Web Analytics

তুরস্কের বালিকেসির প্রদেশে রোববার সকাল ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন এবং ১৬টি ভবন ধসে পড়েছে। এছাড়া দুটি মসজিদের মিনার ধসে গেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিনদিরজি শহরে। কম্পন ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়, যা প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং ১ কোটি ৬০ লাখেরও বেশি মানুষের বসবাস। মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক হয়েছে, যার মধ্যে একটি ছিল ৪.৬ মাত্রার। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিনদিরজিতে ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার পরপরই এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‌‘আল্লাহ আমাদের দেশকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন।’

11 Aug 25 1NOJOR.COM

তুরস্কের বালিকেসির প্রদেশে রোববার সকাল ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার পর এবার ফিলিস্তিনি রাষ্টকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করল অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ এবং দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান মানবতার সেরা প্রত্যাশা।' আরো বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনও রাষ্ট্রে হামাস কোনও ভূমিকা পালন করবে না।' ‌আরও জানান, গত দুই সপ্তাহ ধরে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং জাপানের নেতাদের সঙ্গে আলোচনার পরে তার এই সিদ্ধান্ত এসেছে।

11 Aug 25 1NOJOR.COM

রাষ্ট্রে হামাস কোনও ভূমিকা পালন করবে না মাহমুদ আব্বাসের কাছ থেকে এমন প্রতিশ্রুতি পাওয়ার পর ফিলিস্তিনি রাষ্টকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করল অস্ট্রেলিয়া।

জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। তিনি বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। আরো বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। তাই সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। এছাড়া আলোচনা সভা, যুব র‌্যালি, সেমিনার সিম্পোজিয়ামসহ নানা কর্মসূচির মাধ্যমে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করার জন্য জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।

11 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে: পরওয়ার

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। আল-শিফা হাসপাতালের কাছে হওয়া ইসরাইলি হামলায় তারা প্রাণ হারান। নিহতরা হচ্ছেন- প্রতিবেদক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকেহ এবং ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ছিলেন। সেটিকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়। আল জাজিরা এ ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা হিসেবে আখ্যা দিয়েছে। এদিকে হামলার পরপরই আইডিএফ জানায়, তারা আনাস আল-শরীফকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আল জাজিরার হিসাবে, এই হামলায় মোট সাতজন নিহত হয়েছেন। বিবিসিকে আল জাজিরা জানায়, আল-শরীফ একজন অনুমোদিত সাংবাদিক ছিলেন এবং গাজায় চলমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার একমাত্র কণ্ঠ ছিলেন তিনি। অক্টোবরের যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ১৮৬ সাংবাদিককে খুন করেছে ইসরাইল।

11 Aug 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরা এ ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা হিসেবে আখ্যা দিয়েছে।

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ। রোববার ময়মনসিংহের হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে ওই ১০ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়। পরে রোববার রাত ১০ টার দিকে বিজিবি নালিতাবাড়ী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। তারা বিভিন্ন সময়ে নথি ছাড়াই ভারতে প্রবেশ করে। তারা হলো- গোদাগাড়ী উপজেলার শ্রী কিরন লাকড়া (২৮), অনিতা রানী (২৬), নন্দীনি লাকড়া (০২)। তানোর উপজেলার শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (০৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও।

11 Aug 25 1NOJOR.COM

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ।

এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমাতে ওই চাঁদা চাওয়া হয়। রোববার রাতে বৈষম্যবিরোধী চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলামের আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। এদিকে নিজাম বলেছেন, এটা তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। ভাইরাল মেসেঞ্জারে টেক্সট করার ভিডিওতে এক দফা ৫ লাখ টাকা আদায়ের পর আফতাব হোসেনকে বলা হয়, আরও ৫ লাখ টাকা নিতে পারো কিনা দেখো প্রেসার দিয়ে। নিতে পারলে রোহান, মীরদেরকে কিছু দিয়ে আন্দোলন বন্ধ করা হবে। এই মীর, আফতাব, রোহানরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। এর আগেও নিজামের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল।

11 Aug 25 1NOJOR.COM

এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিজাম বলছে পরিকল্পিত ষড়যন্ত্র।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে একটি করে ‘বডি-ওর্ন ক্যামেরা’ ব্যবহার হবে‌। এর ব্যবহার প্রক্রিয়া নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এআই প্রযুক্তি সংবলিত এসব ক্যামেরার মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা দূর থেকে কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। তিনি বলেন, এগুলো থাকলে নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে। দূর থেকেই এসপি ও ডিসি বুঝতে পারবেন কী ঘটছে। কোনো কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। প্রেস সচিব জানান, বর্তমানে পুলিশের কাছে প্রায় ১০ হাজার বডি ক্যাম রয়েছে। সরকার আরও ৪০ হাজার ক্যামেরা কেনার উদ্যোগ নিয়েছে এবং দ্রুতই তা সংগ্রহ করা হবে। ক্রয়ের পর পুলিশ সদস্যদের জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, বৈঠকে বডি ক্যাম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে কীভাবে এগুলো ব্যবহৃত হচ্ছে, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো একটি শান্তিপূর্ণ, অবাধ, উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

11 Aug 25 1NOJOR.COM

এআই প্রযুক্তি সংবলিত বডি ক্যামেরার মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা দূর থেকে কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন, দূর থেকেই এসপি ও ডিসি বুঝতে পারবেন কী ঘটছে: প্রেস সচিব

জামায়াত আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। জামায়াত জানায়, জামায়াত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন খলিলুর রহমান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের এ আন্তরিকতায় কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী। প্রসঙ্গত, শনিবার সকালে ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন, পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

11 Aug 25 1NOJOR.COM

জামায়াত আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে মেঘালয় রাজ্যের রংডাঙাই গ্রামে অভিযান চালিয়ে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ ও রাজ্য পুলিশ। গ্রেফতারের আগে আটককৃতদের ওপর শারীরিক হামলাও চালান স্থানীয়রা। আটক ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি পুলিশ কনস্টেবল পরিচয়ধারীও রয়েছেন। আটক চারজন হলেন, জাহাঙ্গীর আলম, মারফুর রহমান (অব্যাহতি প্রাপ্ত কনস্টেবল), সায়েম হোসেন এবং মেহফুজ রহমান। তাদের বিরুদ্ধে অভিযোগ—স্থানীয় বাসিন্দা বালসাং এ. মারাককে আক্রমণ ও অপহরণের চেষ্টা করেছিলেন। এই হামলায় মারাক মারাত্মকভাবে আহত হন এবং তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বলছে, একজন অভিযুক্ত দাবি করেন তিনি তক্ষক শিকার করতে এসেছিলেন। অন্য তিনজন জানিয়েছেন, তারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দেশে রাজনৈতিক মামলার মুখোমুখি এবং আশ্রয় নিতে ভারতে অনুপ্রবেশ করেছেন।

11 Aug 25 1NOJOR.COM

তাহিরপুর সীমান্তের ওপারে মেঘালয় রাজ্যের রংডাঙাই গ্রামে অভিযান চালিয়ে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ ও রাজ্য পুলিশ।

বাংলাদেশ থেকে ২৯ জুলাই মোজাম্বিক হয়ে অবৈধ সড়ক পথে দক্ষিণ আফ্রিকায় আসার সময় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর হাফেজ নুরুল আমিন ও মানিকগঞ্জের আবু নাঈম নামে ২ বাংলাদেশি নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ১৭ বাংলাদেশি। এদের মধ্যে একরামুল হক নামে এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। বাকি ১৬ জন বাংলাদেশি প্রাথমিক চিকিৎসা শেষে আত্মীয়-স্বজন ও নিজ গন্তব্যে চলে গিয়েছেন। স্থানীয় বাংলাদেশীরা জানান, দক্ষিণ আফ্রিকায় রবিবার ভোর রাতে প্রবেশের পর সীমান্ত থেকে ১৯ জন বাংলাদেশি নিয়ে একটি মাইক্রোবাস জোহানেসবার্গের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে ডেলমাসের উইটব্যাংক ওল্ড রোডে ভোর সাড়ে ৬ টার দিকে গাড়িটি দুর্ঘটনায় কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ২ জন বাংলাদেশি নিহত হয়।

11 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশ থেকে ২৯ জুলাই মোজাম্বিক হয়ে অবৈধ সড়ক পথে দক্ষিণ আফ্রিকায় আসার সময় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছে, আহত হয়েছে ১৭ বাংলাদেশি।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, প্রশাসন হেরে গেছে। কারণ, গত নির্বাচনগুলোয় প্রশাসন নিজের মহিমা দেখাতে পারেনি। তবে আগামী দিনে ভালো নির্বাচন উপহার দিতে প্রশাসন অধীর আগ্রহে আছে। কিন্তু নির্বাচন শুধু প্রশাসনের একার বিষয় নয়। রশীদ আরও বলেন, আমাদের দেশের মানুষ হানাদারদের বিরুদ্ধে বীরের মতো দাঁড়িয়েছিলেন। আবার কাপুরুষের মতো অন্যের অধিকারও হরণ করেছে। একসময় মানুষ ছাত্রদের মাথায় তুলে রাখতেন, আবার তাদের এড়িয়ে চলতেও দেখেছি। তিনি বলেন, ১৯৭৪ সালে জাতীয় স্মৃতিসৌধে ভুট্টোকে ফুল দিতে দেখেছি। অথচ চার বছর আগে তিনি ছিলেন বাংলাদেশিদের কাছে খুবই ঘৃণার পাত্র। তিনি ঢাকায় এলে তাকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। আরো বলেন, ১৯৯০ সালের ডিসেম্বরে পবিবর্তনের কথা আমাদের মনে আছে। কাজে লাগাতে পারিনি, আমরা সেখানে হেরে গেছি। ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, শুধু প্রশাসন আর গণমাধ্যম নয়, বরং সব স্তর থেকে দলীয় সংকীর্ণতা ভুলে পেশাদারিত্ব অর্জন করা উচিত।

