পাহাড়ি শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এ উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত এক বিপ্লব হবে। আমার মূল চিন্তা-ভাবনা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। অন্যান্য অঞ্চলের সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হবে। আমরা সবসময় কোটা পাব না। প্রতিযোগিতা করতে হলে কিছু ভালো স্কুল-কলেজ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমার প্রধান চিন্তা স্যাটেলাইট শিক্ষাব্যবস্থা। এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে হোস্টেল নির্মাণ করতে হবে। সরকার পার্বত্য অঞ্চলে প্রকৌশল কলেজ, একটি নার্সিং কলেজ, হোস্টেল, অনাথালয় এবং ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনাও করছে। সরকার তিন বছর মেয়াদি বাঁশ চাষ পরিকল্পনা এবং আরও পশুপালন ও মৎস্য প্রকল্প হাতে নিয়েছে। এই সময় তিনি অর্থনৈতিক স্বনির্ভরতার উপর জোর দেন এবং কাপ্তাই হ্রদের সম্ভাবনাকে কাজে লাগানোর কথা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন।
পাহাড়ি শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।
চরম দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ৩ লাখ ৩৫ হাজার ৪৪৩ মেট্রিক টন চাল বিতরণ করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ২৯ কোটি ১৮ লাখ টাকার বেশি নগদ অর্থ বিতরণ করেছে মন্ত্রণালয়। এদিকে ইজিপিপি বাস্তবায়নে সরকার ১ হাজার ৫০৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। শীতকালে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য মন্ত্রণালয় ৪১ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। আবাসন সহায়তায় মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতি দরিদ্রদের জন্য বাড়ি নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ৭৬ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া বাড়ি নির্মাণে অনুদান বাবদ আরও ২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের খাবার কেনার জন্য বরাদ্দ দেওয়া হয় ২০ কোটি টাকা। একইভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে পশুখাদ্য কেনার জন্য অতিরিক্ত ২০ কোটি টাকা বরাদ্দ দেয় মন্ত্রণালয়। এদিকে বন্যাকবলিত মানুষের মাঝে নগদ ৪ কোটি ৮০ লাখ টাকা বিতরণ করেছে সরকার। অন্যদিকে ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির আওতায় গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে অন্তর্বর্তী সরকার।
চরম দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ৩ লাখ ৩৫ হাজার ৪৪৩ মেট্রিক টন চাল বিতরণ করেছে সরকার। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ২৯ কোটি ১৮ লাখ টাকার বেশি নগদ অর্থ বিতরণ করেছে মন্ত্রণালয়।
এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ বলেন, দীর্ঘদিন ধরে তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল চলছে। কদিন আগে অফিসের ছবিকে ব্যক্তিগত অফিস বলে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। অথচ এখন পর্যন্ত কেউ বলতে পারবে না হান্নান মাসউদ অবৈধভাবে আয় করেছে। অভিযোগ করেন, তিনি কোনো সরকারি পদে না থাকলেও কেনো তার থেকে আয়ের উৎস জানতে চাওয়া হয়। দামি গাড়ি-পাঞ্জাবি কোথা থেকে আসছে- সেটা বলতে তিনি বাধ্য নয় উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, এখন টকশোতে অংশ নিলেও তাকে মিনিমাম তিন হাজার টাকা দেওয়া হয়। তাহলে মাসে ৩০টা টকশো করেল নব্বই হাজার টাকা আয় হয়ে যায়। আগে টিউশনি করে এই পরিমাণ অর্থ আয় করতে হলে প্রতিদিন মিনিমাম দুইটা টিউশনি করানো লাগতো। এছাড়াও চলার পথে অনেক শুভাকাঙ্ক্ষীই তাকে সহযোগিতা করেন বলেও উল্লেখ করেন।
এখন টকশোতে অংশ নিলেও তাকে মিনিমাম তিন হাজার টাকা দেওয়া হয়। তাহলে মাসে ৩০টা টকশো করেল নব্বই হাজার টাকা আয় হয়ে যায়: হান্নান মাসউদ
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শনিবারের জাতীয় পার্টি সম্মেলন হবে ঐতিহাসিক। এই সম্মেলনের মধ্য দিয়ে পার্টির মধ্যে দীর্ঘদিনের যে বিভেদ রয়েছে, সে বিভেদ শেষ করে দিয়ে বৃহত্তর ঐক্য করে পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের জাতীয় পার্টির নবযাত্রা শুরু হবে। এই কাউন্সিলে, সারা দেশ থেকে জাতীয় পার্টির কয়েক হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবেন। আনিস বলেন, ‘অনেকে বলছেন, এই পার্টি আলাদা হচ্ছে। তা নয়। নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি এবং কাউন্সিলে তাদের প্রতিনিধি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’ তিনি বলেন, এই কাউন্সিলের মধ্য দিয়ে আমরা জাতীয় পার্টিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। কাউন্সিলর পরে, আমরা গঠনতন্ত্রের বিতর্কিত ধারা বাতিল করে দেব। কোন একক নেতৃত্বে নয়, জাতীয় পার্টি চলবে যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে। আরো বলেন, গত ৩০ জুলাই ঢাকার একটি নিম্ন আদালতের আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়। নেতৃত্ব শূন্যতায় বিধি মোতাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয় এবং সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবারের জাতীয় পার্টি সম্মেলন হবে ঐতিহাসিক। এই সম্মেলনের মধ্য দিয়ে পার্টির মধ্যে দীর্ঘদিনের যে বিভেদ রয়েছে, সে বিভেদ শেষ করে দিয়ে বৃহত্তর ঐক্য করে এরশাদের স্বপ্নের জাতীয় পার্টির নবযাত্রা শুরু হবে: আনিস
এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না। একাত্তর থাকবে ইতিহাসে, রাষ্ট্রের ভিত্তি ও নীতি হিসেবে তা সম্মানিত হবে। তিনি বলেন, চব্বিশ আসলে একাত্তরেরই ধারাবাহিকতা। তিনি লেখেন, ‘মুজিববাদ’ ১৯৭১-কে ভারতীয় বয়ানের সঙ্গে মেলানোর চেষ্টা করেছিল, যা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করেছে। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই বয়ান ভেঙে দিয়ে দেশকে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ করেছে। আরও লেখেন, আমরা একাত্তর থেকে অগ্রসর হয়ে এসে পৌঁছেছি চব্বিশে। এখন যারা ‘একাত্তরের পক্ষে বা বিপক্ষে’— এ পুরোনো রাজনৈতিক বিভাজন ফিরিয়ে আনতে চাইছে, তারা দেশকে সেকেলে কাঠামোয় টেনে নিচ্ছে। তিনি লেখেন, যেমন ১৯৪৭-এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তবে তা রাজনৈতিক হাতিয়ার নয়, তেমনি একাত্তর থাকবে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, কিন্তু রাজনৈতিক স্বার্থে ব্যবহারযোগ্য হবে না। নাহিদ বলেন, যারা আবার একাত্তরে ফিরে যেতে চায়, তারা চব্বিশের রাজনৈতিক বাস্তবতাকেই অস্বীকার করছে। ২০২৪ সালের অভ্যুত্থান অনেক রাজনৈতিক দল ও শক্তির জন্য ছিল এক ধরনের প্রায়শ্চিত্ত, যাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তা সম্ভব হয়েছে। কিন্তু পুরোনো আদর্শিক দ্বন্দ্বে ফিরে গেলে সেই প্রায়শ্চিত্তের মূল্য হারিয়ে যাবে।
যেমন ১৯৪৭-এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তবে তা রাজনৈতিক হাতিয়ার নয়, তেমনি একাত্তর থাকবে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, কিন্তু রাজনৈতিক স্বার্থে ব্যবহারযোগ্য হবে না: নাহিদ
রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপসহ মার্কিন রিটেইলাররা ভারতের পোশাক ও টেক্সটাইল অর্ডার স্থগিত করেছে। রপ্তানিকারকরা জানিয়েছেন, নতুন নির্দেশ না আসা পর্যন্ত পণ্য পাঠানো বন্ধ রাখতে বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, অর্ডার ৫০% পর্যন্ত কমতে পারে এবং ভারতের ৪ থেকে ৫ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। বাংলাদেশসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছে অর্ডার হারানোর আশঙ্কা করছে ভারত।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার জবাবে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ওয়াশিংটন সফর বাতিল হওয়ায় স্ট্রাইকার কমব্যাট ভেহিকল, জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও বোয়িং পি-৮আই কেনা আটকে গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল হয়নি, আলোচনার অগ্রগতি নেই। ভারত অভিযোগ করছে, তাদের অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেখানে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। রাশিয়ার উপর নির্ভরতা থাকলেও ভারত এখন পশ্চিমা সরবরাহকারীদের দিকেও ঝুঁকছে।
নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৮ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এ প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ভোরে ১৪ বিজিবির কালুপাড়া বিওপির টহল দল বাংলাদেশের ৫০ গজ ভেতরে সাতনাপাড়া আম বাগানে তাদের ঘোরাঘুরি করতে দেখে আটক করে। তারা জানান, কয়েক বছর আগে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের বোম্বাই শহরে চারজন পুরুষ রাজমিস্ত্রি এবং সাতজন নারী বাসাবাড়িতে কাজ করতে যান। পরবর্তীতে ভারতীয় পুলিশ তাদের আটক করে। ভোরে ভারতের বালুরঘাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে তাদের ঠেলে দেয়। সাপাহার সীমান্তে আটকরাও কয়েক বছর আগে অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে গিয়ে বাসাবাড়িতে কাজ করতেন।
নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৮ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
জিওপি নেতা নুরুল হক নুর বলেন, যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে, শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ তৈরি হয়েছে- তার প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আগে যারা তাদের মতো চালিয়েছে, এখনো যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায়, তা চলবে না। তিনি বলেন, আমরা পরিবর্তন চাই, নিজেদেরও পরিবর্তিত হতে হবে। একজন সাংবাদিককে হত্যা করা হলো, কেউ এগিয়ে আসেনি। আরো বলেন, আমরা যদি ভেবে থাকি প্রশাসন ও রাজনীতিতে লীগের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে, তা ভুল হবে। আওয়ামী লীগকে নিয়েই রাজনীতি করতে হবে? দেশে তো লোকের অভাব পড়েনি। জুলাইয়ের ঘোষণাপত্রে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে নুর বলেন, কোনো কোনো দলের ন্যারেটিভ তৈরি করতে অনেক গতানুগতিক বিষয় আনা হয়েছে। গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটটা ১৬ বছরের অত্যাচার, গুম খুনের।
যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে, শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ তৈরি হয়েছে- তার প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন: নুর
