার

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ৩ দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুট বেড়ে যায়। সেই সঙ্গে ঢেউয়ের ধাক্কায় চরের পাশে থাকা বাড়িঘরে পানি ঢুকে পড়ে। গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল করতে পারবে।

27 Jul 25 1NOJOR.COM

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ৩ দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে।

আইজিপি বাহারুল আলম বলেছেন, সততা, পরিশ্রম আর স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে। পুলিশ সদস্যদের সন্তানদের উদ্দেশে বলেন, জীবন সবসময় সোজা পথে চলে না, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা এ দুই জীবনের প্রকৃত রূপ। ব্যর্থতা এলে তোমরা কখনো ভেঙে পড়বে না বরং তা থেকে শিক্ষা নিয়ে আরো দৃঢ় চিত্তে এগিয়ে চলবে। তিনি বলেন, আপনাদের সন্তানদের সাফল্যের পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। দায়িত্বের প্রয়োজনে পরিবারের পুলিশ সদস্যটি অনেক সময় সন্তানদের জন্য যথেষ্ট সময় দিতে পারেন না। তবুও আপনারা সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন এটা সত্যিকারের এক বিরল বিপ্লব বলে আমি মনে করি। আইজিপি বলেন, আমার বিশ্বাস, বাংলাদেশ পুলিশের এ মেধাবৃত্তি কর্মসূচি কেবল পুরস্কার নয়, এটি একটি দৃষ্টান্ত।

27 Jul 25 1NOJOR.COM

জীবন সবসময় সোজা পথে চলে না, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা এ দুই জীবনের প্রকৃত রূপ। ব্যর্থতা এলে তোমরা কখনো ভেঙে পড়বে না বরং তা থেকে শিক্ষা নিয়ে আরো দৃঢ় চিত্তে এগিয়ে চলবে: আইজিপি

প্রেস সচিব শফিকুল আলম জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রধান উপদেষ্টা এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে এবং ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দেন। এ বিষয়ে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি। এর আগে শনিবার মুহাম্মদ ইউনূস রাত সোয়া ৯টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে রাত ১০টা ২০ মিনিটের দিকে তিনি বেরিয়ে আসেন।

27 Jul 25 1NOJOR.COM

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। এই তিনজনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নেতাকর্মীরা যেন বহিষ্কৃতদের সাথে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখে।

27 Jul 25 1NOJOR.COM

শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদ্য অনুমোদন হওয়া বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। পরে বাদ দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। বিষয়টি জানাজানির পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফেসবুকে ক্ষোভ দেখা দেয়। কমিটিতে স্থান পেয়েছিল, জেলা শ্রমিক লীগের সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক জিল্লুর রহমান ও কর্মী হান্নান মুন্সী। অভিযোগ উঠেছে, এক বিএনপি নেতা জিল্লুর পদের জন্য সুপারিশ করেছে, যদিও অভিযোগ অস্বীকৃত!

27 Jul 25 1NOJOR.COM

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদ্য অনুমোদন হওয়া বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। পরে বাদ দেওয়া হয়েছে।

বাংলা একাডেমিতে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে চার দিনব্যাপী বই প্রদর্শনী ও বিক্রির আয়োজন। একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক শনিবার বেলা ১১টায় এই আয়োজনের উদ্বোধন করেন। এ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বই প্রদর্শন ও বিক্রি হচ্ছে, যা আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে। একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচতলায় আয়োজনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও সচিব মো. সেলিম রেজা।

27 Jul 25 1NOJOR.COM

বাংলা একাডেমিতে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে চার দিনব্যাপী বই প্রদর্শনী ও বিক্রির আয়োজন।

জোনায়েদ সাকি বলেছেন, একজন প্রধানমন্ত্রী হলে সব ক্ষমতা তার হাতে এটা আর বাংলাদেশে চলবে না। আমাদের সংসদ হাত তোলা এমপির সংসদ হয়ে যায়। ৭০ অনুচ্ছেদের শৃঙ্খল বন্ধ করতে হবে। তিনি বলেন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে পার্লামেন্ট করতে হবে। সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে সাংবিধানিক পদে নিয়োগ দিতে হবে। সাকি বলেন, একজন মানুষ যে ধর্মের বা গোত্রের হোক, ধনী বা গরিব হোক, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার ও মর্যাদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আরো বলেন, সমাজে মানুষের চাকরি নাই। ফুটপাতে দোকানপাট করে মানুষ জীবিকা নির্বাহ করছে। কে ফুটপাতে বসবে, কে কোথায় দোকানপাট করবে, সেটাও আবার ক্ষমতাসীন দল নির্ধারণ করে দেয়, চাঁদা তুলে । সাকি বলেন, বিগত সরকার পুলিশকে ব্যবহার করে তারা ক্ষোভের বাহিনীতে পরিণত করলো, পাখির মতো আমাদের সন্তানদের হত্যা করলো, এটা আর হতে দেওয়া হবে না।

27 Jul 25 1NOJOR.COM

একজন প্রধানমন্ত্রী হলে সব ক্ষমতা তার হাতে এটা আর বাংলাদেশে চলবে না। আমাদের সংসদ হাত তোলা এমপির সংসদ হয়ে যায়। ৭০ অনুচ্ছেদের শৃঙ্খল বন্ধ করতে হবে: জোনায়েদ সাকি

দেশ-বিদেশের খ্যাতিমানদের উপস্থিতিতে ৩১৩ জন বাংলাদেশি আলেমের জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও কমিটি ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের আত্মপ্রকাশ হলো। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, জুলাই বিপ্লব ওলামায়ে কেরামের সামনে একটি অবারিত সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ওলামায়ে কেরামকে অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য নিজেদেরকে যোগ্যরূপে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা এদেশে কোরআন-সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে পারব। আরও বলেন, আমাদের সভ্যতা-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের ভিত্তিতে এই দেশে আইন প্রণীত হতে হবে। সেক্ষেত্রেও ওলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য। তারা যত সংঘবদ্ধ এবং শক্তিশালী হবেন, তত বেশি সমাজ তাদের দ্বারা উপকৃত হবে।

27 Jul 25 1NOJOR.COM

আমাদের সভ্যতা-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের ভিত্তিতে এই দেশে আইন প্রণীত হতে হবে। সেক্ষেত্রেও ওলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য: ধর্ম উপদেষ্টা

বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অনেক ত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার এসেছে। আমরা বিএনপিসহ সব রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছি। কিন্তু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। কিন্তু বর্তমান উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তাদের গোপন ইচ্ছা, আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। আরও বলেন, বর্তমানে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই বিএনপি ভোট চায়। পিআর পদ্ধতিতে যারা ভোটার তারা প্রার্থীর চেহারা দেখতে পাবেন না। অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবে না তারা বলেছে আমাদের দল ভোট করে দেবে। সেখানে দলের ওপরে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তিকে ভোট দিতে হবে না। এটাই হলো পিআর। কিন্তু বিএনপি চায় ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে।

27 Jul 25 1NOJOR.COM

নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। কিন্তু বর্তমান উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তাদের গোপন ইচ্ছা, আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়: হাফিজ

আল-জাজিরা সম্প্রতি ‘জুলাইয়ের ৩৬ দিন: উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। সেখানে সাদিক কায়েমের সাক্ষাতকারের সমালোচনা করে এএইচএম শাহীন লেখেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্রন্ট লাইনারের মধ্যে নাহিদ ছিলেন একমাত্র দৃশ্যমান আপসহীন চরিত্র। সাদিক কায়েম শিবির পরিচয়ে আত্মপ্রকাশের আগে আমি তাকে চিনতাম না। সে জুলাইয়ের শক্তি। সমস্যা হলো আল-জাজিরা আর সামিরের। পুরো ডকুমেন্টারিতে কৌশলগতভাবে জুলাইয়ের মেইনস্ট্রিম হিসেবে সাদিককে সামনে আনা হয়েছে। নেতৃত্বের মধ্যে সবচেয়ে বড় দুই সার্ভাইবার নাহিদ-আসিফের একটা সাক্ষাতকার নেওয়া গেল না। শাহীনের স্ট্যাটাসটি শেয়ার করে নাজিফা জান্নাত লেখেন, ‘আল-জাজিরার এই রিপোর্ট সংশ্লিষ্ট সাংবাদিকদের কষায়ে থাপড়ানো উচিৎ। আই মিন সিরিয়াস জবাবদিহিতায় আনা উচিত। ছাত্রলীগের আমব্রেলার নিচে ঘাপটি মেরে থাকা সাদিক কায়েম নাকি জুলাই গণঅভ্যুত্থানের কি ফিগার। শেইম!