11 Aug 25 1NOJOR.COM

১৯৭৪ সালে জাতীয় স্মৃতিসৌধে ভুট্টোকে ফুল দিতে দেখেছি। অথচ চার বছর আগে তিনি ছিলেন বাংলাদেশিদের কাছে খুবই ঘৃণার পাত্র। তিনি ঢাকায় এলে তাকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন: রশীদ

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন থানা-পুলিশ ছিল না। ঢাকায় শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি একদিনে নিয়ন্ত্রণ সম্ভব নয়। তবে বহুগুণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে, অর্থনীতিও ভালো হয়েছে। আমরা আশা করি একটি সুন্দর নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে করতে পারব। এভাবে আমাদের প্রস্তুতি চলছে। রোববার ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম মাদ্রাসায় উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান সোনার অক্ষরে লেখার মতো। জুলাই বিপ্লবের সময়ে শত শত মাদ্রাসাছাত্র আহত হয়েছে, শাহাদতবরণ করেছে। আগামী দিনেও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে আলেম-ওলামা, মাদ্রাসাছাত্র-শিক্ষক প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।

11 Aug 25 1NOJOR.COM

আইনশৃঙ্খলা পরিস্থিতি একদিনে নিয়ন্ত্রণ সম্ভব নয়। তবে বহুগুণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে, অর্থনীতিও ভালো হয়েছে। নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান সোনার অক্ষরে লেখার মতো: খালিদ

নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে টিকেছে এনসিপি। এই সুখবর দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে সদস্য সচিব আখতার হোসেন লিখেছেন, সারাদেশের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে, কর্মসূচি বাস্তবায়নে, দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে, কার্যালয়গুলোকে কার্যকর রাখতে এবং সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেয়ার আহ্বান রইলো।’ এদিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, প্রাথমিক যাচাইয়ে যেসব দল শর্ত পূরণ করতে পেরেছে মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি। মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ে যে সব দল সব শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেবে কমিশন। সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথাও জানিয়েছে ইসি।

11 Aug 25 1NOJOR.COM

সারাদেশের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে, কর্মসূচি বাস্তবায়নে, কর্মশালা করতে, কার্যালয়গুলোকে কার্যকর রাখতে এবং মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেয়ার আহ্বান রইলো: আখতার

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, আজকে আওয়ামী লীগের কাজগুলো বিএনপি করছে। আওয়ামী লীগ যে ধরনের বক্তব্য দিত, ঠিকই একই বক্তব্য দিচ্ছে বিএনপি। দুই দলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আমি আগেই বলেছিলাম, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। বিএনপি বারবার সুযোগ পেয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে।

11 Aug 25 1NOJOR.COM

আওয়ামী লীগ যে ধরনের বক্তব্য দিত, ঠিকই একই বক্তব্য দিচ্ছে বিএনপি। দুই দলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আমি আগেই বলেছিলাম, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ: ফয়জুল করীম

বাংলাদেশ ব্যাংক ১২ আগস্ট থেকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০০ টাকা ব্যাংক নোট বাজারে ছাড়বে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক সিরিজের এই নোটে ষাট গম্বুজ মসজিদ এবং সুন্দরবনের ছবি থাকবে। প্রথমে এটি ব্যাংকের মতিঝিল অফিস থেকে জারি করা হবে। নোটের আকার ১৪০ মিমি × ৬২ মিমি, নীল রঙের, এবং রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ অন্তর্ভুক্ত।

টাকা ছাপানো, সংরক্ষণ, সারা দেশে পরিবহন ও বণ্টনে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, রাষ্ট্রের এ বিপুল খরচ বাঁচাতে হলে নগদ অর্থ ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে হবে। ক্যাশলেস বা নগদ অর্থ ছাড়াই লেনদেন বাড়াতে হবে। সিপিডির সংলাপে গভর্নর বলেন, প্রতিবছর টাকা ছাপানো, খরচ কমাতে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে নীতিগত সহায়তা ও প্রযুক্তি অবকাঠামো তৈরির কাজ করছে। লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠানকে কিউআর কোড ব্যবহার করতে হবে। এর ফলে ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা—সবার জন্য লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। গভর্নর জানান, তারা স্মার্টফোনের দাম কমাতে কাজ করছেন। ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনতে পারলে শতভাগ মানুষকে স্মার্টফোনের আওতায় আনা সম্ভব।

11 Aug 25 1NOJOR.COM

টাকা ছাপানো, সংরক্ষণ, সারা দেশে পরিবহন ও বণ্টনে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়, এ বিপুল খরচ বাঁচাতে হলে নগদ অর্থ ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে হবে: গভর্নর মনসুর

শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে, এই ব্যর্থতা শুধু সরকারের একার নয়; এই ব্যর্থতা সবার। যেসব গভর্নর টাকা পাচারসহ নানা অপকর্মে জড়িত, তাদের বিচার আমরা করতে পারলাম না। নির্বাচিত সরকার কি বিচার করতে পারবে? আমি জানি না। উপদেষ্টা বলেন, ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার কোটি টাকা লুটে নিয়ে যাওয়া হয়েছে। জনতা ব্যাংক থেকেই ২৪ হাজার কোটি টাকা নিয়ে গেছে। কোথাও শুনেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পালিয়ে যান? তিনজন গভর্নরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি গরিবের গভর্নরও পালিয়ে গেছেন। আরও বলেন, আমরা এক বছরে হয়তো কিছুই করতে পারিনি। কিন্তু দেখেন এখনতো কাউকে গুম করা হচ্ছে না। সর্বোচ্চ বলা হয় ফ্যাসিবাদের দোসর। এটা কি পরিবর্তন না, প্রশ্ন রাখেন তিনি।

11 Aug 25 1NOJOR.COM

কোথাও শুনেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পালিয়ে যান? তিনজন গভর্নরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি গরিবের গভর্নরও পালিয়ে গেছেন: শ্রম উপদেষ্টা

মোহাম্মদপুর ও আদাবরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে দ্রুত বিচার আইন ছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামি রয়েছে।

11 Aug 25 1NOJOR.COM

মোহাম্মদপুর ও আদাবরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি নেতা আবদুস সালাম বলেন, ‘আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন, সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন।’ তিনি বলেন, তারেক রহমানের এক নির্দেশে সারাদেশের পরিস্থিতি শান্ত হয়েছিল। তা না হলে, যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর জ্বলে উঠত। সালাম আরো বলেন, ক্ষমতায় এলে তারেক রহমান এক মাসের মধ্যে দেশের আমূল পরিবর্তন আনবেন। কোনো চুরি–বাটপারি, রাহাজানি বা চাঁদাবাজি চলবে না। সম্মেলনের এক পর্যায়ে আবদুস সালাম রাজশাহী বিভাগের শীর্ষ নেতাদের হাত তুলে ঐক্যের শপথ করান এবং বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

11 Aug 25 1NOJOR.COM

আমরা গর্ব করে বলতে পারি, তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন, সেটার জন্য তিনি ভাড়া বাড়ি খুঁজছেন: সালাম

মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির। সফরে তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে মুনির বলেন, 'পাকিস্তানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তবে দেশটি শুধু নিজেদের পতনেই থামবে না—বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে।' প্রসঙ্গত, মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনের সংঘাত হয়। এর আগে কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। এর প্রতিক্রিয়ায় সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে আয়োজিত ওই অনুষ্ঠানে বলেছেন, ‘আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।' উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহায়তায় ১৯৬০ এর দশকে ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয়।

11 Aug 25 1NOJOR.COM

আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই: পাক সেনাপ্রধান

৩১ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ২৩,৬৩০ জন বিদেশিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৩,৮৩৩ জন আবাসন আইন, ৪,৬২৪ জন সীমান্ত আইন এবং ৩,৬১৫ জন শ্রম আইন ভঙ্গ করেছেন। আটককৃতদের ৩৫% ইয়েমেনি, ৬৪% ইথিওপিয়ান এবং ১% অন্যান্য দেশের নাগরিক। কেউ অবৈধভাবে প্রবেশ বা দেশত্যাগের চেষ্টার সময় ধরা পড়েছেন। কর্তৃপক্ষ সতর্ক করেছে—সহযোগীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, বড় অঙ্কের জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত ও নাম প্রকাশের শাস্তি হতে পারে।

আগামী ২০ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে এক বছরের পরীক্ষামূলক কর্মসূচি শুরু হচ্ছে, যেখানে কিছু দেশ থেকে আসা বি-১ ও বি-২ ভিসাধারীদের প্রবেশের আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য জামানত দিতে হবে। জাম্বিয়া ও মালাবি প্রথমে অন্তর্ভুক্ত, পরবর্তীতে আরও দেশ যুক্ত হতে পারে। পদক্ষেপটির লক্ষ্য ভিসার মেয়াদোত্তীর্ণ থাকা কমানো, যা অবৈধ অভিবাসনের বড় উৎস। মানবিক প্রয়োজন ও সরকারি সফরের ক্ষেত্রে ছাড় থাকবে, শর্ত মানলে জামানত ফেরত দেওয়া হবে।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১-১৩ আগস্ট মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে। সফরে পুত্রজায়ায় দ্বিপাক্ষিক বৈঠক, ব্যবসায়িক সম্মেলন এবং প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে পাঁচটি পর্যন্ত সমঝোতা স্মারক সই হতে পারে। অভিবাসন ও বিনিয়োগ হবে প্রধান আলোচ্য বিষয়, যেখানে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমশক্তি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। সফরে ইউনূসকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে।

জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সিইসির সাথে বৈঠকের পর বলেন, ‘সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নি।’ তিনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই তারিখের ব্যাপারে জামায়াতে মৌলিক কোন আপত্তি নেই। বিগত তিনটা নির্বাচনের উদাহরণ টেনে বলেন, ‘অতীতে তিনটি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কাটা কাটেনি। সে জন্য সরকারকে অনেকগুলো উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছি আমরা। কোন দখলীয় নির্বাচন এদেশের মানুষ আর গ্রহণ করবে না।’ তিনি যোগ করেন, ‘আমরা সিইসিকে বলেছি নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন আমার দিক থেকে সাধ্যমত সিরিয়াস থাকবো। আমরা তার ওপর আস্থা রাখতে চাই।’