মস্কোয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, পুতিনের ভারত সফর চূড়ান্ত হয়েছে। তবে ডোভাল নির্দিষ্ট তারিখের কথা জানাননি। তবে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের শেষে ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন। রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগুর সঙ্গে আলোচনার পর ডোভাল বলেছেন, পুতিন ভারত সফরে আসবেন জেনে দিল্লি খুবই আনন্দিত ও উত্তেজিত। ভারত ও রাশিয়ার শীর্ষ বৈঠক দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হবে। ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে সংঘাত শুরুর পর এই প্রথম ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। গতবছর মোদী ২২তম ভারত-রুশ শীর্ষ বৈঠকে যোগ দিতে মস্কো গিয়েছিলেন। তখন দুই নেতার মধ্যে বৈঠক হয়। প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়া তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দেয়। সূত্র জানিয়েছে, রাশিয়ায় গিয়ে অজিত ডোভাল অস্ত্র ও তেল কেনা নিয়ে আলোচনা করেছেন।
মস্কোয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, পুতিনের ভারত সফর চূড়ান্ত হয়েছে। তবে ডোভাল নির্দিষ্ট তারিখের কথা জানাননি।
জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, চেয়ারম্যানের দীর্ঘ সময়ের অনুপস্থিতে সিনিয়র কো চেয়ারম্যান, কো-চেয়ারম্যান অথবা প্রেসিডিয়ামের কোনো সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করতে পারবেন চেয়ারম্যান। জিএম কাদের এখন দেশে আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত অফিসে আসেন। তাছাড়া কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করেননি তিনি। চেয়ারম্যান দায়িত্ব না দিলে অন্য কোনও উপায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ জাতীয় পার্টিতে নেই। বহিষ্কৃত নেতাদের কার্যক্রম, কাউন্সিল ও সভা গঠনতন্ত্রবিরোধী এবং আদালতের রায়ের অপব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পাটোয়ারী বলেন, জিএম কাদের দলের সব সিদ্ধান্ত সভায় সবার মতামতের ভিত্তিতে নেন এবং আইন মেনে চলছেন। সরকার নির্বাচন বিষয়ে আন্তরিক নয়, তবে সচেষ্ট হলে ছয় মাসে নির্বাচন সম্ভব। এছাড়া, নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে আলোচনায় ডাকছে না—এটি লেভেল প্লেয়িং ফিল্ডের অভাবের প্রমাণ।
চেয়ারম্যান দায়িত্ব না দিলে অন্য কোনও উপায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ জাতীয় পার্টিতে নেই। বহিষ্কৃত নেতাদের কার্যক্রম, কাউন্সিল ও সভা গঠনতন্ত্রবিরোধী এবং আদালতের রায়ের অপব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: পাটোয়ারী
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, লাহোরের মানাওয়ান আকাশে আবারও ড্রোন পাঠিয়েছে ভারত। ড্রোনটি পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ করার পরই সেটির গতিবিধি নজরে আসে এবং সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেটি উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি নজরদারি ড্রোন ছিল, কারণ এতে কোনো ধরনের বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পেছনে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটও রয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, লাহোরের মানাওয়ান আকাশে আবারও ড্রোন পাঠিয়েছে ভারত।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে অন্তবর্তী সরকার ব্যর্থ হয়েছে। সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলেও শহীদের পরিবার ও আহতদের এখনো পুনর্বাসন করা হয়নি। এ সময় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কয়েকজন উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না। তিনি বলেন, সরকার নির্বাচনের কথা বললেও ভোটের পরিবেশ অনিশ্চিত। ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
সরকার নির্বাচনের কথা বললেও ভোটের পরিবেশ অনিশ্চিত। ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে: সাইফুল হক
বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নানাভাবে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা করছে। নির্বাচনকে বিলম্বিত করতে দলটি পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে। হাফিজ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না। বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জামায়াতে ইসলামীর নানা কথা শুনে জনগণ অবাক হচ্ছে। আরো বলেন, এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে। ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নানাভাবে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা করছে। নির্বাচনকে বিলম্বিত করতে দলটি পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে: হাফিজ
বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে আট জেলে নিখোঁজ রয়েছেন। ১১ জনকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করেছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড। ডুবে যাওয়া ট্রলারটিতে ১৯ জেলে ছিলেন। নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, ট্রলারের মালিক আজ সকালে বিষয়টি কোস্টগার্ডকে জানিয়েছেন। এরপর নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে কোস্টগার্ড। ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ শুক্রবার বেলা দুইটার দিকে বলেন, গতকাল সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল। দুপুরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়।
বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে আট জেলে নিখোঁজ রয়েছেন। ১১ জনকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করেছে।
ইসরাইলকে গাজার সামরিক নিয়ন্ত্রণ না নেওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ‘অস্ট্রেলিয়া ইসরাইলকে এই পথে না যেতে আহ্বান জানিয়েছে, যা গাজার মানবিক বিপর্যয়কে আরও খারাপ করবে।’ ওং বলেন, ‘স্থায়ীভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধবিরতি, নিরবচ্ছিন্নভাবে সাহায্য প্রবাহ এবং সশস্ত্র গোষ্ঠী হামাসের ২০২৩ সালের অক্টোবরে গৃহীত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছে অস্ট্রেলিয়া।’ যদিও অস্ট্রেলিয়া এখনও যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্সের মতো পশ্চিমা মিত্রদের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় যোগ দেয়নি। তবে বলছে, তারা ‘উপযুক্ত সময়ে’ সিদ্ধান্ত নেবে।
ইসরাইলকে গাজার সামরিক নিয়ন্ত্রণ না নেওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারে সহায়ক কোনো তথ্যের জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫ কোটি ডলার করেছে যুক্তরাষ্ট্র। এর আগে এই পরিমাণ ছিল অর্ধেক তথা ২ কোটি ৫০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ তথ্য জানিয়ে অভিযোগ করেন, মাদুরো ট্রেন দে আরাগুয়া এবং সিনালোয়া কার্টেলের মতো সংগঠনের সঙ্গে সহযোগিতা করছেন। প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান জিল বলেন, বন্ডির পুরস্কার ঘোষণার বিষয়টি 'দুর্ভাগ্যজনক' এবং এটি 'অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়কে ধামাচাপা দেওয়ার সবচেয়ে হাস্যকর প্রচেষ্টা'। জিল বলেন, 'আমরা আমাদের মাতৃভূমির সম্মান বিকিয়ে দেব না। আমরা এই চাঁছাছোলা রাজনৈতিক অপপ্রচারের অভিযানকে নাকচ করছি'। প্রসঙ্গত, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে মাদুরো ও ভেনেজুয়েলার অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে 'মাদক-সন্ত্রাস' ষড়যন্ত্রে জড়িত থাকাসহ আরও বেশ কিছু অভিযোগ আনা হয়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারে সহায়ক কোনো তথ্যের জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫ কোটি ডলার করেছে যুক্তরাষ্ট্র।
মালয়েশিয়ায় জোহর প্রদেশে বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। জানা গেছে, ৬ আগস্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বন্দর বারু আয়ার হিতামে অপস বেলাঞ্জা, অপস সেলেরা, অপস সাপু এবং অপস কুটিপ অভিযানের মাধ্যমে মোট ৩২ জন বিদেশীকে আটক করা হয়। জোহর জেআইএমের পরিচালক দাতুক মোহাম্মদ বলেন, বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়াই কাজ করছিলেন, ফলে এই বিদেশিদের আটক করা হয়। ১৬টি স্থানে পরিচালিত অভিযানে মোট ৬২ জন বিদেশী এবং স্থানীয় নাগরিককে তল্লাশি করা হয়। এর মধ্যে মোট ২০ জন পাকিস্তানি পুরুষ, নয়জন বাংলাদেশি পুরুষ এবং একজন পুরুষ ও দুইজন ইন্দোনেশিয়ান মহিলাকে আটক করা হয়।
মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানায় নেয়া হয়েছে। এ নিয়ে উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন, এখন পর্যন্ত ৪ থেকে ৫ জন আসামিকে শনাক্ত করা গেছে। তবে চাঁদাবাজির লাইভ করার কোনো তথ্য পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজের নারীকে পাওয়া গেলে হত্যার কারণ জানা যাবে। এর আগে, শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা। ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানায় নেয়া হয়েছে। চাঁদাবাজির লাইভ করার কোনো তথ্য পাওয়া যায়নি: পুলিশ
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখাসমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ১৮টি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কমিটিগুলো অনুমোদন করেন। নতুন আহ্বায়ক কমিটি পাওয়া হলগুলো হলো—মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, শেখ মুজিবুর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, জগন্নাথ হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং কবি সুফিয়া কামাল হল। মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই ১৮টি হল কমিটিতে পদ পেয়েছেন।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখাসমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ১৮টি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা হবে। আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত দুই পর্বের আলোচনায় কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্য সংখ্যক সুপারিশ বা সংস্কার ব্যাপারে জাতীয় ঐকমত্য সম্ভব হয়েছে। সংস্কার বাস্তবায়ন সম্ভব হলেই জুলাই অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে। জানা গেছে, প্রথম পর্বের সংলাপে ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টি রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়েছে। দ্বিতীয় পর্বের সংলাপে গুরুত্বপূর্ণ ২০টি সাংবিধানিক ইস্যূতে আলোচনা হয়। সেখানে ১১টি বিষয়ে সবদলের সমর্থনে জাতীয় ঐকমত্য এবং বাকি ৯টি বিষয়ে অধিকাংশ দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর বিরূপ মনোভাবের কারণ ২৫টি বিষয়ে আলোচনা হয়নি।
জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তুহিন ৭ আগস্ট বিকালে গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেন। ঐদিন রাতেই চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল। সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে চরমভাবে ব্যর্থ। পরওয়ার বলেন, চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানেই হামলা করছে না, বরং মানুষকেও নির্মমভাবে হত্যা করছে। চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। এই সময় তিনি এই হত্যার বিচার দাবি করেন।