27 Jul 25 1NOJOR.COM

আল-জাজিরার এই রিপোর্ট সংশ্লিষ্ট সাংবাদিকদের কষায়ে থাপড়ানো উচিৎ। আই মিন সিরিয়াস জবাবদিহিতায় আনা উচিত। ছাত্রলীগের আমব্রেলার নিচে ঘাপটি মেরে থাকা সাদিক কায়েম নাকি জুলাই গণঅভ্যুত্থানের কি ফিগার: নাজিফা

সমন্বয়ক পরিচয়ে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন। আটকরা হলেন—মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। জানা গেছে, আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এছাড়া অন্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, সাবেক এমপি শাম্মী আহম্মেদ এর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। ১০ লাখ টাকা আগে নিয়েছিল। শনিবার বাকি টাকা নিতে শাম্মি আহম্মেদ এর বাসায় গেলে পুলিশকে খবর দেয়। আমরা ওই বাসা থেকে পাঁচজনকে আটক করি।

27 Jul 25 1NOJOR.COM

সমন্বয়ক পরিচয়ে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন। আটকরা হলেন—মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকাকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছিল বলে জানিয়েছেন সাদিক কায়েম। ইয়েনি সাফাকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, ১৮ জুলাইয়ের পর দেশজুড়ে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া, কারফিউ এবং একের পর এক হত্যার ঘটনায় ভয় ও হতাশা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পুরো আন্দোলনের সমন্বয় দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। আমি প্রতিদিনের কর্মসূচি, বিবৃতি ও নেতাদের মধ্যে সংযোগ রক্ষা করি। আরও বলেন, ‘নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও মাহফুজ আলম ওই সময়কার মূল কৌশলগত ব্যক্তিত্ব ছিলেন। এস এম ফারহাদ, মোহিউদ্দিন খান, মনজুরুল ইসলাম, সিবগাতুল্লাহ ও রিফাতসহ অনেকেই নিরন্তর কাজ করে যান মাঠে ও আড়ালে। ড. মির্জা গালিব ছিলেন পুরো বিপ্লব জুড়ে কৌশলগত নেতৃত্বের গুরুত্বপূর্ণ মেধাস্রোত। জুলকারনাইন সায়ের, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য অনবদ্য ভূমিকা রাখেন। সাক্ষাৎকারে তিনি জনগণের বাংলাদেশ কামনা করেন এবং ৪ আগস্টকে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ বাঁক বলেন।

27 Jul 25 1NOJOR.COM

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকাকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছিল, ড. মির্জা গালিব ছিলেন পুরো বিপ্লব জুড়ে কৌশলগত নেতৃত্বের গুরুত্বপূর্ণ মেধাস্রোত: সাদিক কায়েম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি শনিবার রাত পৌনে ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। এর আগে প্রধান উপদেষ্টার দেখতে যাওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটে পৌঁছার পর চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। জানা গেছে, শনিবারও ইন্সিটিউটটিতে দগ্ধ দুইজন মারা গেছেন!

27 Jul 25 1NOJOR.COM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে তাদের পরিবেশ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারে জনগণের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আরো বলেন, পরিবেশ রক্ষা এখন আর শুধু নীতির বিষয় নয়; এটি মানবিক দায়িত্ব। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ, নিরাপদ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেই হবে। রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিয়ে ম্যানিফেস্টোতে যেসব চমৎকার কথা লেখা হয়, বাস্তবে তার প্রতিফলন ঘটাতে হবে। জাফলং অঞ্চলে পাথর উত্তোলন এবং সোনাদিয়ার বনভূমি রক্ষা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সেখানে আমরা দেখেছি সর্বদলীয় ঐক্য পাথর তুলতে, সেখানে পরিবেশ রক্ষায় তেমন ঐক্য নেই। অথচ প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন টেকসই হবে না। ইকোট্যুরিজমের মাধ্যমে সরকারের রাজস্ব বাড়ানো সম্ভব, কিন্তু সেদিকে নজর নেই।’ এছাড়া তিনি পরিবেশ মন্ত্রণালয় বিনিয়োগে উপেক্ষিত বলে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

26 Jul 25 1NOJOR.COM

পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে তাদের পরিবেশ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারে জনগণের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে: রিজওয়ানা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপের দুই দিনের সফরে ৫৬৬.৫ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা ঘোষণা করেছেন এবং দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছেন। দ্বীপ জাতির ওপর চীনের প্রভাব বিস্তার প্রতিযোগিতার মাঝে মোদি ভারতের উন্নয়ন সহযোগিতা বাড়াতে চাইছেন। রাজনৈতিক উত্তেজনার পরও ভারত মালদ্বীপকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছে। এই অর্থায়ন মালদ্বীপের নিরাপত্তা, স্বাস্থ্য, আবাসন ও শিক্ষা খাত উন্নয়নে ব্যবহৃত হবে। মোদি হানিমাধু বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প দূর থেকে উদ্বোধন করেন।

মাইক্রোসফট অভিযোগ করেছে, চীনের সঙ্গে যুক্ত হ্যাকার গ্রুপগুলো তাদের শেয়ারপয়েন্ট সার্ভারের দুর্বলতা ব্যবহার করে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলা চালিয়েছে। ‘লিলেন টাইফুন’, ‘ভায়োলেট টাইফুন’ ও ‘স্টর্ম-২৬০৩’ নামের এই দলগুলো অন-প্রিমাইস সার্ভারে ঢুকে সংবেদনশীল তথ্য চুরি করেছে। মাইক্রোসফট জানিয়েছে, তাদের ক্লাউডভিত্তিক শেয়ারপয়েন্ট আক্রান্ত হয়নি এবং ইতিমধ্যেই নিরাপত্তা আপডেট প্রকাশ করা হয়েছে। হ্যাকাররা তথ্য চুরি করে নিয়মিত প্রবেশাধিকার বজায় রেখেছে বলেও জানা গেছে। প্যাচ না দেওয়া সার্ভারে আরও আক্রমণের আশঙ্কা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলি জিম্মিদের মুক্তির পর সম্ভাব্য প্রতিশোধের ভয়ে হামাস যুদ্ধবিরতি চুক্তি এড়িয়ে যাচ্ছে। হোয়াইট হাউসে তিনি বলেন, হামাস আসলে শান্তি চায় না এবং তাদের সদস্যদের খুঁজে বের করা হবে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল কেবল অস্থায়ী যুদ্ধবিরতি চায়। হামাস দাবি করেছে, তারা স্থায়ী যুদ্ধবিরতি চায় এবং যুক্তরাষ্ট্রের অবস্থানে বিস্মিত। অন্যদিকে, ইসরাইল কাতারে চলমান আলোচনা থেকে তাদের প্রতিনিধিদল ফিরিয়ে নিয়েছে।

ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী একটি প্রদর্শনী, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের কথিত দুঃশাসনের নানা দিক তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, সীমান্ত হত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা, ২০১৩ সালের শাপলা চত্বরে অভিযান, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড ও ২০০৬ সালের লগি বৈঠা সহিংসতা তুলে ধরা হয়েছে। ইনকিলাব মঞ্চ ও জুলাই ঐক্যের যৌথ আয়োজনে এই প্রদর্শনী ৬ আগস্ট পর্যন্ত চলবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা ভারি বৃষ্টিতে দেশের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, যার ফলে চট্টগ্রাম, সিলেটসহ কিছু জেলার নিম্নাঞ্চলে নতুন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী তিন দিনের মধ্যে কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ উপকূলীয় জেলাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে। সাপ্তাহজুড়ে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শিশু শ্রম নিরসন করে কর্মজীবী শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কর্মসূচি গ্রহণ করবে। ঠাকুরগাঁওয়ের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা শিশুদের শ্রমে ঠেলে দিচ্ছে। তারপরও ঠাকুরগাঁওয়ে ইএসডিও যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে শিশুশ্রম দূর করা সম্ভব। আরো বলেন, শিশুশ্রম কোনো সভ্য সমাজে কাম্য নয়। বিএনপি সবসময় শিশু অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে চায়। আমরা এই ধরণের কার্যক্রমে সবসময় সহযোগিতা করে যাব।