11 Aug 25 1NOJOR.COM

আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো। আমরা সিইসিকে বলেছি নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড: তাহের

জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, শুধুমাত্র কক্সবাজারের ঘটনা নয় প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ তরুণ নেতৃত্বকে মেনে নিতে পারছে না বলে নানাভাবে তাদের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। তরুণ নেতৃত্ব না থাকলে নতুন বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা ব্যাহত হবে। আরও বলেন, গতানুগতিক ধারা থেকে বের হয়ে যুবশক্তি যুবকদের একটি শক্তিশালী প্লাটফর্ম হবে। আগামী ১২ আগস্ট যুব ইশতেহার প্রকাশ করা হবে।

10 Aug 25 1NOJOR.COM

শুধুমাত্র কক্সবাজারের ঘটনা নয় প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। আগামী ১২ আগস্ট যুব ইশতেহার প্রকাশ করা হবে: যুবশক্তির আহ্বায়ক তরিকুল

সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল সোয়া ৫টার দিকে আহারকান্দি আমবাড়ি এলাকার নদীর তলদেশ থেকে স্থানীয় ডুবুরিরা মরদেহটি খুঁজে পান। এ প্রসঙ্গে ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকেই বিজিবি, পুলিশ, প্রশাসন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিল। স্থানীয় ডুবুরিদের সহায়তায় দীর্ঘ ২৪ ঘণ্টার চেষ্টার পর নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। উল্লেখ্য, শনিবার বিকেল ৫টার পর ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকা থামাতে গিয়ে বিজিবির নৌকার সঙ্গে ওই নৌকার সংঘর্ষ হয়। এতে বিজিবির নৌকা ডুবে যায় এবং অস্ত্রসহ পানিতে তলিয়ে যান সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সোনারহাট ক্যাম্পে কর্মরত সিপাহি মাসুম বিল্লাহ। বাকিরা প্রাণে বেঁচে ফিরলেও মাসুম মারা যান।

10 Aug 25 1NOJOR.COM

সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় বর্তমান সরকার‌। চট্টগ্রাম বন্দরে এজেন্ট ডেস্ক উদ্বোধন শেষে বিডা চেয়ারম্যান বলেন, বন্দরের চলমান সংস্কার শেষ হলে দুর্নীতি ও হয়রানি কমে আসবে। ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড পরিচালনার দায়িত্ব নেয়ার পর কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩০ শতাংশ। এ ছাড়াও জাহাজের অপেক্ষমাণ সময় কমেছে ১৩ ঘণ্টা।

10 Aug 25 1NOJOR.COM

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় বর্তমান সরকার‌: চৌধুরী আশিক মাহমুদ

বিএনপি নেতা আমীর খসরু বলেন, বিপ্লবের পর যে দেশ যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেছে, সেখানে তত দ্রুত স্থিতিশীলতা এসেছে। চাপিয়ে দিয়ে পরিবর্তন আনতে চাইলে, সেই সিদ্ধান্ত টেকসই হবে না। খসরু বলেন, কেউ জনগণের পক্ষে সিদ্ধান্ত নিতে চাইলে তাদের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সরকার গঠন করতে পারলে, প্রথম দিন থেকেই পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আরো জানান, অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটি একটি ট্রাঞ্জেশন সরকার। এই সরকারের প্রাথমিক দায়িত্ব হলো জনগণকে তার সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়া। জাতীয় ঐকমত্য কমিশনের নেয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, প্রত্যোকটি দলের নিজস্ব ভাবনা আছে চিন্তা আছে দর্শন আছে। সুতরাং সবাই সব বিষয়ে এক মত হবে এমনটা সম্ভব নয়।

10 Aug 25 1NOJOR.COM

বিপ্লবের পর যে দেশ যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেছে, সেখানে তত দ্রুত স্থিতিশীলতা এসেছে। চাপিয়ে দিয়ে পরিবর্তন আনতে চাইলে, সেই সিদ্ধান্ত টেকসই হবে না: খসরু

বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দেয়া ভার্চুয়াল ভাষণে তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার শুধু নির্বাচন ব্যবস্থা নয়, দেশের সব খাতকে ধ্বংস করেছে। নৃশংসভাবে দমন করেছে বিরোধী মতাবলম্বীদের। হাজারও মানুষের প্রাণের বিনিময়ে জুলাই অভ্যুত্থানে পতন ঘটেছে তাদের। তারেক বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের পথে হাঁটছে, এই নির্বাচনে বিএনপি জয়ী হবে। কিন্তু ক্ষমতায় গেলে বিএনপিকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আর সবাইকে সাথে নিয়ে সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে। আরও বলেন, ক্ষমতায় এসে দেশবিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এ সময়, পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তিনি।

10 Aug 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের পথে হাঁটছে, এই নির্বাচনে বিএনপি জয়ী হবে। কিন্তু ক্ষমতায় গেলে বিএনপিকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: তারেক

হাইকোর্ট ২০২১ ও ২০২৪ সালের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। আদালত ৩০ ডিসেম্বর ২০১৫ এর পূর্বে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কেন সমান বদলির সুযোগ দেওয়া হবে না তাও জানতে চায়। ৫০ জন শিক্ষক চ্যালেঞ্জ করা রিটে বলা হয়েছে, বদলির বিধান বৈষম্যমূলক ও সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদ লঙ্ঘন করে।

যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের নীতি ছিল ভারতকে রাশিয়া ও চীনের প্রভাব থেকে দূরে রাখা। ট্রাম্পের শুল্ক নীতি দুই দেশের বাণিজ্য সম্পর্ক শীতল করেছে, যা ভারতের রাশিয়া ও চীনের দিকে ঝোঁক বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলেন, এই পরিবর্তন প্রতিরক্ষা সহযোগিতা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। মোদি-পুতিন আলোচনার প্রেক্ষাপটে ভারতের ভবিষ্যত অবস্থান অনিশ্চিত থেকে যাচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং ১৪ আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ১৮ ও ১৯ আগস্ট। যাচাই-বাছাই ও আপিল পর্বের পর ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চলবে। নির্বাচন দিবস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে, ফলাফল পরে ঘোষণা করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের ডুবাইল বাসস্টেশন এলাকার দুই কারখানার শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় কারখানার অন্তত ৩০ জন শ্রমিক জখম হয়েছেন। জানা যায়, সকাল সাড়ে ১০টায় নাসির কোয়ালিটি গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা নাসির ফ্লোট গ্লাস লিমিটেডের গ্যাস লাইনের পাশ দিয়ে পানির লাইনের সংযোগ স্থাপন করতে যান। এ সময় নাসির ফ্লোট গ্লাস লিমিটেডের পক্ষ হতে গ্যাসের লাইনের পাশ দিয়ে পানির লাইন দেওয়া হলে গ্যাসের লাইন ছিদ্র হয়ে যেতে পারে এ আশঙ্কায় তাদের বাধা দেয়। পরে নাসির কোয়ালিটি গ্লাসের শ্রমিকরা ফ্লোট গ্লাসের শ্রমিকদের ওপর হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরে দেলদুয়ার থানা পুলিশ, সেনা ক্যাম্পের টহলদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, পরবর্তীতে আর সংঘর্ষে জড়াবে না মর্মে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

10 Aug 25 1NOJOR.COM

টাঙ্গাইলের ডুবাইল বাসস্টেশন এলাকার দুই কারখানার শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় কারখানার অন্তত ৩০ জন শ্রমিক জখম হয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ সম্প্রতি ঢাকার একটি কলেজে পরিদর্শনে গিয়ে দেখেন, শিক্ষার্থীরা মোবাইলে এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে। আর প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন। উপাচার্য সিপিডির এক অনুষ্ঠানে এই স্মৃতিচারণ করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রমে শিক্ষা ও শিল্পের সংযোগ প্রায় শূন্য। তারপরও এটা নিয়ে কেউ কথা বলেন না। কারণ, দেশে বড় বড় কোম্পানিতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীর প্রয়োজন আছে। এসব শিক্ষার্থী দক্ষ নন, তাদের উচ্চাকাঙ্ক্ষাও কম। দীর্ঘ সময় ধরে তাদের ব্যবহার করা যায়। আমানুল্লাহ বলেন, এখানে পদার্থ বিজ্ঞানের শিক্ষক দর্শনের কোর্সের নম্বর ইনপুট করেন। ল্যাব নেই এমন অনার্স-মাস্টার্সের কলেজেও রসায়ন, পদার্থ আর জীববিজ্ঞানের পরীক্ষায় ১০০ নম্বর দেওয়া হয়। অনেক কলেজে ল্যাব থাকলেও সেখানে কোনো কাজ হয় না।

10 Aug 25 1NOJOR.COM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রমে শিক্ষা ও শিল্পের সংযোগ প্রায় শূন্য। তারপরও এটা নিয়ে কেউ কথা বলেন না। কারণ, দীর্ঘ সময় ধরে তাদের ব্যবহার করা যায়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী-স্বজনদের জন্য 'বেবিচক' কর্তৃপক্ষের নতুন নির্দেশনায় বলা হয়েছে, যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। এটি বিমানবন্দরের টার্মিনালের অভ্যন্তরের জন্য প্রযোজ্য নয়। নির্দেশনায় যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগের অনুরোধ করা হয়েছে। সব যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়। এ ছাড়া বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ জুলাই আগত ও বিদায় গ্রহণকারী যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী প্রবেশ করতে পারবেন—এমন নির্দেশনা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