সাংবাদিক তুহিন হত্যায় মিয়া গোলাম পরওয়ারের শোক, চাঁদাবাজি প্রতিরোধের ডাক এবং বিচার দাবি।
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা উপত্যকা পুরোপুরি দখলের একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হামাস পরাজিত করার কৌশলের অংশ। পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণ, গাজায় ইসরাইলি নিরাপত্তা নিয়ন্ত্রণ, বাকি জিম্মিদের মুক্তি এবং বিকল্প বেসামরিক সরকারের মাধ্যমে গাজার শাসন অন্তর্ভুক্ত রয়েছে। যদিও বেশিরভাগ মন্ত্রী এতে সম্মত, আইডিএফ প্রধান এই পদক্ষেপে মানবিক বিপর্যয় ও জিম্মিদের জীবনের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন। গাজা শহর ও আশপাশের কিছু এলাকা এখনও হামাসের নিয়ন্ত্রণে।
কলকাতার ব্যস্ততম এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে, সেখানেই ‘দলীয় দপতর’ খুলেছে পতিত আওয়ামী লীগ। সেখানকার এই ‘পার্টি অফিস’টি নতুন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। তবে এখনকার দপ্তর খুবই গোপন রেখেছে, কমপ্লেক্সে গিয়েও বোঝার উপায় নেই কোনটি আওয়ামী লীগের দপ্তর। কোনো সাইন বোর্ড, শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে। নেতারা জানান, ৩০-৩৫ জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। বড় বৈঠকের জন্য কোনো ব্যাংকয়েট হল বা কোনো রেস্তরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়।
কলকাতায় গোপন দলীয় দপ্তর খুলেছে আওয়ামী লীগ, খুবই গোপনীয় ভাবে, রাখা হয়নি শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি।
বৃহস্পতিবার লেবাননের পূর্বাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। লেবানন জানিয়েছে, আল-মাসনা আন্তর্জাতিক সড়কে একটি গাড়িতে হামলায় পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। অন্যদিকে, কাফার দান শহরে আরেকটি ড্রোন হামলায় একজন লেবানিজ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া মারজায়ুন জেলার দেইর সিরিয়ানে রাতভর ইসরাইলি হামলায় একজন সিরীয় নাগরিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। লেবানন আরো জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী লিটানি নদীর কাছে দেইর সিরিয়ানের উত্তর উপকণ্ঠ, পাশাপাশি আবাসিক এলাকার কাছে একটি গ্যারেজ এবং বুলডোজারও লক্ষ্যবস্তু করেছে। ওদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা হিজবুল্লাহর অবকাঠামোগত স্থানে আঘাত হেনেছে।
বৃহস্পতিবার লেবাননের পূর্বাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
আল জাজিরা জানায়, ইসরাইলি হামলার নৃশংসতার জেরে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য খাত। অচল হয়ে পড়েছে ব্লাড ব্যাংকগুলো। ফলে অবরুদ্ধ অঞ্চলটির রোগীদের জন্য দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। এছাড়াও খাদ্যের অপ্রতুলতা ও অপুষ্টির অভাবে রক্তও দিতে পারছে না সুস্থরা। এমন পরিস্থিতিতে রক্তের অভাবে বাড়ছে রোগীদের মৃত্যুর আশঙ্কা। সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে বলেন, ‘আমরা ব্লাড ব্যাংকে এমন অনেককে দেখেছি, যারা চিকিৎসকের কাছে অনুরোধ করছিলেন, প্রিয়জনের জীবন বাঁচাতে রক্ত নেওয়ার জন্য, কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ, তারা তীব্র পানিশূন্যতা ও অনাহারে রক্ত দেওয়ার উপযোগী ছিলেন না।’ ইতোমধ্যে ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, গাজায় এখনো ১৪ হাজার ৮০০ এর বেশি রোগীর বিশেষায়িত চিকিৎসা জরুরিভিত্তিতে প্রয়োজন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন। অন্যদিকে গাজায় এমন অমানবীয় পরিস্থিতির মধ্যেই চার পাঁচ দিনের মধ্যে পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু।
ইসরাইলি হামলার নৃশংসতার জেরে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য খাত। অচল হয়ে পড়েছে ব্লাড ব্যাংকগুলো। ফলে অবরুদ্ধ অঞ্চলটির রোগীদের জন্য দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট: আল জাজিরা
অবরুদ্ধ গাজা দখল করতে চান বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে, সেখান থেকে হামাসকে সরাতে, সেখানকার জনগণকে মুক্ত করতে এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দিতে চাই যা হামাস নয় এবং ইসরাইলকে ধ্বংস করতে চায় এমন কোনো পক্ষও নয়।’ আরও বলেন, ‘স্থায়ীভাবে গাজা শাসন করা তাদের উদ্দেশ্য নয়, বরং হামাসকে অপসারণ করে আঞ্চলিক আরব অংশীদারদের সহায়তায় একটি ভিন্ন স্থানীয় প্রশাসনকে সুযোগ দেওয়া।’
অবরুদ্ধ গাজা দখল করতে চান নেতানিয়াহু, বলেন, ‘স্থায়ীভাবে গাজা শাসন করা তাদের উদ্দেশ্য নয়, বরং হামাসকে অপসারণ করে আরব অংশীদারদের সহায়তায় একটি ভিন্ন স্থানীয় প্রশাসনকে সুযোগ দেওয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন যতক্ষণ না শুল্ক বিরোধের সমাধান হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে, যার পেছনে ভারতের রাশিয়ান তেল আমদানিকে জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত ২৫% শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে, এবং আরও শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, কৃষক, জেলে ও দুগ্ধখাতের স্বার্থে কোনো আপস হবে না, প্রয়োজনে মূল্য চুকাতেও ভারত প্রস্তুত।
তিন দশকেরও বেশি সময় ধরে চলা আজারবাইজান-আর্মেনিয়া সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে আজ। শুক্রবার হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি করবেন প্রতিবেশী দুদেশের রাষ্ট্রপ্রধানেরা। এতে মধ্যস্থতা করবেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের নামে আজারবাইজানকে বিশেষ করিডোর দিবে আর্মেনিয়া। যা দেশটির নাকচিভান শহরকে যুক্ত করবে এর মূল ভূখণ্ডের সাথে। এছাড়াও, বিদ্যুৎ-জ্বালানি সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে। প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিবাদে জড়ায় আজারবাইজান-আর্মেনিয়া। এটি আজারবাইজানের অংশ হলেও এর সংখ্যাগরিষ্ঠ আর্মেনীয়। গেল প্রায় সাড়ে তিন দশকে অঞ্চলটি নিয়ে একাধিক দফায় যুদ্ধে জড়িয়েছে দুই প্রতিবেশী। ২০২৩ সালের সেপ্টেম্বরে, কারাবাখ অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী বাহিনী আত্মসমর্পণ করার পর আজারবাইজান কারাবাখে পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। এরপর গত মার্চে দেশ দুটি জানায়, শান্তিচুক্তির একটি খসড়ায় উভয় দেশই সম্মতি দিয়েছে।
তিন দশকেরও বেশি সময় ধরে চলা আজারবাইজান-আর্মেনিয়া সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে আজ। শুক্রবার হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি করবেন প্রতিবেশী দুদেশের রাষ্ট্রপ্রধানেরা।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের নেতাদের সঙ্গে সভা শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, কোনো দলের প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এমনভাবে চাপানো ঠিক না, যেটাতে মনে হয় যেন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হয়েছে। আমরা চেষ্টা করবো সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী, যা অনুশীলন করতে চায় তা করতে পারে। তিনি বলেন, জিয়াউর রহমান এমন এক সময়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, যখন এ দেশের মানুষেরা এমন একটি রাজনৈতিক দল দেখতে চেয়েছিল যে দল তাদের আদর্শকে ধারণ করবে, ধর্মীয় মূল্যবোধের প্রতি অনুগত থাকবে। এ কারণে তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং মূলনীতিতে ‘আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা’র কথা বলেছেন। আরো বলেন, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন। আপনাদের হাত দিয়ে প্রতি বছর লাখ লাখ ছেলে-মেয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং তারা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, দোয়া চাইতে এসেছি। একই ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে ইসলাম, কোরআন, সুন্নাহর বিপরীতে শরীয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না। এছাড়া সংগঠনটি জানায়, তারা অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করছে।
বাংলাদেশে ইসলাম, কোরআন, সুন্নাহর বিপরীতে শরীয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন
ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন ট্রাম্প। এর পর থেকে বড় সমস্যার মুখে পড়েছে ভারতের পোশাক তৈরির প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল। যুক্তরাষ্ট্রে তাদের ক্রেতাদের মধ্যে রয়েছে গ্যাপ ও কোলসের মতো প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের এসব প্রতিষ্ঠান থেকে উদ্বেগ প্রকাশ করে ফোনকল আসছে। এখন যেহেতু ভারত থেকে গেলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে তাই পার্ল গ্লোবাল ভারত থেকে তাদের উৎপাদন সরিয়ে বাংলাদেশসহ চারটি দেশে নিয়ে যাবে। পার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লব ব্যানার্জি জানিয়েছেন, মার্কিন ক্রেতাদের চাপে পড়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। ব্যানার্জি বলেছেন, মার্কিন ক্রেতাদের তারা প্রস্তাব দিয়েছেন ভারতে যেসব পোশাক উৎপাদন হতো সেগুলো এখন তাদের বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং গুয়েতেমালার ১৭টি কারখানায় নিয়ে যাওয়া হবে। আরো বলেন, কিছু কিছু বায়ার ভারতীয় পণ্য নিতে চায়, তবে শুল্কের ভাগ আমাদেরও নিতে হবে। এটি চাই না।
এখন যেহেতু ভারত থেকে গেলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে তাই পার্ল গ্লোবাল ভারত থেকে তাদের উৎপাদন সরিয়ে বাংলাদেশসহ চারটি দেশে নিয়ে যাবে।
রাজধানীতে আর কোনও বিশেষায়িত হাসপাতাল হবে না। বিদেশি অর্থায়নে ঢাকার বাইরে তিনটি বিশেষায়িত হাসপাতাল হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে দেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতাল রেফারেল সেন্টার হিসেবে গণ্য হবে। ওখানে স্বাস্থ্য উপদেষ্টা জানান, সেপ্টেম্বরের মধ্যে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। অনুপ্রেরণা জোগাতে স্বাস্থ্য কর্মীদের জন্য বিশেষায়িত বেতন বোর্ড করার প্রস্তাব নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাবে মন্ত্রণালয়।
রাজধানীতে আর কোনও বিশেষায়িত হাসপাতাল হবে না। বিদেশি অর্থায়নে ঢাকার বাইরে তিনটি বিশেষায়িত হাসপাতাল হবে: সায়েদুর রহমান
প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ‘গ’ শ্রেণির পরিবর্তে ‘খ’ শ্রেণির দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এটির উদ্যোক্তা ছিল বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়। উল্লেখ্য, এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বছরের মে থেকে জুলাই পর্যন্ত গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয়। গৃহীত ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি। বাস্তবায়ন হার ৭৮ দশমিক ৪১ শতাংশ, যা এ যাবৎকালে সর্বোচ্চ। বৈঠকে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিভাগের ভেটিং-সাপেক্ষে বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়।