26 Jul 25 1NOJOR.COM

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শিশু শ্রম নিরসন করে কর্মজীবী শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কর্মসূচি গ্রহণ করবে: মির্জা ফখরুল

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত সম্মেলনে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন। দুই দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি আগামী ২৮-২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরের গৃহীত প্রস্তাব এ/আরইএস/৭৯/৮১-এর আলোকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, উপদেষ্টা সম্মেলনে মধ্যপ্রাচ্যে শান্তি, ফিলিস্তিনি জনগণের অধিকার এবং টেকসই দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রশ্নে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করবেন।

26 Jul 25 1NOJOR.COM

পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত সম্মেলনে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

চট্টগ্রামের এক অনুষ্ঠানে উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ। বাংলাদেশ আজীবন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ‘আহত যোদ্ধারা’ আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন। আরো বলেন, স্বীকৃতিপ্রাপ্ত ‘জুলাই যোদ্ধারা’ ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। আহত জুলাই যোদ্ধারা ‘এ’ ‘বি’ এবং ‘সি’- এই তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন। ক্যাটাগরি ‘এ’ মাসে ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরি মাসে ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। সে অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতোমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে, যা কাজ চালিয়ে যাচ্ছে।

26 Jul 25 1NOJOR.COM

জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ। বাংলাদেশ আজীবন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: উপদেষ্টা ফারুক-ই-আজম

ডক্টর ইউনূস সরকারের অধীনে বাংলাদেশে রাজনৈতিক সংস্কারের অগ্রগতি হলেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও বাংলাদেশ এখনো দণ্ডবিধির ১৯৫এ ধারার আওতায় ধর্ম অবমাননার আইন বজায় রেখেছে। পাশাপাশি ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের কিছু ধারা এমন কনটেন্টকে (আধেয়) অপরাধ হিসেবে গণ্য করে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। প্রতিবেদনে বিএনপিকেও জামায়াতের সাথে সংশ্লিষ্ট উল্লেখ করে রক্ষণশীল হিসেবে দাবি করা হয়েছে, এবং সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করার বিএনপির দাবিকে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রক্ষণশীল ইসলামপন্থী মতাদর্শের উপস্থিতি আগের তুলনায় দৃশ্যমানভাবে বেড়েছে বলে কিছু নারী অভিযোগ করেছেন। এছাড়া নারী কমিশনের বাঁধার সম্মুখীন হওয়াকে উল্লেখ করা হয়।

26 Jul 25 1NOJOR.COM

ডক্টর ইউনূস সরকারের অধীনে বাংলাদেশে রাজনৈতিক সংস্কারের অগ্রগতি হলেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন।

হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রেস উইং জানিয়েছে, বৈঠকে শাপলা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটনার যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। হেফাজত ইসলামের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ‍্যমে অনুসন্ধান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মামুনুল হক, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানসহ প্রমুখ।

26 Jul 25 1NOJOR.COM

হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ২১ জুলাইয়ের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আরও দুই দিনের জন্য ছুটি বাড়িয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, আহত হয়েছেন ১৫০ জনের বেশি। রোববার (২৭ জুলাই) থেকে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও, কর্তৃপক্ষ রোববার ও সোমবার ছুটি ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সোমবার স্কুল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে।' রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কোন ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট।’ বৈঠকে মাইলস্টোন ট্রাজেডির ভুক্তভোগীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

26 Jul 25 1NOJOR.COM

পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

ইরানের সিস্তান-বালুচিস্তানে বিচারবিভাগের একটি ভবনে গ্রেনেড হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছে। পুলিশের উপ কমান্ডার আলিরেজা দালিরি বলেছেন, হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনটিতে প্রবেশ করেছিল। ভবনে ঢোকার পর তারা নিজেদের সঙ্গে থাকা গ্রেনেড নিক্ষেপ করে। নিহতদের মধ্যে একটি এক বছরের শিশু এবং তার মা আছেন। পাকিস্তান ভিত্তিক জইশ আল আদি নামের একটি গোষ্ঠী এ হামলার জন্য দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। জানা গেছে, অঞ্চলটির সংখ্যালঘু সুন্নী বালুচরা উপেক্ষা এবং বঞ্চনার অভিযোগ করে আসছে দীর্ঘদিন যাবত।

26 Jul 25 1NOJOR.COM

ইরানের সিস্তান-বালুচিস্তানে বিচারবিভাগের একটি ভবনে গ্রেনেড হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী কারিকুলাম, আধুনিক পাঠদান পদ্ধতি এবং যথাযথ মূল্যায়ন অগ্রাধিকার দিতে হবে। তিনি রাজধানীর সেনাপ্রাঙ্গণে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ১১তম সমাবর্তনে বলেন, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা উন্নয়নের বিকল্প নেই। অনুষ্ঠানে আচার্য গোল্ড মেডেল ও উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয়।

26 Jul 25 1NOJOR.COM

দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী কারিকুলাম, আধুনিক পাঠদান পদ্ধতি এবং যথাযথ মূল্যায়ন অগ্রাধিকার দিতে হবে: বিধান রঞ্জন রায়

সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নয়ন ও নিরাপত্তা ঝুঁকির ভারসাম্য রক্ষায় বৈশ্বিক ঐকমত্যের আহ্বান জানান। তিনি দায়িত্বশীল পরিচালনা, ওপেন-সোর্স সহযোগিতা এবং চীনের নেতৃত্বে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের ঘোষণা দেন। লি ভুয়া তথ্য, কর্মসংস্থান হ্রাস ও মানবীয় নিয়ন্ত্রণ হারানোর মতো চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরেন। একই সময়ে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এআই-তে যুক্তরাষ্ট্রের আধিপত্য নিশ্চিত করতে আগ্রাসী নীতি গ্রহণ এবং বেসরকারি খাতের উন্নয়নে বাধা সৃষ্টিকারী বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দেন।

তুরস্কের এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, গত ১৬ বছর ধরে ভারত বাংলাদেশকে উপনিবেশ হিসেবে ব্যবহার করেছে এবং হাসিনার শাসন ও ৫ আগস্টের গণহত্যাকে সমর্থন দিয়েছে। তিনি ভারতের মুসলমানদের উপর নিপীড়নের প্রসঙ্গ তুলে দেশটিকে ইসরায়েলের সঙ্গে তুলনা করেন এবং ভারতীয় আধিপত্য প্রত্যাখ্যান করেন। কায়েম আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবি জানান। তিনি বলেন, আন্দোলনটি কোনো বিদেশি সহায়তা ছাড়াই এসেছে এবং চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়।

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক রজনী ইসলামের পরিবারকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সমবেদনা জানান। তিনি নিহতের বাসায় গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। নিহতের স্বামী, মেয়ে ও ছেলের সঙ্গে কথা বলে তিনি শোকাহত পরিবারকে ধৈর্যের বার্তা দেন।

26 Jul 25 1NOJOR.COM

বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক রজনী ইসলামের পরিবারকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সমবেদনা জানান।

রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের সংকটের সমাধান সম্ভব। রাশিয়া সবসময় দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে এবং ১৯৮৮ সালে ফিলিস্তিনের স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিল। পেসকভ শান্তি অর্জনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলার ওপর জোর দিয়েছেন। এদিকে, ব্রিটেনের ২২০ জন এমপি, প্রধানত শাসক লেবার পার্টির সদস্যরা, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

