Web Analytics

বৃহস্পতিবার লেবাননের পূর্বাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। লেবানন জানিয়েছে, আল-মাসনা আন্তর্জাতিক সড়কে একটি গাড়িতে হামলায় পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। অন্যদিকে, কাফার দান শহরে আরেকটি ড্রোন হামলায় একজন লেবানিজ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া মারজায়ুন জেলার দেইর সিরিয়ানে রাতভর ইসরাইলি হামলায় একজন সিরীয় নাগরিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। লেবানন আরো জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী লিটানি নদীর কাছে দেইর সিরিয়ানের উত্তর উপকণ্ঠ, পাশাপাশি আবাসিক এলাকার কাছে একটি গ্যারেজ এবং বুলডোজারও লক্ষ্যবস্তু করেছে। ওদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা হিজবুল্লাহর অবকাঠামোগত স্থানে আঘাত হেনেছে।

08 Aug 25 1NOJOR.COM

বৃহস্পতিবার লেবাননের পূর্বাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

নিউজ সোর্স

লেবাননে নতুন করে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৬

লেবাননের পূর্বাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এ হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।