প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ‘গ’ শ্রেণির পরিবর্তে ‘খ’ শ্রেণির দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, টিএসসিতে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে হাসিনার আদালতে যে অবিচার হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া গত ১৫ বছরে হাসিনার যত অপকর্ম ছিল তার প্রতীক উপস্থাপন করা হয়েছে। দুর্ভাগ্য হলেও সত্য যে, যারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুলে তারাই মব সন্ত্রাস সৃষ্টি করে ছবিগুলো নামিয়ে নিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রটি সমৃদ্ধ ঘোষণাপত্র হবে বলে আশা করেছিলাম। পুর্ণ আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটায় আমরা আশাহত হয়েছি। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, সাংবাদিক, প্রবাসী অ্যাক্টিভিস্টদের কথাগুলো স্থান পায়নি এই ঘোষণাপত্রে। এসব নিয়ে আমরা কিছুটা আশাহত। তবে দাবি জানিয়েছি সরকার যেন পুনর্বিবেচনা করে।
যারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুলে তারাই মব সন্ত্রাস সৃষ্টি করে টিএসসিতে ছবিগুলো নামিয়ে নিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়: জাহিদুল
আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান। বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে তাদের মধ্যে সাক্ষাৎ হয়। এ সময় টেস বি. ব্রেসনান বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় বাহারুল আলম বলেন, এটিকে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার ধরে নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা করেছেন দুইজন।
আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান।
বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। নির্বাচনি ট্রেন চলতে শুরু করেছে। আগামী রোজার আগেই নির্ধারিত স্টেশনে এই ট্রেন পৌঁছবে। ইনশাআল্লাহ এবার ধানের বাম্পার ফলন হবে। প্রিন্স বলেন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমান সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ উপহার দেবেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে ছাত্রদের আকাঙ্ক্ষা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে নির্বাচন, নির্বাচিত সংসদ ও সরকারের বিকল্প নাই। গ্রামে গ্রামে ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। আরো বলেন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে তৃণমূলের অভাবী পরিবারকে সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে গরিব কৃষককে একটি ফসলের উৎপাদন খরচ প্রদান, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান, অন্যান্য বেকারদের কর্মসংস্থান, শিল্প কলকারখানা স্থাপনসহ জনকল্যাণে বিএনপি ব্যাপক কর্মসূচি নিয়েছে। প্রসঙ্গত, এদিন প্রিন্স গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ সাদেকুর রহমানের কবর জিয়ারত করেন ও পরিবারের সঙ্গে দেখা করেন।
জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। নির্বাচনি ট্রেন চলতে শুরু করেছে। আগামী রোজার আগেই নির্ধারিত স্টেশনে এই ট্রেন পৌঁছবে। ইনশাআল্লাহ এবার ধানের বাম্পার ফলন হবে: প্রিন্স
যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। এর আগে, নিজের মালিকানাধীন একটি টাউনহাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়িয়ে বাড়ি ভাড়া দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পদত্যাগপত্রে রুশনারা আলী লিখেছেন, সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজের পথে আমার অবস্থান যেন বিভ্রান্তির কারণ না হয়, সে জন্য আমি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের আসনে ২০১০ সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন রুশনারা। এর আগে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন, তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে বিচার চলমান।
যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছ। নির্বাচন নিয়ে অনেক পরিকল্পনাও হচ্ছে। বেলকুচি উপজেলায় বিজয় র্যালি ও গণমিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। বিগত জুলাই-আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তারেক রহমান। তার নেতৃত্বে আগামী নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
আসুন আমরা ঐক্যবদ্ধ হই। বিগত জুলাই-আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তারেক রহমান। তার নেতৃত্বে আগামী নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ: আজাদ
জাবিতে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ অবজ্ঞার অভিযোগ উঠেছে ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ওই স্মৃতিস্তম্ভে ফুল না দিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে। জাবিতে সক্রিয় গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভটি ইতোমধ্যে সরকারি স্বীকৃতি পেয়েছে। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে এটিই হওয়া উচিত ছিল একমাত্র উপযুক্ত স্থান। অথচ ইচ্ছাকৃতভাবে কেউ কেউ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, যা উদ্দেশমূলক ও বিভ্রান্তিকর বলেই প্রতীয়মান হয়। এসব বিষয় নিয়ে যদি আমরা সুস্পষ্ট সিদ্ধান্তে উপনীত না হই, তবে আন্দোলনের মূল চেতনা ও অর্জন ধূলিসাৎ হয়ে যেতে পারে। জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, আমাদের শহীদ মিনারের স্ট্রাকচার আমাদের জাতীয় জীবনের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত নানা আন্দোলনকে নির্দেশ করে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের শহীদ মিনারে স্মরণ করা সাংঘর্ষিক বলে আমরা মনে করছি না।
জাবিতে ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ অবজ্ঞার অভিযোগ উঠেছে, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা না জানিয়ে জানিয়েছে শহীদ মিনারে।
মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিন, তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি ফেসবুক গ্রুপ 'ওডিবি-এম-১৭০১ (অপারেশন ঢাকা ব্লকেড)'–এর অ্যাডমিন হিসেবে গোপন তথ্য সংগ্রহ, সমন্বয়, ও সরকারবিরোধী বৈঠক আয়োজনসহ বিভিন্ন ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে মামলায় অভিযোগ। ভাসমান টোকাই সংগ্রহ ও তাদের মাধ্যমে নানা অপকর্মের পরিকল্পনাও হয় ওই গ্রুপে। রাজধানীর একটি কনভেনশন সেন্টার ছাড়াও বিভিন্ন রিসোর্ট, রেস্টুরেন্ট ও আবাসিক ফ্ল্যাটে একাধিক বৈঠকের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হন সুমাইয়া ও তার স্বামী। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলায় সুমাইয়াকে ৫ দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। জানা গেছে, পরিকল্পনা ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তনের নামে রাজধানী দখল ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করা হয়। যদিও তার আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে জামিন আবেদন করেছেন।
শেখ হাসিনার প্রত্যাবর্তনের নামে গেরিলা প্রশিক্ষণে সংশ্লিষ্টতা, ফেসবুকে ফ্যাসিস্টদের সংগঠিত করা ও বিভিন্ন জায়গায় সরকার পতনের ষড়যন্ত্র নিয়ে বৈঠক করার অভিযোগ খতিয়ে দেখতে সুমাইয়া পাঁচ দিনের রিমান্ডে!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে, তবে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত রাখা মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়াতে সাহায্য করেছে। তিনি জানান, ইরান যদি কর্মসূচি শুরু করার চেষ্টা করে, তা বিপজ্জনক হবে এবং যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে। এই হুঁশিয়ারি আসে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার পর, যা জুনের শেষের দিকে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।
ঢাকা আদালত বিএনপির করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ, ৯ নির্বাচন কমিশনার ও ২ সাবেক নির্বাচন সচিবের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। আসামিরা বর্তমানে পলাতক অবস্থায় রয়েছে। তদন্ত চলাকালে তাদের বিদেশে যাওয়া রোধ করাই এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য। মামলায় আওয়ামী লীগের শাসনামলে ভোট কারচুপি ও ভীতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার নামও উল্লেখ রয়েছে।
মাত্র একদিন আগে ভারতীয় পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের পর, ডোনাল্ড ট্রাম্প সেমিকন্ডাক্টর চিপের ওপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এই সিদ্ধান্ত প্রযুক্তিনির্ভর দেশগুলোর মধ্যে ভারতের জন্য উদ্বেগের সৃষ্টি করেছে, যা এখনও আমেরিকা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া থেকে চিপ আমদানির ওপর নির্ভরশীল। ভারতের সেমিকন্ডাক্টর শিল্প দ্রুত বাড়ছে, কিন্তু পুরো উৎপাদন কাঠামো এখনও গড়ে ওঠেনি। শুল্ক বৃদ্ধির ফলে ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং চিকিৎসা সরঞ্জামের খরচ বাড়তে পারে এবং দেশের উৎপাদন লক্ষ্য ব্যাহত হতে পারে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ নামের একটি পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। জানা যায়, তুহিন রাত ৮টার দিকে তিনি নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা’। সন্ধ্যার পরে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। এ বিষয়ে নিহত তুহিনের বন্ধু শামিম বলেন, আমরা একসাথেই হেটে যাচ্ছিলাম। হঠাৎ একজন মহিলা কিছু লোকজন নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছিলো। তুহিন দৌড়ে সাইডে গিয়ে ভিডিও করছিলো। তারপর থেকেই আর তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে মরদেহ দেখা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তদন্ত চলছে।
গাজীপুরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে আটটায় পঞ্চগড় জেলা শহরে নিজ সংগঠনের প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদলের কর্মী নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে শহরের সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা। অপরদিকে, আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত ওই ছাত্রদল কর্মীর দাফন করা হবে না বলে ঘোষণা দিয়েছে ছাত্রদল। ফলে অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রদলের কর্মী জাবেদ রহমান জয়ের গ্রুপের সাথে শহরের নতুনবস্তী এলাকার ছাত্রদল কর্মী আল আমিন গ্রুপের মধ্যে বুধবার দুপুর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে জয় একাই জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে গেলে সেখানে প্রতিপক্ষের ১০-১২ জনের সাথে আবারও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আল আমিন একটি ছুরি ঢুকিয়ে দেয় জয়ের পেটে। পরে মারা যায় জয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে।