10 Aug 25 1NOJOR.COM

যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীবাহী গাড়ি বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ২০২৩ সালের ৯ মে দাঙ্গা মামলার জামিন আবেদনের শুনানি করবেন। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই মামলা দেখবে। ইমরান খান ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতারের পর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। তার জামিন আবেদন আগে একটি সন্ত্রাসবিরোধী আদালত ও লাহোর হাইকোর্ট প্রত্যাখ্যান করেছিল। সিনিয়র আইনজীবীর অনুপস্থিতির কারণে সুপ্রিম কোর্ট আগে কার্যক্রম স্থগিত করেছিল।

সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার দুপুরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন- পারভেজ (৩৮), তার স্ত্রী ফারজানা (২৮), দুই সন্তান মোহাম্মদ (৬) ও মারওয়ান (২) এবং আত্মীয় হেনা (২৮)। এ নিয়ে জাতীয় বার্নের ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫, ফারজানার ১০, মোহাম্মদের ৪, মারওয়ানের ১৭ এবং হেনার ৭ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন। হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, একটি দোতলা বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারে লিক থাকায় বিস্ফোরণ ঘটে। প্রথমে তাদের স্থানীয় হাসপাতাল ও পরে এখানে আনা হয়।

10 Aug 25 1NOJOR.COM

সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, পাগলা মসজিদের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সের কাজ খুব দ্রুত শুরু হবে। পাগলা মসজিদ পরিদর্শন শেষে তিনি বলেন, পাগলা মসজিদের ফান্ডে বর্তমানে ৯০ কোটিরও বেশি টাকা আছে। মসজিদের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সের কাজ খুব দ্রুত শুরু হবে। আগামী নির্বাচনের আগেই ভিত্তিপ্রস্থর স্থাপন হবে বলে আশা রাখছি। আরো বলেন, মাজার, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মামলা হলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করবে। মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন উপদেষ্টা। তিনি বলেন, এর মধ্যে বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেফতারও হয়েছে। এর আগে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা।

10 Aug 25 1NOJOR.COM

পাগলা মসজিদের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সের কাজ খুব দ্রুত শুরু হবে। মাজার, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, “আমরা লক্ষ্য করেছি- বিএনপি নির্বাচনের কথা বললে একটি মাফিয়া চক্র মানুষের কাছে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে। এ বেহেশতের টিকিট বিক্রিওয়ালারা বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।" তিনি বলেন, মব তৈরি করায় বাংলাদেশের মানুষ তাদের বটবাহিনী হিসেবে চিহ্নিত করেছে। এ বটবাহিনী এবং ফেসবুকে মিথ্যা প্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সত্যকে সামনে রেখে মিথ্যা প্রচারের জবাব দিতে হবে।

10 Aug 25 1NOJOR.COM

বিএনপি নির্বাচনের কথা বললে একটি মাফিয়া চক্র মানুষের কাছে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে। মব তৈরি করায় বাংলাদেশের মানুষ তাদের বটবাহিনী হিসেবে চিহ্নিত করেছে: জিলানী

রাশিয়ার এয়ার ডিফেন্স জাপোরিজিয়া অঞ্চলে আধুনিক ইউক্রেনীয় সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা ইউক্রেনের একাধিক ড্রোন, গাইডেড বোমা এবং মার্কিন নির্মিত হিমারস রকেট ধ্বংস করেছে। অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে এবং ৩১টি রাশিয়ান ড্রোন ভূপাতিত করেছে। জাপোরিজিয়ার ৭০% এর বেশি অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট পুতিনের সঙ্গে শান্তি আলোচনা করবেন, যদিও জেলেনস্কি কোনো ভূখণ্ড হস্তান্তর অগ্রহণযোগ্য দাবি করেছেন।

জুলাই ও বিগত সময়ের বীরদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহত সবাই ভবিষ্যতে জাতীয় বীর। এই সময়ে অনেকেই গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ২৪ এর শহীদদের আমরা জাতীয় বীর আখ্যা দিবো। আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তারাও জাতীয় বীর। মানবাধিকার সংস্থার তথ্যমতে ২০২৩ সাল পর্যন্ত ৭ হাজার ১৮৮ জন মানুষ গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এই তালিকার মধ্যে ৭০৯ জন গুমের ভিকটিম এখন পর্যন্ত ফিরে আসতে পারেনি। আরো বলেন, জুলাই শহীদদের সংখ্যা নিয়ে সরকার এবং জাতিসংঘের তথ্যে পার্থক্য আছে। এখনো সঠিক তালিকা করতে না পারা ব্যার্থতা। এই নেতা বলেন, প্রতিদিনের সংস্কারের মধ্য দিয়ে জনকল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে। শুধু রাষ্ট্রকাঠামো সংস্কারের মধ্য দিয়ে কাঙ্খিত সংস্কার হয়না। যারা রাষ্ট্রপরিচালনা করবে, তাদের মানসিক সংস্কার ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার।

10 Aug 25 1NOJOR.COM

বিগত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহত সবাই ভবিষ্যতে জাতীয় বীর। যারা রাষ্ট্রপরিচালনা করবে, তাদের মানসিক সংস্কার ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার: সালাহউদ্দিন

নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২২ জুন পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধন পেতে আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। পরবর্তীতে সময় বাড়িয়ে সংশোধনী দেওয়ার পর ১৬টি দল প্রাথমিকভাবে টিকেছে। নিয়ম অনুসারে, নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সনদ প্রদান করে ইসি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।

10 Aug 25 1NOJOR.COM

নিবন্ধন চেয়ে আবেদন করা এনসিপিসহ ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরাইলের গাজা শহর দখলের পরিকল্পনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে নিন্দা জানান। তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলে তুরস্কের ফিলিস্তিনের প্রতি অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সম্ভাব্যতাকে স্বাগত জানিয়ে তিনি পশ্চিমা বিশ্বে ইসরাইলবিরোধী সমালোচনার বৃদ্ধিও উল্লেখ করেন। একই সময়ে, ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের জন্য স্থল অভিযান শুরু করতে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে, অক্টোবরের শুরুতে ফিলিস্তিনিদের স্থানান্তর পরিকল্পনা সহ।

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের পর থেকে পলাতক পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, উপ-মহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারসহ পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইতোমধ্যে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এরূপ ৪০ (চল্লিশ) জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

10 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের পর থেকে পলাতক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ, সৈয়দ নুরুল ইসলাম, বিপ্লব কুমার সরকারসহ পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।

কুয়েতে বাংলাদেশের দূতাবাস, রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের নেতৃত্বে, প্রতারণা ও শোষণ থেকে প্রবাসী কর্মীদের রক্ষা করতে একটি যুগান্তকারী ভিসা সত্যায়ন ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থা কর্মীদের আগমনের আগে নিয়োগকর্তাদের যাচাই করে, অবৈধ দালালদের দৌরাত্ম্য বন্ধ করে এবং অন্তত দুই বছরের ন্যায্য চুক্তি নিশ্চিত করে। দূতাবাস কঠোর নজরদারি, কালো তালিকা প্রণয়ন এবং স্বচ্ছতা বৃদ্ধি করেছে। এই মাইলফলক উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং কুয়েতের বাইরে প্রবাসী কল্যাণে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

পেহেলগাম হামলার পর ২৪ এপ্রিল পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে, যা ৩০ জুন পর্যন্ত প্রায় ৪১০ কোটি টাকার রাজস্ব ক্ষতির কারণ হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এটি সরাসরি আর্থিক ক্ষতি নয়, বরং কম রাজস্ব আদায়, এবং জাতীয় সার্বভৌমত্বকে আর্থিক মুনাফার চেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। ভারতও পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। ফলে ভারতীয় বিমানগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে জ্বালানির খরচ ও সময় বাড়াচ্ছে।

আগামী ১৩ আগস্টের দিকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের উপকূলীয় এবং অন্যান্য অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাত ও ঝড়ের কারণ হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও মাঝারি থেকে অতিভারি বৃষ্টি হবে। তাপমাত্রায় সামান্য ওঠানামা থাকতে পারে এবং লঘুচাপ সৃষ্টি হলে বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

নোবেল বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১ আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা উদ্রেক করেছে। এই সফরের মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলতে পারে, অবৈধদের ভিসা ও আইনগত সমস্যা সমাধান করা হবে এবং প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্যের মতো খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও সম্মানসূচক ডক্টরেট প্রাপ্তির পাশাপাশি প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ও এই সফরের অংশ।

লন্ডনে যুক্তরাজ্যের নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের গ্রুপের সমর্থনে বিক্ষোভ করার অপরাধে অন্তত ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে এই গ্রুপ নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে পার্লামেন্ট স্কোয়ারে ডিফেন্ড আওয়ার জুরিস কর্তৃক এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে স্লোগান দেন। সাতজনকে পুলিশকে আঘাত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের ঝুঁকিতে। গ্রুপের সহপ্রতিষ্ঠাতা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ নেন।

বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন জুলাই ঘোষণাপত্রকে দুর্বল, অপূর্ণাঙ্গ ও পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছেন। ঢাকায় নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, এতে ১৯৪৭-এর স্বাধীনতা, বড় হত্যাকাণ্ড ও নয় দফা আন্দোলনের উল্লেখ নেই, যা ঘোষণাপত্রের বৈধতা ক্ষুণ্ন করেছে। সমালোচকরা আরও অভিযোগ করেন, দলীয় পক্ষপাতিত্বে এটি রচিত হয়েছে এবং সরকারি উপদেষ্টাদের দুর্নীতি বেড়েছে। তাদের দাবি, এক বছরে দেশের রূপান্তরের প্রতিশ্রুতি কেবল রাজনৈতিক অভিজাত ও তাদের পরিবারের জন্যই সুফল এনেছে।