26 Jul 25 1NOJOR.COM

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের সংকটের সমাধান সম্ভব। রাশিয়া সবসময় দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে এবং ১৯৮৮ সালে ফিলিস্তিনের স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিল: দিমিত্রি পেসকভ

শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪ টি রাজনৈতিক দলের বৈঠক শেষে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। এই নেতা বলেন, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। প্রসঙ্গত,‌ এর আগে দুই দফায় এনসিপি, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

26 Jul 25 1NOJOR.COM

চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না: মোস্তফা জামাল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র কাঠামো ও অর্থনীতির গুণগত পরিবর্তন একদিনে সম্ভব নয়, তবে এর জন্য গণতান্ত্রিক চর্চা অপরিহার্য। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলেন, গত ১৫ বছরে গণতন্ত্র পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে এবং জবাবদিহিতা না থাকায় লুটপাট বেড়েছে। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়। পিআর পদ্ধতির সমালোচনা করে জানান, এ দেশের মানুষ সরাসরি নেতাকে চায়। ট্রাম্পের সম্ভাব্য ট্যারিফকে বড় বিপদ উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা জরুরি।

26 Jul 25 1NOJOR.COM

রাষ্ট্র কাঠামো ও অর্থনীতির গুণগত পরিবর্তন একদিনে সম্ভব নয়, তবে এর জন্য গণতান্ত্রিক চর্চা অপরিহার্য, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়: মির্জা ফখরুল

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সংবিধান মুজিববাদী সংবিধান হলেও দেশের উন্নয়নের জন্য সংবিধানের সংস্কার প্রয়োজন। তিনি মৌলভীবাজারে পথসভায় উল্লেখ করেন, হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের উপর চাপানো হচ্ছে। এনসিপি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং জাতিসত্তার অধিকার নিশ্চিত করতে কাজ করবে। এনসিপি নেতারা মৌলভীবাজার থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

26 Jul 25 1NOJOR.COM

বর্তমান সংবিধান মুজিববাদী সংবিধান হলেও দেশের উন্নয়নের জন্য সংবিধানের সংস্কার প্রয়োজন, এনসিপি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং জাতিসত্তার অধিকার নিশ্চিত করতে কাজ করবে: নাহিদ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন জানান, ভর্তি আহতদের মধ্যে আরও দুইজন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ইনস্টিটিউটটিতে ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে চার জনের অবস্থা সংকটাপন্ন এবং তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ‘সিবিআর’ ক্যাটাগরিতে রয়েছে আরও ৯ জন—যাদের অবস্থা গুরুতর হলেও একটু কম সংকটাপন্ন। তিনি বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ বিকালে দুই শিক্ষার্থী—আয়ান খান (১২) এবং রাফসিকে (১২) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে আরও অন্তত ১০ জনকে ছাড়পত্র দিতে পারব।’ এই সময় আরো দুইজন রোগী মারা গেছেন জানিয়ে তিনি বলেন, বিদেশি চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে, এছাড়া যাবতীয় সরঞ্জাম রয়েছে।

26 Jul 25 1NOJOR.COM

ভর্তি আহতদের মধ্যে আরও দুইজন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে আরও অন্তত ১০ জনকে ছাড়পত্র দিতে পারব: নাসির উদ্দিন

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, তৃতীয় দফায় যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলের নেতাদের মধ্যে রয়েছেন— জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির সহ- সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি'র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের সদস্য ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজসহ প্রমুখ।

26 Jul 25 1NOJOR.COM

তৃতীয় দফায় যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

বাংলাদেশ শিপিং করপোরেশনের আয় বাড়াতে সরকার আরও তিনটি জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে তিনি বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ইয়ার্ড ‘গ্রিন সনদ’ পেয়েছে। যেসব ইয়ার্ড এ সনদ পায়নি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। সরকার নিয়ম মানার বিষয়টি সহজ করতে সহায়তা করবে বলেও জানান তিনি।

26 Jul 25 1NOJOR.COM

বাংলাদেশ শিপিং করপোরেশনের আয় বাড়াতে সরকার আরও তিনটি জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে: সাখাওয়াত হোসেন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটা গুরুত্বপূর্ণ। ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির ১১তম মানবাধিকার সম্মেলনে তিনি বলেন, মানবাধিকার রক্ষা বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাঠ্যক্রম থেকে সমাজের প্রতিটি স্তরে মানবাধিকারের চর্চা নিশ্চিতের আহ্বান জানান তিনি। আসিফ নজরুল আরও বলেন, শুধু আইন দিয়ে নয়, নিজস্ব খাসলত ও প্রতিষ্ঠান বদল ছাড়া পরিবর্তন সম্ভব নয়।

26 Jul 25 1NOJOR.COM

নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটা গুরুত্বপূর্ণ। ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা: আসিফ নজরুল

দেশে এখন ভালো কোনো প্রতিষ্ঠান নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে, যার পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে আইএমএফ। রাজধানীর এক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, আইনের ব্যত্যয় তো ঘটেছেই, প্রক্রিয়াগুলোরও ধ্বংস হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় রাজনীতি ও ক্ষমতার কাঠামোতে সংস্কার জরুরি। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন ঘুষ বেড়েছে পাঁচগুণ, গণতন্ত্র ছাড়া সংস্কার সম্ভব নয়। উভয়েই বলেন, জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক পথে সংস্কারে ফিরতে হবে।

26 Jul 25 1NOJOR.COM

দেশে এখন ভালো কোনো প্রতিষ্ঠান নেই। ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে—যা পুনর্গঠনের জন্য ৩৫ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে আইএমএফ: সালেহউদ্দিন আহমেদ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গত এক মাসে ভারত থেকে ১,৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। তবে এসব পুশইন যখন নদীর পাড়ে বা জঙ্গলে ফেলে রেখে করা হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ভারত যেন নিয়ম মেনে নাগরিক ফেরত পাঠায়, যেমনটা বাংলাদেশ করে। তিনি জানান, ভারত কিছু সীমান্ত দিয়ে রোহিঙ্গাদেরও পাঠানোর চেষ্টা করছে, তবে বাংলাদেশ তাদের গ্রহণ করছে না। এ নিয়ে প্রতিবাদ জানানোয় পুশইনের সংখ্যা কিছুটা কমেছে বলেও জানান উপদেষ্টা।

26 Jul 25 1NOJOR.COM

ভারতে যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের একসময় ফেরত নিতেই হবে। তবে ভারতের কিছু সীমান্ত দিয়ে আমাদের নাগরিকদের সঙ্গে রোহিঙ্গাদেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি: জাহাঙ্গীর

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ২০২৫ সালের শুরু থেকে জুন পর্যন্ত অপুষ্টি ও অনাহারে অন্তত ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেডেসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। আন্তর্জাতিক দাতাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের তহবিল হ্রাসের কারণে এমন মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে। এমএসএফ বলছে, গত বছরের তুলনায় এবার তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বেড়েছে ২০৮ শতাংশ। জাতিসংঘের খাদ্য সংস্থা ইতিমধ্যে জানিয়েছে, খাদ্য সংকটের কারণে জুলাইয়ের শেষে তারা ১৩ লাখ মানুষের সহায়তা স্থগিত করবে। কাটসিনায় নিরাপত্তাহীনতা, ডাকাতি ও বাস্তুচ্যুতি পরিস্থিতিকে আরও জটিল করেছে।

26 Jul 25 1NOJOR.COM

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ২০২৫ সালের শুরু থেকে জুন পর্যন্ত অপুষ্টি ও অনাহারে অন্তত ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেডেসিনস সানস ফ্রন্টিয়ার্স।

২০২৩ সালের ৭ অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সিদ্ধান্ত নিয়েছে, তাদের গোয়েন্দা শাখা 'আমান'-এর সব সদস্যকে বাধ্যতামূলকভাবে আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজের প্রশিক্ষণ দিতে হবে। জেরুজালেম পোস্ট জানায়, বিশ্লেষণাত্মক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। ২০২৫ সালের মধ্যে শতভাগ সদস্য ইসলামিক স্টাডিজ এবং ৫০ শতাংশ সদস্য আরবি ভাষায় প্রশিক্ষিত হবে। হুথি ও ইরাকি উপভাষাতেও প্রশিক্ষণ দেওয়া হবে। আইডিএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্বীকার করেছেন, ভাষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ে তাদের জ্ঞান দুর্বল। এই ঘাটতি পূরণে নতুন একটি বিভাগ গঠন এবং পুরনো শিক্ষাকেন্দ্র ‘তেলেম’ পুনরায় চালুর পরিকল্পনাও রয়েছে।