বুধবার রাত সাড়ে আটটায় পঞ্চগড় জেলা শহরে নিজ সংগঠনের প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদলের কর্মী নিহত হয়েছেন।
দেশের ৬৪ জেলা থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ১৩ আগস্ট ঢাকায় সমবেত হবেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ এই গণসমাবেশের আয়োজন করেছে। সরকার ঘোষিত ভাতা ও অন্যান্য সুবিধা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি। দাবি না মানলে শিক্ষকরা ক্লাস বর্জনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিটি জেলা থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ৩০০ স্বেচ্ছাসেবক ও বিভাগীয় সমন্বয়ক কাজ করবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জুলাই ঘোষণাপত্র সংশোধনের আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক চিন্তার প্রতিফলন এবং ইসলামপন্থি ও শিক্ষকদের ভূমিকা উপেক্ষিত হয়েছে। ঢাকায় এক আলোচনা সভায় তিনি সতর্ক করেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিদ্যমান প্রক্রিয়া ফ্যাসিবাদের নতুন রূপ আনতে পারে। শিক্ষাবিদরাও এই আহ্বানের সঙ্গে একমত পোষণ করে ঘোষণাপত্রকে অন্তঃসারশূন্য আখ্যা দেন এবং সরকারকে দ্রুত শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার দফতরের দ্বায়িত্বপ্রাপ্ত এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের দিন কক্সবাজার ঘুরতে যাওয়ার ঘটনায় শোকজ নোটিশের জবাব দিয়েছেন এনসিপির ৫ নেতা। এ বিষয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রসঙ্গত, নোটিশের জবাবে হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও আখতার হোসেনকে অবগত করেই ভ্রমণের উদ্দেশ্যে এই সফর। এটি অপরাধ নয়। বরং একান্তে রাজনৈতিক বোঝাপড়া ও চিন্তাভাবনা করার চর্চা বা ফুরসতও।
জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের দিন কক্সবাজার ঘুরতে যাওয়ার ঘটনায় শোকজ নোটিশের জবাব দিয়েছেন এনসিপির ৫ নেতা: এনসিপি
ভবিষ্যতে ভারতের কোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী ভারতের অভ্যন্তরে গভীর হামলার হুঁশিয়ারি দিয়েছে। লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, প্রতিক্রিয়া শুরু হতে পারে ভারতের পূর্বাঞ্চল থেকে—যেমন কলকাতা বা পাটনার মতো শহর, বাংলাদেশের নয়। সাম্প্রতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর এই মন্তব্য এসেছে। সেনাপ্রধান আসিম মুনিরের প্রেসিডেন্ট হওয়ার গুজবও নাকচ করেছে ইসলামাবাদ। পাকিস্তান বলেছে, তারা শান্তিপ্রিয়, কিন্তু সেই শান্তিকে দুর্বলতা ভাবলে ভুল হবে।
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ১১ আগস্টের মধ্যে ৮ দফা দাবি না মানলে ১২ আগস্ট থেকে ৭২ ঘণ্টার দেশব্যাপী পরিবহণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর নির্ধারণ, নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, ট্রাফিক আইন সংস্কার ও পুলিশের হয়রানি বন্ধ। বাস, ট্রাক ও কাভার্ডভ্যানসহ সব যাত্রী ও পণ্য পরিবহণ এই ধর্মঘটে বন্ধ থাকবে। সিলেটে আয়োজিত এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং চুক্তির সম্প্রসারণ এখন অত্যন্ত জরুরি। তাঁর প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সম্পর্ক স্বাভাবিক হয় এই চুক্তির মাধ্যমে। তবে গাজা যুদ্ধ, হাজার হাজার প্রাণহানি এবং বৈশ্বিক চাপ এই উদ্যোগকে জটিল করে তুলেছে। এ ছাড়াও আজারবাইজানের মতো কিছু মধ্য এশিয়ার দেশকে চুক্তিতে যুক্ত করতে আলোচনা চলছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে সম্মতি জানিয়েছেন, তবে এটি “উপযুক্ত পরিবেশে” হওয়া জরুরি, যা এখনও তৈরি হয়নি। ক্রেমলিন জানিয়েছে যে রাশিয়া আলোচনা করতে প্রস্তুত, যদিও ব্যাপক প্রস্তুতি প্রয়োজন। কিয়েভ এমন বৈঠক দাবি করছে যার স্পষ্ট এজেন্ডা রয়েছে, যা মস্কো অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি ত্রিপাক্ষীয় শীর্ষ বৈঠকের আলোচনা চলছে, তবে মস্কো দ্বিপাক্ষিক রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের পক্ষে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের উচ্চপর্যায় বৈঠক সংঘাত সমাধানে গুরুত্বপূর্ণ।
দুর্নীতি দমন কমিশনের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কলিমুল্লাহ অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি তার বিরুদ্ধে অন্যায় দাবি ও রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তদন্তের গুরুত্ব উল্লেখ করেছেন। ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার হওয়া কলিমুল্লাহর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিলের অবৈধ ব্যবহারের মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইনসের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে এই সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়। আইএসপিআর জানায়, এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সদস্যরা এখন থেকে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত উদ্দেশে ভ্রমণের ক্ষেত্রে টার্কিশ এয়ারলাইনসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পাবে, তেমনি সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে। এ ছাড়া চাকরিরত ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার অ্যালায়েন্সের সুবিধাগুলো সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইনসের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
মেহেরপুরের বাজিতপুর সীমান্তঘেঁষা হরিরামপুর বিলে বিজিবির ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবু শেখ ওরফে মিঠু (৪০) মেহেরপুর শহরের শুকুর আলীর ছেলে। জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ভারতের সীমান্তের দিকে চার যুবক যাওয়ার চেষ্টা করলে বাংলাদেশের ভূখণ্ডে ঝাঝা বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে চারজনই হরিরামপুর বিলে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে উঠলেও বাবু নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে হরিরামপুরে গেলে বিলের পাহারাদাররা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরিবার জানায়, নিহত ছিলেন মাদকসেবী।
মেহেরপুরের বাজিতপুর সীমান্তঘেঁষা হরিরামপুর বিলে বিজিবির ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বছর গঠিত অন্তর্বর্তী সরকারে অ্যাডভাইজারি কাউন্সিল সিদ্ধান্তের ৭৮.৪১% বাস্তবায়ন করেছে, যা স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ। ৪১টি সভায় ৩১৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ২৪৭টি সম্পন্ন হয়েছে। বর্তমানে ৬৮টি সিদ্ধান্ত বাস্তবায়নের অধীনে রয়েছে। কাউন্সিল ৫৬টি অধ্যাদেশ প্রণয়ন করেছে, ছয়টি নীতি ও ২৩টি দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করেছে। এটি স্বাধীনতার পর কোনো সরকারের জন্য রেকর্ড সফলতা নির্দেশ করে, যা অন্তর্বর্তী সরকারের দক্ষতা প্রদর্শন করে।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৭ আগস্ট মস্কো পৌঁছেছেন রাষ্ট্রীয় সফরে। সামরিক সমাবেশের মধ্যে তাকে স্বাগত জানানো হয়। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও কথা হয়। শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেছেন এই সফর দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে।
জুলাই-অগাস্টের গণহত্যার এক বছর পরও ক্ষমতা হারানো আওয়ামী লীগ অনুশোচনা না করে তাদের পতন দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফল দাবি করছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেও দল তাদের রাজনৈতিক অবস্থান ফিরে পাওয়ার জন্য সুযোগ হিসেবে দেখছে। দলটির শীর্ষ নেতাসহ নেতৃত্বের বড় অংশ দেশ ছেড়ে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছেন। আর অভ্যন্তরে নেতাকর্মীরা এখনও গুটিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, ভুল স্বীকার না করে দল সহজে পুনরুজ্জীবিত হবে না। আগামী নির্বাচনে অংশ না নিতে পারায় আওয়ামী লীগ আন্তর্জাতিক পর্যায়ে ও দেশের ভেতরে জনমত তৈরির চেষ্টা করছে।
ফিলিস্তিনের প্রখ্যাত প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও ‘ফিলিস্তিনের পেলে’ হিসেবে পরিচিত সুলেমান ওবেইদকে গাজায় মানবিক সাহায্যের অপেক্ষায় থাকাকালীন ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে। ৪১ বছর বয়সী এই খেলোয়াড় পাঁচ সন্তানের বাবা এবং গাজার শাবাব আল-শাতি ও পশ্চিম তীরের আল-আমারি ক্লাবে খেলার দীর্ঘ ক্যারিয়ার ছিল। চলমান ইসরায়েলি হামলার অংশ হিসেবে, ইতোমধ্যে ৬৬০ জনেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও যুব সংগঠনের সদস্য নিহত হয়েছেন, যেখানে মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রাণ বাঁচাতে নিজ জীবন উৎসর্গ করা সাহসী শিক্ষক মাহরীন চৌধুরীর নামে সরকার একটি জাতীয় পুরস্কার চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। ‘মাহরীন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস’ নামে পুরস্কারটি বিশেষ সাহসিকতা এবং উৎসর্গের জন্য শিক্ষকদের মধ্যে প্রদান করা হবে।
বাংলাদেশ দ্রুত শ্রমনির্ভর উৎপাদন থেকে কৌশলগত অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে, দক্ষিণ কোরিয়ার উল্লেখযোগ্য বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে। ১.৫৬ বিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে কোরিয়া এখন তৃতীয় বৃহত্তম বিনিয়োগকারী। রাজনৈতিক সংস্কার, প্রযুক্তিতে আগ্রহ ও তরুণ জনশক্তি বিনিয়োগের আস্থা বাড়িয়েছে। কোরিয়ান কোম্পানিগুলো পোশাক ছাড়িয়ে সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি ও স্টার্টআপ খাতে প্রবেশ করছে। যৌথ উদ্যোগ ও স্মার্ট সিটি প্রকল্প বাংলাদেশের ডিজিটাল ও অর্থনৈতিক ভবিষ্যত গড়ে তুলছে।
জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এনসিপি নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সমন্বয় কমিটির সদস্য মেহেদী হাসান (১৯) ও তার পরিবারের তিন সদস্যকে মারধরের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার সকালে আহত মেহেদী হাসান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় মামলা করেছেন। জানা গেছে, মেহেদীর বাবা মো. মানিক মিয়া (৬৩) ও মনির মিয়ার (২৮) মধ্যে ধান ক্ষেতের আইল নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করলেও কিছুক্ষণ পর মনির মিয়াসহ ৭-৮ জনের একটি দল মেহেদী হাসান, তার বাবা ও বড় ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এরপর মেহেদীর অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এনসিপি নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সমন্বয় কমিটির সদস্য মেহেদী হাসান (১৯) ও তার পরিবারের তিন সদস্যকে মারধরের অভিযোগ ওঠেছে।
আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জিকে শামীম অর্থপাচার মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন, যা পূর্বের ১০ বছরের সাজা বাতিল করেছে। ২০২৩ সালে তাকে শত কোটি টাকা অর্থপাচার, চাঁদাবাজি ও অবৈধ ব্যবসার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তার সাত দেহরক্ষীকেও সাজা দেওয়া হয়েছিল। ২০১৯ সালে অস্ত্র, নগদ টাকা ও বিদেশি মুদ্রাসহ তাকে গ্রেফতার করা হয়। আদালত পর্যাপ্ত প্রমাণের অভাবে সাজা বাতিলের রায় দেয়, যার ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিনি মুক্তি পান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ৬ আগস্ট মধ্যরাত থেকে পারস্পরিক শুল্ক কার্যকর হবে, যা আমদানি থেকে বিলিয়ন ডলারের রাজস্ব আনবে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, কেবল “চরম বামপন্থী আদালত”ই এটি ঠেকাতে পারে। তার বক্তব্যে চলমান আইনি চ্যালেঞ্জের ইঙ্গিত ছিল, যেখানে তার শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে মামলা হয়েছে। সমালোচকরা আশঙ্কা করছেন, শুল্ক আরোপে পণ্যের দাম বাড়তে পারে, বিশেষ করে যখন ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে সতর্ক মনোভাব বজায় রেখেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থে তিনি কোনো আপস করবেন না, যদিও এর ফলে ব্যক্তিগত বা জাতীয়ভাবে চড়া মূল্য দিতে হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়ান তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের পর মোদির এই মন্তব্য আসে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অন্যায় বলে নিন্দা জানিয়ে জানায়, দেশের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা ও জীবিকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ফ্রান্সে বসবাসরত কাগজপত্রবিহীন আলজেরীয় অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যা ফ্রান্স ও আলজেরিয়ার মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনকে আরও বাড়িয়েছে। আলজেরীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে ২০১৩ সালের ভিসা অব্যাহতি চুক্তি স্থগিত এবং শেঙ্গেন ভিসা নীতিতে কড়াকড়ির কথা উল্লেখ করেন তিনি। আলজেরিয়ায় এক লেখক ও সাংবাদিকের গ্রেফতারের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও কাগজপত্রহীন অনেক অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।
রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল দ্রুত পাশের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লুমেথাল। বিশেষ করে ভারতের রাশিয়া থেকে তেল আমদানির কারণে তারা দেশটির পণ্যে ট্রাম্প স্বাক্ষরিত ২৫% শুল্কের প্রশংসা করেন। প্রস্তাবিত বিল অনুযায়ী, রাশিয়ার জ্বালানি কিনলে ৫০০% শুল্ক আরোপ করা হবে। ৮৫ জন সিনেটরের দ্বিদলীয় সমর্থনে বিলটি পাশের জন্য তারা জোর দেন, যা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি ও ভবিষ্যতের সংঘাত ঠেকাতে সহায়ক হবে।
মুসলিমদের ‘শহীদ’ ও অন্য ধর্মের যারা জুলাই-আগস্টে নিহত হয়েছেন তাদের ‘শহীদ’ মর্যাদা দেওয়া হবে না—এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, একটা ভুল-বোঝাবুঝি দেখা যাচ্ছে। পরিষ্কার করা দরকার মনে করছি। জুলাই অভ্যুত্থানে নিহত সবাইকে শহীদ আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, জুলাই জাদুঘরের সামনে যে প্রতীকী সমাধিস্থল বানানো হয়েছে সেখানে ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের হাতে প্রাণ হারানো সব শহীদের নাম চারপাশের বৃত্তাকার মার্বেলে উল্লেখ থাকবে। সব ধর্ম, লিঙ্গ, পেশা, বয়সের মানুষের নাম একই বৃত্তে থাকবে। আর বৃত্তের ভেতরে মুসলিম শহীদদের স্মরণে প্রতীকী কবর আর অন্য ধর্মের শহীদদের স্মরণে প্ল্যাক থাকবে। ফারুকী বলেন, মেমোরিয়ালের বাইরে থাকবে একটা দুই লাইনের কবিতা : ‘দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন/সেই শহীদদের দখলে আজ রক্তখেকোর আবাসন’। লিখেছেন জুলাই অভ্যুত্থানের ফ্রন্টলাইনার, জাবির মালিহা নামলাহ। থ্যাংক ইউ।
মুসলিমদের ‘শহীদ’ ও অন্য ধর্মের যারা জুলাই-আগস্টে নিহত হয়েছেন তাদের ‘শহীদ’ মর্যাদা দেওয়া হবে না—এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফারুকী লিখেছেন, জুলাই অভ্যুত্থানে নিহত সবাই শহীদ।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক বছর পূর্ণ করলো ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়ে, যেখানে জাতীয় স্বার্থ ও পারস্পরিক সম্মান অগ্রাধিকার পেয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সরকারের কূটনৈতিক সাফল্য যেমন চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করা এবং ভারতের সঙ্গে দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবেলা তুলে ধরেন। সীমান্তে হত্যাকাণ্ডের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ, বৈশ্বিক দূতাবাস সম্প্রসারণ ও প্রবাসী কল্যাণে অগ্রগতি হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল থাকলেও বাস্তববাদী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত আছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে দেশের নিরাপত্তায় যেকোনো হুমকির জবাবে অপারেশন ট্রু প্রমিজ ৩-এর চেয়েও কঠোর এবং অকল্পনীয় প্রতিক্রিয়া জানানো হবে। শহীদ সামরিক কমান্ডারদের ৪০তম দিনে এই বিবৃতি দেওয়া হয়। আইআরজিসি জানায়, তারা যুক্তরাষ্ট্র, ইসরাইল বা তাদের মিত্রদের যেকোনো আগ্রাসনের জবাবে প্রস্তুত। সম্প্রতি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান তেল আবিব ও কাতারের একটি মার্কিন ঘাঁটিতে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন ডেটা সেন্টার ও স্মার্ট গ্লাস উৎপাদন লাইন স্থাপনের মাধ্যমে উচ্চ শুল্ক এড়াতে চায় তারা। সিইও টিম কুক জানান, যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ইতোমধ্যেই ফল দিচ্ছে। এ পদক্ষেপ অ্যাপলের সরবরাহ ব্যবস্থা চীন থেকে সরিয়ে ভারত ও ভিয়েতনামে স্থানান্তরেরও অংশ। ঘোষণার পর অ্যাপলের শেয়ারের দাম ৫ শতাংশের বেশি বেড়ে যায়।
বেলুচিস্তানের মাস্তুং এলাকায় ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর আইইডি বিস্ফোরণে মেজর মোহাম্মদ রিজওয়ান তাহিরসহ তিন পাকিস্তানি সেনা নিহত হন। পাকিস্তান সেনাবাহিনী হামলার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-কে দায়ী করে। পাল্টা অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে সেনাবাহিনীর আত্মত্যাগের প্রশংসা করেন এবং সন্ত্রাস দমনে রাষ্ট্রের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইসলামাবাদ মনে করে, ভারতের প্রক্সি যুদ্ধ দেশটির অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতি দূর করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সচিবালয়ের এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছরের চেষ্টায় বাজার সিন্ডিকেটমুক্ত হয়েছে। রিজার্ভ বৃদ্ধিসহ গেল এক বছরে অনেক অর্জন হয়েছে। আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করবো। আরও বলেন, আগামী নির্বাচনের আগে চাকরির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো, জ্বালানি সংকট দূর করার মধ্যবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারব। একই অনুষ্ঠানে বাণিজ্য সচিব জানান, এখনও দুর্নীতি, বৈষম্য দূর হয়নি।
অন্তর্বর্তী সরকারের এক বছরের চেষ্টায় বাজার সিন্ডিকেটমুক্ত হয়েছে। রিজার্ভ বৃদ্ধিসহ গেল এক বছরে অনেক অর্জন হয়েছে। আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করবো: বাণিজ্য উপদেষ্টা
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী দুই সপ্তাহের মধ্যে আর্মেনিয়া এবং পরের মাসে চীন সফরে যাবেন, যেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই তথ্য জানিয়েছেন এবং প্রেসিডেন্টের সাম্প্রতিক পাকিস্তান সফরকে ‘খুব সফল’ বলে উল্লেখ করেছেন, যেখানে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পেজেশকিয়ান ইতিমধ্যে ইরাক, রাশিয়া ও মিশরের মতো দেশ সফর করেছেন, যা তেহরানের কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার ইঙ্গিত দেয়।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। বিএনপির ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে ডিসেম্বরের দিকে দেশে ফিরতে পারেন তারেক রহমান। এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশন সভা শেষে সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। আজকের মিটিংয়ে সেটাই উপস্থাপন করা হয়েছে। ইসি সানাউল্লাহ বলেন, সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে। এ ছাড়া নির্বাচন কমিশন আগামী মাস থেকে প্রবাসীদের ভোটার অ্যাডুকেশনের কাজ শুরু করবে। নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন প্রার্থী কিংবা গণমাধ্যম ড্রোন ব্যবহার করতে পারবেন না। সিসি ক্যামেরা ব্যবহার নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। গত দুই মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর। আনুষ্ঠানিকভাবে যদিও জানানো হয়নি। তবে সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলার অবসর গ্রহণ অনুষ্ঠান। সদ্য পাকিস্তান সফরকালে কুরিলা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছ থেকে সামরিক পদক ‘নিশান-ই-ইমতিয়াজ’ পান। পাকিস্তানের ভূমিকাকে তিনি প্রশংসায় ভাসান। এর আগে গত জুনে ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়েছিল মুনিরের ‘একান্ত বৈঠক’। এই বৈঠক ছিল সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সম্প্রতি মার্কিন-পাকিস্তান বাণিজ্য চুক্তি হলো।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। গত দুই মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ দলীয় শোকজের জবাবে বলেন, আন্দোলনের আহত এবং নেতৃত্বদানকারী অনেককে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দেয়া হয়েছিল। এটা শুধু রাজনৈতিক নয়, নৈতিক ব্যর্থতা বলে মনে হয়েছে। তাই ব্যক্তিগতভাবে ঘোষণাপত্রের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেই। পাশাপাশি ঢাকার বাইরে যাওয়ার জন্য মনস্থির করি। তিনি লেখেন, ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়ায় অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কিছু উপাদান দেখতে পাই। যেমন, ঘোষণাপত্রে সংবিধান সংস্কারের জন্য জনগণ পরবর্তী নির্বাচিত সরকারের উপর দায়িত্ব অর্পণের অভিপ্রায় প্রকাশ করেছে এমনটা বলা হয়েছে। এই দাবিটি অসত্য এবং সংবিধানে মৌলিক পরিবর্তন আনার পথে বড় অন্তরায়। আমরা শুরু থেকেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করার দাবি করে আসছি। আরো লেখেন, সরাসরি যোগাযোগ করতে না পারলেও আহ্বায়ককে কক্সবাজার ভ্রমণ সম্পর্কে জানানো হয়েছিল। এছাড়া হাসনাত পিটার হাস গুজবকে উদ্দেশ্যপ্রণোদিত বলেন এবং বলেন, আমাদের পার্টির উচিত ছিল এই গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে পার্টি এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে, যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রতত্ত্বকে উসকে দিয়েছে।