ছাত্রশিবিরের কার্যক্রমকে ‘মানুষ তৈরির প্রজেক্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, ‘কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে, তবে হ্যাঁ, এটাই আমাদের রাজনীতি’। আরো বলেন, ‘ছাত্রশিবিরের সব কার্যক্রমের সর্বোচ্চ ৫-১০ শতাংশ প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে মিল আছে। বাকি ৯০ শতাংশ কাজই হচ্ছে ব্যক্তি গঠন। এই পলিসি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষতা এবং নৈতিক মান অর্জনে সহায়তা করে’। তার ভাষায়, ‘আমাদের কনসেপ্ট হলো ছাত্রশিবির মানে শুধু ভালো ছাত্রই হবে না। পাশাপাশি পরিবার, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু, সমাজ ও নিজ কমিউনিটিতে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবে’।

10 Aug 25 1NOJOR.COM

ছাত্রশিবিরের সব কার্যক্রমের সর্বোচ্চ ৫-১০ শতাংশ প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে মিল আছে। বাকি ৯০ শতাংশ কাজই হচ্ছে ব্যক্তি গঠন: জাহিদুল ইসলাম

তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ্ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টা থেকে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করে দুপুর ১টায় বিভাগের গেটে তালা দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, সোমবারের মধ্যে চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, আগস্টের মধ্যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ ও আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ। জানা যায়, ইবির ৩৬টি বিভাগের মধ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের বেশিরভাগেরই অনার্স সম্পন্ন হলেও এ বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের রেজাল্ট এখনও হয়নি। এদিকে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২০১৯-২০ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা গত ২৮ জুন হওয়ার কথা থাকলেও তা দিতে ব্যর্থ হয় বিভাগটি। এ বিষয়ে বিভাগের সভাপতি বলেন, আলোচনা করতে জরুরি মিটিং ডেকেছি।

10 Aug 25 1NOJOR.COM

তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ্ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় সম্পর্কে প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, এটা দেখছি। এ বিষয়ে আরো কনক্রিট ইনফরমেশন পেলে আপনাদের জানাতে পারব।’ প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কলকাতা লাগোয়া উপনগরীতে বাণিজ্যিক এলাকায় ‘আওয়ামী লীগের পার্টি অফিস’ খোলার সংবাদ প্রচার হয়। এ পার্টি অফিসে গণঅভ্যুত্থানের পর কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলেও সংবাদে প্রচার করা হয়।

10 Aug 25 1NOJOR.COM

আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটরিং করছি: প্রেস সচিব

বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করাসহ ৮ দফা দাবিতে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দিয়েছিল পরিবহণ মালিকরা। তবে রোববার সরকারের সঙ্গে পরিবহণ মালিকদের বৈঠকের পর ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এ ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— সড়ক পরিবহণ আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারাসহ সুপারিশ করা ধারাগুলো সংশোধন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ২০ ও ২৫ বছরের পুরোনো গাড়ির বিরুদ্ধে বিআরটিএর অভিযান স্থগিত রাখা, দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল রাখা, রিকন্ডিশন বাণিজ্যিক যানবাহন আমদানির মেয়াদ ৫ বছর থেকে ১২ বছর করা, দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান, ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ, শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন ইত্যাদি।

10 Aug 25 1NOJOR.COM

রোববার সরকারের সঙ্গে পরিবহণ মালিকদের বৈঠকের পর ১২ আগস্ট সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

ঢাকায় এক আলোচনায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, জুলাই ঘোষণাপত্র অতিরিক্ত আইনকেন্দ্রিক ও সাধারণ মানুষের জন্য দুর্বোধ্য, যেখানে বিপ্লবের আবেগ ও আদর্শ নেই। তিনি সরকারের বিপ্লব স্বীকার না করার সমালোচনা করেন এবং প্রস্তাবিত উচ্চকক্ষকে অকার্যকর মনে করেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরকারের অবস্থানকে তিনি প্রশংসা করলেও, আসন্ন নির্বাচনে ভারতীয় হস্তক্ষেপের আশঙ্কা ব্যক্ত করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে ভারতীয় এজেন্ট ও দিল্লির ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন।

গণঅভ্যুত্থানের পর এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোর প্রায় সাত হাজার কর্মকর্তা-কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। এর একটি অংশের আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়ার ৪৫ ব্যাংকের শাখা ও উপ শাখার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে ব্যাংকগুলোর গেট বন্ধ করে আন্দোলন করছে চাকরিচ্যুতরা। পটিয়া থানার মোড়স্থ ন্যাশনাল ব্যাংকের শাখা চালু করার চেষ্টা করা হলে উত্তজেনা ছড়িয়ে পড়ে। পরে চাকরিচ্যুতরা ওই ব্যাংকের গেটে অবস্থান নিয়ে আন্দোলন ও সমাবেশ করেন। এ বিক্ষোভে যোগ দেন ইসলামী ফ্রন্টের পটিয়া সভাপতি মোহাম্মদ পয়োরু, গণঅধিকার পরিষদের চট্টগ্রাম জেলার সভাপতি ডা. এমদাদুল হকসহ বিভিন্ন দলের নেতাকর্মী। উপজেলা প্রশাসন আন্দোলকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চাকরিচ্যুত ব্যাংকাররা চাকরিতে পুনর্বহালের দাবিতে অনঢ় থাকেন।

10 Aug 25 1NOJOR.COM

এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোর প্রায় সাত হাজার কর্মকর্তা-কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। এর একটি অংশের আন্দোলনের মুখে পটিয়ার ৪৫ ব্যাংকের শাখা ও উপ শাখার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। আরও বলেন, ২০২৬ সালের নির্বাচনে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের সকল আসামিদের বিচার করা হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচারটা একটু দেরিতে হচ্ছে কিন্তু সঠিক সময়ে তাদের বিচারকাজ সম্পন্ন করা হবে। জুলাই যোদ্ধাদের কারণে একনায়কতন্ত্রের পতন হয়েছে। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের দুই শহীদ শিক্ষার্থীর নামে চত্বর ও লাইব্রেরি উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

10 Aug 25 1NOJOR.COM

২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। জুলাই হত্যাকাণ্ডের সকল আসামিদের বিচার করা হবে: প্রেস সচিব

আনুষ্ঠানিকভাবে ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আরমি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি পাবে বিমানবাহিনী। হেলিকপ্টারগুলো দিন-রাতের ঝটিকা অভিযান, সীমান্ত নজরদারি, সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, সমরাস্ত্র ও আহতদের দ্রুত বহন, অনুসন্ধান ও উদ্ধারে এবং দুর্যোগে অসামরিক সহায়তায় ব্যবহৃত হবে। পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলোকে বদলে ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় একটি ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ জারি করেছে, ধাপে ধাপে নির্মাতাদের সঙ্গে দরপত্র ও আলোচনার কাজ শুরু হবে। প্রথমে রাশিয়ার Kamov Ka-226T নিয়ে চিন্তা-ভাবনা করেছিল মন্ত্রণালয়। তবে এখন দেশীয় হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি LUH-ও বিবেচনায় নিয়েছে।

10 Aug 25 1NOJOR.COM

আনুষ্ঠানিকভাবে ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আরমি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি পাবে বিমানবাহিনী।

পাকিস্তানের করাচিতে এক সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতটি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। ওই এলাকার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ইকবাল শেখ জানিয়েছেন, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে বাবা, তার ছেলে এবং মেয়ে ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার সময় ২২ বছর বয়সী মাহ নূর এবং ১৪ বছর বয়সী আলী রাজা মারা যান। এছাড়া আহত অবস্থায় আটক করার আগে ট্রাক চালককে স্থানীয়রা মারধর করে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলেই ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে এবং ডাম্পার পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ১০ জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজের সাহায্যে আরও গ্রেফতার করা হবে।

10 Aug 25 1NOJOR.COM

পাকিস্তানের করাচিতে এক সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতটি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।

নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসের চলমান কার্যক্রম মূল্যায়ন, পর্যালোচনা ও সমন্বয়ের জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে এনসিপি। রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন অনুমোদিত এ কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছাত্রনেতা সাইফুল্লাহ হায়দারকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ আল আমিন, জহিরুল ইসলাম মুসা ও আরিফুর রহমান তুহিন।

10 Aug 25 1NOJOR.COM

নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসের চলমান কার্যক্রম মূল্যায়ন, পর্যালোচনা ও সমন্বয়ের জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে এনসিপি।

এনবিআর জানিয়েছে, ‘জিরো রিটার্ন’ জমাদানকারী করদাতার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবকটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য দিলে বর্তমান আয়কর আইনের ৩১২ ও ৩১৩ ধারা অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে‌। আয়কর আইন অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। উল্লেখ্য, প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন। সেখানে সারা বছরের আয়-ব্যয়ের তথ্য দিতে হয়।

10 Aug 25 1NOJOR.COM

‘জিরো রিটার্ন’ জমাদানকারী করদাতার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। আয়কর আইন অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই: এনবিআর

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল মানুষ এখন ভিডিও করতে ব্যস্ত থাকে। মোবাইল ছুঁড়ে মারলেও একটা প্রতিরোধ অন্তত হয়। তিনি বলেন, গাজীপুরে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। জড়িতদের শাস্তি নিশ্চিতে যেসব ব্যবস্থা নেয়া দরকার সব নেয়া হবে। পাবলিক চার্টার আইন আছে, সে অনুযায়ী জনগনকে সচেতন করতে হবে। শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার ভিডিও ভাইরালের বিষয়ে তিনি বলেন, এটা সাম্প্রতিক সময়ে ঘটেনি। নিউমার্কেটে অস্ত্র উদ্ধার নিয়ে বলেন, সেখানে যেসব অস্ত্র পাওয়া গেছে তা দেশিয়। এজন্য যারা বিক্রি করে তাদের সতর্ক থাকতে হবে। প্রায় সাতশ অস্ত্র বেহাত হয়েছে। এসব উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে। উপদেষ্টা বলেন, নির্বাচনের ক্ষেত্রে ট্রেনিং শুরু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনসার বাহিনী। এবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সাথে অস্ত্রসহ ৩ জন করে আনসার সদস্য দেয়া হবে। যেসব বডি ক্যামেরা দেয়া হবে এসব পর্যবেক্ষণে থাকবে। আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের উপর নির্ভর করবে। নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয়।