26 Jul 25 1NOJOR.COM

২০২৩ সালের ৭ অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সিদ্ধান্ত নিয়েছে, তাদের গোয়েন্দা শাখা 'আমান'-এর সব সদস্যকে বাধ্যতামূলকভাবে আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজের প্রশিক্ষণ দিতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে নির্বাচন কমিশন সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, এআই হচ্ছে এমন এক আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ। খুলনায় এক মতবিনিময় সভায় তিনি জানান, নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের লক্ষ্যে দিনের আলোয় সব কার্যক্রম হবে। একই সঙ্গে নির্বাচনের আগে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে বলেও জানান। পিআর পদ্ধতি বিষয়ে এখনো কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে সিইসি মন্তব্য করেন। জনগণের আস্থা ফেরানো ও ভোটকেন্দ্রমুখী করাই এখন প্রধান লক্ষ্য।

26 Jul 25 1NOJOR.COM

আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না, দিনের আলোতেই সব কার্যক্রম হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

যুক্তরাজ্যের ২২০ জনেরও বেশি সংসদ সদস্য, যাদের মধ্যে শাসক লেবার পার্টির সদস্যরাও আছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ৯টি ভিন্ন দলের এমপিদের স্বাক্ষর করা এক চিঠিতে বলা হয়, ২৮-২৯ জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সম্মেলনে যেন যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। তারা যুক্তরাজ্যের ঐতিহাসিক দায় ও বেলফোর ঘোষণার প্রসঙ্গ টেনে বলেন, ইসরাইল গঠনে যেভাবে ভূমিকা রাখা হয়েছিল, এখন সময় এসেছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার। যদিও স্টারমার এখনো এই প্রস্তাবে সাড়া দেননি, তবে বিশেষজ্ঞরা বলছেন, সংসদীয় এই চাপ তার সরকারের পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলতে পারে।

26 Jul 25 1NOJOR.COM

যুক্তরাজ্যের ২২০ জনেরও বেশি সংসদ সদস্য, যাদের মধ্যে শাসক লেবার পার্টির সদস্যরাও আছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজন—স্কুলছাত্র জারিফ ফারহান (১৩) ও অফিস সহায়ক মাসুমা (৩২)—শনিবার সকালে মারা গেছেন। বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে ইনস্টিটিউটে ভর্তি হওয়া আহতদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন। চিকিৎসাধীনদের মধ্যে চারজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। জারিফ ও মাসুমার শরীর যথাক্রমে ৪০ ও ৯০ শতাংশ দগ্ধ ছিল। এর আগের দিন আরও দুই শিক্ষার্থী—আইমান ও মাকিন—প্রাণ হারায়।

26 Jul 25 1NOJOR.COM

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজন—স্কুলছাত্র জারিফ ফারহান (১৩) ও অফিস সহায়ক মাসুমা (৩২)—শনিবার সকালে মারা গেছেন।

ইসরাইল গাজার অবরুদ্ধ এলাকায় বিদেশি দেশগুলোর ত্রাণ পাঠানোর অনুমতি দিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনীর রেডিও, এক সামরিক কর্মকর্তার বরাতে। তবে হামাসের কাছে সহায়তা পৌঁছানো ঠেকাতে কিছু বিধিনিষেধ এখনো জারি আছে। গত মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ ছিল এবং অনাহারে ইতোমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে তারা তীব্র অপুষ্টিতে ভোগা ৫ হাজার শিশুর চিকিৎসা করেছে। জুলাইয়ে অনাহারেই প্রাণ গেছে আরও ৪৮ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মানবসৃষ্ট গণ-অনাহার বলে অভিহিত করেছে।

26 Jul 25 1NOJOR.COM

ইসরাইল গাজার অবরুদ্ধ এলাকায় বিদেশি দেশগুলোর ত্রাণ পাঠানোর অনুমতি দিয়েছে: ইসরাইলি সেনাবাহিনীর রেডিও

স্টারলিংক একটি অভ্যন্তরীণ সফটওয়্যারজনিত সমস্যার কারণে বৃহৎ বৈশ্বিক বিভ্রাটের শিকার হয়। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা দুই ঘণ্টার বেশি সময় ইন্টারনেট সংযোগ হারিয়েছিলেন। স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস সফটওয়্যার সেবার ব্যর্থতাই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। ইউক্রেনের সামরিক যোগাযোগেও এই বিভ্রাটের নেতিবাচক প্রভাব পড়ে, যা রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গুরুতর সংকট তৈরি করে। বিশেষজ্ঞরা সফটওয়্যার আপডেটের ব্যর্থতা বা সাইবার হামলার সম্ভাবনাও বিবেচনা করছেন। স্টারলিংক সামরিক সেবা ‘স্টারশিল্ড’ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছে। ইউক্রেন বর্তমানে ব্যাপক পরিমাণ স্টারলিংক টার্মিনাল ব্যবহার করছে।

26 Jul 25 1NOJOR.COM

ইউক্রেনের সামরিক যোগাযোগেও স্টারলিংক বিভ্রাটের নেতিবাচক প্রভাব পড়ে, বিভ্রাটের কারণে তাদের একাধিক অভিযান স্থগিত করতে হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে পাকিস্তান, জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি টিমকে সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন এবং কয়েক দিনের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। চুক্তিতে খনিজ, অফশোর গ্যাস ও বাণিজ্যিক খাতে সহযোগিতা থাকবে বলে জানান দার। মার্কিন বিনিয়োগকারীদের পাকিস্তানে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

26 Jul 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে পাকিস্তান, জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ওয়াশিংটনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সন্ত্রাসবিরোধী যুদ্ধে ‘অতুলনীয় ত্যাগের’ প্রশংসা করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক শান্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়। ইসহাক দার জানান, পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর ও টেকসই সম্পর্ক চায়। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে স্বাগত জানান এবং ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর ক্ষেত্রে তাঁর উদ্যোগের কথা তুলে ধরেন। পাকিস্তান তাঁর শান্তি প্রচেষ্টার প্রশংসা করলেও ভারত তা প্রত্যাখ্যান করেছে।

26 Jul 25 1NOJOR.COM

ওয়াশিংটনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সন্ত্রাসবিরোধী যুদ্ধে ‘অতুলনীয় ত্যাগের’ প্রশংসা করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সরাসরি বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস থেকে স্কটল্যান্ড যাত্রার আগে তিনি সাংবাদিকদের জানান, এই বৈঠক তিন মাস আগেই হওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইস্তাম্বুলে পুতিন ও ট্রাম্পকে একত্রিত করার উদ্যোগের কথা জানিয়েছেন। শান্তি আলোচনার অংশ হিসেবে কিয়েভ আগস্টে শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছে, যদিও ক্রেমলিন জানিয়েছে, বৈঠক কেবল চূড়ান্ত শান্তিচুক্তির প্রেক্ষাপটেই সম্ভব।

26 Jul 25 1NOJOR.COM

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সরাসরি বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পশ্চিমবঙ্গের মালদার যুবক আমির শেখকে ‘বাংলায় কথা বলার অপরাধে’ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজস্থানে কাজ করতে গিয়ে ধরা পড়ার পর বৈধ ভোটার ও আধার কার্ড থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে দুই মাস কারাবন্দি রাখে রাজস্থান পুলিশ। পরে আদালতের রায় ছাড়াই বিএসএফের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এক ভিডিওতে আমির কাঁদতে কাঁদতে নিজেকে ভারতীয় বলে পরিচয় দেন। ঘটনাটি নিয়ে রাজ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে এবং তদন্ত শুরু হয়েছে।