আমাদের পার্টির উচিত ছিল এই গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে পার্টি এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে, যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রতত্ত্বকে উসকে দিয়েছে: হাসনাত
বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, শাহাবুদ্দিনের আমলের চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন যদি ড. ইউনূস করতে না পারেন, তবে সেই ব্যর্থতা তার ওপরই আসবে। ফারুক বলেন, নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট, তবে তারিখ ঘোষণা হলে তিনি আরও খুশি হবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার লটারির মাধ্যমে এসপি এবং ওসি বদলির প্রস্তাবের সমালোচনা করে বলেন, যারা ‘১৪, ১৮ এবং ২৪ সালের নির্বাচনে জড়িত ছিলেন’, সেসব পুলিশ কর্মকর্তার নাম যেন লটারিতে না থাকে। এই নেতা বলেন, যাদের কারণে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কলঙ্ক সৃষ্টি হয়েছে, সেসব অফিসার যেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দায়িত্ব না পান। যারা হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, সেসব কর্মকর্তা এখনো পুলিশে আছেন কিনা, তা খতিয়ে দেখতে হবে। এই সময় তিনি জেলে থাকায় মায়ের মরদেহ দেখতে পারেননি বলেও জানান। এছাড়া শেখ মুজিব ও হাসিনার সমালোচনা করেন।
শাহাবুদ্দিনের আমলের চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন যদি ড. ইউনূস করতে না পারেন, তবে সেই ব্যর্থতা তার ওপরই আসবে: ফারুক
বিএনপির নেতা শামসুজ্জামান দুদু জামায়াতকে বলেন, ’৭১-এ আপনারা যে ভুল করেছেন, তা সংশোধনের একটি সুযোগ এখনো আছে। আপনারা এখনো ক্ষমা চাননি। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে। যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন, তাহলে সেই ভুল দ্বিগুণ হবে। দুদু বলেন, এক সময় গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল। বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে ছিল। সেটা যদি মনে রাখেন, তবে আপনার জন্য, দেশের জন্য সেটিই হবে শুভকর। আরো বলেন, বর্তমানে বিএনপি হলো একমাত্র সর্বত্র থাকা দল, বিএনপি যদি উঠে দাঁড়ায়, তাহলে পুলিশ বা মিলিটারি দরকার হবে না—তারা নিজেরাই দেশ রক্ষা করতে পারবে। এই নেতা বলেন, ড. ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব। কিন্তু কেউ কেউ নির্বাচন প্রতিহত করার কথা বলছে, দাবি আদায়ে পথে নামার হুমকি দিচ্ছে। যদি নির্বাচন না হয়, তাহলে দেশ অনিশ্চিত গন্তব্যে পৌঁছাবে। দুদু বলেন, স্বাধীনতার পর জাতি শেখ মুজিবের কাছ থেকে যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। তার শাসনামলে ৪০ হাজার বিরোধী দলের নেতা নিহত হয়েছিলেন, দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা গেছে।
৭১-এ আপনারা যে ভুল করেছেন, তা সংশোধনের একটি সুযোগ এখনো আছে। আপনারা এখনো ক্ষমা চাননি। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে: জামায়াতকে দুদু
প্রেস সচিব শফিকুল আলম জানান, বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোতে ভূমিকা রাখায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। কারণ শুল্ক কমানোর ক্ষেত্রে বাণিজ্য উপদেষ্টা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রেস সচিব জানান, তিনি জুলাইয়ের ৩৬ দিনের পুরো অনুষ্ঠানমালা নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন। এটি একদম সুচারুভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের আয়োজনে লাখ লাখ জনতা উপস্থিত ছিল মানিক মিয়া এভিনিউতে।
পাল্টা শুল্ক কমানোতে ভূমিকা রাখায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকেও অভিনন্দন জানানো হয়েছে।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে কলিমুল্লাহসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার অপর আসামিরা হলেন- সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক একেএম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এমএম হাবিবুর রহমান। তাদের বিরুদ্ধে প্রকল্পের নকশা অনুমোদন ছাড়া পরিবর্তন, সরকারের চার কোটি টাকা আত্মসাৎসহ অভিনব সব দুর্নীতির অভিযোগ আনা হয়।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজারে রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে যাওয়ার কারণে শোকজ করার জবাবে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৫ আগস্ট আমার কোনো পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। দল থেকেও জানানো হয়নি। ৪ আগস্ট রাতে হাসনাত আব্দুল্লাহর প্রস্তাবে তার স্কুল বন্ধুদের সাথে কক্সবাজার ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিই। সফরসঙ্গী হিসেবে সস্ত্রীক সারজিস আলম ও তাসনিম জারা-খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন। এছাড়া ভ্রমণ সম্পর্কে আহ্বায়ক ও সদস্য সচিবকেও অবগত করা হয়। তিনি জানান, এটি ছিল আত্মিক সফর, একান্তে চিন্তা ভাবনার প্রয়াস। তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মীর জন্য ভ্রমণ একটি দায়িত্বশীল মানসিক চর্চা।’ এই সময় তিনি পিটার হাস সংক্রান্ত গুজবের কথা উল্লেখ করেন, মিথ্যা ও অপপ্রচার বলে জানান। আরো বলেন, অতীতেও আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি, কিন্তু ঘুরতে এলে দলের বিধিমালা লঙ্ঘন হয়, এমন কোনো বার্তা আমাকে কখনো দল থেকে দেওয়া হয়নি। শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয়। তবু আমি এই লিখিত জবাব প্রদান করছি। অসভ্য জগতে সভ্যতার এক নিদের্শন হিসেবে।’ শেষে বলেন, “আমার বক্তব্য স্পষ্ট : ‘ঘুরতে যাওয়া অপরাধ নয়।’ কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।”
৫ আগস্ট আমার কোনো পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। ঘুরতে যাওয়া অপরাধ নয়। কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়: পাটওয়ারী
কাশ্মীর বিষয়ে ‘বিচ্ছিন্নতাবাদ প্রচারের’ অভিযোগ তুলে জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তর এক আদেশে ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করেছে। এসব বইয়ের লেখকদের মধ্যে রয়েছেন অরুন্ধতী রায়, এজি নূরানি, হাফসা কানজোয়াল, অনুরাধা বাসিন, সুমন্ত্র বোসসহ অনেকে। বইগুলোর বিরুদ্ধে অভিযোগ হলো, ‘সরকারের নজরে এসেছে যে, কিছু বই মিথ্যা বিবরণ এবং বিচ্ছিন্নতাবাদ প্রচার করছে। এই সাহিত্য যুবসমাজের মনে অভিযোগ, নিপীড়নের বোধ ও সন্ত্রাসবাদী ভাবমূর্তি সৃষ্টি করছে।’ এছাড়াও জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আ’লা মওদুদীর আল-জিহাদ ফিল ইসলাম এবং মুসলিম ব্রাদারহুডের হাসান আল বান্নার মুজাহিদের আজান বই দুটিও নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিসর কতটুকু অবশিষ্ট রইলো এ প্রশ্ন ওঠেছে।
কাশ্মীর বিষয়ে ‘বিচ্ছিন্নতাবাদ প্রচারের’ অভিযোগ তুলে জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তর ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করেছে, লেখকদের মধ্যে রয়েছেন অরুন্ধতী রায়, মওদুদী, এজি নূরানি, হাফসা কানজোয়াল, অনুরাধা বাসিন, সুমন্ত্র বোসসহ অনেকে।
বৃহস্পতিবার আইসিটি আইনে আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মামলা বাতিল বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ২০২৪ সালের ৪ নভেম্বর এ মামলার তদন্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছিলেন আদালত। ওই মামলা বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন শহিদুল আলম। জানা যায়, ২০১৮ সালের আগস্টে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়। একই বছরের অক্টোবর মাসে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়।
আইসিটি আইনে আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হওয়া ৬ মরদেহের পরিচয় এক বছরেও শনাক্ত করতে না পেরে অবশেষে মরদেহগুলো দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে ঢামেক থেকে লাশ বুঝে নিয়ে জুরাইন কবরস্থানে দাফন করেছে সংস্থাটি। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আদালতের নির্দেশের পর মরদেহগুলো আজ সকালে আঞজুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দাফন করেছে। তিনি বলেন, মরদেহগুলো এক বছরের বেশি সময় ধরে মর্গে ছিল। এ সময় অনেকেই শনাক্ত করতে এসেছেন। কয়েকজনের ডিএনএ নমুনা নিয়েও পরীক্ষা করা হয়েছে, তবে শনাক্ত করা যায়নি। শাহবাগ থানার তথ্য বলছে, গত বছরের ৫ আগস্টের আগে ঢাকার যাত্রাবাড়ীসহ কয়েকটি এলাকা থেকে এসব লাশ আসে। ময়নাতদন্ত অনুযায়ী, তাদের বেশির ভাগের মৃত্যু হয়েছে ‘আঘাতজনিত কারণে’।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হওয়া ৬ মরদেহের পরিচয় এক বছরেও শনাক্ত করতে না পেরে অবশেষে মরদেহগুলো দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম।
ইসিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলার পরদিন থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানান। এর আগে সচিবালয়ে নবনির্মিত ভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। যেটি কিনা সচিবালয়ে প্রধান উপদেষ্টার দ্বিতীয় বৈঠক। এছাড়া যমুনায় নিয়মিত বৈঠক হয়।
ইসিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলার পরদিন থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে: প্রধান উপদেষ্টা
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবার সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। ভোট নিরপেক্ষ হতে সকল ধরনের সার্বিক সহযোগিতার করবে বিএনপি। রিজভী এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুতে বলেন, তারা যে কোন জায়গায় যেতেই পারে। কিন্তু সে বিষয় নিয়ে লুকোচুরির কিছু নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূল ভুমিকা পালন করেছে, তাদের কাছ থেকে দেশের জনগণ কোন ধরনের ষড়যন্ত্র ও লুকোচুরি আশা করে না। আরো বলেন, সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায়, যেখানে সরকারের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকে। পরে নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। একইসঙ্গে নিহতের ছেলে আব্দুল্লাহর পড়ালেখার দায়িত্ব নেন তারেক রহমান।
সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায়, যেখানে সরকারের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকে: রিজভী
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, দক্ষিণ বা উত্তরপন্থী নয় বিএনপি, বাংলাদেশপন্থী বা মধ্যপন্থী দল। বিএনপি গণমানুষের দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। তিনি বলেন, নানা বাধাবিপত্তি উপক্ষা করে সরকার যা অর্জন করেছে এর বেশি হয়তো সম্ভব ছিল না। তবে জাতির আশা আরও বেশি ছিলো। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সমস্ত পদক্ষেপ নেয়া দরকার ছিল, সেগুলো নিতে ব্যর্থ হয়েছে। সালাউদ্দিন বলেন, জাতি নির্বাচনের চিঠির জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারেও অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে। আরো বলেন, নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে। এছাড়া বর্তমানে পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে। তবে মূল ভূমিকা রাখবে সেনাবাহিনী। জনগণই স্বচ্ছ নির্বাচন চায়। এই নেতা বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যেকোনও রাজনৈতিক দলের সাথে জোট হতে পারে।
