Web Analytics

শনিবার এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশক বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বিশেষ দূত উইটকফের বক্তব্যে আমরা স্তব্ধ। এসব মন্তব্য মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক এবং হামাসের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে।’ এর আগের দিন, শুক্রবার ট্রাম্প হামাসকে যুদ্ধবিরতি আলোচনার ভাঙনের জন্য দায়ী করে বলেন, ‘এই গোষ্ঠী এখন শিকার হবে।’ উল্লেখ্য, উইটকফ বৃহস্পতিবার বলেন, হামাসের ‘‘যথেষ্ট সদিচ্ছা নেই’’—এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র আলোচনায় তাদের সম্পৃক্ততা হ্রাস করছে। তবে আল-রিশক বলেন, 'নেতানিয়াহুর সরকার যে প্রকৃত বাধা, তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে।’ এছাড়া হামাস ত্রাণ চুরির দায় ইসরাইলের বলে জানিয়েছে।

27 Jul 25 1NOJOR.COM

হামাসের যুদ্ধবিরতিতে সদিচ্ছা নেই বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ, হামাস বলছে এই অভিযোগ মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সাথে সাংঘর্ষিক।

নিউজ সোর্স

যুদ্ধবিরতি নিয়ে বিকৃত তথ্যের অভিযোগ, যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণ হামাসের

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের আলোচনার অবস্থান বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ এনেছে এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে যুদ্ধবিরতির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।