26 Jul 25 1NOJOR.COM

পশ্চিমবঙ্গের মালদার যুবক আমির শেখকে ‘বাংলায় কথা বলার অপরাধে’ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গাজায় শুক্রবার দিনভর ইসরাইলি হামলায় অন্তত ৮৯ জন নিহত ও ৪৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গত ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৫৯,৬৭৬ জনে, আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন। দ্বিতীয় দফার অভিযানে গত আড়াই মাসে মারা গেছেন ৮,৫২৭ জন। হামাসের হাতে জিম্মি ২৫১ জনের মধ্যে ৩৫ জন এখনও জীবিত বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জিম্মিদের উদ্ধারের ঘোষণা দিয়েছে।

26 Jul 25 1NOJOR.COM

গাজায় শুক্রবার দিনভর ইসরাইলি হামলায় অন্তত ৮৯ জন নিহত ও ৪৬৭ জন আহত হয়েছেন: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার ওপর ৪৩টি মতামত জমা পড়েছে নির্বাচন কমিশনে। মতামতদাতাদের মধ্যে বিএনপিসহ আটটি রাজনৈতিক দল, দুটি বেসরকারি প্রতিষ্ঠান ও ৩৩ জন ব্যক্তি রয়েছেন। বেশিরভাগ নিবন্ধিত দল মতামত দেয়নি। বিএনপি প্রায় সব প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে কিছু বাড়তি প্রস্তাব দিয়েছে। টিআইবি আচরণ বিধিমালায় আর্থিক স্বচ্ছতা, সরকারি কর্মচারীদের নিরপেক্ষতা ও এআই প্রযুক্তির নিয়ন্ত্রণসহ ব্যাপক সংশোধনের প্রস্তাব করেছে। নির্বাচন কমিশন এসব মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন করবে বলে জানিয়েছে।

26 Jul 25 1NOJOR.COM

জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার ওপর ৪৩টি মতামত জমা পড়েছে নির্বাচন কমিশনে।

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন চট্টগ্রাম কারাগার পরিদর্শনকালে তোলা ছবি ফাঁসকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানান। তিনি বলেন, সফরের উদ্দেশ্য ছিল বন্দিদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, এবং সফরটি সম্পূর্ণ সরকারি ছিল। এক কর্মকর্তা ছবি তুলে পরে তা অনুমতি ছাড়াই ফাঁস করেন। পরাজিত রাজনৈতিক শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এবং জাতীয় কল্যাণ ও স্বচ্ছতা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আবু তোরাবি ফেরদ বলেন, আরেকটি সংঘর্ষ হলে ইসরাইলের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। সম্প্রতি শেষ হওয়া ১২ দিনের যুদ্ধে ইরানের জাতীয় ঐক্য এবং ইসরাইলের ওপর প্রায় ৩০-৩৫ বিলিয়ন ডলারের ক্ষতির কথা তিনি তুলে ধরেন, যা ইসরাইলের জিডিপির ৮%। এখনও প্রস্তুত থাকা সত্ত্বেও ইরান সতর্ক করল, ভবিষ্যতে কোনো ভুল ইসরাইলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে। যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা আক্রমণ অন্তর্ভুক্ত ছিল, যা ২৪ জুন অস্ত্রবিরতির মাধ্যমে সাময়িক থামলো।

রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে ইরানের নাহিদ-২ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইরান স্পেস এজেন্সি ও ইরান স্পেস রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে তৈরি এই স্যাটেলাইটটি ২০টি স্যাটেলাইটের বহুজাতিক মিশনের অংশ। পাঁচ বছর পর্যন্ত কাজ করার জন্য ডিজাইনকৃত এটি ইরানি প্রণীত প্রপালশন সিস্টেম এবং তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে। এছাড়াও এতে শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে যা দীর্ঘমেয়াদী মিশনের জন্য উপযোগী।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ দ্বিতীয় দিনে প্রবল আকার নিয়েছে, উভয় পক্ষ ভারী গোলাবর্ষণে লিপ্ত। থাইল্যান্ড তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করে শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। এই সংঘর্ষ দশকের মধ্যে সবচেয়ে তীব্র হিসেবে বিবেচিত, এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই থাই নাগরিক। যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়া মধ্যস্থতা প্রস্তাব করলেও থাইল্যান্ড বাইরের হস্তক্ষেপের প্রয়োজন দেখছে না। কম্বোডিয়া থাইল্যান্ডের বিমান হামলাকে বেপরোয়া সামরিক আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ৩ আগস্ট সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিত করার কথা জানিয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের ১৭ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সিলেটের স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। নাহিদ সিলেটের সম্পদ ও রাজনৈতিক প্রতিনিধিত্বে দীর্ঘদিনের অবহেলা তুলে ধরেন এবং প্রবাসীদের ভোটাধিকার ও নীতি-নির্ধারণে অংশগ্রহণের গুরুত্ব জানান।

যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক জান্তার কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, জান্তা প্রধান মিন অং হ্লেইংয়ের ট্রাম্পকে প্রশংসা এবং শুল্ক হ্রাসের আহ্বানের পর। এই সিদ্ধান্ত নীতিগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে এবং মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এটি গভীর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে। তারা মনে করে, এটি সামরিক জান্তাকে দায়বদ্ধ করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মিয়ানমারের বিরল খনিজ সম্পদ এবং চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতার কারণগুলোও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হয়।

কম্বোডিয়ার সঙ্গে দুই দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড সীমান্তবর্তী ৮ জেলায় মার্শাল ল’ জারি করেছে। সংঘর্ষে অন্তত ১৬ জন থাই নিহত ও ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কামান, ট্যাংক ও বিমান হামলার মধ্যে উভয় দেশই পরস্পরকে দায়ী করছে। কম্বোডিয়ায়ও বেসামরিক হতাহতের খবর আছে। আলোচনার প্রস্তাব দিলেও কম্বোডিয়া এখনও সাড়া দেয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট মানবিক বিপর্যয়ের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও ডেকে আনতে পারে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তির ইউরোপীয় তিন স্বাক্ষরকারী—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি—ও ইরান ইস্তানবুলে দ্বিতীয় দফার আলোচনা শেষ করেছে। ইরান দূতাবাসে আয়োজিত এ বৈঠক হয় তিন ঘণ্টার বেশি সময় ধরে, পুরোপুরি বন্ধ দরজার আড়ালে। মে মাসে প্রথম দফা আলোচনা হয়েছিল, তবে সম্প্রতি ইসরাইলের হামলায় প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। যদিও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, কূটনৈতিক সূত্র ভবিষ্যৎ বৈঠকের ইঙ্গিত দিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার লক্ষ্যে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গাজায় মানবিক সহায়তা বাধাগ্রস্ত করায় ইসরাইলকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, সাহায্য বিতরণের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সংস্থার হাতে তুলে দিতে হবে, কারণ কানাডার অর্থায়নে সরবরাহকৃত সহায়তা আটকে আছে এবং ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তিনি যুদ্ধবিরতির জন্য সৎ আলোচনার আহ্বান জানান এবং কানাডার দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জানান, কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ‘টু-স্টেট সল্যুশন’ সম্মেলনে অংশ নেবেন।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের চারটি মামলার বিচার আগস্টে শুরু করতে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাসহ ৫৭ জন অভিযুক্ত। অভিযোগের মধ্যে গণহত্যা, আগুনে পোড়ানো ও নির্দিষ্ট টার্গেটে হত্যা অন্তর্ভুক্ত। আগস্টে দুটি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে, বাকি দুটি চার্জ গঠনের পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত ৪৩০টি অভিযোগ জমা পড়েছে এবং ২০৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সরকার নিরপেক্ষ আচরণ করতে না পারলে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার গঠন জরুরি হতে পারে। মাইলস্টোন ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান তিনি। নিরাপত্তার ক্ষেত্রে সরকারের ব্যর্থতায় মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং তিনি আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি করেন। কুমিল্লায় গণঅধিকার পরিষদের আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নুর।