সংস্কার ও বিচারেও অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে: সালাহউদ্দিন
হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের খোঁজ-খবর নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে দেখা করে তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। প্রসঙ্গত, গত শনিবার সকালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন, ডাক্তারের সঙ্গ নিয়ে হাঁটাহাঁটিও করতে দেখা গেছে তাকে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের খোঁজ-খবর নিয়েছেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে খালাস দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে তার আপিল মঞ্জুর করে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে, ২০২৩ সালের ১৭ জুলাই এই মামলায় জি কে শামীমকে ১০ বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। প্রসঙ্গত, ২০১৯ সালে চাঁদাবাজি ও টেন্ডার কারসাজির অভিযোগে জিকে শামীমকে গ্রেফতার করে র্যাব। পরের বছরের অর্থপাচার মামলায় শামীমসহ সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিআইডি। এরপর ১০ নভেম্বর ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। সেই মামলায় তাদের ১০ বছরের সাজা ঘোষণা করে আদালত।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে খালাস দিয়েছে হাইকোর্ট।
জিওপি নেতা রাশেদ খান দাবি করছেন, ‘হাসিনা দেশ ছেড়েছে’ এটাই যেন এই সরকারের বড় সফলতা। এই এক বছরে ১২টি ব্যর্থতা তথা প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার। আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি। বরং সর্বত্র তাদের পুনর্বাসন করা হয়েছে। শেখ পরিবারের কেউ ধরা পড়েনি। গত ১৬ বছরে পুলিশ, র্যাব, বিজিবির যারা গুলি করে মানুষ হত্যা করেছে, তারা চিহ্নিত ও গ্রেফতার হয়নি। ফ্যাসিস্টের মিত্র সচিব, ডিসি, এসপিরা গ্রেফতার হয়নি। পুলিশ ও প্রশাসনের কোনো সংস্কার হয়নি। গোয়েন্দা সংস্থার ন্যূনতম সংস্কার ও দোষীরা শাস্তির আওতায় আসেনি। গত ১৬ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ক্যাডার যারা শিক্ষক হিসেবে ও অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকেছে তারা বহাল তবিয়তে। ১৬ বছরে যারা অবৈধ নিয়োগ পেয়েছে, তারা চাকরিচ্যুত হয়নি। ফ্যাসিস্ট সাংবাদিকরা মুক্ত, গণমাধ্যমের কোনো সংস্কার হয়নি। বিচার বিভাগ, সচিবালয়, বিভিন্ন দপ্তর ও সেক্টর এবং স্থানীয় প্রশাসনে আওয়ামী সেটআপ পুরোপুরি বহাল। ব্যক্তি সংস্কার বা জাতিকে কাউন্সিলিং করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষা ও চিকিৎসা খাতের আমূল পরিবর্তনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর আগে প্রেস সচিব সরকারের বারো সাফল্য তুলে ধরেন।
'হাসিনা দেশ ছেড়েছে’ এটাই যেন এই সরকারের বড় সফলতা। এই এক বছরে ১২টি ব্যর্থতা তথা প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: রাশেদ খান
রাশিয়া থেকে তেল ক্রয়ের জেরে ভারতের মতোই অতিরিক্ত শুল্কের খড়গ পড়তে পারে চীনের ওপর। এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকরা তাকে মনে করিয়ে দেন, ভারত ছাড়াও আরও ক্রেতা রয়েছে রাশিয়ার তেলের। উদাহরণ হিসেবে উল্লেখ করেন চীনের কথা। যারা আরও বেশি তেল ক্রয় করে মস্কোর কাছ থেকে। ভারতের মতো তাদের ওপরও অতিরিক্ত ট্যারিফ দেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে সম্ভাবনা রয়েছে বলে জানান ট্রাম্প। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
রাশিয়া থেকে তেল ক্রয়ের জেরে ভারতের মতোই অতিরিক্ত শুল্কের খড়গ পড়তে পারে চীনের ওপর: ট্রাম্প
বিএনপির বিজয় র্যালি চলাকালে ঢাকাবাসী যানজটে পড়ে দুর্ভোগ পোহানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। রিজভী বলেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়। মঙ্গলবার ছিল ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি। ৬ আগস্ট ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এই বিজয় র্যালিতে অসংখ্য মানুষের সমাগম হয়। বিজয় র্যালি চলাকালে ঢাকাবাসীকে রাস্তায় যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়। এজন্য বিএনপি দুঃখিত।
বিএনপির বিজয় র্যালি চলাকালে ঢাকাবাসী যানজটে পড়ে দুর্ভোগ পোহানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
এক বছরে সরকারের অর্জিত ১২টি সেরা সাফল্যের কথা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সেখানে আছে—জুলাই বিপ্লবে শহীদ ও আহত বিপ্লবীদের সহায়তা, অর্থনৈতিক পুনরুদ্ধার, নির্বাচন পরিকল্পনা ও সংস্কারসহ আরও নয়টি সাফল্য। যেগুলো হলো, বাণিজ্য ও বিনিয়োগে অগ্রগতি, প্রবাসী ও শ্রমিক অধিকার, প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কার, বৈদেশিক নীতি পরিবর্তন, সমুদ্র ও অবকাঠামো উন্নয়ন, জুলাই হত্যাযজ্ঞের বিচার, গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ, বিচার বিভাগ: সংস্কারমুখী নিয়োগের মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত এবং শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা।
এক বছরে সরকারের অর্জিত ১২টি সেরা সাফল্যের কথা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭৮ জনকে চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, রাশিয়া এবং তুরস্কে পাঠানো হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯৭ কোটি ৫০ লাখ ২৮ হাজার ১০২ টাকা। তবে এ ক্ষেত্রে অর্থ নয়, বরং চিকিৎসাই ছিল মুখ্য। আজম বলেন, আহত ব্যক্তিরা প্রতি মাসে ক্যাটাগরি অনুযায়ী ভাতা পাবেন। ‘ক’ শ্রেণির জুলাই যোদ্ধারা ২০ হাজার, ‘খ’ শ্রেণির জুলাই যোদ্ধারা ১৫ হাজার এবং ‘গ’ শ্রেণির জুলাই যোদ্ধারা ১০ হাজার টাকা করে পাবেন। তারা এককালীন অনুদানও পেয়েছেন। আরও বলেন, আহতদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে, যা সরকারের সব হাসপাতালে প্রযোজ্য হবে। এজন্য একটি হেলথ কার্ডও দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং দেশের সব বিশেষায়িত হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের পছন্দ অনুযায়ী পুনর্বাসিত করা হবে। যাদের প্রয়োজনীয় যোগ্যতা নেই, তাদের প্রশিক্ষণ দেওয়ার পর যোগ্যতা ও চাহিদা অনুযায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। তারা যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, সে ব্যবস্থা করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭৮ জনকে চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, রাশিয়া এবং তুরস্কে পাঠানো হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯৭ কোটি ৫০ লাখ ২৮ হাজার ১০২ টাকা: ফারুক-ই-আজম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
পতিত আওয়ামী লীগ সরকার কোনোরকম যাচাই-বাছাই না করেই ৩ হাজার ৬৯৭ কোটি টাকা ঋণ নিয়েছিল। এডিবি এবং এএফডির কাছ থেকে এ ঋণ নেওয়া হয়। এখন সেই ঋণ গলার কাঁটায় পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকাররের। হাসিনার সরকারের লোকদেখানো উন্নয়ন প্রকল্প হিসাবে দাঁড়িয়ে আছে বিআরটি। এটি একটি দানবীয় ও অপরিকল্পিত প্রকল্প। কাজ এমন জায়গায় এসে ঠেকেছে যে, বর্তমান প্রেক্ষাপটে এটি বন্ধও করা যাচ্ছে না, আবার সম্পূর্ণ বাস্তবায়ন করতে গেলেও অনেক টাকার প্রয়োজন। এমন অবস্থায় চতুর্থ সংশোধনী প্রস্তাবও অনুমোদন করতে পারেনি একনেক। প্রকল্পের আওতায় গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্দিষ্ট লেনে বাসভিত্তিক দ্রুত গণপরিবহণব্যবস্থা গড়ে তোলা লক্ষ্য। এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিআরটি প্রকল্প নিয়ে ‘আমরা এখন কী করিব’ অবস্থায় আছি। পরিবহণ বাসগুলো এখনো আনার কোনো ব্যবস্থা হয়নি। প্রকল্পটির কারণে মানুষ ফুটপাতও ব্যবহার করতে পারবে না। হেঁটে রাস্তার একপাশ থেকে অন্যপাশে যেতে পারবে না। গাড়ি বা অন্যান্য পরিবহণও প্রয়োজনে পাশ পরিবর্তন করতে পারবে না। প্রশ্ন হলো-এসব অসংগতি শুরুতেই কেন চিন্তা করা হয়নি।
হাসিনার সরকারের লোকদেখানো উন্নয়ন প্রকল্প হিসাবে দাঁড়িয়ে আছে বিআরটি। বর্তমান প্রেক্ষাপটে এটি বন্ধও করা যাচ্ছে না, আবার সম্পূর্ণ বাস্তবায়ন করতে গেলেও অনেক টাকার প্রয়োজন।
ডুরান্ড কাপের ম্যাচে নামধারী এফসির বিপক্ষে খেলার মাঠে ছিল ফুটবল, কিন্তু গ্যালারিতে ছিল ভাষা ও পরিচয়ের পক্ষে প্রতিবাদ। বাংলা ভাষায় কথা বলায় ‘বাংলাদেশি’ বলার কারণে বুধবার ইস্ট বেঙ্গলের বাঙালি সমর্থকরা গ্যালারিতে বিশাল এক প্রতিবাদী টিফো উন্মোচন করেন। বাংলাভাষীদের বাংলাদেশে পুশইন করা, দিল্লির পুলিশের বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলা এবং বিজেপি নেতা অমিত মালভিয়ার ‘বাংলা নামে কোনো ভাষাই নেই' মন্তব্যে গোটা বাঙালি সমাজে রোষের সঞ্চার হয়। এর আগেও ইস্ট বেঙ্গলের সমর্থকেরা এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে মাঠে প্রতিবাদ করেছেন। তখনো টিফোর মাধ্যমে বলা হয়েছিল—‘এই মাটি কাগজে নয়, রক্তে কেনা।’ এবারও সেই একই বার্তা ফিরে এসেছে। এছাড়া ইস্ট বেঙ্গল নামেও রয়েছে অবিভক্ত বাংলার রেষ।
ডুরান্ড কাপের ম্যাচে গ্যালারিতে ছিল ভাষা ও পরিচয়ের পক্ষে প্রতিবাদ। বাংলা ভাষায় কথা বলায় ‘বাংলাদেশি’ বলার কারণে বুধবার ইস্ট বেঙ্গলের বাঙালি সমর্থকরা গ্যালারিতে বিশাল এক প্রতিবাদী টিফো উন্মোচন করেন।
ক্রেমলিনের সহযোগী উইরি উশাকভ জানান, মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকটি ‘উপযোগী এবং গঠনমূলক’ ছিল। উশাকভ বলেন, ‘আজ সকালে আমাদের প্রেসিডেন্ট উইটকফকে স্বাগত জানিয়েছেন। দুজন চলমান ইউক্রেন যুদ্ধ এবং মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কৌশলগত সহযোগিতার বিকাশের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, রাশিয়ান পক্ষ সংঘাতের বিষয়ে ‘কিছু সংকেত’ দিয়েছে এবং ট্রাম্পের পক্ষ থেকে ‘প্রাসঙ্গিক সংকেত’ও পাওয়া গেছে। পুতিন এখন বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবহিত’। আরও বলেন, ‘‘ট্রাম্পকে এখনও এই বৈঠকের ফলাফল সম্পর্কে অবহিত করা হয়নি। অতএব, আমি এ নিয়ে আরও বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থাকব।' এছাড়া রুশ কর্মকর্তা দিমিত্রিভ বলেছেন, ‘গঠনমূলক মার্কিন-রাশিয়া সংলাপ অব্যাহত রয়েছে এবং বিশ্ব নিরাপত্তা ও শান্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ’। এছাড়া ব্লুমবার্গ বলছে, রাশিয়া ট্রাম্পকে ছাড় দেওয়ার জন্য তার বিকল্পগুলো বিবেচনা করছে, যার মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করা অন্তর্ভুক্ত।
মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকটি ‘উপযোগী এবং গঠনমূলক’ ছিল: ক্রেমলিন
গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।