10 Aug 25 1NOJOR.COM

আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল মানুষ এখন ভিডিও করতে ব্যস্ত থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকাল থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল এলাকায় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জামায়াতে ইসলামী ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এ সময় দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার কথা জানান।

10 Aug 25 1NOJOR.COM

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো ইসরাইলি। শনিবার রাতের বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। বিক্ষুব্ধ লিশাই মিরান লাভি বলেন, ‘এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে।' মিরান লাভি হামাসের হাতে বন্দি জিম্মি ওমরি মিরানের স্ত্রী। তিনি ট্রাম্পের প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য হস্তক্ষেপের আহ্বান জানান। জরিপ বলছে, অধিকাংশ ইসরাইলি নাগরিক মনে করেন, যুদ্ধ এখনই বন্ধ করা উচিত, যাতে প্রায় ৫০ জন জিম্মিকে মুক্ত করা সম্ভব হয়। শুধু নিজ দেশের নাগরিক নয়, পশ্চিমের মিত্ররাও নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরোধিতা করছে। বিক্ষোভে ৬৯ বছর বয়সি অবসরপ্রাপ্ত রামি দার বলেন, ‘সরকার উগ্রপন্থী। দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।'

10 Aug 25 1NOJOR.COM

নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো ইসরাইলি। শনিবার রাতের বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়।

শেরে বাংলা মেডিকেলসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রোববার নথুল্লাবাদ এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। রোগী ও স্বজনরা হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছেন। স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত বরিশাল ব্লকেড কর্মসূচি চলবে বলে জানান। এদিকে, ১৪তম দিনে কর্মসূচি গড়ালেও কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যায়নি।

10 Aug 25 1NOJOR.COM

শেরে বাংলা মেডিকেলসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

রোববার সিপিডির সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। তাই এই মুহূর্তে সবাই বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে-এমন প্রত্যাশা থাকলে সেটি ভুল। চলতি বছরে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করে গভর্নর জানান, ডিজিটাল ব্যাংক নিয়ে এ মাসেই নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে। যাতে আগ্রহী প্রতিষ্ঠান আবেদন করতে পারে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মূল্যস্ফীতি এখনও অনেক বেশি। তাই দরিদ্র পরিবারগুলোকে টার্গেট করে রিলিফ কার্যক্রম শুরু করা জরুরি। তারা বলেন, মানুষের অনেক প্রত্যাশা এই সরকারের কাছে। সার্বজনীন স্বাস্থ্য বিমা চালুর কথা বলা হয়েছিল। কিন্তু এখনও কোনো উদ্যোগ নেয়া হয়নি। নতুন মার্কিন শুল্ক নীতির কারণে রপ্তানি পণ্যে বৈচিত্র আনার বিষয়টিতে আরো অনেক বেশি গুরুত্ব দেয়ার তাগিদ দেন বক্তারা।

10 Aug 25 1NOJOR.COM

দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। তাই এই মুহূর্তে সবাই বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে-এমন প্রত্যাশা থাকলে সেটি ভুল। চলতি বছরে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে: গভর্নর মনসুর

সারাদেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে ইসি। খসড়া তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী ২১ আগস্টের মধ্যে সংশোধন করতে পারবেন ভোটাররা। ইসি সচিব আখতার আহমেদ বলেন, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। নতুন করে ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন ভোটার অন্তর্ভূক্ত হয়েছে। আর বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ ভোটার। আগামী ২৪ আগস্টের মধ্যে সংশোধনের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তি করবে ইসি। এরপর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

10 Aug 25 1NOJOR.COM

সারাদেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে ইসি। খসড়া তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী ২১ আগস্টের মধ্যে সংশোধন করতে পারবেন ভোটাররা।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। বোর্ডের তথ্য অনুযায়ী, মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার। সর্বশেষ হিসাব অনুযায়ী, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

10 Aug 25 1NOJOR.COM

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে সরকার। রোববার যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ৪০ হাজার বডিক্যাম কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব যন্ত্র হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে। এরইমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা এই ক্যামেরা বহন করবে। তাছাড়া, আসন্ন নির্বাচনের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনার কথাও জানান তৈয়ব।

10 Aug 25 1NOJOR.COM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে সরকার।

রংপুরের বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ওষুধ খাইয়ে অজ্ঞান করতে গিয়ে জনতার পিটুনিতে মারা গেছেন অজ্ঞান পার্টির এক সদস্য, আহত হয়েছে আরও একজন। নিহতের নাম রুপলাল চন্দ্র(৪৫)। আহত ব্যক্তির নাম প্রদীপ কুমার (৪৮)। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনাটি নিশ্চিত করে ওসি এম. এ. ফারুক জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ সময়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

10 Aug 25 1NOJOR.COM

রংপুরের বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ওষুধ খাইয়ে অজ্ঞান করতে গিয়ে জনতার পিটুনিতে মারা গেছেন অজ্ঞান পার্টির এক সদস্য।

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আগামীকাল সোমবার এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১ এ আজ এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। এর আগে, আজ সকালে এই মামলায় গ্রেফতার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ অপর চার আসামি এখনও পলাতক রয়েছেন।

10 Aug 25 1NOJOR.COM

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সোমবার।

দিল্লির হরিনগরে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। দিল্লি দমকল বিভাগ জানিয়েছে, শনিবার সকাল ৯টা ১৬ মিনিটে এই ঘটনার বিষয়ে একটি ফোন আসে। এরপর সঙ্গে সঙ্গে তিনটি দমকলের গাড়ি ও পুলিশের দল ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নির্ধারিত হয়নি। জানা গেছে, শনিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সাফদারজং-এ ৭৮.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কয়েক দিনের বিরতির পর আবারও দিল্লির বেশিরভাগ এলাকায় মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। ২ কোটি জনসংখ্যার এই শহরে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক সড়ক ডুবে গেছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটেছে।

10 Aug 25 1NOJOR.COM

দিল্লির হরিনগরে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের যাতায়াত সহজ করার জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা চালু করেছে। আগে বাংলাদেশি শ্রমিকরা কেবল সিঙ্গেল এন্ট্রি ভিসা পেতেন, যা ভ্রমণে অসুবিধা সৃষ্টি করতো। এখন বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস)ধারীদের নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে এমইভি ইস্যু করা হবে, আলাদা আবেদন প্রয়োজন নেই। এটি সীমান্ত নিয়ন্ত্রণ উন্নত করবে, ভিসার আবেদন চাপ কমাবে এবং দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টার ফল। এমইভি বাংলাদেশি শ্রমিকদের জন্য বহুবার ভ্রমণের সুযোগ তৈরি করবে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে। ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির দাম বেড়েছে, তবে কার্যক্রমের পরিধি কমেছে। যেখানে আগে ৬৪ জেলায় চালানো হতো, এবার চার মহানগর ও পাঁচ জেলায় সীমাবদ্ধ। মসুর ডাল, তেল ও চিনি কেজি/লিটারে ১০-১৫ টাকা বেড়েছে। ঢাকায় সেপ্টেম্বর মাঝামাঝি ও অন্যত্র আগস্ট শেষে বিক্রি চলবে, মূলত স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্য।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে। সফরের সময় প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে কর্মী প্রেরণ, ব্যবসা, উচ্চশিক্ষা ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হবে। সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং যৌথ ব্যবসায়িক কাউন্সিল চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে।

উপসচিব মো. ইমরান আহমদ ও যুগ্ম সচিব এজেডএম নুরুল হক, যারা আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়া এবং রাতের ভোট কারচুপি করার অভিযোগে জড়িত, তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিরাপদ পদে রয়েছেন। শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাদের প্রভাবশালী পদে নিয়োগ দেয়া হয়েছে এবং প্রকল্প পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের অভ্যন্তরে একটি শক্তিশালী গোষ্ঠী তাদের রক্ষা করছে বলে অভিযোগ উঠেছে, যা সরকারি বিধি লঙ্ঘন ও রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রশ্ন তুলেছে।

জুলাই বিপ্লবের পর থেকে কুমিল্লার গোমতী নদী ভারতের থেকে মাদক পাচারে নতুন ও সাশ্রয়ী পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) নদীতে ভাসমান বস্তা ও বোতল থেকে মাদক উদ্ধার করছে, যা নির্দিষ্ট চিহ্ন দিয়ে সহজে চেনা যায়। স্থানীয়দের সহায়তায় পাচারকারীরা চালান সংগ্রহ করছে। বিজিবি ও পুলিশ তাদের টহল বাড়াচ্ছে এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই সমস্যার মোকাবেলা কঠিন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো রাশিয়ায়। কেঁপে উঠল কুরিল দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। শনিবার দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি। এর আগে, গত ৩০ জুলাই স্মরণকালের শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে রাশিয়ায়। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ওই দিন ভোরে কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।

10 Aug 25 1NOJOR.COM

ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো রাশিয়ায়। কেঁপে উঠল কুরিল দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২।

চট্টগ্রামে টানা কয়েক মৌসুমের ব্যর্থতার পর এবার ২০২৪–২৫ বোরো মৌসুমে ২ লাখ ২৬ হাজার ৩৪২ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের পথে রয়েছে খাদ্য অধিদপ্তর। ইতিমধ্যে ৯৫.৫% সংগ্রহ সম্পন্ন হয়েছে। ধান ও আতপ চালের লক্ষ্য পূর্ণ, অবশিষ্ট সেদ্ধ চাল কয়েক দিনের মধ্যে কেনা হবে। বাড়তি দাম ও দ্রুত অর্থপ্রদানে কৃষকদের আগ্রহ বেড়েছে। পূর্ববর্তী মৌসুমে মান সমস্যা, দেরি ও কম দামের কারণে লক্ষ্য পূরণ হয়নি। জাতীয়ভাবে ১৭.৫ লাখ টন সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