26 Jul 25 1NOJOR.COM

সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে: নুরুল হক নুর

রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের ১০ তলা কেন্দ্রীয় কার্যালয়টি বর্তমানে পরিত্যক্ত ও ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। ২০১৮ সালে শেখ হাসিনার উদ্বোধন করা এই ভবনটি ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই অভ্যুত্থানের সময় ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এখন দরজা-জানালা, বৈদ্যুতিক লাইন, লিফটসহ অনেক কিছুই চুরি হয়ে গেছে। ভবনের সামনে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে একটি ব্যানার ঝুলছে এবং ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

26 Jul 25 1NOJOR.COM

গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিত্যক্ত, ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ ব্যানার ঝুলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লবের বার্তা যদি গণতন্ত্রের সঙ্গে মেলানো না যায়, তাহলে ২০২৪ সালের বার্তাটি হারিয়ে যাবে। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসন দূর করে এই বিপ্লব বাংলাদেশের জন্য নতুন গণতান্ত্রিক সুযোগ উন্মুক্ত করেছে, যদিও আমরা পুরোপুরি তা কাজে লাগাতে পারিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের মূল পদ্ধতি। নতুন প্রজন্মের ওপর আচমকা পরিবর্তন সাধনের আস্থা রাখলেই হবে না, কারণ সমাজের পরিবর্তন ধীরে ও সমন্বিতভাবে হয়। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে তিনি এসব বক্তব্য দেন।

26 Jul 25 1NOJOR.COM

দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসন দূর করে জুলাই বিপ্লব বাংলাদেশের জন্য নতুন গণতান্ত্রিক সুযোগ উন্মুক্ত করেছে, যদিও আমরা পুরোপুরি তা কাজে লাগাতে পারিনি: মঈন খান

জুলাই বিপ্লব বাংলাদেশের দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ গণআন্দোলন ছিল, যা কোটা আন্দোলন থেকে শুরু করে সামাজিক যোগাযোগের মাধ্যমে সংগঠিত হয়ে বিস্তৃত হয়। কঠোর সেন্সরশিপ ও ইন্টারনেট বন্ধের পরও কৌশলগত সমন্বয় বজায় রেখে আন্দোলন পরিচালিত হয় এবং নারীদের ওপর নির্মম হামলার পর এটি আরও শক্তিশালী হয়। সেনাবাহিনীর কিছু অংশ সহানুভূতিশীল হলেও অপরাধীদের বিচার অটল রাখা হবে। ভবিষ্যতে বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত রেখে স্বাধীন, ন্যায়পরায়ণ ও তরুণ নেতৃত্বশীল একটি গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা হবে, এমনটাই চান আন্দোলনের অন্যতম একজন নেতা সাদিক কায়েম।

26 Jul 25 1NOJOR.COM

জুলাই বিপ্লব বাংলাদেশের দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ গণআন্দোলন ছিল, যা কোটা আন্দোলন থেকে শুরু করে সামাজিক যোগাযোগের মাধ্যমে সংগঠিত হয়ে বিস্তৃত হয়: সাদিক কায়েম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কিছু চক্র চায় না বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক, তারা চলমান ঘটনাগুলোকে ইস্যু করে অস্থিরতা তৈরি করছে। রাজধানীর তুরাগে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশু সারিয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, কিছু গোষ্ঠী নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে, কিন্তু বিএনপি মনে করে সব বাধা পেরিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সচিবালয় ঘেরাও ও সাম্প্রতিক ঘটনাগুলো পরিকল্পিত এবং অরাজকতা তৈরির উদ্দেশ্যে ঘটানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। মাইলস্টোনের শহীদদের জন্য তিনি সমবেদনা জানান ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আহ্বান জানান।

26 Jul 25 1NOJOR.COM

কিছু চক্র চায় না বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক, তারা চলমান ঘটনাগুলোকে ইস্যু করে অস্থিরতা তৈরি করছে: টুকু

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বগুড়া ও জামালপুরে গণসংযোগ ও পথসভা করেছে। বগুড়ায় জাগপা নেতা শামীম আখতার পাইলট ভারতের অবৈধ পুশইন ও শেখ হাসিনার আশ্রয়দাতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, হিন্দুস্তান আমাদের প্রতিবেশী, প্রভু নয়। খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে তাদের মন ভরে নাই, সীমান্তে প্রতিদিন অবৈধ্য পুশইন করে হিন্দুস্তান আমার দেশের পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা করেছে। হিন্দুস্তানের পুশইন বন্ধ করতে হবে। জামালপুরে এসএম জিয়াউল আনোয়ার দাবি করেন, ৫ আগস্ট আওয়ামী লীগ ও ভারতের পতন ঘটেছে এবং জনগণ এ বিষয়ে ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসন ও সীমান্ত হত্যা বন্ধ এবং শেখ হাসিনাসহ আওয়ামী নেতাদের বিচারের দাবি জানিয়ে ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান।

26 Jul 25 1NOJOR.COM

খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে তাদের মন ভরে নাই, সীমান্তে প্রতিদিন অবৈধ্য পুশইন করে হিন্দুস্তান আমার দেশের পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা করেছে। হিন্দুস্তানের পুশইন বন্ধ করতে হবে: শামীম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ কখনো প্রশাসন, কখনো ব্যবসায়ী বা সেনাবাহিনীর দখলে ছিল, তবে জনগণের হয়নি। এনসিপি জনতার বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। সিলেটের সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগের সুযোগে যারা মিডিয়া ও লেখক হয়েছেন, তাদের ওপর নজর রাখতে হবে। এনসিপি চাঁদাবাজ দল নয় বরং আওয়ামী লীগের বিকল্প হিসেবে গড়ে উঠেছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বিএনপিবিরোধী নই, তবে দেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট চলবে না। তিনি চা বাগানের শ্রমিকদের মানবেতর জীবন থেকে মুক্ত করতে লাভে তাদের অংশ দেওয়ার অঙ্গীকার করেন।

26 Jul 25 1NOJOR.COM

বাংলাদেশ কখনো প্রশাসন, কখনো ব্যবসায়ী বা সেনাবাহিনীর দখলে ছিল, তবে জনগণের হয়নি। এনসিপি জনতার বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ: হাসনাত আবদুল্লাহ

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা বলেন, ভারত আবারও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদের চিরাচরিত আধিপত্যবাদী আচরণ থেকে সরে আসেনি। বিনা উসকানিতে নিরস্ত্র নাগরিকদের হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা ভারতের কাছ থেকে জবাবদিহিতা ও ক্ষতিপূরণ দাবি করে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। গোপালগঞ্জে হামলা ও বিমান দুর্ঘটনা সামাল দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ ছাড়া সরকারকে জাতিসংঘের মানবাধিকার অফিস বাতিল ও অবিলম্বে "জুলাই সনদ" ঘোষণার আহ্বান জানানো হয়।

26 Jul 25 1NOJOR.COM

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন, শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সময়ও সোহরাওয়ার্দী উদ্যান এত ‘টইটম্বুর’ হয়ে ভরে ওঠেনি, যতটা হয়েছে জামায়াতের সর্বশেষ সমাবেশে। তিনি বলেন, শুধু উদ্যান নয়, আশপাশের রমনা পার্ক, বিশ্ববিদ্যালয় এলাকা ও ঢাকা মেডিকেল পর্যন্ত জমায়েত ছড়িয়ে পড়েছিল। ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সম্মেলনে তিনি বলেন, নির্বাচন সংস্কারের দাবি ষড়যন্ত্র নয়, বরং হাসিনামার্কা নির্বাচনই ষড়যন্ত্র। বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। ছাত্রদের সচেতনতা ও জনগণের বিদ্রোহী মনোভাব এখনো জেগে আছে বলেও মন্তব্য করেন তাহের।

26 Jul 25 1NOJOR.COM

শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সময়ও সোহরাওয়ার্দী উদ্যান এত ‘টইটম্বুর’ হয়ে ভরে ওঠেনি, যতটা হয়েছে জামায়াতের সর্বশেষ সমাবেশে: তাহের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রয়োজনে বাংলাকে রক্ষার জন্য আবার ভাষা আন্দোলন করা হবে। অভিনেতা উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে তিনি ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন এবং বাংলা ভাষার সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। বাংলা ভাষা বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা হওয়ায় তার প্রতি সম্মান জানাতে তিনি সবাইকে একতা এবং সহযোগিতার আহ্বান জানান। বাংলা ভাষার অধিকার রক্ষায় তিনি কঠোর প্রতিশ্রুতি দিয়েছেন।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের পোর্ট। চট্টগ্রাম বন্দর আমাদের সম্পত্তি। এটা আমাদের কাছেই থাকবে। যদি কেউ অন্যভাবে অপপ্রচার করে থাকে আমি আশা করব দেশের স্বার্থে এ ধরনের অপপ্রচার যেন না করে। বন্দরের দক্ষতা ও আন্তর্জাতিক মান উন্নয়নের জন্য বিদেশি অপারেটরদের অংশগ্রহণ প্রয়োজন, যা পোর্ট বিক্রি নয়। বর্তমান পরিচালনা দেশের হাতে থাকছে এবং নতুন উদ্যোগে বন্দরের কার্যক্রম ৩০% বৃদ্ধি হয়েছে। বন্দরের ট্যারিফ ১৯৮৬ সালের পর প্রথমবার বাড়ানো হয়েছে, যা এখনও মোংলা পোর্টের চেয়ে কম।

25 Jul 25 1NOJOR.COM

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের পোর্ট। চট্টগ্রাম বন্দর আমাদের সম্পত্তি। এটা আমাদের কাছেই থাকবে। যদি কেউ অন্যভাবে অপপ্রচার করে থাকে আমি আশা করব দেশের স্বার্থে এ ধরনের অপপ্রচার যেন না করে: সাখাওয়াত

ইসরাইলের নেসেটে পশ্চিম তীর দখল এবং অবৈধ বসতি সম্প্রসারণের প্রস্তাবকে ইরান গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অংশ হিসেবে নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন এবং ইসরাইলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তাকে ইসরাইলের আগ্রাসী নীতির উৎসাহ হিসেবে দেখায়। নেসেট ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকার অন্তর্ভুক্তির পক্ষে ভোট দিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে হামাসকে সুবিধা দেয় এমন বেপরোয়া পদক্ষেপ বলেছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে সন্ত্রাসের পুরস্কার এবং ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। ম্যাক্রোঁ হামাসকে নিরস্ত্রীকরণের এবং আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর গুরুত্ব দেন।

আবহাওয়া অধিদপ্তর আগামী ১০ দিন দেশের সব বিভাগে টানা ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ দেশের উত্তরাঞ্চল ও বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় এ বৃষ্টি হচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় অতি ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমে আসতে পারে এবং রংপুরের ওপর বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাতের প্রবণতা আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ তাদের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব আনুষ্ঠানিকতা বাতিল করেছে। ১৯৫৭ সালের ২৬ জুলাই মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে প্রতিষ্ঠিত দলটি জানিয়েছে, এবার কেক কাটার অনুষ্ঠান না করে দেশব্যাপী দোয়ার আয়োজন হবে। চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট উত্তরণ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দলকে আরও গতিশীল করতে হবে। নেতারা ভাসানীসহ প্রয়াত সব নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।

25 Jul 25 1NOJOR.COM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ তাদের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব আনুষ্ঠানিকতা বাতিল করেছে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, শহীদ আবু সাঈদ একজন মানুষ হয়েও সব রাজনৈতিক দলের চেয়ে বড়। শুক্রবার চট্টগ্রামে জুলাই অভ্যুত্থান উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মঞ্জু বলেন, ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কী হয়েছে তা শেখ মুজিব জীবন দিয়ে উপলব্ধি করেছেন, কিন্তু সে উপলব্ধি থেকে তার কন্যা শিক্ষা নেননি। আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো একক নেতা বা দলের কারণে হয়নি, সংখ্যার জোরেও নয়, এটি ছিল জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। জুলাইয়ের অঙ্গীকার ভুলে গেলে যেকোনো দলকেই আওয়ামী লীগের মতো পরিণতির শিকার হতে হবে।

25 Jul 25 1NOJOR.COM

ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কী হয়েছে তা শেখ মুজিব জীবন দিয়ে উপলব্ধি করেছেন, কিন্তু সে উপলব্ধি থেকে তার কন্যা শিক্ষা নেননি: মঞ্জু

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার এক বিবৃতিতে দলটির আমির ডা. শফিকুর রহমান এ দাবি জানান। তিনি বলেন, ভারত বারবার হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও তা বাড়ছেই। ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে বিএসএফ ৫৮৮ জন বাংলাদেশিকে হত্যা করেছে বলে ‘অধিকার’-এর তথ্য তুলে ধরেন তিনি। আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করে তিনি সীমান্ত হত্যা বন্ধ ও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

25 Jul 25 1NOJOR.COM

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জামায়াত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সমন্বয়হীনতা ও অভিজ্ঞতার অভাবে অন্তর্বর্তী সরকার বিতর্ক ও সংকটে জড়িয়ে পড়ছে। নির্বাচিত সরকার না হওয়ায় তারা দায় এড়াতে পারছে, এবং নির্বাচন বিলম্বিত হলে আরও প্রশ্নের মুখে পড়বে। শুক্রবার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আনিকার পরিবারের সঙ্গে দেখা করে তিনি এসব বলেন। চার দিন পরও বিমানবাহিনী দায় না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে গয়েশ্বর বলেন, দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

25 Jul 25 1NOJOR.COM

সমন্বয়হীনতা ও অভিজ্ঞতার অভাবে অন্তর্বর্তী সরকার বিতর্ক ও সংকটে জড়িয়ে পড়ছে। নির্বাচিত সরকার না হওয়ায় তারা দায় এড়াতে পারছে, এবং নির্বাচন বিলম্বিত হলে আরও প্রশ্নের মুখে পড়বে: গয়েশ্বর

এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা একটি ‘ফিটনেসবিহীন রাষ্ট্র’ এ প্রজন্মের উপর চাপিয়ে রেখে গেছেন। শুক্রবার সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রাষ্ট্রের সংস্কার ও মেরামত প্রয়োজন। তিনি হাওড় ও নদীকে রক্ষা করে উন্নয়নের আহ্বান জানান। বিএনপিসহ অন্যান্য দলগুলোর অবস্থান পরিবর্তনের প্রশংসা করে তিনি বলেন, ৩ আগস্ট ঢাকায় ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ আদায় করা হবে।

25 Jul 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা একটি ‘ফিটনেসবিহীন রাষ্ট্র’ এ প্রজন্মের উপর চাপিয়ে রেখে গেছেন: নাহিদ ইসলাম

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে এখনো ৫০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে ৪০ জনই রয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে অনেকে ঘটনাস্থলে ও হাসপাতালে মারা যান। সর্বশেষ গাজীপুরের মাকিন নামে এক শিক্ষার্থী আজ দুপুরে মারা যান। ২১ জুলাইয়ের এই দুর্ঘটনায় প্রায় দেড় শতাধিক মানুষ আহত হন। দুর্ঘটনার সময় স্কুলে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত ছিলেন, ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

25 Jul 25 1NOJOR.COM

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর


রাজশাহীতে যুবদল ও ছাত্রদলের দুই নেতাসহ মোট ৫৬ জনের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার বাদী মোস্তাফিজুর রহমান, যিনি গ্রিন প্লাজা রিয়েল এস্টেট লিমিটেডের মালিক। প্রধান আসামি যুবদল নেতা মোজাদ্দেদ জামানী সুমন ও ছাত্রদল সদস্য সচিব এমদাদুল হক লিমন। তারা অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ষড়যন্ত্রমূলক মামলা। বাদী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রতারণারও অভিযোগ রয়েছে। তদন্ত এখনও শুরু হয়নি। মোস্তাফিজুর রহমান আওয়ামী জামানায় সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার রেণীর ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন।

25 Jul 25 1NOJOR.COM

রাজশাহীতে যুবদল ও ছাত্রদলের দুই নেতাসহ মোট ৫৬ জনের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। বাদী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।

গত ২৪ ঘন্টায় একনজরে ১৭৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।