ভারতে নির্বাচনী ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (স্যার) নিয়ে বিরোধী শিবিরের লড়াই তীব্র হচ্ছে। দিল্লিতে সোমবার কংগ্রেসের জরুরি বৈঠকে এই আন্দোলনের জাতীয় রূপরেখা চূড়ান্ত করা হবে। এই বৈঠক মূলত বিহারের বিধানসভা নির্বাচনের আগে এবং অন্যান্য নির্বাচনে ব্যাপক সমর্থন ও দেশে বড় আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে ডাকা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুলকে পরামর্শ দেন যে, ‘স্যার’ ইস্যুতে আন্দোলন ছড়িয়ে দিতে হবে, একযোগে তীব্র বিক্ষোভ চালিয়ে যেতে হবে। সংসদেও লাগাতার বিক্ষোভ চলছে। আগামীকাল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করার কর্মসূচিও প্রস্তুত রয়েছে। কংগ্রেস একযোগে আন্দোলনের ডাক দিয়েছে। ইন্ডিয়া জোট থেকে আলাদা হয়ে গেলেও এই আন্দোলনে আম আদমি সাড়া দিয়েছে।

10 Aug 25 1NOJOR.COM

ভারতে নির্বাচনী ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (স্যার) নিয়ে বিরোধী শিবিরের লড়াই তীব্র হচ্ছে।

এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৯টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৪৯১ জন আহত হয়েছে। এতে ইসরাইলি আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫২ হাজার ৮৫০ জনে দাঁড়িয়েছে। অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।’ আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৪১ জনের বেশি আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৩ জনে এবং আহত হয়েছেন ১২ হাজার ৫৯০ জনের বেশি। মন্ত্রণালয় আরও বলছে, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টির কারণে ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। এ নিয়ে গাজায় দুর্ভিক্ষের কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১২ জনে, যার মধ্যে ৯৮ জন শিশু।

10 Aug 25 1NOJOR.COM

গত ২৪ ঘণ্টায় ৩৯টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৪৯১ জন আহত হয়েছে। মানবিক সহায়তা নিতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৪১ জনের বেশি আহত হয়েছেন: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়

ইলিশের জন্য খ্যাত চাঁদপুরে বড় স্টেশন মাছঘাটে নির্মিত হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। ২৫ কোটি টাকার এই প্রকল্পে থাকবে কোল্ডস্টোরেজ, বরফকল, নিলাম শেড, ডকইয়ার্ড ও মৎস্য জাদুঘরসহ হিমায়ন, প্যাকেজিং ও পর্যটন সুবিধা। জেলা প্রশাসকের প্রস্তাবে বিএফডিসি উদ্যোগে পদ্মা-মেঘনা-ডাকাতিয়া মিলনস্থলে এটি নির্মিত হবে। দুই বছরের মধ্যে নির্মাণ শেষ হলে মাছ সংরক্ষণ, রফতানি ও দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে সহায়ক হবে।

৪৮ কিমি যশোর-ঝিনাইদহ মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার প্রকল্পটি ২০২১ সালে ৪৮০০ কোটি টাকায় শুরু হলেও সরকার পরিবর্তন, জমি অধিগ্রহণে বিলম্ব ও নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে কাজ পিছিয়ে গেছে। সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং জমি অধিগ্রহণ খরচ তিন গুণ হয়েছে। মহাসড়কের বড় অংশ গর্তে ভরা, যা খুলনা, রাজশাহী ও দক্ষিণাঞ্চলের যোগাযোগে বিঘ্ন ঘটাচ্ছে। স্থানীয়রা ও চালকরা যানবাহনের ক্ষতি ও দেরির অভিযোগ করেছেন, তবে বর্ষা কমায় মেরামত দ্রুত করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।

উৎস দেশের তথ্য সংশোধনের পর সৌদি আরব আবারো বাংলাদেশের শীর্ষ রেমিট্যান্স উৎসে উঠে এসেছে। সংশোধনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মাধ্যমে আসা অনেক রেমিট্যান্স মূলত মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশ থেকে এসেছে। এতে যুক্তরাষ্ট্রের রেমিট্যান্স অর্ধেকে নেমে পঞ্চম স্থানে চলে গেছে। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুনে সৌদি আরব থেকে এসেছে ১.৪৯ বিলিয়ন ডলার, এরপর আছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও মালয়েশিয়া। যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৭৯২.৭ মিলিয়ন ডলার। স্বচ্ছতা বাড়লে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং মাদ্রাসা-কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন জানান, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছিল। এবারে রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ শিক্ষার্থী মোট দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিত বিষয়ে—৪২ হাজার ৯৩৬টি খাতা। তবে পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। বরং নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কিনা, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা, ওএমআর শিটে নম্বর সঠিকভাবে উঠেছে কি না—এসব যাচাই করা হয়।

10 Aug 25 1NOJOR.COM

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ সকাল ১০টায় প্রকাশ করা হবে।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। একইসঙ্গে সাগর-রুনিসহ সকল হত্যার বিচারে অবিলম্বে ‘বিচার বিভাগীয় কমিশন’ গঠনের দাবি জানানো হয়েছে। সংগঠনটি বলছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর গণমাধ্যম পরিবেশে উন্নতির আশা সৃষ্টি হলেও, সাংবাদিকদের নিরাপত্তা অনিশ্চিতই রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গত বৃহস্পতিবার রাতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। বিচারহীনতা ও নিরাপত্তাহীনতা এই সহিংসতার বড় কারণ।

10 Aug 25 1NOJOR.COM

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যা-লুটপাটের সঙ্গে যুক্ত ও গণধিকৃত। তারা নির্বাচনে এলে গণরোষের মুখোমুখি হতে হবে, এতে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। কাজেই তাদের নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। এক সংসদীয় বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া যে দল বা প্রার্থী ফাউল করবে নির্বাচন কমিশন তাকেই লালকার্ড দেখানোর সক্ষমতা ও সাহস থাকতে হবে, না হয় নির্বাচন সুষ্ঠু করা কোনোভাবেই সম্ভব হবে না। ঐকমত্য কমিশনে ‘জুলাই জাতীয় সনদ’ তৈরির ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি দল অনায়াসে ক্ষমতায় চলে আসবে নির্বাচনের আগেই এ ধারণা সৃষ্টি হওয়াটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিপজ্জনক।

10 Aug 25 1NOJOR.COM

আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যা-লুটপাটের সঙ্গে যুক্ত ও গণধিকৃত। তারা নির্বাচনে এলে গণরোষের মুখোমুখি হতে হবে, এতে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না: মঞ্জু

মঈন খান বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না। জুলাইয়ের প্রতিটি যোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। তিনি বলেন, জিয়াউর রহমান শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং সততার জন্য সুপরিচিত ছিলেন। একটি সভায় শহীদ জিয়া সকাল ১০টায় গিয়ে দেখেন আয়োজকদের কয়েকজন ছাড়া অন্য কোনো অতিথি উপস্থিত হননি। তখন তিনি মাইক নিয়ে খালি টেবিলে নিজেই তার বক্তব্য সময়মতো দিয়ে চলে যান এই বলে যে, কে এলো বা না এলো তা তার দেখার বিষয় নয়। উনার থেকে অনেক কিছু শেখার আছে। মঈন খান বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ‘অখ্যাত মেজর’ বলে সমালোচনা করে। এই ‘অখ্যাত মেজর’ই জীবন বিপন্ন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। উদারতা হলো বিএনপির সবচেয়ে বড় গুণ। তিনি বিএনপিকে একটি সেন্ট্রিস্ট বা মধ্যপন্থি দল হিসাবে বর্ণনা করেছেন। তিনি বিগত সময়ে লীগের নিপীড়ন তুলে ধরে বলেন, বাংলাদেশের মানুষ মধ্যপন্থি নীতি পছন্দ করে এবং কোনো চরম নীতি অনুমোদন করে না।

10 Aug 25 1NOJOR.COM

জিয়াউর রহমান স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। উদারতা হলো বিএনপির সবচেয়ে বড় গুণ: মঈন

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ডা. হারুন আল রশীদ ১ হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক পান ১ হাজার ২০২ ভোট। মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল ১ হাজার ৪৫৮ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুস শাকুর খান পান ১ হাজার ৭৯ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান ১ হাজার ৩১২ ভোটে জয়ী হন। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু ১ হাজার ৩১৬ ভোটে নির্বাচিত হন। ড্যাবের নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

10 Aug 25 1NOJOR.COM

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছেন।

আদালত অবমাননার দায়ে পলাতক শেখ হাসিনাসহ দুজনকে দেওয়া সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারকাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা নানান বক্তব্য দিচ্ছেন বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত। রায়ের অনুলিপি আইজিপিকে দেওয়া হয়েছে। প্রসিকিউটর তামিম বলেছেন, ‘হেইট স্পিচ’ ছড়াতে থাকলে শেখ হাসিনাকে ফের আদালত অবমাননার মামলার মুখোমুখি হতে হবে। শেখ হাসিনার বক্তব্যের মধ্যে ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’-এই অডিও ক্লিপটি অন্যতম, যা সিআইডির ফরেনসিক পরীক্ষায় তারই বলে প্রমাণিত হয়েছে। ফলে গত ২ জুলাই আদালত অবমাননার মামলায় হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই মামলার অপর আসামি গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

10 Aug 25 1NOJOR.COM

আদালত অবমাননার দায়ে পলাতক শেখ হাসিনাসহ দুজনকে দেওয়া সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। বিচারকাজ বাধাগ্রস্ত করতেই হাসিনা নানান বক্তব্য দিচ্ছেন বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত।

ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় বাঙালিদের উপর ‘বাংলাদেশি’ তকমা দিয়ে নির্যাতন, আটক এবং ডিটেনশন ক্যাম্পে বন্দি করার প্রতিবাদে রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে কলকাতার রাজপথে বিরাট মিছিল করেছে বাংলা পক্ষ। সংগঠনটি জানায়, এসব রাজ্যে প্রশাসন পরিকল্পিতভাবে বাঙালি শ্রমিকদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। অথচ বাংলার শিল্পাঞ্চল ও শহরাঞ্চলের অনেক কাজ বহিরাগতদের দখলে রয়েছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন, সেই স্মৃতিকে সম্মান জানিয়ে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যামবাজারে বীর সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে। রাখি বন্ধনের প্রতীকী বার্তার মাধ্যমে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন নেতারা। সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, হিন্দি সাম্রাজ্যবাদী, বাঙালি বিদ্বেষী বিজেপি বাঙালির ভাষা, সংস্কৃতি ও নাগরিকত্ব কাড়তে চায়। কিন্তু বাংলা পক্ষ তা হতে দেবে না। বাঙালি জাতীয়তাবাদের ঢেউ ক্রমেই শক্তিশালী হচ্ছে। আমরা মাথা উঁচু করে প্রথম সারির নাগরিক হয়েই বাঁচব।

10 Aug 25 1NOJOR.COM

ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় বাঙালিদের উপর ‘বাংলাদেশি’ তকমা দিয়ে নির্যাতন, আটক এবং ডিটেনশন ক্যাম্পে বন্দি করার প্রতিবাদে কলকাতার রাজপথে বিরাট মিছিল করেছে বাংলা পক্ষ।

উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাবির হল রাজনীতি নিয়ে আন্দোলন সম্পর্কে বলেন, ছাত্রসংগঠনগুলোর একটি রূপরেখা প্রণয়ন করে নিজেদের মধ্যে চুক্তি বা বোঝাপড়ায় আসা উচিত ছিল। উপদেষ্টা বলেন, ঢাবি ছাত্রসংগঠনগুলো যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করত, তাহলে হলে রাজনীতি নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আসত না। তারা একসঙ্গে বসলে শিক্ষার্থীবান্ধব একটা রূপরেখা হতে পারত। আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে। আমাদের ছাত্রসংগঠনগুলোর আরেকটু ম্যাচিউরড হওয়ার সুযোগ ছিল। এখন শিক্ষার্থীবান্ধব একটা রূপরেখা প্রণয়ণ করে বোঝাপড়া হতে পারে এবং তার ভিত্তিতে আগামীতে চলতে পারে।’ এছাড়া উপদেষ্টা বলেন, ‘ডিসেন্ট্রালাইজ করার জন্য উত্তরবঙ্গে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও দক্ষিণবঙ্গে খুলনা বা বরিশাল স্টেডিয়ামে আগামী বছরের মধ্যে বিপিএল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

10 Aug 25 1NOJOR.COM

ঢাবি ছাত্রসংগঠনগুলো যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করত, তাহলে হলে রাজনীতি নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আসত না। তারা একসঙ্গে বসলে শিক্ষার্থীবান্ধব একটা রূপরেখা হতে পারত: আসিফ মাহমুদ

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘ইতিহাস বলে মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়েছেন।’ তিনি বলেন, ‘জাতীয় পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদেরের অনুসারীরা। জিএম কাদেরের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। তার নেতৃত্বেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। জাতীয় পার্টি হবে এদেশের আপামর জনতার ভরসার ঠিকানা।’ এ সময় কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান পাটোয়ারী।

10 Aug 25 1NOJOR.COM

‘জাতীয় পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদেরের অনুসারীরা। জিএম কাদেরের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে: পাটোয়ারী

শনিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘পত্রিকায় একজন সাবেক সচিবকে কোড করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। উনি বলেছেন, আটজন উপদেষ্টা নাকি করাপশনের সঙ্গে জড়িত এই ধরণের একটা রিপোর্ট বেরিয়েছে। আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স। এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ অন্তবর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সন্মান করি। তাদের ওপরে আস্থা, তাদের ইনটিগ্রেটির ওপরে আমরা আস্থা রাখি।’ বিএনপি মহাসচিব বলেন, ‘একজন সাবেক সচিব যদি এ ধরনের কথা বলে থাকেন সেটা উনার ব্যক্তিগত ব্যাপার। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ এর আগে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আবদুস সাত্তার বলেন, আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে।

10 Aug 25 1NOJOR.COM

আমরা প্রধান উপদেষ্টাসহ অন্তবর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সন্মান করি। তাদের ওপরে আস্থা, তাদের ইনটিগ্রেটির ওপরে আমরা আস্থা রাখি: মির্জা ফখরুল

শনিবার রাত ৮ টা ৪০ মিনিটে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কাছে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে রাজবাড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে স্টেশন মাস্টার আবুল খায়ের বলেন, ট্রেনটি হোম সিগন্যাল পার হয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তেই ভুল পয়েন্টের কারণে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিনের সাথের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। সহকারী স্টেশন মাস্টার জানান, পয়েন্টস ম্যান দুই নম্বর লাইনের পরিবর্তে এক নম্বর লাইনের পয়েন্ট খুলে দেয়। ফলে দুর্ঘটনা ঘটে। ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

10 Aug 25 1NOJOR.COM

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কাছে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সারোয়ার তুষার জানান, হাসপাতালের ভর্তি ফরমে স্বামীর জায়গায় সারোয়ার তুষারের নাম থাকা নিয়ে নীলা ইস্রাফিল ‘মিথ্যাচার’ করছেন। প্রমাণস্বরূপ নীলা স্ট্যাটাসের সঙ্গে হাসপাতালের যে ভর্তি ফরম জুড়ে দিয়েছেন তাতে অসঙ্গতি দেখা যাচ্ছে। ফরমে পিতা/স্বামী শব্দের পাশে কলম দিয়ে c/o (কেয়ার অব/প্রযত্নে) লেখা হয়েছে। কিন্তু লাল বৃত্ত দিয়ে নীলা C অক্ষরটি ঢেকে দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে, উদ্দেশ্যমূলকভাবে সারোয়ার তুষারকে হেয় করতে এমনটি করেছেন নীলা। এ নিয়ে তুষার লেখেন, হাসপাতালে পেশেন্ট যখন আপনি ভর্তি করবেন তখন পিতা বা স্বামীর নাম না জানলে তখন C/O লিখে যে ভর্তি করেছে তার নাম লেখা হয়। এটা হাসপাতালে ভর্তি এক অতি সাধারণ রীতি। স্বামী/পিতার ক্ষেত্রে উপরে টিক চিহ্ন দেওয়ার রেওয়াজ। এসব প্রতারণা ও বাটপারি বন্ধ করতে হবে।

10 Aug 25 1NOJOR.COM

হাসপাতালের ভর্তি ফরমে স্বামীর জায়গায় সারোয়ার তুষারের নাম থাকা নিয়ে নীলা ইস্রাফিল ‘মিথ্যাচার’ করছেন: সারোয়ার তুষার

জুলাই গণ-অভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে আহতদের চিকিৎসা সেবায় এগিয়ে আসায় ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন সহোদর দুই নারী চিকিৎসক। তারা হলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. যাকিয়া সুলতানা নীলা ও ময়মনসিংহ মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডা. ইসরাত জাহান ইভা। জুলাই কন্যা ফাউন্ডেশন তাদের পুরস্কৃত করে। প্রধান অতিথি হিসাবে উপদেষ্টা ফরিদা আখতার তাদের হাতে সম্মাননা তুলে দেন। স্মৃতিচারণ করে নীলা বলেন, ‘আমাকে আয়নাঘরে পাঠানোর হুমকি দেওয়া হয়। তার পরেও ভয়কে অগ্রাহ্য করে হাসপাতালের চিকিৎসকরা আহতদের সেবায় এগিয়ে এসেছেন। আমরা আমাদের সর্বস্ব দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম।’ এছাড়া ইভা জানান, জাতীয় বীরদের সেবা দিতে পেরে প্রশান্তি অনুভব করছি।

10 Aug 25 1NOJOR.COM

জুলাই গণ-অভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে আহতদের চিকিৎসা সেবায় এগিয়ে আসায় ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন সহোদর দুই নারী চিকিৎসক। তারা হলেন, যাকিয়া সুলতানা নীলা ও ইসরাত জাহান ইভা।

নীলা ইস্রাফিল বলেছেন, আমরা কিছু জানিনা এবং নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে। এই বিষয়টা এখনও অনেকটা ঘোলাটে। তিনি বলেন, ছাত্ররা মরেছে এটা ঠিক, কিন্তু পুলিশ মেরেছে নাকি মেটিকিউলাস ডিজাইন যারা করেছে তারা মেরেছে, এটা কিন্তু এখনো নিশ্চিত না। আরো বলেন, আমরা যদি সাধারণ নাগরিকরা জানতাম যে এর মধ্যে হুজুররা আছে এবং এটা একটা পরিকল্পিত আন্দোলন তাহলে কিন্তু আমরা এ আন্দোলনে সম্পৃক্ত হতাম না।

10 Aug 25 1NOJOR.COM

আমরা নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে, আন্দোলনে হুজুররা আছে জানলে আমরা পরিকল্পিত আন্দোলনে সম্পৃক্ত হতাম না: নীলা ইস্রাফিল

সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি। শনিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ১০ আগস্ট বাদ পড়া সাড়ে ৪৪ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের বাদ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোনো অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।’

10 Aug 25 1NOJOR.COM

১০ আগস্ট বাদ পড়া সাড়ে ৪৪ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের বাদ দেওয়া হবে: ইসির সিনিয়র সচিব আখতার

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন।’ সচিব বলেন, ‘আমরা এ অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন এবং জনআস্থার জন্য ক্ষতিকর।’ তিনি বলেন, ‘আমাদের প্রশাসন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদি কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, আমরা তাকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানাই। জনপরিসরের আলোচনা অনুমান নয়, বরং তথ্যের ভিত্তিতে হওয়া সমীচীন।’

10 Aug 25 1NOJOR.COM

সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন, আমরা এ অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি: মন্ত্রিপরিষদ সচিব

গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।